আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
বাংলা উচ্চারণ
বিসমিললাহির রাহমানির রাহীম
বাংলা অর্থ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
আয়াত 2ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
অলহামদু লিললাহি রাববিল আলামীন
বাংলা অর্থ
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
আয়াত 3ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
বাংলা উচ্চারণ
অররাহমানিররাহীম
বাংলা অর্থ
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
আয়াত 4مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
মালিকি য়াওমিদদীন
বাংলা অর্থ
যিনি বিচার দিনের মালিক।
আয়াত 5إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
বাংলা উচ্চারণ
ইয়য়াকা নাবুদু ওা লয়য়াকা নাসতাঈন
বাংলা অর্থ
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
আয়াত 6ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
বাংলা উচ্চারণ
ইহদিনাসসিরাতালমুসতাকীম
বাংলা অর্থ
আমাদেরকে সরল পথ দেখাও,
আয়াত 7صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ
বাংলা উচ্চারণ
সিরাতাললাযীনা অনামতা অলৈহিম ঘায়রিলমাঘদূবি অলৈহিম ওা লাদদাঅললীন
বাংলা অর্থ
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।