☾ আল-কোরআন
সূরা 10 · মাক্কী

ইউনুস يونس

Yunus · 109 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْحَكِيمِ
বাংলা উচ্চারণ
অলিফলাঅমরা; তিলকা আয়াতুল কিতাবিল হাকীম
বাংলা অর্থ
আলিফ-লাম-র, এগুলো হেকমতপূর্ণ কিতাবের আয়াত।
আয়াত 2
أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنْ أَوْحَيْنَآ إِلَىٰ رَجُلٍۢ مِّنْهُمْ أَنْ أَنذِرِ ٱلنَّاسَ وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِندَ رَبِّهِمْ ۗ قَالَ ٱلْكَٰفِرُونَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌۭ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
অ কানা লিননাসি আবান অন অওহৈনাঅ ইলা রাজুলিম মিনহুম অন অনযিরিন নাসা ওা বাশশিরিল লাযীনা আমানূ অননা লাহুম কাদামা সিদকিন ইনদা রাববিহিম; কালাল কাফিরূনা ইননা হাযা লাসাহিরুম মুবীন
বাংলা অর্থ
মানুষের কাছে কি আশ্চর্য লাগছে যে, আমি ওহী পাঠিয়েছি তাদেরই মধ্য থেকে একজনের কাছে যেন তিনি মানুষকে সতর্ক করেন এবং সুসংবাদ শুনিয়ে দেন ঈমনাদারগণকে যে, তাঁদের জন্য সত্য মর্যাদা রয়েছে তাঁদের পালনকর্তার কাছে। কাফেররা বলতে লাগল, নিঃসন্দেহে এ লোক প্রকাশ্য যাদুকর।
আয়াত 3
إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ يُدَبِّرُ ٱلْأَمْرَ ۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعْدِ إِذْنِهِۦ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ أَفَلَا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ইননা রাববাকুমুল লাহুল লাযী খালাকাস সামাওাতি ওাল অরদা ফী সিততাতি ঐয়ামিন সুমমাস তাওা অলাল অরশি য়ুদাববিরুল অমরা মা মিন শাফীইন ইললা মিম বাদি ইযনিহ; যালিকুমুল লাহু রাববুকুম ফাবুদূহ; অফালা তাযাককারূন
বাংলা অর্থ
নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরী করেছেন আসমান ও যমীনকে ছয় দিনে, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন। কেউ সুপারিশ করতে পাবে না তবে তাঁর অনুমতি ছাড়া ইনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তাঁরই এবাদত কর। তোমরা কি কিছুই চিন্তা কর না ?
আয়াত 4
إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًۭا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ إِنَّهُۥ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ لِيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ بِٱلْقِسْطِ ۚ وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ شَرَابٌۭ مِّنْ حَمِيمٍۢ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ
বাংলা উচ্চারণ
ইলৈহি মারজিউকুম জামী অনও ওাদাল লাহি হাককা; ইননাহূ য়াবদৌল খালকা সুমমা য়ুঈদুহূ লিয়াজযিয়াল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি বিলকিসত; ওাললাযীনা কাফারূ লাহুম শারাবুম মিন হামী মিনও ওা অযাবুন অলীমুম বিমা কানূ য়াকফুরূন
বাংলা অর্থ
তাঁর কাছেই ফিরে যেতে হবে তোমাদের সবাইকে, আল্লাহর ওয়াদা সত্য, তিনিই সৃষ্টি করেন প্রথমবার আবার পুনর্বার তৈরী করবেন তাদেরকে বদলা দেয়ার জন্য যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কাফের হয়েছে, তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রনাদায়ক আযাব এ জন্যে যে, তারা কুফরী করছিল।
আয়াত 5
هُوَ ٱلَّذِى جَعَلَ ٱلشَّمْسَ ضِيَآءًۭ وَٱلْقَمَرَ نُورًۭا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ مَا خَلَقَ ٱللَّهُ ذَٰلِكَ إِلَّا بِٱلْحَقِّ ۚ يُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী জালাশ শামসা দিয়াআনও ওালকামারা নূরানও ওা কাদদারাহূ মানায যিলা লিতালামূ অদাদাস সিনীনা ওালহিসাব; মা খালাকাল লাহু যালিকা ইললা বিলহাকক; য়ুফাসসিলুল আয়াতি লিকাওমিনও য়ালামূন
বাংলা অর্থ
তিনিই সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সুর্যকে উজ্জল আলোকময়, আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মনযিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে। তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে।
আয়াত 6
إِنَّ فِى ٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَمَا خَلَقَ ٱللَّهُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ইননা ফিখ তিলাফিল লৈলি ওাননাহারি ওা মা খালাকাল লাহু ফিস সামাওাতি ওাল অরদি লা আয়াতিল লিকাওমিনয় য়াততাকূন
বাংলা অর্থ
নিশ্চয়ই রাত-দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও যমীনে, সবই হল নিদর্শন সেসব লোকের জন্য যারা ভয় করে।
আয়াত 7
إِنَّ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا وَرَضُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَٱطْمَأَنُّوا۟ بِهَا وَٱلَّذِينَ هُمْ عَنْ ءَايَٰتِنَا غَٰفِلُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা লা য়ারজূনা লিকাআনা ওা রাদূ বিলহায়াতিদ দুনয়া ওাতমা অননূ বিহা ওাললাযীনা হুম অন আয়াতিনা ঘাফিলূন
বাংলা অর্থ
অবশ্যই যেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়েই উৎফুল্ল রয়েছে, তাতেই প্রশান্তি অনুভব করেছে এবং যারা আমার নির্দশনসমূহ সম্পর্কে বেখবর।
আয়াত 8
أُو۟لَٰٓئِكَ مَأْوَىٰهُمُ ٱلنَّارُ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
উলাঐকা মাওাহুমুন নারু বিমা কানূ য়াকসিবূন
বাংলা অর্থ
এমন লোকদের ঠিকানা হল আগুন সেসবের বদলা হিসাবে যা তারা অর্জন করছিল।
আয়াত 9
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ يَهْدِيهِمْ رَبُّهُم بِإِيمَٰنِهِمْ ۖ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَٰرُ فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি য়াহদীহিম রাববুহুম বি ঈমানিহিম তাজরী মিন তাহতিহিমুল অনহারু ফী জাননাতিন নাঈম
বাংলা অর্থ
অবশ্য যেসব লোক ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদেরকে হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা, তাদের ঈমানের মাধ্যমে। এমন সুসময় কানন-কুঞ্জের প্রতি যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণসমূহ।
আয়াত 10
دَعْوَىٰهُمْ فِيهَا سُبْحَٰنَكَ ٱللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا سَلَٰمٌۭ ۚ وَءَاخِرُ دَعْوَىٰهُمْ أَنِ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
দাওাহুম ফীহা সুববানাকাল লাহুমমা ওা তাহিয়য়াতুহুম ফীহা সালাম; ওা আখিরু দাওাহুম অনিল হামদু লিললাহি রাববিল আলামীন
বাংলা অর্থ
সেখানে তাদের প্রার্থনা হল ‘পবিত্র তোমার সত্তা হে আল্লাহ’। আর শুভেচ্ছা হল সালাম আর তাদের প্রার্থনার সমাপ্তি হয়, ‘সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য’ বলে।
আয়াত 11
۞ وَلَوْ يُعَجِّلُ ٱللَّهُ لِلنَّاسِ ٱلشَّرَّ ٱسْتِعْجَالَهُم بِٱلْخَيْرِ لَقُضِىَ إِلَيْهِمْ أَجَلُهُمْ ۖ فَنَذَرُ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও য়ুঐজিলুল লাহু লিননাসিশ শাররাস তিজালাহুম বিলখৈরি লাকুদিয়া ইলৈহিম অজালুহুম ফানাযারুল লাযীনা লা য়ারজূনা লিকাআননা ফী তুঘয়ানিহিম য়ামাহূন
বাংলা অর্থ
আর যদি আল্লাহ তা’আলা মানুষকে যথাশীঘ্র অকল্যাণ পৌঁছে দেন যতশীঘ্র তার কামনা করে, তাহলে তাদের আশাই শেষ করে দিতে হত। সুতরাং যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই, আমি তাদেরকে তাদের দুষ্টুমিতে ব্যতিব্যস্ত ছেড়ে দিয়ে রাখি।
আয়াত 12
وَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوْ قَاعِدًا أَوْ قَآئِمًۭا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَآ إِلَىٰ ضُرٍّۢ مَّسَّهُۥ ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা মাসসাল ইনসানাদ দুররু দাঅনা লিজামবিহীএ অও কাইদান অও কাঐমান ফালামমা কাশাফনা অনহু দুররাহূ মাররা কা অল লাম য়াদুনাঅ ইলা দুররিম মাসসাহ; কাযালিকা যুয়য়িনা লিলমুসরিফীনা মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়, শুয়ে বসে, দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই, সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোন কষ্টেরই সম্মুখীন হয়ে যেন আমাকে ডাকেইনি। এমনিভাবে মনঃপুত হয়েছে নির্ভয় লোকদের যা তারা করেছে।
আয়াত 13
وَلَقَدْ أَهْلَكْنَا ٱلْقُرُونَ مِن قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا۟ ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ وَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلْقَوْمَ ٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অহলাকনাল কুরূনা মিন কাবলিকুম লামমা যালামূ ওা জাআত হুম রুসুলুহুম বিল বৈয়িনাতি ওা মা কানূ লিয়ুমিনূ; কাযালিকা নাজযিল কাওমাল মুজরিমীন
বাংলা অর্থ
অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়েছি, তখন তারা জালেম হয়ে গেছে। অথচ রসূল তাদের কাছেও এসব বিষয়ের প্রকৃষ্ট নির্দেশ নিয়ে এসেছিলেন। কিন্তু কিছুতেই তারা ঈমান আনল না। এমনিভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপি সম্প্রদায়কে।
আয়াত 14
ثُمَّ جَعَلْنَٰكُمْ خَلَٰٓئِفَ فِى ٱلْأَرْضِ مِنۢ بَعْدِهِمْ لِنَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
সুমমা জালনাকুম খালাঐফা ফিল অরদি মিম বাদিহিম লিনানযুরা কৈফা তামালূন
বাংলা অর্থ
অতঃপর আমি তোমাদেরকে যমীনে তাদের পর প্রতিনিধি বানিয়েছি যাতে দেখতে পারি তোমরা কি কর।
আয়াত 15
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَاتُنَا بَيِّنَٰتٍۢ ۙ قَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا ٱئْتِ بِقُرْءَانٍ غَيْرِ هَٰذَآ أَوْ بَدِّلْهُ ۚ قُلْ مَا يَكُونُ لِىٓ أَنْ أُبَدِّلَهُۥ مِن تِلْقَآئِ نَفْسِىٓ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ ۖ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইযা তুতলা অলৈহিম আয়াতুনা বৈয়িনাতিন কালাল লাযীনা লা য়ারজূনা লিকাআনাতি বি কুরানিন ঘৈরি হাযাঅ অও বাদদিলহ; কুল মা য়াকূনু লীএ অন উবাদদিলাহূ মিন তিলকাঐ নাফসী ইন অততাবিউ ইললা মা য়ূহাঅ ইলৈয়া ইননীএ অখাফু ইন অসায়তু রাববী অযাবা য়াওমিন অযীএম
বাংলা অর্থ
আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াত সমূহ পাঠ করা হয়, তখন সে সমস্ত লোক বলে, যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোন কোরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তিত করে দাও। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয়। আমি সে নির্দেশেরই আনুগত্য করি, যা আমার কাছে আসে। আমি যদি স্বীয় পরওয়ারদেগারের নাফরমানী করি, তবে কঠিন দিবসের আযাবের ভয় করি।
আয়াত 16
قُل لَّوْ شَآءَ ٱللَّهُ مَا تَلَوْتُهُۥ عَلَيْكُمْ وَلَآ أَدْرَىٰكُم بِهِۦ ۖ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًۭا مِّن قَبْلِهِۦٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
কুল লাও শাআল লাহু মা তালাওতুহূ অলৈকুম ওা লাঅ অদরাকুম বিহী ফাকাদ লাবিসতু ফীকুম উমুরাম মিন কাবলিহ; অফালা তাকিলূন
বাংলা অর্থ
বলে দাও, যদি আল্লাহ চাইতেন, তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না, আর নাইবা তিনি তোমাদেরেকে অবহিত করতেন এ সম্পর্কে। কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত করেছি। তারপরেও কি তোমরা চিন্তা করবে না?
আয়াত 17
فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓ ۚ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْمُجْرِمُونَ
বাংলা উচ্চারণ
ফামান অযলামু মিমমানিফ তারা অলাল লাহি কাযিবান অও কাযযাবা বি আয়াতিহ; ইননাহূ লা য়ুফলিহুল মুজরিমূন
বাংলা অর্থ
অতঃপর তার চেয়ে বড় জালেম, কে হবে, যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে কিংবা তাঁর আয়াতসমূহকে মিথ্যা বলে অভিহিত করছে? কস্মিনকালেও পাপীদের কোন কল্যাণ হয় না।
আয়াত 18
وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَٰٓؤُلَآءِ شُفَعَٰٓؤُنَا عِندَ ٱللَّهِ ۚ قُلْ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ ۚ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াবুদূনা মিন দূনিল লাহি মা লা য়াদুররুহুম ওা লা য়ানফৌহুম ওা য়াকূলূনা হাঔলাঐ শুফাআ উনা ইনদাল লাহ; কুল অতুনাববি ঊনাল লাহা বিমা লা য়ালামু ফিস সামাওাতি ওা লা ফিল অরদ; সুভানাহূ ওা তাঅলা অমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর, যা না তাদের কোন ক্ষতিসাধন করতে পারে, না লাভ এবং বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তুমি বল, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছ, যে সম্পর্কে তিনি অবহিত নন আসমান ও যমীনের মাঝে ? তিনি পুতঃপবিত্র ও মহান সে সমস্ত থেকে যাকে তোমরা শরীক করছ।
আয়াত 19
وَمَا كَانَ ٱلنَّاسُ إِلَّآ أُمَّةًۭ وَٰحِدَةًۭ فَٱخْتَلَفُوا۟ ۚ وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
ওা মা কানান নাসু ইললাঅ উমমমাতানও ওাহিদাতান ফাখ তালাফূ; ওা লাও লা কালিমাতুন সাবাকাত মির রাববিকা লাকুদিয়া বৈনাহুম ফী মা ফীহি য়াখতালিফূন
বাংলা অর্থ
আর সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে পৃথক হয়ে গেছে। আর একটি কথা যদি তোমার পরওয়ারদেগারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত না হয়ে যেত; তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত।
আয়াত 20
وَيَقُولُونَ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌۭ مِّن رَّبِّهِۦ ۖ فَقُلْ إِنَّمَا ٱلْغَيْبُ لِلَّهِ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ
বাংলা উচ্চারণ
ও য়াকূলূনা লাও লাঅ উনযিলা অলৈহি আয়াতুম মির রাববিহী ফাকুল ইননামাল ঘৈবু লিললাহি ফানতাযিরূ ইননী মাকুম মিনাল মুনতাযিরীন
বাংলা অর্থ
বস্তুতঃ তারা বলে, তাঁর কাছে তাঁর পরওয়ারদেগারের পক্ষ থেকে কোন নির্দেশ এল না কেন? বলে দাও গায়েবের কথা আল্লাহই জানেন। আমি ও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম।
আয়াত 21
وَإِذَآ أَذَقْنَا ٱلنَّاسَ رَحْمَةًۭ مِّنۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌۭ فِىٓ ءَايَاتِنَا ۚ قُلِ ٱللَّهُ أَسْرَعُ مَكْرًا ۚ إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযাঅ অযাকনান নাসা রাহমাতাম মিম বাদি দাররাআ মাসসাত হুম ইযা লাহুম মাকরুন ফীএ আয়াতিনা; কুলিল লাহু অসরৌ মাকরা; ইননা রুসুলানা য়াকতুবূনা মা তামকুরূন
বাংলা অর্থ
আর যখন আমি আস্বাদন করাই স্বীয় রহমত সে কষ্টের পর, যা তাদের ভোগ করতে হয়েছিল, তখনই তারা আমার শক্তিমত্তার মাঝে নানা রকম ছলনা তৈরী করতে আরম্ভ করবে। আপনি বলে দিন, আল্লাহ সবচেয়ে দ্রুত কলা-কৌশল তৈরী করতে পারেন। নিশ্চয়ই আমাদের ফেরেশতারা লিখে রাখে তোমাদের ছল-চাতুরী।
আয়াত 22
هُوَ ٱلَّذِى يُسَيِّرُكُمْ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۖ حَتَّىٰٓ إِذَا كُنتُمْ فِى ٱلْفُلْكِ وَجَرَيْنَ بِهِم بِرِيحٍۢ طَيِّبَةٍۢ وَفَرِحُوا۟ بِهَا جَآءَتْهَا رِيحٌ عَاصِفٌۭ وَجَآءَهُمُ ٱلْمَوْجُ مِن كُلِّ مَكَانٍۢ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ ۙ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ لَئِنْ أَنجَيْتَنَا مِنْ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী য়ুসৈয়িরুকুম ফিল বাররি ওালবাহরি হাততাঅ ইযা কুনতুম ফিল ফুলকি ওা জারৈনা বিহিম বিরীহ ইন তৈয়িবাতিনও ওা ফারিহূ বিহা জাআত হা রীহুন আসিফুনও ওা জাআহুমুল মাওজু মিন কুললি মাকানিনও ওা যাননূও অননাহুম উহীতা বিহিম দাওুল লাহা মুখলিসীনা লাহুদ দীনা লৈন অনজৈতানা মিন হাযিহী লানাকূনানননা মিনাশ শাকিরীন
বাংলা অর্থ
তিনিই তোমাদের ভ্রমন করান স্থলে ও সাগরে। এমনকি যখন তোমরা নৌকাসমূহে আরোহণ করলে আর তা লোকজনকে অনুকূল হাওয়ায় বয়ে নিয়ে চলল এবং তাতে তারা আনন্দিত হল, নৌকাগুলোর উপর এল তীব্র বাতাস, আর সর্বদিক থেকে সেগুলোর উপর ঢেউ আসতে লাগল এবং তারা জানতে পারল যে, তারা অবরুদ্ধ হয়ে পড়েছে, তখন ডাকতে লাগল আল্লাহকে তাঁর এবাদতে নিঃস্বার্থ হয়ে যদি তুমি আমাদেরকে এ বিপদ থেকে উদ্ধার করে তোল, তাহলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ থাকব।
আয়াত 23
فَلَمَّآ أَنجَىٰهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ ۗ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَىٰٓ أَنفُسِكُم ۖ مَّتَٰعَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ অনজাহুম ইযা হুম য়াবঘূনা ফিল অরদি বিঘৈরিল হাকক; য়াঅ ঐয়ুহাননাসু ইননামা বাঘ য়ুকুম অলাঅ অনফুসিকুম মাতাঅল হায়াতিদ দুনয়া সুমমা ইলৈনা মারজিউকুম ফানুনাববি উকুম বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
তারপর যখন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, তখনই তারা পৃথিবীতে অনাচার করতে লাগল অন্যায় ভাবে। হে মানুষ! শোন, তোমাদের অনাচার তোমাদেরই উপর পড়বে। পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও-অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি বাতলে দেব, যা কিছু তোমরা করতে।
আয়াত 24
إِنَّمَا مَثَلُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ مِمَّا يَأْكُلُ ٱلنَّاسُ وَٱلْأَنْعَٰمُ حَتَّىٰٓ إِذَآ أَخَذَتِ ٱلْأَرْضُ زُخْرُفَهَا وَٱزَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَآ أَنَّهُمْ قَٰدِرُونَ عَلَيْهَآ أَتَىٰهَآ أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًۭا فَجَعَلْنَٰهَا حَصِيدًۭا كَأَن لَّمْ تَغْنَ بِٱلْأَمْسِ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَتَفَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ইননামা মাসালুল হায়াতিদ দুনয়া কামমাঐন অনযালনাহু মিনাস সামমাঐ ফাখতালাতা বিহী নাবাতুল অরদি মিমমা য়াকুলুন নাসু ওাল অনাম; হাততাঅ ইযাঅ অখাযাতিল অরদু যুখরুফাহা ওাযযিয়ানাত ওা যাননা অহলুহাঅ অননাহুম কাদিরূনা অলৈহাঅ অতাহাঅ অমরুনা লৈলান অও নাহারান ফাজালনাহা হাসীদান কা অললাম তাঘনা বিলামস; কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিনয় য়াতাফাককারূন
বাংলা অর্থ
পার্থিব জীবনের উদাহরণ তেমনি, যেমনি আমি আসমান থেকে পানি বর্ষন করলাম, পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে যমীনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এল যা মানুষ ও জীব-জন্তুরা খেয়ে থাকে। এমনকি যমীন যখন সৌন্দর্য সুষমায় ভরে উঠলো আর যমীনের অধিকর্তারা ভাবতে লাগল, এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এল রাত্রে কিংবা দিনে, তখন সেগুলোকে কেটে স্তুপাকার করে দিল যেন কাল ও এখানে কোন আবাদ ছিল না। এমনিভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শণসমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে।
আয়াত 25
وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَىٰ دَارِ ٱلسَّلَٰمِ وَيَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওাললাহু য়াদূও ইলা দারিস সালামি ওা য়াহদী মৈ য়াশাঔ ইলা সিরাতিম মুসতাকীম
বাংলা অর্থ
আর আল্লাহ শান্তি-নিরাপত্তার আলয়ের প্রতি আহবান জানান এবং যাকে ইচ্ছা সরলপথ প্রদর্শন করেন।
আয়াত 26
۞ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ ٱلْحُسْنَىٰ وَزِيَادَةٌۭ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌۭ وَلَا ذِلَّةٌ ۚ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
লিললাযীনা অহসানুল হুসনা ওা যিয়াদাহতুনও ওা লা য়ারহাকু ওুজূহাহুম কাতারুনও ওা লা যিললাহ; উলাঐকা অশাবুল জানননাতি হুম ফীহা খালিদূন
বাংলা অর্থ
যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশী। আর তাদের মুখমন্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হল জান্নাতবাসী, এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল।
আয়াত 27
وَٱلَّذِينَ كَسَبُوا۟ ٱلسَّيِّـَٔاتِ جَزَآءُ سَيِّئَةٍۭ بِمِثْلِهَا وَتَرْهَقُهُمْ ذِلَّةٌۭ ۖ مَّا لَهُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍۢ ۖ كَأَنَّمَآ أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطَعًۭا مِّنَ ٱلَّيْلِ مُظْلِمًا ۚ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা কাসাবুস সৈয়ি আতি জাযাঔ সৈয়িঅতিম বিমিসলিহা ওা তারহাকুহুম যিললাহ; মা লাহুম মিনাল লাহি মিন আসিমিন কা অননামাঅ উঘশিয়াত ওুজূহুহুম কিতা অম মিনাল লৈলি মুযলিমা; উলাঐকা অশাবুন নারি হুম ফীহা খালিদূন
বাংলা অর্থ
আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎ কর্মের বদলায় সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে। কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে। তাদের মুখমন্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আধাঁর রাতের টুকরো দিয়ে। এরা হল দোযখবাসী। এরা এতেই থাকবে অনন্তকাল।
আয়াত 28
وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًۭا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا۟ مَكَانَكُمْ أَنتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ ۖ وَقَالَ شُرَكَآؤُهُم مَّا كُنتُمْ إِيَّانَا تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা নাহশুরুহুম জামীঅন সুমমা নাকূলু লিললাযীনা অশরাকূ মাকানাকুম অনতুম ওা শুরাকাঔকুম; ফাযৈয়ালনা বৈনাহুম ওা কালা শুরাকাঔহুম মা কুনতুম ইয়য়ানা তাবুদূন
বাংলা অর্থ
আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব; আর যারা শেরক করত তাদেরকে বলবঃ তোমরা এবং তোমাদের শরীকরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও-অতঃপর তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব, তখন তাদের শরীকরা বলবে, তোমরা তো আমাদের উপাসনা-বন্দেগী করনি।
আয়াত 29
فَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنَنَا وَبَيْنَكُمْ إِن كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغَٰفِلِينَ
বাংলা উচ্চারণ
ফাকাফা বিললাহি শাহীদাম বৈনানা ওা বৈনাকুম ইন কুননা অন ইবাদাতিকুম লাঘাফিলীন
বাংলা অর্থ
বস্তুতঃ আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট। আমরা তোমাদের বন্দেগী সম্পর্কে জানতাম না।
আয়াত 30
هُنَالِكَ تَبْلُوا۟ كُلُّ نَفْسٍۢ مَّآ أَسْلَفَتْ ۚ وَرُدُّوٓا۟ إِلَى ٱللَّهِ مَوْلَىٰهُمُ ٱلْحَقِّ ۖ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
বাংলা উচ্চারণ
হুনালিকা তাবলূ কুললু নাফসিম মাঅ অসলাফাত; ওা রুদদূ ইলাল লাহি মাওলাহু মুল হাককি ওা দাললা অনহুম মা কানূ য়াফতারূন
বাংলা অর্থ
সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক, আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত।
আয়াত 31
قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ أَمَّن يَمْلِكُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَمَن يُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَيُخْرِجُ ٱلْمَيِّتَ مِنَ ٱلْحَىِّ وَمَن يُدَبِّرُ ٱلْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ ٱللَّهُ ۚ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
কুল মৈ য়ারযুকুকুম মিনাস সামাঐ ওাল অরদি অমমানয় য়ামলিকুস সামা ওাল অবসারা ওা মৈ য়ুখরিজুল হৈয়া মিনাল মৈয়িতি ওা য়িখরিজুল মৈয়িতা মিনাল হৈয়ি ওা মৈ য়ুদাববিরুল অমর; ফাসা য়াকূলূনাল লাহ; ফাকুল অফালা তাততাকূন
বাংলা অর্থ
তুমি জিজ্ঞেস কর, কে রুযী দান করে তোমাদেরকে আসমান থেকে ও যমীন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেইবা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ! তখন তুমি বলো তারপরেও ভয় করছ না?
আয়াত 32
فَذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمُ ٱلْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ ٱلْحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ
বাংলা উচ্চারণ
ফাযালিকুমুল লাহু রাববুকুমুল হাকক; ফামাযা বাদাল হাককি ইললাদ দালালু ফা অনননা তুসরাফূন
বাংলা অর্থ
অতএব, এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা। আর সত্য প্রকাশের পরে (উদভ্রান্ত ঘুরার মাঝে) কি রয়েছে গোমরাহী ছাড়া? সুতরাং কোথায় ঘুরছ?
আয়াত 33
كَذَٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ فَسَقُوٓا۟ أَنَّهُمْ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
কাযালিকা হাককাত কালিমাতু রাববিকা অলাল লাযীনা ফাসাকূও অননাহুম লা য়ুমিনূন
বাংলা অর্থ
এমনিভাবে সপ্রমাণিত হয়ে গেছে তোমার পরওয়ারদেগারের বাণী সেসব নাফরমানের ব্যাপারে যে, এরা ঈমান আনবে না।
আয়াত 34
قُلْ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ ۚ قُلِ ٱللَّهُ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
বাংলা উচ্চারণ
কুল হাল মিন শুরাকাঅ ইকুম মৈ য়াবদৌল খালকা সুমা য়ুঈদুহ; কুলিল লাহু য়াবদৌল খালকা সুমমা য়ুঈদুহূ ফা অননা তুফাকূন
বাংলা অর্থ
বল, আছে কি কেউ তোমাদের শরীকদের মাঝে যে সৃষ্টি কে পয়দা করতে পারে এবং আবার জীবিত করতে পারে? বল, আল্লাহই প্রথমবার সৃষ্টি করেন এবং অতঃপর তার পুনরুদ্ভব করবেন। অতএব, কোথায় ঘুরপাক খাচ্ছে?
আয়াত 35
قُلْ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ ۚ قُلِ ٱللَّهُ يَهْدِى لِلْحَقِّ ۗ أَفَمَن يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّىٓ إِلَّآ أَن يُهْدَىٰ ۖ فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
বাংলা উচ্চারণ
কুল হাল মিন শুরাকাঅ ইকুম মৈ য়াহদীএ ইলাল হাকক; কুলিল লাহু য়াহদী লিলহাকক; অফামৈ য়াহদীএ ইলাল হাককি অহাককু ঐ য়ুততাবা অমমাল লা য়াহিদদীএ ইললাঅ ঐ য়ুহদা ফামা লাকুম কৈফা তাহকুমূন
বাংলা অর্থ
জিজ্ঞেস কর, আছে কি কেউ তোমাদের শরীকদের মধ্যে যে সত্য-সঠিক পথ প্রদর্শন করবে? বল, আল্লাহই সত্য-সঠিক পথ প্রদর্শন করেন, সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা কিংবা যে লোক নিজে নিজে পথ খুঁজে পায় না, তাকে পথ দেখানো কর্তব্য। অতএব, তোমাদের কি হল, কেমন তোমাদের বিচার?
আয়াত 36
وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا ۚ إِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
ওা মা য়াততাবিউ অকসারুহুম ইললা যাননা; ইননায যাননা লা য়ুঘনী মিনাল হাককি শৈআ; ইননাল লাহা অলীমুম বিমা য়াফালূন
বাংলা অর্থ
বস্তুতঃ তাদের অধিকাংশই শুধু আন্দাজ-অনুমানের উপর চলে, অথচ আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোন কাজেই আসে না। আল্লাহ ভাল করেই জানেন, তারা যা কিছু করে।
আয়াত 37
وَمَا كَانَ هَٰذَا ٱلْقُرْءَانُ أَن يُفْتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصْدِيقَ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ ٱلْكِتَٰبِ لَا رَيْبَ فِيهِ مِن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মা কানা হাযাল কুরানু ঐ য়ুফতারা মিন দূনিল লাহি ওা লাকিন তাসদীকাল লাযী বৈনা য়াদৈহি ওা তাফসীলাল কিতাবি লা রৈবা ফী মির রাববিল আলামীন
বাংলা অর্থ
আর কোরআন সে জিনিস নয় যে, আল্লাহ ব্যতীত কেউ তা বানিয়ে নেবে। অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে, যাতে কোন সন্দেহ নেই-তোমার বিশ্বপালনকর্তার পক্ষ থেকে।
আয়াত 38
أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ فَأْتُوا۟ بِسُورَةٍۢ مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
অম য়াকূলূনাফ তারাহু কুল ফাতূ বিসূরাতিম মিসলিহী ওাদূ মানিস তাতাতুম মিন দূনিল লাহি ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
মানুষ কি বলে যে, এটি বানিয়ে এনেছ? বলে দাও, তোমরা নিয়ে এসো একটিই সূরা, আর ডেকে নাও, যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।
আয়াত 39
بَلْ كَذَّبُوا۟ بِمَا لَمْ يُحِيطُوا۟ بِعِلْمِهِۦ وَلَمَّا يَأْتِهِمْ تَأْوِيلُهُۥ ۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
বাল কাযযাবূ বিমা লাম য়ুহীতূ বীলমিহী ওা লামমা য়াতিহিম তাওীলুহ; কাযালিকা কাযযাবাল লাযীনা মিন কাবলিহিম ফানযুর কৈফা কানা আকিবাতুয যালিমীন
বাংলা অর্থ
কিন্তু কথা হল এই যে, তারা মিথ্যা প্রতিপন্ন করতে আরম্ভ করেছে যাকে বুঝতে, তারা অক্ষম। অথচ এখনো এর বিশ্লেষণ আসেনি। এমনিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা। অতএব, লক্ষ্য করে দেখ, কেমন হয়েছে পরিণতি।
আয়াত 40
وَمِنْهُم مَّن يُؤْمِنُ بِهِۦ وَمِنْهُم مَّن لَّا يُؤْمِنُ بِهِۦ ۚ وَرَبُّكَ أَعْلَمُ بِٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ওা মিনহুম মৈ য়ু মিনু বিহী ওা মিনহুম মাল লা য়ুমিনু বিহ; ওা রাববুকা অলামু বিলমুফসিদীন
বাংলা অর্থ
আর তাদের মধ্যে কেউ কেউ কোরআনকে বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস করবে না। বস্তুতঃ তোমার পরওয়ারদেগার যথার্থই জানেন দুরাচারদিগকে।
আয়াত 41
وَإِن كَذَّبُوكَ فَقُل لِّى عَمَلِى وَلَكُمْ عَمَلُكُمْ ۖ أَنتُم بَرِيٓـُٔونَ مِمَّآ أَعْمَلُ وَأَنَا۠ بَرِىٓءٌۭ مِّمَّا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা ইন কাযযাবূকা ফাকুল লী অমালী ওা লাকুম অমালুকুম অনতুম বারীএঊনা মিমমাঅ অমালু ওা অনা বারীএউম মিমমা তামালূন
বাংলা অর্থ
আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বল, আমার জন্য আমার কর্ম, আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদের দায়-দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমারও দায়-দায়িত্ব নেই তোমরা যা কর সেজন্য।
আয়াত 42
وَمِنْهُم مَّن يَسْتَمِعُونَ إِلَيْكَ ۚ أَفَأَنتَ تُسْمِعُ ٱلصُّمَّ وَلَوْ كَانُوا۟ لَا يَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা মিনহুম মৈ য়াসতামিঊনা ইলিঅক; অফা অনতা তুসমিউস সুমমা ওা লাও কানূ লা য়াকিলূন
বাংলা অর্থ
তাদের কেউ কেউ কান রাখে তোমাদের প্রতি; তুমি বধিরদেরকে কি শোনাবে যদি তাদের বিবেক-বুদ্ধি না থাকে!
আয়াত 43
وَمِنْهُم مَّن يَنظُرُ إِلَيْكَ ۚ أَفَأَنتَ تَهْدِى ٱلْعُمْىَ وَلَوْ كَانُوا۟ لَا يُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা মিনহুম মৈ য়ানযুরু ইলৈক; অফা অনতা তাহদিল উময়া ওা লাও কানূ লা য়ুবসিরূন
বাংলা অর্থ
আবার তাদের মধ্যে কেউ কেউ তোমাদের প্রতি দৃষ্টিনিবদ্ধ রাখে; তুমি অন্ধদেরকে কি পথ দেখাবে যদি তারা মোটেও দেখতে না পারে।
আয়াত 44
إِنَّ ٱللَّهَ لَا يَظْلِمُ ٱلنَّاسَ شَيْـًۭٔا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা লা য়াযলিমুন নাসা শৈঅনও ওা লাকিন নাননাসা অনফুসাহুম য়াযলিমূন
বাংলা অর্থ
আল্লাহ জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে।
আয়াত 45
وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُوٓا۟ إِلَّا سَاعَةًۭ مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ ۚ قَدْ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা য়াহশুরুহুম কা অল লাম য়ালবাসূও ইললা সাঅতাম মিনান নাহারি য়াতাঅরাফূনা বৈনাহুম; কাদ খাসিরাল লাযীনা কাযযাবূ বিলিকাঐল লাহি ওা মা কানূ মুহতাদীন
বাংলা অর্থ
আর যেদিন তাদেরকে সমবেত করা হবে, যেন তারা অবস্থান করেনি, তবে দিনের একদন্ড একজন অপরজনকে চিনবে। নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সাক্ষাতকে এবং সরলপথে আসেনি।
আয়াত 46
وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
ওা ইমমা নুরিয়াননাকা বাদাল লাযী নৈদুহুম অও নাতাওাফফায়াননাকা ফা ইলৈনা মারজিউহুম সুমমাল লাহু শাহীদুন অলা মা য়াফালূন
বাংলা অর্থ
আর যদি আমি দেখাই তোমাকে সে ওয়াদাসমূহের মধ্য থেকে কোন কিছু যা আমি তাদের সাথে করেছি, অথবা তোমাকে মৃত্যুদান করি, যাহোক, আমার কাছেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। বস্তুতঃ আল্লাহ সে সমস্ত কর্মের সাক্ষী যা তারা করে।
আয়াত 47
وَلِكُلِّ أُمَّةٍۢ رَّسُولٌۭ ۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمْ قُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা লিকুললি উমমাতির রাসূলুন ফা ইযা জাআ রাসূলুহুম কুদিয়া বৈনাহুম বিলকিসতি ওা হুম লা য়ুযলামূন
বাংলা অর্থ
আর প্রত্যেক সম্প্রদায়ের একেকজন রসূল রয়েছে। যখন তাদের কাছে তাদের রসূল ন্যায়দন্ডসহ উপস্থিত হল, তখন আর তাদের উপর জুলুম হয় না।
আয়াত 48
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াকূলূনা মাতা হাযাল ওাদু ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তারা আরো বলে, এ ওয়াদা কবে আসবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক?
আয়াত 49
قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى ضَرًّۭا وَلَا نَفْعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۚ إِذَا جَآءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَـْٔخِرُونَ سَاعَةًۭ ۖ وَلَا يَسْتَقْدِمُونَ
বাংলা উচ্চারণ
কুল লাঅ অমলিকু লিনাফসী দাররানও ওা লা নাফান ইললা মা শাআল লাহ; লিকুললি উমমাতিন অজালুন ইযা জাআ অজালুহুম ফালাঅ য়াসতাখিরূনা সাঅ তানও ওা লা য়াসতাকদিমূন
বাংলা অর্থ
তুমি বল, আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভেরও মালিক নই, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই একেকটি ওয়াদা রয়েছে, যখন তাদের সে ওয়াদা এসে পৌঁছে যাবে, তখন না একদন্ড পেছনে সরতে পারবে, না সামনে ফসকাতে পারবে,।
আয়াত 50
قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَتَىٰكُمْ عَذَابُهُۥ بَيَٰتًا أَوْ نَهَارًۭا مَّاذَا يَسْتَعْجِلُ مِنْهُ ٱلْمُجْرِمُونَ
বাংলা উচ্চারণ
কুল অরাইতুম ইন অতাকুম অযাবুহূ বায়াতান অও নাহারাম মাযা য়াসতাজিলু মিনহুল মুজরিমূন
বাংলা অর্থ
তুমি বল, আচ্ছা দেখ তো দেখি, যদি তোমাদের উপর তার আযাব রাতারাতি অথবা দিনের বেলায় এসে পৌঁছে যায়, তবে এর আগে পাপীরা কি করবে?
আয়াত 51
أَثُمَّ إِذَا مَا وَقَعَ ءَامَنتُم بِهِۦٓ ۚ ءَآلْـَٰٔنَ وَقَدْ كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ
বাংলা উচ্চারণ
অসুমমা ইযা মা ওাকা আমানতুম বিহ; আঅলানা ওা কাদ কুনতুম বিহী তাসতাজিলূন
বাংলা অর্থ
তাহলে কি আযাব সংঘটিত হয়ে যাবার পর এর প্রতি বিশ্বাস করবে? এখন স্বীকার করলে? অথচ তোমরা এরই তাকাদা করতে?
আয়াত 52
ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذُوقُوا۟ عَذَابَ ٱلْخُلْدِ هَلْ تُجْزَوْنَ إِلَّا بِمَا كُنتُمْ تَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
সুমমা কীলা লিললাযীনা যালামূ যূকূ অযাবাল খুলদ হাল তুজযাওনা ইললা বিমা কুনতুম তাকসিবূন
বাংলা অর্থ
অতঃপর বলা হবে, গোনাহগারদিগকে, ভোগ করতে থাক অনন্ত আযাব-তোমরা যা কিছু করতে তার তাই প্রতিফল।
আয়াত 53
۞ وَيَسْتَنۢبِـُٔونَكَ أَحَقٌّ هُوَ ۖ قُلْ إِى وَرَبِّىٓ إِنَّهُۥ لَحَقٌّۭ ۖ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াসতামবিঊনাকা অহাককুন হুওা কুল ঈ ওা রাববীএ ইননাহূ লাহাকক; ওা মাঅ অনতুম বিমুজিযীন
বাংলা অর্থ
আর তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে, এটা কি সত্য ? বলে দাও, অবশ্যই আমার পরওয়ারদেগারের কসম এটা সত্য। আর তোমরা পরিশ্রান্ত করে দিতে পারবে না।
আয়াত 54
وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍۢ ظَلَمَتْ مَا فِى ٱلْأَرْضِ لَٱفْتَدَتْ بِهِۦ ۗ وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও অননা লিকুললি নাফসিন যালামাত মা ফিল অরদি লাফতাদাত বিহ; ওা অসাররুন নাদামাতা লামমা রা অওুল অযাব, ওা কুদিয়া বৈনাহুম বিলকিসত; ওা হুম লা য়ুযলামূন
বাংলা অর্থ
বস্তুতঃ যদি প্রত্যেক গোনাহগারের কাছে এত পরিমাণ থাকে যা আছে সমগ্র যমীনের মাঝে, আর অবশ্যই যদি সেগুলো নিজের মুক্তির বিনিময়ে দিতে চাইবে আর গোপনে গোপনে অনুতাপ করবে, যখন আযাব দেখবে। বস্তুতঃ তাদের জন্য সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত এবং তাদের উপর জুলম হবে না।
আয়াত 55
أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ أَلَآ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
অলাঅ ইননা লিললাহি মা ফিস সামাওাতি ওাল অরদ; অলাঅ ইননা ওাদাল লাহি হাককুনও ওা লাকিননা অকসারাহুম লা য়ালামূন
বাংলা অর্থ
শুনে রাখ, যা কিছু রয়েছে আসমানসমূহে ও যমীনে সবই আল্লাহর। শুনে রাখ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তবে অনেকেই জানে না।
আয়াত 56
هُوَ يُحْىِۦ وَيُمِيتُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
হুওা য়ুহয়ী ওা য়ুমীতু ওৈলৈহি তুরজাঊন
বাংলা অর্থ
তিনিই জীবন ও মরণ দান করেন এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন করতে হবে।
আয়াত 57
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَتْكُم مَّوْعِظَةٌۭ مِّن رَّبِّكُمْ وَشِفَآءٌۭ لِّمَا فِى ٱلصُّدُورِ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
য়াঅ ঐয়ুহান নাসু কাদ জাআতকুম মাও ইযাতুম মির রাববিকুম ওা শিফাঔল লিমা ফিস সুদূরি ওা হুদানও ওা রাহমাতুল লিলমুমিনীন
বাংলা অর্থ
হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।
আয়াত 58
قُلْ بِفَضْلِ ٱللَّهِ وَبِرَحْمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا۟ هُوَ خَيْرٌۭ مِّمَّا يَجْمَعُونَ
বাংলা উচ্চারণ
কুল বিফাদলিল লাহি ওা বিরাহমাতিহী ফাবিযালিকা ফালয়াফ রাহূ হুওা খৈরুম মিমমা য়াজমাঊন
বাংলা অর্থ
বল, আল্লাহর দয়া ও মেহেরবাণীতে। সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিৎ। এটিই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছ।
আয়াত 59
قُلْ أَرَءَيْتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزْقٍۢ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًۭا وَحَلَٰلًۭا قُلْ ءَآللَّهُ أَذِنَ لَكُمْ ۖ أَمْ عَلَى ٱللَّهِ تَفْتَرُونَ
বাংলা উচ্চারণ
কুল অরাইতুম মাঅ অনযালাল লাহু লাকুম মির রিযকিন ফাজালতুম মিনহু হারামানও ওা হালালান কুল আঅললাহু অযিনা লাকুম অম অলাল লাহি তাফতারূন
বাংলা অর্থ
বল, আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখ, যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিযিক হিসাবে অবতীর্ণ করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করেছ? বল, তোমাদের কি আল্লাহ নির্দেশ দিয়েছেন, নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছ?
আয়াত 60
وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা মা যাননুল লাযীনা য়াফতারূনা অলাল লাহিল কাযিবা য়াওমাল কিয়ামাহ; ইননাল লাহা লাযূ ফাদলিন অলান নাসি ওা লাকিননা অকসারাহুম লা য়াশকুরূন
বাংলা অর্থ
আর আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা কেয়ামত সম্পর্কে? আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহই করেন, কিন্তু অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে না।
আয়াত 61
وَمَا تَكُونُ فِى شَأْنٍۢ وَمَا تَتْلُوا۟ مِنْهُ مِن قُرْءَانٍۢ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ ۚ وَمَا يَعْزُبُ عَن رَّبِّكَ مِن مِّثْقَالِ ذَرَّةٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ وَلَآ أَصْغَرَ مِن ذَٰلِكَ وَلَآ أَكْبَرَ إِلَّا فِى كِتَٰبٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
ওা মা তাকূনু ফী শানিনও ওা মা তাতলূ মিনহু মিন কুরানিনও ওা লা তামালূনা মিন অমালিন ইললা কুননা অলৈকুম শুহূদান ইয তুফীদূনা ফীহ; ওা মা য়াযুবু অর রাববিকা মিম মিস কালি যাররাতিন ফিল অরদি ওা লা ফিস সামাঐ ওা লাঅ অসঘারা মিন যালিকা ওা লাঅ অকবারা ইললা ফী কিতাবিম মুবীন
বাংলা অর্থ
বস্তুতঃ যে কোন অবস্থাতেই তুমি থাক এবং কোরআনের যে কোন অংশ থেকেই পাঠ করা কিংবা যে কোন কাজই তোমরা কর অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্ননিয়োগ কর। আর তোমার পরওয়ারদেগার থেকে গোপন থাকে না একটি কনাও, না যমীনের এবং না আসমানের। না এর চেয়ে ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই।
আয়াত 62
أَلَآ إِنَّ أَوْلِيَآءَ ٱللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
বাংলা উচ্চারণ
অলা ইননা অওলিয়াআল লাহি লা খাওফুন অলৈহিম ওা লা হুম য়াহযানূন
বাংলা অর্থ
মনে রেখো যারা আল্লাহর বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে।
আয়াত 63
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা আমানূ ওা কানূ য়াততাকূন
বাংলা অর্থ
যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে।
আয়াত 64
لَهُمُ ٱلْبُشْرَىٰ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْءَاخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَٰتِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
বাংলা উচ্চারণ
লাহুমুল বুশরা ফিলহা য়াতিদ দুনয়া ওা ফিল আখিরাহ; লা তাবদীলা লিকালিমাতিল লাহ; যালিকা হুওাল ফাওযুল অযীম
বাংলা অর্থ
তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা।
আয়াত 65
وَلَا يَحْزُنكَ قَوْلُهُمْ ۘ إِنَّ ٱلْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا ۚ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ওা লা য়াহযুনকা কাওলুহুম; ইননাল ইযযাতা লিললাহি জামীআ; হুওাস সামীউল অলীম
বাংলা অর্থ
আর তাদের কথায় দুঃখ নিয়ো না। আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর। তিনিই শ্রবণকারী, সর্বজ্ঞ।
আয়াত 66
أَلَآ إِنَّ لِلَّهِ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ ۗ وَمَا يَتَّبِعُ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ شُرَكَآءَ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ
বাংলা উচ্চারণ
অলাঅ ইননা লিললাহি মান ফিস সামাওাতি ওা মান ফিল অরদ; ওা মা য়াততাবিউল লাযীনা য়াদূনা মিন দূনিল লাহি শুরাকাঅ; ইনয় য়াততাবিঊনা ইললায যানননা ওা ইন হুম ইললা য়াখরুসূন
বাংলা অর্থ
শুনছ, আসমানসমূহে ও যমীনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে আছে-তা আসলে কিছুই নয়। এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া আর কিছু নয় যে, এরা বুদ্ধি খাটাচ্ছে।
আয়াত 67
هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَسْمَعُونَ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী জালা লাকুমুল লৈলা লিতাসকুনূ ফীহি ওাননাহারা মুবসিরা; ইননা ফী যালিকা লা আয়াতিল লিকাওমৈ য়াসমাঊন
বাংলা অর্থ
তিনি তোমাদের জন্য তৈরী করেছেন রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পার, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সে সব লোকের জন্য যারা শ্রবণ করে।
আয়াত 68
قَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدًۭا ۗ سُبْحَٰنَهُۥ ۖ هُوَ ٱلْغَنِىُّ ۖ لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ إِنْ عِندَكُم مِّن سُلْطَٰنٍۭ بِهَٰذَآ ۚ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কালুত তাখাযাল লাহু ওালাদান সুভানাহূ হুওাল ঘানিয়য়ু লাহূ মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদ; ইন ইনদাকুম মিন সুলতানিম বিহাযাঅ; অতাকূলূনা অলাল লাহি মা লা তালামূন
বাংলা অর্থ
তারা বলে, আল্লাহ পুত্র সাব্যস্ত করে নিয়েছেন-তিনি পবিত্র, তিনি অমুখাপেক্ষী। যাকিছু রয়েছে আসমান সমূহে ও যমীনে সবই তাঁর। তোমাদের কাছে তার কোন সনদ নেই। কেন তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ কর-যার কোন সনদই তোমাদের কাছে নেই?
আয়াত 69
قُلْ إِنَّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ لَا يُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
কুল ইননাল লাযীনা য়াফতারূনা অলাল লাহিল কাযিবা লা য়ুফলিহূন
বাংলা অর্থ
বলে দাও, যারা এরূপ করে তারা অব্যাহতি পায় না।
আয়াত 70
مَتَٰعٌۭ فِى ٱلدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيقُهُمُ ٱلْعَذَابَ ٱلشَّدِيدَ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ
বাংলা উচ্চারণ
মাতাউন ফিদদুনয়া সুমমা ইলৈনা মারজিউহুম সুমমা নুযীকুহুমুল অযাবাশ শাদীদা বিমা কানূ য়াককফুরূন
বাংলা অর্থ
পার্থিবজীবনে সামান্যই লাভ, অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তাদেরকে আস্বাদন করাব কঠিন আযাব-তাদেরই কৃত কুফরীর বদলাতে।
আয়াত 71
۞ وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِۦ يَٰقَوْمِ إِن كَانَ كَبُرَ عَلَيْكُم مَّقَامِى وَتَذْكِيرِى بِـَٔايَٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوٓا۟ أَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةًۭ ثُمَّ ٱقْضُوٓا۟ إِلَىَّ وَلَا تُنظِرُونِ
বাংলা উচ্চারণ
ওাতলু অলৈহিম নাবানূহিন ইয কালা লিকাওমিহী য়া কাওমি ইন কানা কাবুরা অলৈকুম মাকামী ওা তাযকীরী বি আয়াতিল লাহি ফালাল লাহি তাওাককালতু ফা অজমিঊও অমরাকুম ওা শুরাকাআকুম সুমমা লা য়াকুন অমরুকুম অলৈকুম ঘুমমাতান সুমমমাক দূও ইলৈয়া ওা লা তুনযিরূন
বাংলা অর্থ
আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসীহত করা ভারী বলে মনে হয়ে থাকে, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। এখন তোমরা সবাই মিলে নিজেরদের কর্ম সাব্যস্ত কর এবং এতে তোমাদের শরীকদেরকে সমবেত করে নাও, যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোন সন্দেহ-সংশয় না থাকে। অতঃপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেল এবং আমাকে অব্যাহতি দিও না।
আয়াত 72
فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ফা ইন তাওাললৈতুম ফামা সা অলতুকুম মিন অজরিন ইন অজরিয়া ইললা অলাল লাহি ওা উমিরতু অন অকূনা মিনাল মুসলিমীন
বাংলা অর্থ
তারপরও যদি বিমুখতা অবলম্বন কর, তবে আমি তোমাদের কাছে কোন রকম বিনিময় কামনা করি না। আমার বিনিময় হল আল্লাহর দায়িত্বে। আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি।
আয়াত 73
فَكَذَّبُوهُ فَنَجَّيْنَٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ وَجَعَلْنَٰهُمْ خَلَٰٓئِفَ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَ
বাংলা উচ্চারণ
ফাকাযযাবূহু ফানাজজৈনাহু ওা মামমাহূ ফিল ফুলকি ওা জালনাহুম খালাঐফা ওা অঘরাকনাল লাযীনা কাযযাবূ বি আয়াতিনা ফানযুর কৈফা কানা আকিবাতুল মুনযারীন
বাংলা অর্থ
তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন করল। সুতরাং তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদের কে বাঁচিয়ে নিয়েছি এবং যথাস্থানে আবাদ করেছি। আর তাদেরকে ডুবিয়ে দিয়েছি যারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং লক্ষ্য কর, কেমন পরিণতি ঘটেছে তাদের যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল।
আয়াত 74
ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَآءُوهُم بِٱلْبَيِّنَٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ بِهِۦ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ نَطْبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلْمُعْتَدِينَ
বাংলা উচ্চারণ
সুমমমা বাসনা মিম বাদিহী রুসুলান ইলা কাওমিহিম ফাজাঅঊহুম বিলবৈয়িনাতি ফামা কানূ লিয়ুমিনূ বিমা কাযযাবূ বিহী মিন কাবল; কাযালিকা নাতবৌ অলা কুলূবিল মুতাদীন
বাংলা অর্থ
অনন্তর আমি নূহের পরে বহু নবী-রসূল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি। তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলীল-প্রমাণ উপস্থাপন করেছে, কিন্তু তাদের দ্বারা এমনটি হয়নি যে, ঈমান আনবে সে ব্যাপারে, যাকে তারা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এভাবেই আমি মোহর এঁটে দেই সীমালংঘনকারীদের অন্তরসমূহের উপর।
আয়াত 75
ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ وَهَٰرُونَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ بِـَٔايَٰتِنَا فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًۭا مُّجْرِمِينَ
বাংলা উচ্চারণ
সুমমা বাসনা মিম বাদিহিম মূসা ওা হারূনা ইলা ফিরাওনা ওা মালৈহী বি আয়াতিনা ফাসতাকবারূ ওা কানূ কাওমাম মুজরিমীন
বাংলা অর্থ
অতঃপর তাদের পেছনে পাঠিয়েছি আমি মূসা ও হারুনকে, ফেরাউন ও তার সর্দারের প্রতি স্বীয় নির্দেশাবলী সহকারে। অথচ তারা অহংকার করতে আরম্ভ করেছে।
আয়াত 76
فَلَمَّا جَآءَهُمُ ٱلْحَقُّ مِنْ عِندِنَا قَالُوٓا۟ إِنَّ هَٰذَا لَسِحْرٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআহুমুল হাককু মিন ইনদিনা কালূও ইননা হাযা লাসিহরুম মুবীন
বাংলা অর্থ
বস্তুতঃ তারা ছিল গোনাহগার। তারপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হল, তখন বলতে লাগলো, এগুলো তো প্রকাশ্য যাদু।
আয়াত 77
قَالَ مُوسَىٰٓ أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ۖ أَسِحْرٌ هَٰذَا وَلَا يُفْلِحُ ٱلسَّٰحِرُونَ
বাংলা উচ্চারণ
কালা মূসাঅ অতাকূলূনা লিলহাককি লামমমা জাআ কুম অসিহরুন হাযা ওা লা য়ুফলিহুস সাবিরূন
বাংলা অর্থ
মূসা বলল, সত্যের ব্যাপারে একথা বলছ, তা তোমাদের কাছে পৌঁছার পর? একি যাদু? অথচ যারা যাদুকর, তারা সফল হতে পারে না।
আয়াত 78
قَالُوٓا۟ أَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلْكِبْرِيَآءُ فِى ٱلْأَرْضِ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
কালূ অজিতানা লিতালফিতানা অমমা ওাজাদনা অলৈহি আবাআনা ওা তাকূনা লাকুমাল কিবরিয়াঔ ফিল অরদি ওা মা নাহনু লাকুমা বিমু মিনীন
বাংলা অর্থ
তারা বলল, তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছ যাতে আমরা পেয়েছি আমাদের বাপ-দাদাদেরকে? আর যাতে তোমরা দুইজন এদেশের সর্দারী পেয়ে যেতে পার? আমরা তোমাদেরকে কিছুতেই মানব না।
আয়াত 79
وَقَالَ فِرْعَوْنُ ٱئْتُونِى بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা কালা ফিরাওনু তূনী বিকুললি সাহিরিন অলীম
বাংলা অর্থ
আর ফেরাউন বলল, আমার কাছে নিয়ে এস সুদক্ষ যাদুকরদিগকে।
আয়াত 80
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআসসা হারাতু কালা লাহুম মূসাঅ অলকূ মাঅ অনতুম মুলকূন
বাংলা অর্থ
তারপর যখন যাদুকররা এল, মূসা তাদেরকে বলল, নিক্ষেপ কর, তোমরা যা কিছু নিক্ষেপ করে থাক।
আয়াত 81
فَلَمَّآ أَلْقَوْا۟ قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ ٱلسِّحْرُ ۖ إِنَّ ٱللَّهَ سَيُبْطِلُهُۥٓ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ ٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ অলকাও কালা মূসা মা জিতুম বিহিস সিহরু ইননাল লাহা সা য়ুবতিলুহূ ইননাল লাহা লা য়ুসলিহু অমালাল মুফসিদীন
বাংলা অর্থ
অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল, যা কিছু তোমরা এনেছ তা সবই যাদু-এবার আল্লাহ এসব ভন্ডুল করে দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ দুস্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না।
আয়াত 82
وَيُحِقُّ ٱللَّهُ ٱلْحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُجْرِمُونَ
বাংলা উচ্চারণ
ওা য়ুহিককুল লাহুল হাককা বি কালিমাতিহী ওা লাও কারিহাল মুজরিমূন
বাংলা অর্থ
আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন স্বীয় নির্দেশে যদিও পাপীদের তা মনঃপুত নয়।
আয়াত 83
فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٌۭ مِّن قَوْمِهِۦ عَلَىٰ خَوْفٍۢ مِّن فِرْعَوْنَ وَمَلَإِي۟هِمْ أَن يَفْتِنَهُمْ ۚ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍۢ فِى ٱلْأَرْضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلْمُسْرِفِينَ
বাংলা উচ্চারণ
ফামাঅ আমানা লিমূসাঅ ইললা যুররিয়য়াতুম মিন কাওমিহী অলা খাওফিম মিন ফিরাওনা ওা মালৈহিম ঐ য়াফতিনাহুম; ওা ইননা ফিরাওনা লাঅলিন ফিল অরদি ওা ইননাহূ লামিনাল মুসরিফীন
বাংলা অর্থ
আর কেউ ঈমান আনল না মূসার প্রতি তাঁর কওমের কতিপয় বালক ছাড়া-ফেরাউন ও তার সর্দারদের ভয়ে যে, এরা না আবার কোন বিপদে ফেলে দেয়। ফেরাউন দেশময় কর্তꦣ2499;ত্বের শিখরে আরোহণ করেছিল। আর সে তার হাত ছেড়ে রেখেছিল।
আয়াত 84
وَقَالَ مُوسَىٰ يَٰقَوْمِ إِن كُنتُمْ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيْهِ تَوَكَّلُوٓا۟ إِن كُنتُم مُّسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা কালা মূসা য়া কাওমি ইন কুনতুম আমানতুম বিললাহি ফালৈহি তাওাককালূও ইন কুনতুম মুসলিমীন
বাংলা অর্থ
আর মূসা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাক, তবে তারই উপর ভরসা কর যদি তোমরা ফরমাবরদার হয়ে থাক।
আয়াত 85
فَقَالُوا۟ عَلَى ٱللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةًۭ لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ফাকালূ অলাল লাহি তাওাককালনা রাববানা লা তাজালনা ফিতনাতাল লিলকাওমিয যালিমীন
বাংলা অর্থ
তখন তারা বলল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না।
আয়াত 86
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা নাজজিনা বিরাহমাতিকা মিনাল কাওমিল কাফিরীন
বাংলা অর্থ
আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে।
আয়াত 87
وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًۭا وَٱجْعَلُوا۟ بُيُوتَكُمْ قِبْلَةًۭ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা অওহৈনাঅ ইলা মূসা ওা অখীহি অন তাবাও ওা আ লিকাওমিকুমা বি মিসরা বু য়ূতানও ওাজালূ বু য়ূতাকুম কিবলাতানও ওা অকীমুস সালাহ; ওা বাশশিরিল মুমিনীন
বাংলা অর্থ
আর আমি নির্দেশ পাঠালাম মূসা এবং তার ভাইয়ের প্রতি যে, তোমরা তোমাদের জাতির জন্য মিসরের মাটিতে বাস স্থান নির্ধারণ কর। আর তোমাদের ঘরগুলো বানাবে কেবলামুখী করে এবং নামায কায়েম কর আর যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ দান কর।
আয়াত 88
وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُۥ زِينَةًۭ وَأَمْوَٰلًۭا فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا۟ عَن سَبِيلِكَ ۖ رَبَّنَا ٱطْمِسْ عَلَىٰٓ أَمْوَٰلِهِمْ وَٱشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا۟ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
বাংলা উচ্চারণ
ওা কালা মোসা রাববানাঅ ইননাকা আতৈতা ফিরাওনা ওা মালা অহূ যীনাতানও ওা অমওালান ফিল হায়াতিদ দুনয়া রাববানা লিয়ুদিললো অনসাবীলিকা রাববানাত মিস অলাঅ অমওালিহিম ওাশদুদ অলা কুলূবিহিম ফালা য়ুমিনূ হাততা য়ারাওুল অযাবাল অলীম
বাংলা অর্থ
মূসা বলল, হে আমার পরওয়ারদেগার, তুমি ফেরাউনকে এবং তার সর্দারদেরকে পার্থব জীবনের আড়ম্বর দান করেছ, এবং সম্পদ দান করেছ-হে আমার পরওয়ারদেগার, এ জন্যই যে তারা তোমার পথ থেকে বিপথগামী করব! হে আমার পরওয়ারদেগার, তাদের ধন-সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলোকে কাঠোর করে দাও যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না বেদনাদায়ক আযাব প্রত্যক্ষ করে নেয়।
আয়াত 89
قَالَ قَدْ أُجِيبَت دَّعْوَتُكُمَا فَٱسْتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কালা কাদ উজীবাদ দাওাতুকুমা ফাসতাকীমা ওা লা তাততাবিআঅননি সাবীলাল লাযীনা লায়ালামূন
বাংলা অর্থ
বললেন, তোমাদের দোয়া মঞ্জুর হয়েছে। অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ।
আয়াত 90
۞ وَجَٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُۥ بَغْيًۭا وَعَدْوًا ۖ حَتَّىٰٓ إِذَآ أَدْرَكَهُ ٱلْغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِىٓ ءَامَنَتْ بِهِۦ بَنُوٓا۟ إِسْرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা জাওাযনা বি বানীএ ইসরাঅঈলাল বাহরা ফা অতবাহুম ফিরাওনু ওা জুনূদুহূ বাঘয়ানও ওা অদওান হাততাঅ ইযাঅ অদরাকাহুল ঘারাকু কালা আমানতু অনননাহূ লাঅ ইলাহা ইললাল লাযীএ আমানাত বিহী বানূও ইসরাঅঈলা ওা অনা মিনাল মুসলিমীন
বাংলা অর্থ
আর বনী-ইসরাঈলকে আমি পার করে দিয়েছি নদী। তারপর তাদের পশ্চাদ্ধাবন করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী, দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশে। এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল, তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে, কোন মা’বুদ নেই তাঁকে ছাড়া যাঁর উপর ঈমান এনেছে বনী-ইসরাঈলরা। বস্তুতঃ আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত।
আয়াত 91
ءَآلْـَٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ ٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
আঅলানা ওা কাদ অসৈতা কাবলু ওা কুনতা মিনাল মুফসিদীন
বাংলা অর্থ
এখন একথা বলছ! অথচ তুমি ইতিপূর্বে না-ফরমানী করছিলে। এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে।
আয়াত 92
فَٱلْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ ءَايَةًۭ ۚ وَإِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ عَنْ ءَايَٰتِنَا لَغَٰفِلُونَ
বাংলা উচ্চারণ
ফালয়াওমা নুনাজজীকা বিবাদানিকা লিতাকূনা লিমান খালফাকা আয়াহ; ওা ইননা কাসীরাম মিনান নাসি অন আয়াতিনা লাঘাফিলূন
বাংলা অর্থ
অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না।
আয়াত 93
وَلَقَدْ بَوَّأْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مُبَوَّأَ صِدْقٍۢ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ فَمَا ٱخْتَلَفُوا۟ حَتَّىٰ جَآءَهُمُ ٱلْعِلْمُ ۚ إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ বাওওানা বানীএ ইসরাঅঈলা মুবাওওা সিদকিনও ওা রাযাকনাহুম মিননাত তৈয়িবাতি ফামাখ তালাফূ হাততা জাআহমুল ইলম; ইননা রাববাকা য়াকদী বৈনাহুম য়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি য়াখতালিফূন
বাংলা অর্থ
আর আমি বনী-ইসরাঈলদিগকে দান করেছি উত্তম স্থান এবং তাদেরকে আহার্য দিয়েছি পবিত্র-পরিচ্ছন্ন বস্তু-সামগ্রী। বস্তুতঃ তাদের মধ্যে মতবিরোধ হয়নি যতক্ষণ না তাদের কাছে এসে পৌছেছে সংবাদ। নিঃসন্দেহে তোমার পরওয়ারদেগার তাদের মাঝে মীমাংসা করে দেবেন কেয়ামতের দিন; যে ব্যাপারে তাদের মাঝে মতবিরোধ হয়েছিল
আয়াত 94
فَإِن كُنتَ فِى شَكٍّۢ مِّمَّآ أَنزَلْنَآ إِلَيْكَ فَسْـَٔلِ ٱلَّذِينَ يَقْرَءُونَ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكَ ۚ لَقَدْ جَآءَكَ ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ
বাংলা উচ্চারণ
ফা ইন কুনতা ফী শাককিম মিমমাঅ অনযালনাঅ ইলৈকা ফাসালিল লাযীনা য়াকরাঊনাল কিতাবা মিন কাবলিক; লাকাদ জাআকাল হাককু মির রাববিকা ফালা তাকূনাননা মিনাল মুমতারীন
বাংলা অর্থ
সুতরাং তুমি যদি সে বস্তু সম্পর্কে কোন সন্দেহের সম্মুখীন হয়ে থাক যা তোমার প্রতি আমি নাযিল করেছি, তবে তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে। এতে কোন সন্দেহ নেই যে, তোমার পরওয়ারদেগারের নিকট থেকে তোমার নিকট সত্য বিষয় এসেছে। কাজেই তুমি কস্মিনকালেও সন্দেহকারী হয়ো না।
আয়াত 95
وَلَا تَكُونَنَّ مِنَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَتَكُونَ مِنَ ٱلْخَٰسِرِينَ
বাংলা উচ্চারণ
ওা লা তাকূনাননা মিনাল লাযীনা কাযযাবূ বি আয়াতিল লাহি ফাতাকূনা মিনাল খাসিরীন
বাংলা অর্থ
এবং তাদের অন্তর্ভুক্তও হয়ো না যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বাণীকে। তাহলে তুমিও অকল্যাণে পতিত হয়ে যাবে।
আয়াত 96
إِنَّ ٱلَّذِينَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা হাককাত অলৈহিম কালিমাতু রাববিকা লা য়ুমিনূন
বাংলা অর্থ
যাদের ব্যাপারে তোমার পরওয়ারদেগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না।
আয়াত 97
وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ ءَايَةٍ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
বাংলা উচ্চারণ
ওা লাও জাআত হুম কুললু আয়াতিন হাততা য়ারাওুল অযাবাল অলীম
বাংলা অর্থ
যদি তাদের সামনে সমস্ত নিদর্শনাবলী এসে উপস্থিত হয় তবুও যতক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব।
আয়াত 98
فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ ءَامَنَتْ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّآ ءَامَنُوا۟ كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ ٱلْخِزْىِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
ফালাও লা কানাত কারয়াতুন আমানাত ফানাফাহাঅ ঈমানুহাঅ ইললা কাওমা য়ূনুসা লামমাঅ আমানূ কাশাফনা অনহুম অযাবাল খিযয়ি ফিল হায়াতিদ দুনয়া ওা মাততানাহুম ইলা হীন
বাংলা অর্থ
সুতরাং কোন জনপদ কেন এমন হল না যা ঈমান এনেছে অতঃপর তার সে ঈমান গ্রহণ হয়েছে কল্যাণকর? অবশ্য ইউনুসের সম্প্রদায়ের কথা আলাদা। তারা যখন ঈমান আনে তখন আমি তুলে নেই তাদের উপর থেকে অপমানজনক আযাব-পার্থিব জীবনে এবং তাদের কে কল্যাণ পৌছাই এক নিধারিত সময় পর্যন্ত।
আয়াত 99
وَلَوْ شَآءَ رَبُّكَ لَءَامَنَ مَن فِى ٱلْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا ۚ أَفَأَنتَ تُكْرِهُ ٱلنَّاسَ حَتَّىٰ يَكُونُوا۟ مُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লাও শাআ রাববুকা লা আমানা মান ফিল অরদি কুললুহুম জামীআ; অফা অনতা তুকরিহুন নাসা হাততা য়াকূনূ মুমিনীন
বাংলা অর্থ
আর তোমার পরওয়ারদেগার যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে, তাদের সবাই ঈমান নিয়ে আসতে সমবেতভাবে। তুমি কি মানুষের উপর জবরদস্তী করবে ঈমান আনার জন্য?
আয়াত 100
وَمَا كَانَ لِنَفْسٍ أَن تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَيَجْعَلُ ٱلرِّجْسَ عَلَى ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা মা কানা লিনাফসিন অন তুমিনা ইললা বি ইযনিল লাহ; ওা য়াজালুর রিজসা অলাল লাযীনা লা য়াকিলূন
বাংলা অর্থ
আর কারো ঈমান আনা হতে পারে না, যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে না তাদের উপর।
আয়াত 101
قُلِ ٱنظُرُوا۟ مَاذَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَمَا تُغْنِى ٱلْءَايَٰتُ وَٱلنُّذُرُ عَن قَوْمٍۢ لَّا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
কুলিন যুরূ মাযা ফিসসামাওাতি ওাল অরদ; ওা মা তুঘনিল আয়াতু ওাননুযুরু অন কাওমিল লা য়ুমিনূন
বাংলা অর্থ
তাহলে আপনি বলে দিন, চেয়ে দেখ তো আসমানসমুহে ও যমীনে কি রয়েছে। আর কোন নিদর্শন এবং কোন ভীতিপ্রর্দশনই কোন কাজে আসে না সেসব লোকের জন্য যারা মান্য করে না।
আয়াত 102
فَهَلْ يَنتَظِرُونَ إِلَّا مِثْلَ أَيَّامِ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِهِمْ ۚ قُلْ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ
বাংলা উচ্চারণ
ফাহাল য়ানতাযিরূনা ইললা মিসলা অয়য়ামিল লাযীনা খালাও মিন কাবলিহিম; কুল ফানতাযিরূও ইননী মাকুম মিনাল মুনতাযিরীন
বাংলা অর্থ
সুতরাং এখন আর এমন কিছু নেই, যার অপেক্ষা করবে, কিন্তু সেসব দিনের মতই দিন, যা অতীত হয়ে গেছে এর পূর্বে। আপনি বলুন; এখন পথ দেখ; আমিও তোমাদের সাথে পথ চেয়ে রইলাম।
আয়াত 103
ثُمَّ نُنَجِّى رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ كَذَٰلِكَ حَقًّا عَلَيْنَا نُنجِ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
সুমমমা নুনাজজী রুসলানা ওাললাযীনা আমানূ; কাযালিকা হাককান অলৈনা নুনজিল মুমিনীন
বাংলা অর্থ
অতঃপর আমি বাঁচিয়ে নেই নিজের রসূলগণকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে এমনিভাবে। ঈমানদারদের বাঁচিয়ে নেয়া আমার দায়িত্বও বটে।
আয়াত 104
قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمْ فِى شَكٍّۢ مِّن دِينِى فَلَآ أَعْبُدُ ٱلَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِنْ أَعْبُدُ ٱللَّهَ ٱلَّذِى يَتَوَفَّىٰكُمْ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
কুল য়াঅ অয়য়ুহান নাসু ইন কুনতুম ফী শাকককিম মিন দীনী ফালা অবুদুল লাযীনা তাবুদূনা মিন দূনিল লাহি ওা লাকিন অবুদুল লাহাল লাযী য়াতাওাফফাকুম ওা উমিরতু অন অকূনা মিনাল মুমিনীন
বাংলা অর্থ
বলে দাও-হে মানবকুল, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দিহান হয়ে থাক, তবে (জেনো) আমি তাদের এবাদত করি না যাদের এবাদত তোমরা কর আল্লাহ ব্যতীত। কিন্তু আমি এবাদত করি আল্লাহ ত’য়ালার, যিনি তুলে নেন তোমাদেরকে। আর আমার প্রতি নির্দেশ হয়েছে যাতে আমি ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকি।
আয়াত 105
وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًۭا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
ওা অন অকিম ওাজহাকা লিদদীনি হানীফানও ওা লা তাকূনানননা মিনাল মুশরিকীন
বাংলা অর্থ
আর যেন সোজা দ্বীনের প্রতি মুখ করি সরল হয়ে এবং যেন মুশরেকদের অন্তর্ভুক্ত না হই।
আয়াত 106
وَلَا تَدْعُ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَ ۖ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًۭا مِّنَ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা লা তাদু মিন দূনিল লাহি মা লা য়ানফৌকা ওা লা য়াদুররুকা ফা ইন ফালতা ফা ইননাকা ইযাম মিনায যালিমীন
বাংলা অর্থ
আর নির্দেশ হয়েছে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না, যে তোমার ভাল করবে না মন্দও করবে না। বস্তুতঃ তুমি যদি এমন কাজ কর, তাহলে তখন তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আয়াত 107
وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّۢ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ ۖ وَإِن يُرِدْكَ بِخَيْرٍۢ فَلَا رَآدَّ لِفَضْلِهِۦ ۚ يُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۚ وَهُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইনয় য়ামসাসকাল লাহু বিদুররিন ফালা কাশিফা লাহূ ইললা হুওা ওা ইনয় য়ুরিদকা বিখৈরিন ফালা রাঅদদা লিফাদলিহ; য়ুসীবু বিহী মান য়াশাঔ মিন ইবাদিহ; ওা হুওাল ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
আর আল্লাহ যদি তোমার উপর কোন কষ্ট আরোপ করেন তাহলে কেউ নেই তা খন্ডাবার মত তাঁকে ছাড়া। পক্ষান্তরে যদি তিনি কিছু কল্যাণ দান করেন, তবে তার মেহেরবানীকে রহিত করার মতও কেউ নেই। তিনি যার প্রতি অনুগ্রহ দান করতে চান স্বীয় বান্দাদের মধ্যে তাকেই দান করেন; বস্তুত; তিনিই ক্ষমাশীল দয়ালু।
আয়াত 108
قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۖ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِوَكِيلٍۢ
বাংলা উচ্চারণ
কুল য়াঅ ঐয়ুহান নাসু কাদ জাআকুমুল হাককু মির রাববিকুম ফামানিহ তাদা ফা ইননামা য়াহতাদী লিনাফসিহী ওা মান দাললা ফা ইননামা য়াদিললু অলৈহা ওা মাঅ অনা অলৈকুম বিওাকীল
বাংলা অর্থ
বলে দাও, হে মানবকুল, সত্য তোমাদের কাছে পৌঁছে গেছে তোমাদের পরওয়ারদেগারের তরফ থেকে। এমন যে কেউ পথে আসে সেপথ প্রাপ্ত হয় স্বীয় মঙ্গলের জন্য। আর যে বিভ্রান্ত ঘুরতে থাকে, সে স্বীয় অমঙ্গলের জন্য বিভ্রান্ত অবস্থায় ঘুরতে থাকবে। অনন্তর আমি তোমাদের উপর অধিকারী নই।
আয়াত 109
وَٱتَّبِعْ مَا يُوحَىٰٓ إِلَيْكَ وَٱصْبِرْ حَتَّىٰ يَحْكُمَ ٱللَّهُ ۚ وَهُوَ خَيْرُ ٱلْحَٰكِمِينَ
বাংলা উচ্চারণ
কাততাবি মা য়ূহাঅ ইলৈকা ওাসবির হাততা য়াহকুমাল লাহ; ওা হুওা খৈরুল হাকিমীন
বাংলা অর্থ
আর তুমি চল সে অনুযায়ী যেমন নির্দেশ আসে তোমার প্রতি এবং সবর কর, যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ। বস্তুতঃ তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী।