আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا
বাংলা উচ্চারণ
ওালাদি য়াতি দাভা
বাংলা অর্থ
শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
আয়াত 2فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا
বাংলা উচ্চারণ
ফাল মূরি য়াতি কাধা
বাংলা অর্থ
অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
আয়াত 3فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا
বাংলা উচ্চারণ
ফাল মুঘীরাতি সুভা
বাংলা অর্থ
অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
আয়াত 4فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا
বাংলা উচ্চারণ
ফা অথারনা বিহী নাকা
বাংলা অর্থ
ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
আয়াত 5فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
বাংলা উচ্চারণ
ফাওা সাতনা বিহী জামা
বাংলা অর্থ
অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
আয়াত 6إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ
বাংলা উচ্চারণ
ইননালিনসানা লিরাববিহী লাকানূদ
বাংলা অর্থ
নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
আয়াত 7وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইননাহু অলা যালিকা লা শাহীদ
বাংলা অর্থ
এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
আয়াত 8وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
বাংলা উচ্চারণ
ওা ইননাহু লিহুববিল খৈরি লা শাদীদ
বাংলা অর্থ
এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
আয়াত 9۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
বাংলা উচ্চারণ
অফালা য়ালামু ইযা বুথিরা মা ফিলকুবূর
বাংলা অর্থ
সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
আয়াত 10وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
বাংলা উচ্চারণ
ওা হুসসিলা মা ফিস সুদূর
বাংলা অর্থ
এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
আয়াত 11إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ
বাংলা উচ্চারণ
ইননা রাববাহুম বিহিম য়ৌমা ইযিল লা খাবীর
বাংলা অর্থ
সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।