আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
বাংলা উচ্চারণ
অল হাকু মুত তাকাথুর
বাংলা অর্থ
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
আয়াত 2حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
বাংলা উচ্চারণ
হাততা যুরতুমুলমাকাবির
বাংলা অর্থ
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
আয়াত 3كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কাললা সাওফা তালামূন
বাংলা অর্থ
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
আয়াত 4ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
থুমমা কাললা সাওফা তালামূন
বাংলা অর্থ
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
আয়াত 5كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
বাংলা উচ্চারণ
কাললা লাও তালামূনা ইলমাল য়াকীন
বাংলা অর্থ
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
আয়াত 6لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
বাংলা উচ্চারণ
লাতারাওুন নাল জাহীম
বাংলা অর্থ
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
আয়াত 7ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
বাংলা উচ্চারণ
থুমমা লাতারা ওুননাহা ঐনাল য়াকীন
বাংলা অর্থ
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
আয়াত 8ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
বাংলা উচ্চারণ
থুমমা লাতুস অলুননা য়ৌমৈযিন অনিন নাঈম
বাংলা অর্থ
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।