☾ আল-কোরআন
সূরা 104 · মাক্কী

আল-হুমাযাহ الهمزة

Al-Humazah · 9 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ
বাংলা উচ্চারণ
ওৈ লুললি কুললি হু মাযাতিললুমাযা
বাংলা অর্থ
প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
আয়াত 2
ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ
বাংলা উচ্চারণ
অললাযি জামা মালাও ওাদদাদাহ
বাংলা অর্থ
যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
আয়াত 3
يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ
বাংলা উচ্চারণ
য়াহসাবু অননা মালাহু অখলাদাহ
বাংলা অর্থ
সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
আয়াত 4
كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ
বাংলা উচ্চারণ
কাললা লায়ুম বা যাননা ফিল হুতামাহ
বাংলা অর্থ
কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
আয়াত 5
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ
বাংলা উচ্চারণ
ওা মা অদরাকা মালহুতামাহ
বাংলা অর্থ
আপনি কি জানেন, পিষ্টকারী কি?
আয়াত 6
نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ
বাংলা উচ্চারণ
নারুল লাহিলমূকাদা
বাংলা অর্থ
এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
আয়াত 7
ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ
বাংলা উচ্চারণ
অল লাতী তাত তালিউ অলালাফিদাহ
বাংলা অর্থ
যা হৃদয় পর্যন্ত পৌছবে।
আয়াত 8
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ
বাংলা উচ্চারণ
ইননাহা অলৈহিম মূসাদা
বাংলা অর্থ
এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
আয়াত 9
فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ
বাংলা উচ্চারণ
ফী অমাদিমমু মাদ দাদাহ
বাংলা অর্থ
লম্বা লম্বা খুঁটিতে।