☾ আল-কোরআন
সূরা 105 · মাক্কী

আল-ফীল الفيل

Al-Fil · 5 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
বাংলা উচ্চারণ
অলাম তারা কৈফা ফালা রাববুকা বি অশাবিল ফীল
বাংলা অর্থ
আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
আয়াত 2
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ
বাংলা উচ্চারণ
অলাম য়াজাল কৈ দাহুম ফী তাদ লীল
বাংলা অর্থ
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
আয়াত 3
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
বাংলা উচ্চারণ
ওা অরসালা অলৈহিম তৈরান অবাবীল
বাংলা অর্থ
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
আয়াত 4
تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ
বাংলা উচ্চারণ
তার মীহিম বি হি জারাতিম মিন সিজ জীল
বাংলা অর্থ
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
আয়াত 5
فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ
বাংলা উচ্চারণ
ফাজা অলাহুম কাসফিম মাকূল
বাংলা অর্থ
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।