☾ আল-কোরআন
সূরা 111 · মাক্কী

আল-মাসাদ المسد

Al-Masad · 5 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ
বাংলা উচ্চারণ
তাব বাত য়াদা অবী লাহাবিনওওা তাবব
বাংলা অর্থ
আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
আয়াত 2
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
বাংলা উচ্চারণ
মা অঘনা অনহু মালুহু ওা মা কাসাব
বাংলা অর্থ
কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
আয়াত 3
سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ
বাংলা উচ্চারণ
সা য়াস লা নারান যাতা লাহাব
বাংলা অর্থ
সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
আয়াত 4
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ
বাংলা উচ্চারণ
ওাম রাতুহ হামমা লাতালহাতাব
বাংলা অর্থ
এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
আয়াত 5
فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ
বাংলা উচ্চারণ
ফী জীদিহা হাব লুম মিমমাসাদ
বাংলা অর্থ
তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।