☾ আল-কোরআন
সূরা 12 · মাক্কী

ইউসুফ يوسف

Yusuf · 111 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
বাংলা উচ্চারণ
অলিফলাঅমরা; তিলকা আয়াতুল কিতাবিল মুবীন
বাংলা অর্থ
আলিফ-লা-ম-রা; এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত।
আয়াত 2
إِنَّآ أَنزَلْنَٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّۭا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ইননাঅ অনযালনাহু কুরানান অরাবিয়য়াল লা অললাকুম তাকিলূন
বাংলা অর্থ
আমি একে আরবী ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার।
আয়াত 3
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ ٱلْقَصَصِ بِمَآ أَوْحَيْنَآ إِلَيْكَ هَٰذَا ٱلْقُرْءَانَ وَإِن كُنتَ مِن قَبْلِهِۦ لَمِنَ ٱلْغَٰفِلِينَ
বাংলা উচ্চারণ
নাহনু নাকুসসু অলৈকা অহসানাল কাসাসি বিমাঅ অওহৈনাঅ ইলৈকা হাযাল কুরানা ওা ইন কুনতা মিন কাবলিহী লামিনাল ঘাফিলীন
বাংলা অর্থ
আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি, যেমতে আমি এ কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি। তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভূক্ত ছিলে।
আয়াত 4
إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَٰٓأَبَتِ إِنِّى رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًۭا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ رَأَيْتُهُمْ لِى سَٰجِدِينَ
বাংলা উচ্চারণ
ইয কালা য়ূসুফু লি অবীহি য়াঅ অবাতি ইননী রা অয়তু অহাদা অশারা কাওকাবানও ওাশ শামসা ওালকামারা রা অয়তুহুম লী সাজিদীন
বাংলা অর্থ
যখন ইউসুফ পিতাকে বললঃ পিতা, আমি স্বপ্নে দেখেছি এগারটি নক্ষত্রকে। সুর্যকে এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশে সেজদা করতে দেখেছি।
আয়াত 5
قَالَ يَٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلَىٰٓ إِخْوَتِكَ فَيَكِيدُوا۟ لَكَ كَيْدًا ۖ إِنَّ ٱلشَّيْطَٰنَ لِلْإِنسَٰنِ عَدُوٌّۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
কালা য়া বুনৈয়া লা তাকসুস রুয়াকা অলাঅ ইখওাতিকা ফায়াকীদূ লাকা কৈদা; ইননাশ শৈতানা লিল ইনসানি অদুওওুম মুবীন
বাংলা অর্থ
তিনি বললেনঃ বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না। তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য।
আয়াত 6
وَكَذَٰلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكَ وَعَلَىٰٓ ءَالِ يَعْقُوبَ كَمَآ أَتَمَّهَا عَلَىٰٓ أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ ۚ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা য়াজতাবীকা রাববুকা ওা য়ুঅললিমুকা মিন তাওীলিল অহাদীসি ওা য়ুতিমমু নিমাতাহূ অলৈকা ওা অলাঅ আলি য়াকূবা কামাঅ অতামমাহা অলাঅ অবাওৈকা মিন কাবলু ইবরাহীমা ওা ইশাক; ইননা রাববাকা অলীমুন হাকীম
বাংলা অর্থ
এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের নিগুঢ় তত্ত্ব শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার-পরিজনের প্রতি; যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহীম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছেন। নিশ্চয় তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী, প্রজ্ঞাময়।
আয়াত 7
۞ لَّقَدْ كَانَ فِى يُوسُفَ وَإِخْوَتِهِۦٓ ءَايَٰتٌۭ لِّلسَّآئِلِينَ
বাংলা উচ্চারণ
লাকাদ কানা ফী য়ূসুফা ওা ইখওাতিহীএ আয়াতুল লিসসাঐলীন
বাংলা অর্থ
অবশ্য ইউসুফ ও তাঁর ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 8
إِذْ قَالُوا۟ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِى ضَلَٰلٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
ইয কালূ লা য়ূসুফু ওা অখূহু অহাববু ইলাঅ অবীনা মিননা ওা নাহনু উসবাহ; ইননা অবানা লাফী দালালিম মুবীন
বাংলা অর্থ
যখন তারা বললঃ অবশ্যই ইউসুফ ও তাঁর ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ। নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন।
আয়াত 9
ٱقْتُلُوا۟ يُوسُفَ أَوِ ٱطْرَحُوهُ أَرْضًۭا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا۟ مِنۢ بَعْدِهِۦ قَوْمًۭا صَٰلِحِينَ
বাংলা উচ্চারণ
উকতুলূ য়ূসুফা অওিতরা হূহু অরদানয় য়াখলু লাকুম ওাজহু অবীকুম ওা তাকূনূ মিম বাদিহী কাওমান সালিহীন
বাংলা অর্থ
হত্যা কর ইউসুফকে কিংবা ফেলে আস তাকে অন্য কোন স্থানে। এতে শুধু তোমাদের প্রতিই তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে।
আয়াত 10
قَالَ قَآئِلٌۭ مِّنْهُمْ لَا تَقْتُلُوا۟ يُوسُفَ وَأَلْقُوهُ فِى غَيَٰبَتِ ٱلْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ ٱلسَّيَّارَةِ إِن كُنتُمْ فَٰعِلِينَ
বাংলা উচ্চারণ
কালা কাঐলুম মিনহুম লা তাকতুলূ য়ূসুফা ওা অলকূহু ফী ঘায়াবাতিল জুববি য়ালতাকিথু বাদুস সৈ য়ারাতি ইন কুনতুম ফা ইলীন
বাংলা অর্থ
তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফ কে হত্যা করো না, বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোন পথিক তাকে উঠিয়ে নিয়ে যায়, যদি তোমাদের কিছু করতেই হয়।
আয়াত 11
قَالُوا۟ يَٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأْمَ۫نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَٰصِحُونَ
বাংলা উচ্চারণ
কালূ য়াঅ অবানা মা লাকা লা তামাননা অলা য়ূসুফা ওা ইননা লাহূ লানা সিহূন
বাংলা অর্থ
তারা বললঃ পিতাঃ ব্যাপার কি, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না ? আমরা তো তার হিতাকাংখী।
আয়াত 12
أَرْسِلْهُ مَعَنَا غَدًۭا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ
বাংলা উচ্চারণ
অরিলহু মানা ঘাদানয় য়ারতাওা য়ালাব ওা ইননা লাহূ লাহাফিযূন
বাংলা অর্থ
আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন-তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষন করব।
আয়াত 13
قَالَ إِنِّى لَيَحْزُنُنِىٓ أَن تَذْهَبُوا۟ بِهِۦ وَأَخَافُ أَن يَأْكُلَهُ ٱلذِّئْبُ وَأَنتُمْ عَنْهُ غَٰفِلُونَ
বাংলা উচ্চারণ
কালা ইননী লা য়াহযুনুনীএ অন তাযহাবূ বিহী ওা অখাফু অনয়য়াকুলাহুয যিবু ওা অনতুম অনহু ঘাফিলূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ আমার দুশ্চিন্তা হয় যে, তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে, ব্যাঘ্র তাঁকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে।
আয়াত 14
قَالُوا۟ لَئِنْ أَكَلَهُ ٱلذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ إِنَّآ إِذًۭا لَّخَٰسِرُونَ
বাংলা উচ্চারণ
কালূ লা ইন অকালাহুযযিবু ওা নাহনু উসবাতুন ইননাঅ ইযাল লাখাসিরূন
বাংলা অর্থ
তারা বললঃ আমরা একটি ভারী দল থাকা সত্ত্বেও যদি ব্যাঘ্র তাকে খেয়ে ফেলে, তবে আমরা সবই হারালাম।
আয়াত 15
فَلَمَّا ذَهَبُوا۟ بِهِۦ وَأَجْمَعُوٓا۟ أَن يَجْعَلُوهُ فِى غَيَٰبَتِ ٱلْجُبِّ ۚ وَأَوْحَيْنَآ إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَٰذَا وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা যাহাবূ বিহী ওা অজমাঊও অনয়য়াজালূহু ফী ঘায়াবাতিল জুবব; ওা অওয়ৈনাঅ ইলৈহি লাতুনাববি অননাহুম বি অমরিহিম হাযা ওা হুম লা য়াশুরূন
বাংলা অর্থ
অতঃপর তারা যখন তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল এবং আমি তাকে ইঙ্গিত করলাম যে, তুমি তাদেরকে তাদের এ কাজের কথা বলবে এমতাবস্থায় যে, তারা তোমাকে চিনবে না।
আয়াত 16
وَجَآءُوٓ أَبَاهُمْ عِشَآءًۭ يَبْكُونَ
বাংলা উচ্চারণ
ওা জাঅঊও অবাহুম ইশাঅ অনয় য়াবকূন
বাংলা অর্থ
তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এল।
আয়াত 17
قَالُوا۟ يَٰٓأَبَانَآ إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عِندَ مَتَٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئْبُ ۖ وَمَآ أَنتَ بِمُؤْمِنٍۢ لَّنَا وَلَوْ كُنَّا صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
কালূ য়াঅ অবানাঅ ইননা যাহাবনা নাসতাবিকু ওা তারাকনা য়ূসুফা ইনদা মাতাইনা ফা অখালাহুয যিব, ওা মাঅ অনতা বিমুমিনিল লানা ওা লাও কুননা সাদিকীন
বাংলা অর্থ
তারা বললঃ পিতাঃ আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাব-পত্রের কাছে রেখে গিয়েছিলাম। অতঃপর তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী।
আয়াত 18
وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٍۢ كَذِبٍۢ ۚ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًۭا ۖ فَصَبْرٌۭ جَمِيلٌۭ ۖ وَٱللَّهُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ
বাংলা উচ্চারণ
ওা জাঅঊ অলা কামী শিহী বিদামিন কাযি কালা বাল সাওওালাত লাকুম অনফুসুকুম অমরা; ফাসাবরুন জামীল; ওাললাহুল মুসতাঅনু অলা মান তাসিফূন
বাংলা অর্থ
এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল। বললেনঃ এটা কখনই নয়; বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে। সুতরাং এখন ছবর করাই শ্রেয়। তোমরা যা বর্ণনা করছ, সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য স্থল।
আয়াত 19
وَجَآءَتْ سَيَّارَةٌۭ فَأَرْسَلُوا۟ وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُۥ ۖ قَالَ يَٰبُشْرَىٰ هَٰذَا غُلَٰمٌۭ ۚ وَأَسَرُّوهُ بِضَٰعَةًۭ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা জাআত সৈয়ারাতুন ফারসালূ ওারিদাহুম ফা অদলা দালওাহ; কালা য়া বুশরা হাযা ঘুলাম; ওা অসাররূহু বিদাঅহ; ওাললাহু অলীমুম বিমা য়ামালূন
বাংলা অর্থ
এবং একটি কাফেলা এল। অতঃপর তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করল। সে বালতি ফেলল। বললঃ কি আনন্দের কথা। এ তো একটি কিশোর তারা তাকে পন্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল। আল্লাহ খুব জানেন যা কিছু তারা করেছিল।
আয়াত 20
وَشَرَوْهُ بِثَمَنٍۭ بَخْسٍۢ دَرَٰهِمَ مَعْدُودَةٍۢ وَكَانُوا۟ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ
বাংলা উচ্চারণ
ওা শারাওহু বিসামানিম বাখসিন দারাহিমা মাদূ দাতিনও ওা কানূ ফীহি মিনায যাহিদীন
বাংলা অর্থ
ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল গনাগুণতি কয়েক দেরহাম এবং তাঁর ব্যাপারে নিরাসক্ত ছিল।
আয়াত 21
وَقَالَ ٱلَّذِى ٱشْتَرَىٰهُ مِن مِّصْرَ لِٱمْرَأَتِهِۦٓ أَكْرِمِى مَثْوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوْ نَتَّخِذَهُۥ وَلَدًۭا ۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ ۚ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمْرِهِۦ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযিশ তারাহু মিম মিসরা লিমরা অতিহীএ অকরিমী মাসওাহু অসাঅ অনয়য়ানফানাঅ অও নাততাখিযাহূ ওালাদা; ওা কাযালিকা মাককাননা লিয়ূসুফা ফিল অরদি ওা লিনুঅললিমাহূ মিন তাওীলিল অহাদীস; ওাললাহু ঘালিবুন অলাঅ অমরিহী ওা লাকিননা অকসারান নাসি লা য়ালামূন
বাংলা অর্থ
মিসরে যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বললঃ একে সম্মানে রাখ। সম্ভবতঃ সে আমাদের কাছে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এমনিভাবে আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠিত করলাম এবং এ জন্যে যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দেই। আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না।
আয়াত 22
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥٓ ءَاتَيْنَٰهُ حُكْمًۭا وَعِلْمًۭا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লামমা বালাঘা অশুদদাহূও আতৈনাহু বুকমানও ওা ইলমা; ওা কাযা লিকা নাজযিল মুহসিনীন
বাংলা অর্থ
যখন সে পূর্ণ যৌবনে পৌছে গেল, তখন তাকে প্রজ্ঞা ও ব্যুৎপত্তি দান করলাম। এমননিভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দেই।
আয়াত 23
وَرَٰوَدَتْهُ ٱلَّتِى هُوَ فِى بَيْتِهَا عَن نَّفْسِهِۦ وَغَلَّقَتِ ٱلْأَبْوَٰبَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۚ قَالَ مَعَاذَ ٱللَّهِ ۖ إِنَّهُۥ رَبِّىٓ أَحْسَنَ مَثْوَاىَ ۖ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّٰلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা রাওাদাত হুল লাতী হুওা ফী বৈতিহা অন নাফসিহী ওা ঘাললাকাতিল অবওাবা ওা কালাত হৈতা লাক; কালা মাঅযাল লাহি ইননাহূ রাববীএ অহসানা মাসওায়; ইননাহূ লা য়ুফলিহুযযালিমূন
বাংলা অর্থ
আর সে যে মহিলার ঘরে ছিল, ঐ মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বললঃ শুন! তোমাকে বলছি, এদিকে আস, সে বললঃ আল্লাহ রক্ষা করুন; তোমার স্বামী আমার মালিক। তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয় সীমা লংঘনকারীগণ সফল হয় না।
আয়াত 24
وَلَقَدْ هَمَّتْ بِهِۦ ۖ وَهَمَّ بِهَا لَوْلَآ أَن رَّءَا بُرْهَٰنَ رَبِّهِۦ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ ٱلسُّوٓءَ وَٱلْفَحْشَآءَ ۚ إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ হামমাত বিহী ওা হামমা বিহা লাও লাঅ অর রাঅ বুরহানা রাববিহ;; কাযালিকা লিনাসরিফা অনহু সূওঅ ওালফা হশাঅ; ইননাহূ মিন ইবাদি নাল মুখলাসীন
বাংলা অর্থ
নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত। যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনিবাবে হয়েছে, যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নিলজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের একজন।
আয়াত 25
وَٱسْتَبَقَا ٱلْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُۥ مِن دُبُرٍۢ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَا ٱلْبَابِ ۚ قَالَتْ مَا جَزَآءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওাসতাবাকাল বাবা ওা কাদদাত কামীসাহূ মিন দুবু রিনও ওা অলফায়া সৈয়িদাহা লাদাল বাব; কালাত মা জাযাঔ মান অরাদা বি অহলিকা সূওঅন ইললাঅ অনয়য়ুসজানা অও অযাবুন অলীম
বাংলা অর্থ
তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বললঃ যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে, তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোন যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে?
আয়াত 26
قَالَ هِىَ رَٰوَدَتْنِى عَن نَّفْسِى ۚ وَشَهِدَ شَاهِدٌۭ مِّنْ أَهْلِهَآ إِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن قُبُلٍۢ فَصَدَقَتْ وَهُوَ مِنَ ٱلْكَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
কালা হিয়া রাওাদাতনী অন নাফসী ওা শাহিদা শাহিদুম মিন অহলিহা ইন কানা কামীসুহূ কুদদা মিন কুবুলিন ফাসাদাকাত ওা হুওা মিনাল কাযিবীন
বাংলা অর্থ
ইউসুফ (আঃ) বললেন, সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে। মহিলার পরিবারে জনৈক সাক্ষী দিল যে, যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদি।
আয়াত 27
وَإِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن دُبُرٍۢ فَكَذَبَتْ وَهُوَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওা ইন কানা কামীসুহূ কুদদা মিন দুবুরিন ফাকাযাবাত ওা হুওা মিনাস সাদিকীন
বাংলা অর্থ
এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী।
আয়াত 28
فَلَمَّا رَءَا قَمِيصَهُۥ قُدَّ مِن دُبُرٍۢ قَالَ إِنَّهُۥ مِن كَيْدِكُنَّ ۖ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফালামমা রাঅ কামী সাহূ কুদদা মিন দুবুরিন কালা ইননাহূ মিন কৈদিকুননা ইননা কৈদাকুননা অযীম
বাংলা অর্থ
অতঃপর গৃহস্বামী যখন দেখল যে, তার জামা পেছন দিক থেকে ছিন্ন, তখন সে বলল, নিশ্চয় এটা তোমাদের ছলনা। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্নক।
আয়াত 29
يُوسُفُ أَعْرِضْ عَنْ هَٰذَا ۚ وَٱسْتَغْفِرِى لِذَنۢبِكِ ۖ إِنَّكِ كُنتِ مِنَ ٱلْخَاطِـِٔينَ
বাংলা উচ্চারণ
য়ূসোফু অরিদ অন হাযা ওাসতাঘফিরী লিযামবিকি ইননাকি কুনতি মিনাল খাতিঈন
বাংলা অর্থ
ইউসুফ এ প্রসঙগ ছাড়! আর হে নারী, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর নিঃসন্দেহে তুমি-ই পাপাচারিনী।
আয়াত 30
۞ وَقَالَ نِسْوَةٌۭ فِى ٱلْمَدِينَةِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفْسِهِۦ ۖ قَدْ شَغَفَهَا حُبًّا ۖ إِنَّا لَنَرَىٰهَا فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা কালা নিসওাতুন ফিলমা দীনাতিম রা অতুলাযীযি তুরাওিদু ফাতাহা অন নাফসিহী কাদ শাঘাফাহা বুববা; ইননা লানা রাহা ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
নগরে মহিলারা বলাবলি করতে লাগল যে, আযীযের স্ত্রী স্বীয় গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায়। সে তার প্রেমে উম্মত্ত হয়ে গেছে। আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি।
আয়াত 31
فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـًۭٔا وَءَاتَتْ كُلَّ وَٰحِدَةٍۢ مِّنْهُنَّ سِكِّينًۭا وَقَالَتِ ٱخْرُجْ عَلَيْهِنَّ ۖ فَلَمَّا رَأَيْنَهُۥٓ أَكْبَرْنَهُۥ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَٰشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنْ هَٰذَآ إِلَّا مَلَكٌۭ كَرِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফালামমা সামিঅত বিমাক রিহিননা অরসালাত ইলৈহিননা ওা অতাদাত লাহুননা মুততাকা অনও ওা আতাত কুললা ওাহিদাতিম মিন হুননা সিককীনানও ওা কালা তিখ রুজ অলৈহিননা ফালামমা রা অয়নাহূও অকবারনাহূ ওা কাততানা অয়দিয়াহুননা ওা কুলনা হাশা লিললাহি মা হাযা বাশারা; ইন হাযাঅ ইললা মালাকুন কারীম
বাংলা অর্থ
যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্যে একটি ভোজ সভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বললঃ ইউসুফ এদের সামনে চলে এস। যখন তারা তাকে দেখল, হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল। তারা বললঃ কখনই নয় এ ব্যক্তি মানব নয়। এ তো কোন মহান ফেরেশতা।
আয়াত 32
قَالَتْ فَذَٰلِكُنَّ ٱلَّذِى لُمْتُنَّنِى فِيهِ ۖ وَلَقَدْ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ فَٱسْتَعْصَمَ ۖ وَلَئِن لَّمْ يَفْعَلْ مَآ ءَامُرُهُۥ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًۭا مِّنَ ٱلصَّٰغِرِينَ
বাংলা উচ্চারণ
কালাত ফাযালিকুননাল লাযী লুমতুননানী ফীহ; ওা লাকাদ রাওাততুহূ অন নাফসিহী ফাসতাসাম; ওা লৈল লাম য়াফাল মাঅ আমুরুহূ লা য়ুসজানাননা ওা লা য়াকূনাম মিনাস সাঘিরীন
বাংলা অর্থ
মহিলা বললঃ এ ঐ ব্যক্তি, যার জন্যে তোমরা আমাকে ভৎর্সনা করছিলে। আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম। কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে। আর আমি যা আদেশ দেই, সে যদি তা না করে, তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্চিত হবে।
আয়াত 33
قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَٰهِلِينَ
বাংলা উচ্চারণ
কালা রাববিস সিজনু অহাববু ইলৈয়া মিমমা য়াদূ নানীএ ইলৈহি ওা ইললা তাসরিফ অননী কৈদাহুননা অসবু ইলৈহিননা ওা অকুম মিনাল জাহিলীন
বাংলা অর্থ
ইউসুফ বললঃ হে পালনকর্তা তারা আমাকে যে কাজের দিকে আহবান করে, তার চাইতে আমি কারাগারই পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভূক্ত হয়ে যাব।
আয়াত 34
فَٱسْتَجَابَ لَهُۥ رَبُّهُۥ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ফাসতাজাবা লাহূ রাববুহূ ফাসারাফা অনহু কৈদাহুনন; ইননাহূ হুসওাসসামীউল অলীম
বাংলা অর্থ
অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন। অতঃপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
আয়াত 35
ثُمَّ بَدَا لَهُم مِّنۢ بَعْدِ مَا رَأَوُا۟ ٱلْءَايَٰتِ لَيَسْجُنُنَّهُۥ حَتَّىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
সুমমা বাদা লাহুম মিম বাদি মা রাওুল আয়াতি লায়াসজুনুননাহূ হাততা হীন
বাংলা অর্থ
অতঃপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল।
আয়াত 36
وَدَخَلَ مَعَهُ ٱلسِّجْنَ فَتَيَانِ ۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَعْصِرُ خَمْرًۭا ۖ وَقَالَ ٱلْءَاخَرُ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَحْمِلُ فَوْقَ رَأْسِى خُبْزًۭا تَأْكُلُ ٱلطَّيْرُ مِنْهُ ۖ نَبِّئْنَا بِتَأْوِيلِهِۦٓ ۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ওা দাখালা মাহুসসিজনা ফাতা য়ান; কালা অহাদুহুমাঅ ইননীএ অরানীএ অসিরু খামরানও ওা কালাল আখারু ইননীএ খুবযান তাকুলুত তৈরু মিনহ; নাববি না বিতাওীলিহী ইননা নারাকা মিনাল মুহসিনীন
বাংলা অর্থ
তাঁর সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বললঃ আমি স্বপ্নে দেখলাম যে, আমি মদ নিঙড়াচ্ছি। অপরজন বললঃ আমি দেখলাম যে, নিজ মাথায় রুটি বহন করছি। তা থেকে পাখী ঠুকরিয়ে খাচ্ছে। আমাদের কে এর ব্যাখ্যা বলুন। আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি।
আয়াত 37
قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌۭ تُرْزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِۦ قَبْلَ أَن يَأْتِيَكُمَا ۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِى رَبِّىٓ ۚ إِنِّى تَرَكْتُ مِلَّةَ قَوْمٍۢ لَّا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
কালা লা য়াতীকুমা তাঅমুন তুরযাকানিহীএ ইললা নাববাতুকুমা বিতাওীলিহী কাবলা অনয় য়াতিয়াকুমা; যালি কুমা মিমমা অললামানী রাববী; ইননী তারাকতু মিললাতা কাওমিল লা য়ুমিনূনা বিললাহি ওাহুম বিল আখিরাতি হুম কাফিরূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেয়া হয়, তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব। এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ঐসব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী।
আয়াত 38
وَٱتَّبَعْتُ مِلَّةَ ءَابَآءِىٓ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ ۚ مَا كَانَ لَنَآ أَن نُّشْرِكَ بِٱللَّهِ مِن شَىْءٍۢ ۚ ذَٰلِكَ مِن فَضْلِ ٱللَّهِ عَلَيْنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওাততাবতু মিললাতা আবাঅঈএ ইবরাহীমা ওা ইশাকা ওা য়াকূব; মা কানা লানাঅ অন নুশরিকা বিললাহি মিন শৈ যালিকামিন ফাদলিল লাহি অলৈনা ওা অলান নাসি ওা লাকিননা অকসারান নাসি লা য়াশকুরূন
বাংলা অর্থ
আমি আপন পিতৃপুরুষ ইব্রাহীম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। আমাদের জন্য শোভা পায় না যে, কোন বস্তুকে আল্লাহর অংশীদার করি। এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ। কিন্ত অধিকাংশ লোক অনুগ্রহ স্বীকার করে না।
আয়াত 39
يَٰصَىٰحِبَىِ ٱلسِّجْنِ ءَأَرْبَابٌۭ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ
বাংলা উচ্চারণ
য়া সাহিবায়িস সিজনি আরবাবুম মুতাফাররিকূনা খায়রুন অমিল লাহুল ওাহিদুল কাহহার
বাংলা অর্থ
হে কারাগারের সঙ্গীরা! পৃথক পৃথক অনেক উপাস্য ভাল, না পরাক্রমশালী এক আল্লাহ?
আয়াত 40
مَا تَعْبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسْمَآءًۭ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ أَمَرَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
মা তাবুদূনা মিন দূনিহী ইললাঅ অসমাআন সাম মৈতুমূহাঅ অনতুম ওা আবাঔকুম মাঅ অনযালাল লাহু বিহা মিন সুলতান; ইনিলহুকমু ইললা লিললাহ; অমারা আল্লাহ তাবুদূও ইললাঅ ইয়য়াহ; যালিকাদ দীনুল কৈয়িমু ওা লাকিননা অকসারান নাসি লা য়ালামূন
বাংলা অর্থ
তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের এবাদত কর, সেগুলো তোমরা এবং তোমাদের বাপ-দাদারা সাব্যস্ত করে নিয়েছে। আল্লাহ এদের কোন প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে, তিনি ব্যতীত অন্য কারও এবাদত করো না। এটাই সরল পথ। কিন্তু অধিকাংশ লোক তা জানে না।
আয়াত 41
يَٰصَىٰحِبَىِ ٱلسِّجْنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسْقِى رَبَّهُۥ خَمْرًۭا ۖ وَأَمَّا ٱلْءَاخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ ٱلطَّيْرُ مِن رَّأْسِهِۦ ۚ قُضِىَ ٱلْأَمْرُ ٱلَّذِى فِيهِ تَسْتَفْتِيَانِ
বাংলা উচ্চারণ
য়া সাহিবায়িস সিজনি অমমাঅ অহাদুকুমা ফা য়াসকী রাববাহূ খামরানও ওা অমমাল আখারু ফা য়ুসলাবু ফাতাকুলুত তৈরু মির রাসিহ; কুদিয়াল অমরুল লাযী ফীহি তাসতাফতিয়ান
বাংলা অর্থ
হে কারাগারের সঙ্গীরা! তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন, তাকে শুলে চড়ানো হবে। অতঃপর তার মস্তক থেকে পাখী আহার করবে। তোমরা যে, বিষয়ে জানার আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে।
আয়াত 42
وَقَالَ لِلَّذِى ظَنَّ أَنَّهُۥ نَاجٍۢ مِّنْهُمَا ٱذْكُرْنِى عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيْطَٰنُ ذِكْرَ رَبِّهِۦ فَلَبِثَ فِى ٱلسِّجْنِ بِضْعَ سِنِينَ
বাংলা উচ্চারণ
ওা কালা লিললাযী যাননা অননাহূ নাজিম মিনহুমায কুরনী ইনদা রাববিকা ফানসাহুশ শৈতানু যিকরা রাববিহী ফালাবিসা ফিস সিজনি বাদা সিনীন
বাংলা অর্থ
যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে, সে মুক্তি পাবে, তাকে ইউসুফ বলে দিলঃ আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে। অতঃপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা ভুলিয়ে দিল। ফলে তাঁকে কয়েক বছর কারাগারে থাকতে হল।
আয়াত 43
وَقَالَ ٱلْمَلِكُ إِنِّىٓ أَرَىٰ سَبْعَ بَقَرَٰتٍۢ سِمَانٍۢ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌۭ وَسَبْعَ سُنۢبُلَٰتٍ خُضْرٍۢ وَأُخَرَ يَابِسَٰتٍۢ ۖ يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ أَفْتُونِى فِى رُءْيَٰىَ إِن كُنتُمْ لِلرُّءْيَا تَعْبُرُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল মালিকু ইননীএ অরা সাবা বাকারাতিন সিমানিনয় য়াকুলুহুননা সাবুন ইজাফুনও ওা সাবা সুমবুলাতিনখুদরিনও ওা উখারা য়াবিসাত; য়াঅ অয়ুহাল মালৌ অফতূনী ফী নুয়ায়া ইন কুনতুম লিররুয়া তাবুরূন
বাংলা অর্থ
বাদশাহ বললঃ আমি স্বপ্নে দেখলাম, সাতটি মোটাতাজা গাভী-এদেরকে সাতটি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। হে পরিষদবর্গ! তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বল, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাক।
আয়াত 44
قَالُوٓا۟ أَضْغَٰثُ أَحْلَٰمٍۢ ۖ وَمَا نَحْنُ بِتَأْوِيلِ ٱلْأَحْلَٰمِ بِعَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
কালূও অদঘাসু অহলা মিনও ওা মা নাহনু বিতাওীলিল অহলামি বিআলিমীন
বাংলা অর্থ
তারা বললঃ এটা কল্পনাপ্রসূত স্বপ্ন। এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই।
আয়াত 45
وَقَالَ ٱلَّذِى نَجَا مِنْهُمَا وَٱدَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا۠ أُنَبِّئُكُم بِتَأْوِيلِهِۦ فَأَرْسِلُونِ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযী নাজা মিনহুমা ওাদদাকারা বাদা উমমাতিন অনা উনাববিউকুম বিতালওীলিহী ফারসিলূন
বাংলা অর্থ
দু’জন কারারুদ্ধের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে, সে বলল, আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বলছি। তোমরা আমাকে প্রেরণ কর।
আয়াত 46
يُوسُفُ أَيُّهَا ٱلصِّدِّيقُ أَفْتِنَا فِى سَبْعِ بَقَرَٰتٍۢ سِمَانٍۢ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌۭ وَسَبْعِ سُنۢبُلَٰتٍ خُضْرٍۢ وَأُخَرَ يَابِسَٰتٍۢ لَّعَلِّىٓ أَرْجِعُ إِلَى ٱلنَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
য়ূসুফু অয়য়ুহাস সিদদী কু অফতিনা ফী সাবি বাকারাতিন সিমানিনয় য়াকুলুহুননা সাবুন ইজাফুনও ওা সাবী সুমবুলাতিন খুদরিনও ওা উখারা য়াবিসাতিল লাললীএ অরজু ইলান নাসি লাললাহুম য়ালামূন
বাংলা অর্থ
সে তথায় পৌঁছে বললঃ হে ইউসুফ! হে সত্যবাদী! সাতটি মোটাতাজা গাভী-তাদেরকে খাচ্ছে সাতটি শীর্ণ গাভী এবং সাতটি সবুজ শীর্ষ ও অন্যগুলো শুষ্ক; আপনি আমাদেরকে এ স্বপ্ন সম্পর্কে পথনির্দেশ প্রদান করুনঃ যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদের অবগত করাতে পারি।
আয়াত 47
قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًۭا فَمَا حَصَدتُّمْ فَذَرُوهُ فِى سُنۢبُلِهِۦٓ إِلَّا قَلِيلًۭا مِّمَّا تَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
কালা তাযরাঊনা সাবা সিনীনা দা অবান ফামা বাসাততুম ফাযারূহু ফী সুমবু লিহীএ ইললা কালীলাম মিমমা তাকুলূন
বাংলা অর্থ
বললঃ তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে। অতঃপর যা কাটবে, তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তা ছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দেবে।
আয়াত 48
ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ سَبْعٌۭ شِدَادٌۭ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًۭا مِّمَّا تُحْصِنُونَ
বাংলা উচ্চারণ
সুমমা য়াতী মিম বাদি যালিকা সাবুন শিদাদুনয় য়া কুলনা মা কাদদামতুম লাহুননা ইললা কালীলাম মিমমা তুহসিনূন
বাংলা অর্থ
এবং এরপরে আসবে দূর্ভিক্ষের সাত বছর; তোমরা এ দিনের জন্যে যা রেখেছিলে, তা খেয়ে যাবে, কিন্তু অল্প পরিমাণ ব্যতীত, যা তোমরা তুলে রাখবে।
আয়াত 49
ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ عَامٌۭ فِيهِ يُغَاثُ ٱلنَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ
বাংলা উচ্চারণ
সুমমা য়াদতী মিম বাদি যালিকা আমুন ফীহি য়ুঘা সুন নাসু ওা ফীহি য়াসিরূন
বাংলা অর্থ
এর পরেই আসবে একবছর-এতে মানুষের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা রস নিঙড়াবে।
আয়াত 50
وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦ ۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرْجِعْ إِلَىٰ رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ ٱلنِّسْوَةِ ٱلَّٰتِى قَطَّعْنَ أَيْدِيَهُنَّ ۚ إِنَّ رَبِّى بِكَيْدِهِنَّ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা কালাল মালিকুতূনী বিহী ফালামমা জাআহুর রাসূলু কালারজি ইলা রাববিকা ফাসালহু মা বালুন নিসওাতিল লাতী কাততানা অয়দিয়াহুনন; ইননা রাববী বিকৈদিহিননা অলীম
বাংলা অর্থ
বাদশাহ বললঃ ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস কর তাকে ঐ মহিলার স্বরূপ কি, যারা স্বীয় হস্ত কর্তন করেছিল! আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন।
আয়াত 51
قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَٰوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفْسِهِۦ ۚ قُلْنَ حَٰشَ لِلَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِن سُوٓءٍۢ ۚ قَالَتِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ ٱلْـَٰٔنَ حَصْحَصَ ٱلْحَقُّ أَنَا۠ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ وَإِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
কালা মা খাতবুকুননা ইয রাওাততুননা য়ূসুফা অননাফসিহ; কুলনা হাশা লিললাহি মা অলিমনা অলৈহি মিন সূও; কালাতিম রা অতুল অযীযিল আনা হাশাসাল হাকক, অনা রাওাত তুহূ অন নাফসিহী ওা ইননাহূ লামিনাস সাদিকীন
বাংলা অর্থ
বাদশাহ মহিলাদেরকে বললেনঃ তোমাদের হাল-হাকিকত কি, যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে? তারা বললঃ আল্লাহ মহান, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আযীয-পত্মি বললঃ এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে। আমিই তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী।
আয়াত 52
ذَٰلِكَ لِيَعْلَمَ أَنِّى لَمْ أَخُنْهُ بِٱلْغَيْبِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهْدِى كَيْدَ ٱلْخَآئِنِينَ
বাংলা উচ্চারণ
যালিকা লিয়ালামা অননী লাম অখুনহু বিলঘৈবি ওা অননাল লাহা লা য়াহদী কৈদাল খাঐনীন
বাংলা অর্থ
ইউসুফ বললেনঃ এটা এজন্য, যাতে আযীয জেনে নেয় যে, আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আরও এই যে, আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগুতে দেন না।
আয়াত 53
۞ وَمَآ أُبَرِّئُ نَفْسِىٓ ۚ إِنَّ ٱلنَّفْسَ لَأَمَّارَةٌۢ بِٱلسُّوٓءِ إِلَّا مَا رَحِمَ رَبِّىٓ ۚ إِنَّ رَبِّى غَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা মা উবাররিউ নাফসী; ইননান নাফসা লা অমমারাতুম বিসসূওই ইললা মা রাহিমা রাববী; ইননা রাববী ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয়-আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু।
আয়াত 54
وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦٓ أَسْتَخْلِصْهُ لِنَفْسِى ۖ فَلَمَّا كَلَّمَهُۥ قَالَ إِنَّكَ ٱلْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা কালাল মালিকু তূনী বিহীএ অসতাখলিশু লিনাফসী ফালামমা কাললামাহূ কালা ইননাকাল য়াওমা লাদৈনা মাকীনুন অমীন
বাংলা অর্থ
বাদশাহ বললঃ তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে নিজের বিশ্বস্ত সহচর করে রাখব। অতঃপর যখন তার সাথে মতবিনিময় করল, তখন বললঃ নিশ্চয়ই আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসাবে মর্যাদার স্থান লাভ করেছেন।
আয়াত 55
قَالَ ٱجْعَلْنِى عَلَىٰ خَزَآئِنِ ٱلْأَرْضِ ۖ إِنِّى حَفِيظٌ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
কালাজ অলনী অলা খাযাঐনিল অরদি ইননী হাফীযুন অলীম
বাংলা অর্থ
ইউসুফ বললঃ আমাকে দেশের ধন-ভান্ডারে নিযুক্ত করুন। আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান।
আয়াত 56
وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَآءُ ۚ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَآءُ ۖ وَلَا نُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা মাককাননা লি য়ূসুফা ফিল অরদি য়াতাবাওওৌ মিনহা হৈসু য়াশাআ; নুসীবু বিরাহমাতিনা মান নাশাঔ ওা লা নুদীউ অজরাল মুহসিনীন
বাংলা অর্থ
এমনিভাবে আমি ইউসুফকে সে দেশের বুকে প্রতিষ্ঠা দান করেছি। সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত। আমি স্বীয় রহমত যাকে ইচ্ছা পৌছে দেই এবং আমি পূণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না।
আয়াত 57
وَلَأَجْرُ ٱلْءَاخِرَةِ خَيْرٌۭ لِّلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ওা লা অজরুল আখিরাতি খৈরুল লিললাযীনা আমানূ ওা কানূ য়াততাকূন
বাংলা অর্থ
এবং ঐ লোকদের জন্য পরকালে প্রতিদান উত্তম যারা ঈমান এনেছে ও সতর্কতা অবলম্বন করে।
আয়াত 58
وَجَآءَ إِخْوَةُ يُوسُفَ فَدَخَلُوا۟ عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهُۥ مُنكِرُونَ
বাংলা উচ্চারণ
ওা জাআ ইখওাতু য়ূসুফা ফাদাখালূ অলৈহি ফারাফাহুম ওা হুম লাহূ মুনকিরূন
বাংলা অর্থ
ইউসুফের ভ্রাতারা আগমন করল, অতঃপর তার কাছে উপস্থিত হল। সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না।
আয়াত 59
وَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ قَالَ ٱئْتُونِى بِأَخٍۢ لَّكُم مِّنْ أَبِيكُمْ ۚ أَلَا تَرَوْنَ أَنِّىٓ أُوفِى ٱلْكَيْلَ وَأَنَا۠ خَيْرُ ٱلْمُنزِلِينَ
বাংলা উচ্চারণ
ওা লামমা জাহহাযাহুম বিজাহাযিহিম কালা তূনী বি অখিল লাকুম মিন অবীকুম; অলা তারাওনা অননীএ ঊফিল কৈলা ওা অনা খৈরুল মুনযিলীন
বাংলা অর্থ
এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল, তখন সে বললঃ তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখ না যে, আমি পুরা মাপ দেই এবং মেহমানদেরকে উত্তম সমাদার করি?
আয়াত 60
فَإِن لَّمْ تَأْتُونِى بِهِۦ فَلَا كَيْلَ لَكُمْ عِندِى وَلَا تَقْرَبُونِ
বাংলা উচ্চারণ
ফা ইল লাম তাতূনী বিহী ফালা কৈলা লাকুম ইনদী ওা লা তাকরাবূন
বাংলা অর্থ
অতঃপর যদি তাকে আমার কাছে না আন, তবে আমার কাছে তোমাদের কোন বরাদ্ধ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না।
আয়াত 61
قَالُوا۟ سَنُرَٰوِدُ عَنْهُ أَبَاهُ وَإِنَّا لَفَٰعِلُونَ
বাংলা উচ্চারণ
কালূ সানুরাওিদু অনহু অবাহু ওা ইননা লাফাইলূন
বাংলা অর্থ
তারা বললঃ আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমাদেরকে একাজ করতেই হবে।
আয়াত 62
وَقَالَ لِفِتْيَٰنِهِ ٱجْعَلُوا۟ بِضَٰعَتَهُمْ فِى رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُونَهَآ إِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা কালা লিফিতয়ানিহিজ অলূ বিদাঅতাহুম ফী রিহালিহিম লাললাহুম য়ারিফূনাহাঅ ইযান কালাবূও ইলাঅ অহলিহিম লাললাহুম য়ারজিঊন
বাংলা অর্থ
এবং সে ভৃত্যদেরকে বললঃ তাদের পণ্যমূল্য তাদের রসদ-পত্রের মধ্যে রেখে দাও-সম্ভবতঃ তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে, সম্ভবতঃ তারা পুনর্বার আসবে।
আয়াত 63
فَلَمَّا رَجَعُوٓا۟ إِلَىٰٓ أَبِيهِمْ قَالُوا۟ يَٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلْكَيْلُ فَأَرْسِلْ مَعَنَآ أَخَانَا نَكْتَلْ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা রাজাঊও ইলাঅ অবীহিম কালূ য়াঅ অবানা মুনিঅ মিননাল কৈলু ফা অরসিল মানাঅ অখানা নাকতাল ওা ইননা লাহূ লাহাফিযূন
বাংলা অর্থ
তারা যখন তাদের পিতার কাছে ফিরে এল তখন বললঃ হে আমাদের পিতা, আমাদের জন্যে খাদ্য শস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে। অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন; যাতে আমরা খাদ্য শস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাযত করব।
আয়াত 64
قَالَ هَلْ ءَامَنُكُمْ عَلَيْهِ إِلَّا كَمَآ أَمِنتُكُمْ عَلَىٰٓ أَخِيهِ مِن قَبْلُ ۖ فَٱللَّهُ خَيْرٌ حَٰفِظًۭا ۖ وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ
বাংলা উচ্চারণ
কালা হাল আমানুকুম অলিহি ইললা কামা অমিনতুকুম অলাঅ অখীহিমিন কাবল; ফাল লাহু খৈরুন হাফিযানও ওা হুওা অরহামুর রাহিমীন
বাংলা অর্থ
বললেন, আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেরূপ বিশ্বাস করব, যেমন ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম? অতএব আল্লাহ উত্তম হেফাযতকারী এবং তিনিই সর্বাধিক দয়ালু।
আয়াত 65
وَلَمَّا فَتَحُوا۟ مَتَٰعَهُمْ وَجَدُوا۟ بِضَٰعَتَهُمْ رُدَّتْ إِلَيْهِمْ ۖ قَالُوا۟ يَٰٓأَبَانَا مَا نَبْغِى ۖ هَٰذِهِۦ بِضَٰعَتُنَا رُدَّتْ إِلَيْنَا ۖ وَنَمِيرُ أَهْلَنَا وَنَحْفَظُ أَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيرٍۢ ۖ ذَٰلِكَ كَيْلٌۭ يَسِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওা লামমা ফাতাহূ মাতা অহুম ওাজাদূ বিদাঅতাহুম রুদদাত ইলৈহিম কালূ য়াঅ অবানা মা নাবঘী; হাযিহী বিদা অতুনা রুদদাত ইলৈনা ওা নামীরু অহলানা ওা নাহফাযু অখানা ওা নাযদাদু কৈলা বাঈর; যালিকা কৈলুনয় য়াসীর
বাংলা অর্থ
এবং যখন তারা আসবাবপত্র খুলল, তখন দেখতে পেল যে, তাদেরকে তাদের পন্যমুল্য ফেরত দেয়া হয়েছে। তারা বললঃ হে আমাদের পিতা, আমরা আর কি চাইতে পারি। এই আমাদের প্রদত্ত পন্যমূল্য, আমাদেরকে ফেরত দেয়া হয়েছে। এখন আমরা আবার আমাদের পরিবারবর্গের জন্যে রসদ আনব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব। ঐ বরাদ্দ সহজ।
আয়াত 66
قَالَ لَنْ أُرْسِلَهُۥ مَعَكُمْ حَتَّىٰ تُؤْتُونِ مَوْثِقًۭا مِّنَ ٱللَّهِ لَتَأْتُنَّنِى بِهِۦٓ إِلَّآ أَن يُحَاطَ بِكُمْ ۖ فَلَمَّآ ءَاتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ ٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌۭ
বাংলা উচ্চারণ
কালা লান উরসিলাহূ মাকুম হাততা তুতূনি মাওসিকাম মিনাল লাহিস লাতা তুননানী বিহীএ ইললাঅ নায় য়ুহাতা বিকুম ফালামমাঅ আতাওহু মাওসিকাহুম কালাল লাহু অলা মা নাকূলু ওাকীল
বাংলা অর্থ
বললেন, তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাব না, যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার না দাও যে, তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে; কিন্তু যদি তোমরা সবাই একান্তই অসহায় না হয়ে যাও। অতঃপর যখন সবাই তাঁকে অঙ্গীকার দিল, তখন তিনি বললেনঃ আমাদের মধ্যে যা কথাবার্তা হলো সে ব্যাপারে আল্লাহই মধ্যস্থ রইলেন।
আয়াত 67
وَقَالَ يَٰبَنِىَّ لَا تَدْخُلُوا۟ مِنۢ بَابٍۢ وَٰحِدٍۢ وَٱدْخُلُوا۟ مِنْ أَبْوَٰبٍۢ مُّتَفَرِّقَةٍۢ ۖ وَمَآ أُغْنِى عَنكُم مِّنَ ٱللَّهِ مِن شَىْءٍ ۖ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُتَوَكِّلُونَ
বাংলা উচ্চারণ
ওা কালা য়া বানিয়য়া লা তাদখুলূ মিম বাবিনও ওা হিদিনও ওাদখুলূ মিন অবওাবিম মুতাফাররিকাহ; ওা মাঅ উঘনী অনকুম মিনাল লাহি মিন শৈইন; ইনিল হুকমু ইললা লিললাহি অলৈহি তাওাককালতু ওা অলৈহি ফাল য়াতাওাককালিল মুতাওাককিলূন
বাংলা অর্থ
ইয়াকুব বললেনঃ হে আমার বৎসগণ! সবাই একই প্রবেশদ্বার দিয়ে যেয়ো না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহর কোন বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না। নির্দেশ আল্লাহরই চলে। তাঁরই উপর আমি ভরসা করি এবং তাঁরই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের।
আয়াত 68
وَلَمَّا دَخَلُوا۟ مِنْ حَيْثُ أَمَرَهُمْ أَبُوهُم مَّا كَانَ يُغْنِى عَنْهُم مِّنَ ٱللَّهِ مِن شَىْءٍ إِلَّا حَاجَةًۭ فِى نَفْسِ يَعْقُوبَ قَضَىٰهَا ۚ وَإِنَّهُۥ لَذُو عِلْمٍۢ لِّمَا عَلَّمْنَٰهُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা লামমা দাখালূ মিন হৈসু অমারাহুম অবূহুম মা কানা য়ুঘনী অনহুম মিনাল লাহি মিন শৈইন ইললা হাজাতান ফী নাফসি য়াকূবা কাদাহা; ওা ইননাহূ লাযূ ইলমিল লিমা অললামনাহু ওা লাকিননা অকসারান নাসি লা য়ালামূন
বাংলা অর্থ
তারা যখন পিতার কথামত প্রবেশ করল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না। কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তাঁর মনের একটি বাসনা ছিল, যা তিনি পূর্ণ করেছেন। এবং তিনি তো আমার শেখানো বিষয় অবগত ছিলেন। কিন্তু অনেক মানুষ অবগত নয়।
আয়াত 69
وَلَمَّا دَخَلُوا۟ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيْهِ أَخَاهُ ۖ قَالَ إِنِّىٓ أَنَا۠ أَخُوكَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা লামমা দাখালূ অলা য়ূসুফা আওাঅ ইলৈহি অখাহু কালা ইননীএ অনা অখূকা ফালা তাবতৈস বিমা কানূ য়ামালূন
বাংলা অর্থ
যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হল, তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখল। বললঃ নিশ্চই আমি তোমার সহোদর। অতএব তাদের কৃতকর্মের জন্যে দুঃখ করো না।
আয়াত 70
فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ جَعَلَ ٱلسِّقَايَةَ فِى رَحْلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا ٱلْعِيرُ إِنَّكُمْ لَسَٰرِقُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাহহাযাহুম বিজাহাযিহিম জালাস সিকায়াতা ফী রাহলি অখীহি সুমমা অযযানা মুঅযযিনুন অয়য়াতুহালীরু ইননাকুম লাসারিকূন
বাংলা অর্থ
অতঃপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, তখন পানপাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল। অতঃপর একজন ঘোষক ডেকে বললঃ হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর।
আয়াত 71
قَالُوا۟ وَأَقْبَلُوا۟ عَلَيْهِم مَّاذَا تَفْقِدُونَ
বাংলা উচ্চারণ
কালূ ওা অকবালূ অলৈহিম মাযা তাফকিদূন
বাংলা অর্থ
তারা ওদের দিকে মুখ করে বললঃ তোমাদের কি হারিয়েছে?
আয়াত 72
قَالُوا۟ نَفْقِدُ صُوَاعَ ٱلْمَلِكِ وَلِمَن جَآءَ بِهِۦ حِمْلُ بَعِيرٍۢ وَأَنَا۠ بِهِۦ زَعِيمٌۭ
বাংলা উচ্চারণ
কালূ নাফকিদু সুওাঅল মালিকি ওা লিমান জাআ বিহী হিমলু বাঈরিনও ওা অনা বিহী যাঈম
বাংলা অর্থ
তারা বললঃ আমরা বাদশাহর পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর যামিন।
আয়াত 73
قَالُوا۟ تَٱللَّهِ لَقَدْ عَلِمْتُم مَّا جِئْنَا لِنُفْسِدَ فِى ٱلْأَرْضِ وَمَا كُنَّا سَٰرِقِينَ
বাংলা উচ্চারণ
কালূ তাললাহি লাকাদ অলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল অরদি ওা মা কুননা সারিকীন
বাংলা অর্থ
তারা বললঃ আল্লাহর কসম, তোমরা তো জান, আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনও চোর ছিলাম না।
আয়াত 74
قَالُوا۟ فَمَا جَزَٰٓؤُهُۥٓ إِن كُنتُمْ كَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
কালূ ফামা জাযাঔ হূও ইন কুনতুম কাযিবীন
বাংলা অর্থ
তারা বললঃ যদি তোমরা মিথ্যাবাদী হও, তবে যে, চুরি করেছে তার কি শাস্তি?
আয়াত 75
قَالُوا۟ جَزَٰٓؤُهُۥ مَن وُجِدَ فِى رَحْلِهِۦ فَهُوَ جَزَٰٓؤُهُۥ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
কালূ জাযাঔহূ মানও ওুজিদা ফী রাহলিহী ফাহুওা জাযাঔহ; কাযালিকা নাজযিয যালিমীন
বাংলা অর্থ
তারা বললঃ এর শাস্তি এই যে, যার রসদপত্র থেকে তা পাওয়া যাবে, এর প্রতিদানে সে দাসত্বে যাবে। আমরা যালেমদেরকে এভাবেই শাস্তি দেই।
আয়াত 76
فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَآءِ أَخِيهِ ثُمَّ ٱسْتَخْرَجَهَا مِن وِعَآءِ أَخِيهِ ۚ كَذَٰلِكَ كِدْنَا لِيُوسُفَ ۖ مَا كَانَ لِيَأْخُذَ أَخَاهُ فِى دِينِ ٱلْمَلِكِ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ نَرْفَعُ دَرَجَٰتٍۢ مَّن نَّشَآءُ ۗ وَفَوْقَ كُلِّ ذِى عِلْمٍ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফাবাদা বিঅওিয়াতিহিম কাবলা ওিআঐ অখীহি সুমমাস তাখরাজাহা মিনও ওি আঐ অখীহ; কাযালিকা কিদনা লি য়ূসুফ; মা কানা লিয়াখুযা অখাহু ফী দীনিল মালিকি ইললাঅ অনয় য়াশাআল লাহ; নারফৌ দারাজাতিম মান নাশাঅ; ওা ফাওকা কুললি যী ইলমিন অলীম
বাংলা অর্থ
অতঃপর ইউসুফ আপন ভাইদের থলের পূর্বে তাদের থলে তল্লাশী শুরু করলেন। অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থলের মধ্য থেকে বের করলেন। এমনিভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। সে বাদশাহর আইনে আপন ভাইকে কখনও দাসত্বে দিতে পারত না, কিু栦#2438;ল্লাহ যদি ইচ্ছা করেন। আমি যাকে ইচ্ছা, মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আছে অধিকতর এক জ্ঞানীজন।
আয়াত 77
۞ قَالُوٓا۟ إِن يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌۭ لَّهُۥ مِن قَبْلُ ۚ فَأَسَرَّهَا يُوسُفُ فِى نَفْسِهِۦ وَلَمْ يُبْدِهَا لَهُمْ ۚ قَالَ أَنتُمْ شَرٌّۭ مَّكَانًۭا ۖ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا تَصِفُونَ
বাংলা উচ্চারণ
কালূ ইনয় য়াসরিক ফাকাদ সারাকা অখুল লাহূ মিন কাবল; ফা অসাররাহা য়ূসুফু ফী নাফসিহী ওা লাম য়ুবদিহা লাহুম; কালা অনতুম শাররুম মাকানানও ওাললাহু অলামু বিমা তাসিফূন
বাংলা অর্থ
তারা বলতে লাগলঃ যদি সে চুরি করে থাকে, তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না। মনে মনে বললেনঃ তোমরা লোক হিসাবে নিতান্ত মন্দ এবং আল্লাহ খুব জ্ঞাত রয়েছেন, যা তোমরা বর্ণনা করছ;
আয়াত 78
قَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ إِنَّ لَهُۥٓ أَبًۭا شَيْخًۭا كَبِيرًۭا فَخُذْ أَحَدَنَا مَكَانَهُۥٓ ۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
কালূ য়াঅ অয়য়ুহাল অযীযু ইননা লাহূও অবান শৈখান কাবীরান ফাখুয অহাদানা মাকানাহূ ইননা নারাকা মিনাল মুহসিনীন
বাংলা অর্থ
তারা বলতে লাগলঃ হে আযীয, তার পিতা আছেন, যিনি খুবই বৃদ্ধ বয়স্ক। সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন। আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি।
আয়াত 79
قَالَ مَعَاذَ ٱللَّهِ أَن نَّأْخُذَ إِلَّا مَن وَجَدْنَا مَتَٰعَنَا عِندَهُۥٓ إِنَّآ إِذًۭا لَّظَٰلِمُونَ
বাংলা উচ্চারণ
কালা মাঅযাল লাহি অন নাখুযা ইললা মানও ওাজাদনা মাতাঅনা ইনদাহূ ইননাঅ ইযাল লাযালিমূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি, তাকে ছাড়া আর কাউকে গ্রেফতার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। তা হলে তো আমরা নিশ্চিতই অন্যায়কারী হয়ে যাব।
আয়াত 80
فَلَمَّا ٱسْتَيْـَٔسُوا۟ مِنْهُ خَلَصُوا۟ نَجِيًّۭا ۖ قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوٓا۟ أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُم مَّوْثِقًۭا مِّنَ ٱللَّهِ وَمِن قَبْلُ مَا فَرَّطتُمْ فِى يُوسُفَ ۖ فَلَنْ أَبْرَحَ ٱلْأَرْضَ حَتَّىٰ يَأْذَنَ لِىٓ أَبِىٓ أَوْ يَحْكُمَ ٱللَّهُ لِى ۖ وَهُوَ خَيْرُ ٱلْحَٰكِمِينَ
বাংলা উচ্চারণ
ফালামমাস তায়াসূ মিনহু খালাসূ নাজিয়য়ান কালা কাবীরুহুম অলাম তালামূন অননা অবাকুম কাদ অখাযা অলৈকুম মাওসিকাম মিনাল লাহি ওা মিন কাবলু মা ফাররাততুম ফী য়ূসুফা ফালান অবরাহাল অরদা হাততা য়াযানা লীএ অবীএ অও য়াহকুমাল লাহু লী ওা হুওা খৈরুল লহাকিমীন
বাংলা অর্থ
অতঃপর যখন তারা তাঁর কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন পরামর্শের জন্যে এখানে বসল। তাদের জ্যেষ্ঠ ভাই বললঃ তোমরা কি জান না যে, পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছো? অতএব আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করব না, যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোন ব্যবস্থা করে দেন। তিনিই সর্বোত্তম ব্যবস্থাপক।
আয়াত 81
ٱرْجِعُوٓا۟ إِلَىٰٓ أَبِيكُمْ فَقُولُوا۟ يَٰٓأَبَانَآ إِنَّ ٱبْنَكَ سَرَقَ وَمَا شَهِدْنَآ إِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حَٰفِظِينَ
বাংলা উচ্চারণ
ইরজিঊও ইলাঅ অবীকুম ফাকূলূ য়াঅ অবানাঅ ইননাব নাকা সারাক; ওা মা শাহিদনাঅ ইললা বিমা অলিমনা ওা মা কুননা লিলঘৈবি হাফিযীন
বাংলা অর্থ
তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলঃ পিতা আপনার ছেলে চুরি করেছে। আমরা তাই বলে দিলাম, যা আমাদের জানা ছিল এবং অদৃশ্য বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য ছিল না।
আয়াত 82
وَسْـَٔلِ ٱلْقَرْيَةَ ٱلَّتِى كُنَّا فِيهَا وَٱلْعِيرَ ٱلَّتِىٓ أَقْبَلْنَا فِيهَا ۖ وَإِنَّا لَصَٰدِقُونَ
বাংলা উচ্চারণ
ওাসালিল কারয়াতাল লাতী কুননা ফীহা ওালীরাল লাতীএ অকবালনা ফীহা ওা ইননা লাসাদিকূন
বাংলা অর্থ
জিজ্ঞেস করুন ঐ জনপদের লোকদেরকে যেখানে আমরা ছিলাম এবং ঐ কাফেলাকে, যাদের সাথে আমরা এসেছি। নিশ্চিতই আমরা সত্য বলছি।
আয়াত 83
قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًۭا ۖ فَصَبْرٌۭ جَمِيلٌ ۖ عَسَى ٱللَّهُ أَن يَأْتِيَنِى بِهِمْ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
কালা বাল সাওওালাত লাকুম অনফুসুকুম অমরান ফাসাবরুন জামীলুন অসাল লাহু অনয় য়া তিয়ানী বিহিম জামীআ; ইননাহূ হুওাল অলীমুল হাকীম
বাংলা অর্থ
তিনি বললেনঃ কিছুই না, তোমরা মনগড়া একটি কথা নিয়েই এসেছ। এখন ধৈর্য্যধারণই উত্তম। সম্ভবতঃ আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন তিনি সুবিজ্ঞ, প্রজ্ঞাময়।
আয়াত 84
وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبْيَضَّتْ عَيْنَاهُ مِنَ ٱلْحُزْنِ فَهُوَ كَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা তাওাললা অনহুম ওা কালা য়াঅ অসাফা অলা য়ূসুফা ওাবয়াদদাত অয়নাহু মিনাল হুযনি ফাহুওা কাযীম
বাংলা অর্থ
এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেনঃ হায় আফসোস ইউসুফের জন্যে। এবং দুঃখে তাঁর চক্ষুদ্বয় সাদা হয়ে গেল। এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট।
আয়াত 85
قَالُوا۟ تَٱللَّهِ تَفْتَؤُا۟ تَذْكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ ٱلْهَٰلِكِينَ
বাংলা উচ্চারণ
কালূ তাললাহি তাফতৌ তাযকুরু য়ূসুফা হাততা তাকূনা হারাদান অও তাকূনা মিনাল হালিকীন
বাংলা অর্থ
তারা বলতে লাগলঃ আল্লাহর কসম আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না, যে পর্যন্ত মরণপন্ন না হয়ে যান কিংবা মৃতবরণ না করেন
আয়াত 86
قَالَ إِنَّمَآ أَشْكُوا۟ بَثِّى وَحُزْنِىٓ إِلَى ٱللَّهِ وَأَعْلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কালা ইননামাঅ অশকূ বাসসী ওা হুযনীএ ইলাল লাহি ওা অলামু মিনাল লাহি মা লা তালামূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তা তোমরা জান না।
আয়াত 87
يَٰبَنِىَّ ٱذْهَبُوا۟ فَتَحَسَّسُوا۟ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَا۟يْـَٔسُوا۟ مِن رَّوْحِ ٱللَّهِ ۖ إِنَّهُۥ لَا يَا۟يْـَٔسُ مِن رَّوْحِ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْكَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
য়া বানিয়য়ায হাবূ ফাতাহাসসাসূ মিনয় য়ূসুফা ওা অখীহি ওা লা তৈঅসূ মির রাওহিল লাহি ইননাহূ লা য়ৈঅসু মির রাওহিল লাহি ইললাল কাওমুল কাফিরূন
বাংলা অর্থ
বৎসগণ! যাও, ইউসুফ ও তার ভাইকে তালাশ কর এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায়, ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।
আয়াত 88
فَلَمَّا دَخَلُوا۟ عَلَيْهِ قَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا ٱلضُّرُّ وَجِئْنَا بِبِضَٰعَةٍۢ مُّزْجَىٰةٍۢ فَأَوْفِ لَنَا ٱلْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَآ ۖ إِنَّ ٱللَّهَ يَجْزِى ٱلْمُتَصَدِّقِينَ
বাংলা উচ্চারণ
ফালামমা দাখালূ অলৈহি কালূ য়াঅ অয়য়ুহাল অযীযু মাসসানা ওা অহলানাদ দুররু ওা জিনা বিবিদা তিমমুযজাতিন ফা অওফি লানাল কৈলা ওা তাসাদদাক অলৈনা ইননাল লাহা য়াজযিল মুতাসাদদিকীন
বাংলা অর্থ
অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বললঃ হে আযীয, আমরা ও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদের কে দান করুন। আল্লাহ দাতাদেরকে প্রতিদান দিয়ে থাকেন।
আয়াত 89
قَالَ هَلْ عَلِمْتُم مَّا فَعَلْتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنتُمْ جَٰهِلُونَ
বাংলা উচ্চারণ
কালা হাল অলিমতুম মা ফালতুম বি য়ূসুফা ওা অখীহি ইয অনতুম জাহিলূন
বাংলা অর্থ
ইউসুফ বললেনঃ তোমাদের জানা আছে কি, যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছ, যখন তোমরা অপরিণামদর্শী ছিলে?
আয়াত 90
قَالُوٓا۟ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُ ۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِى ۖ قَدْ مَنَّ ٱللَّهُ عَلَيْنَآ ۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
কালূ অ ইননাকা লা অনতা য়ূসুফু কালা অনা য়ূসুফু ওা হাযাঅ অখী কাদ মাননাল লাহু অলৈনা ইননাহূ মৈ য়াততাকি ওা য়াসবির ফা ইননাল লাহা লা য়ুদীউ অজরাল মুহসিনীন
বাংলা অর্থ
তারা বলল, তবে কি তুমিই ইউসুফ! বললেনঃ আমিই ইউসুফ এবং এ হল আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ এহেন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না।
আয়াত 91
قَالُوا۟ تَٱللَّهِ لَقَدْ ءَاثَرَكَ ٱللَّهُ عَلَيْنَا وَإِن كُنَّا لَخَٰطِـِٔينَ
বাংলা উচ্চারণ
কালূ তাললাহি লাকাদ আসারাকাল লাহু অলৈনা ওা ইন কুননা লাখাতিঈন
বাংলা অর্থ
তারা বললঃ আল্লাহর কসম, আমাদের চাইতে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম।
আয়াত 92
قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ ٱلْيَوْمَ ۖ يَغْفِرُ ٱللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ
বাংলা উচ্চারণ
কালা লা তাসরীবা অলৈকুমুল য়াওমা য়াঘফিরুল লাহু লাকুম ওা হুওা অরহামুর রাহিমীন
বাংলা অর্থ
বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আল্লাহ তোমাদের কে ক্ষমা করুন। তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান।
আয়াত 93
ٱذْهَبُوا۟ بِقَمِيصِى هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِى يَأْتِ بَصِيرًۭا وَأْتُونِى بِأَهْلِكُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ইযহাবূ বিকামীসী হাযা ফা অলকূহু অলা ওাজহি অবী য়াতি বাসীরানও ওাতূনী বি অহলিকুম অজমাঈন
বাংলা অর্থ
তোমরা আমার এ জামাটি নিয়ে যাও। এটি আমার পিতার মুখমন্ডলের উপর রেখে দিও, এতে তাঁর দৃষ্টি শক্তি ফিরে আসবে। আর তোমাদের পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে এস।
আয়াত 94
وَلَمَّا فَصَلَتِ ٱلْعِيرُ قَالَ أَبُوهُمْ إِنِّى لَأَجِدُ رِيحَ يُوسُفَ ۖ لَوْلَآ أَن تُفَنِّدُونِ
বাংলা উচ্চারণ
ওা লামমা ফাসালাতিল ঈরু কালা অবূহুম ইননী লা অজিদু রীহা য়ূসুফা লাও লাঅ অন তুফাননিদূন
বাংলা অর্থ
যখন কাফেলা রওয়ানা হল, তখন তাদের পিতা বললেনঃ যদি তোমরা আমাকে অপ্রকৃতিস্থ না বল, তবে বলিঃ আমি নিশ্চিতরূপেই ইউসুফের গন্ধ পাচ্ছি।
আয়াত 95
قَالُوا۟ تَٱللَّهِ إِنَّكَ لَفِى ضَلَٰلِكَ ٱلْقَدِيمِ
বাংলা উচ্চারণ
কালূ তাললাহি ইননাকা লাফী দালালিকাল কাদীম
বাংলা অর্থ
লোকেরা বললঃ আল্লাহর কসম, আপনি তো সেই পুরানো ভ্রান্তিতেই পড়ে আছেন।
আয়াত 96
فَلَمَّآ أَن جَآءَ ٱلْبَشِيرُ أَلْقَىٰهُ عَلَىٰ وَجْهِهِۦ فَٱرْتَدَّ بَصِيرًۭا ۖ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّىٓ أَعْلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ অন জাআলবাশীরু অলকাহু অলা ওাজহিহী ফারতাদদা বাসীরান কালা অলাম অকুল লাকুম ইননীএ অলামু মিনাল লাহি মা লা তালামূন
বাংলা অর্থ
অতঃপর যখন সুসংবাদদাতা পৌঁছল, সে জামাটি তাঁর মুখে রাখল। অমনি তিনি দৃষ্টি শক্তি ফিরে পেলেন। বললেনঃ আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জান না?
আয়াত 97
قَالُوا۟ يَٰٓأَبَانَا ٱسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَٰطِـِٔينَ
বাংলা উচ্চারণ
কালূ য়াঅ অবানাস তাঘফির লানা যুনূ বানাঅ ইননা কুননা খাতিঈন
বাংলা অর্থ
তারা বললঃ পিতা আমাদের অপরাধ ক্ষমা করান। নিশ্চয় আমরা অপরাধী ছিলাম।
আয়াত 98
قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّىٓ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
কালা সাওফা অসতাঘফিরু লাকুম রাববীএ ইননাহূ হুওাল ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
বললেন, সত্বরই আমি পালনকর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালূ।
আয়াত 99
فَلَمَّا دَخَلُوا۟ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ٱدْخُلُوا۟ مِصْرَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ
বাংলা উচ্চারণ
ফালামমা দাখালূ অলা য়ূসুফা আওাঅ ইলৈহি অবায়ৈহি ওা কালাদ খুলূ মিসরা ইনশাআল লাহু আমিনীন
বাংলা অর্থ
অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল, তখন ইউসুফ পিতা-মাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেনঃ আল্লাহ চাহেন তো শান্তি চিত্তে মিসরে প্রবেশ করুন।
আয়াত 100
وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى ٱلْعَرْشِ وَخَرُّوا۟ لَهُۥ سُجَّدًۭا ۖ وَقَالَ يَٰٓأَبَتِ هَٰذَا تَأْوِيلُ رُءْيَٰىَ مِن قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّى حَقًّۭا ۖ وَقَدْ أَحْسَنَ بِىٓ إِذْ أَخْرَجَنِى مِنَ ٱلسِّجْنِ وَجَآءَ بِكُم مِّنَ ٱلْبَدْوِ مِنۢ بَعْدِ أَن نَّزَغَ ٱلشَّيْطَٰنُ بَيْنِى وَبَيْنَ إِخْوَتِىٓ ۚ إِنَّ رَبِّى لَطِيفٌۭ لِّمَا يَشَآءُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
ওা রাফা অবাওৈহি অলাল অরশি ওা খাররূ লাহূ সুজজাদা; ওা কালা য়াঅ অবাতি হাযা তাওীলু রুয়ায়া মিন কাবলু কাদ জালাহা রাববী হাককা; ওা কাদ অহসানা বীএ ইয অখরাজানী মিনাস সিজনি ওা জাআ বিকুম মিনাল বাদওি মিম বাদি অন নাযাঘাশ শৈতানু বৈনী ওা বৈনা ইখওাতী; ইননা রাববী লাতীফুল লিমা য়াশাঅ; ইননাহূ হুওাল অলীমুল হাকীম
বাংলা অর্থ
এবং তিনি পিতা-মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তাঁর সামনে সেজদাবনত হল। তিনি বললেনঃ পিতা এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা আমার পালনকর্তা একে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেয়ার পর। আমার পালনকর্তা যা চান, কৌশলে সম্পন্ন করেন। নিশ্চয় তিনি বিজ্ঞ, প্রজ্ঞাময়।
আয়াত 101
۞ رَبِّ قَدْ ءَاتَيْتَنِى مِنَ ٱلْمُلْكِ وَعَلَّمْتَنِى مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ ۚ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ أَنتَ وَلِىِّۦ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۖ تَوَفَّنِى مُسْلِمًۭا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
রাববি কাদ আতৈতানী মিনাল মুলকি ওা অললামতানী মিন তাওীলিল অহাদীস; ফাতি রাস সামাওাতি ওাল অরদি অনতা ওালিয়য়ী ফিদ দুনয়া ওাল আখিরাতি তাওাফফানী মুসলিমানও ওা অলহিকনী বিসসালিহীন
বাংলা অর্থ
হে পালনকর্তা আপনি আমাকে রাষ্ট্রক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। হে নভোমন্ডল ও ভূ-মন্ডলের স্রষ্টা, আপনিই আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন।
আয়াত 102
ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۖ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوٓا۟ أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ
বাংলা উচ্চারণ
যালিকা মিন অমবাঐল ঘৈবি নূহীহি ইলৈকা ওা মা কুনতা লাদৈহিম ইয অজমাঊও অমরাহুম ওা হুম য়ামকুরূন
বাংলা অর্থ
এগুলো অদৃশ্যের খবর, আমি আপনার কাছে প্রেরণ করি। আপনি তাদের কাছে ছিলেন না, যখন তারা স্বীয় কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল।
আয়াত 103
وَمَآ أَكْثَرُ ٱلنَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা মা অকসারুন নাসি ওা লাও হারাসতা বিমুমিনীন
বাংলা অর্থ
আপনি যতই চান, অধিকাংশ লোক বিশ্বাসকারী নয়।
আয়াত 104
وَمَا تَسْـَٔلُهُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মা তাসালুহুম অলৈহি মিন অজর; ইন হুওা ইললা যিকরুল লিলালামীন
বাংলা অর্থ
আপনি এর জন্যে তাদের কাছে কোন বিনিময় চান না। এটা তো সারা বিশ্বের জন্যে উপদেশ বৈ নয়।
আয়াত 105
وَكَأَيِّن مِّنْ ءَايَةٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ
বাংলা উচ্চারণ
ওা কা অয়য়িম মিন আয়াতিন ফিস সামাওাতি ওাল অরদি য়ামুররূনা অলৈহা ওা হুম অনহা মুরিদূন
বাংলা অর্থ
অনেক নিদর্শন রয়েছে নভোমন্ডলে ও ভু-মন্ডলে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না।
আয়াত 106
وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِٱللَّهِ إِلَّا وَهُم مُّشْرِكُونَ
বাংলা উচ্চারণ
ওা মা য়ুমিনু অকসারু হুম বিললাহি ইললা ওা হুম মুশরিকূন
বাংলা অর্থ
অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।
আয়াত 107
أَفَأَمِنُوٓا۟ أَن تَأْتِيَهُمْ غَٰشِيَةٌۭ مِّنْ عَذَابِ ٱللَّهِ أَوْ تَأْتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
অফা অমিনূও অন তাতিয়া হুম ঘাশিয়াতুম মিন অযাবিল লাহি অও তাতিয়াহুমুস সাঅতু বাঘতাতানও ওা হুম লা য়াশুরূন
বাংলা অর্থ
তারা কি নির্ভীক হয়ে গেছে এ বিষয়ে যে, আল্লাহর আযাবের কোন বিপদ তাদেরকে আবৃত করে ফেলবে অথবা তাদের কাছে হঠাৎ কেয়ামত এসে যাবে, অথচ তারা টেরও পাবে না?
আয়াত 108
قُلْ هَٰذِهِۦ سَبِيلِىٓ أَدْعُوٓا۟ إِلَى ٱللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِى ۖ وَسُبْحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
কুল হাযিহী সাবীলীএ অদূও ইলাল লাহ; অলা বাসীরা তিন অনা ওা মানিত তাবানী ওা সুভানাল লাহি ওা মাঅ অনা মিনাল মুশরিকীন
বাংলা অর্থ
বলে দিনঃ এই আমার পথ। আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই আমি এবং আমার অনুসারীরা। আল্লাহ পবিত্র। আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই।
আয়াত 109
وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًۭا نُّوحِىٓ إِلَيْهِم مِّنْ أَهْلِ ٱلْقُرَىٰٓ ۗ أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۗ وَلَدَارُ ٱلْءَاخِرَةِ خَيْرٌۭ لِّلَّذِينَ ٱتَّقَوْا۟ ۗ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনা মিন কাবলিকা ইললা রিজালান নূহীএ ইলৈহিম মিন অহলিল কুরা; অফালাম য়াসীরূ ফিল অরদি ফা য়ানযুরূ কৈফা কানা আকিবাতুল লাযীনা মিন কাবলিহিম; ওা লা দারুল আখিরাতি খৈরুল লিললাযীনাত তাকাও; অফালা তাকিলূন
বাংলা অর্থ
আপনার পূর্বে আমি যতজনকে রসূল করে পাঠিয়েছি, তারা সবাই পুরুষই ছিল জনপদবাসীদের মধ্য থেকে। আমি তাঁদের কাছে ওহী প্রেরণ করতাম। তারা কি দেশ-বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখে নিত কিরূপ পরিণতি হয়েছে তাদের যারা পূর্বে ছিল ? সংযমকারীদের জন্যে পরকালের আবাসই উত্তম। তারা কি এখনও বোঝে না?
আয়াত 110
حَتَّىٰٓ إِذَا ٱسْتَيْـَٔسَ ٱلرُّسُلُ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ قَدْ كُذِبُوا۟ جَآءَهُمْ نَصْرُنَا فَنُجِّىَ مَن نَّشَآءُ ۖ وَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ ٱلْقَوْمِ ٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযাস তৈঅসার রুসুলু ওা যাননূও অননাহুম কাদ কুযিবূ জাআহুম নাস রুনা ফানুজজিয়া মান নাশাঔ ওা লা য়ুরাদদু বাসুননা অনিল কাওমিল মুজরিমীন
বাংলা অর্থ
এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন, এমনকি এরূপ ধারণা করতে শুরু করতেন যে, তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তাদের কাছে আমার সাহায্য পৌছে। অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে। আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না।
আয়াত 111
لَقَدْ كَانَ فِى قَصَصِهِمْ عِبْرَةٌۭ لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ ۗ مَا كَانَ حَدِيثًۭا يُفْتَرَىٰ وَلَٰكِن تَصْدِيقَ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَىْءٍۢ وَهُدًۭى وَرَحْمَةًۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
লাকাদ কানা ফী কাসাসিহিম ইবরাতুল লি উলিল অলবা; মা কানা হাদীসানয় য়ুফতারা ওা লাকিন তাসদীকাল লাযী বৈনা য়াদিহি ওা তাফসীলা কুললি শৈইনও ওা হুদানও ওা রাহমাতাল লিকাওমিনয় য়ুমিনূন
বাংলা অর্থ
তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়, এটা কোন মনগড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত।