☾ আল-কোরআন
সূরা 14 · মাক্কী

ইবরাহীম إبراهيم

Ibrahim · 52 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓر ۚ كِتَٰبٌ أَنزَلْنَٰهُ إِلَيْكَ لِتُخْرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
বাংলা উচ্চারণ
অলিফলাঅমরা; কিতাবুন অনযালনাহু ইলৈকা লিতুখরিজাননাসা মিনায যুলুমাতি ইলান নূরি বীযনি রাববিহিম ইলা সিরাতিল অযীযিল হামীদ
বাংলা অর্থ
আলিফ-লাম-রা; এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল করেছি-যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন-পরাক্রান্ত, প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে।
আয়াত 2
ٱللَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَوَيْلٌۭ لِّلْكَٰفِرِينَ مِنْ عَذَابٍۢ شَدِيدٍ
বাংলা উচ্চারণ
অললাহিল লাযী লাহূ মা ফিস সামাওাতি ওা মা ফিলল অরদ; ওা ওৈলুল লিলকাফিরীনা মিন অযাবিন শাদীদ
বাংলা অর্থ
তিনি আল্লাহ; যিনি নভোমন্ডল ও ভূ-মন্ডলের সবকিছুর মালিক। কাফেরদের জন্যে বিপদ রয়েছে, কঠোর আযাব;
আয়াত 3
ٱلَّذِينَ يَسْتَحِبُّونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا عَلَى ٱلْءَاخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا ۚ أُو۟لَٰٓئِكَ فِى ضَلَٰلٍۭ بَعِيدٍۢ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াসতাহিববূ নাল হায়াতাদ দুনয়া অলাল আখিরাতি ওা য়াসুদদূনা অনসাবীলিল লাহি ওা য়াবঘূনাহা ইওাজা; উলাঅ ইকা ফী দালালিম বাঈদ
বাংলা অর্থ
যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে; আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুলে দূরে পড়ে আছে।
আয়াত 4
وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِۦ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনা মির রাসূলিন ইললা বিলিসানি কাওমিহী লিয়ুবৈয়িনা লাহুম ফৈউদিললুল লাহু মৈ য়াশাঔ ওা য়াহদে মৈ য়াশাঅ; ওা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা, পথঃভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
আয়াত 5
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরসালনা মূসা বি আয়াতিনা অন অখরিজ কাওমাকা মিনায যুলুমাতি ইলান নূরি ওা যাক কিরহুম বি অয়য়ামিল লাহ; ইননা ফী যালিকা লা আয়াতিল লিকুললি সাববারিন শাকূর
বাংলা অর্থ
আমি মূসাকে নিদর্শনাবলী সহ প্রেরণ করেছিলাম যে, স্বজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন এবং তাদেরকে আল্লাহর দিনসমূহ স্মরণ করান। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 6
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنجَىٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌۭ مِّن رَّبِّكُمْ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইয কালা মূসা লিকাওমিহিয কুরূ নিমাতাল লাহি অলৈকুম ইয অনজাকুম মিন আলি ফিরাওনা য়াসূমূ নাকুম সূওঅল অযাবি ওা য়ুযাববিহূনা অবনাআকুম ওা য়াসতাহয়ূনা নিসাআকুম; ওা ফী যালিকুম বালাঔম মির রাববিকুম অযীম
বাংলা অর্থ
যখন মূসা স্বজাতিকে বললেনঃ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দেন। তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত, তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত। এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা হয়েছিল।
আয়াত 7
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِى لَشَدِيدٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইয তা অযযানা রাববুকুম লৈন শাকারতুম লা অযীদাননাকুম ওা লৈন কাফারতুম ইননাযাবী লাশাদীদ
বাংলা অর্থ
যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।
আয়াত 8
وَقَالَ مُوسَىٰٓ إِن تَكْفُرُوٓا۟ أَنتُمْ وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا فَإِنَّ ٱللَّهَ لَغَنِىٌّ حَمِيدٌ
বাংলা উচ্চারণ
ওা কালা মূসাঅ ইন তাকফুরূও অনতুম ওা মান ফিল অরদি জামীঅন ফা ইননাল লাহা লা ঘানিয়য়ুন হামীদ
বাংলা অর্থ
এবং মূসা বললেনঃ তোমরা এবং পৃথিবীর সবাই যদি কুফরী কর, তথাপি আল্লাহ অমুখাপেক্ষী, যাবতীয় গুনের আধার।
আয়াত 9
أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍۢ وَعَادٍۢ وَثَمُودَ ۛ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا ٱللَّهُ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَرَدُّوٓا۟ أَيْدِيَهُمْ فِىٓ أَفْوَٰهِهِمْ وَقَالُوٓا۟ إِنَّا كَفَرْنَا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ وَإِنَّا لَفِى شَكٍّۢ مِّمَّا تَدْعُونَنَآ إِلَيْهِ مُرِيبٍۢ
বাংলা উচ্চারণ
অলাম য়াতিকুম নাবৌল লাযীনা মিন কাবলিকুম কাওমি নূহিনও ওা আদিনও ওা সামূদ, ওাললাযীনা মিম বাদিহিম; লা য়ালামুহুম ইললাললাহ; জাআত হুম রুসুলুহুম বিলবৈয়িনাতি ফারাদদূও অয়দিয়াহুম ফীএ অফওাহিহিম ওা কালূও ইননা কাফারনা বিমাঅ উরসিলতুম বিহী ওা ইননা লাফী শাককিম মিমমা তাদূনানাঅ ইলৈহি মুরীব
বাংলা অর্থ
তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, আদ ও সামুদের এবং তাদের পরবর্তীদের খবর পৌছেনি? তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের কাছে তাদের পয়গম্বর প্রমানাদি নিয়ে আগমন করেন। অতঃপর তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছে এবং বলেছে, যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, আমরা তা মানি না এবং যে পথের দিকে তোমরা আমাদেরকে দাওয়াত দাও, সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে, যা আমাদেরকে উৎকন্ঠায় ফেলে রেখেছে।
আয়াত 10
۞ قَالَتْ رُسُلُهُمْ أَفِى ٱللَّهِ شَكٌّۭ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرَكُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ۚ قَالُوٓا۟ إِنْ أَنتُمْ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا فَأْتُونَا بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
কালাত রুসুলুহুম অফিললাহি শাককুন ফাতিরিস সামাওাতি ওাল অরদি য়াদূকুম লিয়াঘফিরা লাকুম মিন যুনূবিকুম ওা য়ুঅখখিরাকুম ইলাঅ অজালিম মুসাম মা; কালূ ইন অনতুম ইললা বাশারুম মিসলুনা তুরীদূনা অন তাসুদদূনা অমমা কানা য়াবুদু আবাঔনা ফাতূনা বিসুল তানিম মুবীন
বাংলা অর্থ
তাদের পয়গম্বরগণ বলেছিলেনঃ আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে, যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের স্রষ্টা? তিনি তোমাদেরকে আহবান করেন যাতে তোমাদের কিছু গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন। তারা বলতঃ তোমরা তো আমাদের মতই মানুষ! তোমরা আমাদেরকে ঐ উপাস্য থেকে বিরত রাখতে চাও, যার এবাদত আমাদের পিতৃপুরুষগণ করত। অতএব তোমরা কোন সুস্পষ্ট প্রমাণ আনয়ন কর।
আয়াত 11
قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأْتِيَكُم بِسُلْطَٰنٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
কালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইললা বাশারুম মিসলুকুম ওা লাকিননাল লাহা য়ামুননু অলা মৈ য়াশাঔ মিন ইবাদিহী ওা মা কানা লানাঅ অন নাতিয়াকুম বিসুল তানিন ইললা বি ইযনিল লাহ; ওা অলাল লাহি ফালয়াতাওাককালিল মুমিনোনন
বাংলা অর্থ
তাদের পয়গম্বর তাদেরকে বলেনঃ আমারাও তোমাদের মত মানুষ, কিন্তু আল্লাহ বান্দাদের মধ্য থেকে যার উপরে ইচ্ছা, অনুগ্রহ করেন। আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়; ঈমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই।
আয়াত 12
وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدْ هَدَىٰنَا سُبُلَنَا ۚ وَلَنَصْبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيْتُمُونَا ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُتَوَكِّلُونَ
বাংলা উচ্চারণ
ওা মা লানা আল্লাহ নাতাওাককালা অলাল লাহি ওা কাদ হাদানা সুবুলানা; ওা লানাসবিরাননা অলা মাঅ আযৈতুমূনা; ওা অলাল লাহি ফালয়াতাওাককালিল মুতাওাককিলূন
বাংলা অর্থ
আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে, অথচ তিনি আমাদেরকে আমাদের পথ বলে দিয়েছেন। তোমরা আমাদেরকে যে পীড়ন করেছ, তজ্জন্যে আমরা সবর করব। ভরসাকারিগণের আল্লাহর উপরই ভরসা করা উচিত।
আয়াত 13
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُم مِّنْ أَرْضِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۖ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা কাফারূ লি রুসুলিহিম লানুখরিজাননা কুম মিন আরদিনাঅ অও লাতাঊ দুননা ফী মিললাতিনা ফা অওহাঅ ইলৈহিম রাববুহুম লানুহলিকাননায যালিমীন
বাংলা অর্থ
কাফেররা পয়গম্বরগণকে বলেছিলঃ আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহী প্রেরণ করলেন যে, আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব।
আয়াত 14
وَلَنُسْكِنَنَّكُمُ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِهِمْ ۚ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِى وَخَافَ وَعِيدِ
বাংলা উচ্চারণ
ওা লানুসকিনান নাকুমুল অরদা মিম বাদিহিম; যালিকা লিমান খাফা মাকামী ওা খাফা ওাঈদ
বাংলা অর্থ
তাদের পর তোমাদেরকে দেশে আবাদ করব। এটা ঐ ব্যক্তি পায়, যে আমার সামনে দন্ডায়মান হওয়াকে এবং আমার আযাবের ওয়াদাকে ভয় করে।
আয়াত 15
وَٱسْتَفْتَحُوا۟ وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍۢ
বাংলা উচ্চারণ
ওাসতাফতাহূ ওা খাবা কুললু জাববারিন অনীদ
বাংলা অর্থ
পয়গম্বরগণ ফয়সালা চাইতে লাগলেন এবং প্রত্যেক অবাধ্য, হঠকারী ব্যর্থ কাম হল।
আয়াত 16
مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّآءٍۢ صَدِيدٍۢ
বাংলা উচ্চারণ
মিনও ওারাঐহী জাহাননামু ওা য়ুসকা মিম মাঐন সাদীদ
বাংলা অর্থ
তার পেছনে দোযখ রয়েছে। তাতে পূঁজ মিশানো পানি পান করানো হবে।
আয়াত 17
يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأْتِيهِ ٱلْمَوْتُ مِن كُلِّ مَكَانٍۢ وَمَا هُوَ بِمَيِّتٍۢ ۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٌۭ
বাংলা উচ্চারণ
য়াতাজাররৌহূ ওা লা য়াকাদু য়ুসীঘুহূ ওা য়াতীহিল মাওতু মিন কুললি মাকানিনও ওা মা হুওা বিমৈয়িতিনও ওা মিনও ওারাঐহী অযাবুন ঘালীয
বাংলা অর্থ
ঢোক গিলে তা পান করবে। এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রতি দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাতেও রয়েছে কঠোর আযাব।
আয়াত 18
مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ أَعْمَٰلُهُمْ كَرَمَادٍ ٱشْتَدَّتْ بِهِ ٱلرِّيحُ فِى يَوْمٍ عَاصِفٍۢ ۖ لَّا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا۟ عَلَىٰ شَىْءٍۢ ۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلْبَعِيدُ
বাংলা উচ্চারণ
মাসালুল লাযীনা কাফারূ বি রাববিহিম অমালুহুম কারামাদিনিশ তাদদাত বিহির রীহু ফী য়াওমিন আসিফ; লা য়াকদিরূনা মিমমা কাসাবূ অলা শৈ; যালিকা হুওাদ দালালুল বাঈদ
বাংলা অর্থ
যারা স্বীয় পালনকর্তার সত্তার অবিশ্বাসী তাদের অবস্থা এই যে, তাদের কর্মসমূহ ছাইভস্মের মত যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধূলিঝড়ের দিন। তাদের উপার্জনের কোন অংশই তাদের করতলগত হবে না। এটাই দুরবর্তী পথভ্রষ্টতা।
আয়াত 19
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍۢ جَدِيدٍۢ
বাংলা উচ্চারণ
অলাম তারা অননাল লাহা খালাকাস সামাওাতি ওাল অরদা বিলহাকক; ইনয় য়াশা য়ুযহিবকুম ওা য়াতি বিখালকিন জাদীদ
বাংলা অর্থ
তুমি কি দেখনি যে, আল্লাহ নভোমন্ডল ও ভুমন্ডল যথাবিধি সৃষ্টি করেছেন? যদি তিনি ইচ্ছা করেন, তবে তোমাদেরকে বিলুপ্তিতে নিয়ে যাবেন এবং নতুন সৃষ্টি আনয়ন করবেন।
আয়াত 20
وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٍۢ
বাংলা উচ্চারণ
ওা মা যালিকা অলাল লাহি বি অযীয
বাংলা অর্থ
এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়।
আয়াত 21
وَبَرَزُوا۟ لِلَّهِ جَمِيعًۭا فَقَالَ ٱلضُّعَفَٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًۭا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ ٱللَّهِ مِن شَىْءٍۢ ۚ قَالُوا۟ لَوْ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيْنَٰكُمْ ۖ سَوَآءٌ عَلَيْنَآ أَجَزِعْنَآ أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍۢ
বাংলা উচ্চারণ
ওা বারাযূ লিললাহি জামীঅন ফাকালাদ দুঅফাঔ লিললাযীনাস তাকবারূও ইননা কুননা লাকুম তাবান ফাহাল অনতুম মুঘনূনা অননা মিন অযাবিল লাহি মিন শৈ; কালূ লাও হাদানাল লাহু লাহাদৈ নাকুম সাওাঔন অলৈনাঅ অজাযিনা অম সাবারনা মা লানা মিম মাহীস
বাংলা অর্থ
সবাই আল্লাহর সামনে দন্ডায়মান হবে এবং দুর্বলেরা বড়দেরকে বলবেঃ আমরা তো তোমাদের অনুসারী ছিলাম-অতএব, তোমরা আল্লাহর আযাব থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করবে কি? তারা বলবেঃ যদি আল্লাহ আমাদেরকে সৎপথ দেখাতেন, তবে আমরা অবশ্যই তোমাদের কে সৎপথ দেখাতাম। এখন তো আমাদের ধৈর্য্যচ্যুত হই কিংবা সবর করি-সবই আমাদের জন্যে সমান আমাদের রেহাই নেই।
আয়াত 22
وَقَالَ ٱلشَّيْطَٰنُ لَمَّا قُضِىَ ٱلْأَمْرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمْ وَعْدَ ٱلْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِىَ عَلَيْكُم مِّن سُلْطَٰنٍ إِلَّآ أَن دَعَوْتُكُمْ فَٱسْتَجَبْتُمْ لِى ۖ فَلَا تَلُومُونِى وَلُومُوٓا۟ أَنفُسَكُم ۖ مَّآ أَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ أَنتُم بِمُصْرِخِىَّ ۖ إِنِّى كَفَرْتُ بِمَآ أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা কালাশ শৈতানু লামমা কুদিয়াল অমরু ইননাল লাহা ওাদাকুম ওাদাল হাককি ওা ওাততুকুম ফাখলাফতুকুম ওা মা কানা লিয়া অলৈকুম মিন সুলতানিন ইললাঅ অন দাওতুকুম ফাসতাজাবতুম লী ফালা তালূমূনী ওা লূমূও অনফুসাকুম মাঅ অনা বিমুসরিখিকুম ওা মাঅ অনতুম বিমুসরিখিয়য়া ইননী কাফারতু বিমাঅ অশরাকতুমূনি মিন কাবল; ইননায যালিমীনা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
যখন সব কাজের ফায়সলা হয়ে যাবে, তখন শয়তান বলবেঃ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোন ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভৎর্সনা করো না এবং নিজেদেরকেই ভৎর্সনা কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই। এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 23
وَأُدْخِلَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ ۖ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَٰمٌ
বাংলা উচ্চারণ
ওা উদখিলাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি জাননাতিন তাজরী মিন তাহতিহাল অনহারু খালিদীনা ফীহা বি ইযনি রাববিহিম তাহিয়য়াতুহুম ফীহা সালাম
বাংলা অর্থ
এবং যারা বিশ্বাস স্থাপণ করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে, যার পাদদেশ দিয়ে নির্ঝরিনী সমূহ প্রবাহিত হবে তারা তাতে পালনকর্তার নির্দেশে অনন্তকাল থাকবে। যেখানে তাদের সম্ভাষণ হবে সালাম।
আয়াত 24
أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا كَلِمَةًۭ طَيِّبَةًۭ كَشَجَرَةٍۢ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌۭ وَفَرْعُهَا فِى ٱلسَّمَآءِ
বাংলা উচ্চারণ
অলাম তারা কৈফা দারাবাল লাহু মাসালান কালিমাতান তৈয়িবাতান কাশাজারাতিন তৈয়িবাতিন অসলুহা সাবিতুনও ওা ফারুহা ফিস সামাঅ
বাংলা অর্থ
তুমি কি লক্ষ্য কর না, আল্লাহ তা’আলা কেমন উপমা বর্ণনা করেছেনঃ পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মত। তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত।
আয়াত 25
تُؤْتِىٓ أُكُلَهَا كُلَّ حِينٍۭ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
তুতীএ উকুলাহা কুললা হীনিম বি ইযনি রাববিহা; ওা য়াদরিবুল লাহুল অমসালা লিননাসি লাললাহুম য়াতাযাক কারূন
বাংলা অর্থ
সে পালনকর্তার নির্দেশে অহরহ ফল দান করে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্ত বর্ণণা করেন-যাতে তারা চিন্তা-ভাবনা করে।
আয়াত 26
وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍۢ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجْتُثَّتْ مِن فَوْقِ ٱلْأَرْضِ مَا لَهَا مِن قَرَارٍۢ
বাংলা উচ্চারণ
ওা মাসালু কালিমাতিন খাবীসাতিন কাশাজারাতিন খাবী সাতিনিজ তুসসাত মিন ফাওকিল অরদি মা লাহা মিন কারার
বাংলা অর্থ
এবং নোংরা বাক্যের উদাহরণ হলো নোংরা বৃক্ষ। একে মাটির উপর থেকে উপড়ে নেয়া হয়েছে। এর কোন স্থিতি নেই।
আয়াত 27
يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْقَوْلِ ٱلثَّابِتِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْءَاخِرَةِ ۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَ ۚ وَيَفْعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ
বাংলা উচ্চারণ
য়ুসাববিতুল লাহুল লাযীনা আমানূ বিলকাওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনয়া ওা ফিল আখিরাতি ওা য়ুদিললুল লাহুয যালিমীন; ওা য়াফালুল লাহু মা য়াশাঅ
বাংলা অর্থ
আল্লাহ তা’আলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন। পার্থিবজীবনে এবং পরকালে। এবং আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ যা ইচ্ছা, তা করেন।
আয়াত 28
۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُوا۟ نِعْمَتَ ٱللَّهِ كُفْرًۭا وَأَحَلُّوا۟ قَوْمَهُمْ دَارَ ٱلْبَوَارِ
বাংলা উচ্চারণ
অলাম তারা ইলাল লাযীনা বাদদালূ নিমাতাল লাহি কুফরানও ওা অহাললূ কাওমাহুম দারাল বাওার
বাংলা অর্থ
তুমি কি তাদের কে দেখনি, যারা আল্লাহর নেয়ামতকে কুফরে পরিণত করেছে এবং স্ব-জাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলয়ে।
আয়াত 29
جَهَنَّمَ يَصْلَوْنَهَا ۖ وَبِئْسَ ٱلْقَرَارُ
বাংলা উচ্চারণ
জাহাননামা য়াসলাওনাহা ওা বিসাল কারার
বাংলা অর্থ
দোযখের? তারা তাতে প্রবেশ করবে সেটা কতই না মন্দ আবাস।
আয়াত 30
وَجَعَلُوا۟ لِلَّهِ أَندَادًۭا لِّيُضِلُّوا۟ عَن سَبِيلِهِۦ ۗ قُلْ تَمَتَّعُوا۟ فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
ওা জালূ লিললাহি অনদাদাল লিয়ুদিললূ অন সাবীলিহ; কুল তামাততাঊ ফা ইননা মাসীরাকুম ইলান নার
বাংলা অর্থ
এবং তারা আল্লাহর জন্যে সমকক্ষ স্থির করেছে, যাতে তারা তার পথ থেকে বিচ্যুত করে দেয়। বলুনঃ মজা উপভোগ করে নাও। অতঃপর তোমাদেরকে অগ্নির দিকেই ফিরে যেতে হবে।
আয়াত 31
قُل لِّعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُوا۟ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّۭا وَعَلَانِيَةًۭ مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌۭ لَّا بَيْعٌۭ فِيهِ وَلَا خِلَٰلٌ
বাংলা উচ্চারণ
কুল লীবাদিয়াল লাযীনা আমানূ য়ুকীমুস সালাতা ওা য়ুনফিকূ মিমমা রাযাকনাহুম সিররানও ওা অলানিয়াতাম মিন কাবলি অনয় য়াতিয়া য়াওমুল লা বৈউন ফীহি ওা লা খিলাল
বাংলা অর্থ
আমার বান্দাদেরকে বলে দিন যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা নামায কায়েম রাখুক এবং আমার দেয়া রিযিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক ঐদিন আসার আগে, যেদিন কোন বেচা কেনা নেই এবং বন্ধুত্বও নেই।
আয়াত 32
ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًۭا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْفُلْكَ لِتَجْرِىَ فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْأَنْهَٰرَ
বাংলা উচ্চারণ
অললাহুল লাযী খালাকাস সামাওাতি ওাল অরদা ওা অনযালা মিনাস সামাঐ মাআন ফাখরাজা বিহী মিনাস সামারাতি রিযকাল লাকুম ওা সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বি অমরিহী ওা সাখখারা লাকুমুল অনহার
বাংলা অর্থ
তিনিই আল্লাহ, যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতঃপর তা দ্বারা তোমাদের জন্যে ফলের রিযিক উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের আজ্ঞাবহ করেছেন, যাতে তাঁর আদেশে সমুদ্রে চলা ফেরা করে এবং নদ-নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন।
আয়াত 33
وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ دَآئِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
বাংলা উচ্চারণ
ওা সাখখারা লাকুমুশ শামসা ওালকামারা দাঐবৈনি ওা সাখখারা লাকুমুল লৈলা ওাননাহার
বাংলা অর্থ
এবং তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে এবং রাত্রি ও দিবাকে তোমাদের কাজে লাগিয়েছেন।
আয়াত 34
وَءَاتَىٰكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا۟ نِعْمَتَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ ۗ إِنَّ ٱلْإِنسَٰنَ لَظَلُومٌۭ كَفَّارٌۭ
বাংলা উচ্চারণ
ওা আতাকুম মিন কুললি মা সা অলতুমূহ; ওা ইন তৌদদূ নিমাতাল লাহি লা তুহসূহা; ইননাল ইনসানা লাযালূ মুন কাফফার
বাংলা অর্থ
যে সকল বস্তু তোমরা চেয়েছ, তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহর নেয়ামত গণনা কর, তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।
আয়াত 35
وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ رَبِّ ٱجْعَلْ هَٰذَا ٱلْبَلَدَ ءَامِنًۭا وَٱجْنُبْنِى وَبَنِىَّ أَن نَّعْبُدَ ٱلْأَصْنَامَ
বাংলা উচ্চারণ
ওা ইয কালা ইবরাহীমু রাববিজ অল হাযাল বালাদা আমিনানও ওাজনুবনী ওা বানিয়য়া অন নাবুদাল অসনাম
বাংলা অর্থ
যখন ইব্রাহীম বললেনঃ হে পালনকর্তা, এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।
আয়াত 36
رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ ۖ فَمَن تَبِعَنِى فَإِنَّهُۥ مِنِّى ۖ وَمَنْ عَصَانِى فَإِنَّكَ غَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
রাববি ইননাহুননা অদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিঅনী ফা ইননাহূ মিননী ওা মান অসানী ফা ইননাকা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
হে পালনকর্তা, এরা অনেক মানুষকে বিপথগামী করেছে। অতএব যে আমার অনুসরণ করে, সে আমার এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু।
আয়াত 37
رَّبَّنَآ إِنِّىٓ أَسْكَنتُ مِن ذُرِّيَّتِى بِوَادٍ غَيْرِ ذِى زَرْعٍ عِندَ بَيْتِكَ ٱلْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ فَٱجْعَلْ أَفْـِٔدَةًۭ مِّنَ ٱلنَّاسِ تَهْوِىٓ إِلَيْهِمْ وَٱرْزُقْهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
রাববানাঅ ইননীএ অসকানতু মিন যুররিয়য়াতী বিওাদিন ঘৈরি যী যারিন ইনদা বৈতিকাল মুহাররামি রাববানা লিয়ুকীমুস সালাতা ফাজাল অফিদাতাম মিনান নাসি তাহওীএ ইলৈহিম ওারযুকহুম মিনাস সামারাতি লাললাহুম য়াশকুরূন
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি; হে আমাদের পালনকর্তা, যাতে তারা নামায কায়েম রাখে। অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুযী দান করুন, সম্ভবতঃ তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে
আয়াত 38
رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ
বাংলা উচ্চারণ
রাববানাঅ ইননাকা তালামু মা নুখফী ওা মা নুলিন; ওা মা য়াখফা অলাল লাহি মিন শৈইন ফিল অরদি ওা লা ফিস সামাঅ
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।
আয়াত 39
ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ ۚ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ
বাংলা উচ্চারণ
অলহামদু লিললাহিল লাযী ওাহাবা লী অলাল কিবারি ইসমাঈলা ওা ইশাক; ইননা রাববী লাসামীউদ দুআঅ
বাংলা অর্থ
সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে এই বার্ধক্যে ইসমাঈল ও ইসহাক দান করেছেন নিশ্চয় আমার পালনকর্তা দোয়া শ্রবণ করেন।
আয়াত 40
رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
বাংলা উচ্চারণ
রাববিজ অলনী মুকীমাস সালাতি ওা মিন যুররিয়য়াতী রাববানা ওা তাকাববাল দুআঅ
বাংলা অর্থ
হে আমার পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।
আয়াত 41
رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ
বাংলা উচ্চারণ
রাববানাঘ ফির লী ওা লিওালিদৈয়া ওা লিলমুমিনীনা য়াওমা য়াকূমুল হিসাব
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।
আয়াত 42
وَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ غَٰفِلًا عَمَّا يَعْمَلُ ٱلظَّٰلِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍۢ تَشْخَصُ فِيهِ ٱلْأَبْصَٰرُ
বাংলা উচ্চারণ
ওা লা তাহসাবাননাল লাহা ঘাফিলান অমমা য়ামালুয যালিমূন; ইননামা য়ুঅখ খিরুহুম লি য়াওমিন তাশখাসু ফীহিল অবসার
বাংলা অর্থ
জালেমরা যা করে, সে সম্পর্কে আল্লাহকে কখনও বেখবর মনে করো না তাদেরকে তো ঐ দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন, যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে।
আয়াত 43
مُهْطِعِينَ مُقْنِعِى رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْـِٔدَتُهُمْ هَوَآءٌۭ
বাংলা উচ্চারণ
মুহতিঈনা মুকনিঈ রুঊসিহিম লা য়ারতাদদু ইলৈহিম তারফুহুম ওা অফিদাতুহুম হাওাঅ
বাংলা অর্থ
তারা মস্তক উপরে তুলে ভীত-বিহবল চিত্তে দৌড়াতে থাকবে। তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে।
আয়াত 44
وَأَنذِرِ ٱلنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ ٱلْعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ رَبَّنَآ أَخِّرْنَآ إِلَىٰٓ أَجَلٍۢ قَرِيبٍۢ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوٓا۟ أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍۢ
বাংলা উচ্চারণ
ওা অনযিরিন নাসা য়াওমা য়াতীহিমুল অযাবু ফা য়াকূলুল লাযীনা যালামূ রাববানাঅ অখখিরনাঅ ইলাঅ অজালিন কারীবিন নুজিব দাওাতাকা ওা নাততাবি ইর রুসুল; অওালাম তাকূনূও অকসামতুম মিন কাবলু মা লাকুম মিন যাওাল
বাংলা অর্থ
মানুষকে ঐ দিনের ভয় প্রদর্শন করুন, যেদিন তাদের কাছে আযাব আসবে। তখন জালেমরা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন, যাতে আমরা আপনার আহবানে সাড়া দিতে এবং পয়গম্বরগণের অনুসরণ করতে পারি। তোমরা কি ইতোপূর্বে কসম খেতে না যে, তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না?
আয়াত 45
وَسَكَنتُمْ فِى مَسَٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ ٱلْأَمْثَالَ
বাংলা উচ্চারণ
ওা সাকানতুম ফী মাসাকিনিল লাযীনা যালামূও অনফুসাহুম ওা তাবৈয়ানা লাকুম কৈফা ফালনা বিহিম ওা দারাবনা লাকুমুল অমসাল
বাংলা অর্থ
তোমরা তাদের বাসভূমিতেই বসবাস করতে, যারা নিজেদের উপর জুলুম করেছে এবং তোমাদের জানা হয়ে গিয়েছিল যে, আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করেছি এবং আমি তোমাদেরকে ওদের সব কাহিনীই বর্ণনা করেছি।
আয়াত 46
وَقَدْ مَكَرُوا۟ مَكْرَهُمْ وَعِندَ ٱللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ ٱلْجِبَالُ
বাংলা উচ্চারণ
ওা কাদ মাকারূ মাকরাহুম ওা ইনদাল লাহি মাকরুহুম ওা ইন কানা মাকরুহুম লিতাযূলা মিনহুল জিবাল
বাংলা অর্থ
তারা নিজেদের মধ্যে ভীষণ চক্রান্ত করে নিয়েছে এবং আল্লাহর সামনে রক্ষিত আছে তাদের কু-চক্রান্ত। তাদের কুটকৌশল পাহাড় টলিয়ে দেয়ার মত হবে না।
আয়াত 47
فَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ مُخْلِفَ وَعْدِهِۦ رُسُلَهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌۭ ذُو ٱنتِقَامٍۢ
বাংলা উচ্চারণ
ফালা তাহসাবাননাল লাহা মুখলিফা ওাদিহী রুসুলাহ; ইননাল লাহা অযীযুন যুনতিকাম
বাংলা অর্থ
অতএব আল্লাহর প্রতি ধারণা করো না যে, তিনি রসূলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।
আয়াত 48
يَوْمَ تُبَدَّلُ ٱلْأَرْضُ غَيْرَ ٱلْأَرْضِ وَٱلسَّمَٰوَٰتُ ۖ وَبَرَزُوا۟ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ
বাংলা উচ্চারণ
য়াওমা তুবাদদালুল অরদু ঘৈরাল অরদি ওাসসামাওাতু ওা বারাযূ লিললাহিল ওাহিদিল কাহহার
বাংলা অর্থ
যেদিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশ সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে।
আয়াত 49
وَتَرَى ٱلْمُجْرِمِينَ يَوْمَئِذٍۢ مُّقَرَّنِينَ فِى ٱلْأَصْفَادِ
বাংলা উচ্চারণ
ওা তারাল মুজরিমীনা য়াওমা ইযিম মুকাররানীনা ফিলাসফাদ
বাংলা অর্থ
তুমি ঐদিন পাপীদেরকে পরস্পরে শৃংখলা বদ্ধ দেখবে।
আয়াত 50
سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍۢ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ
বাংলা উচ্চারণ
সারাবীলুহুম মিন কাতিরানিনও ওা তাঘশা ওুজূহাহুমুন নার
বাংলা অর্থ
তাদের জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমন্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে।
আয়াত 51
لِيَجْزِىَ ٱللَّهُ كُلَّ نَفْسٍۢ مَّا كَسَبَتْ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
বাংলা উচ্চারণ
লিয়াজযিয়াল লাহু কুললা নাফসিম মা কাসাবাত; ইননাল লাহা সারীউল হিসাব
বাংলা অর্থ
যাতে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেন। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।
আয়াত 52
هَٰذَا بَلَٰغٌۭ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟ بِهِۦ وَلِيَعْلَمُوٓا۟ أَنَّمَا هُوَ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ وَلِيَذَّكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
বাংলা উচ্চারণ
হাযা বালাঘুল লিননাসি ওা লিয়ুনযারূ বিহী ওা লিয়ালামূও অননামা হুওা ইললাহুনও ওাহিদুনও ওা লিয়ায যাককারা উলুল অলবাব
বাংলা অর্থ
এটা মানুষের একটি সংবাদনামা এবং যাতে এতদ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে, উপাস্য তিনিই-একক; এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা-ভাবনা করে।