☾ আল-কোরআন
সূরা 15 · মাক্কী

আল-হিজর الحجر

Al-Hijr · 99 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ وَقُرْءَانٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
অলিফলাঅমরা; তিলকা আয়াতুল কিতাবি ওা কুরানিম মুবীন
বাংলা অর্থ
আলিফ-লা-ম-রা; এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত।
আয়াত 2
رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ كَانُوا۟ مُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
রুবামা য়াওাদদুল লাযীনা কাফারূ লাও কানূ মুসলিমীন
বাংলা অর্থ
কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে, কি চমৎকার হত, যদি তারা মুসলমান হত।
আয়াত 3
ذَرْهُمْ يَأْكُلُوا۟ وَيَتَمَتَّعُوا۟ وَيُلْهِهِمُ ٱلْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
যারহুম য়াকুলূ ওা তাতামাততাঊ ওা য়ুলহিহিমুল অমালু ফাসাওফা য়ালামূন
বাংলা অর্থ
আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক। অতি সত্বর তারা জেনে নেবে।
আয়াত 4
وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌۭ مَّعْلُومٌۭ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অহলাকনা মিন কারয়াতিন ইললা ওা লাহা কিতাবুম মালূম
বাংলা অর্থ
আমি কোন জনপদ ধবংস করিনি; কিন্ত তার নির্দিষ্ট সময় লিখিত ছিল।
আয়াত 5
مَّا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ
বাংলা উচ্চারণ
মা তাসবিকু মিন উমমাতিন অজালাহা ওা মা য়াসতাখিরূন
বাংলা অর্থ
কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না।
আয়াত 6
وَقَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلَّذِى نُزِّلَ عَلَيْهِ ٱلذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌۭ
বাংলা উচ্চারণ
ওা কালূ য়াঅ ঐয়ুহাল লাযী নুযযিলা অলৈহিয যিকরু ইননাকা লামাজনূন
বাংলা অর্থ
তারা বললঃ হে ঐ ব্যক্তি, যার প্রতি কোরআন নাযিল হয়েছে, আপনি তো একজন উম্মাদ।
আয়াত 7
لَّوْ مَا تَأْتِينَا بِٱلْمَلَٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
লাও মা তাতীনা বিল মালাঐকাতি ইন কুনতা মিনাস সাদিকীন
বাংলা অর্থ
যদি আপনি সত্যবাদী হন, তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না কেন?
আয়াত 8
مَا نُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلْحَقِّ وَمَا كَانُوٓا۟ إِذًۭا مُّنظَرِينَ
বাংলা উচ্চারণ
মা নুনাযযিলুল মালাঐ কাতা ইললা বিলহাককি ওা মা কানূও ইযাম মুনযারীন
বাংলা অর্থ
আমি ফেরেশতাদেরকে একমাত্র ফায়সালার জন্যেই নাযিল করি। তখন তাদেরকে অবকাশ দেয়া হবে না।
আয়াত 9
إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ
বাংলা উচ্চারণ
ইননা নাহনু নাযালনায যিকরা ওা ইননা লাহূ লাহা ফিযূন
বাংলা অর্থ
আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক।
আয়াত 10
وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى شِيَعِ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরসালনা মিন কাবলিকা ফী শিয়ৈল অওওালীন
বাংলা অর্থ
আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসূল প্রেরণ করেছি।
আয়াত 11
وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলা উচ্চারণ
ওা মা য়াতীহিম মির রাসূলিন ইললা কানূ বিহী য়াসতাহযিঊন
বাংলা অর্থ
ওদের কাছে এমন কোন রসূল আসেননি, যাদের সাথে ওরা ঠাট্টাবিদ্রূপ করতে থাকেনি।
আয়াত 12
كَذَٰلِكَ نَسْلُكُهُۥ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
কাযালিকা নাসলুকুহূ ফী কুলূবিল মুজরিমীন
বাংলা অর্থ
এমনিভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই।
আয়াত 13
لَا يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
লা য়ুমিনূনা বিহী ওা কাদ খালাত সুননাতুল অওওালীন
বাংলা অর্থ
ওরা এর প্রতি বিশ্বাস করবে না। পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে।
আয়াত 14
وَلَوْ فَتَحْنَا عَلَيْهِم بَابًۭا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّوا۟ فِيهِ يَعْرُجُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও ফাতাহনা অলৈহিম বাবাম মিনাস সামাঐ ফাযালূ ফীহি য়ারুজূন
বাংলা অর্থ
যদি আমি ওদের সামনে আকাশের কোন দরজাও খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণ ও করতে থাকে।
আয়াত 15
لَقَالُوٓا۟ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَٰرُنَا بَلْ نَحْنُ قَوْمٌۭ مَّسْحُورُونَ
বাংলা উচ্চারণ
লাকালূ ইননামা সুককিরাত অবসারুনা বাল নাহনু কাওমুম মাশূরূন
বাংলা অর্থ
তবুও ওরা একথাই বলবে যে, আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে না বরং আমরা যাদুগ্রস্ত হয়ে পড়েছি।
আয়াত 16
وَلَقَدْ جَعَلْنَا فِى ٱلسَّمَآءِ بُرُوجًۭا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ জালনা ফিসসামাঐ বুরূজানও ওা যৈয়াননাহা লিননাযিরীন
বাংলা অর্থ
নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি।
আয়াত 17
وَحَفِظْنَٰهَا مِن كُلِّ شَيْطَٰنٍۢ رَّجِيمٍ
বাংলা উচ্চারণ
ওা হাফিযনাহা মিন কুললি শৈতানির রাজীম
বাংলা অর্থ
আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি।
আয়াত 18
إِلَّا مَنِ ٱسْتَرَقَ ٱلسَّمْعَ فَأَتْبَعَهُۥ شِهَابٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ইললা মানিস তারাকাস সামা ফা অতবাহূ শিহাবুম মুবীন
বাংলা অর্থ
কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিন্ড।
আয়াত 19
وَٱلْأَرْضَ مَدَدْنَٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ شَىْءٍۢ مَّوْزُونٍۢ
বাংলা উচ্চারণ
ওাল অরদা মাদাদনাহা ওা অলকৈনা ফীহা রাওাসিয়া ওা অমবাতনা ফীহা মিন কুললি শৈইম মাওযূন
বাংলা অর্থ
আমি ভু-পৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি।
আয়াত 20
وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسْتُمْ لَهُۥ بِرَٰزِقِينَ
বাংলা উচ্চারণ
ওা জালনা লাকুম ফীহা মাঅয়িশা ওা মাল লাসতুম লাহূ বিরাযিকীন
বাংলা অর্থ
আমি তোমাদের জন্যে তাতে জীবিকার উপকরন সৃষ্টি করছি এবং তাদের জন্যেও যাদের অন্নদাতা তোমরা নও।
আয়াত 21
وَإِن مِّن شَىْءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٍۢ مَّعْلُومٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইম মিন শৈইন ইললা ইনদানা খাযাঅ ইনুহূ ওা মা নুনাযযিলুহূও ইললা বিকাদারিম মালূম
বাংলা অর্থ
আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে। আমি নির্দিষ্ট পরিমানেই তা অবতরণ করি।
আয়াত 22
وَأَرْسَلْنَا ٱلرِّيَٰحَ لَوَٰقِحَ فَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَسْقَيْنَٰكُمُوهُ وَمَآ أَنتُمْ لَهُۥ بِخَٰزِنِينَ
বাংলা উচ্চারণ
ওা অরসালনার রিয়াহা লা ওাকিহা ফা অনযালনা মিনাস সামাঐ মাআন ফা অসকৈ নাকুমূহু ওা মাঅ অনতুম লাহূ বিখাযিনীন
বাংলা অর্থ
আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই। বস্তুতঃ তোমাদের কাছে এর ভান্ডার নেই।
আয়াত 23
وَإِنَّا لَنَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَنَحْنُ ٱلْوَٰرِثُونَ
বাংলা উচ্চারণ
ওা ইনননা লা নাহনু নুহয়ী ওা নুমীতু ওা নাহনুল ওারিসূন
বাংলা অর্থ
আমিই জীবনদান করি, মৃত্যুদান করি এবং আমিই চুড়ান্ত মালিকানার অধিকারী।
আয়াত 24
وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَقْدِمِينَ مِنكُمْ وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَـْٔخِرِينَ
বাংলা উচ্চারণ
ওা লা কাদ অলিমনাল মুসতাকদিমীনা মিনকুম ওা লাকাদ অলিমনাল মুসতাখিরীন
বাংলা অর্থ
আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাদগামীদেরকে।
আয়াত 25
وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ ۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা হুওা য়াহশুরুহুম; ইননাহূ হাকীম অলীম
বাংলা অর্থ
আপনার পালনকর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাবান, জ্ঞানময়।
আয়াত 26
وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামা ইম মাসনূন
বাংলা অর্থ
আমি মানবকে পচা কর্দম থেকে তৈরী বিশুস্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি।
আয়াত 27
وَٱلْجَآنَّ خَلَقْنَٰهُ مِن قَبْلُ مِن نَّارِ ٱلسَّمُومِ
বাংলা উচ্চারণ
ওালজাঅননা খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামূম
বাংলা অর্থ
এবং জিনকে এর আগে লু এর আগুনের দ্বারা সৃজিত করেছি।
আয়াত 28
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى خَٰلِقٌۢ بَشَرًۭا مِّن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইয কালা রাববুকা লিলমালাঅ ইকাতি ইননী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামা ইম মাসনূন
বাংলা অর্থ
আর আপনার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেনঃ আমি পচা কর্দম থেকে তৈরী বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করব।
আয়াত 29
فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَٰجِدِينَ
বাংলা উচ্চারণ
ফা ইযা সাওওৈতুহূ ওা নাফাখতু ফীহি মির রূহী ফাকাঊ লাহূ সাজিদীন
বাংলা অর্থ
অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ থেকে ফঁুক দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেয়ো।
আয়াত 30
فَسَجَدَ ٱلْمَلَٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ
বাংলা উচ্চারণ
ফাসাজাদাল মালাঐকাতু কুললুহুম অজমাঊন
বাংলা অর্থ
তখন ফেরেশতারা সবাই মিলে সেজদা করল।
আয়াত 31
إِلَّآ إِبْلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ
বাংলা উচ্চারণ
ইললাঅ ইবলীসা অবাঅ ঐ য়াকূনা মাস সাজিদীন
বাংলা অর্থ
কিন্তু ইবলীস-সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হল না।
আয়াত 32
قَالَ يَٰٓإِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ
বাংলা উচ্চারণ
কালা য়াঅ ইবলীসু মা লাকা আল্লাহ তাকূনা মাস সাজিদীন
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হলে না?
আয়াত 33
قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُۥ مِن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ
বাংলা উচ্চারণ
কালা লাম অকুল লি অসজুদা লিবাশারিন খালাকতাহূ মিন সালসালিম মিন হামা ইম মাসনূন
বাংলা অর্থ
বললঃ আমি এমন নই যে, একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরী ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন।
আয়াত 34
قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌۭ
বাংলা উচ্চারণ
কালা ফাখরুজ মিনহা ফা ইননাকা রাজীম
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ তবে তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি বিতাড়িত।
আয়াত 35
وَإِنَّ عَلَيْكَ ٱللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
ওা ইননা অলিকাল লানাতা ইলা য়াওমিদ দীন
বাংলা অর্থ
এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত।
আয়াত 36
قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
কালা রাববি ফা অনযিরনীএ ইলা য়াওমি য়ুবাসূন
বাংলা অর্থ
সে বললঃ হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।
আয়াত 37
قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ
বাংলা উচ্চারণ
কালা ফা ইননাকা মিনাল মুনযারীন
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ তোমাকে অবকাশ দেয়া হল।
আয়াত 38
إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ
বাংলা উচ্চারণ
ইলা য়াওমিল ওাকতিল মালূম
বাংলা অর্থ
সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।
আয়াত 39
قَالَ رَبِّ بِمَآ أَغْوَيْتَنِى لَأُزَيِّنَنَّ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
কালা রাববি বিমাঅ অঘওৈতানী লা উযায়য়িনানা লাহুম ফিল অরদি ওা লা উঘওিয়ান নাহুম অজমাঈন
বাংলা অর্থ
সে বললঃ হে আমার পলনকর্তা, আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ঠ করে দেব।
আয়াত 40
إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
ইললা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন
বাংলা অর্থ
আপনার মনোনীত বান্দাদের ব্যতীত।
আয়াত 41
قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَىَّ مُسْتَقِيمٌ
বাংলা উচ্চারণ
কালা হাযা সিরাতুন অলৈয়া মুসতাকীম
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ এটা আমা পর্যন্ত সোজা পথ।
আয়াত 42
إِنَّ عِبَادِى لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْغَاوِينَ
বাংলা উচ্চারণ
ইননা ইবাদী লৈসা লাকা অলৈহিম সুলতানুন ইললা মানিততাবাকা মিনাল ঘাওীন
বাংলা অর্থ
যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোন ক্ষমতা নেই; কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে।
আয়াত 43
وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননা জাহাননামা লামাওিদুহুম অজমাঈন
বাংলা অর্থ
তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম।
আয়াত 44
لَهَا سَبْعَةُ أَبْوَٰبٍۢ لِّكُلِّ بَابٍۢ مِّنْهُمْ جُزْءٌۭ مَّقْسُومٌ
বাংলা উচ্চারণ
লাহা সাবাতু অবওাব; লিকুললি বাবিম মিনহুম জুযুম মাকসূম
বাংলা অর্থ
এর সাতটি দরজা আছে। প্রত্যেক দরজার জন্যে এক একটি পৃথক দল আছে।
আয়াত 45
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍ
বাংলা উচ্চারণ
ইননাল মুততাকীনা ফী জাননাতিনও ওা উয়ূন
বাংলা অর্থ
নিশ্চয় খোদাভীরুরা বাগান ও নির্ঝরিনীসহূহে থাকবে।
আয়াত 46
ٱدْخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ
বাংলা উচ্চারণ
উদখুলূহা বিসালামিন আমিনীন
বাংলা অর্থ
বলা হবেঃ এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকরে প্রবেশ কর।
আয়াত 47
وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَٰنًا عَلَىٰ سُرُرٍۢ مُّتَقَٰبِلِينَ
বাংলা উচ্চারণ
ওা নাযানা মা ফী সুদূরিহিম মিন ঘিললিন ইখওানান অলা সুরুরিম মুতাকাবিলীন
বাংলা অর্থ
তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মত সামনা-সামনি আসনে বসবে।
আয়াত 48
لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌۭ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ
বাংলা উচ্চারণ
লা য়ামাস সুহুম ফীহা নাসাবুনও ওা মা হুম মিনহা বিমুখরাজীন
বাংলা অর্থ
সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিস্কৃত হবে না।
আয়াত 49
۞ نَبِّئْ عِبَادِىٓ أَنِّىٓ أَنَا ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
নাববি ইবাদীএ অনননীএ অনাল ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু।
আয়াত 50
وَأَنَّ عَذَابِى هُوَ ٱلْعَذَابُ ٱلْأَلِيمُ
বাংলা উচ্চারণ
ওা অননা অযাবী উওাল অযাবুল অলীম
বাংলা অর্থ
এবং ইহাও যে, আমার শাস্তিই যন্ত্রনাদায়ক শাস্তি।
আয়াত 51
وَنَبِّئْهُمْ عَن ضَيْفِ إِبْرَٰهِيمَ
বাংলা উচ্চারণ
ওা নাববিহুম অন দৈফি ইবরাহীম
বাংলা অর্থ
আপনি তাদেরকে ইব্রাহীমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন।
আয়াত 52
إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًۭا قَالَ إِنَّا مِنكُمْ وَجِلُونَ
বাংলা উচ্চারণ
ইয দাখালূ অলৈহি ফাকালূ সালামান কালা ইননা মিনকুম ওাজিলূন
বাংলা অর্থ
যখন তারা তাঁর গৃহে আগমন করল এবং বললঃ সালাম। তিনি বললেনঃ আমরা তোমাদের ব্যাপারে ভীত।
আয়াত 53
قَالُوا۟ لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ عَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
কালূ লা তাওজাল ইননা নুবাশশিরুকা বিঘুলামিন অলীম
বাংলা অর্থ
তারা বললঃ ভয় করবেন না। আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে-সন্তানের সুসংবাদ দিচ্ছি।
আয়াত 54
قَالَ أَبَشَّرْتُمُونِى عَلَىٰٓ أَن مَّسَّنِىَ ٱلْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ
বাংলা উচ্চারণ
কালা অবাশশারতুমূনী অলাঅ অম মাসসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ তোমরা কি আমাকে এমতাবস্থায় সুসংবাদ দিচ্ছ, যখন আমি বার্ধক্যে পৌছে গেছি ?
আয়াত 55
قَالُوا۟ بَشَّرْنَٰكَ بِٱلْحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلْقَٰنِطِينَ
বাংলা উচ্চারণ
কালূ বাশশারনাকা বিলহাককি ফালা তাকুম মিনাল কানিতীন
বাংলা অর্থ
তারা বললঃ আমরা আপনাকে সত্য সু-সংবাদ দিচ্ছি! অতএব আপনি নিরাশ হবেন না।
আয়াত 56
قَالَ وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ
বাংলা উচ্চারণ
কালা ওা মৈ য়াকনাতু মির রাহমাতি রাববিহীএ ইললাদ দাঅলূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয় ?
আয়াত 57
قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
বাংলা উচ্চারণ
কালা ফামা খাতবুকুম ঐয়ুহাল মুরসালূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ অতঃপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহর প্রেরিতগণ ?
আয়াত 58
قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍۢ مُّجْرِمِينَ
বাংলা উচ্চারণ
কালূ ইননাঅ উরসিলনাঅ ইলা কাওমিম মুজরিমীন
বাংলা অর্থ
তারা বললঃ আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি।
আয়াত 59
إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ইললাঅ আলা লূত; ইননা লামুনাজজূহুম অজমাঈন
বাংলা অর্থ
কিন্তু লূতের পরিবার-পরিজন। আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব।
আয়াত 60
إِلَّا ٱمْرَأَتَهُۥ قَدَّرْنَآ ۙ إِنَّهَا لَمِنَ ٱلْغَٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ইললাম রা অতাহূ কাদদারনাঅ ইননাহা লামিনাল ঘাবিরীন
বাংলা অর্থ
তবে তার স্ত্রী। আমরা স্থির করেছি যে, সে থেকে যাওয়াদের দলভূক্ত হবে।
আয়াত 61
فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلْمُرْسَلُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআ আলা লূতিনিল মুরসালূন
বাংলা অর্থ
অতঃপর যখন প্রেরিতরা লূতের গৃহে পৌছল।
আয়াত 62
قَالَ إِنَّكُمْ قَوْمٌۭ مُّنكَرُونَ
বাংলা উচ্চারণ
কালা ইননাকুম কাওমুম মুনকারূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ তোমরা তো অপরিচিত লোক।
আয়াত 63
قَالُوا۟ بَلْ جِئْنَٰكَ بِمَا كَانُوا۟ فِيهِ يَمْتَرُونَ
বাংলা উচ্চারণ
কালূ বাল জিনাকা বিমা কানূ ফীহি য়ামতারূন
বাংলা অর্থ
তারা বললঃ না বরং আমরা আপনার কাছে ঐ বস্তু নিয়ে এসেছি, যে সম্পর্কে তারা বিবাদ করত।
আয়াত 64
وَأَتَيْنَٰكَ بِٱلْحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ
বাংলা উচ্চারণ
ওা অতৈনাকা বিলহাককি ওা ইননা লাসাদিকূন
বাংলা অর্থ
এবং আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী।
আয়াত 65
فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍۢ مِّنَ ٱلَّيْلِ وَٱتَّبِعْ أَدْبَٰرَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌۭ وَٱمْضُوا۟ حَيْثُ تُؤْمَرُونَ
বাংলা উচ্চারণ
ফা অসরি বি অহলিকা বিকিতিম মিনাল লৈলি ওাততাবি অদবারাহুম ওা লা য়ালতাফিত মিনকুম অহাদুনও ওামদূ হৈসু তুমারূন
বাংলা অর্থ
অতএব আপনি শেষরাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাদনুসরণ করবেন না এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে। আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হচ্ছেন সেখানে যান।
আয়াত 66
وَقَضَيْنَآ إِلَيْهِ ذَٰلِكَ ٱلْأَمْرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقْطُوعٌۭ مُّصْبِحِينَ
বাংলা উচ্চারণ
ওা কাদৈনাঅ ইলৈহি যালিকাল অমরা অননা দাবিরা হাঔলাঐ মাকতূউম মুসবিহীন
বাংলা অর্থ
আমি লূতকে এ বিষয় পরিজ্ঞাত করে দেই যে, সকাল হলেই তাদেরকে সমুলে বিনাশ করে দেয়া হবে।
আয়াত 67
وَجَآءَ أَهْلُ ٱلْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ
বাংলা উচ্চারণ
ওা জাআ অহলুল মাদীনাতি য়াসতাবশিরূন
বাংলা অর্থ
শহরবাসীরা আনন্দ-উল্লাস করতে করতে পৌছল।
আয়াত 68
قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيْفِى فَلَا تَفْضَحُونِ
বাংলা উচ্চারণ
কালা ইননা হাঔলাঐ দৈফী ফালা তাফদাহূন
বাংলা অর্থ
লূত বললেনঃ তারা আমার মেহমান। অতএব আমাকে লাঞ্ছিত করো না।
আয়াত 69
وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ
বাংলা উচ্চারণ
ওাততাকুল লাহা ওা লা তুখযূন
বাংলা অর্থ
তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার ইযযত নষ্ট করো না।
আয়াত 70
قَالُوٓا۟ أَوَلَمْ نَنْهَكَ عَنِ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কালূও অওালাম নানহাকা অনিল আলামীন
বাংলা অর্থ
তার বললঃ আমরা কি আপনাকে জগৎদ্বাসীর সমর্থন করতে নিষেধ করিনি।
আয়াত 71
قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِىٓ إِن كُنتُمْ فَٰعِلِينَ
বাংলা উচ্চারণ
কালা হাঔলাঐ বানাতীএ ইন কুনতুম ফাইলীন
বাংলা অর্থ
তিনি বললেনঃ যদি তোমরা একান্ত কিছু করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে।
আয়াত 72
لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِى سَكْرَتِهِمْ يَعْمَهُونَ
বাংলা উচ্চারণ
লামরুকা ইননাহুম লাফী সাকরাতিহিম য়ামাহূন
বাংলা অর্থ
আপনার প্রাণের কসম, তারা আপন নেশায় প্রমত্ত ছিল।
আয়াত 73
فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُشْرِقِينَ
বাংলা উচ্চারণ
ফা অখাযাত হুমুস সৈহাতু মুশরিকীন
বাংলা অর্থ
অতঃপর সুর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল।
আয়াত 74
فَجَعَلْنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةًۭ مِّن سِجِّيلٍ
বাংলা উচ্চারণ
ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওা অমতামা অলৈহিম হিজারাতাম মিন সজিজজীল
বাংলা অর্থ
অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম।
আয়াত 75
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّلْمُتَوَسِّمِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লা আয়াতিল লিলমুতাওাসসিমীন
বাংলা অর্থ
নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 76
وَإِنَّهَا لَبِسَبِيلٍۢ مُّقِيمٍ
বাংলা উচ্চারণ
ওা ইননাহা লাবি সাবীলিম মুকীম
বাংলা অর্থ
জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে।
আয়াত 77
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লা আয়াতাল লিলমুমিনীন
বাংলা অর্থ
নিশ্চয় এতে ঈমানদারদের জন্যে নিদর্শণ আছে।
আয়াত 78
وَإِن كَانَ أَصْحَٰبُ ٱلْأَيْكَةِ لَظَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা ইন কানা অশাবুল ঐকাতি লাযালিমীন
বাংলা অর্থ
নিশ্চয় গহীন বনের অধিবাসীরা পাপী ছিল।
আয়াত 79
فَٱنتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
ফানতাকামনা মিনহুম ওা ইননাহুমা লাবি ইমামিম মুবীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত।
আয়াত 80
وَلَقَدْ كَذَّبَ أَصْحَٰبُ ٱلْحِجْرِ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ কাযযাবা অশাবুল হিজরিল মুরসালীন
বাংলা অর্থ
নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে।
আয়াত 81
وَءَاتَيْنَٰهُمْ ءَايَٰتِنَا فَكَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ
বাংলা উচ্চারণ
ওা আতৈনাহুম আয়াতিনা ফাকানূ অনহা মুরিদীন
বাংলা অর্থ
আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি। অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়।
আয়াত 82
وَكَانُوا۟ يَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ
বাংলা উচ্চারণ
ওা কানূ য়ানহিতূনা মিনাল জিবালি বুয়ূতান আমিনীন
বাংলা অর্থ
তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত।
আয়াত 83
فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُصْبِحِينَ
বাংলা উচ্চারণ
ফা অখাযাত হুমুস সৈহাতু মুসবিহীন
বাংলা অর্থ
অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল।
আয়াত 84
فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
ফামাঅ অঘনা অনহুম মা কানূ য়াকসিবূন
বাংলা অর্থ
তখন কোন উপকারে আসল না যা তারা উপার্জন করেছিল।
আয়াত 85
وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَءَاتِيَةٌۭ ۖ فَٱصْفَحِ ٱلصَّفْحَ ٱلْجَمِيلَ
বাংলা উচ্চারণ
ওা মা খালাকনাস সামাওাতি ওাল অরদা ওা মা বৈনাহুমাঅ ইললা বিলহাকক; ওা ইননাস সাঅতা লা আতিয়াতুন ফাসফাহিস সাফহাল জামীল
বাংলা অর্থ
আমি নভোমন্ডল, ভুমন্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি। কেয়ামত অবশ্যই আসবে। অতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপক্ষো করুন।
আয়াত 86
إِنَّ رَبَّكَ هُوَ ٱلْخَلَّٰقُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ইননা রাববাকা হুওাল খাললাকুল অলীম
বাংলা অর্থ
নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা, সর্বজ্ঞ।
আয়াত 87
وَلَقَدْ ءَاتَيْنَٰكَ سَبْعًۭا مِّنَ ٱلْمَثَانِى وَٱلْقُرْءَانَ ٱلْعَظِيمَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনাকা সাবাম মনাল মাসানী ওাল কুরানাল অযীম
বাংলা অর্থ
আমি আপনাকে সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি।
আয়াত 88
لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
লা তামুদদাননা ঐনৈকা ইলা মা মাততা না বিহীএ অযওাজাম মিনহুম ওা লা তাহযান অলৈহিম ওাখফিদ জানাহাকা লিলমু মিনীন
বাংলা অর্থ
আপনি চক্ষু তুলে ঐ বস্তুর প্রতি দেখবেন না, যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্যে দিয়েছি, তাদের জন্যে চিন্তিত হবেন না আর ঈমানদারদের জন্যে স্বীয় বাহু নত করুন।
আয়াত 89
وَقُلْ إِنِّىٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ওা কুল ইননীএ অনান নাযীরুল মুবীন
বাংলা অর্থ
আর বলুনঃ আমি প্রকাশ্য ভয় প্রদর্শক।
আয়াত 90
كَمَآ أَنزَلْنَا عَلَى ٱلْمُقْتَسِمِينَ
বাংলা উচ্চারণ
কামাঅ অনযালনা অলাল মুকতাসিমীন
বাংলা অর্থ
যেমন আমি নাযিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর।
আয়াত 91
ٱلَّذِينَ جَعَلُوا۟ ٱلْقُرْءَانَ عِضِينَ
বাংলা উচ্চারণ
অললাযীনা জালুল কুরানৈদীন
বাংলা অর্থ
যারা কোরআনকে খন্ড খন্ড করেছে।
আয়াত 92
فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ফাওা রাববিকা লানাসা লাননাহুম অজমাঈন
বাংলা অর্থ
অতএব আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব।
আয়াত 93
عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
অমমা কানূ য়ামালূন
বাংলা অর্থ
ওদের কাজকর্ম সম্পর্কে।
আয়াত 94
فَٱصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
ফাসদা বিমা তুমারু ওা অরিদ অনিল মুশরিকীন
বাংলা অর্থ
অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরওয়া করবেন না।
আয়াত 95
إِنَّا كَفَيْنَٰكَ ٱلْمُسْتَهْزِءِينَ
বাংলা উচ্চারণ
ইননা কাফৈনাকাল মুসতাহযিঈন
বাংলা অর্থ
বিদ্রুপকারীদের জন্যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট।
আয়াত 96
ٱلَّذِينَ يَجْعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াজালূনা মাল লাহি ইলাহান আখার; ফাসাওফা য়ালামূন
বাংলা অর্থ
যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে। অতএব অতিসত্তর তারা জেনে নেবে।
আয়াত 97
وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ নালামু অননাক য়াদীকু সাদরুকা বিমা য়াকূলূন
বাংলা অর্থ
আমি জানি যে আপনি তাদের কথাবর্তায় হতোদ্যম হয়ে পড়েন।
আয়াত 98
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ
বাংলা উচ্চারণ
ফাসববিহ বিহামদি রাববিকা ওা কুম মিনাস সাজিদীন
বাংলা অর্থ
অতএব আপনি পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভূক্ত হয়ে যান।
আয়াত 99
وَٱعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ ٱلْيَقِينُ
বাংলা উচ্চারণ
ওাবুদ রাববাকা হাততা য়াতিয়াকাল য়াকীন
বাংলা অর্থ
এবং পালনকর্তার এবাদত করুন, যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে।