☾ আল-কোরআন
সূরা 16 · মাক্কী

আন-নাহল النحل

An-Nahl · 128 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَتَىٰٓ أَمْرُ ٱللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ ۚ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
অতাঅ অমরুললাহি ফালা তাসতাজিলূহ; সুভানাহূ ওা তাঅলা অমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
আল্লাহর নির্দেশ এসে গেছে। অতএব এর জন্যে তাড়াহুড়া করো না। ওরা যেসব শরীক সাব্যস্ত করছে সেসব থেকে তিনি পবিত্র ও বহু উর্ধ্বে।
আয়াত 2
يُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦٓ أَنْ أَنذِرُوٓا۟ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ
বাংলা উচ্চারণ
য়ুনাযযিলুল মালাঅ ইকাতা বিররূহি মিন অমরিহী অলা মৈ য়াশাঔ মিন ইবাদিহীএ অন অনযিরূও অননাহূ লাঅ ইলাহা ইললাঅ অনা ফাততাকূন
বাংলা অর্থ
তিনি স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা, নির্দেশসহ ফেরেশতাদেরকে এই মর্মে নাযিল করেন যে, হুশিয়ার করে দাও, আমি ছাড়া কোন উপাস্য নেই। অতএব আমাকে ভয় কর।
আয়াত 3
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ تَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
খালাকাস সামাওাতি ওাল অরদা বিলহাকক; তাঅলা অমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
যিনি যথাবিধি আকাশরাজি ও ভূ-মন্ডল সৃষ্টি করেছেন। তারা যাকে শরীক করে তিনি তার বহু উর্ধ্বে।
আয়াত 4
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن نُّطْفَةٍۢ فَإِذَا هُوَ خَصِيمٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফা ইযা হুওা খাসীমুম মুবীন
বাংলা অর্থ
তিনি মানবকে এক ফোটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। এতদসত্বেও সে প্রকাশ্য বিতন্ডাকারী হয়ে গেছে।
আয়াত 5
وَٱلْأَنْعَٰمَ خَلَقَهَا ۗ لَكُمْ فِيهَا دِفْءٌۭ وَمَنَٰفِعُ وَمِنْهَا تَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
ওাল অন অমা খালাকাহা; লাকুম ফীহা দিফুনও ওা মানাফিউ ওা মিনহা তাকুলূন
বাংলা অর্থ
চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন। এতে তোমাদের জন্যে শীত বস্ত্রের উপকরণ আছে। আর অনেক উপকার হয়েছে এবং কিছু সংখ্যককে তোমরা আহার্যে?2474;রিণত করে থাক।
আয়াত 6
وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকুম ফীহা জামালুন হীনা তুরীহূনা ওা হীনা তাসরাহূন
বাংলা অর্থ
এদের দ্বারা তোমাদের সম্মান হয়, যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আস এবং সকালে চারণ ভূমিতে নিয়ে যাও।
আয়াত 7
وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَىٰ بَلَدٍۢ لَّمْ تَكُونُوا۟ بَٰلِغِيهِ إِلَّا بِشِقِّ ٱلْأَنفُسِ ۚ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা তাহমিলু অসকালাকুম ইলা বালাদিল লাম তাকূনূ বালিঘীহি ইললা বিশিককিল অনফুস; ইননা রাববাকুম লা রাঊফুর রাহীম
বাংলা অর্থ
এরা তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায়, যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রۦ#2478; ব্যতীত পৌছাতে পারতে না। নিশ্চয় তোমাদের প্রভু অত্যন্ত দয়াদ্র, পরম দয়ালু।
আয়াত 8
وَٱلْخَيْلَ وَٱلْبِغَالَ وَٱلْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةًۭ ۚ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওালখৈলা ওাল বিঘালা ওাল হামীরা লিতারকাবূহা ওা যীনাহ; ওা য়াখলুকু মা লা তালামূন
বাংলা অর্থ
তোমাদের আরোহণের জন্যে এবং শোভার জন্যে তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জান না।
আয়াত 9
وَعَلَى ٱللَّهِ قَصْدُ ٱلسَّبِيلِ وَمِنْهَا جَآئِرٌۭ ۚ وَلَوْ شَآءَ لَهَدَىٰكُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ওা অলাল লাহি কাসদুস সাবীলি ওা মিনহা জাঐর; ওা লাও শাআ লাহাদাকুম অজমাঈন
বাংলা অর্থ
সরল পথ আল্লাহ পর্যন্ত পৌছে এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথও রয়েছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন।
আয়াত 10
هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ ۖ لَّكُم مِّنْهُ شَرَابٌۭ وَمِنْهُ شَجَرٌۭ فِيهِ تُسِيمُونَ
বাংলা উচ্চারণ
হুওাল লাযীএ অনযালা মিনাস সামাঐ মাআল লাকুম মিনহু শারাবুনও ওা মিনহু শাজারুন ফীহি তুসীমূন
বাংলা অর্থ
তিনি তোমাদের জন্যে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। এই পানি থেকে তোমরা পান কর এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয়, যাতে তোমরা পশুচারণ কর।
আয়াত 11
يُنۢبِتُ لَكُم بِهِ ٱلزَّرْعَ وَٱلزَّيْتُونَ وَٱلنَّخِيلَ وَٱلْأَعْنَٰبَ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ
বাংলা উচ্চারণ
য়ুমবিতু লাকুম বিহিয যারা ওাযযৈতূনা ওাননা খীলা ওালানাবা ওা মিন কুললিস সামারাত, ইননা ফী যালিকা লা আয়াতাল লিকাওমিনয় য়াতাফাককারূন
বাংলা অর্থ
এ পানি দ্বারা তোমাদের জন্যে উৎপাদন করেন ফসল, যয়তুন, খেজুর, আঙ্গুর ও সর্বপ্রকার ফল। নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শন রয়েছে।
আয়াত 12
وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ وَٱلنُّجُومُ مُسَخَّرَٰتٌۢ بِأَمْرِهِۦٓ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা সাকখখারা লাকুমুল লৈলা ওাননাহারা ওাশ শামসা ওালকামারা ওাননুজূমু মুসাখখারাতুম বি অমরিহ; ইননা ফী যালিকা লা আয়াতিল লিকাওমিনয় য়াকিলূন
বাংলা অর্থ
তিনিই তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি, দিন, সূর্য এবং চন্দ্রকে। তারকাসমূহ তাঁরই বিধানের কর্মে নিয়োজিত রয়েছে। নিশ্চয়ই এতে বোধশক্তিসম্পন্নদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 13
وَمَا ذَرَأَ لَكُمْ فِى ٱلْأَرْضِ مُخْتَلِفًا أَلْوَٰنُهُۥٓ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَذَّكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা মা যারা অ লাকুম ফিল অরদি মুখতালিফান অলওানুহ; ইননা ফী যালিকা লা আয়াতাল লিকাওমিনয় য়াযাককারূন
বাংলা অর্থ
তোমাদের জন্যে পৃথিবীতে যেসব রং-বেরঙের বস্তু ছড়িয়ে দিয়েছেন, সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্যে যারা চিন্তা-ভাবনা করে।
আয়াত 14
وَهُوَ ٱلَّذِى سَخَّرَ ٱلْبَحْرَ لِتَأْكُلُوا۟ مِنْهُ لَحْمًۭا طَرِيًّۭا وَتَسْتَخْرِجُوا۟ مِنْهُ حِلْيَةًۭ تَلْبَسُونَهَا وَتَرَى ٱلْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী সাখখারাল বাহরা লিতাকুলূ মিনহু লাহমান তারিয়য়ানও ওা তাসতাখরিজূ মিনহু হিলয়াতান তালবাসূনাহা ওা তারাল ফুলকা মাওাখিরা ফীহি ওা লিতাবতাঘূ মিন ফাদলিহী ওা লাললাকুম তাশকুরূন
বাংলা অর্থ
তিনিই কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে, যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পার এবং তা থেকে বের করতে পার পরিধেয় অলঙ্কার। তুমি তাতে জলযান সমূহকে পানি চিরে চলতে দেখবে এবং যাতে তোমরা আল্লাহর কৃপা অন্বেষণ কর এবং যাতে তার অনুগ্রহ স্বীকার কর।
আয়াত 15
وَأَلْقَىٰ فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَٰرًۭا وَسُبُلًۭا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওা অলকা ফিল অরদি রাওাসিয়া অন তামীদা বিকুম ওা অনহারানও ওা সুবলুলাল লা অললাকুম তাহতাদূন
বাংলা অর্থ
এবং তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে, কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে-দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরী করেছেন, যাতে তোমরা পথ প্রদর্শিত হও।
আয়াত 16
وَعَلَٰمَٰتٍۢ ۚ وَبِٱلنَّجْمِ هُمْ يَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওা অলামাত; ওা বিন নাজমি হুম য়াহতাদূন
বাংলা অর্থ
এবং তিনি পথ নির্ণয়ক বহু চিহ্ন সৃষ্টি করেছেন, এবং তারকা দ্বারা ও মানুষ পথের নির্দেশ পায়।
আয়াত 17
أَفَمَن يَخْلُقُ كَمَن لَّا يَخْلُقُ ۗ أَفَلَا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
অফামানয় য়াখলুকু কামাললা য়াখলুক; অফালা তাযাক কারূন
বাংলা অর্থ
যিনি সৃষ্টি করে, তিনি কি সে লোকের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না? তোমরা কি চিন্তা করবে না?
আয়াত 18
وَإِن تَعُدُّوا۟ نِعْمَةَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ ۗ إِنَّ ٱللَّهَ لَغَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইন তৌদদূ নিমাতাল লাহি লা তুহসূহা; ইননাল লাহা লা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
যদি আল্লাহর নেয়ামত গণনা কর, শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
আয়াত 19
وَٱللَّهُ يَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ
বাংলা উচ্চারণ
ওাললাহু য়ালামু মা তুসিররূনা ওা মা তুলিনূন
বাংলা অর্থ
আল্লাহ জানেন যা তোমরা গোপন কর এবং যা তোমরা প্রকাশ কর।
আয়াত 20
وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَخْلُقُونَ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়াদূনা মিন দূনিল লাহি লা য়াখলুকূনা শৈঅনও ওা হুম য়ুখলাকূন
বাংলা অর্থ
এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদের ডাকে, ওরা তো কোন বস্তুই সৃষ্টি করে না; বরং ওরা নিজেরাই সৃজিত।
আয়াত 21
أَمْوَٰتٌ غَيْرُ أَحْيَآءٍۢ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
অমওাতুন ঘৈরু অহয়াঐনও ওা মা য়াশুরূনা ঐয়ানা য়ুবাসূন
বাংলা অর্থ
তারা মৃত-প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে, জানে না।
আয়াত 22
إِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۚ فَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌۭ وَهُم مُّسْتَكْبِرُونَ
বাংলা উচ্চারণ
ইললাহুকুম ইলাহুনও ওাহিদ; ফাললাযীনা লা য়ুমিনূনা বিল আখিরাতি কুলূবুহুম মুনকিরাতুনও ওা হুম মুসতাকবিরূন
বাংলা অর্থ
আমাদের ইলাহ একক ইলাহ। অনন্তর যারা পরজীবনে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকার প্রদর্শন করেছে।
আয়াত 23
لَا جَرَمَ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْتَكْبِرِينَ
বাংলা উচ্চারণ
লা জারামা অননাল লাহা য়ালামু মা য়ুসিররোনা ওা মা য়ুলিনূন; ইননাহূ লা য়ুহিববুল মুসতাকবিরীন
বাংলা অর্থ
নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চিতই তিনি অহংকারীদের পছন্দ করেন না।
আয়াত 24
وَإِذَا قِيلَ لَهُم مَّاذَآ أَنزَلَ رَبُّكُمْ ۙ قَالُوٓا۟ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ওা ইযা কীলা লাহুম মাযাঅ অনযালা রাববুকুম কালূ অসাতীরুল অওওালীন
বাংলা অর্থ
যখন তাদেরকে বলা হয়ঃ তোমাদের পালনকর্তা কি নাযিল করেছেন? তারা বলেঃ পূর্ববর্তীদের কিসসা-কাহিনী।
আয়াত 25
لِيَحْمِلُوٓا۟ أَوْزَارَهُمْ كَامِلَةًۭ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۙ وَمِنْ أَوْزَارِ ٱلَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ ۗ أَلَا سَآءَ مَا يَزِرُونَ
বাংলা উচ্চারণ
লিয়াহমিলূও অওযারাহুম কামিলাতানয় য়াওমাল কিয়ামাতি ওা মিন অওযারিল লাযীনা য়ুদিললূনাহুম বিঘৈরি ইলম; অলা সাআ মা য়াযিরূন
বাংলা অর্থ
ফলে কেয়ামতের দিন ওরা পূর্ণমাত্রায় বহন করবে ওদের পাপভার এবং পাপভার তাদেরও যাদেরকে তারা তাদের অজ্ঞতাহেতু বিপথগামী করে শুনে নাও, খুবই নিকৃষ্ট বোঝা যা তারা বহন করে।
আয়াত 26
قَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَى ٱللَّهُ بُنْيَٰنَهُم مِّنَ ٱلْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ ٱلسَّقْفُ مِن فَوْقِهِمْ وَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
কাদ মাকারাল লাযীনা মিন কাবলিহিম ফা অতাল লাহু বুনয়া নাহুম মিনাল কাওাইদি ফাখাররা অলৈহিমুস সাকফু মিন ফাওকিহিম ওা অতাহুমুল অযাবু মিন হৈসু লা য়াশুরূন
বাংলা অর্থ
নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা, অতঃপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধ্বসে পড়ে গেছে এবং তাদের উপর আযাব এসেছে যেখান থেকে তাদের ধারণা ছিল না।
আয়াত 27
ثُمَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يُخْزِيهِمْ وَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تُشَٰٓقُّونَ فِيهِمْ ۚ قَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ إِنَّ ٱلْخِزْىَ ٱلْيَوْمَ وَٱلسُّوٓءَ عَلَى ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
সুমমা য়াওমাল কিয়ামাতি য়ুখযীহিম ওা য়াকূলু ঐনা শুরাকাঐয়াল লাযীনা কুনতুম তুশাঅককূনা ফীহিম; কালাল লাযীনা ঊতুল ইলমা ইননাল খিযয়াল য়াওমা ওাসসূওঅ অলাল কাফিরীন
বাংলা অর্থ
অতঃপর কেয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেনঃ আমার অংশীদাররা কোথায়, যাদের ব্যাপারে তোমরা খুব হঠকারিতা করতে ? যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলবেঃ নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফেরদের জন্যে,
আয়াত 28
ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ ۖ فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوٓءٍۭ ۚ بَلَىٰٓ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা তাতাওাফ ফাহু মুল মালাঐকাতু যালিমীএ অনফুসিহিম ফা অলকাওুস সালামা মা কুননা নামালু মিন সূও; বালাঅ ইননাল লাহা অলীমুম বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
ফেরেশতারা তাদের জান এমতাঅবস্থায় কবজ করে যে, তারা নিজেদের উপর যুলুম করেছে। তখন তারা অনুগত্য প্রকাশ করবে যে, আমরা তো কোন মন্দ কাজ করতাম না। হঁ্যা নিশ্চয় আল্লাহ সববিষয় অবগত আছেন, যা তোমরা করতে।
আয়াত 29
فَٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا ۖ فَلَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ
বাংলা উচ্চারণ
ফাদখুলূও অবওাবা জাহাননামা খালিদীনা ফীহা ফালাবিসা মাসওাল মুতাকাব বিরীন
বাংলা অর্থ
অতএব, জাহান্নামের দরজসমূহে প্রবেশ কর, এতেই অনন্তকাল বাস কর। আর অহংকারীদের আবাসস্থল কতই নিকৃষ্ট।
আয়াত 30
۞ وَقِيلَ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ مَاذَآ أَنزَلَ رَبُّكُمْ ۚ قَالُوا۟ خَيْرًۭا ۗ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌۭ ۚ وَلَدَارُ ٱلْءَاخِرَةِ خَيْرٌۭ ۚ وَلَنِعْمَ دَارُ ٱلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
ওা কীলা লিললাযীনাত তাকাও মাযাঅ অনযালা রাববুকুম; কালূ খৈরা; লিললাযীনা অবসানূ ফী হাযিহিদ দুনয়া হাসানাহ; ওা লা দারুল আখিরাতি খৈর; ওা লানিমা দারুল মুততাকীন
বাংলা অর্থ
পরহেযগারদেরকে বলা হয়ঃ তোমাদের পালনকর্তা কি নাযিল করেছেন? তারা বলেঃ মহাকল্যাণ। যারা এ জগতে সৎকাজ করে, তাদের জন্যে কল্যাণ রয়েছে এবং পরকালের গৃহ আরও উত্তম। পরহেযগারদের গৃহ কি চমৎকার?
আয়াত 31
جَنَّٰتُ عَدْنٍۢ يَدْخُلُونَهَا تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ لَهُمْ فِيهَا مَا يَشَآءُونَ ۚ كَذَٰلِكَ يَجْزِى ٱللَّهُ ٱلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
জাননাতু অদনিনয় য়াদখুলূনাহা তাজরী মিন তাহতিহাল অনহারু লাহুম ফীহা মা য়াশাঅঊন; কাযালিকা য়াজযিল লাহুল মুততাকীন
বাংলা অর্থ
সর্বদা বসবাসের উদ্যান, তারা যাতে প্রবেশ করবে। এর পাদদেশে দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হয় তাদের জন্যে তাতে তা-ই রয়েছে, যা তারা চায় এমনিভাবে প্রতিদান দেবেন আল্লাহর পরহেযগারদেরকে,
আয়াত 32
ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ طَيِّبِينَ ۙ يَقُولُونَ سَلَٰمٌ عَلَيْكُمُ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা তাতাওাফ ফাহুমুল মালাঐকাতু তৈয়িবীনা য়াকূলূনা সালামুন অলৈ কুমুদ খুলুল জাননাতা বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
ফেরেশতা যাদের জান কবজ করেন তাদের পবিত্র থাকা অবস্থায়। ফেরেশতারা বলেঃ তোমাদের প্রতি শাস্তি বর্ষিত হোক। তোমরা যা করতে, তার প্রতিদানে জান্নাতে প্রবেশ কর।
আয়াত 33
هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن تَأْتِيَهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ يَأْتِىَ أَمْرُ رَبِّكَ ۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
বাংলা উচ্চারণ
হাল য়ানযুরূনা ইললাঅ অন তাতিয়াহুমুল মালাঐকাতু অও য়াতিয়া অমরু রাববিক; কাযালিকা ফালাল লাযীনা মিন কাবলিহিম; ওা মা যালামাহুমুল লাহু ওা লাকিন কানূ অনফুসাহুম য়াযলিমূন
বাংলা অর্থ
কাফেররা কি এখন অপেক্ষা করছে যে, তাদের কাছে ফেরেশতারা আসবে কিংবা আপনার পালনকর্তার নির্দেশ পৌছবে? তাদের পূর্ববর্তীরা এমনই করেছিল। আল্লাহ তাদের প্রতি অবিচার করেননি; কিন্তু তারা স্বয়ং নিজেদের প্রতি জুলুম করেছিল।
আয়াত 34
فَأَصَابَهُمْ سَيِّـَٔاتُ مَا عَمِلُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলা উচ্চারণ
ফা অসাবাহুম সৈয়ি আতু মা অমিলূ ওা হাকা বিহিম মা কানো বিহী য়াসতাহযিঊন
বাংলা অর্থ
সুতরাং তাদের মন্দ কাজের শাস্তি তাদেরই মাথায় আপতিত হয়েছে এবং তারা যে ঠাট্টা বিদ্রুপ করত, তাই উল্টে তাদের উপর পড়েছে।
আয়াত 35
وَقَالَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَا عَبَدْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍۢ نَّحْنُ وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍۢ ۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ فَهَلْ عَلَى ٱلرُّسُلِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা অশরাকূ লাও শাআল লাহু মা অবাদনা মিন দূনিহী মিন শৈইন নাহনু ওা লাঅ আবাঔনা ওা লা হাররামনা মিন দূনিহী মিন শৈ; কাযালিকা ফালাল লাযীনা মিন কাবলিহিম ফাহাল অলার রুসুলি ইললাল বালাঘুল মুবীন
বাংলা অর্থ
মুশরিকরা বললঃ যদি আল্লাহ চাইতেন, তবে আমরা তাঁকে ছাড়া কারও এবাদত করতাম না এবং আমাদের পিতৃপুরুষেরাও করত না এবং তাঁর নির্দেশ ছাড়া কোন বস্তুই আমরা হারাম করতাম না। তাদের পূর্ববর্তীরা এমনই করেছে। রাসূলের দায়িত্ব তো শুধুমাত্র সুস্পষ্ট বাণী পৌছিয়ে দেয়া।
আয়াত 36
وَلَقَدْ بَعَثْنَا فِى كُلِّ أُمَّةٍۢ رَّسُولًا أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱجْتَنِبُوا۟ ٱلطَّٰغُوتَ ۖ فَمِنْهُم مَّنْ هَدَى ٱللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ ٱلضَّلَٰلَةُ ۚ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ বাসনা ফী কুললি উমমাতির রাসূলান অনিবুদুল লাহা ওাজতানিবুত তাঘূতা ফামিনহুম মান হাদাল লাহু ওা মিনহুম মান হাককাত অলৈহিদ দালালাহ; ফাসীরূ ফিল অরদি ফানযুরূ কৈফা কানা আকিবাতুল মুকাযযিবীন
বাংলা অর্থ
আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর এবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে।
আয়াত 37
إِن تَحْرِصْ عَلَىٰ هُدَىٰهُمْ فَإِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَن يُضِلُّ ۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
বাংলা উচ্চারণ
ইন তাহরিস অলা হুদাহুম ফা ইননাল লাহা লা য়াহদী মৈ য়ুদিললু ওা মা লাহুম মিন নাসিরীন
বাংলা অর্থ
আপনি তাদেরকে সুপথে আনতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিপথগামী করেন তিনি তাকে পথ দেখান না এবং তাদের কোন সাহায্যকারী ও নেই।
আয়াত 38
وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ ۙ لَا يَبْعَثُ ٱللَّهُ مَن يَمُوتُ ۚ بَلَىٰ وَعْدًا عَلَيْهِ حَقًّۭا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা অকসামূ বিললাহি জাহদা ঐমানিহিম লা য়াবাসুল লাহু মৈ য়ামূত; বালা ওাদান অলৈহি হাককানও ওা লাকিননা অকসারান নাসি লা য়ালামূন
বাংলা অর্থ
তারা আল্লাহর নামে কঠোর শপথ করে যে, যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। অবশ্যই এর পাকাপোক্ত ওয়াদা হয়ে গেছে। কিন্তু, অধিকাংশ লোক জানে না।
আয়াত 39
لِيُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّهُمْ كَانُوا۟ كَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
লিয়ুবৈয়িনা লাহুমুল লাযী য়াখতালিফূনা ফীহি ওা লিয়ালামাল লাযীনা কাফারূও অননাহুম কানূ কাযিবীন
বাংলা অর্থ
তিনি পুনরুজ্জীবিত করবেনই, যাতে যে বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য ছিল তা প্রকাশ করা যায় এবং যাতে কাফেরেরা জেনে নেয় যে, তারা মিথ্যাবাদী ছিল।
আয়াত 40
إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ إِذَآ أَرَدْنَٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُ
বাংলা উচ্চারণ
ইননামা কাওলুনা লিশা য়িন ইযা অরাদনাহু অন নাকূলা লাহূ কুন ফা য়াকূন
বাংলা অর্থ
আমি যখন কোন কিছু করার ইচ্ছা করি; তখন তাকে কেবল এতটুকুই বলি যে, হয়ে যাও,। সুতরাং তা হয়ে যায়।
আয়াত 41
وَٱلَّذِينَ هَاجَرُوا۟ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ لَنُبَوِّئَنَّهُمْ فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ ۖ وَلَأَجْرُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হাজারূ ফিল লাহি মিম বাদি মা যুলিমূ লানুবাওওি অননাহুম ফিদদুনয়া হাসানাতানও ওা লা অজরুল আখিরাতি অকবার; লাও কানূ য়ালামূন
বাংলা অর্থ
যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্যে গৃহত্যাগ করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব এবং পরকালের পুরস্কার তো সর্বাধিক; হায়! যদি তারা জানত।
আয়াত 42
ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা সাবারূ ওা অলা রাববিহিম য়াতাওাক কালূন
বাংলা অর্থ
যারা দৃঢ়পদ রয়েছে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করেছে।
আয়াত 43
وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًۭا نُّوحِىٓ إِلَيْهِمْ ۚ فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনা মিন কাবলিকা ইললা রিজালান নূহীএ ইলৈহিম; ফাসালূও অহলায যিকরি ইন কুনতুম লা তালামূন
বাংলা অর্থ
আপনার পূর্বেও আমি প্রত্যাদেশসহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের জানা না থাকে;
আয়াত 44
بِٱلْبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ ۗ وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
বাংলা উচ্চারণ
বিলবৈয়িনাতি ওায যুবুর; ওা অনযালনাঅ ইলৈকায যিকরা লিতুবৈয়িনা লিননাসি মা নুযযিলা ইলৈহিম ওা লাললাহুম য়াতাফাককারূন
বাংলা অর্থ
প্রেরণ করেছিলাম তাদেরকে নিꦣ2503;দশাবলী ও অবতীর্ণ গ্রন্থসহ এবং আপনার কাছে আমি স্মরণিকা অবতীর্ণ করেছি, যাতে আপনি লোকদের সামনে ঐসব বিষয় বিবৃত করেন, যে গুলো তোদের প্রতি নাযিল করা হয়েছে, যাতে তারা চিন্তা-ভাবনা করে।
আয়াত 45
أَفَأَمِنَ ٱلَّذِينَ مَكَرُوا۟ ٱلسَّيِّـَٔاتِ أَن يَخْسِفَ ٱللَّهُ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
অফা অমিনাল লাযীনা মাকারুস সৈয়ি আতি ঐ য়াখসিফাল লাহু বিহিমুল অরদা অও য়াঅ তিয়াহুমুল অযাবু মিন হৈসু লা য়াশুরূন
বাংলা অর্থ
যারা কুচক্র করে, তারা কি এ বিষয়ে ভয় করে না যে, আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন কিংবা তাদের কাছে এমন জায়গা থেকে আযাব আসবে যা তাদের ধারণাতীত।
আয়াত 46
أَوْ يَأْخُذَهُمْ فِى تَقَلُّبِهِمْ فَمَا هُم بِمُعْجِزِينَ
বাংলা উচ্চারণ
অও য়াখুযাহুম ফী তাকাললুবিহিম ফামা হুম বি মুজিযীন
বাংলা অর্থ
কিংবা চলাফেরার মধ্যেই তাদেরকে পাকড়াও করবে, তারা তো তা ব্যর্থ করতে পারবে না।
আয়াত 47
أَوْ يَأْخُذَهُمْ عَلَىٰ تَخَوُّفٍۢ فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌۭ رَّحِيمٌ
বাংলা উচ্চারণ
অও য়াখুযাহুম অলা তাখাওওুফ; ফা ইননা রাববাকুম লা রাঊফুর রাহীম
বাংলা অর্থ
কিংবা ভীতি প্রদর্শনের পর তাদেরকে পাকড়াও করবেন? তোমাদের পালনকর্তা তো অত্যন্ত নম্র, দয়ালু।
আয়াত 48
أَوَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍۢ يَتَفَيَّؤُا۟ ظِلَٰلُهُۥ عَنِ ٱلْيَمِينِ وَٱلشَّمَآئِلِ سُجَّدًۭا لِّلَّهِ وَهُمْ دَٰخِرُونَ
বাংলা উচ্চারণ
অওা লাম য়ারাও ইলা মা খালাকাল লাহু মিন শৈইনয়য়াতাফৈয়ৌ যিলালুহূ অনিল য়ামীনি ওাশশামাঅ ইলি সুজজাদাল লিললাহি ওা হুম দাখিরূন
বাংলা অর্থ
তারা কি আল্লাহর সৃজিত বস্তু দেখে না, যার ছায়া আল্লাহর প্রতি বিনীতভাবে সেজদাবনত থেকে ডান ও বাম দিকে ঝুঁকে পড়ে।
আয়াত 49
وَلِلَّهِ يَسْجُدُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ مِن دَآبَّةٍۢ وَٱلْمَلَٰٓئِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ
বাংলা উচ্চারণ
ওা লিললাহি য়াসজুদু মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদি মিন দাঅববাতিনও ওালমা লাঐকাতু ওা হুম লা য়াসতাকবিরূন
বাংলা অর্থ
আল্লাহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে আছে এবং যা কিছু ভুমন্ডলে আছে এবং ফেরেশতাগণ; তারা অহংকার করে না।
আয়াত 50
يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ۩
বাংলা উচ্চারণ
য়াখাফূনা রাববাহুম মিন ফাওকিহিম ওা য়াফালূনা মা য়ুমারূন
বাংলা অর্থ
তারা তাদের উপর পরাক্রমশালী তাদের পালনকর্তাকে ভয় করে এবং তারা যা আদেশ পায়, তা করে
আয়াত 51
۞ وَقَالَ ٱللَّهُ لَا تَتَّخِذُوٓا۟ إِلَٰهَيْنِ ٱثْنَيْنِ ۖ إِنَّمَا هُوَ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۖ فَإِيَّٰىَ فَٱرْهَبُونِ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাহু লা তাততা খিযূও ইলাহৈনিস নৈনি ইননামা হুওা ইলাহুনও ওাহিদ; ফা ইয়য়ায়া ফারহাবূন
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ তোমরা দুই উপাস্য গ্রহণ করো না উপাস্য তো মাত্র একজনই। অতএব আমাকেই ভয় কর।
আয়াত 52
وَلَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَهُ ٱلدِّينُ وَاصِبًا ۚ أَفَغَيْرَ ٱللَّهِ تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ওা লাহূ মা ফিস সামাওাতি ওাল অরদি ওা লাহুদ দীনু ওাসিবা; অফাঘৈরাল লাহি তাততাকূন
বাংলা অর্থ
যা কিছু নভোমন্ডল ও ভুমন্ডলে আছে তা তাঁরই এবাদত করা শাশ্বত কর্তব্য। তোমরা কি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে?
আয়াত 53
وَمَا بِكُم مِّن نِّعْمَةٍۢ فَمِنَ ٱللَّهِ ۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فَإِلَيْهِ تَجْـَٔرُونَ
বাংলা উচ্চারণ
ওা মা বিকুম মিননিমাতিন ফামিনাল লাহি সুমমা ইযা মাসসাকুমুদ দুররু ফা ইলৈহি তাজারূন
বাংলা অর্থ
তোমাদের কাছে যে সমস্ত নেয়ামত আছে, তা আল্লাহরই পক্ষ থেকে। অতঃপর তোমরা যখন দুঃখে-কষ্টে পতিত হও তখন তাঁরই নিকট কান্নাকাটি কর।
আয়াত 54
ثُمَّ إِذَا كَشَفَ ٱلضُّرَّ عَنكُمْ إِذَا فَرِيقٌۭ مِّنكُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
সুমমা ইযা কাশাফাদ দুররা অনকুম ইযা ফারীকুম মিনকুম বি রাববিহিম য়ুশরিকূন
বাংলা অর্থ
এরপর যখন আল্লাহ তোমাদের কষ্ট দুরীভূত করে দেন, তখনই তোমাদের একদল স্বীয় পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে।
আয়াত 55
لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَٰهُمْ ۚ فَتَمَتَّعُوا۟ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
লিয়াকফুরূ বিমা আতৈনাহুম; ফাতামাততাঊ, ফাসওফা তালামূন
বাংলা অর্থ
যাতে ঐ নেয়ামত অস্বীকার করে, যা আমি তাদেরকে দিয়েছি। অতএব মজা ভোগ করে নাও-সত্বরই তোমরা জানতে পারবে।
আয়াত 56
وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًۭا مِّمَّا رَزَقْنَٰهُمْ ۗ تَٱللَّهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنتُمْ تَفْتَرُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াজালূনা লিমা লা য়ালামূনা নাসীবাম মিমমা রাযাকননাহুম; তাললাহি লাতুসালুনা অমমা কুনতুম তাফতারূন
বাংলা অর্থ
তারা আমার দেয়া জীবনোপকরণ থেকে তাদের জন্যে একটি অংশ নির্ধারিত করে, যাদের কোন খবরই তারা রাখে না। আল্লাহর কসম, তোমরা যে অপবাদ আরোপ করছ, সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে।
আয়াত 57
وَيَجْعَلُونَ لِلَّهِ ٱلْبَنَٰتِ سُبْحَٰنَهُۥ ۙ وَلَهُم مَّا يَشْتَهُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াজালূনা লিললাহিল বানাতি সুভানাহূ ওা লাহুম মা য়াশতাহূন
বাংলা অর্থ
তারা আল্লাহর জন্যে কন্যা সন্তান নির্ধারণ করে-তিনি পবিত্র মহিমান্বিত এবং নিজেদের জন্যে ওরা তাই স্থির করে যা ওরা চায়।
আয়াত 58
وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِٱلْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُۥ مُسْوَدًّۭا وَهُوَ كَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইযা বুশশিরা অহাদুহুম বিল উনসা যাললা ওাজহুহূ মুসওাদদানও ওা হুওা কাযীম
বাংলা অর্থ
যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তারা মুখ কাল হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে।
আয়াত 59
يَتَوَٰرَىٰ مِنَ ٱلْقَوْمِ مِن سُوٓءِ مَا بُشِّرَ بِهِۦٓ ۚ أَيُمْسِكُهُۥ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُۥ فِى ٱلتُّرَابِ ۗ أَلَا سَآءَ مَا يَحْكُمُونَ
বাংলা উচ্চারণ
য়াতাওারা মিনাল কাওমিমিন সূওই মা বুশশিরা বিহ; অয়ুমসিকুহূ অলা হূনিন অম য়াদুসসুহূ ফিত তুরাব; অলা সাআ মা য়াহকুমূন
বাংলা অর্থ
তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। সে ভাবে, অপমান সহ্য করে তাকে থাকতে দেবে, না তাকে মাটির নীচে পুতে ফেলবে। শুনে রাখ, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট।
আয়াত 60
لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ مَثَلُ ٱلسَّوْءِ ۖ وَلِلَّهِ ٱلْمَثَلُ ٱلْأَعْلَىٰ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
লিললাযীনা লা য়ুমিনূনা বিল আখিরাতি মাসালুস সাওি ওা লিললাহিল মাসালুল অলা; ওা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
যারা পরকাল বিশ্বাস করে না, তাদের উদাহরণ নিকৃষ্ট এবং আল্লাহর উদাহরণই মহান, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
আয়াত 61
وَلَوْ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِظُلْمِهِم مَّا تَرَكَ عَلَيْهَا مِن دَآبَّةٍۢ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمْ لَا يَسْتَـْٔخِرُونَ سَاعَةًۭ ۖ وَلَا يَسْتَقْدِمُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও য়ুআখিযুল লাহুন নাসা বিযুলমিনহিম মা তারাকা অলৈহা মিন দাঅববাতিনও ওা লাকিনয় য়ুঅখখিরুহুম ইলাঅ অজালিম মুসামমান ফা ইযা জাআ অজালুহুম লা য়াসতাখিরূনা সাঅতানও ওা লা য়াসতাকদিমূন
বাংলা অর্থ
যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন, তবে ভুপৃষ্ঠে চলমান কোন কিছুকেই ছাড়তেন না। কিন্তু তিনি প্রতিশ্রুতি সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহুর্তও বিলম্বিত কিংবা তরাম্বিত করতে পারবে না।
আয়াত 62
وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ ٱلْكَذِبَ أَنَّ لَهُمُ ٱلْحُسْنَىٰ ۖ لَا جَرَمَ أَنَّ لَهُمُ ٱلنَّارَ وَأَنَّهُم مُّفْرَطُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াজালূনা লিললাহি মা য়াকরাহূনা ওা তাসিফু অলসিনাতুহুমুল কাযিবা অননা লাহুমুল হুসনা লা জারামা অননা লাহুমুন নারা ওা অননাহুম মুফরাতূন
বাংলা অর্থ
যা নিজেদের মন চায় না তারই তারা আল্লাহর জন্যে সাব্যস্ত করে এবং তাদের জিহবা মিথ্যা বর্ণনা করে যে, তাদের জন্যে রয়েছে কল্যাণ। স্বতঃসিদ্ধ কথা যে, তাদের জন্যে রয়েছে আগুন এবং তাদেরকেই সর্বাগ্রে নিক্ষেপ করা হবে।
আয়াত 63
تَٱللَّهِ لَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰٓ أُمَمٍۢ مِّن قَبْلِكَ فَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَهُوَ وَلِيُّهُمُ ٱلْيَوْمَ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
তাললাহি লাকাদ অরসালনাঅ ইলাঅ উমামিম মিন কাবলিকা ফাযায়য়ানা লাহুমুশ শৈতানু অমালাহুম ফাহুওা ওালিয়য়ুহুমুল য়াওমা ওা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
আল্লাহর কসম, আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ে রাসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদেরকে কর্ম সমূহ শোভনীয় করে দেখিয়েছে। আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 64
وَمَآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى ٱخْتَلَفُوا۟ فِيهِ ۙ وَهُدًۭى وَرَحْمَةًۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অনযালনা অলৈকাল কিতাবা ইললা লিতুবৈয়িনা লাহুমুল লাযিখ তালাফূ ফীহি ওা হুদানও ওা রাহমাতাল লিকাওমিনয় য়ুমিনূন
বাংলা অর্থ
আমি আপনার প্রতি এ জন্যেই গ্রন্থ নাযিল করেছি, যাতে আপনি সরল পথ প্রদর্শনের জন্যে তাদের কে পরিষ্কার বর্ণনা করে দেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছে এবং ঈমানদারকে ক্ষমা করার জন্যে।
আয়াত 65
وَٱللَّهُ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَسْمَعُونَ
বাংলা উচ্চারণ
ওাললাহু অনযালা মিনাস সামাঐ মাআন ফা অহয়া বিহিল অরদা বাদা মাওতিহা; ইননা ফী যালিকা লা আয়াতাল লিকাও মিনয় য়াসমাঊন
বাংলা অর্থ
আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তদ্বারা যমীনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেছেন। নিশ্চয় এতে তাদের জন্যে নিদর্শন রয়েছে, যারা শ্রবণ করে।
আয়াত 66
وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَٰمِ لَعِبْرَةًۭ ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهِۦ مِنۢ بَيْنِ فَرْثٍۢ وَدَمٍۢ لَّبَنًا خَالِصًۭا سَآئِغًۭا لِّلشَّٰرِبِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননা লাকুম ফিল অনামি লৈবরাহ; নুসকীকুম মিমমমা ফী বুতূনিহী মিম বৈনি ফারসিনও ওা দামিল লাবানানন খালিসান সাঐঘাললিশ শারিবীন
বাংলা অর্থ
তোমাদের জন্যে চতুস্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমুহের মধ্যে থেকে গোবর ও রক্ত নিঃসৃত দুগ্ধ যা পানকারীদের জন্যে উপাদেয়।
আয়াত 67
وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلْأَعْنَٰبِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًۭا وَرِزْقًا حَسَنًا ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা মিন সামারাতিন নাখীলি ওাল অননাবি তাততাখিযূনা মিনহু সাকারানও ওা রিযকানন হাসানা; ইননা ফী যালিকা লা আয়াতাল লিকাওমিনয় য়াকিলূন
বাংলা অর্থ
এবং খেজুর বৃক্ষ ও আঙ্গুর ফল থেকে তোমরা মধ্য ও উত্তম খাদ্য তৈরী করে থাক, এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।
আয়াত 68
وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحْلِ أَنِ ٱتَّخِذِى مِنَ ٱلْجِبَالِ بُيُوتًۭا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
বাংলা উচ্চারণ
ওা অওহা রাববুকা ইলানননাবলি অনিত তাখিযী মিনাল জাবালি বুয়ূতানও ওা মিনাশ শাজারি ওা মিমমা য়ারিশূন
বাংলা অর্থ
আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেনঃ পর্বতগাহ্রে, বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরী কর,
আয়াত 69
ثُمَّ كُلِى مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسْلُكِى سُبُلَ رَبِّكِ ذُلُلًۭا ۚ يَخْرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٌۭ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ فِيهِ شِفَآءٌۭ لِّلنَّاسِ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ
বাংলা উচ্চারণ
সুমমমা কুলী মিন কুললিস সামারাতি ফাসলুকী সুবুলা রাববিকি যুলুলা; য়াখরুজু মিম বুতূনিহা শারাবুম মুখ তালিফুন অলওানুহূ ফীহি শিফাঔল লিননাস, ইনননা ফী যালিকা লা আয়াতাল লিকাওমিনয় য়াতাফাককারূন
বাংলা অর্থ
এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।
আয়াত 70
وَٱللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّىٰكُمْ ۚ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرْذَلِ ٱلْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍۢ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۭ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওাললাহু খালাকাকুম সুমা তাতাওাফফাকুম; ওা মিনকুম মানয়য়ুরাদু ইলাঅ অরযালিল উমুরি লিকৈ লা য়ালামা বাদা ইলমিন শৈআ; ইননাল লাহা অলীমুন কাদীর
বাংলা অর্থ
আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের মৃত্যুদান করেন। তোমাদের মধ্যে কেউ কেউ পৌছে যায় জরাগ্রস্ত অকর্মন্য বয়সে, ফলে যা কিছু তারা জানত সে সম্পর্কে তারা সজ্ঞান থাকবে না। নিশ্চয় আল্লাহ সু-বিজ্ঞ সর্বশক্তিমান।
আয়াত 71
وَٱللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍۢ فِى ٱلرِّزْقِ ۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُوا۟ بِرَآدِّى رِزْقِهِمْ عَلَىٰ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَهُمْ فِيهِ سَوَآءٌ ۚ أَفَبِنِعْمَةِ ٱللَّهِ يَجْحَدُونَ
বাংলা উচ্চারণ
ওাললাহু ফাদদালা বাদাকুম অলা বাদিন ফির রিযক; ফামাল লাযীনা ফুদদিলূ বিরাঅদদী রিযকিহিম অলা মা মালাকাত ঐমানুহুম ফাহুম ফীহি সাওাঅ; অফাবিনিমাতিল লাহি য়াজহাদূন
বাংলা অর্থ
আল্লাহ তা’আলা জীবনোপকরণে তোমাদের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্টত্ব দিয়েছেন। অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে, তারা তাদের অধীনস্থ দাস-দাসীদেরকে স্বীয় জীবিকা থেকে এমন কিছু দেয় না, যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে। তবে কি তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করে।
আয়াত 72
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًۭا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةًۭ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ ۚ أَفَبِٱلْبَٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ ٱللَّهِ هُمْ يَكْفُرُونَ
বাংলা উচ্চারণ
ওাললাহু জালা লাকুম মিন অনফুসিকুম অযওাজানও ওা জালা লাকুম মিন অযওাজিকুম বানীনা ওা হাফাদাতানও ওা রাযাকাকুম মিনাত য়ৈয়িবাত; অফাবিল বাতিলি য়ুমিনূনা ওা বিনিমাতিল লাহি হুম য়াককফুরূন
বাংলা অর্থ
আল্লাহ তোমাদের জন্যে তোমাদেরই শ্রেণী থেকে জোড়া পয়দা করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে পুত্র ও পৌত্রাদি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছেন। অতএব তারা কি মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে?
আয়াত 73
وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًۭا مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ شَيْـًۭٔا وَلَا يَسْتَطِيعُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াবুদূনা মিন দূনিল লাহি মা লা য়ামলিকু লাহুম রিযকাম মিনাস সামাওাতি ওাল অরদি শৈঅনও ওা লা য়াসতাতীঊন
বাংলা অর্থ
তারা আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করে, যে তাদের জন্যে ভুমন্ডল ও নভোমন্ডল থেকে সামান্য রুযী দেওয়ার ও অধিকার রাখে না এবং মুক্তি ও রাখে না।
আয়াত 74
فَلَا تَضْرِبُوا۟ لِلَّهِ ٱلْأَمْثَالَ ۚ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফালা তাদরিবূ লিললাহিল অমসাল; ইননাল লাহা য়ালামু ওা অনতুম লা তালামূন
বাংলা অর্থ
অতএব, আল্লাহর কোন সদৃশ সাব্যস্ত করো না, নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জান না।
আয়াত 75
۞ ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبْدًۭا مَّمْلُوكًۭا لَّا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍۢ وَمَن رَّزَقْنَٰهُ مِنَّا رِزْقًا حَسَنًۭا فَهُوَ يُنفِقُ مِنْهُ سِرًّۭا وَجَهْرًا ۖ هَلْ يَسْتَوُۥنَ ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
দারাবাল লাহু মাসালান অবদাম মামমলূকাল লা য়াকদিরু অলা শৈইনও ওা মাররাযাকনাহু মমিননা রিযকান হাসানান ফাহুওা য়ুনফিকু মিনহু সিররানও ওা জাহরা; হাল য়াসতাওূন; অলহামদু লিললাহ; বাল অকসারুহুম লা য়ালামূন
বাংলা অর্থ
আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, অপরের মালিকানাধীন গোলামের যে, কোন কিছুর উপর শক্তি রাখে না এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুযী দিয়েছি। অতএব, সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে উভয়ে কি সমান হয়? সব প্রশংসা আল্লাহর, কিন্তু অনেক মানুষ জানে না।
আয়াত 76
وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا رَّجُلَيْنِ أَحَدُهُمَآ أَبْكَمُ لَا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍۢ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوْلَىٰهُ أَيْنَمَا يُوَجِّههُّ لَا يَأْتِ بِخَيْرٍ ۖ هَلْ يَسْتَوِى هُوَ وَمَن يَأْمُرُ بِٱلْعَدْلِ ۙ وَهُوَ عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা দারাবাল লাহু মাসালার রাজুলৈনি অহাদুহুমাঅ অবকামু লা য়াকদিরু অলা শৈইনও ওা হুওা কাললুন অলা মাওলাহু ঐনামা য়ুওাজজিহহু লা য়াতি বিখৈরিন হাল য়াসতাওী হুওা ওা মানয়য়ামুরু বিলাদলি ওা হুওা অলা সিরাতিম মমুসতাকীম
বাংলা অর্থ
আল্লাহ আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, দু’ব্যক্তির, একজন বোবা কোন কাজ করতে পারে না। সে মালিকের উপর বোঝা। যেদিকে তাকে পাঠায়, কোন সঠিক কাজ করে আসে না। সে কি সমান হবে ঐ ব্যক্তির, যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথে কায়েম রয়েছে।
আয়াত 77
وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَمَآ أَمْرُ ٱلسَّاعَةِ إِلَّا كَلَمْحِ ٱلْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওা লিললাহি ঘৈবুস সামাওাতি ওাল অরদ; ওা মাঅ অমরুস সাঅতি ইললা কালামহিল বাসারি অও হুওা অকরাব; ইননাল লাহা অলাঅ কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূমন্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের ব্যাপারটি তো এমন, যেমন চোখের পলক অথবা তার চাইতেও নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর শক্তিমান।
আয়াত 78
وَٱللَّهُ أَخْرَجَكُم مِّنۢ بُطُونِ أُمَّهَٰتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْـًۭٔا وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওাললাহু অখরাজাকুম মিম বুতূনি উমমাহাতিকুম লা তালামূনা শৈঅনও ওা জালা লাকুমুস সামা ওাল অবসারা ওাল অফিদাতা লাললাকুম তাশকুরূন
বাংলা অর্থ
আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন। তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন, যাতে তোমরা অনুগ্রহ স্বীকার কর।
আয়াত 79
أَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ مُسَخَّرَٰتٍۢ فِى جَوِّ ٱلسَّمَآءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱللَّهُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
অলাম য়ারাও ইলাত তৈরি মুসাখখারাতিন ফী জাওওিস সামাঐ মা য়ুমসিকুহুননা ইললাল লাহ; ইননা ফী যালিকা লা আয়াতিল লিকাওমিনয় য়ুমিনূন
বাংলা অর্থ
তারা কি উড়ন্ত পাখীকে দেখে না? এগুলো আকাশের অন্তরীক্ষে আজ্ঞাধীন রয়েছে। আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না। নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্যে নিদর্শনবলী রয়েছে।
আয়াত 80
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۢ بُيُوتِكُمْ سَكَنًۭا وَجَعَلَ لَكُم مِّن جُلُودِ ٱلْأَنْعَٰمِ بُيُوتًۭا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ ۙ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَآ أَثَٰثًۭا وَمَتَٰعًا إِلَىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
ওাললাহু জালা লাকুম মিন জুলূদিল অনামি বুয়ূতান তাসতাখিফ ফূনাহা য়াওমা যানিকুম ওা য়াওমা ইকামাতিকুম ওা মিন অসওাফিহা ওা অওবারিহা ওা অশারিহাঅ অসাসানও ওা মাতাঅন ইলা বীন
বাংলা অর্থ
আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা এবং চতুস্পদ জন্তুর চামড়া দ্বারা করেছেন তোমার জন্যে তাঁবুর ব্যবস্থা। তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থান কালে পাও। ভেড়ার পশম, উটের বাবরি চুল ও ছাগলের লোম দ্বারা কত আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী তৈরী করেছেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত।
আয়াত 81
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَٰلًۭا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْجِبَالِ أَكْنَٰنًۭا وَجَعَلَ لَكُمْ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلْحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأْسَكُمْ ۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ
বাংলা উচ্চারণ
ওাললাহু জালা লাকুম মিমমা খালাকা যিলালানও ওা জালা লাকুম মিনাল জিবালি অকনানানও ওা জালা লাকুম সারাবীলা তাকীকুমুল হাররা ওা সারাবীলা তাকীকুম বাসাকুম; কাযালিকা য়ুতিমমু নিমাতাহূ অলৈকুম লাললাকুম তুসলিমূন
বাংলা অর্থ
আল্লাহ তোমাদের জন্যে সৃজিত বস্তু দ্বারা ছায়া করে দিয়েছেন এবং পাহাড় সমূহে তোমাদের জন্যে আত্ন গোপনের জায়গা করেছেন এবং তোমাদের জন্যে পোশাক তৈরী করে দিয়েছেন, যা তোমাদেরকে গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে। এমনিভাবে তিনি তোমাদের প্রতি স্বীয় অনুগ্রহের পূর্ণতা দান করেন, যাতে তোমরা আত্নসমর্পণ কর।
আয়াত 82
فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ফা ইন তাওাললাও ফা ইননামা অলৈকাল বালাঘুল মুবীন
বাংলা অর্থ
অতঃপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে, তবে আপনার কাজ হল সুস্পষ্ট ভাবে পৌছে দেয়া মাত্র।
আয়াত 83
يَعْرِفُونَ نِعْمَتَ ٱللَّهِ ثُمَّ يُنكِرُونَهَا وَأَكْثَرُهُمُ ٱلْكَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
য়ারিফূনা নিমাতাল লাহি সুমমা য়ুনকিরূনাহা ওা অকসারুহুমুল কাফিরূন
বাংলা অর্থ
তারা আল্লাহর অনুগ্রহ চিনে, এরপর অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।
আয়াত 84
وَيَوْمَ نَبْعَثُ مِن كُلِّ أُمَّةٍۢ شَهِيدًۭا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا۟ وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা নাবাসু মিন কুললি উমমাতিন শাহীদান সুমমা লা য়ুযানু লিললাযীনা কাফারূ ওা লা হুম য়ুসতাতাবূন
বাংলা অর্থ
যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন বর্ণনাকারী দাঁড় করাব, তখন কাফেরদেরকে অনুমতি দেয়া হবে না এবং তাদের তওবা ও গ্রহণ করা হবে না।
আয়াত 85
وَإِذَا رَءَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা রা অল লাযীনা যালামুল অযাবা ফালা য়ুখাফ ফাফু অনহুম ওা লা হুম য়ুনযারূন
বাংলা অর্থ
যখন জালেমরা আযাব প্রত্যক্ষ করবে, তখন তাদের থেকে তা লঘু করা হবে না এবং তাদেরকে কোন অবকাশ দেয়া হবে না।
আয়াত 86
وَإِذَا رَءَا ٱلَّذِينَ أَشْرَكُوا۟ شُرَكَآءَهُمْ قَالُوا۟ رَبَّنَا هَٰٓؤُلَآءِ شُرَكَآؤُنَا ٱلَّذِينَ كُنَّا نَدْعُوا۟ مِن دُونِكَ ۖ فَأَلْقَوْا۟ إِلَيْهِمُ ٱلْقَوْلَ إِنَّكُمْ لَكَٰذِبُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা রা অল লাযীনা অশরাকূ শুরাকাআহুম কালূ রাববানা হাঔলাঐ শুরাকাঔনাল লাযীনা কুননা নাদূ মিন দূনিকা ফা অলকাও ইলৈহিমুল কাওলা ইননাকুম লাকাযিবূন
বাংলা অর্থ
মুশরিকরা যখন ঐ সব বস্তুকে দেখবে, যেসবকে তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছিল, তখন বলবেঃ হে আমাদের পালনকর্তা এরাই তারা যারা আমাদের শেরেকীর উপাদান, তোমাকে ছেড়ে আমরা যাদেরকে ডাকতাম। তখন ওরা তাদেরকে বলবেঃ তোমরা মিথ্যাবাদী।
আয়াত 87
وَأَلْقَوْا۟ إِلَى ٱللَّهِ يَوْمَئِذٍ ٱلسَّلَمَ ۖ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
বাংলা উচ্চারণ
ওা অলকাও ইলাল লাহি য়াওমৈযিনিস সালামা ওা দাললা অনহুম মা কানূ য়াফতারূন
বাংলা অর্থ
সেদিন তারা আল্লাহর সামনে আত্নসমর্পন করবে এবং তারা যে মিথ্যা অপবাদ দিত তা বিস্মৃত হবে।
আয়াত 88
ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ زِدْنَٰهُمْ عَذَابًۭا فَوْقَ ٱلْعَذَابِ بِمَا كَانُوا۟ يُفْسِدُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা কাফারূ ওা সাদদূ অন সাবীলিল লাহি যিদনাহুম অযাবান ফাওকাল অযাবি বিমা কানূ য়ুফসিদূন
বাংলা অর্থ
যারা কাফের হয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমি তাদেরকে আযাবের পর আযাব বাড়িয়ে দেব। কারণ, তারা অশান্তি সৃষ্টি করত।
আয়াত 89
وَيَوْمَ نَبْعَثُ فِى كُلِّ أُمَّةٍۢ شَهِيدًا عَلَيْهِم مِّنْ أَنفُسِهِمْ ۖ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَٰٓؤُلَآءِ ۚ وَنَزَّلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ تِبْيَٰنًۭا لِّكُلِّ شَىْءٍۢ وَهُدًۭى وَرَحْمَةًۭ وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা নাবাসু ফী কুললি উমমমাতিন শাহীদান অলৈহিম মিন অনফুসিহিম ওা জিনা বিকা শাহীদান অলা হাঔলাঅ; ওা নাযযালনা অলৈকাল কিতাবা তিবয়ানাল লিকুললি শৈইনও ওা হুদানও ওা রাহমাতানও ওা বুশরা লিলমুসলিমীন
বাংলা অর্থ
সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। আমি আপনার প্রতি গ্রন্থ নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ।
আয়াত 90
۞ إِنَّ ٱللَّهَ يَأْمُرُ بِٱلْعَدْلِ وَٱلْإِحْسَٰنِ وَإِيتَآئِ ذِى ٱلْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ وَٱلْبَغْىِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা য়ামারু বিল অদলি ওাল ইহসানি ওা ঈতাঐ যিল কুরবা ওা য়ানহা অনিল ফাহশাঐ ওাল মুনকারি ওালবাঘি য়ৈযুকুম লাললাকুম তাযাকককারূন
বাংলা অর্থ
আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্নীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখ।
আয়াত 91
وَأَوْفُوا۟ بِعَهْدِ ٱللَّهِ إِذَا عَٰهَدتُّمْ وَلَا تَنقُضُوا۟ ٱلْأَيْمَٰنَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ ٱللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
ওা অওফূ বি অহদিল লাহি ইযা আহাততুম ওা লা তানকুদুল ঐমানা বাদা তাওকীদিহা ওা কাদ জালতুমুল লাহা অলৈকুম কাফীলা; ইননাল লাহা য়ালামু মা তাফালূন
বাংলা অর্থ
আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ কর এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না, অথচ তোমরা আল্লাহকে জামিন করেছ। তোমরা যা কর আল্লাহ তা জানেন।
আয়াত 92
وَلَا تَكُونُوا۟ كَٱلَّتِى نَقَضَتْ غَزْلَهَا مِنۢ بَعْدِ قُوَّةٍ أَنكَٰثًۭا تَتَّخِذُونَ أَيْمَٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِىَ أَرْبَىٰ مِنْ أُمَّةٍ ۚ إِنَّمَا يَبْلُوكُمُ ٱللَّهُ بِهِۦ ۚ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ مَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
ওা লা তাকূনূ কাললাতী নাকাদাত ঘাযলাহা মিম বাদি কুওওাতিন অনকাসা; তাততাখিযূনা ঐমানাকুম দাখলালাম বৈনাকুম অন তাকূনা উমমাতুন হিয়া অরবা মিন উমমাহ; ইনননামা য়াবলূকুমুল লাহু বিহ; ওা লা য়ুবৈয়িনাননা লাকুম য়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফী তাখতালিফূন
বাংলা অর্থ
তোমরা ঐ মহিলার মত হয়ো না, যে পরিশ্রমের পর কাটা সূতা টুকরো টুকরো করে ছিড়ে ফেলে, তোমরা নিজেদের কসমসমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহানা রূপে গ্রহণ কর এজন্যে যে, অন্য দল অপেক্ষা এক দল অধিক ক্ষমতাবান হয়ে যায়। এতদ্বারা তো আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন। আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন প্রকাশ করে দেবেন, যে বিষয়ে তোমরা কলহ করতে।
আয়াত 93
وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةًۭ وَٰحِدَةًۭ وَلَٰكِن يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَلَتُسْـَٔلُنَّ عَمَّا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও শাআল লাহু লাজালাকুম উমমমাতানও ওাহিদাতানও ওা লাকিনয় য়ুদিললু মানয়য়াশাঔ ওা য়াহদী মানয়য়াশাঅ; ওা লাতুসালুননা অমমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপথগামী করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। তোমরা যা কর সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে।
আয়াত 94
وَلَا تَتَّخِذُوٓا۟ أَيْمَٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌۢ بَعْدَ ثُبُوتِهَا وَتَذُوقُوا۟ ٱلسُّوٓءَ بِمَا صَدَدتُّمْ عَن سَبِيلِ ٱللَّهِ ۖ وَلَكُمْ عَذَابٌ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা লা তাততাখিযূও ঐমানাকুম দাখালাম বৈনাকুম ফতাযিললা কাদামুম বাদা সুবূতিহা ওা তাযূকুস সূওঅ বিমমা সাদাততুম অন সাবীলিল লাহি ওা লাকুম অযাবুন অযীম
বাংলা অর্থ
তোমরা স্বীয় কসমসমূহকে পারস্পরিক কলহ দ্বন্দ্বের বাহানা করো না। তা হলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে এবং তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করবে এ কারণে যে, তোমরা আমার পথে বাধা দান করেছ এবং তোমাদের কঠোর শাস্তি হবে।
আয়াত 95
وَلَا تَشْتَرُوا۟ بِعَهْدِ ٱللَّهِ ثَمَنًۭا قَلِيلًا ۚ إِنَّمَا عِندَ ٱللَّهِ هُوَ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা লা তাশতারূ বি অহদিল লাহি সামানান কালীলা; ইননামা ইনদাল লাহি হুওা খৈরুল লাকুম ইন কুনতুম তালামূন
বাংলা অর্থ
তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। নিশ্চয় আল্লাহর কাছে যা আছে, তা উত্তম তোমাদের জন্যে, যদি তোমরা জ্ঞানী হও।
আয়াত 96
مَا عِندَكُمْ يَنفَدُ ۖ وَمَا عِندَ ٱللَّهِ بَاقٍۢ ۗ وَلَنَجْزِيَنَّ ٱلَّذِينَ صَبَرُوٓا۟ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
মা ইনদাকুম য়ানফাদু ওা মা ইনদাল লাহি বাক; ওা লানাজযিয়াননাল লাযীনা সাবারূও অজজরাহুম বি অহসানি মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে, কখনও তা শেষ হবে না। যারা সবর করে, আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত।
আয়াত 97
مَنْ عَمِلَ صَٰلِحًۭا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌۭ فَلَنُحْيِيَنَّهُۥ حَيَوٰةًۭ طَيِّبَةًۭ ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
মান অমিলা সালিহাম মিন যাকারিন অও উনসা ওা হুওা মুমিনুন ফালানুহয়িয়াননাহূ হায়াতান তৈইয়িবাতানও ওা লানাজযি য়ানননাহুম অজরাহুম বি অহসানি মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমাণদার, পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরষ্কার দেব যা তারা করত।
আয়াত 98
فَإِذَا قَرَأْتَ ٱلْقُرْءَانَ فَٱسْتَعِذْ بِٱللَّهِ مِنَ ٱلشَّيْطَٰنِ ٱلرَّجِيمِ
বাংলা উচ্চারণ
ফা ইযা কারা তাল কুরানা ফাসতৈয বিললাহি মিনাশহ শৈ তানির রাজীম
বাংলা অর্থ
অতএব, যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন।
আয়াত 99
إِنَّهُۥ لَيْسَ لَهُۥ سُلْطَٰنٌ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
বাংলা উচ্চারণ
ইননাহূ লৈসা লাহূ সুলতানুন অলাল লাযীনা আমানূ ওা অলা রাববিহিম য়াতাওাককালূন
বাংলা অর্থ
তার আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালন কর্তার উপর ভরসা রাখে।
আয়াত 100
إِنَّمَا سُلْطَٰنُهُۥ عَلَى ٱلَّذِينَ يَتَوَلَّوْنَهُۥ وَٱلَّذِينَ هُم بِهِۦ مُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
ইনননামা সুলতানুহূ অলাল লাযীনা য়াতাওাললাওনাহূ ওাললাযীনা হুম বিহী মুশরিকূন
বাংলা অর্থ
তার আধিপত্য তো তাদের উপরই চলে, যারা তাকে বন্ধু মনে করে এবং যারা তাকে অংশীদার মানে।
আয়াত 101
وَإِذَا بَدَّلْنَآ ءَايَةًۭ مَّكَانَ ءَايَةٍۢ ۙ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مُفْتَرٍۭ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা বাদদালনাঅ আয়াতাম মাকানা আয়াতিনও ওাল লাহু অলামু বিমা য়ুনাযযিলু কালূও ইননামা অনতা মুফতার; বাল অকসারুহুম লা য়ালামূন
বাংলা অর্থ
এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনিই সে সম্পর্কে ভাল জানেন; তখন তারা বলেঃ আপনি তো মনগড়া উক্তি করেন; বরং তাদের অধিকাংশ লোকই জানে না।
আয়াত 102
قُلْ نَزَّلَهُۥ رُوحُ ٱلْقُدُسِ مِن رَّبِّكَ بِٱلْحَقِّ لِيُثَبِّتَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهُدًۭى وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
কুল নাযযালাহূ রূহুল কুদুসি মির রাববিকা বিলহাককি লিয়ুসাববিতাল লাযীনা আমানূ ওা হুদানও ওা বুশরা লিলমুসলিমীন
বাংলা অর্থ
বলুন, একে পবিত্র ফেরেশতা পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্যসহ নাযিল করেছেন, যাতে মুমিনদেরকে প্রতিষ্ঠিত করেন এবং এটা মুসলমানদের জন্যে পথ নির্দেশ ও সু-সংবাদ স্বরূপ।
আয়াত 103
وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٌۭ ۗ لِّسَانُ ٱلَّذِى يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِىٌّۭ وَهَٰذَا لِسَانٌ عَرَبِىٌّۭ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ নালামু অননাহুম য়াকূলূনা ইননামা য়ুঅললিমুহূ বাশার; লিসানুল লাযী য়ুলহিদূনা ইলৈহি অজা মিয়য়ুনও ওা হাযা লিসানুন অরাবিয়য়ুম মুবীন
বাংলা অর্থ
আমি তো ভালভাবেই জানি যে, তারা বলেঃ তাকে জনৈক ব্যক্তি শিক্ষা দেয়। যার দিকে তারা ইঙ্গিত করে, তার ভাষা তো আরবী নয় এবং এ কোরআন পরিষ্কার আরবী ভাষায়।
আয়াত 104
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَا يَهْدِيهِمُ ٱللَّهُ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা লা য়ুমিনূনা বি আয়াতিল লাহি লা য়াহদেহিমুল লাহু ওা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
যারা আল্লাহর কথায় বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 105
إِنَّمَا يَفْتَرِى ٱلْكَذِبَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰذِبُونَ
বাংলা উচ্চারণ
ইননামা য়াফতারিল কাযিবাল লাযীনা লা য়ুমিনূনা বি আয়াতিল লাহি ওা উলাঐকা হুমুল কাযিবূন
বাংলা অর্থ
মিথ্যা কেবল তারা রচনা করে, যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী।
আয়াত 106
مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعْدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُۥ مُطْمَئِنٌّۢ بِٱلْإِيمَٰنِ وَلَٰكِن مَّن شَرَحَ بِٱلْكُفْرِ صَدْرًۭا فَعَلَيْهِمْ غَضَبٌۭ مِّنَ ٱللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
মান কাফারা বিললাহি মিম বাদি ঈমানিহী ইললা মান উকরিহা ওা কালবুহূ মুতমমৈননুম বিল ঈমানি ওা লাকিম মান শারাহা বিলকুফরি সাদরান ফালৈহিম ঘাদাবুম মিনাল লাহি ওা লাহুম অযাবুন অযীম
বাংলা অর্থ
যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরীর জন্য মন উম্মুক্ত করে দেয় তাদের উপর আপতিত হবে আল্লাহর গযব এবং তাদের জন্যে রয়েছে শাস্তি।
আয়াত 107
ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱسْتَحَبُّوا۟ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا عَلَى ٱلْءَاخِرَةِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
যালিকা বি অননাহুমুস তাহাববুল হায়াতাদ দুনয়া অলাল আখিরাতি ওা অননাল লাহা লা য়াহদিল কাওমাল কাফিরীন
বাংলা অর্থ
এটা এ জন্যে যে, তারা পার্থিব জীবনকে পরকালের চাইতে প্রিয় মনে করেছে এবং আল্লাহ অবিশ্বাসীদেরকে পথ প্রদর্শন করেন না।
আয়াত 108
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَٰرِهِمْ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ
বাংলা উচ্চারণ
উলাঐকাল লাযীনা তাবাল লাহু অলা কুলূবিহিম ওা সামিহিম ওা অবসারিহিম ওা উলাঐকা হুমুল ঘাফিলূন
বাংলা অর্থ
এরাই তারা, আল্লাহ তা’য়ালা এদেরই অন্তর, কর্ণ ও চক্ষুর উপর মোহর মেরে দিয়েছেন এবং এরাই কান্ড জ্ঞানহীন।
আয়াত 109
لَا جَرَمَ أَنَّهُمْ فِى ٱلْءَاخِرَةِ هُمُ ٱلْخَٰسِرُونَ
বাংলা উচ্চারণ
লা জারামা অনননাহুম ফিল আখিরাতি হুমুল খাসসিরূন
বাংলা অর্থ
বলাবাহুল্য পরকালে এরাই ক্ষতি গ্রস্ত হবে।
আয়াত 110
ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا۟ مِنۢ بَعْدِ مَا فُتِنُوا۟ ثُمَّ جَٰهَدُوا۟ وَصَبَرُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
সুমমা ইননা রাববাকা লিললাযীনা হাজারূ মিম বাদিমা ফুতিনূ সুমমমা জাহাদূ ওা সাবারূ ইননা রাববাকা মিম বাদিহা লা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
যারা দুঃখ-কষ্ট ভোগের পর দেশত্যাগী হয়েছে অতঃপর জেহাদ করেছে, নিশ্চয় আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু।
আয়াত 111
۞ يَوْمَ تَأْتِى كُلُّ نَفْسٍۢ تُجَٰدِلُ عَن نَّفْسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفْسٍۢ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা তাতী কুললু নাফসিন তুজাদিলু অন নাফসিহা ওা তুওাফফা কুললু নাফসিম মা অমিলাত ওা হুম লা য়ুযলামূন
বাংলা অর্থ
যেদিন প্রত্যেক ব্যক্তি আত্ন-সমর্থনে সওয়াল জওয়াব করতে করতে আসবে এবং প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মের পূর্ণ ফল পাবে এবং তাদের উপর জুলুম করা হবে না।
আয়াত 112
وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا قَرْيَةًۭ كَانَتْ ءَامِنَةًۭ مُّطْمَئِنَّةًۭ يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًۭا مِّن كُلِّ مَكَانٍۢ فَكَفَرَتْ بِأَنْعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلْجُوعِ وَٱلْخَوْفِ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ
বাংলা উচ্চারণ
ওা দারাবাল লাহু মাসালান কারয়াতান কানাত আমিনাতাম মুতমৈননাতানয় য়াঅতীহা রিযকুহা রঘাদাম মিন কুললি মাকানিন ফাকাফারাত বি অনুমিল লাহি ফা অযাকাহাল লাহু লিবাসাল জূই ওালখাওফি বিমা কানূ য়াসনাঊন
বাংলা অর্থ
আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথায় প্রত্যেক জায়গা থেকে আসত প্রচুর জীবনোপকরণ। অতঃপর তারা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে স্বাদ আস্বাদন করালেন, ক্ষুধা ও ভীতির।
আয়াত 113
وَلَقَدْ جَآءَهُمْ رَسُولٌۭ مِّنْهُمْ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ وَهُمْ ظَٰلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবূহু ফা অখাযাহুমুল অযাবু ওা হুম যালিমূন
বাংলা অর্থ
তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রাসূল আগমন করেছিলেন। অনন্তর ওরা তাঁর প্রতি মিথ্যারোপ করল। তখন আযাব এসে তাদরকে পাকড়াও করল এবং নিশ্চিতই ওরা ছিল পাপাচারী।
আয়াত 114
فَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلًۭا طَيِّبًۭا وَٱشْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
ফাকুলূ মিমমা রাযাকা কুমুল লাহু হালালান তৈয়িবানও ওাশকুরূ নিমাতাল লাহি ইন কুনতুম ইয়য়াহু তাবুদূন
বাংলা অর্থ
অতএব, আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন, তা তোমরা আহার কর এবং আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তাঁরই এবাদতকারী হয়ে থাক।
আয়াত 115
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ ۖ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍۢ وَلَا عَادٍۢ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননামা হাররমা অলৈ কুমুল মৈতাতা ওাদদামা ওা লাহমাল খিনযীরি ওা মাঅ উহিললা লিঘৈরিল লাহি বিহী ফামানিদ তুররা ঘৈরা বাঘিনও ওা লা আদিন ফা ইননাল লাহা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
অবশ্যই আল্লাহ তোমাদের জন্যে হারাম করেছেন রক্ত, শুকরের মাংস এবং যা জবাই কালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। অতঃপর কেউ সীমালঙ্ঘন কারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
আয়াত 116
وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ ٱلْكَذِبَ هَٰذَا حَلَٰلٌۭ وَهَٰذَا حَرَامٌۭ لِّتَفْتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ ۚ إِنَّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ لَا يُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
ওা লা তাকূলূ লিমা তাসিফু অলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুনও ওা হাযা হারামুল লিতাফতারূ অলাল লাহিল কাযিব; ইননাল লাযীনা য়াফতারূনা অলাল লাহিল কাযিবা লা য়ুফলিহূন
বাংলা অর্থ
তোমাদের মুখ থেকে সাধারনতঃ যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বল না যে, এটা হালাল এবং ওটা হারাম। নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, তাদের মঙ্গল হবে না।
আয়াত 117
مَتَٰعٌۭ قَلِيلٌۭ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
মাতৌন কালীলুনও ওা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
যৎসামান্য সুখ-সম্ভোগ ভোগ করে নিক। তাদের জন্যে যন্ত্রনাদায়ক শাস্তি রয়েছে।
আয়াত 118
وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِن قَبْلُ ۖ وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা অলাল লাযীনা হাদূ হাররামনা মা কাসাসনা অলৈকা মিন কাবলু ওা মা যালামানাহুম ওা লাকিন কানূ অনফুসাহুম ওা লাকিন কানূ অনফুসাহুম য়াযলিমূন
বাংলা অর্থ
ইহুদীদের জন্যে আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা ইতিপূর্বে আপনার নিকট উল্লেখ করেছি। আমি তাদের প্রতি কোন জুলুম করিনি, কিন্তু তারাই নিজেদের উপর জুলুম করত।
আয়াত 119
ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا۟ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٍۢ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌۭ رَّحِيمٌ
বাংলা উচ্চারণ
সুমমমা ইননা রাববাকা লিললাযীনা অমিলুস সূওঅ বিজাহালাতিন সুমমা তাবূ মিম বাদি যাঅলিকা ওা অসলাহূ ইননা রাববাকা মিম বাদিহা লা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
অনন্তর যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্যে অবশ্যই ক্ষমাশীল, দয়ালু।
আয়াত 120
إِنَّ إِبْرَٰهِيمَ كَانَ أُمَّةًۭ قَانِتًۭا لِّلَّهِ حَنِيفًۭا وَلَمْ يَكُ مِنَ ٱلْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
ইননা ইবরাহীমা কানা উমমাতান কানিতাল লিললাহি হানীফানও ওা লাম য়াকুমিনাল মুশরিকীন
বাংলা অর্থ
নিশ্চয় ইব্রাহীম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক, সবকিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহরই অনুগত এবং তিনি শেরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না।
আয়াত 121
شَاكِرًۭا لِّأَنْعُمِهِ ۚ ٱجْتَبَىٰهُ وَهَدَىٰهُ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
শাকিরাল লি অনুমিহ; ইজতাবাহু ওা হাদাহু ইলা সিরাতিম মূসতাকীম
বাংলা অর্থ
তিনি তাঁর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন। আল্লাহ তাঁকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন।
আয়াত 122
وَءَاتَيْنَٰهُ فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ ۖ وَإِنَّهُۥ فِى ٱلْءَاخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ওা আতৈনাহু ফিদ দুনয়া হাসানাহ; ওা ইননাহূ ফিল আখিরাতি লামিনাস সালিহীন
বাংলা অর্থ
আমি তাঁকে দুনিয়াতে দান করেছি কল্যাণ এবং তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভূক্ত।
আয়াত 123
ثُمَّ أَوْحَيْنَآ إِلَيْكَ أَنِ ٱتَّبِعْ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًۭا ۖ وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
সুমমমা অওহৈনা ইলৈকা অনিত তাবি মিললাতা ইবরাহীমা হানীফা; ওা মা কানা মিনাল মুশরিকীন
বাংলা অর্থ
অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে, ইব্রাহীমের দ্বীন অনুসরণ করুন, যিনি একনিষ্ঠ ছিলেন এবং শিরককারীদের অন্তর্ভূক্ত ছিলেন না।
আয়াত 124
إِنَّمَا جُعِلَ ٱلسَّبْتُ عَلَى ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَإِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
ইনননামা জুইলাস সাবতু অলাল লাযীনাখতালাফূ ফীহ; ওা ইননা রাববাকা লা য়াহকুমু বৈনাহুম য়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি য়াখতালিফূন
বাংলা অর্থ
শনিবার দিন পালন যে, নির্ধারণ করা হয়েছিল, তা তাদের জন্যেই যারা এতে মতবিরোধ করেছিল। আপনার পালনকর্তা কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত।
আয়াত 125
ٱدْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ ۖ وَجَٰدِلْهُم بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ ۖ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ
বাংলা উচ্চারণ
উদু ইলা সাবীলি রাববিকা বিলহিকমাতি ওালমাও ইযাতিল হাসানাতি ওা জাদিলহুম বিললাতী হিয়া অহসান; ইননা রাববাকা হুওা আলমু বিমান দাললা অন সাবীলিহী ওা হুওা অলামু বিলমুহতাদীন
বাংলা অর্থ
আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তাই ঐ ব্যক্তি সম্পর্কে বিশেষ ভাবে জ্ঞাত রয়েছেন, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভাল জানেন তাদেরকে, যারা সঠিক পথে আছে।
আয়াত 126
وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا۟ بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِۦ ۖ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌۭ لِّلصَّٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ওা ইন আকাবতুম ফাঅকিবূ বিমিসলি মা ঊকিবতুম বিহী ওা লৈন সাবারতুম লাহুওা খৈরুল লিসসাবিরীন
বাংলা অর্থ
আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়। যদি সবর কর, তবে তা সবরকারীদের জন্যে উত্তম।
আয়াত 127
وَٱصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِٱللَّهِ ۚ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِى ضَيْقٍۢ مِّمَّا يَمْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওাসবির ওা মা সাবরুকা ইললা বিললাহ; ওা লা তাহযান অলৈহিম ওা লা তাকু ফী দৈকিম মিমমা য়ামকুরূন
বাংলা অর্থ
আপনি সবর করবেন। আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয়, তাদের জন্যে দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না।
আয়াত 128
إِنَّ ٱللَّهَ مَعَ ٱلَّذِينَ ٱتَّقَوا۟ وَّٱلَّذِينَ هُم مُّحْسِنُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা মাল লাযীনাত তাকাও ওাল লাযীনা হুম মুহসিনূন
বাংলা অর্থ
নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা পরহেযগার এবং যারা সৎকর্ম করে।