আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ كٓهيعٓصٓ
বাংলা উচ্চারণ
কাঅফহায়াঅয়য়য়নসাঅদ
বাংলা অর্থ
কাফ-হা-ইয়া-আইন-সাদ
আয়াত 2 ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُۥ زَكَرِيَّآ
বাংলা উচ্চারণ
যিকরু রাহমাতি রাববিকা অবদাহূ যাকারিয়য়া
বাংলা অর্থ
এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা যাকারিয়ার প্রতি।
আয়াত 3 إِذْ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيًّۭا
বাংলা উচ্চারণ
ইয নাদা রাববাহূ নিদাআন খাফিয়য়া
বাংলা অর্থ
যখন সে তাঁর পালনকর্তাকে আহবান করেছিল নিভৃতে।
আয়াত 4 قَالَ رَبِّ إِنِّى وَهَنَ ٱلْعَظْمُ مِنِّى وَٱشْتَعَلَ ٱلرَّأْسُ شَيْبًۭا وَلَمْ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيًّۭا
বাংলা উচ্চারণ
কালা রাববি ইননী ওাহানালাযমু মিননী ওাশতালার রাসু শৈবানও ওা লাম অকুম বিদুআঐকা রাববি শাকিয়য়া
বাংলা অর্থ
সে বললঃ হে আমার পালনকর্তা আমার অস্থি বয়স-ভারাবনত হয়েছে; বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে; হে আমার পালনকর্তা! আপনাকে ডেকে আমি কখনও বিফলমনোরথ হইনি।
আয়াত 5 وَإِنِّى خِفْتُ ٱلْمَوَٰلِىَ مِن وَرَآءِى وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًۭا فَهَبْ لِى مِن لَّدُنكَ وَلِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা ইননী খিফতুল মাওা লিয়া মিনও ওারাঅঈ ওা কানা তিম রা অতী আইরান ফাহাব লী মিল লাদুনকা ওালিয়য়া
বাংলা অর্থ
আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধ্যা; কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে এক জন কর্তব্য পালনকারী দান করুন।
আয়াত 6 يَرِثُنِى وَيَرِثُ مِنْ ءَالِ يَعْقُوبَ ۖ وَٱجْعَلْهُ رَبِّ رَضِيًّۭا
বাংলা উচ্চারণ
য়ারিসুনী ওা য়ারিসু মিন আলি য়াকূব, ওাজালহু রাববি রাদিয়য়া
বাংলা অর্থ
সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের এবং হে আমার পালনকর্তা, তাকে করুন সন্তোষজনক।
আয়াত 7 يَٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ ٱسْمُهُۥ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُۥ مِن قَبْلُ سَمِيًّۭا
বাংলা উচ্চারণ
য়া যাকারিয়য়াঅ ইননা নুবাশশিরুকা বিঘুলামি নিসমুহূ য়াহয়া লাম নাজাল লাহূ মিন কাবলু সামিয়য়া
বাংলা অর্থ
হে যাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে এই নামে আমি কারও নাম করণ করিনি।
আয়াত 8 قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَٰمٌۭ وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًۭا وَقَدْ بَلَغْتُ مِنَ ٱلْكِبَرِ عِتِيًّۭا
বাংলা উচ্চারণ
কালা রাববি অননা য়াকূনু লী ঘুলামুনও ওা কানাতিম রা অতী আকিরানও ওা কাদ বালাঘতু মিনাল কিবারি ইতিয়য়া
বাংলা অর্থ
সে বললঃ হে আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী যে বন্ধ্যা, আর আমিও যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত।
আয়াত 9 قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌۭ وَقَدْ خَلَقْتُكَ مِن قَبْلُ وَلَمْ تَكُ شَيْـًۭٔا
বাংলা উচ্চারণ
কালা কাযালিকা কালা রাববুকা হুওা অলৈয়া হৈয়িনুনও ওা কাদ খালাকতুকা মিন কাবলু ওা লাম তাকু শৈআ
বাংলা অর্থ
তিনি বললেনঃ এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলে দিয়েছেনঃ এটা আমার পক্ষে সহজ। আমি তো পুর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না।
আয়াত 10 قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةًۭ ۚ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٍۢ سَوِيًّۭا
বাংলা উচ্চারণ
কালা রাববিজ অল লীএ আয়াহ; কালা আয়াতুকা আল্লাহ তুকাললিমান নাসা সালাসা লায়ালিন সাওিয়য়া
বাংলা অর্থ
সে বললঃ হে আমার পালনকর্তা, আমাকে একটি নির্দশন দিন। তিনি বললেন তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না।
আয়াত 11 فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِۦ مِنَ ٱلْمِحْرَابِ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ أَن سَبِّحُوا۟ بُكْرَةًۭ وَعَشِيًّۭا
বাংলা উচ্চারণ
ফাখারাজা অলা কাওমিহী মিনাল মিহরাবি ফাওহাঅ ইলৈহিম অন সাববিহূ বুকরাতানও ওা অশিয়য়া
বাংলা অর্থ
অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এল এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বললঃ
আয়াত 12 يَٰيَحْيَىٰ خُذِ ٱلْكِتَٰبَ بِقُوَّةٍۢ ۖ وَءَاتَيْنَٰهُ ٱلْحُكْمَ صَبِيًّۭا
বাংলা উচ্চারণ
য়া য়াহয়া খুযিল কিতাবা বিকুওওাতিনও ওা আতৈনাহুল হুকমা সৈয়য়া
বাংলা অর্থ
হে ইয়াহইয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ কর। আমি তাকে শৈশবেই বিচারবুদ্ধি দান করেছিলাম।
আয়াত 13 وَحَنَانًۭا مِّن لَّدُنَّا وَزَكَوٰةًۭ ۖ وَكَانَ تَقِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা হানানাম মিল লাদুননা ওা যাকাতানও ওা কানা তাকিয়য়া
বাংলা অর্থ
এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি। সে ছিল পরহেযগার।
আয়াত 14 وَبَرًّۢا بِوَٰلِدَيْهِ وَلَمْ يَكُن جَبَّارًا عَصِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা বাররাম বিওালিদায়হি ওা লাম য়াকুম জাববারান অসিয়য়া
বাংলা অর্থ
পিতা-মাতার অনুগত এবং সে উদ্ধত, নাফরমান ছিল না।
আয়াত 15 وَسَلَٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّۭا
বাংলা উচ্চারণ
ওা সালামুন অলৈহি য়াওমা ওুলিদা ওা য়াওমা য়ামূতু ওা য়াওমা য়ুবাসু হৈয়া
বাংলা অর্থ
তার প্রতি শান্তি-যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে।
আয়াত 16 وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ مَرْيَمَ إِذِ ٱنتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًۭا شَرْقِيًّۭا
বাংলা উচ্চারণ
ওাযকুর ফিল কিতাবি মারয়া; ইযিন তাবাযাত মিন অহলিহা মাকানান শারিকয়য়া
বাংলা অর্থ
এই কিতাবে মারইয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল।
আয়াত 17 فَٱتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًۭا فَأَرْسَلْنَآ إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًۭا سَوِيًّۭا
বাংলা উচ্চারণ
ফাততাখাযাত মিন দূনিহিম হিজাবান ফা অরসালনাঅ ইলৈহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওিয়য়া
বাংলা অর্থ
অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করলো। অতঃপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম, সে তার নিকট পুর্ণ মানবাকৃতিতে আত্নপ্রকাশ করল।
আয়াত 18 قَالَتْ إِنِّىٓ أَعُوذُ بِٱلرَّحْمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّۭا
বাংলা উচ্চারণ
কালাত ইননীএ অঊযু বির রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়য়া
বাংলা অর্থ
মারইয়াম বললঃ আমি তোমা থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহভীরু হও।
আয়াত 19 قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمًۭا زَكِيًّۭا
বাংলা উচ্চারণ
কালা ইননামা অনা রাসূলু রাববিকি লি অহাবা লাকি ঘুলামান যাকিয়য়া
বাংলা অর্থ
সে বললঃ আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব।
আয়াত 20 قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِى غُلَٰمٌۭ وَلَمْ يَمْسَسْنِى بَشَرٌۭ وَلَمْ أَكُ بَغِيًّۭا
বাংলা উচ্চারণ
কালাত অননা য়াকূনু লী ঘুলামুনও ওা লাম য়ামসাসনী বাশরুনও ওা লাম অকু বাঘিয়য়া
বাংলা অর্থ
মরিইয়াম বললঃ কিরূপে আমার পুত্র হবে, যখন কোন মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও কখনও ছিলাম না ?
আয়াত 21 قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌۭ ۖ وَلِنَجْعَلَهُۥٓ ءَايَةًۭ لِّلنَّاسِ وَرَحْمَةًۭ مِّنَّا ۚ وَكَانَ أَمْرًۭا مَّقْضِيًّۭا
বাংলা উচ্চারণ
কালা কাযালিকি কালা রাববুকি হুওা অলৈয়া য়ৈয়িমুনও ওা লিনাজ অলাহূও আয়াতাল লিননাসি ওা রাহমাতাম মিননা; ওা কানা অমরাম মাকদিয়য়া
বাংলা অর্থ
সে বললঃ এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্যে সহজ সাধ্য এবং আমি তাকে মানুষের জন্যে একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার।
আয়াত 22 ۞ فَحَمَلَتْهُ فَٱنتَبَذَتْ بِهِۦ مَكَانًۭا قَصِيًّۭا
বাংলা উচ্চারণ
ফাহামালাত হু ফানতাবাযাত বিহী মাকানান কাসিয়য়া
বাংলা অর্থ
অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন।
আয়াত 23 فَأَجَآءَهَا ٱلْمَخَاضُ إِلَىٰ جِذْعِ ٱلنَّخْلَةِ قَالَتْ يَٰلَيْتَنِى مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًۭا مَّنسِيًّۭا
বাংলা উচ্চারণ
ফা অজাঅ অহাল মাখাদু ইলা জিযিন নাখলাতি কালাত য়া লৈতানী মিততু কাবলা হাযা ওা কুনতু নাসয়াম মানসিয়য়া
বাংলা অর্থ
প্রসব বেদনা তাঁকে এক খেজুর বৃক্ষ-মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেনঃ হায়, আমি যদি কোনরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে, যেতাম!
আয়াত 24 فَنَادَىٰهَا مِن تَحْتِهَآ أَلَّا تَحْزَنِى قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّۭا
বাংলা উচ্চারণ
ফানাদাহা মিন তাহতিহান আল্লাহ তাহযানী কাদ জালা রাববুকি তাহতাকি সারিয়য়া
বাংলা অর্থ
অতঃপর ফেরেশতা তাকে নিম্নদিক থেকে আওয়ায দিলেন যে, তুমি দুঃখ করো না। তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন।
আয়াত 25 وَهُزِّىٓ إِلَيْكِ بِجِذْعِ ٱلنَّخْلَةِ تُسَٰقِطْ عَلَيْكِ رُطَبًۭا جَنِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা হুযযীএ ইলৈকি বিজিয ইন নাখলাতি তুসাকিত অলৈকি রুতাবান জানিয়য়া
বাংলা অর্থ
আর তুমি নিজের দিকে খেজুর গাছের কান্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর পতিত হবে।
আয়াত 26 فَكُلِى وَٱشْرَبِى وَقَرِّى عَيْنًۭا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلْبَشَرِ أَحَدًۭا فَقُولِىٓ إِنِّى نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًۭا فَلَنْ أُكَلِّمَ ٱلْيَوْمَ إِنسِيًّۭا
বাংলা উচ্চারণ
ফাকুলী ওাশরাবী ওা কাররী ঐনা; ফা ইমমা তারায়িনননা মিনাল বাশারি অহাদান ফাকূলীএ ইননী নাযারতু লির রাহমানি সাওমান ফালান উকাললিমাল য়াওমা ইনসিয়য়া
বাংলা অর্থ
যখন আহার কর, পান কর এবং চক্ষু শীতল কর। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখ, তবে বলে দিওঃ আমি আল্লাহর উদ্দেশে রোযা মানত করছি। সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে কথা বলব না।
আয়াত 27 فَأَتَتْ بِهِۦ قَوْمَهَا تَحْمِلُهُۥ ۖ قَالُوا۟ يَٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـًۭٔا فَرِيًّۭا
বাংলা উচ্চারণ
ফা অতাত বিহী কাওমাহা তাহমিলুহূ কালূ য়া মারয়ামূ লাকাদ জিতি শৈঅন ফারিয়য়া
বাংলা অর্থ
অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বললঃ হে মারইয়াম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ।
আয়াত 28 يَٰٓأُخْتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمْرَأَ سَوْءٍۢ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّۭا
বাংলা উচ্চারণ
য়াঅ উকখতা হারূনা মা কানা অবোকিম রা সাওিনও ওা মা কানাত উমমুকি বাঘিয়য়া
বাংলা অর্থ
হে হারূণ-ভাগিনী, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিনী।
আয়াত 29 فَأَشَارَتْ إِلَيْهِ ۖ قَالُوا۟ كَيْفَ نُكَلِّمُ مَن كَانَ فِى ٱلْمَهْدِ صَبِيًّۭا
বাংলা উচ্চারণ
ফা অশারাত ইলৈহ; কালূ কৈফা নুকাললিমু মান কানা ফিল মাহদি সাবিয়য়া
বাংলা অর্থ
অতঃপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন। তারা বললঃ যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলব?
আয়াত 30 قَالَ إِنِّى عَبْدُ ٱللَّهِ ءَاتَىٰنِىَ ٱلْكِتَٰبَ وَجَعَلَنِى نَبِيًّۭا
বাংলা উচ্চারণ
কালা ইননী অবদুললাহি আতানিয়াল কিতাবা ওা জালানী নাবিয়য়া
বাংলা অর্থ
সন্তান বললঃ আমি তো আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন।
আয়াত 31 وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّۭا
বাংলা উচ্চারণ
ওা জালানী মুবারাকান ঐনা মা কুনতু ওা অওসানী বিস সালাতি ওায যাকাতি মা দুমতু হৈয়া
বাংলা অর্থ
আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি, ততদিন নামায ও যাকাত আদায় করতে।
আয়াত 32 وَبَرًّۢا بِوَٰلِدَتِى وَلَمْ يَجْعَلْنِى جَبَّارًۭا شَقِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা বাররাম বিওালিদাতী ওা লাম য়াজালনী জাববারান শাকিয়য়া
বাংলা অর্থ
এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি।
আয়াত 33 وَٱلسَّلَٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّۭا
বাংলা উচ্চারণ
ওাসসালামু অলৈয়া য়াওমা ওুলিততু ওা য়াওমা অমূতু ওা য়াওমা উবাসু বৈয়া
বাংলা অর্থ
আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব।
আয়াত 34 ذَٰلِكَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ۚ قَوْلَ ٱلْحَقِّ ٱلَّذِى فِيهِ يَمْتَرُونَ
বাংলা উচ্চারণ
যালিকা ঈসাবনু মারয়া; কাওলাল হাককিল লাযী ফীহি য়ামতারূন
বাংলা অর্থ
এই মারইয়ামের পুত্র ঈসা। সত্যকথা, যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে।
আয়াত 35 مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍۢ ۖ سُبْحَٰنَهُۥٓ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
বাংলা উচ্চারণ
মা কানা লিললাহি ঐ য়াততাখিযা মিনও ওালাদিন সুভানাহ; ইযা কাদাঅ অমরান ফা ইননামা য়াকূলু লাহূ কুন ফা য়াকূন
বাংলা অর্থ
আল্লাহ এমন নন যে, সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র ও মহিমাময় সত্তা, তিনি যখন কোন কাজ করা সিদ্ধান্ত করেন, তখন একথাই বলেনঃ হও এবং তা হয়ে যায়।
আয়াত 36 وَإِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইননাল লাহা রাববী ওা রাববুকুম ফাবুদূহ; হাযা সিরাতুম মুসতাকীম
বাংলা অর্থ
তিনি আরও বললেনঃ নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তার এবাদত কর। এটা সরল পথ।
আয়াত 37 فَٱخْتَلَفَ ٱلْأَحْزَابُ مِنۢ بَيْنِهِمْ ۖ فَوَيْلٌۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن مَّشْهَدِ يَوْمٍ عَظِيمٍ
বাংলা উচ্চারণ
ফাখতালাফাল অহযাবু মিম বৈনিহিম ফাওৈলুল লিললাযীনা কাফারূ মিম মাশহাদি য়াওমিন অযীম
বাংলা অর্থ
অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল। সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্যে ধবংস।
আয়াত 38 أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا ۖ لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلْيَوْمَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
অসমি বিহিম ওা অবসির য়াওমা য়াতূনানা লাকিনিয যালিমূনাল য়াওমা ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে, যেদিন তারা আমার কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে।
আয়াত 39 وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْحَسْرَةِ إِذْ قُضِىَ ٱلْأَمْرُ وَهُمْ فِى غَفْلَةٍۢ وَهُمْ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ওা অনযিরহুম য়াওমাল হাসরাতি ইয কুদিয়াল অমর; ওা হুম ফী ঘাফলাতিনও ওা হুম লা য়ুমিনূন
বাংলা অর্থ
আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা অনবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না।
আয়াত 40 إِنَّا نَحْنُ نَرِثُ ٱلْأَرْضَ وَمَنْ عَلَيْهَا وَإِلَيْنَا يُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ইননা ননাহনু নারিসুল অরদা ওা মান অলৈহা ওা ইলৈনা য়ুরজাঊন
বাংলা অর্থ
আমিই চুড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে।
আয়াত 41 وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِبْرَٰهِيمَ ۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقًۭا نَّبِيًّا
বাংলা উচ্চারণ
ওাযকুর ফিল কিতাবি ইবরাহীম; ইননাহূ কানা সিদদীকান নাবিয়য়া
বাংলা অর্থ
আপনি এই কিতাবে ইব্রাহীমের কথা বর্ণনা করুন। নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী, নবী।
আয়াত 42 إِذْ قَالَ لِأَبِيهِ يَٰٓأَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِى عَنكَ شَيْـًۭٔا
বাংলা উচ্চারণ
ইয কালা লি অবীহি য়াঅ অবাতি লিমা তাবুদু মা লা য়াসমৌ ওা লা য়ুবসিরু ওা লা য়ুঘনী অনকা শৈআ
বাংলা অর্থ
যখন তিনি তার পিতাকে বললেনঃ হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোন উপকারে আসে না, তার এবাদত কেন কর?
আয়াত 43 يَٰٓأَبَتِ إِنِّى قَدْ جَآءَنِى مِنَ ٱلْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَٱتَّبِعْنِىٓ أَهْدِكَ صِرَٰطًۭا سَوِيًّۭا
বাংলা উচ্চারণ
য়াঅ অবাতি ইননী কাদ জাআনী মিনাল ইলমি মা লাম য়াতিকা ফাততাবিনীএ অহদিকা সিরাতান সাওিয়য়া
বাংলা অর্থ
হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে; যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ কর, আমি তোমাকে সরল পথ দেখাব।
আয়াত 44 يَٰٓأَبَتِ لَا تَعْبُدِ ٱلشَّيْطَٰنَ ۖ إِنَّ ٱلشَّيْطَٰنَ كَانَ لِلرَّحْمَٰنِ عَصِيًّۭا
বাংলা উচ্চারণ
য়াঅ অবাতি লা তাবুদিশ শৈতানা ইননাশ শৈতানা কানা লির রাহমানি অসিয়য়া
বাংলা অর্থ
হে আমার পিতা, শয়তানের এবাদত করো না। নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য।
আয়াত 45 يَٰٓأَبَتِ إِنِّىٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٌۭ مِّنَ ٱلرَّحْمَٰنِ فَتَكُونَ لِلشَّيْطَٰنِ وَلِيًّۭا
বাংলা উচ্চারণ
য়াঅ অবাতি ইননী অখাফু ঐ য়ামসসাকা অযাবুম মিনার রাহমানি ফাতাকূনা লিশ শৈতানি ওালিয়য়া
বাংলা অর্থ
হে আমার পিতা, আমি আশঙ্কা করি, দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে।
আয়াত 46 قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنْ ءَالِهَتِى يَٰٓإِبْرَٰهِيمُ ۖ لَئِن لَّمْ تَنتَهِ لَأَرْجُمَنَّكَ ۖ وَٱهْجُرْنِى مَلِيًّۭا
বাংলা উচ্চারণ
কালা অরাঘিবুন অনতা অন আলিহাতী য়াঅ ইবরাহীমু লা ইল লাম তানতাহি লা অরজুমাননাকা ওাহজুমী মালিয়য়া
বাংলা অর্থ
পিতা বললঃ যে ইব্রাহীম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই প্রস্তরাঘাতে তোমার প্রাণনাশ করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও।
আয়াত 47 قَالَ سَلَٰمٌ عَلَيْكَ ۖ سَأَسْتَغْفِرُ لَكَ رَبِّىٓ ۖ إِنَّهُۥ كَانَ بِى حَفِيًّۭا
বাংলা উচ্চারণ
কালা সালামুন অলৈকা সা অসতাঘফিরু লাকা রাববীএ ইননাহূ কানা বী হাফিয়য়া
বাংলা অর্থ
ইব্রাহীম বললেনঃ তোমার উপর শান্তি হোক, আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান।
আয়াত 48 وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدْعُوا۟ رَبِّى عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّى شَقِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা অতাযিলুকুম ওা মা তাদূনা মিন দূনিল লাহি ওা অদো রাববী অসাঅ আল্লাহ অকূনা বিদুআঐ রাববী শাকিয়য়া
বাংলা অর্থ
আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের এবাদত কর তাদেরকে; আমি আমার পালনকর্তার এবাদত করব। আশা করি, আমার পালনকর্তার এবাদত করে আমি বঞ্চিত হব না।
আয়াত 49 فَلَمَّا ٱعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ ۖ وَكُلًّۭا جَعَلْنَا نَبِيًّۭا
বাংলা উচ্চারণ
ফালামমা তাযালাহুম ওা মা য়াবুদূনা মিন দূনিল লাহি ওাহাবনা লাহূ ইশাকা ওা য়াকূব, ওা কুললান জালনা নাবিয়য়া
বাংলা অর্থ
অতঃপর তিনি যখন তাদেরকে এবং তার আল্লাহ ব্যতীত যাদের এবাদত করত, তাদের সবাইকে পরিত্যাগ করলেন, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম।
আয়াত 50 وَوَهَبْنَا لَهُم مِّن رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা ওাহাবনা লাহুম মিররাহমাতিনা ওা জালনা লাহুম লিসানা সিদকিন অলিয়য়া
বাংলা অর্থ
আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি।
আয়াত 51 وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ مُوسَىٰٓ ۚ إِنَّهُۥ كَانَ مُخْلَصًۭا وَكَانَ رَسُولًۭا نَّبِيًّۭا
বাংলা উচ্চারণ
ওাযকুর ফিল কিতাবি মূসাঅ; ইননাহূ কানা মুখলাসানও ওা কানা রাসূলান নাবিয়য়া
বাংলা অর্থ
এই কিতাবে মূসার কথা বর্ণনা করুন, তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রাসূল, নবী।
আয়াত 52 وَنَٰدَيْنَٰهُ مِن جَانِبِ ٱلطُّورِ ٱلْأَيْمَنِ وَقَرَّبْنَٰهُ نَجِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা নাদৈনাহু মিন জানিবিত তূরিল ঐমানি ওা কাররাবনাহু নাজিয়য়া
বাংলা অর্থ
আমি তাকে আহবান করলাম তূর পাহাড়ের ডান দিক থেকে এবং গুঢ়তত্ত্ব আলোচনার উদ্দেশে তাকে নিকটবর্তী করলাম।
আয়াত 53 وَوَهَبْنَا لَهُۥ مِن رَّحْمَتِنَآ أَخَاهُ هَٰرُونَ نَبِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা ওাহাবনা লাহূ মির রাহমাতিনাঅ অখাহু হারূনা নাবিয়য়া
বাংলা অর্থ
আমি নিজ অনুগ্রহে তাঁকে দান করলাম তাঁর ভাই হারুনকে নবীরূপে।
আয়াত 54 وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِسْمَٰعِيلَ ۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلْوَعْدِ وَكَانَ رَسُولًۭا نَّبِيًّۭا
বাংলা উচ্চারণ
ওাযকুর ফিল কিতাবি ইসমাঈল; ইননাহূ কানা সাদিকাল ওাদি ওা কানা রাসূলান নাবিয়য়া
বাংলা অর্থ
এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করুন, তিনি প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রসূল, নবী।
আয়াত 55 وَكَانَ يَأْمُرُ أَهْلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرْضِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা কানা য়ামুরু অহলাহূ বিস সালাতি ওায যাকাতি ওা কানা ইনদা রাববিহী মারদিয়য়া
বাংলা অর্থ
তিনি তাঁর পরিবারবর্গকে নামায ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তাঁর পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন।
আয়াত 56 وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِدْرِيسَ ۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقًۭا نَّبِيًّۭا
বাংলা উচ্চারণ
ওাযকুর ফিল কিতাবি ইদরীস; ইননাহূ কানা সিদদীকান নাবিয়য়া
বাংলা অর্থ
এই কিতাবে ইদ্রীসের কথা আলোচনা করুন, তিনি ছিলেন সত্যবাদী নবী।
আয়াত 57 وَرَفَعْنَٰهُ مَكَانًا عَلِيًّا
বাংলা উচ্চারণ
ওা রাফানাহু মাকানান অলিয়য়া
বাংলা অর্থ
আমি তাকে উচ্চে উন্নীত করেছিলাম।
আয়াত 58 أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّۦنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍۢ وَمِن ذُرِّيَّةِ إِبْرَٰهِيمَ وَإِسْرَٰٓءِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَٱجْتَبَيْنَآ ۚ إِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُ ٱلرَّحْمَٰنِ خَرُّوا۟ سُجَّدًۭا وَبُكِيًّۭا ۩
বাংলা উচ্চারণ
উলাঐকাল লাযীনা অনামাল লাহু অলৈহিম মিনান নাবিয়য়ীনা মিন যুররিয়য়াতি আদামা ওা মিমমান হামালনা মা নূহিনও ওা মিন যুররিয়য়াতি ইবরাহীমা ওা ইসরাঅঈলা ওা মিমমান হাদৈনা ওাজতা বৈনাঅ; ইযা তুতলা অলৈহিম আয়াতুর রাহমানি খাররূ সুজজাদানও ওা বুকিয়য়া
বাংলা অর্থ
এরাই তারা-নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তা’আলা নেয়ামত দান করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহন করিয়েছিলাম, তাদের বংশধর, এবং ইব্রাহীম ও ইসরাঈলের বংশধর এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি, তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হত, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত।
আয়াত 59 ۞ فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا۟ ٱلشَّهَوَٰتِ ۖ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
বাংলা উচ্চারণ
ফাখালাফা মিম বাদিহিম খালফুন অদাউস সালাতা ওাততাবৌশ শাহাওাতি ফাসাওফা য়ালকাওনা ঘৈয়া
বাংলা অর্থ
অতঃপর তাদের পরে এল অপদার্থ পরবর্তীরা। তারা নামায নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল। সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে।
আয়াত 60 إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا فَأُو۟لَٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْـًۭٔا
বাংলা উচ্চারণ
ইললা মান তাবা ওা আমানা ওা অমিলা সালিহান ফা উলাঐকা য়াদখুলূনাল জাননাতা ওা লা য়ুযলামূনা শৈআ
বাংলা অর্থ
কিন্তু তারা ব্যতীত, যারা তওবা করেছে, বিশ্বাস স্থাপন করেছে। সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোন জুলুম করা হবে না।
আয়াত 61 جَنَّٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدَ ٱلرَّحْمَٰنُ عِبَادَهُۥ بِٱلْغَيْبِ ۚ إِنَّهُۥ كَانَ وَعْدُهُۥ مَأْتِيًّۭا
বাংলা উচ্চারণ
জাননাতি অদনিনিল লাতী ওাদার রাহমানু ইবাদাহূ বিলঘৈব; ইননাহূ কানা ওাদুহূ মাতিয়য়া
বাংলা অর্থ
তাদের স্থায়ী বসবাস হবে যার ওয়াদা দয়াময় আল্লাহ তাঁর বান্দাদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন। অবশ্যই তাঁর ওয়াদার তারা পৌঁছাবে।
আয়াত 62 لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَٰمًۭا ۖ وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةًۭ وَعَشِيًّۭا
বাংলা উচ্চারণ
লা য়াসমাঊনা ফীহা লাঘওান ইললা সালামা; ওা লাহুম রিযকুহুম ফীহা বুকরাতানও ওা অশিয়য়া
বাংলা অর্থ
তারা সেখানে সালাম ব্যতীত কোন অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল-সন্ধ্যা তাদের জন্যে রুযী থাকবে।
আয়াত 63 تِلْكَ ٱلْجَنَّةُ ٱلَّتِى نُورِثُ مِنْ عِبَادِنَا مَن كَانَ تَقِيًّۭا
বাংলা উচ্চারণ
তিলকাল জাননাতুল লাতী ঊরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়য়া
বাংলা অর্থ
এটা ঐ জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে পরহেযগারদেরকে।
আয়াত 64 وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ ۖ لَهُۥ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَٰلِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা মা নাতানাযযালু ইললা বি অমরি রাববিকা লাহূ মা বৈনা ঐদীনা ওা মা খালফানা ওা মা বৈনা যালিক; ওা মা কানা রাববুকা নাসিয়য়া
বাংলা অর্থ
(জিব্রাইল বললঃ) আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত অবতরণ করি না, যা আমাদের সামনে আছে, যা আমাদের পশ্চাতে আছে এবং যা এ দুই-এর মধ্যস্থলে আছে, সবই তাঁর এবং আপনার পালনকর্তা বিস্মৃত হওয়ার নন।
আয়াত 65 رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَٱعْبُدْهُ وَٱصْطَبِرْ لِعِبَٰدَتِهِۦ ۚ هَلْ تَعْلَمُ لَهُۥ سَمِيًّۭا
বাংলা উচ্চারণ
রাববুস সামাওাতি ওাল অরদি ওা মা বৈনাহুমা ফাবুদ হু ওাসতাবির লীবাদাতিহ; হাল তালামু লাহূ সামিয়য়া
বাংলা অর্থ
তিনি নভোমন্ডল, ভূমন্ডলে এতদুভয়ের মধ্যবর্তী সবার পালনকর্তা। সুতরাং তাঁরই বন্দেগী করুন এবং তাতে দৃঢ় থাকুন আপনি কি তাঁর সমনাম কাউকে জানেন?
আয়াত 66 وَيَقُولُ ٱلْإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا
বাংলা উচ্চারণ
ওা য়াকূলুল ইনসানু ঐযা মা মিততু লাসাওফা উখরাজু হৈয়া
বাংলা অর্থ
মানুষ বলেঃ আমার মৃত্যু হলে পর আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব?
আয়াত 67 أَوَلَا يَذْكُرُ ٱلْإِنسَٰنُ أَنَّا خَلَقْنَٰهُ مِن قَبْلُ وَلَمْ يَكُ شَيْـًۭٔا
বাংলা উচ্চারণ
অওালা য়াযকুরুল ইনসানু অননা খালাকনাহু মিন কাবলু ওা লাম য়াকু শৈআ
বাংলা অর্থ
মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে ইতি পূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না।
আয়াত 68 فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّۭا
বাংলা উচ্চারণ
ফাওা রাববিকা লানাহশু রাননাহুম ওাশ শায়াতীনা সুমমা লানুহদিরাননাহুম হাওলা জাহাননামা জিসিয়য়া
বাংলা অর্থ
সুতরাং আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে সমবেত করব, অতঃপর অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চারপাশে উপস্থিত করব।
আয়াত 69 ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى ٱلرَّحْمَٰنِ عِتِيًّۭا
বাংলা উচ্চারণ
সুমমা লানানযি অননা মিন কুললি শীঅতিন ঐয়ুহুম অশাদদু অলার রাহমানি ইতিয়য়া
বাংলা অর্থ
অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য আমি অবশ্যই তাকে পৃথক করে নেব।
আয়াত 70 ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِٱلَّذِينَ هُمْ أَوْلَىٰ بِهَا صِلِيًّۭا
বাংলা উচ্চারণ
সুমমা লানাহনু অলামু বিললাযীনা হুম অওলা বিহা সিলিয়য়া
বাংলা অর্থ
অতঃপর তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য, আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি।
আয়াত 71 وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًۭا مَّقْضِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা ইম মিনকুম ইললা ওা রিদুহা; কানা অলা রাববিকা হাতমাম মাকদিয়য়া
বাংলা অর্থ
তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌছবে না। এটা আপনার পালনকর্তার অনিবার্য ফায়সালা।
আয়াত 72 ثُمَّ نُنَجِّى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ وَّنَذَرُ ٱلظَّٰلِمِينَ فِيهَا جِثِيًّۭا
বাংলা উচ্চারণ
সুমমা নুনাজজিল লাযীনাত তাকাও ওা নাযারুয যালিমীনা ফীহা জিসিয়য়া
বাংলা অর্থ
অতঃপর আমি পরহেযগারদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব।
আয়াত 73 وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍۢ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَىُّ ٱلْفَرِيقَيْنِ خَيْرٌۭ مَّقَامًۭا وَأَحْسَنُ نَدِيًّۭا
বাংলা উচ্চারণ
ওা ইযা তুতলা অলৈহিম আয়াতুনা বৈয়িনাতিন কালাল লাযীনা কাফারূ লিললাযীনা আমানূও ঐয়ুল ফারীকৈনি খৈরুম মাকামানও ওা অহসানু নাদিয়য়া
বাংলা অর্থ
যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন কাফেররা মুমিনদেরকে বলেঃ দুই দলের মধ্যে কোনটি মর্তবায় শ্রেষ্ঠ এবং কার মজলিস উত্তম?
আয়াত 74 وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَٰثًۭا وَرِءْيًۭا
বাংলা উচ্চারণ
ওা কাম অহলাকনা কাবলাহুম মিন কারনিন হুম অহসানু অসাসানও ওা রিয়া
বাংলা অর্থ
তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি, তারা তাদের চাইতে সম্পদে ও জাঁক-জমকে শ্রেষ্ঠ ছিল।
আয়াত 75 قُلْ مَن كَانَ فِى ٱلضَّلَٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ ٱلرَّحْمَٰنُ مَدًّا ۚ حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ إِمَّا ٱلْعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّۭ مَّكَانًۭا وَأَضْعَفُ جُندًۭا
বাংলা উচ্চারণ
কুল মান কানা ফিদদা লালাতি ফালয়ামদুদ লাহুর রাহমানু মাদদা; হাততাঅ ইযা রা অও মা য়ূঅদূনা ইমমাল অযাবা ওা ইমমাস সাঅতা ফাসা য়ালামূনা মান হুওা শাররুম মাকানানও ওা অদাফু জুনদা
বাংলা অর্থ
বলুন, যারা পথভ্রষ্টতায় আছে, দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন; এমনকি অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে, তা আযাব হোক অথবা কেয়ামতই হোক। সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দলবলে দূর্বল।
আয়াত 76 وَيَزِيدُ ٱللَّهُ ٱلَّذِينَ ٱهْتَدَوْا۟ هُدًۭى ۗ وَٱلْبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًۭا وَخَيْرٌۭ مَّرَدًّا
বাংলা উচ্চারণ
ওা য়াযীদুল লাহুল লাযীনাহ তাদাও হুদা; ওাল বাকিয়াতুস সালিহাতু খৈরুন ইনদা রাববিকা সাওাবানও ওা খৈরুম মারাদদা
বাংলা অর্থ
যারা সৎপথে চলে আল্লাহ তাদের পথপ্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ট।
আয়াত 77 أَفَرَءَيْتَ ٱلَّذِى كَفَرَ بِـَٔايَٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًۭا وَوَلَدًا
বাংলা উচ্চারণ
অফারায়তাল লাযী কাফারা বি আয়াতিনা ওা কালা লা ঊতা য়াননা মালানও ওা ওালাদা
বাংলা অর্থ
আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে, আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে না এবং বলেঃ আমাকে অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততি অবশ্যই দেয়া হবে।
আয়াত 78 أَطَّلَعَ ٱلْغَيْبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَٰنِ عَهْدًۭا
বাংলা উচ্চারণ
অততালাল ঘৈবা অমিততা খাযৈনদার রাহমানি অহদা
বাংলা অর্থ
সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে, অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোন প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে?
আয়াত 79 كَلَّا ۚ سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلْعَذَابِ مَدًّۭا
বাংলা উচ্চারণ
কাললা; সানাকতুবু মা য়াকূলু ওা নামুদদু লাহূ মিনাল অযাবি মাদদা
বাংলা অর্থ
না, এটা ঠিক নয়। সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব।
আয়াত 80 وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًۭا
বাংলা উচ্চারণ
ওা নারিসুহূ মা য়াকূলু ওা য়াতীনা ফারদা
বাংলা অর্থ
সে যা বলে, মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে একাকী।
আয়াত 81 وَٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةًۭ لِّيَكُونُوا۟ لَهُمْ عِزًّۭا
বাংলা উচ্চারণ
ওাততাখাযূ মিন দূনিল লাহি আলিহাতাল লিয়াকূনূ লাহুম ইযযা
বাংলা অর্থ
তারা আল্লাহ ব্যতীত অন্যান্য ইলাহ গ্রহণ করেছে, যাতে তারা তাদের জন্যে সাহায্যকারী হয়।
আয়াত 82 كَلَّا ۚ سَيَكْفُرُونَ بِعِبَادَتِهِمْ وَيَكُونُونَ عَلَيْهِمْ ضِدًّا
বাংলা উচ্চারণ
কাললা; সা য়াকফুরূনা বীবাদাতিহিম ওা য়াকূনূনা অলৈহিম দিদদা
বাংলা অর্থ
কখনই নয়, তারা তাদের এবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে।
আয়াত 83 أَلَمْ تَرَ أَنَّآ أَرْسَلْنَا ٱلشَّيَٰطِينَ عَلَى ٱلْكَٰفِرِينَ تَؤُزُّهُمْ أَزًّۭا
বাংলা উচ্চারণ
অলাম তারা অননাঅ অরসালনাশ শায়াতীনা অলাল কাফিরীনা তৌযযুহুম অযযা
বাংলা অর্থ
আপনি কি লক্ষ্য করেননি যে, আমি কাফেরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি। তারা তাদেরকে বিশেষভাবে (মন্দকর্মে) উৎসাহিত করে।
আয়াত 84 فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ ۖ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّۭا
বাংলা উচ্চারণ
ফালা তাজাল অলৈহিম ইননামা না উদদু লাহুম অদদা
বাংলা অর্থ
সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র।
আয়াত 85 يَوْمَ نَحْشُرُ ٱلْمُتَّقِينَ إِلَى ٱلرَّحْمَٰنِ وَفْدًۭا
বাংলা উচ্চারণ
য়াওমা নাহশুরুল মুততাকীনা ইলার রাহমানি ওাফদা
বাংলা অর্থ
সেদিন দয়াময়ের কাছে পরহেযগারদেরকে অতিথিরূপে সমবেত করব,
আয়াত 86 وَنَسُوقُ ٱلْمُجْرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرْدًۭا
বাংলা উচ্চারণ
ওা নাসূকুল মুজরিমীনা ইলা জাহাননামা ওিরদা
বাংলা অর্থ
এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব।
আয়াত 87 لَّا يَمْلِكُونَ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَٰنِ عَهْدًۭا
বাংলা উচ্চারণ
লা য়ামলিকূনাশ শাফাতা ইললা মানিততাখাযা ইনদার রাহমানি অহদা
বাংলা অর্থ
যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না।
আয়াত 88 وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَٰنُ وَلَدًۭا
বাংলা উচ্চারণ
ওা কালুত তাখাযার রাহমানু ওালাদা
বাংলা অর্থ
তারা বলেঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।
আয়াত 89 لَّقَدْ جِئْتُمْ شَيْـًٔا إِدًّۭا
বাংলা উচ্চারণ
লাকাদ জিতুম শৈঅন ইদদা
বাংলা অর্থ
নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কান্ড করেছ।
আয়াত 90 تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ ٱلْأَرْضُ وَتَخِرُّ ٱلْجِبَالُ هَدًّا
বাংলা উচ্চারণ
তাকাদুস সামাওাতু য়াতাফাততারনা মিনহু ওা তানশাক কুল অরদু ওা তাখিররুল জিবালু হাদদা
বাংলা অর্থ
হয় তো এর কারণেই এখনই নভোমন্ডল ফেটে পড়বে, পৃথিবী খন্ড-বিখন্ড হবে এবং পর্বতমালা চূর্ণ-বিচুর্ণ হবে।
আয়াত 91 أَن دَعَوْا۟ لِلرَّحْمَٰنِ وَلَدًۭا
বাংলা উচ্চারণ
অন দাও লির রাহমানি ওালাদা
বাংলা অর্থ
এ কারণে যে, তারা দয়াময় আল্লাহর জন্যে সন্তান আহবান করে।
আয়াত 92 وَمَا يَنۢبَغِى لِلرَّحْمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا
বাংলা উচ্চারণ
ওা মা য়ামবাঘী লির রাহমানি ঐ য়াততাখিযা ওালাদা
বাংলা অর্থ
অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়।
আয়াত 93 إِن كُلُّ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ إِلَّآ ءَاتِى ٱلرَّحْمَٰنِ عَبْدًۭا
বাংলা উচ্চারণ
ইন কুললু মান ফিস সামাওাতি ওাল অরদি ইললাঅ আতির রাহমানি অবদা
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূ-মন্ডলে কেউ নেই যে, দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না।
আয়াত 94 لَّقَدْ أَحْصَىٰهُمْ وَعَدَّهُمْ عَدًّۭا
বাংলা উচ্চারণ
লাকাদ অহসাহুম ওা অদদাহুম অদদা
বাংলা অর্থ
তাঁর কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন।
আয়াত 95 وَكُلُّهُمْ ءَاتِيهِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فَرْدًا
বাংলা উচ্চারণ
ওা কুললুহুম আতীহি য়াওমাল কিয়ামাতি ফারদা
বাংলা অর্থ
কেয়ামতের দিন তাদের সবাই তাঁর কাছে একাকী অবস্থায় আসবে।
আয়াত 96 إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَيَجْعَلُ لَهُمُ ٱلرَّحْمَٰنُ وُدًّۭا
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি সা য়াজালু লাহুমুর রাহমানু ওুদদা
বাংলা অর্থ
যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদেরকে দয়াময় আল্লাহ ভালবাসা দেবেন।
আয়াত 97 فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلْمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوْمًۭا لُّدًّۭا
বাংলা উচ্চারণ
ফা ইননামা য়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুততাকীনা ওা তুনযিরা বিহী কাওমাল লুদদা
বাংলা অর্থ
আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে আপনি এর দ্বারা পরহেযগারদেরকে সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন।
আয়াত 98 وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُم مِّنْ أَحَدٍ أَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًۢا
বাংলা উচ্চারণ
ওা কাম অহলাকনা কাবলা হুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন অহাদিন অও তাসমৌ লাহুম রিকযা
বাংলা অর্থ
তাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি। আপনি কি তাদের কাহারও সাড়া পান, অথবা তাদের ক্ষীনতম আওয়ায ও শুনতে পান?