আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ طه
বাংলা উচ্চারণ
তাহা
বাংলা অর্থ
তোয়া-হা
আয়াত 2 مَآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْقُرْءَانَ لِتَشْقَىٰٓ
বাংলা উচ্চারণ
মাঅ অনযালনা অলৈকাল কুরানা লিতাশকাঅ
বাংলা অর্থ
আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি।
আয়াত 3 إِلَّا تَذْكِرَةًۭ لِّمَن يَخْشَىٰ
বাংলা উচ্চারণ
ইললা তাযকিরাতাল লিমানয় য়াকশা
বাংলা অর্থ
কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে।
আয়াত 4 تَنزِيلًۭا مِّمَّنْ خَلَقَ ٱلْأَرْضَ وَٱلسَّمَٰوَٰتِ ٱلْعُلَى
বাংলা উচ্চারণ
তানযীলাম মিমমান খালাকাল অরদা ওাস সামাওাতিল উলা
বাংলা অর্থ
এটা তাঁর কাছ থেকে অবতীর্ণ, যিনি ভূমন্ডল ও সমুচ্চ নভোমন্ডল সৃষ্টি করেছেন।
আয়াত 5 ٱلرَّحْمَٰنُ عَلَى ٱلْعَرْشِ ٱسْتَوَىٰ
বাংলা উচ্চারণ
অররাহমানু অলাল অরশিস তাওা
বাংলা অর্থ
তিনি পরম দয়াময়, আরশে সমাসীন হয়েছেন।
আয়াত 6 لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ ٱلثَّرَىٰ
বাংলা উচ্চারণ
লাহূ মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদি ওা মা বৈনাহুমা ওা মা তাহতাসসারা
বাংলা অর্থ
নভোমন্ডলে, ভুমন্ডলে, এতদুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে, তা তাঁরই।
আয়াত 7 وَإِن تَجْهَرْ بِٱلْقَوْلِ فَإِنَّهُۥ يَعْلَمُ ٱلسِّرَّ وَأَخْفَى
বাংলা উচ্চারণ
ওা ইন তাজহার বিলকাওলি ফৈননাহূ য়ালামুস সিররা ওা অখফা
বাংলা অর্থ
যদি তুমি উচ্চকন্ঠেও কথা বল, তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন।
আয়াত 8 ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ لَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ
বাংলা উচ্চারণ
অললাহু লাঅ ইলাশা ইললা হুওা লাহুল অসমাঔল হুসনা
বাংলা অর্থ
আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য ইলাহ নেই। সব সৌন্দর্যমন্ডিত নাম তাঁরই।
আয়াত 9 وَهَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা হাল অতাকা হাদীসু মূসা
বাংলা অর্থ
আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি।
আয়াত 10 إِذْ رَءَا نَارًۭا فَقَالَ لِأَهْلِهِ ٱمْكُثُوٓا۟ إِنِّىٓ ءَانَسْتُ نَارًۭا لَّعَلِّىٓ ءَاتِيكُم مِّنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدًۭى
বাংলা উচ্চারণ
ইয রা আ নারান ফাকালা লি অলহলিহিম কুসূও ইননীএ আনাসতু নারাল লাললীএ আতীকুম মিনহা বিকাবাসিন অও অজিদু অলান নারি হুদা
বাংলা অর্থ
তিনি যখন আগুন দেখলেন, তখন পরিবারবর্গকে বললেনঃ তোমরা এখানে অবস্থান কর আমি আগুন দেখেছি। সম্ভবতঃ আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জালিয়ে আনতে পারব অথবা আগুনে পৌছে পথের সন্ধান পাব।
আয়াত 11 فَلَمَّآ أَتَىٰهَا نُودِىَ يَٰمُوسَىٰٓ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ অতাহা নূদিয়া য়া মূসা
বাংলা অর্থ
অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌছলেন, তখন আওয়াজ আসল হে মূসা,
আয়াত 12 إِنِّىٓ أَنَا۠ رَبُّكَ فَٱخْلَعْ نَعْلَيْكَ ۖ إِنَّكَ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًۭى
বাংলা উচ্চারণ
ইননীএ অনা রাববুকা ফাখলা নালৈকা ইননাকা বিলওাদিল মুকাদদাসি তুওা
বাংলা অর্থ
আমিই তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেল, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ।
আয়াত 13 وَأَنَا ٱخْتَرْتُكَ فَٱسْتَمِعْ لِمَا يُوحَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা অনাখতারতুকা ফাসতামি লিমা য়ূহা
বাংলা অর্থ
এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে, তা শুনতে থাক।
আয়াত 14 إِنَّنِىٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعْبُدْنِى وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكْرِىٓ
বাংলা উচ্চারণ
ইননানীএ অনাল লাহু লাঅ ইলাহা ইললা অনা ফাবুদনী ওা অকিমিসসালাতা লিযিকরী
বাংলা অর্থ
আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর।
আয়াত 15 إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا تَسْعَىٰ
বাংলা উচ্চারণ
ইননাস সাঅতা আতিয়াতুন অকাদু উখফীহা লিতুজযা কুললু নাফসিম বিমা তাসা
বাংলা অর্থ
কেয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই; যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে।
আয়াত 16 فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَن لَّا يُؤْمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرْدَىٰ
বাংলা উচ্চারণ
ফালা য়াসুদদানননাকা অনহা মাল লা য়ুমিনু বিহা ওাততাবা হাওাহু ফাতারদা
বাংলা অর্থ
সুতরাং যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খাহেশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধবংস হয়ে যাবে।
আয়াত 17 وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ
বাংলা উচ্চারণ
ওা মা তিলকা বি য়ামী নিকা য়া মূসা
বাংলা অর্থ
হে মূসা, তোমার ডানহাতে ওটা কি?
আয়াত 18 قَالَ هِىَ عَصَاىَ أَتَوَكَّؤُا۟ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِى وَلِىَ فِيهَا مَـَٔارِبُ أُخْرَىٰ
বাংলা উচ্চারণ
কালা হিয়া অসায়া অতাওাককৌ অলৈহা ওা অহুশশু বিহা অলা ঘানামী ওা লিয়া ফীহা মা আরিবু উখরা
বাংলা অর্থ
তিনি বললেনঃ এটা আমার লাঠি, আমি এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাগপালের জন্যে বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজ ও চলে।
আয়াত 19 قَالَ أَلْقِهَا يَٰمُوسَىٰ
বাংলা উচ্চারণ
কালা অলকিহা য়া মূসা
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ হে মূসা, তুমি ওটা নিক্ষেপ কর।
আয়াত 20 فَأَلْقَىٰهَا فَإِذَا هِىَ حَيَّةٌۭ تَسْعَىٰ
বাংলা উচ্চারণ
ফালকাহা ফা ইযা হিয়া হৈয়াতুন তাসা
বাংলা অর্থ
অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন, অমনি তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল।
আয়াত 21 قَالَ خُذْهَا وَلَا تَخَفْ ۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلْأُولَىٰ
বাংলা উচ্চারণ
কালা খুযহা ওা লা তা খাফ সানুঈদুহা সীরাতাহাল ঊলা
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ তুমি তাকে ধর এবং ভয় করো না, আমি এখনি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব।
আয়াত 22 وَٱضْمُمْ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوٓءٍ ءَايَةً أُخْرَىٰ
বাংলা উচ্চারণ
ওাদমুম য়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বৈদাআ মিন ঘৈরি সূওইন আয়াতান উখরা
বাংলা অর্থ
তোমার হাত বগলে রাখ, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে; কোন দোষ ছাড়াই।
আয়াত 23 لِنُرِيَكَ مِنْ ءَايَٰتِنَا ٱلْكُبْرَى
বাংলা উচ্চারণ
লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা
বাংলা অর্থ
এটা এজন্যে যে, আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই।
আয়াত 24 ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
বাংলা উচ্চারণ
ইযহাব ইলা ফিরাওনা ইননাহূ তাঘা
বাংলা অর্থ
ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে।
আয়াত 25 قَالَ رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى
বাংলা উচ্চারণ
কালা রাববিশ রাহ লী সাদরী
বাংলা অর্থ
মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।
আয়াত 26 وَيَسِّرْ لِىٓ أَمْرِى
বাংলা উচ্চারণ
ওা য়াসসির লীএ অমরী
বাংলা অর্থ
এবং আমার কাজ সহজ করে দিন।
আয়াত 27 وَٱحْلُلْ عُقْدَةًۭ مِّن لِّسَانِى
বাংলা উচ্চারণ
ওাহলুল উকদাতাম মিললি সানী
বাংলা অর্থ
এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।
আয়াত 28 يَفْقَهُوا۟ قَوْلِى
বাংলা উচ্চারণ
য়াফকাহূ কাওলী
বাংলা অর্থ
যাতে তারা আমার কথা বুঝতে পারে।
আয়াত 29 وَٱجْعَل لِّى وَزِيرًۭا مِّنْ أَهْلِى
বাংলা উচ্চারণ
ওাজাল লী ওাযীরাম মিন অহলী
বাংলা অর্থ
এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন।
আয়াত 30 هَٰرُونَ أَخِى
বাংলা উচ্চারণ
হারূনা অখী
বাংলা অর্থ
আমার ভাই হারুনকে।
আয়াত 31 ٱشْدُدْ بِهِۦٓ أَزْرِى
বাংলা উচ্চারণ
উশদুদ বিহীএ অযরী
বাংলা অর্থ
তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন।
আয়াত 32 وَأَشْرِكْهُ فِىٓ أَمْرِى
বাংলা উচ্চারণ
ওা অশরিক হু ফীএ অমরী
বাংলা অর্থ
এবং তাকে আমার কাজে অংশীদার করুন।
আয়াত 33 كَىْ نُسَبِّحَكَ كَثِيرًۭا
বাংলা উচ্চারণ
কৈ নুসাববিহাকা কাসীরা
বাংলা অর্থ
যাতে আমরা বেশী করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষনা করতে পারি।
আয়াত 34 وَنَذْكُرَكَ كَثِيرًا
বাংলা উচ্চারণ
ওা নাযকুরাকা কাসীরা
বাংলা অর্থ
এবং বেশী পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি।
আয়াত 35 إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرًۭا
বাংলা উচ্চারণ
ইননাকা কুনতা বিনা বাসীরা
বাংলা অর্থ
আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন।
আয়াত 36 قَالَ قَدْ أُوتِيتَ سُؤْلَكَ يَٰمُوسَىٰ
বাংলা উচ্চারণ
কালা কাদ ঊতীতা সুলাকা য়া মূসা
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হল।
আয়াত 37 وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً أُخْرَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ মানাননা অলৈকা মাররাতান উখরাঅ
বাংলা অর্থ
আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম।
আয়াত 38 إِذْ أَوْحَيْنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ
বাংলা উচ্চারণ
ইয অওহৈনাঅ ইলাঅ উমমিকা মা য়ূহাঅ
বাংলা অর্থ
যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম যা অতঃপর বর্ণিত হচ্ছে।
আয়াত 39 أَنِ ٱقْذِفِيهِ فِى ٱلتَّابُوتِ فَٱقْذِفِيهِ فِى ٱلْيَمِّ فَلْيُلْقِهِ ٱلْيَمُّ بِٱلسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّۭ لِّى وَعَدُوٌّۭ لَّهُۥ ۚ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةًۭ مِّنِّى وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِىٓ
বাংলা উচ্চারণ
অনিকযিফীহি ফিত তাবূতি ফাকযিফীহি ফিল য়ামমি ফাল য়ুল কিহিল য়ামমু বিস সাহিলি য়াখুযহু অদুওওুল লী ওা অদুওওুল লাহ; ওা অলকৈতু অলৈকা মাহাববাতাম মিননী ওা লিতুসনা অলা ঐনী
বাংলা অর্থ
যে, তুমি (মূসাকে) সিন্দুকে রাখ, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে। তাকে আমার শক্র ও তার শক্র উঠিয়ে নেবে। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতি পালিত হও।
আয়াত 40 إِذْ تَمْشِىٓ أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَن يَكْفُلُهُۥ ۖ فَرَجَعْنَٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًۭا فَنَجَّيْنَٰكَ مِنَ ٱلْغَمِّ وَفَتَنَّٰكَ فُتُونًۭا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِىٓ أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍۢ يَٰمُوسَىٰ
বাংলা উচ্চারণ
ইয তামশীএ উখতুকা ফাতাকূলু হাল অদুললুকুম অলা মৈ য়াকফুলুহূ ফারাজা নাকা ইলাঅ উমমিকা কৈ তাকাররা ঐনুহা ওা লা তাহযান; ওা কাতালতা নাফসান ফানাজজৈনাকা মিনাল ঘামমি ওা ফাতাননাকা ফুতূনা; ফালাবিসতা সিনীনা ফীএ অহলি মাদয়ানা সুমমা জিতা অলা কাদারিনয় য়া মূসা
বাংলা অর্থ
যখন তোমার ভগিনী এসে বললঃ আমি কি তোমাদেরকে বলে দেব কে তাকে লালন পালন করবে। অতঃপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায়। তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেই; আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদইয়ান বাসীদের মধ্যে অবস্থান করেছিলে; হে মূসা, অতঃপর তুমি নির্ধারিত সময়ে এসেছ।
আয়াত 41 وَٱصْطَنَعْتُكَ لِنَفْسِى
বাংলা উচ্চারণ
ওাসতানা তুকা লিনাফসী
বাংলা অর্থ
এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরী করে নিয়েছি।
আয়াত 42 ٱذْهَبْ أَنتَ وَأَخُوكَ بِـَٔايَٰتِى وَلَا تَنِيَا فِى ذِكْرِى
বাংলা উচ্চারণ
ইযহাব অনতা ওা অখূকা বি আয়াতী ওা লা তানিয়া ফী যিকরী
বাংলা অর্থ
তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলীসহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না।
আয়াত 43 ٱذْهَبَآ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
বাংলা উচ্চারণ
ইযহাবাঅ ইলা ফিরাওনা ইননাহূ তাঘা
বাংলা অর্থ
তোমরা উভয়ে ফেরআউনের কাছে যাও সে খুব উদ্ধত হয়ে গেছে।
আয়াত 44 فَقُولَا لَهُۥ قَوْلًۭا لَّيِّنًۭا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ
বাংলা উচ্চারণ
ফাকূলা লাহূ কাওলাল লৈয়িনাল লা অললাহূ য়াতাযাকককারু অও য়াখশা
বাংলা অর্থ
অতঃপর তোমরা তাকে নম্র কথা বল, হয়তো সে চিন্তা-ভাবনা করবে অথবা ভীত হবে।
আয়াত 45 قَالَا رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَآ أَوْ أَن يَطْغَىٰ
বাংলা উচ্চারণ
কালা রাববানাঅ ইননানা নাখাফু ঐ য়াফরুতা অলৈনাঅ অও ঐ য়াতঘা
বাংলা অর্থ
তারা বললঃ হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।
আয়াত 46 قَالَ لَا تَخَافَآ ۖ إِنَّنِى مَعَكُمَآ أَسْمَعُ وَأَرَىٰ
বাংলা উচ্চারণ
কালা লা তাখাফাঅ ইননানী মাকুমা অসমৌ ওা অরা
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি।
আয়াত 47 فَأْتِيَاهُ فَقُولَآ إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَلَا تُعَذِّبْهُمْ ۖ قَدْ جِئْنَٰكَ بِـَٔايَةٍۢ مِّن رَّبِّكَ ۖ وَٱلسَّلَٰمُ عَلَىٰ مَنِ ٱتَّبَعَ ٱلْهُدَىٰٓ
বাংলা উচ্চারণ
ফাতিয়াহু ফাকূলাঅ ইননা রাসূলা রাববিকা ফা অরসিল মানা বানী ইসরাঅঈলা ওা লা তুঅযযিভুম কাদ জিনাকা বি আয়াতিম মির রাববিকা ওাসসা লামু অলা মানিত তাবাল হুদা
বাংলা অর্থ
অতএব তোমরা তার কাছে যাও এবং বলঃ আমরা উভয়েই তোমার পালনকর্তার প্রেরিত রসূল, অতএব আমাদের সাথে বনী ইসরাঈলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি। এবং যে সৎপথ অনুসরণ করে, তার প্রতি শান্তি।
আয়াত 48 إِنَّا قَدْ أُوحِىَ إِلَيْنَآ أَنَّ ٱلْعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ
বাংলা উচ্চারণ
ইননা কাদ ঊহিয়া ইলৈনাঅ অনননাল অযাবা অলা মান কায যাবা ওা তাওাললা
বাংলা অর্থ
আমরা ওহী লাভ করেছি যে, যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়, তার উপর আযাব পড়বে।
আয়াত 49 قَالَ فَمَن رَّبُّكُمَا يَٰمُوسَىٰ
বাংলা উচ্চারণ
কালা ফামার রাববু কুমা য়া মূসা
বাংলা অর্থ
সে বললঃ তবে হে মূসা, তোমাদের পালনকর্তা কে?
আয়াত 50 قَالَ رَبُّنَا ٱلَّذِىٓ أَعْطَىٰ كُلَّ شَىْءٍ خَلْقَهُۥ ثُمَّ هَدَىٰ
বাংলা উচ্চারণ
কালা রাববুনাল লাযীএ অতা কুললা শৈইন খালকাহূ সুমমা হাদা
বাংলা অর্থ
মূসা বললেনঃ আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
আয়াত 51 قَالَ فَمَا بَالُ ٱلْقُرُونِ ٱلْأُولَىٰ
বাংলা উচ্চারণ
কালা ফামা বালুল কুরূনিল ঊলা
বাংলা অর্থ
ফেরাউন বললঃ তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি?
আয়াত 52 قَالَ عِلْمُهَا عِندَ رَبِّى فِى كِتَٰبٍۢ ۖ لَّا يَضِلُّ رَبِّى وَلَا يَنسَى
বাংলা উচ্চারণ
কালা ইলমুহা ইনদা রাবী ফী কিতাব, লা য়াদিললু রাববী ওা লা য়ানসা
বাংলা অর্থ
মূসা বললেনঃ তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এং বিস্মৃতও হন না।
আয়াত 53 ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ مَهْدًۭا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًۭا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّن نَّبَاتٍۢ شَتَّىٰ
বাংলা উচ্চারণ
অললাযী জালা লাকুমুল অরদা মাহদানও ওা সালাকা লাকুম ফীহা সুবুলানও ওা অনযালা মিনাস সামাঐ মাআন ফা অখরাজনা বিহীএ অযওাজাম মিন নাবাতিন শাততা
বাংলা অর্থ
তিনি তোমাদের জন্যে পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি।
আয়াত 54 كُلُوا۟ وَٱرْعَوْا۟ أَنْعَٰمَكُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّأُو۟لِى ٱلنُّهَىٰ
বাংলা উচ্চারণ
কুলূ ওারাও অনামাকুম; ইননা ফী যালিকা লা আয়াতিল লি উলিন নুহা
বাংলা অর্থ
তোমরা আহার কর এবং তোমাদের চতুস্পদ জন্তু চরাও। নিশ্চয় এতে বিবেক বানদের জন্যে নিদর্শন রয়েছে।
আয়াত 55 ۞ مِنْهَا خَلَقْنَٰكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
বাংলা উচ্চারণ
মিনহা খালাকনাকুম ওা ফীহা নুঈদুকুম ওা মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
বাংলা অর্থ
এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব।
আয়াত 56 وَلَقَدْ أَرَيْنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরৈনাহু আয়াতিনা কুললাহা ফাকায যাবা ওা অবা
বাংলা অর্থ
আমি ফেরাউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি, অতঃপর সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে।
আয়াত 57 قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَٰمُوسَىٰ
বাংলা উচ্চারণ
কালা অজিতানা লিতুখরি জানা মিন অরদিনা বিসিহরিকা য়া মূসা
বাংলা অর্থ
সে বললঃ হে মূসা, তুমি কি যাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্যে আগমন করেছ?
আয়াত 58 فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍۢ مِّثْلِهِۦ فَٱجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًۭا لَّا نُخْلِفُهُۥ نَحْنُ وَلَآ أَنتَ مَكَانًۭا سُوًۭى
বাংলা উচ্চারণ
ফালানাতিয়াননাকা বিসিহরিম মিসলিহী ফাজাল বৈনানা ওা বৈনাকা মাওিদাল লা নুখলিফুহূ নাহনু ওা লাঅ অনতা মাকানান সুওা
বাংলা অর্থ
অতএব, আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ যাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক কর, যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না একটি পরিষ্কার প্রান্তরে।
আয়াত 59 قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ ٱلزِّينَةِ وَأَن يُحْشَرَ ٱلنَّاسُ ضُحًۭى
বাংলা উচ্চারণ
কালা মাওিদুকুম য়াওমুয যীনাতি ওা ঐ য়ুহশারান নাসু দুহা
বাংলা অর্থ
মূসা বললঃ তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্বাহেߠলোকজন সমবেত হবে।
আয়াত 60 فَتَوَلَّىٰ فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُۥ ثُمَّ أَتَىٰ
বাংলা উচ্চারণ
ফাতাওাললা ফিরাওনু ফাজজামা কৈদাহূ সুমমা অতা
বাংলা অর্থ
অতঃপর ফেরাউন প্রস্থান করল এবং তার সব কলাকৌশল জমা করল অতঃপর উপস্থিত হল।
আয়াত 61 قَالَ لَهُم مُّوسَىٰ وَيْلَكُمْ لَا تَفْتَرُوا۟ عَلَى ٱللَّهِ كَذِبًۭا فَيُسْحِتَكُم بِعَذَابٍۢ ۖ وَقَدْ خَابَ مَنِ ٱفْتَرَىٰ
বাংলা উচ্চারণ
কালা লাহুম মূসা ওৈলাকুম লা তাফতারূ অলাল লাহি কাযিবান ফা য়ুস হিতাকুম বি অযাব, ওা কাদ খাবা মানিফ তারা
বাংলা অর্থ
মূসা (আঃ) তাদেরকে বললেনঃ দুর্ভাগ্য তোমাদের; তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধবংস করে দেবেন। যে মিথ্যা উদভাবন করে, সেই বিফল মনোরথ হয়েছে।
আয়াত 62 فَتَنَٰزَعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ وَأَسَرُّوا۟ ٱلنَّجْوَىٰ
বাংলা উচ্চারণ
ফাতানাযাঊও অমরাহুম বৈনাহুম ওা অসাররুন নাজওা
বাংলা অর্থ
অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল।
আয়াত 63 قَالُوٓا۟ إِنْ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخْرِجَاكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلْمُثْلَىٰ
বাংলা উচ্চারণ
কালূও ইন হাঅযানি লাসাহিরানি য়ুরীদানি ঐ য়ুখরিজাকুম মিন অরদিকুম বিসিহরিহিমা ওা য়াযহাবা বিতারীকাতিকুমুল মুসলা
বাংলা অর্থ
তারা বললঃ এই দুইজন নিশ্চিতই যাদুকর, তারা তাদের যাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায়।
আয়াত 64 فَأَجْمِعُوا۟ كَيْدَكُمْ ثُمَّ ٱئْتُوا۟ صَفًّۭا ۚ وَقَدْ أَفْلَحَ ٱلْيَوْمَ مَنِ ٱسْتَعْلَىٰ
বাংলা উচ্চারণ
ফা অজমিঊ কৈদাকুম সুমমমাতূ সাফফা; ওা কাদ অফলাহাল য়াওমা মানিস তালা
বাংলা অর্থ
অতএব, তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত কর, অতঃপর সারিবদ্ধ হয়ে আস। আজ যে জয়ী হবে, সেই সফলকাম হবে।
আয়াত 65 قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ
বাংলা উচ্চারণ
কালূ য়া মূসাঅ ইমমাঅ অন তুলকিয়া ওা ইমমাঅ অন নাকূনা অওালা মান অলকা
বাংলা অর্থ
তারা বললঃ হে মূসা, হয় তুমি নিক্ষেপ কর, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি।
আয়াত 66 قَالَ بَلْ أَلْقُوا۟ ۖ فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ
বাংলা উচ্চারণ
কালা বাল অলকূ ফা ইযা হিবালুহুম ওা ইসিয়য়ুহুম য়ুহৈয়ালু ইলৈহি মিন সিহরিহিম অননাহা তাসা
বাংলা অর্থ
মূসা বললেনঃ বরং তোমরাই নিক্ষেপ কর। তাদের যাদুর প্রভাবে হঠাৎ তাঁর মনে হল, যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো চুটাছুটি করছে।
আয়াত 67 فَأَوْجَسَ فِى نَفْسِهِۦ خِيفَةًۭ مُّوسَىٰ
বাংলা উচ্চারণ
ফা অওজাসা ফী নাফসিহী খীফাতাম মূসা
বাংলা অর্থ
অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন।
আয়াত 68 قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنتَ ٱلْأَعْلَىٰ
বাংলা উচ্চারণ
কুলনা লা তাখাফ ইননাকা অনতাল অলা
বাংলা অর্থ
আমি বললামঃ ভয় করো না, তুমি বিজয়ী হবে।
আয়াত 69 وَأَلْقِ مَا فِى يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوٓا۟ ۖ إِنَّمَا صَنَعُوا۟ كَيْدُ سَٰحِرٍۢ ۖ وَلَا يُفْلِحُ ٱلسَّاحِرُ حَيْثُ أَتَىٰ
বাংলা উচ্চারণ
ওা অলকি মা ফী য়ামী নিকা তালকাফ মা সানাঊ; ইননামা সানাঊ কৈদু সাহির; ওা লা য়ুফলিহুস সাহিরু হৈসু অতা
বাংলা অর্থ
তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ কর। এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল যাদুকরের কলাকৌশল। যাদুকর যেখানেই থাকুক, সফল হবে না।
আয়াত 70 فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سُجَّدًۭا قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ
বাংলা উচ্চারণ
ফা উলকিয়াস সাহারাতু সুজজাদান কালূও আমাননা বি রাববি হারূনা ওা মূসা
বাংলা অর্থ
অতঃপর যাদুকররা সেজদায় পড়ে গেল। তারা বললঃ আমরা হারুন ও মূসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
আয়াত 71 قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ ۖ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍۢ وَلَأُصَلِّبَنَّكُمْ فِى جُذُوعِ ٱلنَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابًۭا وَأَبْقَىٰ
বাংলা উচ্চারণ
কালা আমানতুম লাহূ কাবলা অন আযানা লাকুম; ইননাহূ লাকাবীরুকুমুল লাযী অললামা কুমুস সিহরা ফালা উকাততিঅননা ঐদিয়াকুম ওা অরজুলাকুম মিন খিলাফিনও ওা লা উসাললিবাননাকুম ফী জুযূইন নাখলি ওা লাতালামুননা ঐয়ুনাঅ অশাদদু অযাবানও ওা অবকা
বাংলা অর্থ
ফেরাউন বললঃ আমার অনুমতি দানের পূর্বেই? তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে; দেখছি সেই তোমাদের প্রধান, সে তোমাদেরকে যাদু শিক্ষা দিয়েছে। অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব এবং আমি তোমাদেরকে খর্জুর বৃক্ষের কান্ডে শূলে চড়াব এবং তোমরা নিশ্চিত রূপেই জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব কঠোরতর এবং অধিক্ষণ স্থায়ী।
আয়াত 72 قَالُوا۟ لَن نُّؤْثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلْبَيِّنَٰتِ وَٱلَّذِى فَطَرَنَا ۖ فَٱقْضِ مَآ أَنتَ قَاضٍ ۖ إِنَّمَا تَقْضِى هَٰذِهِ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَآ
বাংলা উচ্চারণ
কালূ লান নুসিরাকা অলা মা জাআনা মিনাল বৈয়িনাতি ওাললাযী ফাতারানা ফাকদি মাঅ অনতা কাদ; ইননামা তাকদী হাযিহিল হায়াতাদ দুনয়া
বাংলা অর্থ
যাদুকররা বললঃ আমাদের কাছে যে, সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদের কে সৃষ্টি করেছেন, তাঁর উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। অতএব, তুমি যা ইচ্ছা করতে পার। তুমি তো শুধু এই পার্থিব জীবনেই যা করার করবে।
আয়াত 73 إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ ٱلسِّحْرِ ۗ وَٱللَّهُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ
বাংলা উচ্চারণ
ইননাঅ আমাননা বি রাববিনা লিয়াঘফিরা লানা খাতায়ানা ওা মাঅ অকরাহতানা অলৈহি মিনাস সিহর; ওাললাহু খৈরুনও ওাবকা
বাংলা অর্থ
আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে যাদু করতে বাধ্য করেছ, তা মার্জনা করেন। আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী।
আয়াত 74 إِنَّهُۥ مَن يَأْتِ رَبَّهُۥ مُجْرِمًۭا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
বাংলা উচ্চারণ
ইননাহূ মৈ য়াতি রাববাহূ মুজরিমান ফা ইননা লাহূ জাহাননামা লা য়ামোতু ফীহা ওা লা য়াহয়া
বাংলা অর্থ
নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবে না এবং বাঁচবেও না।
আয়াত 75 وَمَن يَأْتِهِۦ مُؤْمِنًۭا قَدْ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُو۟لَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلْعُلَىٰ
বাংলা উচ্চারণ
ওা মৈ য়াতিহী মুমিনান কাদ অমিলাস সালিহাতি ফা উলাঐকা লাহুমুদ দারা জাতুল উলা
বাংলা অর্থ
আর যারা তাঁর কাছে আসে এমন ঈমানদার হয়ে যায় সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্তবা।
আয়াত 76 جَنَّٰتُ عَدْنٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ
বাংলা উচ্চারণ
জাননাতু অদনিন তাজরী মিন তাহতিহাল অনহারু খালিদীনা ফীহা; ওা যালিকা জাযাঔঅ মান তাযাককা
বাংলা অর্থ
বসবাসের এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশে দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার, যারা পবিত্র হয়।
আয়াত 77 وَلَقَدْ أَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِى فَٱضْرِبْ لَهُمْ طَرِيقًۭا فِى ٱلْبَحْرِ يَبَسًۭا لَّا تَخَٰفُ دَرَكًۭا وَلَا تَخْشَىٰ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অওহৈনাঅ ইলা মূসাঅ অন অসরি বীবাদী ফাদরিব লাহুম তারীকান ফিল বাহরি য়াবাসাল লা তাখাফু দারাকানও ওা লা তাখশা
বাংলা অর্থ
আমি মূসা প্রতি এই মর্মে ওহী করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্যে সমুদ্রে শুষ্কপথ নির্মাণ কর। পেছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না।
আয়াত 78 فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلْيَمِّ مَا غَشِيَهُمْ
বাংলা উচ্চারণ
ফা অতবাহুম ফিরাওনু বিজুনূদিহী ফাঘাশিয়াহুম মিনাল য়ামমমি মা ঘাশি য়াহুম
বাংলা অর্থ
অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জত করল।
আয়াত 79 وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُۥ وَمَا هَدَىٰ
বাংলা উচ্চারণ
ওা অদাললা ফিরাওনু কাওমাহূ ওা মা হাদা
বাংলা অর্থ
ফেরআউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎপথ দেখায়নি।
আয়াত 80 يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ قَدْ أَنجَيْنَٰكُم مِّنْ عَدُوِّكُمْ وَوَٰعَدْنَٰكُمْ جَانِبَ ٱلطُّورِ ٱلْأَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ
বাংলা উচ্চারণ
য়া বানীএ ইসরাঅঈলা কাদ অনজৈনাকুম মিন অদুও ওিকুম ওা ওাদনাকুম জানিবাত তূরিল ঐমানা ওা নাযযালনা অলৈকুমুল মাননা ওাস সালওা
বাংলা অর্থ
হে বনী-ইসরাঈল! আমি তোমাদেরকে তোমাদের শক্রুর কবল থেকে উদ্ধার করেছি, তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে ‘মান্না’ ও ‘সালওয়া’ নাযিল করেছি।
আয়াত 81 كُلُوا۟ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ وَلَا تَطْغَوْا۟ فِيهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِى ۖ وَمَن يَحْلِلْ عَلَيْهِ غَضَبِى فَقَدْ هَوَىٰ
বাংলা উচ্চারণ
কুলূ মিন তৈয়িবাতি মা রাযাকনাকুম ওা লা তাতঘাও ফীহি ফা য়াহিললা অলৈকুম ঘাদাবী ওা মৈ য়াহলিল অলৈহি ঘাদাবী ফাকাদ হাওা
বাংলা অর্থ
বলেছিঃ আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমালংঘন করো না, তা হলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধবংস হয়ে যায়।
আয়াত 82 وَإِنِّى لَغَفَّارٌۭ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا ثُمَّ ٱهْتَدَىٰ
বাংলা উচ্চারণ
ওা ইননী লা ঘাফফারুল লিমান তাবা ওা আমানা ওা অমিলা সালিহান সুমমাহ তাদা
বাংলা অর্থ
আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল।
আয়াত 83 ۞ وَمَآ أَعْجَلَكَ عَن قَوْمِكَ يَٰمُوسَىٰ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অজালাকা অন কাওমিকা য়া মূসা
বাংলা অর্থ
হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি ত্বরা করলে কেন?
আয়াত 84 قَالَ هُمْ أُو۟لَآءِ عَلَىٰٓ أَثَرِى وَعَجِلْتُ إِلَيْكَ رَبِّ لِتَرْضَىٰ
বাংলা উচ্চারণ
কালা হুম উলাঐ অলাঅ অসারী ওা অজিলতু ইলৈকা রাববি লিতারদা
বাংলা অর্থ
তিনি বললেনঃ এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম, যাতে তুমি সন্তুষ্ট হও।
আয়াত 85 قَالَ فَإِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنۢ بَعْدِكَ وَأَضَلَّهُمُ ٱلسَّامِرِىُّ
বাংলা উচ্চারণ
কালা ফা ইননা কাদ ফাতাননা কাওমাকা মিম বাদিকা ওা অদাললাহুমুস সামিরিয়য়
বাংলা অর্থ
বললেনঃ আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে।
আয়াত 86 فَرَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَٰنَ أَسِفًۭا ۚ قَالَ يَٰقَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ۚ أَفَطَالَ عَلَيْكُمُ ٱلْعَهْدُ أَمْ أَرَدتُّمْ أَن يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌۭ مِّن رَّبِّكُمْ فَأَخْلَفْتُم مَّوْعِدِى
বাংলা উচ্চারণ
ফারাজাস মূসাঅ ইলা কাওমিহী ঘাদবানা অসিফা; কালা য়া কাওমি অলাম য়ৈদকুম রাববুকুম ওাদান হাসানা; অফাতালা অলৈকুমুল অহদু অম অরাততুম ঐ য়াহিললা অলৈকুম ঘাদাবুম মির রাববিকুম ফা অখলাফতুম মাওিদী
বাংলা অর্থ
অতঃপর মূসা তাঁর সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেনঃ হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে, না তোমরা চেয়েছ যে, তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে?
আয়াত 87 قَالُوا۟ مَآ أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَٰكِنَّا حُمِّلْنَآ أَوْزَارًۭا مِّن زِينَةِ ٱلْقَوْمِ فَقَذَفْنَٰهَا فَكَذَٰلِكَ أَلْقَى ٱلسَّامِرِىُّ
বাংলা উচ্চারণ
কালূ মাঅ অখলাফনা মাওিদাকা বিমালকিননা ওা লাকিননা হুমমিলনাঅ অওযারাম মিন যীনাতিল কাওমি ফাকাযাফনাহা ফাকাযালিকা অলকাস সামিরিয়য়
বাংলা অর্থ
তারা বললঃ আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি; কিন্তু আমাদের উপর ফেরউনীদের অলংকারের বোঝা চাপিয়ে দেয়া হয়েছিল। অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি। এমনি ভাবে সামেরীও নিক্ষেপ করেছে।
আয়াত 88 فَأَخْرَجَ لَهُمْ عِجْلًۭا جَسَدًۭا لَّهُۥ خُوَارٌۭ فَقَالُوا۟ هَٰذَآ إِلَٰهُكُمْ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِىَ
বাংলা উচ্চারণ
ফা অখরাজা লাহুম ইজলান জাসাদাল লাহূ খুওারুন ফাকালূ হাযাঅ ইলাহুকুম ওা ইলাহু মূসা ফানাসী
বাংলা অর্থ
অতঃপর সে তাদের জন্য তৈরী করে বের করল একটি গো-বৎস, একটা দেহ, যার মধ্যে গরুর শব্দ ছিল। তারা বললঃ এটা তোমাদের উপাস্য এবং মূসার ও উপাস্য, অতঃপর মূসা ভুলে গেছে।
আয়াত 89 أَفَلَا يَرَوْنَ أَلَّا يَرْجِعُ إِلَيْهِمْ قَوْلًۭا وَلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّۭا وَلَا نَفْعًۭا
বাংলা উচ্চারণ
অফালা য়ারাওনা আল্লাহ য়ারজিউ ইলৈহিম কাওলানও ওা লা য়ামলিকু লাহুম দাররানও ওা লা নাফা
বাংলা অর্থ
তারা কি দেখে না যে, এটা তাদের কোন কথার উত্তর দেয় না এবং তারে কোন ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না?
আয়াত 90 وَلَقَدْ قَالَ لَهُمْ هَٰرُونُ مِن قَبْلُ يَٰقَوْمِ إِنَّمَا فُتِنتُم بِهِۦ ۖ وَإِنَّ رَبَّكُمُ ٱلرَّحْمَٰنُ فَٱتَّبِعُونِى وَأَطِيعُوٓا۟ أَمْرِى
বাংলা উচ্চারণ
ওা লাকাদ কালা লাহুম হারূনু মিন কাবলু য়া কাওমি ইননামা ফুতিনতুম বিহী ওা ইননা রাববাকুমুর রাহমানু ফাততাবিঊনী ওা অতীঊও অমরী
বাংলা অর্থ
হারুন তাদেরকে পুর্বেই বলেছিলেনঃ হে আমার কওম, তোমরা তো এই গো-বৎস দ্বারা পরীক্ষায় নিপতিত হয়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময়। অতএব, তোমরা আমার অনুসরণ কর এবং আমার আদেশ মেনে চল।
আয়াত 91 قَالُوا۟ لَن نَّبْرَحَ عَلَيْهِ عَٰكِفِينَ حَتَّىٰ يَرْجِعَ إِلَيْنَا مُوسَىٰ
বাংলা উচ্চারণ
কালূ লান নাবরাহা অলৈহি আকিফীনা হাততা য়ারজিঅ ইলৈনা মূসা
বাংলা অর্থ
তারা বললঃ মূসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা সদাসর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব।
আয়াত 92 قَالَ يَٰهَٰرُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوٓا۟
বাংলা উচ্চারণ
কালা য়া হারূনু মা মানা অকা ইয রা ঐতাহুম দাললূও
বাংলা অর্থ
মূসা বললেনঃ হে হারুন, তুমি যখন তাদেরকে পথ ভ্রষ্ট হতে দেখলে, তখন তোমাকে কিসে নিবৃত্ত করল ?
আয়াত 93 أَلَّا تَتَّبِعَنِ ۖ أَفَعَصَيْتَ أَمْرِى
বাংলা উচ্চারণ
আল্লাহ তাততাবিঅনি অফাসৈতা অমরী
বাংলা অর্থ
আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে? তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ?
আয়াত 94 قَالَ يَبْنَؤُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِى وَلَا بِرَأْسِىٓ ۖ إِنِّى خَشِيتُ أَن تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِى
বাংলা উচ্চারণ
কালা য়াবনৌমমা লা তাখুয বিলিহয়াতী ওা লা বিরাসী ইননী খাশেতু অন তাকূলা ফাররাকতা বৈনা বানীএ ইসরাঅঈলা ওা লাম তারকুব কাওলী
বাংলা অর্থ
তিনি বললেনঃ হে আমার জননী-তনয়, আমার শ্মশ্রু ও মাথার চুল ধরে আকর্ষণ করো না; আমি আশঙ্কা করলাম যে, তুমি বলবেঃ তুমি বনী-ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখনি।
আয়াত 95 قَالَ فَمَا خَطْبُكَ يَٰسَٰمِرِىُّ
বাংলা উচ্চারণ
কালা ফামা খাতবুকা য়া সামিরিয়য়
বাংলা অর্থ
মূসা বললেন হে সামেরী, এখন তোমার ব্যাপার কি?
আয়াত 96 قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا۟ بِهِۦ فَقَبَضْتُ قَبْضَةًۭ مِّنْ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتْ لِى نَفْسِى
বাংলা উচ্চারণ
কালা বাসুরতু বিমা লাম য়াবসুরূ বিহী ফাকাবাদতু কাবদাতাম মিন অসারির রাসূলি ফানাবাযতুহা ওা কাযালিকা সাওওালাত লী নাফসী
বাংলা অর্থ
সে বললঃ আমি দেখলাম যা অন্যেরা দেখেনি। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহেߦ#2480; নীচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম। অতঃপর আমি তা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল।
আয়াত 97 قَالَ فَٱذْهَبْ فَإِنَّ لَكَ فِى ٱلْحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَ ۖ وَإِنَّ لَكَ مَوْعِدًۭا لَّن تُخْلَفَهُۥ ۖ وَٱنظُرْ إِلَىٰٓ إِلَٰهِكَ ٱلَّذِى ظَلْتَ عَلَيْهِ عَاكِفًۭا ۖ لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِى ٱلْيَمِّ نَسْفًا
বাংলা উচ্চারণ
কালা ফাযহাব ফা ইননা লাকা ফিল হায়াতি অন তাকূলা লা মিসাসা ওা ইননা লাকা মাওিদাল লান তুখলাফাহূ ওানযুর ইলাঅ ইলাহিকাল লাযী যালতা অলৈহি আকিফা; লানুহাররিকানননাহূ সুমমা লানানসিফানাহূ ফিল য়ামমি নাসফা
বাংলা অর্থ
মূসা বললেনঃ দূর হ, তোর জন্য সারা জীবন এ শাস্তিই রইল যে, তুই বলবি; আমাকে স্পর্শ করো না, এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে, যার ব্যতিক্রম হবে না। তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর, যাকে তুই ঘিরে থাকতি। আমরা সেটি জালিয়ে দেবই। অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই।
আয়াত 98 إِنَّمَآ إِلَٰهُكُمُ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًۭا
বাংলা উচ্চারণ
ইননামাঅ ইলাহুককুমুল লাহুল লাযী লা ইলাহা ইললা হূ; ওাসিঅ কুললা শৈইন ইলমা
বাংলা অর্থ
তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই। সব বিষয় তাঁর জ্ঞানের পরিধিভুক্ত।
আয়াত 99 كَذَٰلِكَ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآءِ مَا قَدْ سَبَقَ ۚ وَقَدْ ءَاتَيْنَٰكَ مِن لَّدُنَّا ذِكْرًۭا
বাংলা উচ্চারণ
কাযালিকা নাকুসসু অলৈকা মিন অমবাঐ মা কাদ সাবাক; ওা কাদ আতৈনাকা মিল লাদুননা যিকরা
বাংলা অর্থ
এমনিভাবে আমি পূর্বে যা ঘটেছে, তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি। আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ।
আয়াত 100 مَّنْ أَعْرَضَ عَنْهُ فَإِنَّهُۥ يَحْمِلُ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وِزْرًا
বাংলা উচ্চারণ
মান অরাদা অনহু, ফা ইননাহূ য়াহমিলু য়াওমাল কিয়ামাতি ওিযরা
বাংলা অর্থ
যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে, সে কেয়ামতের দিন বোঝা বহন করবে।
আয়াত 101 خَٰلِدِينَ فِيهِ ۖ وَسَآءَ لَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ حِمْلًۭا
বাংলা উচ্চারণ
খালিদীনা ফীহি ওা সাআ লাহুম য়াওমাল কিয়ামাতি হিমলা
বাংলা অর্থ
তারা তাতে চিরকাল থাকবে এবং কেয়ামতের দিন এই বোঝা তাদের জন্যে মন্দ হবে।
আয়াত 102 يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ ۚ وَنَحْشُرُ ٱلْمُجْرِمِينَ يَوْمَئِذٍۢ زُرْقًۭا
বাংলা উচ্চারণ
য়াওমা য়ুনফাখু ফিসসূরি ওা নাহশুরুল মুজরিমীনা য়াওমা ইযিন যুরকা
বাংলা অর্থ
যেদিন সিঙ্গায় ফূৎকার দেয়া হবে, সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায়।
আয়াত 103 يَتَخَٰفَتُونَ بَيْنَهُمْ إِن لَّبِثْتُمْ إِلَّا عَشْرًۭا
বাংলা উচ্চারণ
য়াতাখাফাতূনা বৈনাহুম ইল লাবিসতুম ইললা অশরা
বাংলা অর্থ
তারা চুপিসারে পরস্পরে বলাবলি করবেঃ তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে।
আয়াত 104 نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ إِذْ يَقُولُ أَمْثَلُهُمْ طَرِيقَةً إِن لَّبِثْتُمْ إِلَّا يَوْمًۭا
বাংলা উচ্চারণ
নাহনু অলামু বিমা য়াকূলূনা ইয য়াকূলু অমসালুহুম তারীকাতান ইললাবিসতুম ইললা য়াওমা
বাংলা অর্থ
তারা কি বলে তা আমি ভালোভাবে জানি। তাদের মধ্যে যে, অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবেঃ তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে।
আয়াত 105 وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّى نَسْفًۭا
বাংলা উচ্চারণ
ওা য়াসালূনাকা অনিল জিবালি ফাকুল য়ানসিফুহা রাববী নাসফা
বাংলা অর্থ
তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করা। অতএব, আপনি বলুনঃ আমার পালনকর্তা পহাড়সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন।
আয়াত 106 فَيَذَرُهَا قَاعًۭا صَفْصَفًۭا
বাংলা উচ্চারণ
ফা য়াযারুহা কাঅন সাফসাফা
বাংলা অর্থ
অতঃপর পৃথিবীকে মসৃণ সমতলভূমি করে ছাড়বেন।
আয়াত 107 لَّا تَرَىٰ فِيهَا عِوَجًۭا وَلَآ أَمْتًۭا
বাংলা উচ্চারণ
লা তারা ফীহা ইওাজানও ওা লাঅ অমতা
বাংলা অর্থ
তুমি তাতে মোড় ও টিলা দেখবে না।
আয়াত 108 يَوْمَئِذٍۢ يَتَّبِعُونَ ٱلدَّاعِىَ لَا عِوَجَ لَهُۥ ۖ وَخَشَعَتِ ٱلْأَصْوَاتُ لِلرَّحْمَٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًۭا
বাংলা উচ্চারণ
য়াওমা ইযিনয় য়াততাবিঊনাদ দাইয়া লা ইওাজা লাহূ ওা খাশাতিল অসওাতু লির রাহমানি ফালা তাসমৌ ইললা হামসা
বাংলা অর্থ
সেই দিন তারা আহবানকারীর অনুসরণ করবে, যার কথা এদিক-সেদিক হবে না এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না।
আয়াত 109 يَوْمَئِذٍۢ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَرَضِىَ لَهُۥ قَوْلًۭا
বাংলা উচ্চারণ
য়াওমা ইযিল লা তানফৌশ শাফাঅতু ইললা মান অযিনা লাহুর রাহমানু ওা রাদিয়া লাহূ কাওলা
বাংলা অর্থ
দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারও সুপারিশ সেদিন কোন উপকারে আসবে না।
আয়াত 110 يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِهِۦ عِلْمًۭا
বাংলা উচ্চারণ
য়ালামু মা বৈনা ঐদীহিম ওা মা খালফাহুম ওা লা য়ৌহীতূনা বিহী ইলমা
বাংলা অর্থ
তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না।
আয়াত 111 ۞ وَعَنَتِ ٱلْوُجُوهُ لِلْحَىِّ ٱلْقَيُّومِ ۖ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًۭا
বাংলা উচ্চারণ
ওা অনাতিল ওুজূহু লিল হৈইয়িল কৈয়ূমি ওা কাদ খাবা মান হামালা যুলমা
বাংলা অর্থ
সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমন্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে।
আয়াত 112 وَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤْمِنٌۭ فَلَا يَخَافُ ظُلْمًۭا وَلَا هَضْمًۭا
বাংলা উচ্চারণ
ওা মৈ য়ামাল মিনাস সালিহাতি ওা হুওা মুমিনুন ফালা য়াখাফু যুলমানও ওা লা হাদমা
বাংলা অর্থ
যে ঈমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না।
আয়াত 113 وَكَذَٰلِكَ أَنزَلْنَٰهُ قُرْءَانًا عَرَبِيًّۭا وَصَرَّفْنَا فِيهِ مِنَ ٱلْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًۭا
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা অনযালনাহু কুরানান অরাবিয়য়ানও ওা সাররাফনা ফী হি মিনাল ওাঈদি লাললাহুম য়াততাকূনা অও য়ুহদিসু লাহুম যিকরা
বাংলা অর্থ
এমনিভাবে আমি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়।
আয়াত 114 فَتَعَٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِٱلْقُرْءَانِ مِن قَبْلِ أَن يُقْضَىٰٓ إِلَيْكَ وَحْيُهُۥ ۖ وَقُل رَّبِّ زِدْنِى عِلْمًۭا
বাংলা উচ্চারণ
ফাতাঅলাল লাহুল মালিকুল হাকক; ওা লা তাজাল বিল কুরানি মিন কাবলি ঐ য়ুকদাঅ ইলৈকা ওাহয়ুহূ ওা কুর রাববি যিদনী ইলমা
বাংলা অর্থ
সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না এবং বলুনঃ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।
আয়াত 115 وَلَقَدْ عَهِدْنَآ إِلَىٰٓ ءَادَمَ مِن قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهُۥ عَزْمًۭا
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অহিদনাঅ ইলাঅ আদামা মিন কাবলু ফানাসিয়া ওা লাম নাজিদ লাহূ অযমা
বাংলা অর্থ
আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম। অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি।
আয়াত 116 وَإِذْ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِءَادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ أَبَىٰ
বাংলা উচ্চারণ
ওা ইয কুলনা লিলমা লাঐকাতিস জুদূ লি আদামা ফাসাজাদূও ইললাঅ ইবলীস; অবা
বাংলা অর্থ
যখন আমি ফেরেশতাদেরকে বললামঃ তোমরা আদমকে সেজদা কর, তখন ইবলীস ব্যতীত সবাই সেজদা করল। সে অমান্য করল।
আয়াত 117 فَقُلْنَا يَٰٓـَٔادَمُ إِنَّ هَٰذَا عَدُوٌّۭ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ ٱلْجَنَّةِ فَتَشْقَىٰٓ
বাংলা উচ্চারণ
ফাকুলনা য়াঅ আদামু ইননা হাযা অদুওওুল লাকা ওা লিযাওজিকা ফালা য়ুখরিজান নাকুমা মিনাল জাননাতি ফাতাশকা
বাংলা অর্থ
অতঃপর আমি বললামঃ হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদের জান্নাত থেকে। তাহলে তোমরা কষ্টে পতিত হবে।
আয়াত 118 إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَىٰ
বাংলা উচ্চারণ
ইননা লাকা আল্লাহ তাজূঅ ফীহা ওা লা তারা
বাংলা অর্থ
তোমাকে এই দেয়া হল যে, তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীণ হবে না।
আয়াত 119 وَأَنَّكَ لَا تَظْمَؤُا۟ فِيهَا وَلَا تَضْحَىٰ
বাংলা উচ্চারণ
ওা অননাকা লা তাযমৌ ফীহা ওা লা তাধা
বাংলা অর্থ
এবং তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রেও কষ্ট পাবে না।
আয়াত 120 فَوَسْوَسَ إِلَيْهِ ٱلشَّيْطَٰنُ قَالَ يَٰٓـَٔادَمُ هَلْ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ ٱلْخُلْدِ وَمُلْكٍۢ لَّا يَبْلَىٰ
বাংলা উচ্চারণ
ফা ওাসওাসা ইলৈহিশ শৈতানু কালা য়াঅ আদামু হাল অদুললুকা অলা শাজারাতিল খুলদি ওা মুলকিল লা য়াবলা
বাংলা অর্থ
অতঃপর শয়তান তাকে কুমন্ত্রনা দিল, বললঃ হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা?
আয়াত 121 فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْءَٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ ٱلْجَنَّةِ ۚ وَعَصَىٰٓ ءَادَمُ رَبَّهُۥ فَغَوَىٰ
বাংলা উচ্চারণ
ফা অকালা মিনহা ফাবাদাত লাহুমা সাও আতুহুমা ওা তাফিকা য়াখসিফানি অলৈহিমা মিনও ওারাকিল জাননাহ; ওা অসাঅ আদামু রাববাহূ ফাঘাওা
বাংলা অর্থ
অতঃপর তারা উভয়েই এর ফল ভক্ষণ করল, তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষ-পত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে শুরু করল। আদম তার পালনকর্তার অবাধ্যতা করল, ফলে সে পথ ভ্রষ্ঠ হয়ে গেল।
আয়াত 122 ثُمَّ ٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَتَابَ عَلَيْهِ وَهَدَىٰ
বাংলা উচ্চারণ
সুমমাজ তাববাহু রাববুহূ ফাতাবা অলৈহি ওা হাদা
বাংলা অর্থ
এরপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন, তার প্রতি মনোযোগী হলেন এবং তাকে সুপথে আনয়ন করলেন।
আয়াত 123 قَالَ ٱهْبِطَا مِنْهَا جَمِيعًۢا ۖ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّۭ ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّى هُدًۭى فَمَنِ ٱتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ
বাংলা উচ্চারণ
কালাহ বিতা মিনহা জামীঅম বাদুকুম লিবাদিন অদুওও; ফা ইমমা য়াতি য়াননাকুম মিননী হুদান ফামানিত তাবা হুদায়া ফালা য়াদিললু ওা লা য়াশহকা
বাংলা অর্থ
তিনি বললেনঃ তোমরা উভয়েই এখান থেকে এক সঙ্গে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসে, তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে, সে পথভ্রষ্ঠ হবে না এবং কষ্টে পতিত হবে না।
আয়াত 124 وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِى فَإِنَّ لَهُۥ مَعِيشَةًۭ ضَنكًۭا وَنَحْشُرُهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ أَعْمَىٰ
বাংলা উচ্চারণ
ওা মান অরাদা অন যিকরী ফা ইননা লাহূ মাঈশাতান দানকানও ওা নাহশুরুহূ য়াওমাল কিয়ামাতি অমা
বাংলা অর্থ
এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব।
আয়াত 125 قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىٓ أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًۭا
বাংলা উচ্চারণ
কালা রাববি লিমা হাশার তানী অমা ওা কাদ কুনতু বাসীরা
বাংলা অর্থ
সে বলবেঃ হে আমার পালনকর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুমান ছিলাম।
আয়াত 126 قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَا ۖ وَكَذَٰلِكَ ٱلْيَوْمَ تُنسَىٰ
বাংলা উচ্চারণ
কালা কাযালিকা অতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওা কাযালিকাল য়াওমা তুনসা
বাংলা অর্থ
আল্লাহ বলবেনঃ এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব।
আয়াত 127 وَكَذَٰلِكَ نَجْزِى مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنۢ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ۚ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَشَدُّ وَأَبْقَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা নাজযী মান অসরাফা ওা লাম য়ুমিম বি আয়াতি রাববিহ; ওা লাযাবুল আখিরাতি অশাদদু ওা অবকা
বাংলা অর্থ
এমনিভাবে আমি তাকে প্রতিফল দেব, যে সীমালঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে। তার পরকালের শাস্তি কঠোরতর এবং অনেক স্থায়ী।
আয়াত 128 أَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ ٱلْقُرُونِ يَمْشُونَ فِى مَسَٰكِنِهِمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّأُو۟لِى ٱلنُّهَىٰ
বাংলা উচ্চারণ
অফালাম য়াহদি লাহুম কাম অহলাকনা কাবলাহুম মিনাল কুরূনি য়ামশূনা ফী মাসাকিনিহিম; ইননা ফী যালিকা লা আয়াতিল লি উলিননুহা
বাংলা অর্থ
আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধবংস করেছি। যাদের বাসভুমিতে এরা বিচরণ করে, এটা কি এদেরকে সৎপথ প্রদর্শন করল না? নিশ্চয় এতে বুদ্ধিমানদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 129 وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ لَكَانَ لِزَامًۭا وَأَجَلٌۭ مُّسَمًّۭى
বাংলা উচ্চারণ
ওা লাও লা কালিমাতুন সাবাকাত মির রাববিকা লাকানা লিযামানও ওা অজালুম মুসামমা
বাংলা অর্থ
আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত।
আয়াত 130 فَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ ٱلشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ۖ وَمِنْ ءَانَآئِ ٱلَّيْلِ فَسَبِّحْ وَأَطْرَافَ ٱلنَّهَارِ لَعَلَّكَ تَرْضَىٰ
বাংলা উচ্চারণ
ফাসবির অলা মা য়াকূলূনা ওা সাববিহ বিহামদি রাববিকা কাবলা তুলূইশ শামসি ওা কাবলা ঘুরূবিহা ওা মিন আনাঐল লৈলি ফাসববিহ ওা অতরাফান নাহারি লা অললাকা তারদা
বাংলা অর্থ
সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষনা করুন সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষনা করুন রাত্রির কিছু অংশ ও দিবাভাগে, সম্ভবতঃ তাতে আপনি সন্তুষ্ট হবেন।
আয়াত 131 وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّنْهُمْ زَهْرَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌۭ وَأَبْقَىٰ
বাংলা উচ্চারণ
ওা লা তামুদদাননা ঐনৈকা ইলা মা মাততানা বিহীএ অযওাজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনয়া লিনাফতিনাহুম ফীহ; ওা রিযকু রাববিকা খৈরুনও ওা অবকা
বাংলা অর্থ
আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্যে পার্থিবজীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ-বিলাসের যে উপকরণ দিয়েছি, আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না। আপনার পালনকর্তার দেয়া রিযিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।
আয়াত 132 وَأْمُرْ أَهْلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْـَٔلُكَ رِزْقًۭا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَٱلْعَٰقِبَةُ لِلتَّقْوَىٰ
বাংলা উচ্চারণ
ওামুর অহলাকা বিস সালাতি ওাসতাবির অলৈহা লা নাসালুকা রিযকা; নাহনু নারযুকুক; ওাল আকিবাতু লিততাকওা
বাংলা অর্থ
আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোন রিযিক চাই না। আমি আপনাকে রিযিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ।
আয়াত 133 وَقَالُوا۟ لَوْلَا يَأْتِينَا بِـَٔايَةٍۢ مِّن رَّبِّهِۦٓ ۚ أَوَلَمْ تَأْتِهِم بَيِّنَةُ مَا فِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
বাংলা উচ্চারণ
ওা কালূ লাও লা য়াতীনা বি আয়াতিম মমির রাববিহ; অওালাম তাতিহিম বৈয়িনাতু মা ফিস সুহুফিল ঊলা
বাংলা অর্থ
এরা বলেঃ সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোন নিদর্শন আনয়ন করে না কেন? তাদের কাছে কি প্রমাণ আসেনি, যা পূর্ববর্তী গ্রন্থসমূহে আছে?
আয়াত 134 وَلَوْ أَنَّآ أَهْلَكْنَٰهُم بِعَذَابٍۢ مِّن قَبْلِهِۦ لَقَالُوا۟ رَبَّنَا لَوْلَآ أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًۭا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ مِن قَبْلِ أَن نَّذِلَّ وَنَخْزَىٰ
বাংলা উচ্চারণ
ওা লাও অননাঅ অহলাকনাহুম বিঅযাবিম মিন কাবলিহী লাকালূ রাববানা লাও লাঅ অরসালতা ইলৈনা রাসূলান ফানাততাবিস আয়াতিকা মিন কাবলি অন নাযিললা ওা নাখযা
বাংলা অর্থ
যদি আমি এদেরকে ইতিপূর্বে কোন শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে এরা বলতঃ হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের কাছে একজন রসূল প্রেরণ করলেন না কেন? তাহলে তো আমরা অপমানিত ও হেয় হওয়ার পূর্বেই আপনার নিদর্শন সমূহ মেনে চলতাম।
আয়াত 135 قُلْ كُلٌّۭ مُّتَرَبِّصٌۭ فَتَرَبَّصُوا۟ ۖ فَسَتَعْلَمُونَ مَنْ أَصْحَٰبُ ٱلصِّرَٰطِ ٱلسَّوِىِّ وَمَنِ ٱهْتَدَىٰ
বাংলা উচ্চারণ
কুল কুললুম মুতারাববিসুন ফাতারাববাসূ ফাসতালামূনা মান অশাবুস সিরাতিস সাওিয়য়ি ওা মানিহ তাদা
বাংলা অর্থ
বলুন, প্রত্যেকেই পথপানে চেয়ে আছে, সুতরাং তোমরাও পথপানে চেয়ে থাক। অদূর ভবিষ্যতে তোমরা জানতে পারবে কে সরল পথের পথিক এবং কে সৎপথ প্রাপ্ত হয়েছে।