☾ আল-কোরআন
সূরা 21 · মাক্কী

আল-আম্বিয়া الأنبياء

Al-Anbiya · 112 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِى غَفْلَةٍۢ مُّعْرِضُونَ
বাংলা উচ্চারণ
ইকতারাবা লিননাসি হিসা বুহুম ওা হুম ফী ঘাফলাতিম মুরিদূন
বাংলা অর্থ
মানুষের হিসাব-কিতাবের সময় নিকটবর্তী; অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে।
আয়াত 2
مَا يَأْتِيهِم مِّن ذِكْرٍۢ مِّن رَّبِّهِم مُّحْدَثٍ إِلَّا ٱسْتَمَعُوهُ وَهُمْ يَلْعَبُونَ
বাংলা উচ্চারণ
মা য়াতীহিম মিন যিকরিম মির রাববিহিম মুহদাসিন ইললাস তামাঊহু ওা হুম য়ালাবূন
বাংলা অর্থ
তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোন নতুন উপদেশ আসে, তারা তা খেলার ছলে শ্রবণ করে।
আয়াত 3
لَاهِيَةًۭ قُلُوبُهُمْ ۗ وَأَسَرُّوا۟ ٱلنَّجْوَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ هَلْ هَٰذَآ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ ۖ أَفَتَأْتُونَ ٱلسِّحْرَ وَأَنتُمْ تُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
লাহিয়াতান কুলূবুহুম; ওা অসাররুন নাজওাল লাযীনা যালামূ হাল হাযা ইললা বাশারুম মিসলুকুম অফাতা তূনাস সিহরা ওা অনতুম তুবসিরূন
বাংলা অর্থ
তাদের অন্তর থাকে খেলায় মত্ত। জালেমরা গোপনে পরামর্শ করে, সে তো তোমাদেরই মত একজন মানুষ; এমতাবস্থায় দেখে শুনে তোমরা তার যাদুর কবলে কেন পড়?
আয়াত 4
قَالَ رَبِّى يَعْلَمُ ٱلْقَوْلَ فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
কালা রাববী য়ালামুল কাওলা ফিস সামাঐ ওাল অরদি ওা হুওাস সামীউল অলীম
বাংলা অর্থ
পয়গম্বর বললেনঃ নভোমন্ডল ও ভুমন্ডলের কথাই আমার পালনকর্তা জানেন। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।
আয়াত 5
بَلْ قَالُوٓا۟ أَضْغَٰثُ أَحْلَٰمٍۭ بَلِ ٱفْتَرَىٰهُ بَلْ هُوَ شَاعِرٌۭ فَلْيَأْتِنَا بِـَٔايَةٍۢ كَمَآ أُرْسِلَ ٱلْأَوَّلُونَ
বাংলা উচ্চারণ
বাল কালূও অদঘাসু অহলামিম বালিফ তারাহু বাল হুওা শাইরুন ফালয়াতিনা বি আয়াতিন কামা উরসিলাল অওওালূন
বাংলা অর্থ
এছাড়া তারা আরও বলেঃ অলীক স্বপ্ন; না সে মিথ্যা উদ্ভাবন করেছে, না সে একজন কবি। অতএব সে আমাদের কাছে কোন নিদর্শন আনয়ন করুক, যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগন।
আয়াত 6
مَآ ءَامَنَتْ قَبْلَهُم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَٰهَآ ۖ أَفَهُمْ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
মাঅ আঅমানাত কাবলাহুম মিন কারয়াতিন অহলাকনাহা অফাহুম য়ুমিনূন
বাংলা অর্থ
তাদের পূর্বে যেসব জনপদ আমি ধবংস করে দিয়েছি, তারা বিশ্বাস স্থাপন করেনি; এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে?
আয়াত 7
وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا رِجَالًۭا نُّوحِىٓ إِلَيْهِمْ ۖ فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনা কাবলাকা ইললা রিজালান নূহীএ ইলৈহিম ফাসালূ অহলায যিকরি ইন কুনতুম লা তালামূন
বাংলা অর্থ
আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস কর।
আয়াত 8
وَمَا جَعَلْنَٰهُمْ جَسَدًۭا لَّا يَأْكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُوا۟ خَٰلِدِينَ
বাংলা উচ্চারণ
ওা মা জালনাহুম জাসাদাল লা য়াকুলূনাত তাঅমা ওা মা কানূ খালিদীন
বাংলা অর্থ
আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে, তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ীও ছিল না।
আয়াত 9
ثُمَّ صَدَقْنَٰهُمُ ٱلْوَعْدَ فَأَنجَيْنَٰهُمْ وَمَن نَّشَآءُ وَأَهْلَكْنَا ٱلْمُسْرِفِينَ
বাংলা উচ্চারণ
সুমমা সাদাকনা হুমুল ওাদা ফানজৈনাহুম ওা মান নাশাঔ ওা অহলাকনাল মুসরিফীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধবংস করে ছিলাম সীমালঙ্ঘনকারীদেরকে।
আয়াত 10
لَقَدْ أَنزَلْنَآ إِلَيْكُمْ كِتَٰبًۭا فِيهِ ذِكْرُكُمْ ۖ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
লাকাদ অনযালনাঅ ইলৈকুম কিতাবান ফীহি যিকরুকুম অফালা তাকিলূন
বাংলা অর্থ
আমি তোমাদের প্রতি একটি কিতাব অবর্তীর্ণ করেছি; এতে তোমাদের জন্যে উপদেশ রয়েছে। তোমরা কি বোঝ না?
আয়াত 11
وَكَمْ قَصَمْنَا مِن قَرْيَةٍۢ كَانَتْ ظَالِمَةًۭ وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا ءَاخَرِينَ
বাংলা উচ্চারণ
ওা কাম কাসামনা মিন কারয়াতিন কাননাত যালিমাতানও ওা অনশাদনা বাদাহা কাওমান আখারীন
বাংলা অর্থ
আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি।
আয়াত 12
فَلَمَّآ أَحَسُّوا۟ بَأْسَنَآ إِذَا هُم مِّنْهَا يَرْكُضُونَ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ অহাসসূ বাসানাঅ ইযাঅ হুম মিনহা য়ারকুদূন
বাংলা অর্থ
অতঃপর যখন তারা আমার আযাবের কথা টের পেল, তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগল।
আয়াত 13
لَا تَرْكُضُوا۟ وَٱرْجِعُوٓا۟ إِلَىٰ مَآ أُتْرِفْتُمْ فِيهِ وَمَسَٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُونَ
বাংলা উচ্চারণ
লা তারকুদূ ওারজিঊও ইলা মাঅ উতরিফতুম ফীহে ওা মাসাকিনিকুম লাললাকুম তুসালূন
বাংলা অর্থ
পলায়ন করো না এবং ফিরে এস, যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাসগৃহে; সম্ভবত; কেউ তোমাদের জিজ্ঞেস করবে।
আয়াত 14
قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
কালূ য়া ওৈলানাঅ ইননা কুননা যালিমীন
বাংলা অর্থ
তারা বললঃ হায়, দুর্ভোগ আমাদের, আমরা অবশ্যই পাপী ছিলাম।
আয়াত 15
فَمَا زَالَت تِّلْكَ دَعْوَىٰهُمْ حَتَّىٰ جَعَلْنَٰهُمْ حَصِيدًا خَٰمِدِينَ
বাংলা উচ্চারণ
ফামা যালাত তিলকা দাওাহুম হাততা জালনাহুম হাসীদান খামিদীন
বাংলা অর্থ
তাদের এই আর্তনাদ সব সময় ছিল, শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি।
আয়াত 16
وَمَا خَلَقْنَا ٱلسَّمَآءَ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَٰعِبِينَ
বাংলা উচ্চারণ
ওা মা খালাকনাস সামাআ ওাল অরদা ওা মা বৈনাহুমা লাইবীন
বাংলা অর্থ
আকাশ পৃথিবী এতদুভয়ের মধ্যে যা আছে, তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।
আয়াত 17
لَوْ أَرَدْنَآ أَن نَّتَّخِذَ لَهْوًۭا لَّٱتَّخَذْنَٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَٰعِلِينَ
বাংলা উচ্চারণ
লাও অরাদনাঅ অন নাততাখিযা লাহওাল লাত তাখাযনাহু মিল লাদুননাঅ ইন কুননা ফাইলীন
বাংলা অর্থ
আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম, তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম, যদি আমাকে করতে হত।
আয়াত 18
بَلْ نَقْذِفُ بِٱلْحَقِّ عَلَى ٱلْبَٰطِلِ فَيَدْمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٌۭ ۚ وَلَكُمُ ٱلْوَيْلُ مِمَّا تَصِفُونَ
বাংলা উচ্চারণ
বাল নাকযিফু বিলহাককি অলাল বাতিলি ফা য়াদমাঘুহূ ফা ইযা হুওা যাহিক; ওা লাকুমুল ওৈলু মিমমা তাসিফূন
বাংলা অর্থ
বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ।
আয়াত 19
وَلَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَمَنْ عِندَهُۥ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَلَا يَسْتَحْسِرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাহূ মান ফিস সামাওাতি ওাল অরদ; ওা মান ইনদাহূ লা য়াসতাকবিরূনা অন ইবাদা তিহী ওা লা য়াসতাহসিরূন
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভুমন্ডলে যারা আছে, তারা তাঁরই। আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তাঁর ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না।
আয়াত 20
يُسَبِّحُونَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ لَا يَفْتُرُونَ
বাংলা উচ্চারণ
য়ুসাববিহূনা লৈলা ওাননাহারা লা য়াফতুরূন
বাংলা অর্থ
তারা রাত্রিদিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না।
আয়াত 21
أَمِ ٱتَّخَذُوٓا۟ ءَالِهَةًۭ مِّنَ ٱلْأَرْضِ هُمْ يُنشِرُونَ
বাংলা উচ্চারণ
অমিত তাখাযূও আলিহাতাম মিনাল অরদি হুম য়ুনশিরূন
বাংলা অর্থ
তারা কি মৃত্তিকা দ্বারা তৈরী উপাস্য গ্রহণ করেছে, যে তারা তাদেরকে জীবিত করবে?
আয়াত 22
لَوْ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَا ۚ فَسُبْحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلْعَرْشِ عَمَّا يَصِفُونَ
বাংলা উচ্চারণ
লাও কানা ফীহিমাঅ আলিহাতুন ইললাল লাহু লাফাসাদাতা; ফাসুভানাল লাহি রাববিল অরশি অমমা য়াসিফূন
বাংলা অর্থ
যদি নভোমন্ডল ও ভুমন্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত, তবে উভয়ের ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে, তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র।
আয়াত 23
لَا يُسْـَٔلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـَٔلُونَ
বাংলা উচ্চারণ
লা য়ুসালু অমমা য়াফালু ওা হুম য়ুসালূন
বাংলা অর্থ
তিনি যা করেন, তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে।
আয়াত 24
أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةًۭ ۖ قُلْ هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ ۖ هَٰذَا ذِكْرُ مَن مَّعِىَ وَذِكْرُ مَن قَبْلِى ۗ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ ٱلْحَقَّ ۖ فَهُم مُّعْرِضُونَ
বাংলা উচ্চারণ
অমিত তাখাযূ মিন দূনিহী আলিহাতান কুল হাতূ বুরহানাকুম হাযা যিকরু মাম মৈয়া ওা যিকরু মান কাবলী; বাল অকসারুহুম লা য়ালামূনাল হাককা ফাহুম মুরিদূন
বাংলা অর্থ
তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে? বলুন, তোমরা তোমাদের প্রমাণ আন। এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পুর্ববর্তীদের কথা। বরং তাদের অধিকাংশই সত্য জানে না; অতএব তারা টালবাহানা করে।
আয়াত 25
وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِىٓ إِلَيْهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعْبُدُونِ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইললা নূহীএ ইলৈহি অননাহূ লাঅ ইলাহা ইললাঅ অনা ফাবুদূন
বাংলা অর্থ
আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং আমারই এবাদত কর।
আয়াত 26
وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَٰنُ وَلَدًۭا ۗ سُبْحَٰنَهُۥ ۚ بَلْ عِبَادٌۭ مُّكْرَمُونَ
বাংলা উচ্চারণ
ওা কালুত তাখাযার রাহমানু ওালাদান সুভানাহ; বাল ইবাদুম মককরামূন
বাংলা অর্থ
তারা বললঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে। তাঁর জন্য কখনও ইহা যোগ্য নয়; বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা।
আয়াত 27
لَا يَسْبِقُونَهُۥ بِٱلْقَوْلِ وَهُم بِأَمْرِهِۦ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
লা য়াসবিকূনাহূ বিল কাওলি ওা হুম বি অমরিহী য়ামালূন
বাংলা অর্থ
তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তাঁর আদেশেই কাজ করে।
আয়াত 28
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ٱرْتَضَىٰ وَهُم مِّنْ خَشْيَتِهِۦ مُشْفِقُونَ
বাংলা উচ্চারণ
য়ালামু মা বৈনা ঐদীহিম ওা মা খালফাহুম ওা লা য়াশফাঊনা ইললা লিমানির তাদা ওা হুম মিন খাশ য়াতিহী মুশফিকূন
বাংলা অর্থ
তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে, তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্যে সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তাঁর ভয়ে ভীত।
আয়াত 29
۞ وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّىٓ إِلَٰهٌۭ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা মৈ য়াকুল মিনহুম ইননীএ ইলাহুম মিন দূনিহী ফাযালিকা নাজযীহি জাহাননাম; কাযালিকা নাজযিয যালিমীন
বাংলা অর্থ
তাদের মধ্যে যে বলে যে, তিনি ব্যতীত আমিই উপাস্য, তাকে আমি জাহান্নামের শাস্তি দেব। আমি জালেমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
আয়াত 30
أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًۭا فَفَتَقْنَٰهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
অওালাম য়ারাল লাযীনা কাফারূও অননাস সামাওাতি ওাল অরদা কানাতা রাতকান ফাফতাকনাহুমা ওা জালনা মিনাল মাঐ কুললা শৈইন হৈয়িন অফালা য়ুমিনূন
বাংলা অর্থ
কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?
আয়াত 31
وَجَعَلْنَا فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًۭا سُبُلًۭا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওা জালনা ফিল অরদি রাওাসিয়া অন তামীদা বিহিম ওা জালনা ফীহা ফিজাজান সুবুলাল লাললাহুম য়াহতাদূন
বাংলা অর্থ
আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি, যাতে তারা পথ প্রাপ্ত হয়।
আয়াত 32
وَجَعَلْنَا ٱلسَّمَآءَ سَقْفًۭا مَّحْفُوظًۭا ۖ وَهُمْ عَنْ ءَايَٰتِهَا مُعْرِضُونَ
বাংলা উচ্চারণ
ওা জালনাস সামাআ সাকফাম মাহফূযানও ওা হুম অন আয়াতিহা মুরিদূন
বাংলা অর্থ
আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি; অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে।
আয়াত 33
وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ فِى فَلَكٍۢ يَسْبَحُونَ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী খালাকাল লৈলা ওাননাহারা ওাশশামসা ওাল কামারা কুললুন ফী ফালাকিনয় য়াশবাহূন
বাংলা অর্থ
তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।
আয়াত 34
وَمَا جَعَلْنَا لِبَشَرٍۢ مِّن قَبْلِكَ ٱلْخُلْدَ ۖ أَفَإِي۟ن مِّتَّ فَهُمُ ٱلْخَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
ওা মা জালনা লিবাশারিম মিন কাবলিকাল খুলদ; অফৈমমিততা ফাহুমুল খালিদূন
বাংলা অর্থ
আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে?
আয়াত 35
كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِٱلشَّرِّ وَٱلْخَيْرِ فِتْنَةًۭ ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
কুললু নাফসিন যাঐকাতুল মাওত; ওা নাবলূকুম বিশশাররি ওালখৈরি ফিতনাতানও ওা ইলৈনা তুরজাঊন
বাংলা অর্থ
প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।
আয়াত 36
وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِى يَذْكُرُ ءَالِهَتَكُمْ وَهُم بِذِكْرِ ٱلرَّحْمَٰنِ هُمْ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা রা আকাল লাযীনা কাফারূও ইনয়য়াততাখিযূনাকা ইললা হুযুওা; অহাযাল লাযী য়াযকুরু আলিহাতাকুম ওা হুম বি যিকরির রাহমানি হুম কাফিরূন
বাংলা অর্থ
কাফেররা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোন কাজ থাকে না, একি সেই ব্যক্তি, যে তোমাদের দেব-দেবীদের সমালোচনা করে? এবং তারাই তো রহমান’ এর আলোচনায় অস্বীকার করে।
আয়াত 37
خُلِقَ ٱلْإِنسَٰنُ مِنْ عَجَلٍۢ ۚ سَأُو۟رِيكُمْ ءَايَٰتِى فَلَا تَسْتَعْجِلُونِ
বাংলা উচ্চারণ
খুলিকাল ইনসানু মিন অজাল; সা উরীকুম আয়াতী ফালা তাসতাজিলূন
বাংলা অর্থ
সৃষ্টিগত ভাবে মানুষ ত্বরাপ্রবণ, আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব। অতএব আমাকে শীঘ্র করতে বলো না।
আয়াত 38
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াকূলূনা মাতা হাযাল ওাদু ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
এবং তারা বলেঃ যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা কবে পুর্ণ হবে?
আয়াত 39
لَوْ يَعْلَمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمْ وَلَا هُمْ يُنصَرُونَ
বাংলা উচ্চারণ
লাও য়ালামুল লাযীনা কাফারূ হীনা লা য়াকুফফূনা অনও ওুজূহিহিমুন নারা ওা লা অন যুহূরিহিম ওা লা হুম য়ুনসারূন
বাংলা অর্থ
যদি কাফেররা ঐ সময়টি জানত, যখন তারা তাদের সম্মুখ ও পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না।
আয়াত 40
بَلْ تَأْتِيهِم بَغْتَةًۭ فَتَبْهَتُهُمْ فَلَا يَسْتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمْ يُنظَرُونَ
বাংলা উচ্চারণ
বাল তাতীহিম বাঘতাতান ফাতাভাতুহুম ফালা য়াসতাতীঊনা রাদদাহা ওা লা হুম য়ুনযারূন
বাংলা অর্থ
বরং তা আসবে তাদের উপর অতর্কিত ভাবে, অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে, তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।
আয়াত 41
وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍۢ مِّن قَبْلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُوا۟ مِنْهُم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদিস তুহযিঅ বিরুসুলিম মিন কাবলিকা ফাহাকা বিললাযীনা সাখিরূ মিনহুম মা কানূ বিহী য়াসতাহযিঊন
বাংলা অর্থ
আপনার পূর্বেও অনেক রাসূলের সাথে ঠাট্টা-বিদ্রূপ করা হয়েছে। অতঃপর যে বিষয়ে তারা ঠাট্টা করত তা উল্টো ঠাট্টাকারীদের উপরই আপতিত হয়েছে।
আয়াত 42
قُلْ مَن يَكْلَؤُكُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحْمَٰنِ ۗ بَلْ هُمْ عَن ذِكْرِ رَبِّهِم مُّعْرِضُونَ
বাংলা উচ্চারণ
কুল মৈ য়াকলা উকুম বিললৈলি ওাননাহারি মিনার রাহমান; বাল হুম অন যিকরি রাববিহিম মুরিদূন
বাংলা অর্থ
বলুনঃ ‘রহমান’ থেকে কে তোমাদেরকে হেফাযত করবে রাত্রে ও দিনে। বরং তারা তাদের পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে।
আয়াত 43
أَمْ لَهُمْ ءَالِهَةٌۭ تَمْنَعُهُم مِّن دُونِنَا ۚ لَا يَسْتَطِيعُونَ نَصْرَ أَنفُسِهِمْ وَلَا هُم مِّنَّا يُصْحَبُونَ
বাংলা উচ্চারণ
অম লাহুম আলিহাতুন তামনৌলুম মিন দূনিনা; লা য়াসতাতীঊনা নাসরা অনফুসিহিম ওা লা হুম মিনননা য়ুশাবূন
বাংলা অর্থ
তবে কি আমি ব্যতীত তাদের এমন দেব-দেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে? তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষম নয় এবং তারা আমার মোকাবেলায় সাহায্যকারীও পাবে না।
আয়াত 44
بَلْ مَتَّعْنَا هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمْ حَتَّىٰ طَالَ عَلَيْهِمُ ٱلْعُمُرُ ۗ أَفَلَا يَرَوْنَ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَآ ۚ أَفَهُمُ ٱلْغَٰلِبُونَ
বাংলা উচ্চারণ
বাল মাততানা হাঔলাঐ ওা আবাআহুম হাততা তালা অলৈহিমুল উমুর; অফালা য়ারাওনা অননা নাতিল অরদা নানকুসুহা মিন অতরাফিহা; অফাহুমুল ঘালিবূন
বাংলা অর্থ
বরং আমি তাদেরকে এবং তাদের বাপ-দাদাকে ভোগসম্বার দিয়েছিলাম, এমনকি তাদের আয়ুস্কালও দীর্ঘ হয়েছিল। তারা কি দেখে না যে, আমি তাদের দেশকে চতুর্দিক থেকে হ্রাস করে আনছি। এরপরও কি তারা বিজয়ী হবে?
আয়াত 45
قُلْ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلْوَحْىِ ۚ وَلَا يَسْمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ
বাংলা উচ্চারণ
কুল ইননামাঅ উনযিরুকুম বিলওাহয়ি; ওা লা য়াসমৌস সুমমুদ দুআআ ইযা মা য়ুনযারূন
বাংলা অর্থ
বলুনঃ আমি তো কেবল ওহীর মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু বধিরদেরকে যখন সতর্ক করা হয়, তখন তারা সে সতর্কবাণী শোনে না।
আয়াত 46
وَلَئِن مَّسَّتْهُمْ نَفْحَةٌۭ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা লৈম মাসসাত হুম নাফহাতুম মিন অযাবি রাববিকা লা য়াকূলুননা য়াওৈলানাঅ ইনননা কুননা যালিমীন
বাংলা অর্থ
আপনার পালনকর্তার আযাবের কিছুমাত্রও তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা অবশ্যই পাপী ছিলাম।
আয়াত 47
وَنَضَعُ ٱلْمَوَٰزِينَ ٱلْقِسْطَ لِيَوْمِ ٱلْقِيَٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌۭ شَيْـًۭٔا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍۢ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ
বাংলা উচ্চারণ
ওা নাদৌল মাওাযীনাল কিসতা লি য়াওমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শৈআ; ওা ইন কানা মিসকালা হাববাতিম মিন খারদালিন অতৈনা বিহা; ওা কাফা বিনা হাসিবীন
বাংলা অর্থ
আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদন্ড স্থাপন করব। সুতরাং কারও প্রতি জুলুম হবে না। যদি কোন আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্যে আমিই যথেষ্ট।
আয়াত 48
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلْفُرْقَانَ وَضِيَآءًۭ وَذِكْرًۭا لِّلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনা মূসা ওা হারূনাল ফুরকানা ওা দিয়াঅনও ওা যিকরাল লিলমুততাকীন
বাংলা অর্থ
আমি মূসা ও হারুণকে দান করেছিলাম মীমাংসাকারী গ্রন্থ, আলো ও উপদেশ, আল্লাহ ভীরুদের জন্যে
আয়াত 49
ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشْفِقُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াখশাওনা রাববাহুম বিলঘৈবি ওা হুম মিনাস সাঅতি মুশফিকূন
বাংলা অর্থ
যারা না দেখেই তাদের পালনকর্তাকে ভয় করে এবং কেয়ামতের ভয়ে শঙ্কিত।
আয়াত 50
وَهَٰذَا ذِكْرٌۭ مُّبَارَكٌ أَنزَلْنَٰهُ ۚ أَفَأَنتُمْ لَهُۥ مُنكِرُونَ
বাংলা উচ্চারণ
ওা হাযা যিকরুম মুবারাকুন অনযালনাহ; অফা অনতুম লাহূ মুনকিরূন
বাংলা অর্থ
এবং এটা একটা বরকতময় উপদেশ, যা আমি নাযিল করেছি। অতএব তোমরা কি একে অস্বীকার কর?
আয়াত 51
۞ وَلَقَدْ ءَاتَيْنَآ إِبْرَٰهِيمَ رُشْدَهُۥ مِن قَبْلُ وَكُنَّا بِهِۦ عَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনাঅ ইবরাহীমা রুশদাহূ মিন কাবলু ওা কুননা বিহী আলিমীন
বাংলা অর্থ
আর, আমি ইতিপূর্বে ইব্রাহীমকে তার সৎপন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত ও ছিলাম।
আয়াত 52
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا هَٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِىٓ أَنتُمْ لَهَا عَٰكِفُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা লি অবীহি ওা কাওমিহী মা হাযিহিত তামাসীলুল লাতীএ অনতুম লাহী আকিফূন
বাংলা অর্থ
যখন তিনি তাঁর পিতা ও তাঁর সম্প্রদায়কে বললেনঃ এই মূর্তিগুলো কী, যাদের তোমরা পূজারী হয়ে বসে আছ।
আয়াত 53
قَالُوا۟ وَجَدْنَآ ءَابَآءَنَا لَهَا عَٰبِدِينَ
বাংলা উচ্চারণ
কালূ ওাজাদনাঅ আবাআনা লাহা আবিদীন
বাংলা অর্থ
তারা বললঃ আমরা আমাদের বাপ-দাদাকে এদের পুজা করতে দেখেছি।
আয়াত 54
قَالَ لَقَدْ كُنتُمْ أَنتُمْ وَءَابَآؤُكُمْ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
কালা লাকাদ কুনতুম অনতুম ওা আবাঔকুম ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
তিনি বললেনঃ তোমরা প্রকাশ্য গোমরাহীতে আছ এবং তোমাদের বাপ-দাদারাও।
আয়াত 55
قَالُوٓا۟ أَجِئْتَنَا بِٱلْحَقِّ أَمْ أَنتَ مِنَ ٱللَّٰعِبِينَ
বাংলা উচ্চারণ
কালূও অজিতানা বিল হাককি অম অনতা মিনাল লাইবীন
বাংলা অর্থ
তারা বললঃ তুমি কি আমাদের কাছে সত্যসহ আগমন করেছ, না তুমি কৌতুক করছ?
আয়াত 56
قَالَ بَل رَّبُّكُمْ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ٱلَّذِى فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ
বাংলা উচ্চারণ
কালা বার রাববুকুম রাববুস সামাওাতি ওাল অরদিল লাযী ফাতারাহুননা ওা অনা অলা যালিকুম মিনাশ শাহিদীন
বাংলা অর্থ
তিনি বললেনঃ না, তিনিই তোমাদের পালনকর্তা যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন; এবং আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা।
আয়াত 57
وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَٰمَكُم بَعْدَ أَن تُوَلُّوا۟ مُدْبِرِينَ
বাংলা উচ্চারণ
ওা তাললাহি লা অকীদাননা অসনামাকুম বাদা অন তুওাললূ মুদবিরীন
বাংলা অর্থ
আল্লাহর কসম, যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব।
আয়াত 58
فَجَعَلَهُمْ جُذَٰذًا إِلَّا كَبِيرًۭا لَّهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ফাজালাহুম জুযাযান ইললা কাবীরাল লাহুম লাললাহুম ইলৈহি য়ারজিঊন
বাংলা অর্থ
অতঃপর তিনি সেগুলোকে চূর্ণ-বিচুর্ণ করে দিলেন ওদের প্রধানটি ব্যতীতঃ যাতে তারা তাঁর কাছে প্রত্যাবর্তন করে।
আয়াত 59
قَالُوا۟ مَن فَعَلَ هَٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
কালূ মান ফালা হাযা বি আলিহাতিনাঅ ইননাহূ লামিনায যালিমীন
বাংলা অর্থ
তারা বললঃ আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল? সে তো নিশ্চয়ই কোন জালিম।
আয়াত 60
قَالُوا۟ سَمِعْنَا فَتًۭى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُۥٓ إِبْرَٰهِيمُ
বাংলা উচ্চারণ
কালূ সামিনা ফাতানয় য়াযকুরুহুম য়ুকালু লাহূও ইবরাহীম
বাংলা অর্থ
কতক লোকে বললঃ আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি; তাকে ইব্রাহীম বলা হয়।
আয়াত 61
قَالُوا۟ فَأْتُوا۟ بِهِۦ عَلَىٰٓ أَعْيُنِ ٱلنَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُونَ
বাংলা উচ্চারণ
কালূ ফাতূ বিহী অলাঅ অয়ুনিন নাসি লাললাহুম য়াশ হাদূন
বাংলা অর্থ
তারা বললঃ তাকে জনসমক্ষে উপস্থিত কর, যাতে তারা দেখে।
আয়াত 62
قَالُوٓا۟ ءَأَنتَ فَعَلْتَ هَٰذَا بِـَٔالِهَتِنَا يَٰٓإِبْرَٰهِيمُ
বাংলা উচ্চারণ
কালূও আনতা ফালতা হাযা বি আলিহাতিনা য়াঅ ইবরাহীম
বাংলা অর্থ
তারা বললঃ হে ইব্রাহীম তুমিই কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ?
আয়াত 63
قَالَ بَلْ فَعَلَهُۥ كَبِيرُهُمْ هَٰذَا فَسْـَٔلُوهُمْ إِن كَانُوا۟ يَنطِقُونَ
বাংলা উচ্চারণ
কালা বাল ফালাহূ কাবীরুহুম হাযা ফাসালূহুম ইন কানূ য়ানতিকূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ না এদের এই প্রধানই তো একাজ করেছে। অতএব তাদেরকে জিজ্ঞেস কর, যদি তারা কথা বলতে পারে।
আয়াত 64
فَرَجَعُوٓا۟ إِلَىٰٓ أَنفُسِهِمْ فَقَالُوٓا۟ إِنَّكُمْ أَنتُمُ ٱلظَّٰلِمُونَ
বাংলা উচ্চারণ
ফারাজাঊও ইলাঅ অনফুসিহিম ফাকালূও ইননাকুম অনতুমুয যালিমূন
বাংলা অর্থ
অতঃপর মনে মনে চিন্তা করল এবং বললঃ লোক সকল; তোমরাই বে ইনসাফ।
আয়াত 65
ثُمَّ نُكِسُوا۟ عَلَىٰ رُءُوسِهِمْ لَقَدْ عَلِمْتَ مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ
বাংলা উচ্চারণ
সুমমা নুকিসূ অলা রুঊসিহিম লাকাদ অলিমতা মা হাঔলাঐ য়ানতিকূন
বাংলা অর্থ
অতঃপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে, তুমি তো জান যে, এরা কথা বলে না
আয়াত 66
قَالَ أَفَتَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكُمْ شَيْـًۭٔا وَلَا يَضُرُّكُمْ
বাংলা উচ্চারণ
কালা অফাতাবুদূনা মিন দূনিল লাহি মা লা য়ানফৌকুম শৈঅনও ওা লা য়াদুররুকুম
বাংলা অর্থ
তিনি বললেনঃ তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর এবাদত কর, যা তোমাদের কোন উপকার ও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না ?
আয়াত 67
أُفٍّۢ لَّكُمْ وَلِمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ ۖ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
উফফিল লাকুম ওা লিমা তাবুদূনা মিন দূনিল লাহ; অফালা তাকিলূন
বাংলা অর্থ
ধিক তোমাদের জন্যে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদেরই এবাদত কর, ওদের জন্যে। তোমরা কি বোঝ না?
আয়াত 68
قَالُوا۟ حَرِّقُوهُ وَٱنصُرُوٓا۟ ءَالِهَتَكُمْ إِن كُنتُمْ فَٰعِلِينَ
বাংলা উচ্চারণ
কালূ হাররিকূহো ওানসুরূও আলিহাতাকুম ইন কুনতুম ফাইলীন
বাংলা অর্থ
তারা বললঃ একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর, যদি তোমরা কিছু করতে চাও।
আয়াত 69
قُلْنَا يَٰنَارُ كُونِى بَرْدًۭا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
বাংলা উচ্চারণ
কুলনা য়া নারু কূনী বারদানও ওা সালামান অলাঅ ইবরাহীম
বাংলা অর্থ
আমি বললামঃ হে অগ্নি, তুমি ইব্রাহীমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও।
আয়াত 70
وَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًۭا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَخْسَرِينَ
বাংলা উচ্চারণ
ওা অরাদূ বিহী কৈদান ফাজালনাহুমুল অখসারীন
বাংলা অর্থ
তারা ইব্রাহীমের বিরুদ্ধে ফন্দি আঁটতে চাইল, অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্থ করে দিলাম।
আয়াত 71
وَنَجَّيْنَٰهُ وَلُوطًا إِلَى ٱلْأَرْضِ ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا لِلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা নাজজৈনাহু ওা লূতান ইলাল অরদিল লাতী বারাকনা ফীহা লিল আলামীন
বাংলা অর্থ
আমি তাঁকে ও লূতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম, যেখানে আমি বিশ্বের জন্যে কল্যাণ রেখেছি।
আয়াত 72
وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ نَافِلَةًۭ ۖ وَكُلًّۭا جَعَلْنَا صَٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ওা ওাহাবনা লাহূও ইশাক; ওা য়াকূবা নাফিলাহ; ওা কুললান জালনা সালিহীন
বাংলা অর্থ
আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম।
আয়াত 73
وَجَعَلْنَٰهُمْ أَئِمَّةًۭ يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَآ إِلَيْهِمْ فِعْلَ ٱلْخَيْرَٰتِ وَإِقَامَ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءَ ٱلزَّكَوٰةِ ۖ وَكَانُوا۟ لَنَا عَٰبِدِينَ
বাংলা উচ্চারণ
ওা জালনাহুম ঐমমাতানয় য়াহদূনা বি অমরিনা ওা অওহৈনাঅ ইলৈহিম ফিলাল খৈরাতি ওা ইকামাস সালাতি ওা ঈতাআয যাকাতি ওা কানূ লানা আবিদীন
বাংলা অর্থ
আমি তাঁদেরকে নেতা করলাম। তাঁরা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন। আমি তাঁদের প্রতি ওহী নাযিল করলাম সৎকর্ম করার, নামায কায়েম করার এবং যাকাত দান করার। তাঁরা আমার এবাদতে ব্যাপৃত ছিল।
আয়াত 74
وَلُوطًا ءَاتَيْنَٰهُ حُكْمًۭا وَعِلْمًۭا وَنَجَّيْنَٰهُ مِنَ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَت تَّعْمَلُ ٱلْخَبَٰٓئِثَ ۗ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمَ سَوْءٍۢ فَٰسِقِينَ
বাংলা উচ্চারণ
ওা লূতান আতৈনাহু হুকমানও ওা ইলমানও ওা নাজজৈনাহু মিনাল কারয়াতিল লাতী কানাত তামালুল খাবাঐস; ইননাহুম কানূ কাওমা সাওিন ফাসিকীন
বাংলা অর্থ
এবং আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাঁকে ঐ জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যারা নোংরা কাজে লিপ্ত ছিল। তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল।
আয়াত 75
وَأَدْخَلْنَٰهُ فِى رَحْمَتِنَآ ۖ إِنَّهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ওা অদখালনাহু ফী রাহমাতিনা ইননাহূ মিনাস সালিহী
বাংলা অর্থ
আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম। সে ছিল সৎকর্মশীলদের একজন।
আয়াত 76
وَنُوحًا إِذْ نَادَىٰ مِن قَبْلُ فَٱسْتَجَبْنَا لَهُۥ فَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
ওা নূহান ইয নাদা মিন কাবলু ফাসতাজাবনা লাহূ ফানাজজৈনাহু ওা অহলাহূ মিনাল কারবিল অযীম
বাংলা অর্থ
এবং স্মরণ করুন নূহকে; যখন তিনি এর পূর্বে আহবান করেছিলেন। তখন আমি তাঁর দোয়া কবুল করেছিলাম, অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম।
আয়াত 77
وَنَصَرْنَٰهُ مِنَ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمَ سَوْءٍۢ فَأَغْرَقْنَٰهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ওা নাসারনাহু মিনাল কাওমিল লাযীনা কাযযাবূ বি আয়াতিনা; ইননাহুম ককানূ কাওমা সাওিন ফাঘরাক নাহুম অজমাঈন
বাংলা অর্থ
এবং আমি তাঁকে ঐ সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম, যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল। নিশ্চয়, তারা ছিল এক মন্দ সম্প্রদায়। অতঃপর আমি তাদের সবাইকে নিমজ্জত করেছিলাম।
আয়াত 78
وَدَاوُۥدَ وَسُلَيْمَٰنَ إِذْ يَحْكُمَانِ فِى ٱلْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ ٱلْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَٰهِدِينَ
বাংলা উচ্চারণ
ওা দাওূদা ওা সুলৈমানা ইয য়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফীহি ঘানামুল কাওমি ওা কুননা লিহুকমিহিম শাহিদীন
বাংলা অর্থ
এবং স্মরণ করুন দাউদ ও সুলায়মানকে, যখন তাঁরা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিলেন। তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল। তাদের বিচার আমার সম্মুখে ছিল।
আয়াত 79
فَفَهَّمْنَٰهَا سُلَيْمَٰنَ ۚ وَكُلًّا ءَاتَيْنَا حُكْمًۭا وَعِلْمًۭا ۚ وَسَخَّرْنَا مَعَ دَاوُۥدَ ٱلْجِبَالَ يُسَبِّحْنَ وَٱلطَّيْرَ ۚ وَكُنَّا فَٰعِلِينَ
বাংলা উচ্চারণ
ফাফাহহামনাহা সুলৈমান; ওা কুললান আতৈনা হুকমানও ওৈলমানও ওা সাখ খারনা মা দাওূদাল জিবালা য়ুসাববিহনা ওাততায়র; ওা কুননা ফাইলীন
বাংলা অর্থ
অতঃপর আমি সুলায়মানকে সে ফায়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম। আমি পর্বত ও পক্ষীসমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম; তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। এই সমস্ত আমিই করেছিলাম।
আয়াত 80
وَعَلَّمْنَٰهُ صَنْعَةَ لَبُوسٍۢ لَّكُمْ لِتُحْصِنَكُم مِّنۢ بَأْسِكُمْ ۖ فَهَلْ أَنتُمْ شَٰكِرُونَ
বাংলা উচ্চারণ
ওা অললামানাহু সানাতা লাবূসিল লাকুম লিতুহসিনাকুম মিম বাসিকুম ফাহাল অনতুম শাকিরূন
বাংলা অর্থ
আমি তাঁকে তোমাদের জন্যে বর্ম নির্মান শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে?
আয়াত 81
وَلِسُلَيْمَٰنَ ٱلرِّيحَ عَاصِفَةًۭ تَجْرِى بِأَمْرِهِۦٓ إِلَى ٱلْأَرْضِ ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا ۚ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা লি সুলৈমানার রীহা আসিফাতান তাজরী বি অমরিহীএ ইলাল অরদিল লাতী বারাকনা ফীহা; ওা কুননা বিকুললি শৈইন আলিমীন
বাংলা অর্থ
এবং সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে; তা তাঁর আদেশে প্রবাহিত হত ঐ দেশের দিকে, যেখানে আমি কল্যাণ দান করেছি। আমি সব বিষয়েই সম্যক অবগত রয়েছি।
আয়াত 82
وَمِنَ ٱلشَّيَٰطِينِ مَن يَغُوصُونَ لَهُۥ وَيَعْمَلُونَ عَمَلًۭا دُونَ ذَٰلِكَ ۖ وَكُنَّا لَهُمْ حَٰفِظِينَ
বাংলা উচ্চারণ
ওা মিনাশ শায়াতীনি মৈ য়াঘূসূনা লাহূ ওা য়ামালূনা অমালান দূনা যালিকা ওা কুননা লাহুম বাফিযীন
বাংলা অর্থ
এবং অধীন করেছি শয়তানদের কতককে, যারা তার জন্যে ডুবুরীর কাজ করত এবং এ ছাড়া অন্য আরও অনেক কাজ করত। আমি তাদেরকে নিয়ন্ত্রন করে রাখতাম।
আয়াত 83
۞ وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ
বাংলা উচ্চারণ
ওা অয়য়ূবা ইয নাদা রাববাহূও অননী মাসসানিয়াদ দুররু ওা অনতা অরহামুর রাহিমীন
বাংলা অর্থ
এবং স্মরণ করুন আইয়্যুবের কথা, যখন তিনি তাঁর পালনকর্তাকে আহবান করে বলেছিলেনঃ আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান।
আয়াত 84
فَٱسْتَجَبْنَا لَهُۥ فَكَشَفْنَا مَا بِهِۦ مِن ضُرٍّۢ ۖ وَءَاتَيْنَٰهُ أَهْلَهُۥ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةًۭ مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِلْعَٰبِدِينَ
বাংলা উচ্চারণ
ফাসতাজাবনা লাহূ ফাকাশাফ না মা বিহী মিন দুররিনও ওা আতৈনাহু অহলাহূ ওা মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওা যিকরা লিলাবিদীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁর দুঃখকষ্ট দূর করে দিলাম এবং তাঁর পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশতঃ আর এটা এবাদত কারীদের জন্যে উপদেশ স্বরূপ।
আয়াত 85
وَإِسْمَٰعِيلَ وَإِدْرِيسَ وَذَا ٱلْكِفْلِ ۖ كُلٌّۭ مِّنَ ٱلصَّٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ওা ইসমাঈলা ওা ইদরীসা ওা যাল কিফলি কুললুম মিনাস সাবিরীন
বাংলা অর্থ
এবং ইসমাঈল, ই’দ্রীস ও যুলকিফলের কথা স্মরণ করুন, তাঁরা প্রত্যেকেই ছিলেন সবরকারী।
আয়াত 86
وَأَدْخَلْنَٰهُمْ فِى رَحْمَتِنَآ ۖ إِنَّهُم مِّنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ওা অদখালনাহুম ফী রাহমাতিনা ইননাহুম মিনাস সালিহীন
বাংলা অর্থ
আমি তাঁদেরকে আমার রহমাতপ্রাপ্তদের অন্তর্ভূক্ত করেছিলাম। তাঁরা ছিলেন সৎকর্মপরায়ণ।
আয়াত 87
وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبًۭا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِى ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبْحَٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা যান নূনি ইয যাহাবা মুঘাদিবান ফাযাননা অল লান নাকদিরা অলৈহি ফানাননা অল লান নাকদিরা অলৈহি ফানাদা ফিয যুলুমাতি অল লাঅ ইলাহা ইললাঅ অনতা সুভানাকা ইননী কুনতু মিনায যালিমীন
বাংলা অর্থ
এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে, আমি তাঁকে ধৃত করতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহবান করলেনঃ তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গুনাহগার।
আয়াত 88
فَٱسْتَجَبْنَا لَهُۥ وَنَجَّيْنَٰهُ مِنَ ٱلْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُۨجِى ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ফাসতাজাবনা লাহূ ওা নাজজৈনাহু মিনাল ঘামম; ওা কাযালিকা নুনজিল মুমিনীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনি ভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি।
আয়াত 89
وَزَكَرِيَّآ إِذْ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرْنِى فَرْدًۭا وَأَنتَ خَيْرُ ٱلْوَٰرِثِينَ
বাংলা উচ্চারণ
ওা যাকারিয়য়াঅ ইয নাদা রাববাহূ রাববি লা তাযারনী ফারদানও ওা অনতা খৈরুল ওারিসীন
বাংলা অর্থ
এবং যাকারিয়ার কথা স্মরণ করুন, যখন সে তার পালনকর্তাকে আহবান করেছিল; হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস।
আয়াত 90
فَٱسْتَجَبْنَا لَهُۥ وَوَهَبْنَا لَهُۥ يَحْيَىٰ وَأَصْلَحْنَا لَهُۥ زَوْجَهُۥٓ ۚ إِنَّهُمْ كَانُوا۟ يُسَٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَيَدْعُونَنَا رَغَبًۭا وَرَهَبًۭا ۖ وَكَانُوا۟ لَنَا خَٰشِعِينَ
বাংলা উচ্চারণ
ফাসতাজাবনা লাহূ ওা ওাহাবনা লাহূ য়াহয়া ওা অসলাহনা লাহূ যাওজাহ; ইননাহুম কানূ য়ুসারিঊনা ফিল খৈরাতি ওা য়াদূনানা রাঘাবানও ওা রাহাবা; ওা কানূ লানা খাশিঈন
বাংলা অর্থ
অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্যে তার স্ত্রীকে প্রসব যোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত।
আয়াত 91
وَٱلَّتِىٓ أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلْنَٰهَا وَٱبْنَهَآ ءَايَةًۭ لِّلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওাললাতীএ অহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওা জালনাহা ওাবনাহাঅ আয়াতাল লিলালামীন
বাংলা অর্থ
এবং সেই নারীর কথা আলোচনা করুন, যে তার কামপ্রবৃত্তিকে বশে রেখেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম।
আয়াত 92
إِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمْ أُمَّةًۭ وَٰحِدَةًۭ وَأَنَا۠ رَبُّكُمْ فَٱعْبُدُونِ
বাংলা উচ্চারণ
ইননা হাযিহীএ উমমাতুকুম উমমাতানও ওাহিদাতানও ওা অনা রাববুকুম ফাবুদূন
বাংলা অর্থ
তারা সকলেই তোমাদের ধর্মের; একই ধর্মে তো বিশ্বাসী সবাই এবং আমিই তোমাদের পালনকর্তা, অতএব আমার বন্দেগী কর।
আয়াত 93
وَتَقَطَّعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ ۖ كُلٌّ إِلَيْنَا رَٰجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা তাকাততাঊও অমরাহুম বৈনাহুম কুললুন ইলৈনাঅ রাজিঊন
বাংলা অর্থ
এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে। প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে।
আয়াত 94
فَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤْمِنٌۭ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِۦ وَإِنَّا لَهُۥ كَٰتِبُونَ
বাংলা উচ্চারণ
ফামৈ য়ামাল মিনাস সালিহাতি ওা হুওা মুমিনুন ফালা কুফরানা লিসায়িহী ওা ইননা লাহূ কাতিবূন
বাংলা অর্থ
অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি।
আয়াত 95
وَحَرَٰمٌ عَلَىٰ قَرْيَةٍ أَهْلَكْنَٰهَآ أَنَّهُمْ لَا يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা হারামুন অলা কারয়াতিন অহলাকনাহাঅ অননাহুম লা য়ারজিঊন
বাংলা অর্থ
যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত।
আয়াত 96
حَتَّىٰٓ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٍۢ يَنسِلُونَ
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযা ফুতিহাত য়াজূজু ওা মাজূজু ওা হুম মিন কুললি হাদাবিনয় য়ানসিলূন
বাংলা অর্থ
যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভুমি থেকে দ্রুত ছুটে আসবে।
আয়াত 97
وَٱقْتَرَبَ ٱلْوَعْدُ ٱلْحَقُّ فَإِذَا هِىَ شَٰخِصَةٌ أَبْصَٰرُ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَٰوَيْلَنَا قَدْ كُنَّا فِى غَفْلَةٍۢ مِّنْ هَٰذَا بَلْ كُنَّا ظَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওাকতারাবাল ওাদুল হাককু ফৈযা হিয়া শাখিসাতুন অবসারুল লাযীনা কাফারূ য়াওৈলানা কাদ কুননা ফী ঘাফলাতিম মিন হাযা বাল কুননা যালিমীন
বাংলা অর্থ
আমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফেরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে; হায় আমাদের দূর্ভাগ্য, আমরা এ বিষয়ে বেখবর ছিলাম; বরং আমরা গোনাহগরই ছিলাম।
আয়াত 98
إِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُمْ لَهَا وَٰرِدُونَ
বাংলা উচ্চারণ
ইননাকুম ওা মা তাবুদূনা মিন দূনিল লাহি হাসাবু জাহাননামা অনতুম লাহা ওারিদূন
বাংলা অর্থ
তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পুজা কর, সেগুলো দোযখের ইন্ধন। তোমরাই তাতে প্রবেশ করবে।
আয়াত 99
لَوْ كَانَ هَٰٓؤُلَآءِ ءَالِهَةًۭ مَّا وَرَدُوهَا ۖ وَكُلٌّۭ فِيهَا خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
লাও কানা হাঔলাঐ আলিহাতাম মা ওারাদূহা ওা কুললুন ফীহা খালিদূন
বাংলা অর্থ
এই মূর্তিরা যদি উপাস্য হত, তবে জাহান্নামে প্রবেশ করত না। প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে।
আয়াত 100
لَهُمْ فِيهَا زَفِيرٌۭ وَهُمْ فِيهَا لَا يَسْمَعُونَ
বাংলা উচ্চারণ
লাহুম ফীহা যাফীরুনও ওা হুম ফীহা লা য়াসমাঊন
বাংলা অর্থ
তারা সেখানে চীৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না।
আয়াত 101
إِنَّ ٱلَّذِينَ سَبَقَتْ لَهُم مِّنَّا ٱلْحُسْنَىٰٓ أُو۟لَٰٓئِكَ عَنْهَا مُبْعَدُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা সাবাকাত লাহুম মিননাল হুসনাঅ উলাঐকা অনহা মুবাদূন
বাংলা অর্থ
যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দোযখ থেকে দূরে থাকবে।
আয়াত 102
لَا يَسْمَعُونَ حَسِيسَهَا ۖ وَهُمْ فِى مَا ٱشْتَهَتْ أَنفُسُهُمْ خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
লা য়াসমাঊনা হাসী সাহা ওা হুম ফী মাশ তাহাত অনফুসুহুম খালিদূন
বাংলা অর্থ
তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে।
আয়াত 103
لَا يَحْزُنُهُمُ ٱلْفَزَعُ ٱلْأَكْبَرُ وَتَتَلَقَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ هَٰذَا يَوْمُكُمُ ٱلَّذِى كُنتُمْ تُوعَدُونَ
বাংলা উচ্চারণ
লা য়াহযুনুহুমুল ফাযৌল অকবারু ওা তাতালাক কাহুমুল মালাঐকাতু হাযা য়াওমুকুমুল লাযী কুনতুম তূঅদূন
বাংলা অর্থ
মহা ত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবেঃ আজ তোমাদের দিন, যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল।
আয়াত 104
يَوْمَ نَطْوِى ٱلسَّمَآءَ كَطَىِّ ٱلسِّجِلِّ لِلْكُتُبِ ۚ كَمَا بَدَأْنَآ أَوَّلَ خَلْقٍۢ نُّعِيدُهُۥ ۚ وَعْدًا عَلَيْنَآ ۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ
বাংলা উচ্চারণ
য়াওমা নাতওিস সামাআ কাতৈয়িস সিজিললি লিলকুতুব; কামা বাদানা অওওালা খালকিন নুঈদুহ; ওাদান অলৈনা; ইননা কুননা ফাইলীন
বাংলা অর্থ
সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে।
আয়াত 105
وَلَقَدْ كَتَبْنَا فِى ٱلزَّبُورِ مِنۢ بَعْدِ ٱلذِّكْرِ أَنَّ ٱلْأَرْضَ يَرِثُهَا عِبَادِىَ ٱلصَّٰلِحُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ কাতাবনা ফিয যাবূরি মিম বাদিয যিকরি অননাল অরদা য়ারিসুহা ইবাদি য়াস সালিহূন
বাংলা অর্থ
আমি উপদেশের পর যবুরে লিখে দিয়েছি যে, আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে।
আয়াত 106
إِنَّ فِى هَٰذَا لَبَلَٰغًۭا لِّقَوْمٍ عَٰبِدِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফী হাযা লাবালা ঘাল লিকাওমিন আবিদীন
বাংলা অর্থ
এতে এবাদতকারী সম্প্রদায়ের জন্যে পর্যাপ্ত বিষয়বস্তু আছে।
আয়াত 107
وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا رَحْمَةًۭ لِّلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনাকা ইললা রাহমাতাল লিলালামীন
বাংলা অর্থ
আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি।
আয়াত 108
قُلْ إِنَّمَا يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۖ فَهَلْ أَنتُم مُّسْلِمُونَ
বাংলা উচ্চারণ
কুল ইননামা য়ূহা ইলৈয়া অননামাঅ ইলাহুকুম ইললাহুনও ওাহিদ, ফাহাল অনতুম মুসলিমূন
বাংলা অর্থ
বলুনঃ আমাকে তো এ আদেশই দেয়া হয়েছে যে, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। সুতরাংতোমরা কি আজ্ঞাবহ হবে?
আয়াত 109
فَإِن تَوَلَّوْا۟ فَقُلْ ءَاذَنتُكُمْ عَلَىٰ سَوَآءٍۢ ۖ وَإِنْ أَدْرِىٓ أَقَرِيبٌ أَم بَعِيدٌۭ مَّا تُوعَدُونَ
বাংলা উচ্চারণ
ফা ইন তাওাললাও ফাকুল আযানতুকুম অলা সাওাঅ; ওা ইন অদরীএ অকারীবুন অম বাঈদুম মা তূঅদূন
বাংলা অর্থ
অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দিনঃ আমি তোমাদেরকে পরিস্কার ভাবে সতর্ক করেছি এবং আমি জানি না, তোমাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে, তা নিকটবর্তী না দূরবর্তী।
আয়াত 110
إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ مِنَ ٱلْقَوْلِ وَيَعْلَمُ مَا تَكْتُمُونَ
বাংলা উচ্চারণ
ইননাহূ য়ালামুল জাহরা মিনাল কাওলি ওা য়ালামু মা তাকতুমূন
বাংলা অর্থ
তিনি জানেন, যে কথা সশব্দে বল এবং যে কথা তোমরা গোপন কর।
আয়াত 111
وَإِنْ أَدْرِى لَعَلَّهُۥ فِتْنَةٌۭ لَّكُمْ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইন অদরী লাললাহূ ফিতনাতুল লাকুম ওা মাতাউন ইলাহীন
বাংলা অর্থ
আমি জানি না সম্ভবতঃ বিলম্বের মধ্যে তোমাদের জন্যে একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ।
আয়াত 112
قَٰلَ رَبِّ ٱحْكُم بِٱلْحَقِّ ۗ وَرَبُّنَا ٱلرَّحْمَٰنُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ
বাংলা উচ্চারণ
কালা রাববিহ কুম বিল হাকক; ওা রাববুনার রাহমা নুল মুসতাঅনু অলা মা তাসিফূন
বাংলা অর্থ
পয়গাম্বর বললেনঃ হে আমার পালনকর্তা, আপনি ন্যায়ানুগ ফয়সালা করে দিন। আমাদের পালনকর্তা তো দয়াময়, তোমরা যা বলছ, সে বিষয়ে আমরা তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।