☾ আল-কোরআন
সূরা 23 · মাক্কী

আল-মুমিনূন المؤمنون

Al-Mu’minun · 118 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
কাদ অফলাহাল মুমিনূন
বাংলা অর্থ
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
আয়াত 2
ٱلَّذِينَ هُمْ فِى صَلَاتِهِمْ خَٰشِعُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা হুম ফী সালাতিহিম খাশিঊন
বাংলা অর্থ
যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
আয়াত 3
وَٱلَّذِينَ هُمْ عَنِ ٱللَّغْوِ مُعْرِضُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম অনিললাঘওিমুরিদূন
বাংলা অর্থ
যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,
আয়াত 4
وَٱلَّذِينَ هُمْ لِلزَّكَوٰةِ فَٰعِلُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম লিয যাকাতি ফাইলূন
বাংলা অর্থ
যারা যাকাত দান করে থাকে
আয়াত 5
وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম লিফুরূ জিহিম হাফিযূন
বাংলা অর্থ
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
আয়াত 6
إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
বাংলা উচ্চারণ
ইললা অলাঅ অযওাজিহিম অও মা মালাকাত ঐমানুহুম ফা ইননাহুম ঘৈরু মালূমীন
বাংলা অর্থ
তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
আয়াত 7
فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ
বাংলা উচ্চারণ
ফামানিব তাঘা ওারাআ যালিকা ফা উলাঐকা হুমুল আদূন
বাংলা অর্থ
অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।
আয়াত 8
وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম লি অমানাতিহিম ওা অহদিহিম রাঊন
বাংলা অর্থ
এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে।
আয়াত 9
وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَٰتِهِمْ يُحَافِظُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম অলা সালাওাতিহিম য়ুহাফিযূন
বাংলা অর্থ
এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে।
আয়াত 10
أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْوَٰرِثُونَ
বাংলা উচ্চারণ
উলাঐকা হুমুল ওারিসূন
বাংলা অর্থ
তারাই উত্তরাধিকার লাভ করবে।
আয়াত 11
ٱلَّذِينَ يَرِثُونَ ٱلْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়ারিসূনাল ফিরদাওসা হুম ফীহা খালিদূন
বাংলা অর্থ
তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। তারা তাতে চিরকাল থাকবে।
আয়াত 12
وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن سُلَٰلَةٍۢ مِّن طِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিনতীন
বাংলা অর্থ
আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
আয়াত 13
ثُمَّ جَعَلْنَٰهُ نُطْفَةًۭ فِى قَرَارٍۢ مَّكِينٍۢ
বাংলা উচ্চারণ
সুমমা জালনাহু নুতফাতান ফী কারারিম মাকীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
আয়াত 14
ثُمَّ خَلَقْنَا ٱلنُّطْفَةَ عَلَقَةًۭ فَخَلَقْنَا ٱلْعَلَقَةَ مُضْغَةًۭ فَخَلَقْنَا ٱلْمُضْغَةَ عِظَٰمًۭا فَكَسَوْنَا ٱلْعِظَٰمَ لَحْمًۭا ثُمَّ أَنشَأْنَٰهُ خَلْقًا ءَاخَرَ ۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحْسَنُ ٱلْخَٰلِقِينَ
বাংলা উচ্চারণ
সুমমা খালাকনান নুতফাতা অলাকাতান ফাখালাকনাল অলাকাতা মুদঘাতান ফাখালাক নাল মুদঘাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমান সুমমা অনশানাহু খালকান আখার; ফাতাবারাকাল লাহু অহসানুল খালিকীন
বাংলা অর্থ
এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
আয়াত 15
ثُمَّ إِنَّكُم بَعْدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ
বাংলা উচ্চারণ
সুমমা ইননাকুম বাদা যালিকা লা মাইয়িতূন
বাংলা অর্থ
এরপর তোমরা মৃত্যুবরণ করবে
আয়াত 16
ثُمَّ إِنَّكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ تُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
সুমমা ইননাকুম য়াওমাল কিয়ামাতি তুবাসূন
বাংলা অর্থ
অতঃপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে।
আয়াত 17
وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلْخَلْقِ غَٰفِلِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ খালাকনা ফাওকাকুম সাবা তারাঐকা ওা মা কুননা অনিল খালকি ঘাফিলীন
বাংলা অর্থ
আমি তোমাদের উপর সুপ্তপথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনবধান নই।
আয়াত 18
وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍۢ فَأَسْكَنَّٰهُ فِى ٱلْأَرْضِ ۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍۭ بِهِۦ لَقَٰدِرُونَ
বাংলা উচ্চারণ
ওা অনযালনা মিনাস সামাঐ মাআম বিকাদারিন ফাসকাননাহু ফিল অরদি ওা ইননা অলা যাহাবিম বিহী লাকা দিরূন
বাংলা অর্থ
আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মত অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করতে সক্ষম।
আয়াত 19
فَأَنشَأْنَا لَكُم بِهِۦ جَنَّٰتٍۢ مِّن نَّخِيلٍۢ وَأَعْنَٰبٍۢ لَّكُمْ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٌۭ وَمِنْهَا تَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
ফা অনশানা লাকুম বিহী জাননাতিম মিন নাখীলিনও ওা অনাব; লাকুম ফীহা ফাওাকিহু কাসীরাতুনও ওা মিনহা তাকুলূন
বাংলা অর্থ
অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্যে এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাক।
আয়াত 20
وَشَجَرَةًۭ تَخْرُجُ مِن طُورِ سَيْنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهْنِ وَصِبْغٍۢ لِّلْءَاكِلِينَ
বাংলা উচ্চারণ
ওা শাজারাতান তাখরুজু মিন তূরি সৈনাআ তামবুতু বিদদুহনি ওা সিবঘিল লিল আকিলীন
বাংলা অর্থ
এবং ঐ বৃক্ষ সৃষ্টি করেছি, যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্যে তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে।
আয়াত 21
وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَٰمِ لَعِبْرَةًۭ ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَٰفِعُ كَثِيرَةٌۭ وَمِنْهَا تَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননা লাকুম ফিল অনামি লৈবরাহ; নুসকীকুম মিমমা ফী বুতূনিহা ওা লাকুম ফীহা মানাফিউ কাসীরাতুনও ওা মিনহা তাকুলূন
বাংলা অর্থ
এবং তোমাদের জন্যে চতুস্পদ জন্তু সমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্যে তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে। তোমরা তাদের কতককে ভক্ষণ কর।
আয়াত 22
وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা অলৈহা ওালাল ফুলকি তুহমালূন
বাংলা অর্থ
তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাক।
আয়াত 23
وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَقَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ ۖ أَفَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরসালনা নূহান ইলা কাওমিহী ফাকালা য়া কাওমিবুদুল লাহা মা লাকুম মিন ইলাহিন ঘৈরুহূ অফালা তাততাকূন
বাংলা অর্থ
আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিলঃ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী কর। তিনি ব্যতীত তোমাদের কোন মাবুদ নেই। তোমরা কি ভয় কর না।
আয়াত 24
فَقَالَ ٱلْمَلَؤُا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا هَٰذَآ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَٰٓئِكَةًۭ مَّا سَمِعْنَا بِهَٰذَا فِىٓ ءَابَآئِنَا ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ফাকালাল মালৌল লাযীনা কাফারূ মিন কাওমিহী মা হাযাঅ ইললা বাশারুম মিসলুকুম য়ুরীদু ঐ য়াতাফাদদালা অলৈকুম ওা লাও শাআল লাহু লা অনযালা মালাঐকাতাম মা সামিনা বিহাযা ফীএ আবাঐনাল অওওালীন
বাংলা অর্থ
তখন তার সম্প্রদায়ের কাফের-প্রধানরা বলেছিলঃ এ তো তোমাদের মতই একজন মানুষ বৈ নয়। সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই নাযিল করতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি।
আয়াত 25
إِنْ هُوَ إِلَّا رَجُلٌۢ بِهِۦ جِنَّةٌۭ فَتَرَبَّصُوا۟ بِهِۦ حَتَّىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
ইন হুওা ইললা রাজুলুম বিহী জিননাতুন ফাতারাববাসূ বিহী হাততান হীন
বাংলা অর্থ
সে তো এক উম্মাদ ব্যক্তি বৈ নয়। সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা কর।
আয়াত 26
قَالَ رَبِّ ٱنصُرْنِى بِمَا كَذَّبُونِ
বাংলা উচ্চারণ
কালা রাববিন সুরনী বিমা কাযযাবূন
বাংলা অর্থ
নূহ বলেছিলঃ হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর; কেননা, তারা আমাকে মিথ্যাবাদী বলছে।
আয়াত 27
فَأَوْحَيْنَآ إِلَيْهِ أَنِ ٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ ۙ فَٱسْلُكْ فِيهَا مِن كُلٍّۢ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ مِنْهُمْ ۖ وَلَا تُخَٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ ۖ إِنَّهُم مُّغْرَقُونَ
বাংলা উচ্চারণ
ফা অওহৈনাঅ ইলৈহি অনিস নৈল ফুলকা বি অয়ুনিনা ওা ওাহয়িনা ফা ইযা জাআ অমরুনা ওা ফারাত তাননূরু ফাসলুক ফীহা মিন কুললিন যাওজৈনিস নৈনি ওা অহলাকা ইললা মান সাবাকা অলৈহিল কাওলু মিনহুম ওা লা তুখাত ইবনী ফিল লাযীনা যালামূও ইননাহুম মুঘরাকূন
বাংলা অর্থ
অতঃপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম যে, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরী কর। এরপর যখন আমার আদেশ আসে এবং চুল্লী প্লাবিত হয়, তখন নৌকায় তুলে নাও, প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাদের ছাড়া। এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না। নিশ্চয় তারা নিমজ্জত হবে।
আয়াত 28
فَإِذَا ٱسْتَوَيْتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلْفُلْكِ فَقُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى نَجَّىٰنَا مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ফা ইযাস তাওৈতা অতা ওা মাম মাকা অলাল ফুলকি ফাকুলিল হামদু লিললাহিল লাযী নাজজানা মিনাল কাওমিয যালিমীন
বাংলা অর্থ
যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলঃ আল্লাহর শোকর, যিনি আমাদেরকে জালেম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন।
আয়াত 29
وَقُل رَّبِّ أَنزِلْنِى مُنزَلًۭا مُّبَارَكًۭا وَأَنتَ خَيْرُ ٱلْمُنزِلِينَ
বাংলা উচ্চারণ
ওা কুর রাববি অনযিলনী মুনযালাম মুবারাকানও ওা অনতা খৈরুল মুনযিলীন
বাংলা অর্থ
আরও বলঃ পালনকর্তা, আমাকে কল্যাণকর ভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতারণকারী।
আয়াত 30
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ وَإِن كُنَّا لَمُبْتَلِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লা আয়াতিনও ওা ইন কুননা লামুবতালীন
বাংলা অর্থ
এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী।
আয়াত 31
ثُمَّ أَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِينَ
বাংলা উচ্চারণ
সুমমা অনশানা মিম বাদিহিম কারনান আখারীন
বাংলা অর্থ
অতঃপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম।
আয়াত 32
فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًۭا مِّنْهُمْ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ ۖ أَفَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ফা অরসালনা ফীহিম রাসূলাম মিনহুম অনিবুদুল লাহা মা লাকুম মিন ইলাহিন ঘৈরুহূ অফালা তাততাকূন
বাংলা অর্থ
এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রসূলরূপে প্রেরণ করেছিলাম এই বলে যে, তোমরা আল্লাহর বন্দেগী কর। তিনি ব্যতীত তোমাদের অন্য কোন মাবুদ নেই। তবুও কি তোমরা ভয় করবে না?
আয়াত 33
وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِلِقَآءِ ٱلْءَاخِرَةِ وَأَتْرَفْنَٰهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল মালৌ মিন কাওমিহিল লাযীনা কাফারূ ওা কাযযাবূ বি লিকাঐল আখিরাতি ওা অতরাফনাহুম ফিল হায়াতিদ দুনয়া মা হাযাঅ ইললা বাশারুম মিসলুকুম য়াকুলু মিমমা তাকুলূনা মিনহু ওা য়াশরাবু মিমমা তাশরাবূন
বাংলা অর্থ
তাঁর সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল, পরকালের সাক্ষাতকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বললঃ এতো আমাদের মতই একজন মানুষ বৈ নয়। তোমরা যা খাও, সেও তাই খায় এবং তোমরা যা পান কর, সেও তাই পান করে।
আয়াত 34
وَلَئِنْ أَطَعْتُم بَشَرًۭا مِّثْلَكُمْ إِنَّكُمْ إِذًۭا لَّخَٰسِرُونَ
বাংলা উচ্চারণ
ওা লৈন অতাতুম বাশারাম মিসলাকুম ইননাকুম ইযাল লাখাসিরূন
বাংলা অর্থ
যদি তোমরা তোমাদের মতই একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা নিশ্চিতরূপেই ক্ষতিগ্রস্ত হবে।
আয়াত 35
أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنتُمْ تُرَابًۭا وَعِظَٰمًا أَنَّكُم مُّخْرَجُونَ
বাংলা উচ্চারণ
অয়ৈদুকুম অননাকুম ইযা মিততুম ওা কুনতুম তুরাবানও ওা ইযামান অননাকুম মুখরাজূন
বাংলা অর্থ
সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে, তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে?
আয়াত 36
۞ هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوعَدُونَ
বাংলা উচ্চারণ
হৈহাতা হৈহাতা লিমা তূঅদূন
বাংলা অর্থ
তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে, তা কোথায় হতে পারে?
আয়াত 37
إِنْ هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ
বাংলা উচ্চারণ
ইন হিয়া ইললা হায়াতুনাদ দুনয়া নামূতু ওা নাহয়া ওা মা নাহনু বিমাবূসীন
বাংলা অর্থ
আমাদের পার্থিবজীবনই একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমারা পুনরুত্থিত হবো না।
আয়াত 38
إِنْ هُوَ إِلَّا رَجُلٌ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًۭا وَمَا نَحْنُ لَهُۥ بِمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইন হুওা ইললা রাজুলুনিফ তারা অলাল লাহি কাযিবানও ওা মা নাহনূ লাহূ বিমুমিনীন
বাংলা অর্থ
সে তো এমন ব্যক্তি বৈ নয়, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না।
আয়াত 39
قَالَ رَبِّ ٱنصُرْنِى بِمَا كَذَّبُونِ
বাংলা উচ্চারণ
কালা রাববিন সুরনী বিমা কাযযাবূন
বাংলা অর্থ
তিনি বললেনঃ হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে।
আয়াত 40
قَالَ عَمَّا قَلِيلٍۢ لَّيُصْبِحُنَّ نَٰدِمِينَ
বাংলা উচ্চারণ
কালা অমমা কালীলিল লা য়ুসবিহুননা নাদিমীন
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ কিছু দিনের মধ্যে তারা সকাল বেলা অনুতপ্ত হবে।
আয়াত 41
فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ بِٱلْحَقِّ فَجَعَلْنَٰهُمْ غُثَآءًۭ ۚ فَبُعْدًۭا لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ফা অখাযাত হুমুস সৈহাতু বিলহাককি ফাজালনাহুম ঘুসাআঅ; ফাবুদাল লিলকাও মিয যালিমীন
বাংলা অর্থ
অতঃপর সত্য সত্যই এক ভয়ংকর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্যা-তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম। অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়।
আয়াত 42
ثُمَّ أَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قُرُونًا ءَاخَرِينَ
বাংলা উচ্চারণ
সুমমা অনশানা মিম বাদিহিম কুরূনান আখারীন
বাংলা অর্থ
এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি।
আয়াত 43
مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ
বাংলা উচ্চারণ
মা তাসবিকু মিন উমমাতিন অজালাহা ওা মা য়াসতাখিরূন
বাংলা অর্থ
কোন সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না। এবং পশ্চাতেও থকাতে পারে না।
আয়াত 44
ثُمَّ أَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا ۖ كُلَّ مَا جَآءَ أُمَّةًۭ رَّسُولُهَا كَذَّبُوهُ ۚ فَأَتْبَعْنَا بَعْضَهُم بَعْضًۭا وَجَعَلْنَٰهُمْ أَحَادِيثَ ۚ فَبُعْدًۭا لِّقَوْمٍۢ لَّا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
সুমমা অরসালনা রুসুলানা তাতরা কুললা মা জাআ উমমাতার রাসূলুহা কাযযাবূহ; ফা অতবানা বাদাহুম বাদানও ওা জালনাহুম অহাদীস; ফাবুদাল লিকাওমিল লা য়ুমিনূন
বাংলা অর্থ
এরপর আমি একাদিক্রমে আমার রসূল প্রেরণ করেছি। যখনই কোন উম্মতের কাছে তাঁর রসূল আগমন করেছেন, তখনই তারা তাঁকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা।
আয়াত 45
ثُمَّ أَرْسَلْنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِـَٔايَٰتِنَا وَسُلْطَٰنٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
সুমমা অরসালনা মূসা ওা অখাহু হারূনা বি আয়াতিনা ওা সুলতানিম মুবীন
বাংলা অর্থ
অতঃপর আমি মূসা ও হারুণকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদসহ,
আয়াত 46
إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًا عَالِينَ
বাংলা উচ্চারণ
ইলা ফিরাওনা ওা মালৈহী ফাসতাকবারূ ওা কানূ কাওমান আলীম
বাংলা অর্থ
ফেরআউন ও তার অমাত্যদের কাছে। অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল।
আয়াত 47
فَقَالُوٓا۟ أَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عَٰبِدُونَ
বাংলা উচ্চারণ
ফাকালূ অননুমিনু লিবাশারৈনি মিসলিনা ওা কাওমুহুমা লানা আবিদূন
বাংলা অর্থ
তারা বললঃ আমরা কি আমাদের মতই এ দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব; অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস?
আয়াত 48
فَكَذَّبُوهُمَا فَكَانُوا۟ مِنَ ٱلْمُهْلَكِينَ
বাংলা উচ্চারণ
ফাকাযযাবূহুমা ফাকানূ মিনাল মমুহলাকীন
বাংলা অর্থ
অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল। ফলে তারা ধ্বংস প্রাপ্ত হল।
আয়াত 49
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনা মূসাল কিতাবা লাললাহুম য়াহতাদূন
বাংলা অর্থ
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায়।
আয়াত 50
وَجَعَلْنَا ٱبْنَ مَرْيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةًۭ وَءَاوَيْنَٰهُمَآ إِلَىٰ رَبْوَةٍۢ ذَاتِ قَرَارٍۢ وَمَعِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা জালনাব না মারয়ামা ওা উমমাহূও আয়াতাননও ওা আওৈনাহুমাঅ ইলা রাবওাতিন যাতি কারারিনও ওা মাঈন
বাংলা অর্থ
এবং আমি মরিয়ম তনয় ও তাঁর মাতাকে এক নিদর্শন দান করেছিলাম। এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম।
আয়াত 51
يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُوا۟ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعْمَلُوا۟ صَٰلِحًا ۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
য়াঅ ঐয়ুহার রুসুলু কুলূ মিনাত তৈয়িবাতি ওামালূ সালিহান ইননী বিমা তামালূনা অলীম
বাংলা অর্থ
হে রসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎকাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত।
আয়াত 52
وَإِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمْ أُمَّةًۭ وَٰحِدَةًۭ وَأَنَا۠ رَبُّكُمْ فَٱتَّقُونِ
বাংলা উচ্চারণ
ওা ইননা হাযিহীএ উমমাতুকুম উমমাতানও ওাহিদাতানও ওা অনা রাববুকুম ফাততাকূন
বাংলা অর্থ
আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা; অতএব আমাকে ভয় করুন।
আয়াত 53
فَتَقَطَّعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ زُبُرًۭا ۖ كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
বাংলা উচ্চারণ
ফাতাকাততাঊও অমরাহুম বৈনাহুম যুবুরা; কুললু হিযবিম বিমা লাদৈহিম ফারিহূন
বাংলা অর্থ
অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে।
আয়াত 54
فَذَرْهُمْ فِى غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ
বাংলা উচ্চারণ
ফাযারহুম ফী ঘামরাতিহিম হাততা হীন
বাংলা অর্থ
অতএব তাদের কিছু কালের জন্যে তাদের অজ্ঞানতায় নিমজ্জত থাকতে দিন।
আয়াত 55
أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِۦ مِن مَّالٍۢ وَبَنِينَ
বাংলা উচ্চারণ
অয়াহসাবূনা অনননামা নুমিদুহুম বিহী মিমমালিনও ওা বানীন
বাংলা অর্থ
তারা কি মনে করে যে, আমি তাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে যাচ্ছি।
আয়াত 56
نُسَارِعُ لَهُمْ فِى ٱلْخَيْرَٰتِ ۚ بَل لَّا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
নুসারিউ লাহুম ফিল খৈরাত; বাল লা য়াশুরূন
বাংলা অর্থ
তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বোঝে না।
আয়াত 57
إِنَّ ٱلَّذِينَ هُم مِّنْ خَشْيَةِ رَبِّهِم مُّشْفِقُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা হুম মিন খাশয়াতি রাববিহিম মুশফিকূন
বাংলা অর্থ
নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত,
আয়াত 58
وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম বি আয়াতি রাববিহিম য়ুমিনূন
বাংলা অর্থ
যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে,
আয়াত 59
وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম বি রাববিহিম লা য়ুশরিকূন
বাংলা অর্থ
যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না
আয়াত 60
وَٱلَّذِينَ يُؤْتُونَ مَآ ءَاتَوا۟ وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَىٰ رَبِّهِمْ رَٰجِعُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়ুতূনা মাঅ আতাও ওা কুলূবুহুম ওাজিলাতুন অননাহুম ইলা রাববিহিম রাজিঊন
বাংলা অর্থ
এবং যারা যা দান করবার, তা ভীত, কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে, তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে,
আয়াত 61
أُو۟لَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَهُمْ لَهَا سَٰبِقُونَ
বাংলা উচ্চারণ
উলাঐকা য়ুসারিঊনা ফিল খৈরাতি ওা হুম লাহা সাবিকূন
বাংলা অর্থ
তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী।
আয়াত 62
وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَلَدَيْنَا كِتَٰبٌۭ يَنطِقُ بِٱلْحَقِّ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা লা নুকাললিফু নাফসান ইললা ওুসাহা ওা লাদৈনা কিতাবুনয় য়ানতিকু বিলহাককি ও অহুম লা য়ুযলামূন
বাংলা অর্থ
আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পন করি না। আমার এক কিতাব আছে, যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না।
আয়াত 63
بَلْ قُلُوبُهُمْ فِى غَمْرَةٍۢ مِّنْ هَٰذَا وَلَهُمْ أَعْمَٰلٌۭ مِّن دُونِ ذَٰلِكَ هُمْ لَهَا عَٰمِلُونَ
বাংলা উচ্চারণ
বাল কুলূবুহুম ফী ঘামরাতিম মিন হাযা ওা লাহুম অমালুম মিন দূনি যালিকা হুম লাহা আমিলূন
বাংলা অর্থ
না, তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন, এ ছাড়া তাদের আরও কাজ রয়েছে, যা তারা করছে।
আয়াত 64
حَتَّىٰٓ إِذَآ أَخَذْنَا مُتْرَفِيهِم بِٱلْعَذَابِ إِذَا هُمْ يَجْـَٔرُونَ
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযাঅ অখযনা মুতরাফীহিম বিলাযাবি ইযা হুম য়াজারূন
বাংলা অর্থ
এমনকি, যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখনই তারা চীৎকার জুড়ে দেবে।
আয়াত 65
لَا تَجْـَٔرُوا۟ ٱلْيَوْمَ ۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ
বাংলা উচ্চারণ
লা তাজারুল য়াওমা ইননাকুম মিননা লা তুনসারূন
বাংলা অর্থ
অদ্য চীৎকার করো না। তোমরা আমার কাছ থেকে নিস্কৃতি পাবে না।
আয়াত 66
قَدْ كَانَتْ ءَايَٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُمْ عَلَىٰٓ أَعْقَٰبِكُمْ تَنكِصُونَ
বাংলা উচ্চারণ
কাদ কানাত আয়াতী তুতলা অলৈকুম ফাকুনতুম অলাঅ অকাবিকুম তানকিসূন
বাংলা অর্থ
তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হত, তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে।
আয়াত 67
مُسْتَكْبِرِينَ بِهِۦ سَٰمِرًۭا تَهْجُرُونَ
বাংলা উচ্চারণ
মুসতাকবিরীনা বিহী সামিরান তাহজুরূন
বাংলা অর্থ
অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প-গুজব করে যেতে।
আয়াত 68
أَفَلَمْ يَدَّبَّرُوا۟ ٱلْقَوْلَ أَمْ جَآءَهُم مَّا لَمْ يَأْتِ ءَابَآءَهُمُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
অফালাম য়াদদাববাররুল কাওলা অম জাআহুম মা লাম য়াতি আবাআহুমুল অওওালীন
বাংলা অর্থ
অতএব তারা কি এই কালাম সম্পꦣ2503;ক চিন্তা-ভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি?
আয়াত 69
أَمْ لَمْ يَعْرِفُوا۟ رَسُولَهُمْ فَهُمْ لَهُۥ مُنكِرُونَ
বাংলা উচ্চারণ
অম লাম য়ারিফূ রাসূলাহুম ফাহুম লাহূ মুনকিরূন
বাংলা অর্থ
না তারা তাদের রসূলকে চেনে না, ফলে তারা তাঁকে অস্বীকার করে?
আয়াত 70
أَمْ يَقُولُونَ بِهِۦ جِنَّةٌۢ ۚ بَلْ جَآءَهُم بِٱلْحَقِّ وَأَكْثَرُهُمْ لِلْحَقِّ كَٰرِهُونَ
বাংলা উচ্চারণ
অম য়াকূলূনা বিহী জিনননাহ; বাল জাআহুম বিলহাককি ওা অকসারুহুম লিল হাককি কারিহূন
বাংলা অর্থ
না তারা বলে যে, তিনি পাগল ? বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে।
আয়াত 71
وَلَوِ ٱتَّبَعَ ٱلْحَقُّ أَهْوَآءَهُمْ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ بَلْ أَتَيْنَٰهُم بِذِكْرِهِمْ فَهُمْ عَن ذِكْرِهِم مُّعْرِضُونَ
বাংলা উচ্চারণ
ওা লাওিত তাবাল হাককু অহওাআহুম লাফাসাদাতিস সামাওাতু ওাল অরদু ওা মান ফীহিননন; বাল অতৈনাহুম বিযিকরিহিম ফাহুম অন যিকরিহিম মুরিদোন
বাংলা অর্থ
সত্য যদি তাদের কাছে কামনা-বাসনার অনুসারী হত, তবে নভোমন্ডল ও ভূমন্ডল এবং এগুলোর মধ্যবর্তꦣ2496; সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ, কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না।
আয়াত 72
أَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًۭا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌۭ ۖ وَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
বাংলা উচ্চারণ
অম তাসালুহুম খারজান ফাখারাজু রাববিকা খৈরুনও ওা হুওা খৈরুর রাযিকীন
বাংলা অর্থ
না আপনি তাদের কাছে কোন প্রতিদান চান? আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনিই রিযিকদাতা।
আয়াত 73
وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইননাকা লাতাদূহুম ইলা সিরাতিম মুসতাকীম
বাংলা অর্থ
আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন;
আয়াত 74
وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَٰكِبُونَ
বাংলা উচ্চারণ
ওা ইনননাল লাযীনা লা য়ুমিনূনা বিল আখিরাতি অনিস সিরাতি লানাকিবূন
বাংলা অর্থ
আর যারা পরকালে বিশ্বাস করে না, তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।
আয়াত 75
۞ وَلَوْ رَحِمْنَٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِم مِّن ضُرٍّۢ لَّلَجُّوا۟ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও রাহিমনাহুম ওা কাশাফনা মা বিহিম মিন দুররিল লালাজজূ ফী তুঘয়ানিহিম য়ামাহূন
বাংলা অর্থ
যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই, তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে।
আয়াত 76
وَلَقَدْ أَخَذْنَٰهُم بِٱلْعَذَابِ فَمَا ٱسْتَكَانُوا۟ لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অখাযনাহুম বিলাযাবি ফামাসতাকানূ লি রাববিহিম ওা মা য়াতাদাররাঊন
বাংলা অর্থ
আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের পালনকর্তার সামনে নত হল না এবং কাকুতি-মিনুতিও করল না।
আয়াত 77
حَتَّىٰٓ إِذَا فَتَحْنَا عَلَيْهِم بَابًۭا ذَا عَذَابٍۢ شَدِيدٍ إِذَا هُمْ فِيهِ مُبْلِسُونَ
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযা ফাতাহনা অলৈহিম বাবান যা অযাবিন শাদীদিন ইযা হুম ফীহি মুবলিসূন
বাংলা অর্থ
অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে।
আয়াত 78
وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযীএ অনশা অলাকুমুস সামা ওাল অবসারা ওাল অফিদাহ; কালীলাম মা তাশকুরূন
বাংলা অর্থ
তিনি তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন; তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাক।
আয়াত 79
وَهُوَ ٱلَّذِى ذَرَأَكُمْ فِى ٱلْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী যারা অকুম ফিল অরদি ওা ইলৈহি তুহশারূন
বাংলা অর্থ
তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে।
আয়াত 80
وَهُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخْتِلَٰفُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ ۚ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী য়ুহয়ী ওা য়ুমীতু ওা লাহুখ তিলাফুল লৈলি ওাননাহার; অফালা তাকিলূন
বাংলা অর্থ
তিনিই প্রাণ দান করেন এবং মৃত্যু ঘটান এবং দিবা-রাত্রির বিবর্তন তাঁরই কাজ, তবু ও কি তোমরা বুঝবে না?
আয়াত 81
بَلْ قَالُوا۟ مِثْلَ مَا قَالَ ٱلْأَوَّلُونَ
বাংলা উচ্চারণ
বাল কালূ মিসলা মা কালাল অওওালূন
বাংলা অর্থ
বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলত।
আয়াত 82
قَالُوٓا۟ أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
বাংলা উচ্চারণ
কালূও ঐযা মিতনা ওা কুননা তুরাবানও ওা ইযামান ঐননা লামাব ঊসূন
বাংলা অর্থ
তারা বলেঃ যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব ?
আয়াত 83
لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَءَابَآؤُنَا هَٰذَا مِن قَبْلُ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
লাকাদ ওুইদনা নাহনু ওা আবাঔনা হাযা মিন কাবলু ইন হাযাঅ ইললাঅ অসাতীরুল অওওালীন
বাংলা অর্থ
অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেয়া হয়েছে। এটা তো পূর্ববতীদের কল্প-কথা বৈ কিছুই নয়।
আয়াত 84
قُل لِّمَنِ ٱلْأَرْضُ وَمَن فِيهَآ إِن كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কুল লিমানিল অরদু ওা মান ফীহাঅ ইন কুনতুম তালামূন
বাংলা অর্থ
বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, তারা কার? যদি তোমরা জান, তবে বল।
আয়াত 85
سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
সায়াকূলূনা লিললাহ; কুল অফালা তাযাকককারূন
বাংলা অর্থ
এখন তারা বলবেঃ সবই আল্লাহর। বলুন, তবুও কি তোমরা চিন্তা কর না?
আয়াত 86
قُلْ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبْعِ وَرَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
কুল মার রাববুস সামাওাতিস সাবি ওা রাববুল অরশিল অযীম
বাংলা অর্থ
বলুনঃ সপ্তাকাশ ও মহা-আরশের মালিক কে?
আয়াত 87
سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
সা য়াকূলূনা লিললাহ; কুল অফালা তাততাকূন
বাংলা অর্থ
এখন তারা বলবেঃ আল্লাহ। বলুন, তবুও কি তোমরা ভয় করবে না?
আয়াত 88
قُلْ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍۢ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কুল মাম বি য়াদিহী মালাকূতু কুললি শৈইনও ওা হুওা য়ুজীরু ওা লা য়ুজারু অলৈহি ইন কুনতুম তালামূন
বাংলা অর্থ
বলুনঃ তোমাদের জানা থাকলে বল, কার হাতে সব বস্তুর কতৃর্ꦣ2468;্ব, যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না ?
আয়াত 89
سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ فَأَنَّىٰ تُسْحَرُونَ
বাংলা উচ্চারণ
সা য়াকূলূনা লিললাহ; কুল ফা অননা তুস হারূন
বাংলা অর্থ
এখন তারা বলবেঃ আল্লাহর। বলুনঃ তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে?
আয়াত 90
بَلْ أَتَيْنَٰهُم بِٱلْحَقِّ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ
বাংলা উচ্চারণ
বাল অতৈনাহুম বিল হাককি ওা ইননাহুম লাকাযিবূন
বাংলা অর্থ
কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি, আর তারা তো মিথ্যাবাদী।
আয়াত 91
مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٍۢ وَمَا كَانَ مَعَهُۥ مِنْ إِلَٰهٍ ۚ إِذًۭا لَّذَهَبَ كُلُّ إِلَٰهٍۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ ۚ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
বাংলা উচ্চারণ
মাত তাখাযাল লাহু মিনও ওালাদিনও ওা মা কানা মাহূ মিন ইলাহ; ইযাল লাযাহাবা কুললু ইলাহিম বিমা খালাকা ওা লালা বাদুহুম অলা বাদ; সুভাননাল লাহি অমমা য়াসিফূন
বাংলা অর্থ
আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি এবং তাঁর সাথে কোন মাবুদ নেই। থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেত। তারা যা বলে, তা থেকে আল্লাহ পবিত্র।
আয়াত 92
عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
আলিমিল ঘৈবি ওাশ শাহহাদাতি ফাতাঅলা অমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা শরীক করে, তিনি তা থেকে উর্ধ্বে।
আয়াত 93
قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّى مَا يُوعَدُونَ
বাংলা উচ্চারণ
কুর রাববি ইমমমা তুরিয়াননী মা য়ূঅদূন
বাংলা অর্থ
বলুনঃ হে আমার পালনকর্তা! যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি আমাকে দেখান,
আয়াত 94
رَبِّ فَلَا تَجْعَلْنِى فِى ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
রাববি ফালা তাজালনী ফিল কাওমিয যালিমীন
বাংলা অর্থ
হে আমার পালনকর্তা! তবে আপনি আমাকে গোনাহগার সম্প্রদায়ের অন্তর্ভূক্ত করবেন না।
আয়াত 95
وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقَٰدِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননা অলাঅ অন নুরিয়াকা মা নৈদুহুম লাকাদিরূন
বাংলা অর্থ
আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি, তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম।
আয়াত 96
ٱدْفَعْ بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ٱلسَّيِّئَةَ ۚ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ
বাংলা উচ্চারণ
ইদফা বিললাতে হিয়া অহসানুস সৈয়িঅহ; নাহনু অলামু বিমা য়াসিফূন
বাংলা অর্থ
মন্দের জওয়াবে তাই বলুন, যা উত্তম। তারা যা বলে, আমি সে বিষয়ে সবিশেষ অবগত।
আয়াত 97
وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَٰتِ ٱلشَّيَٰطِينِ
বাংলা উচ্চারণ
ওা কুর রাববি অঊযু বিকা মিন হামাযাতিশ শায়াতীন
বাংলা অর্থ
বলুনঃ হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি,
আয়াত 98
وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ
বাংলা উচ্চারণ
ওা অঊযু বিকা রাববি ঐয়াহদুরূন
বাংলা অর্থ
এবং হে আমার পালনকর্তা! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি।
আয়াত 99
حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلْمَوْتُ قَالَ رَبِّ ٱرْجِعُونِ
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযা জাআ অহাদা হুমুল মাওতু কালা রাববির জিঊন
বাংলা অর্থ
যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলেঃ হে আমার পালণকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে ) প্রেরণ করুন।
আয়াত 100
لَعَلِّىٓ أَعْمَلُ صَٰلِحًۭا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّآ ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَا ۖ وَمِن وَرَآئِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
লাললীএ অমালু সালিহান ফীমা তারাকতু কাললা; ইননাহা কালিমাতুন হুওা কাঐলুহা ওা মিনও ওারাঅহিম বারযাখুন ইলা য়াওমি য়ুবাসূন
বাংলা অর্থ
যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি। কখনই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত।
আয়াত 101
فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍۢ وَلَا يَتَسَآءَلُونَ
বাংলা উচ্চারণ
ফা ইযা নুফিখা ফিস সূরি ফালাঅ অনসাবা বৈনাহুম য়াওমৈযিনও ওা লা য়াতাসাআলূন
বাংলা অর্থ
অতঃপর যখন শিংগায় ফুৎকার দেয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্নীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না।
আয়াত 102
فَمَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
ফামান সাকুলাত মাওাযী নুহূ ফা উলাঐকা হুমুল মুফলিহূন
বাংলা অর্থ
যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম,
আয়াত 103
وَمَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فِى جَهَنَّمَ خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
ওা মান খাফফাত মাওা যীনুহূ ফা উলাঐকাল লাযীনা খাসিরূন অনফুসাহুম ফী জাহানননামা খালিদূন
বাংলা অর্থ
এবং যাদের পাল্লা হাল্কা হবে তারাই নিজেদের ক্ষতিসাধন করেছে, তারা দোযখেই চিরকাল বসবাস করবে।
আয়াত 104
تَلْفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمْ فِيهَا كَٰلِحُونَ
বাংলা উচ্চারণ
তালফাহু ওুজূহাহুমুন নারু ওা হুম ফীহা কালিহূদ
বাংলা অর্থ
আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারন করবে।
আয়াত 105
أَلَمْ تَكُنْ ءَايَٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
অলাম তাকুন আয়াতী তুতলা অলৈকুম ফাকুনতুম বিহা তুকাযযিবূন
বাংলা অর্থ
তোমাদের সামনে কি আমার আয়াত সমূহ পঠিত হত না? তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে।
আয়াত 106
قَالُوا۟ رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًۭا ضَآلِّينَ
বাংলা উচ্চারণ
কালূ রাববানা ঘালাবাত অলৈনা শিকওাতুনা ওা কুননা কাওমান দাঅললীন
বাংলা অর্থ
তারা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা দূর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি।
আয়াত 107
رَبَّنَآ أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَٰلِمُونَ
বাংলা উচ্চারণ
রাববানা অখরিজনা মিনহা ফা ইন উদনা ফা ইননা যালিমূন
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা! এ থেকে আমাদেরকে উদ্ধার কর; আমরা যদি পুনরায় তা করি, তবে আমরা গোনাহগার হব।
আয়াত 108
قَالَ ٱخْسَـُٔوا۟ فِيهَا وَلَا تُكَلِّمُونِ
বাংলা উচ্চারণ
কালাখ সাঊ ফীহা ওা লা তুকাললিমূন
বাংলা অর্থ
আল্লাহ বলবেনঃ তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাক এবং আমার সাথে কোন কথা বলো না।
আয়াত 109
إِنَّهُۥ كَانَ فَرِيقٌۭ مِّنْ عِبَادِى يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ
বাংলা উচ্চারণ
ইননাহূ কানা ফারীকুম মিন ইবাদী য়াকূলূনা রাববানাঅ আমাননা ফাঘফির লানা ওারহামনা ওা অনতা খৈরুর রাহিমীন
বাংলা অর্থ
আমার বান্দাদের একদলে বলতঃ হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
আয়াত 110
فَٱتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّىٰٓ أَنسَوْكُمْ ذِكْرِى وَكُنتُم مِّنْهُمْ تَضْحَكُونَ
বাংলা উচ্চারণ
ফাততাখাযতুমূহুম সিখরিয়য়ান হাততাঅ অনসাওকুম যিকরী ওা কুনতুম মিনহুম তাধাকূন
বাংলা অর্থ
অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে। এমনকি, তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে।
আয়াত 111
إِنِّى جَزَيْتُهُمُ ٱلْيَوْمَ بِمَا صَبَرُوٓا۟ أَنَّهُمْ هُمُ ٱلْفَآئِزُونَ
বাংলা উচ্চারণ
ইনী জাযৈতুহুমুল য়াওমা বিমা সাবারূও অননাহুম হুমুল ফাঐযূন
বাংলা অর্থ
আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে, তারাই সফলকাম।
আয়াত 112
قَٰلَ كَمْ لَبِثْتُمْ فِى ٱلْأَرْضِ عَدَدَ سِنِينَ
বাংলা উচ্চারণ
কালা কাম লাবিসতুম ফিল অরদি অদাদা সিনীন
বাংলা অর্থ
আল্লাহ বলবেনঃ তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করলে বছরের গণনায়?
আয়াত 113
قَالُوا۟ لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍۢ فَسْـَٔلِ ٱلْعَآدِّينَ
বাংলা উচ্চারণ
কালূ লাবিসনা য়াওমান অও বাদা য়াওমিন ফাসালিল আঅদদীন
বাংলা অর্থ
তারা বলবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।
আয়াত 114
قَٰلَ إِن لَّبِثْتُمْ إِلَّا قَلِيلًۭا ۖ لَّوْ أَنَّكُمْ كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কালা ইল লাবিসতুম ইললা কালীলাল লাও অননাকুম কুনতুম তালামূন
বাংলা অর্থ
আল্লাহ বলবেনঃ তোমরা তাতে অল্পদিনই অবস্থান করেছ, যদি তোমরা জানতে?
আয়াত 115
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَٰكُمْ عَبَثًۭا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
অফাহসিবতুম অননামা খালাকনাকুম অবাসানও ওা অননাকুম ইলৈনা লা তুরজাঊন
বাংলা অর্থ
তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?
আয়াত 116
فَتَعَٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْكَرِيمِ
বাংলা উচ্চারণ
ফাতাঅলাল লাহুল মালিকুল হাকক; লাঅ ইলাহা ইললা হুওা রাববুল অরশিল কারীম
বাংলা অর্থ
অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকার মালিক, তিনি ব্যতীত কোন মাবুদ নেই। তিনি সম্মানিত আরশের মালিক।
আয়াত 117
وَمَن يَدْعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرْهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓ ۚ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْكَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ওা মৈ য়াদু মাললাহি ইলাহান আখারা লা বুরহানা লাহূ বিহী ফা ইনননামা হিসাবুহূ ইনদা রাববিহ; ইননাহূ লা য়ুফলিহুল কাফিরূন
বাংলা অর্থ
যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার কাছে যার সনদ নেই, তার হিসাব তার পালণকর্তার কাছে আছে। নিশ্চয় কাফেররা সফলকাম হবে না।
আয়াত 118
وَقُل رَّبِّ ٱغْفِرْ وَٱرْحَمْ وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ
বাংলা উচ্চারণ
ওা কুর রাববিঘ ফির ওারহাম ওা অনতা খৈরুর রাহিমীন
বাংলা অর্থ
বলূনঃ হে আমার পালনকর্তা, ক্ষমা করুন ও রহম করুন। রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ট রহমকারী।