☾ আল-কোরআন
সূরা 24 · মাদানী

আন-নূর النور

An-Nur · 64 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سُورَةٌ أَنزَلْنَٰهَا وَفَرَضْنَٰهَا وَأَنزَلْنَا فِيهَآ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍۢ لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
সূরাতুন অনযালনাহা ওা ফারাদনাহা ওা অনযালনা ফীহাঅ আয়াতিম বৈয়িনাতিল লাললাকুম তাযাককারূন
বাংলা অর্থ
এটা একটা সূরা যা আমি নাযিল করেছি, এবং দায়িত্বে অপরিহার্য করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা স্মরণ রাখ।
আয়াত 2
ٱلزَّانِيَةُ وَٱلزَّانِى فَٱجْلِدُوا۟ كُلَّ وَٰحِدٍۢ مِّنْهُمَا مِا۟ئَةَ جَلْدَةٍۢ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌۭ فِى دِينِ ٱللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآئِفَةٌۭ مِّنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
অযযানিয়াতু ওাযযানী ফাজলিদূ কুললা ওাহিদিম মিনহুমা মিঅতা জালদাতিনও ওা লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফী দীনিল লাহি ইন কুনতুম তুমিনূনা বিললাহি ওাল য়াওমিল আখিরি ওাল য়াশহাদ অযাবাহুমা তাঐফাতুম মিনাল মুমিনীন
বাংলা অর্থ
ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
আয়াত 3
ٱلزَّانِى لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةًۭ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌۭ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
অযযানী লা য়ানকিহু ইললা যানিয়াতান অও মুশরিকাতানও ওাযযানিয়াতু লা য়ানকিহুহাঅ ইললা যানিন অও মুশরিক; ওা হুররিমা যালিকা অলাল মুমিনীন
বাংলা অর্থ
ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে।
আয়াত 4
وَٱلَّذِينَ يَرْمُونَ ٱلْمُحْصَنَٰتِ ثُمَّ لَمْ يَأْتُوا۟ بِأَرْبَعَةِ شُهَدَآءَ فَٱجْلِدُوهُمْ ثَمَٰنِينَ جَلْدَةًۭ وَلَا تَقْبَلُوا۟ لَهُمْ شَهَٰدَةً أَبَدًۭا ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়ারমূনাল মুহসানাতি সুমমা লাম য়াতূ বিঅরবাতি শুহাদাআ ফাজলিদূহুম সামানীনা জালদাতানও ওা লা তাকবালূ লাহুম শাহাদাতান অবাদা; ওা উলাঐকা হুমুল ফাসিকূন
বাংলা অর্থ
যারা সতী-সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে চার জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই না’ফারমান।
আয়াত 5
إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইললাল লাযীনা তাবূ মিম বাদি যালিকা ওা অসলাহূ ফা ইননাল লাহা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান।
আয়াত 6
وَٱلَّذِينَ يَرْمُونَ أَزْوَٰجَهُمْ وَلَمْ يَكُن لَّهُمْ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمْ فَشَهَٰدَةُ أَحَدِهِمْ أَرْبَعُ شَهَٰدَٰتٍۭ بِٱللَّهِ ۙ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়ারমূনা অযওাজাহুম ওা লাম য়াকুল লাহুম শুহাদাঔ ইললাঅ অনফুসুহুম ফাশাহাদাতু অহাদিহিম অরবু শাহাদাতিম বিললাহি ইননাহূ লামিনাস সাদিকীন
বাংলা অর্থ
এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোন সাক্ষী নেই, এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে, সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষ্য দেবে যে, সে অবশ্যই সত্যবাদী।
আয়াত 7
وَٱلْخَٰمِسَةُ أَنَّ لَعْنَتَ ٱللَّهِ عَلَيْهِ إِن كَانَ مِنَ ٱلْكَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
ওাল খামিসাতু অননা লানাতাল লাহি অলৈহি ইন কানা মিনাল কাযিবীন
বাংলা অর্থ
এবং পঞ্চমবার বলবে যে, যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত।
আয়াত 8
وَيَدْرَؤُا۟ عَنْهَا ٱلْعَذَابَ أَن تَشْهَدَ أَرْبَعَ شَهَٰدَٰتٍۭ بِٱللَّهِ ۙ إِنَّهُۥ لَمِنَ ٱلْكَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াদরৌ অনহাল অযাবা অন তাশহাদা অরবা শাহা দাতিম বিললাহি ইননাহূ লামিনাল কাযিবীন
বাংলা অর্থ
এবং স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসম খেয়ে চার বার সাক্ষ্য দেয় যে, তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী;
আয়াত 9
وَٱلْخَٰمِسَةَ أَنَّ غَضَبَ ٱللَّهِ عَلَيْهَآ إِن كَانَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওাল খামিসাতা অননা ঘাদাবাল লাহি অলৈহাঅ ইন কানা মিনাস সাদিকীন
বাংলা অর্থ
এবং পঞ্চমবার বলে যে, যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার ওপর আল্লাহর গযব নেমে আসবে।
আয়াত 10
وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ تَوَّابٌ حَكِيمٌ
বাংলা উচ্চারণ
ওা লাও লা ফাদলুল লাহি অলৈকুম ওা রাহমাতুহূ ওা অননাল লাহা তাওওাবুন হাকীম
বাংলা অর্থ
তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ তওবা কবুল কারী, প্রজ্ঞাময় না হলে কত কিছুই যে হয়ে যেত।
আয়াত 11
إِنَّ ٱلَّذِينَ جَآءُو بِٱلْإِفْكِ عُصْبَةٌۭ مِّنكُمْ ۚ لَا تَحْسَبُوهُ شَرًّۭا لَّكُم ۖ بَلْ هُوَ خَيْرٌۭ لَّكُمْ ۚ لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُم مَّا ٱكْتَسَبَ مِنَ ٱلْإِثْمِ ۚ وَٱلَّذِى تَوَلَّىٰ كِبْرَهُۥ مِنْهُمْ لَهُۥ عَذَابٌ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা জাঅঊ বিলিফকি উসবাতুম মিনকুম; লা তাহসাবূহু শাররাল লাকুম বাল হুওা খৈরুল লাকুম; লিকুল লিমরীম মিনহুম মাক তাসাবা মিনালিসম; ওাললাযী তাওাললা কিবরাহূ মিনহুম লাহূ অযাবুন অযীম
বাংলা অর্থ
যারা মিথ্যা অপবাদ রটনা করেছে, তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্যে খারাপ মনে করো না; বরং এটা তোমাদের জন্যে মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্যে ততটুকু আছে যতটুকু সে গোনাহ করেছে এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে, তার জন্যে রয়েছে বিরাট শাস্তি।
আয়াত 12
لَّوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ ٱلْمُؤْمِنُونَ وَٱلْمُؤْمِنَٰتُ بِأَنفُسِهِمْ خَيْرًۭا وَقَالُوا۟ هَٰذَآ إِفْكٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
লাও লাঅ ইয সামিতুমূহু যাননাল মুমিনূনা ওালমুমিনাতু বি অনফুসিহিম খৈরানও ওা কালূ হাযাঅ ইফকুম মমুবীন
বাংলা অর্থ
তোমরা যখন একথা শুনলে, তখন ঈমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বলনি যে, এটা তো নির্জলা অপবাদ?
আয়াত 13
لَّوْلَا جَآءُو عَلَيْهِ بِأَرْبَعَةِ شُهَدَآءَ ۚ فَإِذْ لَمْ يَأْتُوا۟ بِٱلشُّهَدَآءِ فَأُو۟لَٰٓئِكَ عِندَ ٱللَّهِ هُمُ ٱلْكَٰذِبُونَ
বাংলা উচ্চারণ
লাও লা জাঅঊ অলৈহি বিঅরবাতি শুহাদাঅ; ফা ইয লাম য়াতূ বিশশুহাদাঐ ফা উলাঅ ইকা ইনদাল লাহি হুমুল কাযিবূন
বাংলা অর্থ
তারা কেন এ ব্যাপারে চার জন সাক্ষী উপস্থিত করেনি; অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি, তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী।
আয়াত 14
وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ لَمَسَّكُمْ فِى مَآ أَفَضْتُمْ فِيهِ عَذَابٌ عَظِيمٌ
বাংলা উচ্চারণ
ওা লাও লা ফাদলুল লাহি অলৈকুম ওা রাহমাতুহূ ফিদদুনয়া ওাল আখিরাতি লামাসসাকুম ফী মাঅ অফাদতুম ফীহি অযাবুন অযীম
বাংলা অর্থ
যদি ইহকালে ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, তবে তোমরা যা চর্চা করছিলে, তজ্জন্যে তোমাদেরকে গুরুতর আযাব স্পর্শ করত।
আয়াত 15
إِذْ تَلَقَّوْنَهُۥ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُم مَّا لَيْسَ لَكُم بِهِۦ عِلْمٌۭ وَتَحْسَبُونَهُۥ هَيِّنًۭا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইয তালাককাওনাহূ বি অলসিনাতিকুম ওা তাকূলূনা বি অফওাহিকুম মা লৈসা লাকুম বিহী ইলমুনও ওা তাহসাবূ নাহূ হৈয়িনানও ওা হুওা ইনদল লাহি অযীম
বাংলা অর্থ
যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে, যার কোন জ্ঞান তোমাদের ছিল না। তোমরা একে তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল।
আয়াত 16
وَلَوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَآ أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبْحَٰنَكَ هَٰذَا بُهْتَٰنٌ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা লাও লাঅ ইয সামিতু মূহু কুলতুম মা য়াকূনু লানাঅ অন নাতাকাললামা বিহাযা সুভানাকা হাযা বুহতানুন অযীম
বাংলা অর্থ
তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না যে, এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয়। আল্লাহ তো পবিত্র, মহান। এটা তো এক গুরুতর অপবাদ।
আয়াত 17
يَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُوا۟ لِمِثْلِهِۦٓ أَبَدًا إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
য়ৈযুকুমুল লাহু অন তাঊদূ লিমিসলিহীএ অবাদান ইন কুনতুম মুমিনীন
বাংলা অর্থ
আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি ঈমানদার হও, তবে তখনও পুনরায় এ ধরণের আচরণের পুনরাবৃত্তি করো না।
আয়াত 18
وَيُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ ۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
বাংলা উচ্চারণ
ওা য়ুবৈয়িনুল লাহু লাকুমুল আয়াত; ওাললাহু অলীমুন হাকীম
বাংলা অর্থ
আল্লাহ তোমাদের জন্যে কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
আয়াত 19
إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلْفَٰحِشَةُ فِى ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۚ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা য়ুহিববূনা অন তাশীঅল ফাহিশাতু ফিল লাযীনা আমানূ লাহুম অযাবুন অলীমুন ফিদ দুনয়া ওাল আখিরাহ; ওাললাহু য়ালামু ওা অনতুম লা তালামূন
বাংলা অর্থ
যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না।
আয়াত 20
وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ رَءُوفٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা লাও লা ফাদলুল লাহি অলৈকুম ওা রাহমাতুহূ ওা অননাল লাহা রাঊফুর রাহীম
বাংলা অর্থ
যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত এবং আল্লাহ দয়ালু, মেহেরবান না হতেন, তবে কত কিছুই হয়ে যেত।
আয়াত 21
۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ ۚ وَمَن يَتَّبِعْ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ فَإِنَّهُۥ يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ ۚ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًۭا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّى مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
য়াঅ ঐয়ুহাল লাযীনা আমানূ লা তাততাবিঊ খুতুওাতিশ শৈতান; ওা মানয়য়াততাবি খুতুওাতিশ শৈতানি ফা ইননাহূ য়ামুরু বিলফাহশাঐ ওালমুনকার; ওা লাও লা ফাদলুল লাহি অলৈকুম ওা রাহমাতুহূ মা যাকা মিনকুম মিন অহাদিন অবাদানও ওা লাকিননাল লাহা য়ুযাককী মানয়য়াশাঅ; ওাললাহু সামীউন অলীম
বাংলা অর্থ
হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনও পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন, জানেন।
আয়াত 22
وَلَا يَأْتَلِ أُو۟لُوا۟ ٱلْفَضْلِ مِنكُمْ وَٱلسَّعَةِ أَن يُؤْتُوٓا۟ أُو۟لِى ٱلْقُرْبَىٰ وَٱلْمَسَٰكِينَ وَٱلْمُهَٰجِرِينَ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ وَلْيَعْفُوا۟ وَلْيَصْفَحُوٓا۟ ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ ٱللَّهُ لَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌ
বাংলা উচ্চারণ
ওা লা য়াতালি উলুল ফাদলি মিনকুম ওাসসাতি ঐ য়ুতূও উলিল কুরবা ওালমাসাকীনা ওালমুহাজিরীনা ফী সাবীলিললাহি ওালয়াফূ ওালয়াসফাহূ; অলা তুহিববূনা ঐ য়াঘফিরাল লাহু লাকুম; ওাল লাহু ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
তোমাদের মধ্যে যারা উচ্চমর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী, তারা যেন কসম না খায় যে, তারা আত্নীয়-স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষক্রটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা কর না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়।
আয়াত 23
إِنَّ ٱلَّذِينَ يَرْمُونَ ٱلْمُحْصَنَٰتِ ٱلْغَٰفِلَٰتِ ٱلْمُؤْمِنَٰتِ لُعِنُوا۟ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা য়ারমূনাল মুহসানাতিল ঘাফিলাতিল মুমিনাতি লুইনূ ফিদ দুনয়া ওাল আখিরাতি ওা লাহুম অযাবুন অযীম
বাংলা অর্থ
যারা সতী-সাধ্বী, নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকালে ও পরকালে ধিকৃত এবং তাদের জন্যে রয়েছে গুরুতর শাস্তি।
আয়াত 24
يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা তাশহহাদু অলৈহিম অলসিনাতুহুম ওা ঐদীহিম ওা অরজুলুহুম বিমা কানূ য়ামালূন
বাংলা অর্থ
যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহবা, তাদের হাত ও তাদের পা, যা কিছু তারা করত;
আয়াত 25
يَوْمَئِذٍۢ يُوَفِّيهِمُ ٱللَّهُ دِينَهُمُ ٱلْحَقَّ وَيَعْلَمُونَ أَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
য়াওমৈযিনয় য়ুওাফ ফীহিমুল লাহু দীনাহুমুল হাককা ওা য়ালামূনা অননাল লাহা হুওাল হাককুল মুবীন
বাংলা অর্থ
সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে, অল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী।
আয়াত 26
ٱلْخَبِيثَٰتُ لِلْخَبِيثِينَ وَٱلْخَبِيثُونَ لِلْخَبِيثَٰتِ ۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِ ۚ أُو۟لَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ ۖ لَهُم مَّغْفِرَةٌۭ وَرِزْقٌۭ كَرِيمٌۭ
বাংলা উচ্চারণ
অলখাবীসাতু লিলখা বীসীনা ওালখাবীসূনা লিলখাবীসাতি ওাততৈয়িবাতু লিততৈয়িবীনা ওাততৈয়িবূনা লিততৈয়িবাত; উলাঐকা মুবার রাঊনা মৈমমা য়াকূলূনা লাহুম মাঘফিরাতুনও ওা রিযকুন কারীম
বাংলা অর্থ
দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যে। সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যে। তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।
আয়াত 27
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا۟ وَتُسَلِّمُوا۟ عَلَىٰٓ أَهْلِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ ঐয়ুহাল লাযীনা আমানূ লা তাদখুলূ বুয়ূতান ঘৈরা বুয়ূতিকুম হাততা তাসতানিসূ ওা তুসাললিমূ আল্লাহ অহলিহা; যালিকুম খৈরুল লাকুম লাললাকুম তাযাককারূন
বাংলা অর্থ
হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত আলাপ-পরিচয় না কর এবং গৃহবাসীদেরকে সালাম না কর। এটাই তোমাদের জন্যে উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ।
আয়াত 28
فَإِن لَّمْ تَجِدُوا۟ فِيهَآ أَحَدًۭا فَلَا تَدْخُلُوهَا حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ ۖ وَإِن قِيلَ لَكُمُ ٱرْجِعُوا۟ فَٱرْجِعُوا۟ ۖ هُوَ أَزْكَىٰ لَكُمْ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফা ইল লাম তাজিদূ ফীহাঅ অহাদান ফালা তাদখুলূহা হাততা য়ুযানা লাকুম ওা ইন কীলা লাকুমুরজিঊ ফারজিঊ হুওা অযকা লাকুম; ওাললাহু বিমা তামালূনা অলীম
বাংলা অর্থ
যদি তোমরা গৃহে কাউকে না পাও, তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে। এতে তোমাদের জন্যে অনেক পবিত্রতা আছে এবং তোমরা যা কর, আল্লাহ তা ভালোভাবে জানেন।
আয়াত 29
لَّيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍۢ فِيهَا مَتَٰعٌۭ لَّكُمْ ۚ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ
বাংলা উচ্চারণ
লৈসা অলৈকুম জুনাহুন অনন তাদখুলূ বুয়ূতান ঘৈরা মাসকূনাতিন ফীহা মাতাউল লাকুম; ওাললাহু য়ালামু মা তুবদূনা ওা মা তাকতুমূন
বাংলা অর্থ
যে গৃহে কেউ বাস করে না, যাতে তোমাদের সামগ্রী আছে এমন গৃহে প্রবেশ করাতে তোমাদের কোন পাপ নেই এবং আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর।
আয়াত 30
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا۟ مِنْ أَبْصَٰرِهِمْ وَيَحْفَظُوا۟ فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا يَصْنَعُونَ
বাংলা উচ্চারণ
কুল লিলমু মিনীনা য়াঘূদদূ মিন অবসারিহিম ওা য়াহফাযূ ফুরূজাহুম; যালিকা অযকা লাহুম; ইননাললাহা খাবীরুম বিমা য়াসনাঊন
বাংলা অর্থ
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
আয়াত 31
وَقُل لِّلْمُؤْمِنَٰتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَٰرِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ ءَابَآئِهِنَّ أَوْ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَآئِهِنَّ أَوْ أَبْنَآءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ أَخَوَٰتِهِنَّ أَوْ نِسَآئِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُنَّ أَوِ ٱلتَّٰبِعِينَ غَيْرِ أُو۟لِى ٱلْإِرْبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفْلِ ٱلَّذِينَ لَمْ يَظْهَرُوا۟ عَلَىٰ عَوْرَٰتِ ٱلنِّسَآءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
ওা কুল লিলমুমিনাতি য়াঘদুদনা মিন অবসারিহিননা ওা য়াহফাযনা ফুরূজাহুননা ওা লা য়ুবদীনা যীনাতাহুননা ইললা মা যাহারা মিনহা ওালয়াদরিবনা বিখুমুরিহিননা অলা জুয়ূবিহিননা ওা লা য়ুবদীনা যীনাতাহুননা ইললা লিবুঊলাতিহিননা অও আবাঐ হিননা অও আবাঐ বুঊলাতি হিননা অও অবনাঐহিনা অও অবনাঐ বুঊলাতিহিনননা অও ইখওানিহিনননা অও বানীএ ইখওানিহিননা অও বানী অখাওাতিহিননা অও নিসাঐ হিননা অও মা মালাকাত ঐমানুহুননা অওিত তাবিঈনা ঘৈরি ইলিল ইরবাতি মিনার রিজালি অওিত তিফলিললাযীনা লাম য়াযহারূ অলা অওরাতিন নিসাঐ ওালা য়াদরিবননা বি অরজুলিহিননা মিন যীনাতিহিনন; ওা তূবূও ইলাললাহি জামমীঅন ঐয়ুহাল মুমিনূনা লাললাকুম তুফলিহূন
বাংলা অর্থ
ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।
আয়াত 32
وَأَنكِحُوا۟ ٱلْأَيَٰمَىٰ مِنكُمْ وَٱلصَّٰلِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَآئِكُمْ ۚ إِن يَكُونُوا۟ فُقَرَآءَ يُغْنِهِمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা অনকিহুল অয়ামা মিনকুম ওাস সালিহীনা মিন ইবাদিকুম ওা ইমাকুম; ইনয়য়াকূনূ ফুকারাআ য়ুঘনি হিমুল লাহু মিন ফাদলিহ; ওাল লাহু ওাসিউন অলীম
বাংলা অর্থ
তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
আয়াত 33
وَلْيَسْتَعْفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغْنِيَهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَٱلَّذِينَ يَبْتَغُونَ ٱلْكِتَٰبَ مِمَّا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ فَكَاتِبُوهُمْ إِنْ عَلِمْتُمْ فِيهِمْ خَيْرًۭا ۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِىٓ ءَاتَىٰكُمْ ۚ وَلَا تُكْرِهُوا۟ فَتَيَٰتِكُمْ عَلَى ٱلْبِغَآءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًۭا لِّتَبْتَغُوا۟ عَرَضَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَمَن يُكْرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعْدِ إِكْرَٰهِهِنَّ غَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওাল য়াসতাফিফিল লাযীনা লা য়াজিদূনা নিকাহান হাতা য়ুঘনিয়াহুমুল লাহু মি ফাদলিহ; ওাললাযীনা য়াবতাঘূনাল কিতাবা মিমমা মালাকাত ঐমানুকুম ফাকাতিবূহুম ইন অলিমতুম ফীহিম খৈরানও ওা আতূহুম মিমমালিল লাহিল লাযীএ আতাকুম; ওা লা তুকরিহূ ফাতায়াতিকুম অলাল বিঘাঐ ইন অরাদনা তাহাসসুনাল লিতাবতাঘূ অরাদাল হায়াতিদ দুনয়া; ওা মৈ য়ুকরিহহুননা ফা ইননাল লাহা মিম বাদি ইকরাহিহিননা ঘাফূর রাহীম
বাংলা অর্থ
যারা বিবাহে সামর্থ নয়, তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। তোমাদের অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায়, তাদের সাথে তোমরা লিখিত চুক্তি কর যদি জান যে, তাদের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তোমাদেরকে যে, অর্থ-কড়ি দিয়েছেন, তা থেকে তাদেরকে দান কর। তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য কারো না। যদি কেহ তাদের উপর জোর-জবরদস্তি করে, তবে তাদের উপর জোর-জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু।
আয়াত 34
وَلَقَدْ أَنزَلْنَآ إِلَيْكُمْ ءَايَٰتٍۢ مُّبَيِّنَٰتٍۢ وَمَثَلًۭا مِّنَ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُمْ وَمَوْعِظَةًۭ لِّلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অনযালনাঅ ইলৈকুম আয়াতিম মুবৈয়িনাতিনও ওা মাসালাম মিননাল লাযীনা খালাও মিন কাবলিকুম ওা মাওিযাতাল লিলমুততাকীন
বাংলা অর্থ
আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ, তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্যে দিয়েছি উপদেশ।
আয়াত 35
۞ ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ مَثَلُ نُورِهِۦ كَمِشْكَوٰةٍۢ فِيهَا مِصْبَاحٌ ۖ ٱلْمِصْبَاحُ فِى زُجَاجَةٍ ۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌۭ دُرِّىٌّۭ يُوقَدُ مِن شَجَرَةٍۢ مُّبَٰرَكَةٍۢ زَيْتُونَةٍۢ لَّا شَرْقِيَّةٍۢ وَلَا غَرْبِيَّةٍۢ يَكَادُ زَيْتُهَا يُضِىٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌۭ ۚ نُّورٌ عَلَىٰ نُورٍۢ ۗ يَهْدِى ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُ ۚ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَٰلَ لِلنَّاسِ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
অললাহু নূরুস সামাওাতি ওাল অরদ; মাসালু নূরিহী কামিশকাতিন ফীহা মিসবাহ; অলমিসবাহু ফী যুজাজাতিন অযযুজাজাতু কা অননাহা কাওকাবুন দুররিয়য়ুনয় য়ূকাদু মিন শাজারাতিম মুবারাকাতিন যৈতূনাতিল লা শারিকিয়য়াতিনও ওা লা ঘারবিয়য়াতিনয় য়াকাদু যৈতুহা য়ুদীএউ ওা লাও অলম তামসাশু নার; নূরুন অলা নূর; য়াহদিল লাহু লিনূরিহী মৈ য়াশাঅ; ওা য়াদরিবুল লাহুল অমসালা লিননাস; ওাললাহু বিকুললি শৈইন অলীম
বাংলা অর্থ
আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।
আয়াত 36
فِى بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا ٱسْمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلْغُدُوِّ وَٱلْءَاصَالِ
বাংলা উচ্চারণ
ফী বুয়ূতিন অযিনাল লাহু অন তুরফা ওা য়ুযকারা ফীহাসমুহূ য়ুসাববিহু লাহূ ফীহা বিলঘুদুওওি ওাল আসাল
বাংলা অর্থ
আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে;
আয়াত 37
رِجَالٌۭ لَّا تُلْهِيهِمْ تِجَٰرَةٌۭ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ ۙ يَخَافُونَ يَوْمًۭا تَتَقَلَّبُ فِيهِ ٱلْقُلُوبُ وَٱلْأَبْصَٰرُ
বাংলা উচ্চারণ
রিনজালুল লা তুলহীহিম তিজারাতুনও ওা লা বৈউন অন যিকরিল লাহি ওা ইকামিস সালাতি ওা ঈতাঐয যাকাতি য়াকখাফূনা য়াওমান তাতাকাললাবু ফীহিল কুলূবু ওাল অবসার
বাংলা অর্থ
এমন লোকেরা, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।
আয়াত 38
لِيَجْزِيَهُمُ ٱللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا۟ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِۦ ۗ وَٱللَّهُ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍۢ
বাংলা উচ্চারণ
লিয়াজযিয়াহুমুল লাহু অহসানা মা অমিলূ ওা য়াযীদাহুম মিন ফাদলিহ; ওাল লাহু য়ারযুকু মৈ য়াশাঔ বিঘৈরি হিসাব
বাংলা অর্থ
(তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে) যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রুযী দান করেন।
আয়াত 39
وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَعْمَٰلُهُمْ كَسَرَابٍۭ بِقِيعَةٍۢ يَحْسَبُهُ ٱلظَّمْـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمْ يَجِدْهُ شَيْـًۭٔا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥ ۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلْحِسَابِ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা কাফারূও অমালুহুম কাসারাবিম বিকীঅতিনয় য়াহসাবুহুয যামানু মাআন হাততাঅ ইযা জাআহূ লাম য়াজিদ হু শৈঅনও ওা ওাজাদাল লাহা ইনদাহূ ফা ওাফফাহু হিসাবাহ; ওাললাহু সারীউল হিসাব
বাংলা অর্থ
যারা কাফের, তাদের কর্ম মরুভুমির মরীচিকা সদৃশ, যাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। এমনকি, সে যখন তার কাছে যায়, তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে, অতঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।
আয়াত 40
أَوْ كَظُلُمَٰتٍۢ فِى بَحْرٍۢ لُّجِّىٍّۢ يَغْشَىٰهُ مَوْجٌۭ مِّن فَوْقِهِۦ مَوْجٌۭ مِّن فَوْقِهِۦ سَحَابٌۭ ۚ ظُلُمَٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَآ أَخْرَجَ يَدَهُۥ لَمْ يَكَدْ يَرَىٰهَا ۗ وَمَن لَّمْ يَجْعَلِ ٱللَّهُ لَهُۥ نُورًۭا فَمَا لَهُۥ مِن نُّورٍ
বাংলা উচ্চারণ
অও কাযুলুমাতিন ফী বাহরিল লুজজিয়য়িনয় য়াঘশাহু মাওজুম মিন ফাওকিহী মাওজুম মিন ফাওকিহী মাওজুম মিন ফাওকিহী সাহাব; যুলুমাতুম বাদুহা ফাওকা বাদিন ইযাঅ অখরাজা য়াদাহূ লাম য়াকাদ য়ারাহা ওা মাল লাম য়াজালিল লাহু লাহূ নূরা ফামা লাহূ মিন নূর
বাংলা অর্থ
অথবা (তাদের কর্ম) প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে। একের উপর এক অন্ধকার। যখন সে তার হাত বের করে, তখন তাকে একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে জ্যোতি দেন না, তার কোন জ্যোতিই নেই।
আয়াত 41
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلطَّيْرُ صَٰٓفَّٰتٍۢ ۖ كُلٌّۭ قَدْ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسْبِيحَهُۥ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
অলাম তারা অননাল লাহা য়ুসাববিহু লাহূ মান ফিসসামাওাতি ওাল অরদি ওাত তৈরু সাঅফফাতিম কুললুন কাদ অলিমা সালাতাহূ ওা তাসবীহাহ; ওাললাহু অলীমুম বিমা য়াফালূন
বাংলা অর্থ
তুমি কি দেখ না যে, নভোমন্ডল ও ভূমন্ডলে যারা আছে, তারা এবং উড়ন্ত পক্ষীকুল তাদের পাখা বিস্তার করতঃ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই তার যোগ্য এবাদত এবং পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে। তারা যা করে, আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত।
আয়াত 42
وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
ওা লিললাহি মুলকুস সামাওাতি ওাল অরদি ওা ইলাল লাহিল মাসীর
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূমন্ডলের সার্বভৌমত্ব আল্লাহরই এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে।
আয়াত 43
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُزْجِى سَحَابًۭا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُۥ ثُمَّ يَجْعَلُهُۥ رُكَامًۭا فَتَرَى ٱلْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَٰلِهِۦ وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مِن جِبَالٍۢ فِيهَا مِنۢ بَرَدٍۢ فَيُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ وَيَصْرِفُهُۥ عَن مَّن يَشَآءُ ۖ يَكَادُ سَنَا بَرْقِهِۦ يَذْهَبُ بِٱلْأَبْصَٰرِ
বাংলা উচ্চারণ
অলাম তারা অননাল লাহা য়ুযজী সাহাবান সুমমা য়ুঅললিফু বৈনাহূ সুমমা য়াজালুহূ রুকামান ফাতারাল ওাদকা য়াখরুজু মিন খিলালিহী ওা য়ুনাযযিলু মিনাস সামাঐ মিন জিবালিন ফীহা মিম বারৈন ফা য়ুসীবু বিহী মৈ য়াশাঔ ওা য়াসরিফুহূ অম মৈ য়াশাঔ য়াককাদু সানা বারকিহী য়াযহাবু বিল অবসার
বাংলা অর্থ
তুমি কি দেখ না যে, আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাকে পুঞ্জীভূত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন; অতঃপর তুমি দেখ যে, তার মধ্য থেকে বারিধারা নির্গত হয়। তিনি আকাশস্থিত শিলাস্তুপ থেকে শিলাবর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা, তা অন্যদিকে ফিরিয়ে দেন। তার বিদ্যুৎঝলক দৃষ্টিশক্তি যেন বিলীন করে দিতে চায়।
আয়াত 44
يُقَلِّبُ ٱللَّهُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
বাংলা উচ্চারণ
য়ুকাললিবুল লাহুল লৈলা ওাননাহার; ইননা ফী যালিকা লৈবরাতাল লি উলিল অবসার
বাংলা অর্থ
আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান। এতে অর্ন্তদৃষ্টি-সম্পন্নগণের জন্যে চিন্তার উপকরণ রয়েছে।
আয়াত 45
وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍۢ مِّن مَّآءٍۢ ۖ فَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ بَطْنِهِۦ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰٓ أَرْبَعٍۢ ۚ يَخْلُقُ ٱللَّهُ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওাললাহু খালাকা কুললা দাঅববাতিম মিম মাঐন ফামিনহুম মৈ য়ামশী অলা বাতনিহী ওা মিনহুম মৈ য়ামশী অলা রিজলৈনে ওা মিনহুম মৈ য়ামশী অলাঅ অরবা; য়াখলুকুল লাহু মা য়াশাঅ; ইননাল লাহা অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভয় দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে; আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।
আয়াত 46
لَّقَدْ أَنزَلْنَآ ءَايَٰتٍۢ مُّبَيِّنَٰتٍۢ ۚ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
লাকাদ অনযালনাঅ আয়াতিম মুবৈয়িনাত; ওাললাহু য়াহদী মৈ য়াশাঔ ইলা সিরাতিম মুসতাকীম
বাংলা অর্থ
আমি তো সুস্পষ্ট আয়াত সমূহ অবর্তীর্ণ করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন।
আয়াত 47
وَيَقُولُونَ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلرَّسُولِ وَأَطَعْنَا ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌۭ مِّنْهُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ ۚ وَمَآ أُو۟لَٰٓئِكَ بِٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াকূলূনা আমাননা বিললাহি ওা বির রাসূলি ওা অতানা সুমমা য়াতাওাললা ফারীকুম মিনহুম মিম বাদি যালিক; ওা মাঅ উলাঐকা বিলমুমিনীন
বাংলা অর্থ
তারা বলেঃ আমরা আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আনুগত্য করি; কিন্তু অতঃপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয় এবং তারা বিশ্বাসী নয়।
আয়াত 48
وَإِذَا دُعُوٓا۟ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌۭ مِّنْهُم مُّعْرِضُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা দুঊও ইলাল লাহি ওা রাসূলিহী লি য়াহকুমা বৈনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদূন
বাংলা অর্থ
তাদের মধ্যে ফয়সালা করার জন্য যখন তাদেরকে আল্লাহ ও রসূলের দিকে আহবান করা হয তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়।
আয়াত 49
وَإِن يَكُن لَّهُمُ ٱلْحَقُّ يَأْتُوٓا۟ إِلَيْهِ مُذْعِنِينَ
বাংলা উচ্চারণ
ওা ইনয়য়াকুল লাহুমুল হাককু য়াতূও ইলৈহি মুযিনীন
বাংলা অর্থ
সত্য তাদের স্বপক্ষে হলে তারা বিনীতভাবে রসূলের কাছে ছুটে আসে।
আয়াত 50
أَفِى قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ٱرْتَابُوٓا۟ أَمْ يَخَافُونَ أَن يَحِيفَ ٱللَّهُ عَلَيْهِمْ وَرَسُولُهُۥ ۚ بَلْ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ
বাংলা উচ্চারণ
অফী কুলূবিহিম মা রাদুন অমিরতাবূও অম য়াখাফূনা অনি য়াহীফাললাহু অলৈহিম ওা রাসূলুহ; বাল উলাঐকা হুমুয যালিমূন
বাংলা অর্থ
তাদের অন্তরে কি রোগ আছে, না তারা ধোঁকায় পড়ে আছে; না তারা ভয় করে যে, আল্লাহ ও তাঁর রাসূল তাদের প্রতি অবিচার করবেন? বরং তারাই তো অবিচারকারী ?
আয়াত 51
إِنَّمَا كَانَ قَوْلَ ٱلْمُؤْمِنِينَ إِذَا دُعُوٓا۟ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
ইননামা কানা কাওলাল মুমিনীনা ইযা দুঊও ইলাল লাহি ওা রাসূলিহী লি য়াহকুমা বৈনাহুম ঐ য়াকূলূ সামিনা ওা অতানা; ওা উলাঐকা হুমুল মুফলিহূন
বাংলা অর্থ
মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্যে আল্লাহ ও তাঁর রসূলের দিকে তাদেরকে আহবান করা হয়, তখন তারা বলেঃ আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। তারাই সফলকাম।
আয়াত 52
وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَخْشَ ٱللَّهَ وَيَتَّقْهِ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَآئِزُونَ
বাংলা উচ্চারণ
ওা মৈ য়ুতীল লাহা ওা রাসূলাহূ ওা য়াখশাল লাহা ওা য়াততাকহি ফা উলাঐকা হুমুল ফাঐযূন
বাংলা অর্থ
যারা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তাঁর শাস্তি থেকে বেঁচে থাকে তারাই কৃতকার্য।
আয়াত 53
۞ وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِنْ أَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ ۖ قُل لَّا تُقْسِمُوا۟ ۖ طَاعَةٌۭ مَّعْرُوفَةٌ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা অকসামূ বিললাহি জাহদা ঐমানিহিম লৈন অমারতাহুম লা য়াখরুজুননা কুল লা তুকসিমূ তাঅতুম মারূফাহ ইননাল লাহা খাবীরুম বিমা তামালূন
বাংলা অর্থ
তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খেয়ে বলে যে, আপনি তাদেরকে আদেশ করলে তারা সবকিছু ছেড়ে বের হবেই। বলুনঃ তোমরা কসম খেয়ো না। নিয়মানুযায়ী তোমাদের আনুগত্য, তোমরা যা কিছু কর নিশ্চয় আল্লাহ সে বিষয়ে জ্ঞাত।
আয়াত 54
قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ ۖ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ ۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
কুল অতীউল লাহা ওা অতীউর রাসূলা ফা ইন তাওাললাও ফা ইননামা অলৈহি মা হুমমিলা ওা অলৈকুম মা হুমমিলতুম ওা ইন তুতীঊহু তাহতাদূ; ওা মাঅলার রাসূলি ইললাল বালাঘুল মুবীন
বাংলা অর্থ
বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। রসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া।
আয়াত 55
وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًۭا ۚ يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًۭٔا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ
বাংলা উচ্চারণ
ওাদাল লাহুল লাযীনা আমানূ মিনকুম ওা অমিলুস সালিহাতি লা য়াসতাখলিফান নাহুম ফিল অরদি কামাসতাখ লাফাল লাযীনা মিন কাবলিহিম ওা লা য়ুমাককিনাননা লাহুম দীনাহুমুল লাযির তাদা লাহুম ওা লা য়ুবাদদিলাননাহুম মিম বাদি খাওফিহিম অমনা; য়াবুদূনানী লায়ুশরিকূনা বী শৈআ; ওা মান কাফারা বাদা যালিকা ফা উলাঐকা হুমুল ফাসিকূন
বাংলা অর্থ
তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসনকর্তৃত্ব দান করবেন। যেমন তিনি শাসনকতৃꦣ2468;্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য।
আয়াত 56
وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
বাংলা উচ্চারণ
ওা অকীমুস সালাতা ওা আতুয যাকাতা ওা অতীউর রাসূলা লাললাকুম তুরহামূন
বাংলা অর্থ
নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।
আয়াত 57
لَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ ۚ وَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ ۖ وَلَبِئْسَ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
লা তাহসাবাননাল লাযীনা কাফারূ মুজিযীনা ফিল অরদ; ওা মাওাহুমুন নারু ওা লাবিসাল মাসীর
বাংলা অর্থ
তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না। তাদের ঠিকানা অগ্নি। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল।
আয়াত 58
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِيَسْتَـْٔذِنكُمُ ٱلَّذِينَ مَلَكَتْ أَيْمَٰنُكُمْ وَٱلَّذِينَ لَمْ يَبْلُغُوا۟ ٱلْحُلُمَ مِنكُمْ ثَلَٰثَ مَرَّٰتٍۢ ۚ مِّن قَبْلِ صَلَوٰةِ ٱلْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ ٱلظَّهِيرَةِ وَمِنۢ بَعْدِ صَلَوٰةِ ٱلْعِشَآءِ ۚ ثَلَٰثُ عَوْرَٰتٍۢ لَّكُمْ ۚ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ ۚ طَوَّٰفُونَ عَلَيْكُم بَعْضُكُمْ عَلَىٰ بَعْضٍۢ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ
বাংলা উচ্চারণ
য়াঅ ঐয়ুহাল লাযীনা আমানূ লি য়াসতাযিনকুমুল লাযীনা মালাকাত ঐমানুকুম ওাললাযীনা লাম য়াবলুঘুল হুলুমা মিনকুম সালাসা মাররাত; মিন কাবলি সালাতিল ফাজরি ওা হীনা তাদাঊনা সিয়া বাকুম মিনায যাহীরাতি ওা মিম বাদি সালাতিল ইশাঅ; সালাসু অওরাতিল লাকুম; লৈসা অলৈকুম ওা লা অলৈহিম জুনাহুম বাদাহুনন; তাওওাফূনা অলৈকুম বাদুকুম অলা বাদ; কাযালিকা য়ুবৈয়িনুল লাহু লাকুমুল আয়াত ওাললাহু অলীমুন হাকীম
বাংলা অর্থ
হে মুমিনগণ! তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাযের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখ এবং এশার নামাযের পর। এই তিন সময় তোমাদের দেহ খোলার সময়। এ সময়ের পর তোমাদের ও তাদের জন্যে কোন দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনি ভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
আয়াত 59
وَإِذَا بَلَغَ ٱلْأَطْفَٰلُ مِنكُمُ ٱلْحُلُمَ فَلْيَسْتَـْٔذِنُوا۟ كَمَا ٱسْتَـْٔذَنَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইযা বালাঘাল অতফালু মিনকুমুল হুলুমা ফাল য়াসতাযিনূ কামাস তাযানাল লাযীনা মিন কাবলিহিম; কাযালিকা য়ুবৈয়িনুল লাহু লাকুম আয়াতিহ; ওাললাহু অলীমুন হাকীম
বাংলা অর্থ
তোমাদের সন্তান-সন্ততিরা যখন বায়োপ্রাপ্ত হয়, তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায়। এমনিভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
আয়াত 60
وَٱلْقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّٰتِى لَا يَرْجُونَ نِكَاحًۭا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَن يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَٰتٍۭ بِزِينَةٍۢ ۖ وَأَن يَسْتَعْفِفْنَ خَيْرٌۭ لَّهُنَّ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওালকাওাইদু মিনান নিসাঐল লাতী লা য়ারজূনা নিকাহান ফালিসা অলৈহিননা জুনাহুন ঐ য়াদানা সিয়াবাহুননা ঘৈরা মুতাবার রিজাতিম বিযীনাহ; ওা ঐ য়াসতাফিফনা খৈরুল লাহুনন; ওাললাহু সামীউন অলীম
বাংলা অর্থ
বৃদ্ধা নারী, যারা বিবাহের আশা রাখে না, যদি তারা তাদের সৌন্দর্য?2474;্রকাশ না করে তাদের বস্ত্র খুলে রাখে। তাদের জন্যে দোষ নেই, তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্যে উত্তম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
আয়াত 61
لَّيْسَ عَلَى ٱلْأَعْمَىٰ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْأَعْرَجِ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْمَرِيضِ حَرَجٌۭ وَلَا عَلَىٰٓ أَنفُسِكُمْ أَن تَأْكُلُوا۟ مِنۢ بُيُوتِكُمْ أَوْ بُيُوتِ ءَابَآئِكُمْ أَوْ بُيُوتِ أُمَّهَٰتِكُمْ أَوْ بُيُوتِ إِخْوَٰنِكُمْ أَوْ بُيُوتِ أَخَوَٰتِكُمْ أَوْ بُيُوتِ أَعْمَٰمِكُمْ أَوْ بُيُوتِ عَمَّٰتِكُمْ أَوْ بُيُوتِ أَخْوَٰلِكُمْ أَوْ بُيُوتِ خَٰلَٰتِكُمْ أَوْ مَا مَلَكْتُم مَّفَاتِحَهُۥٓ أَوْ صَدِيقِكُمْ ۚ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَأْكُلُوا۟ جَمِيعًا أَوْ أَشْتَاتًۭا ۚ فَإِذَا دَخَلْتُم بُيُوتًۭا فَسَلِّمُوا۟ عَلَىٰٓ أَنفُسِكُمْ تَحِيَّةًۭ مِّنْ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةًۭ طَيِّبَةًۭ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
লৈসা অলাল অমা বারাজুনও ওা লা অলাল অরাজি বারাজুনও ওা লা অলাল মারীদি বারাজুন ওা লা অলা অনফুসিকুম অন তাকুলূ মিম বুয়ূতিকুম অও বুয়ূতি আবাঐকুম অও বুয়ূতি উমমাহাতিকুম অও বুয়ূতি ইখওানিকুম অও বুয়ূতি অখাওাতিকুম অও বুয়ূতি অমামিকুম অও বুয়ূতি অমমাতিকুম অও বুয়ূতি অখওালিকুম অও বুয়ূতি খালাতিকুম অও মা মালাকতুম মাফাতিহাহূও অও সাদীকিকুম; লৈসা অলৈকুম জুনাহুন অন তাকুলূ জামীঅন অও অশতাতা; ফা ইযা দাখালতুম বুয়ূতান ফাসাললিমূ অলাঅ অনফুসিকুম তাহিয়য়াতাম মিন ইনদিল লাহি মুবারাকাতান তৈয়িবাহ; কাযালিকা য়ুবৈ য়িনুল লাহু লাকুমুল আয়াতি লাললাকুম তাকিলূন
বাংলা অর্থ
অন্ধের জন্যে দোষ নেই, খঞ্জের জন্যে দোষ নেই, রোগীর জন্যে দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্যেও দোষ নেই যে, তোমরা আহার করবে তোমাদের গৃহে অথবা তোমাদের পিতাদের গৃহে অথবা তোমাদের মাতাদের গৃহে অথবা তোমাদের ভ্রাতাদের গৃহে অথবা তোমাদের ভগিণীদের গৃহে অথবা তোমাদের পিতৃব্যদের গৃহে অথবা তোমাদের ফুফুদের গৃহে অথবা তোমাদের মামাদের গৃহে অথবা তোমাদের খালাদের গৃহে অথবা সেই গৃহে, যার চাবি আছে তোমাদের হাতে অথবা তোমাদের বন্ধুদের গৃহে। তোমরা একত্রে আহার কর অথবা পৃথকভবে আহার কর, তাতে তোমাদের কোন দোষ নেই। অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ কর, তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্যে আয়াতসমূহ বিশদভাবে বর্ননা করেন, যাতে তোমরা বুঝে নাও।
আয়াত 62
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَإِذَا كَانُوا۟ مَعَهُۥ عَلَىٰٓ أَمْرٍۢ جَامِعٍۢ لَّمْ يَذْهَبُوا۟ حَتَّىٰ يَسْتَـْٔذِنُوهُ ۚ إِنَّ ٱلَّذِينَ يَسْتَـْٔذِنُونَكَ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ۚ فَإِذَا ٱسْتَـْٔذَنُوكَ لِبَعْضِ شَأْنِهِمْ فَأْذَن لِّمَن شِئْتَ مِنْهُمْ وَٱسْتَغْفِرْ لَهُمُ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননামাল মুমিনূনাল লাযীনা আমানূ বিললাহি ওা রাসূলিহী ওা ইযা কানূ মাহূ অলাঅ অমরিন জামীল লাম য়াযহাবূ হাতা য়াসতাযিনূহ; ইননাল লাযীনা য়াসতা যিনূকানা উলাঐকাল লাযীনা য়ুমিনূনা বিললাহি ওা রাসূলিহ; ফা ইযাস তাযানূকা লিবাদি শানিহিম ফাযাল লিমান শিতা মিনহুম ওাসতাঘফির লাহুমুল লাহ; ইননাল লাহা গাহফূর রাহীম
বাংলা অর্থ
মুমিন তো তারাই; যারা আল্লাহর ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রসূলের সাথে কোন সমষ্টিগত কাজে শরীক হলে তাঁর কাছ থেকে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যায় না। যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে, তারাই আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। অতএব তারা আপনার কাছে তাদের কোন কাজের জন্যে অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান।
আয়াত 63
لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًۭا ۚ قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًۭا ۚ فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
বাংলা উচ্চারণ
লা তাজালূ দুআআর রাসূলি বৈনাকুম কাদুআঐ বাদিকুম বাদা; কাদ য়ালামুল লাহুল লাযীনা য়াতাসাললালূনা মিনকুম লিওাযা; ফাল য়াহযারিল লাযীনা য়ুখালিফূনা অন অমরিহীএ অন তুসীবাহুম ফিতনাতুন অও য়ুসীবাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
রসূলের আহবানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মত গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে।
আয়াত 64
أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قَدْ يَعْلَمُ مَآ أَنتُمْ عَلَيْهِ وَيَوْمَ يُرْجَعُونَ إِلَيْهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوا۟ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ
বাংলা উচ্চারণ
অলাঅ ইননা লিললাহি মা ফিস সামাওাতি ওাল অরদি কাদ য়ালামু মাঅ অনতুম অলৈহি ওা য়াওমা য়ুরজাঊনা ইলৈহি ফা য়ুনাবি উহুম বিমা অমিলূ; ওাললাহু বিকুললি শৈইন অলীম
বাংলা অর্থ
মনে রেখো নভোমন্ডল ও ভূমন্ডলে যা আছে, তা আল্লাহরই। তোমরা যে অবস্থায় আছ তা তিনি জানেন। যেদিন তারা তাঁর কাছে প্রত্যাবর্তিত হবে, সেদিন তিনি বলে দেবেন তারা যা করেছে। আল্লাহ প্রত্যেক বিষয়ই জানেন।