☾ আল-কোরআন
সূরা 25 · মাক্কী

আল-ফুরকান الفرقان

Al-Furqan · 77 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ تَبَارَكَ ٱلَّذِى نَزَّلَ ٱلْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِۦ لِيَكُونَ لِلْعَٰلَمِينَ نَذِيرًا
বাংলা উচ্চারণ
তাবারাকাল লাযী নাযযালাল ফুরকানা অলা অবদিহী লি য়াকূনা লিলালামীনা নাযীরা
বাংলা অর্থ
পরম কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবর্তীণ করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্যে সতর্ককারী হয়,।
আয়াত 2
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًۭا وَلَمْ يَكُن لَّهُۥ شَرِيكٌۭ فِى ٱلْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍۢ فَقَدَّرَهُۥ تَقْدِيرًۭا
বাংলা উচ্চারণ
অললাযী লাহূ মুলকুস সামাওাতি ওাল অরদি ওা লাম য়াততাখিয ওালাদানও ওা লাম য়াকুল লাহূ শারীকুন ফিলমুলকি ওা খালাকা কুললা শৈইন ফাকাদদারাহূ তাকদীরা
বাংলা অর্থ
তিনি হলেন যাঁর রয়েছে নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব। তিনি কোন সন্তান গ্রহণ করেননি। রাজত্বে তাঁর কোন অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে।
আয়াত 3
وَٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةًۭ لَّا يَخْلُقُونَ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّۭا وَلَا نَفْعًۭا وَلَا يَمْلِكُونَ مَوْتًۭا وَلَا حَيَوٰةًۭ وَلَا نُشُورًۭا
বাংলা উচ্চারণ
ওাততাখাযূ মিন দূনিহীএ আহিহাতাল লা য়াখলুকূনা শৈঅনও ওা হুম য়ুখলাকূনা ওা লা য়ামলিকূনা লি অনফুসিহিম দাররানও ওা লা নাফানও ওা লা য়ামলিকূনা মাওতানও ওা লা হায়াতানও ওা লা নুশূরা
বাংলা অর্থ
তারা তাঁর পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট এবং নিজেদের ভালও করতে পারে না, মন্দও করতে পারে না এবং জীবন, মরণ ও পুনরুজ্জীবনের ও তারা মালিক নয়।
আয়াত 4
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّآ إِفْكٌ ٱفْتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيْهِ قَوْمٌ ءَاخَرُونَ ۖ فَقَدْ جَآءُو ظُلْمًۭا وَزُورًۭا
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা কাফারূও ইন হাযাঅ ইললাঅ ইফকুনিফ তারাহু ওা আঅনাহূ অলৈহি কাওমুন আখারূনা ফাকাদ জাঅঊ যুলমানও ওা যূরা
বাংলা অর্থ
কাফেররা বলে, এটা মিথ্যা বৈ নয়, যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাঁকে সাহায্য করেছে। অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে।
আয়াত 5
وَقَالُوٓا۟ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ٱكْتَتَبَهَا فَهِىَ تُمْلَىٰ عَلَيْهِ بُكْرَةًۭ وَأَصِيلًۭا
বাংলা উচ্চারণ
ওা কালূও অসাতীরুল অওওালীনাক তাতাবাহা ফাহিয়া তুমলা অলৈহি বুকরাতানও ওা অসীলা
বাংলা অর্থ
তারা বলে, এগুলো তো পুরাকালের রূপকথা, যা তিনি লিখে রেখেছেন। এগুলো সকাল-সন্ধ্যায় তাঁর কাছে শেখানো হয়।
আয়াত 6
قُلْ أَنزَلَهُ ٱلَّذِى يَعْلَمُ ٱلسِّرَّ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ كَانَ غَفُورًۭا رَّحِيمًۭا
বাংলা উচ্চারণ
কুল অনযালহুল লাযী য়ালামুস সিররা ফিস সামাওাতি ওালারদ; ইননাহূ কানা ঘাফূরার রাহীমা
বাংলা অর্থ
বলুন, একে তিনিই অবতীর্ণ করেছেন, যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের গোপন রহস্য অবগত আছেন। তিনি ক্ষমাশীল, মেহেরবান।
আয়াত 7
وَقَالُوا۟ مَالِ هَٰذَا ٱلرَّسُولِ يَأْكُلُ ٱلطَّعَامَ وَيَمْشِى فِى ٱلْأَسْوَاقِ ۙ لَوْلَآ أُنزِلَ إِلَيْهِ مَلَكٌۭ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا
বাংলা উচ্চারণ
ওা কালূ মা লি হাযার রাসূলি য়াকুলুত তাঅমা ওা য়ামশী ফিল অসওাক; লাও লাঅ উনযিলা ইলৈহি মালাকুন ফা য়াকূনা মাহূ নাযীরা
বাংলা অর্থ
তারা বলে, এ কেমন রসূল যে, খাদ্য আহার করে এবং হাটে-বাজারে চলাফেরা করে? তাঁর কাছে কেন কোন ফেরেশতা নাযিল করা হল না যে, তাঁর সাথে সতর্ককারী হয়ে থাকত?
আয়াত 8
أَوْ يُلْقَىٰٓ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُۥ جَنَّةٌۭ يَأْكُلُ مِنْهَا ۚ وَقَالَ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًۭا مَّسْحُورًا
বাংলা উচ্চারণ
অও য়ুলকাঅ ইলৈহি কানযুন অও তাকূনু লাহূ জাননাতুনয় য়াকুলু মিনহা; ওা কালায যালিমূনা ইন তাততাবিঊনা ইললা রাজুলাম মাস হূরা
বাংলা অর্থ
অথবা তিনি ধন-ভান্ডার প্রাপ্ত হলেন না কেন, অথবা তাঁর একটি বাগান হল না কেন, যা থেকে তিনি আহার করতেন? জালেমরা বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ।
আয়াত 9
ٱنظُرْ كَيْفَ ضَرَبُوا۟ لَكَ ٱلْأَمْثَٰلَ فَضَلُّوا۟ فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًۭا
বাংলা উচ্চারণ
উনযুর কৈফা দারাবূ লাকাল অমসালা ফাদাললূ ফালা য়াসতাতীঊনা সাবীলা
বাংলা অর্থ
দেখুন, তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে! অতএব তারা পথভ্রষ্ট হয়েছে, এখন তারা পথ পেতে পারে না।
আয়াত 10
تَبَارَكَ ٱلَّذِىٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيْرًۭا مِّن ذَٰلِكَ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَيَجْعَل لَّكَ قُصُورًۢا
বাংলা উচ্চারণ
তাবারাকাল লাযীএ ইন শাআ জালা লাকা খৈরাম মিন যালিকা জাননাতিন তাজরী মিন তাহতিহাল অনহারু ওা য়াজাল লাকা কুসূরা
বাংলা অর্থ
কল্যানময় তিনি, যিনি ইচ্ছা করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন-বাগ-বাগিচা, যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ।
আয়াত 11
بَلْ كَذَّبُوا۟ بِٱلسَّاعَةِ ۖ وَأَعْتَدْنَا لِمَن كَذَّبَ بِٱلسَّاعَةِ سَعِيرًا
বাংলা উচ্চারণ
বাল কাযযাবূ বিস সাঅতি ওা অতাদনা লিমান কাযযাবা বিস সাঅতি সাঈরা
বাংলা অর্থ
বরং তারা কেয়ামতকে অস্বীকার করে এবং যে কেয়ামতকে অস্বীকার করে, আমি তার জন্যে অগ্নি প্রস্তুত করেছি।
আয়াত 12
إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍۭ بَعِيدٍۢ سَمِعُوا۟ لَهَا تَغَيُّظًۭا وَزَفِيرًۭا
বাংলা উচ্চারণ
ইযা রাত হুম মিম মা কানিম বাঈদিন সামিঊ লাহা তাঘৈয়ুযানও ওা যাফীরা
বাংলা অর্থ
অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার।
আয়াত 13
وَإِذَآ أُلْقُوا۟ مِنْهَا مَكَانًۭا ضَيِّقًۭا مُّقَرَّنِينَ دَعَوْا۟ هُنَالِكَ ثُبُورًۭا
বাংলা উচ্চারণ
ওা ইযাঅ উলকূ মিনহা মাকানান দৈয়িকাম মুকার রানীনা দাও হুনালিকা সুবূরা
বাংলা অর্থ
যখন এক শিকলে কয়েকজন বাঁধা অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে।
আয়াত 14
لَّا تَدْعُوا۟ ٱلْيَوْمَ ثُبُورًۭا وَٰحِدًۭا وَٱدْعُوا۟ ثُبُورًۭا كَثِيرًۭا
বাংলা উচ্চারণ
লা তাদুল য়াওমা সুবূরানও ওাহিদানও ওাদূ সুবূরান কাসীরা
বাংলা অর্থ
বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাক।
আয়াত 15
قُلْ أَذَٰلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ ٱلْخُلْدِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۚ كَانَتْ لَهُمْ جَزَآءًۭ وَمَصِيرًۭا
বাংলা উচ্চারণ
কুল অযালিকা খৈরুন অম জাননাতুল খুলদিল লাতী ওুইদাল মুততাকূন; কানাত লাহুম জাযাআনও ওা মাসীরা
বাংলা অর্থ
বলুন এটা উত্তম, না চিরকাল বসবাসের জান্নাত, যার সুসংবাদ দেয়া হয়েছে মুত্তাকীদেরকে? সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান।
আয়াত 16
لَّهُمْ فِيهَا مَا يَشَآءُونَ خَٰلِدِينَ ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعْدًۭا مَّسْـُٔولًۭا
বাংলা উচ্চারণ
লাহুম ফীহা মা য়াশাঅঊনা খালিদীন; কানা অলা রাববিকা ওাদাম মাসূলা
বাংলা অর্থ
তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে, তাই পাবে। এই প্রার্থিত ওয়াদা পূরণ আপনার পালনকর্তার দায়িত্ব।
আয়াত 17
وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمْ أَضْلَلْتُمْ عِبَادِى هَٰٓؤُلَآءِ أَمْ هُمْ ضَلُّوا۟ ٱلسَّبِيلَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা য়াহশুরুহুম ওা মা য়াবুদূনা মিন দূনিল লাহি ফা য়াকূলু আনতুম অদলালতুম ইবাদী হাঔলাঐ অম হুম দাললুস সাবীল
বাংলা অর্থ
সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করত তাদেরকে, সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন, তোমরাই কি আমার এই বান্দাদেরকে পথভ্রান্ত করেছিলে, না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল?
আয়াত 18
قَالُوا۟ سُبْحَٰنَكَ مَا كَانَ يَنۢبَغِى لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنْ أَوْلِيَآءَ وَلَٰكِن مَّتَّعْتَهُمْ وَءَابَآءَهُمْ حَتَّىٰ نَسُوا۟ ٱلذِّكْرَ وَكَانُوا۟ قَوْمًۢا بُورًۭا
বাংলা উচ্চারণ
কালূ সুভানাকা মা কানা য়ামবাঘী লানাঅ অন নাততাখিযা মিন দূনিকা মিন অওলিয়াআ ওা লাকিম মাততাতাহুম ওা আবাআহুম হাততা নাসুয যিকরা ওা কানূ কাওমাম বূরা
বাংলা অর্থ
তারা বলবে-আপনি পবিত্র, আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরুব্বীরূপে গ্রহণ করতে পারতাম না; কিন্তু আপনিই তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগসম্ভার দিয়েছিলেন, ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি।
আয়াত 19
فَقَدْ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًۭا وَلَا نَصْرًۭا ۚ وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًۭا كَبِيرًۭا
বাংলা উচ্চারণ
ফাকাদ কাযযাবূকুম বিমা তাকূলূনা ফামা তাসতাতীঊনা সারফানও ওা লা নাসরা; ওা মৈ য়াযলিম মিনকুম নুযিকহু অযাবান কাবীরা
বাংলা অর্থ
আল্লাহ মুশরিকদেরকে বলবেন, তোমাদের কথা তো তারা মিথ্যা সাব্যস্ত করল, এখন তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্যও করতে পারবে না। তোমাদের মধ্যে যে গোনাহগার আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব।
আয়াত 20
وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ ٱلْمُرْسَلِينَ إِلَّآ إِنَّهُمْ لَيَأْكُلُونَ ٱلطَّعَامَ وَيَمْشُونَ فِى ٱلْأَسْوَاقِ ۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍۢ فِتْنَةً أَتَصْبِرُونَ ۗ وَكَانَ رَبُّكَ بَصِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনা কাবলাকা মিনাল মুরসালীনা ইললাঅ ইননাহুম লা য়াকুলূনাত তাঅমা ওা য়ামশূনা ফিল অসওাক; ওা জালনা বাদাকুম লিবাদিন ফিতনাতান অতাসবিরূন; ওা কানা রাববুকা বাসীরা
বাংলা অর্থ
আপনার পূর্বে যত রসূল প্রেরণ করেছি, তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্যে পরীক্ষাস্বরূপ করেছি। দেখি, তোমরা সবর কর কিনা। আপনার পালনকর্তা সব কিছু দেখেন।
আয়াত 21
۞ وَقَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا لَوْلَآ أُنزِلَ عَلَيْنَا ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ نَرَىٰ رَبَّنَا ۗ لَقَدِ ٱسْتَكْبَرُوا۟ فِىٓ أَنفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّۭا كَبِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা লা য়ারজূনা লিকাআনা লাও লাঅ উনযিলা অলৈনাল মালাঐকাতু অওনারা রাববানা; লাকাদিসতাকবারূ ফীএ অনফুসিহিম ওা অতাও উতুওওান কাবীরা
বাংলা অর্থ
যারা আমার সাক্ষাৎ আশা করে না, তারা বলে, আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হল না কেন? অথবা আমরা আমাদের পালনকর্তাকে দেখি না কেন? তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে।
আয়াত 22
يَوْمَ يَرَوْنَ ٱلْمَلَٰٓئِكَةَ لَا بُشْرَىٰ يَوْمَئِذٍۢ لِّلْمُجْرِمِينَ وَيَقُولُونَ حِجْرًۭا مَّحْجُورًۭا
বাংলা উচ্চারণ
য়াওমা য়ারাওনাল মালাঅ ইকাতা লা বুশরা য়াওমৈযিল লিলমুজরিমীনা ওা য়াকূলূনা হিজরাম মাহজূরা
বাংলা অর্থ
যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্যে কোন সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, কোন বাধা যদি তা আটকে রাখত।
আয়াত 23
وَقَدِمْنَآ إِلَىٰ مَا عَمِلُوا۟ مِنْ عَمَلٍۢ فَجَعَلْنَٰهُ هَبَآءًۭ مَّنثُورًا
বাংলা উচ্চারণ
ওা কাদিমনাঅ ইলা মা অমিলূ মিন অমালিন ফাজালনাহু হাবাআম মানসূরা
বাংলা অর্থ
আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণারূপে করে দেব।
আয়াত 24
أَصْحَٰبُ ٱلْجَنَّةِ يَوْمَئِذٍ خَيْرٌۭ مُّسْتَقَرًّۭا وَأَحْسَنُ مَقِيلًۭا
বাংলা উচ্চারণ
অস হাবুল জাননাতি য়াওমৈযিন খৈরুম মুসতাকার রানও ওা অহসানু মাকীলা
বাংলা অর্থ
সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম।
আয়াত 25
وَيَوْمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلْغَمَٰمِ وَنُزِّلَ ٱلْمَلَٰٓئِكَةُ تَنزِيلًا
বাংলা উচ্চারণ
ওা য়াওমা তাশাককাকুস সামাঔ বিলঘামামি ওা নুযযিলাল মালাঐকাতু তানযীলা
বাংলা অর্থ
সেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের নামিয়ে দেয়া হবে,
আয়াত 26
ٱلْمُلْكُ يَوْمَئِذٍ ٱلْحَقُّ لِلرَّحْمَٰنِ ۚ وَكَانَ يَوْمًا عَلَى ٱلْكَٰفِرِينَ عَسِيرًۭا
বাংলা উচ্চারণ
অলমুলকু য়াওমৈযিনিল হাককু লির রাহমান; ওা কানা য়াওমানালাল কাফিরীনা অসীরা
বাংলা অর্থ
সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন।
আয়াত 27
وَيَوْمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَٰلَيْتَنِى ٱتَّخَذْتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلًۭا
বাংলা উচ্চারণ
ওা য়াওমা য়াদদুয যালিমু অলা য়াদৈহি য়াকূলু য়া লৈতানিত তাখাযতু মার রাসূলি সাবীলা
বাংলা অর্থ
জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম।
আয়াত 28
يَٰوَيْلَتَىٰ لَيْتَنِى لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًۭا
বাংলা উচ্চারণ
য়া ওৈলাতা লৈতানী লাম অততাখিয ফুলানান খালীলা
বাংলা অর্থ
হায় আমার দূর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।
আয়াত 29
لَّقَدْ أَضَلَّنِى عَنِ ٱلذِّكْرِ بَعْدَ إِذْ جَآءَنِى ۗ وَكَانَ ٱلشَّيْطَٰنُ لِلْإِنسَٰنِ خَذُولًۭا
বাংলা উচ্চারণ
লাকাদ অদাললানী অনিয যিকরি বাদা ইয জাআনী; ওা কানাশ শৈতানু লিল ইনসানি খাযূলা
বাংলা অর্থ
আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়।
আয়াত 30
وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوْمِى ٱتَّخَذُوا۟ هَٰذَا ٱلْقُرْءَانَ مَهْجُورًۭا
বাংলা উচ্চারণ
ওা কালার রাসূলু য়া রাববি ইননা কাওমিত তাখাযূ হাযাল কুরানা মাহজূরা
বাংলা অর্থ
রসূল বললেনঃ হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে।
আয়াত 31
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّۭا مِّنَ ٱلْمُجْرِمِينَ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيًۭا وَنَصِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা জালনা লিকুললি নাবিয়য়িন অদুওওাম মিনাল মুজরিমীন; ওা কাফা বি রাববিকা হাদিয়ানও ওা নাসীরা
বাংলা অর্থ
এমনিভাবে প্রত্যেক নবীর জন্যে আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। আপনার জন্যে আপনার পালনকর্তা পথপ্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট।
আয়াত 32
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ٱلْقُرْءَانُ جُمْلَةًۭ وَٰحِدَةًۭ ۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ ۖ وَرَتَّلْنَٰهُ تَرْتِيلًۭا
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা কাফারূ লাও লা নুযযিলা অলৈহিল কুরানু জুমলাতানও ওাহিদাহ; কাযালিকা লিনুসাববিতা বিহী ফুআদাকা ওা রাততালনাহু তারতীলা
বাংলা অর্থ
সত্য প্রত্যাখানকারীরা বলে, তাঁর প্রতি সমগ্র কোরআন একদফায় অবতীর্ণ হল না কেন? আমি এমনিভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি আপনার অন্তকরণকে মজবুত করার জন্যে।
আয়াত 33
وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَٰكَ بِٱلْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا
বাংলা উচ্চারণ
ওা লা য়াতূনাকা বিমাসৈনন ইললা জিনাকা বিলহাককি ওা অহসানা তাফসীরা
বাংলা অর্থ
তারা আপনার কাছে কোন সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জওয়াব ও সুন্দর ব্যাখ্যা দান করি।
আয়াত 34
ٱلَّذِينَ يُحْشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمْ إِلَىٰ جَهَنَّمَ أُو۟لَٰٓئِكَ شَرٌّۭ مَّكَانًۭا وَأَضَلُّ سَبِيلًۭا
বাংলা উচ্চারণ
অললাযীনা য়ুহশারূনা অলা ওুজূহিম ইলা জাহাননামা উলাঐকা শাররুম মাকানানও ওা অদাললু সাবীলা সেকতিওন
বাংলা অর্থ
যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে, তাদেরই স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট।
আয়াত 35
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ وَجَعَلْنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনা মূসাল কিতাবা ওা জালনা মাহূও অখাহু হারূনা ওাযীরা
বাংলা অর্থ
আমি তো মূসাকে কিতাব দিয়েছি এবং তাঁর সাথে তাঁর ভ্রাতা হারুনকে সাহায্যকারী করেছি।
আয়াত 36
فَقُلْنَا ٱذْهَبَآ إِلَى ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا فَدَمَّرْنَٰهُمْ تَدْمِيرًۭا
বাংলা উচ্চারণ
ফাকুলনায হাবাঅ ইলাল কাওমিল লাযীনা কাযযাবূ বি আয়াতিনা ফাদামমারনাহুম তাদমীরা
বাংলা অর্থ
অতঃপর আমি বলেছি, তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে। অতঃপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি।
আয়াত 37
وَقَوْمَ نُوحٍۢ لَّمَّا كَذَّبُوا۟ ٱلرُّسُلَ أَغْرَقْنَٰهُمْ وَجَعَلْنَٰهُمْ لِلنَّاسِ ءَايَةًۭ ۖ وَأَعْتَدْنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمًۭا
বাংলা উচ্চারণ
ওা কাওমা নূহিল লামমা কাযযাবুর রুসুলা অঘরাকনাহুম ওা জালনাহুম লিননাসি আয়াতানও ওা অতাদনা লিযযালিমীনা অযাবান অলীমা
বাংলা অর্থ
নূহের সম্প্রদায় যখন রসূলগণের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদেরকে নিমজ্জত করলাম এবং তাদেরকে মানবমন্ডলীর জন্যে নিদর্শন করে দিলাম। জালেমদের জন্যে আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
আয়াত 38
وَعَادًۭا وَثَمُودَا۟ وَأَصْحَٰبَ ٱلرَّسِّ وَقُرُونًۢا بَيْنَ ذَٰلِكَ كَثِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা আদানও সামূদা ওা অস হাবার রাসসি ওা কুরূনাম বৈনা যালিকা কাসীরা
বাংলা অর্থ
আমি ধ্বংস করেছি আদ, সামুদ, কপবাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে।
আয়াত 39
وَكُلًّۭا ضَرَبْنَا لَهُ ٱلْأَمْثَٰلَ ۖ وَكُلًّۭا تَبَّرْنَا تَتْبِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা কুললানদারাবনা লাহুল অমসালা ওা কুললান তাববারনা তাতবীরা
বাংলা অর্থ
আমি প্রত্যেকের জন্যেই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পুর্ণরূপে ধ্বংস করেছি।
আয়াত 40
وَلَقَدْ أَتَوْا۟ عَلَى ٱلْقَرْيَةِ ٱلَّتِىٓ أُمْطِرَتْ مَطَرَ ٱلسَّوْءِ ۚ أَفَلَمْ يَكُونُوا۟ يَرَوْنَهَا ۚ بَلْ كَانُوا۟ لَا يَرْجُونَ نُشُورًۭا
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অতাও অলাল কারয়াতিল লাতীএ উমতিরাত মাতারাস সাও; অফালাম য়াকূনূ য়ারাওনাহা; বাল কানূ লা য়ারজূনা নুশূরা
বাংলা অর্থ
তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে, যার ওপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি। তবে কি তারা তা প্রত্যক্ষ করে না? বরং তারা পুনরুজ্জীবনের আশঙ্কা করে না।
আয়াত 41
وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِى بَعَثَ ٱللَّهُ رَسُولًا
বাংলা উচ্চারণ
ওা ইযা রা অওকা ইনয় য়াততাখিযূনাকা ইললা হুযুওান অহাযাল লাযী বাসাল লাহু রাসূলা
বাংলা অর্থ
তারা যখন আপনাকে দেখে, তখন আপনাকে কেবল বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করে, বলে, এ-ই কি সে যাকে আল্লাহ ‘রসূল’ করে প্রেরণ করেছেন?
আয়াত 42
إِن كَادَ لَيُضِلُّنَا عَنْ ءَالِهَتِنَا لَوْلَآ أَن صَبَرْنَا عَلَيْهَا ۚ وَسَوْفَ يَعْلَمُونَ حِينَ يَرَوْنَ ٱلْعَذَابَ مَنْ أَضَلُّ سَبِيلًا
বাংলা উচ্চারণ
ইন কাদা লা য়ুদিললুনা অন আলিহাতিনা লাও লাঅ অন সাবারনা অলৈহা; ওা সাওফা য়ালামূনা হীনা য়ারাওনাল অযাবা মান অদাললু সাবীলা
বাংলা অর্থ
সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়েই দিত, যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম। তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে, তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট।
আয়াত 43
أَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا
বাংলা উচ্চারণ
অরাইতা মানিত তাখাযা ইলাহাহূ হাওাহু অফা অনতা তাকূনু অলৈহি ওাকীলা
বাংলা অর্থ
আপনি কি তাকে দেখেন না, যে তারা প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন?
আয়াত 44
أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَٱلْأَنْعَٰمِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا
বাংলা উচ্চারণ
অম তাহসাবু অনননা অকসারাহুম য়াসমাঊনা অও য়াকিলূন; ইন হুম ইললা কাল অনামি বাল হুম অদাললু সাবীলান
বাংলা অর্থ
আপনি কি মনে করেন যে, তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে ? তারা তো চতুস্পদ জন্তুর মত; বরং আরও পথভ্রান্ত
আয়াত 45
أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوْ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنًۭا ثُمَّ جَعَلْنَا ٱلشَّمْسَ عَلَيْهِ دَلِيلًۭا
বাংলা উচ্চারণ
অলাম তারা ইলা রাববিকা কৈফা মাদদায যিললা ওা লাও শাআ লাজালাহূ সাকিনান সুমমা জালনাশ শামসা অলৈহে দালীলা
বাংলা অর্থ
তুমি কি তোমার পালনকর্তাকে দেখ না, তিনি কিভাবে ছায়াকে বিলম্বিত করেন? তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক।
আয়াত 46
ثُمَّ قَبَضْنَٰهُ إِلَيْنَا قَبْضًۭا يَسِيرًۭا
বাংলা উচ্চারণ
সুমমা কাবাদনাহু ইলৈনা কাবদানয় য়াসীরা
বাংলা অর্থ
অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি।
আয়াত 47
وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِبَاسًۭا وَٱلنَّوْمَ سُبَاتًۭا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورًۭا
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী জালা লাকুমুল লৈলা লিবাসানও ওাননাওমা সুবাতানও ওা জালান নাহারা নুশূরা
বাংলা অর্থ
তিনিই তো তোমাদের জন্যে রাত্রিকে করেছেন আবরণ, নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্যে।
আয়াত 48
وَهُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ ۚ وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ طَهُورًۭا
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযীএ অরসালার রিয়াহা বুশরাম বৈনা য়াদৈ রাহমাতিহ; ওা অনযালনা মিনাস সামাঐ মাআন তাহূরা
বাংলা অর্থ
তিনিই স্বীয় রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহীরূপে প্রেরণ করেন। এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্যে পানি বর্ষণ করি।
আয়াত 49
لِّنُحْۦِىَ بِهِۦ بَلْدَةًۭ مَّيْتًۭا وَنُسْقِيَهُۥ مِمَّا خَلَقْنَآ أَنْعَٰمًۭا وَأَنَاسِىَّ كَثِيرًۭا
বাংলা উচ্চারণ
লিনুহয়িয়া বিহী বালদা তাম মৈতানও ওা নুসকিয়াহূ মিমমা খালাকনাঅ অনা মানও ওা অনাসিয়য়া কাসীরা
বাংলা অর্থ
তদ্দ্বারা মৃত ভূভাগকে সঞ্জীবিত করার জন্যে এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্যে।
আয়াত 50
وَلَقَدْ صَرَّفْنَٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا۟ فَأَبَىٰٓ أَكْثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورًۭا
বাংলা উচ্চারণ
ওা লাকাদ সাররাফনাহু বৈনাহুম লি য়াযযাককারূ ফা অবাঅ অকসারুন নাসি ইললা কুফূরা
বাংলা অর্থ
এবং আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি, যাতে তারা স্মরণ করে। কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না।
আয়াত 51
وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِى كُلِّ قَرْيَةٍۢ نَّذِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা লাও শিনা লাবাসনা ফী কুললি কার য়াতিন নাযীরা
বাংলা অর্থ
আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন ভয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম।
আয়াত 52
فَلَا تُطِعِ ٱلْكَٰفِرِينَ وَجَٰهِدْهُم بِهِۦ جِهَادًۭا كَبِيرًۭا
বাংলা উচ্চারণ
ফালা তুতীল কাফিরীনা ওা জাহিধুম বিহী জিহাদান কাবীরা
বাংলা অর্থ
অতএব আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন।
আয়াত 53
۞ وَهُوَ ٱلَّذِى مَرَجَ ٱلْبَحْرَيْنِ هَٰذَا عَذْبٌۭ فُرَاتٌۭ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌۭ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًۭا وَحِجْرًۭا مَّحْجُورًۭا
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী মারাজাল বাহরৈনি হাযা অযবুন ফুরাতুনও ওা হাযা মিলহুন উজাজ; ওা জালা বৈনাহুমা বারযাখানও ওা হিজরাম মাহজূরা
বাংলা অর্থ
তিনিই সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট, তৃষ্ণা নিবারক ও এটি লোনা, বিস্বাদ; উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল।
আয়াত 54
وَهُوَ ٱلَّذِى خَلَقَ مِنَ ٱلْمَآءِ بَشَرًۭا فَجَعَلَهُۥ نَسَبًۭا وَصِهْرًۭا ۗ وَكَانَ رَبُّكَ قَدِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী খালাকা মিনাল মাঐ বাশাররান ফা জালাহূ নাসাবান ওা সিহরা; ওা কানা রাববুকা কাদীরা
বাংলা অর্থ
তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম।
আয়াত 55
وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ ۗ وَكَانَ ٱلْكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা য়াবুদূনা মিন দূনিল লাহি মা লা য়ানফৌহুম ওা লা য়াদুররুহুম; ওা কানাল কাফিরু অলা রাববিহী যাহীরা
বাংলা অর্থ
তারা এবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর, যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। কাফের তো তার পালনকর্তার প্রতি পৃষ্ঠপ্রদর্শনকারী।
আয়াত 56
وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا مُبَشِّرًۭا وَنَذِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা মা অরসালনাকা ইললা মুবাশশিরানও ওা নাযীরা
বাংলা অর্থ
আমি আপনাকে সুসংবাদ ও সতর্ককারীরূপেই প্রেরণ করেছি।
আয়াত 57
قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًۭا
বাংলা উচ্চারণ
কুল মাঅ অসালুকুম অলৈহি মিন অজরিন ইললা মান শাআ ঐ য়াততাখিযা ইলা রাববিহী সাবীলা
বাংলা অর্থ
বলুন, আমি তোমাদের কাছে এর কোন বিনিময় চাই না, কিন্তু যে ইচ্ছা করে, সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।
আয়াত 58
وَتَوَكَّلْ عَلَى ٱلْحَىِّ ٱلَّذِى لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِۦ ۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا
বাংলা উচ্চারণ
ওা তাওাককাল অলাল হৈয়িল লাযী লা য়ামূতু ওা সাববিহ বিহামদিহ; ওা কাফা বিহী বিযুনূবি ইবাদিহী খাবীরা
বাংলা অর্থ
আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন, যার মৃত্যু নেই এবং তাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার গোনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার।
আয়াত 59
ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۚ ٱلرَّحْمَٰنُ فَسْـَٔلْ بِهِۦ خَبِيرًۭا
বাংলা উচ্চারণ
অললাযী খালাকাস সামাওাতি ওাল অরদা ওা মা বৈনাহুমা ফী সিততাতি ঐয়ামিন সুমমমমাসতাওা অলাল অরশ; অর রাহমানু ফাসাল বিহী খাবীরা
বাংলা অর্থ
তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয়দিনে সৃস্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি পরম দয়াময়। তাঁর সম্পর্কে যিনি অবগত, তাকে জিজ্ঞেস কর।
আয়াত 60
وَإِذَا قِيلَ لَهُمُ ٱسْجُدُوا۟ لِلرَّحْمَٰنِ قَالُوا۟ وَمَا ٱلرَّحْمَٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًۭا ۩
বাংলা উচ্চারণ
ওা ইযা কীলা লাহুমুস জুদূ লির রাহমানি কালূ ওা মার রাহমানু অনাসজুদু লিমা তামুরুনা ওা যাদাহুম নুফূরা
বাংলা অর্থ
তাদেরকে যখন বলা হয়, দয়াময়কে সেজদা কর, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সেজদা করার আদেশ করলেই কি আমরা সেজদা করব? এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়।
আয়াত 61
تَبَارَكَ ٱلَّذِى جَعَلَ فِى ٱلسَّمَآءِ بُرُوجًۭا وَجَعَلَ فِيهَا سِرَٰجًۭا وَقَمَرًۭا مُّنِيرًۭا
বাংলা উচ্চারণ
তাবারাকাল লাযী জালা ফিস সামাঐ বুরূজানও ওা জালা ফীহা সিরাজানও ওা কামারাম মুনীরা
বাংলা অর্থ
কল্যাণময় তিনি, যিনি নভোমন্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র।
আয়াত 62
وَهُوَ ٱلَّذِى جَعَلَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ خِلْفَةًۭ لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًۭا
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী জালাল লৈলা ওাননাহারা খিলফাতাল লিমান অরাদা ঐ য়াযযাককারা অও অরাদা শূকূরা
বাংলা অর্থ
যারা অনুসন্ধানপ্রিয় অথবা যারা কৃতজ্ঞতাপ্রিয় তাদের জন্যে তিনি রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন পরিবর্তনশীলরূপে।
আয়াত 63
وَعِبَادُ ٱلرَّحْمَٰنِ ٱلَّذِينَ يَمْشُونَ عَلَى ٱلْأَرْضِ هَوْنًۭا وَإِذَا خَاطَبَهُمُ ٱلْجَٰهِلُونَ قَالُوا۟ سَلَٰمًۭا
বাংলা উচ্চারণ
ওা ইবাদুর রাহমানিল লাযীনা য়ামশূনা অলাল অরদি হাওনানও ওা ইযা খাতা বাহুমুল জাহিলূনা কালূ সালামা
বাংলা অর্থ
রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম।
আয়াত 64
وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًۭا وَقِيَٰمًۭا
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়াবীতূনা লি রাববিহিম সুজজাদানও ওা কিয়ামা
বাংলা অর্থ
এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দন্ডায়মান হয়ে;
আয়াত 65
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়াকূলূনা রাববানাস রিফ অনননা অযাবা জাহাননামা ইনন অযাবাহা কানা ঘারামা
বাংলা অর্থ
এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছথেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ;
আয়াত 66
إِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّۭا وَمُقَامًۭا
বাংলা উচ্চারণ
ইননাহা সাআত মুসতাকাররানও ওা মুকামা
বাংলা অর্থ
বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা।
আয়াত 67
وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُوا۟ لَمْ يُسْرِفُوا۟ وَلَمْ يَقْتُرُوا۟ وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًۭا
বাংলা উচ্চারণ
ওাললাযীনা ইযাঅ অনফাকূ লাম য়ুসরিফূ ওা লাম য়াকতুরূ ওা কানা বৈনা যালিকা কাওামা
বাংলা অর্থ
এবং তারা যখন ব্যয় করে, তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এতদুভয়ের মধ্যবর্তী।
আয়াত 68
وَٱلَّذِينَ لَا يَدْعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقْتُلُونَ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ وَلَا يَزْنُونَ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًۭا
বাংলা উচ্চারণ
ওাললাযীনা লা য়াদূনা মাল লাহি ইলাহান আখারা ওা লা য়াকতুলূনান নাফসাল লাতী হাররামাল লাহু ইললা বিলহাককি ওা লা য়াযনূন; ওা মৈ য়াফাল যালিকা য়ালকা অসামা
বাংলা অর্থ
এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের এবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা একাজ করে, তারা শাস্তির সম্মুখীন হবে।
আয়াত 69
يُضَٰعَفْ لَهُ ٱلْعَذَابُ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَيَخْلُدْ فِيهِۦ مُهَانًا
বাংলা উচ্চারণ
য়ুদাঅফ লাহুল অযাবু য়াওমাল কিয়ামাতি ওা য়াখলুদ ফীহী মুহানা
বাংলা অর্থ
কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুন হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে।
আয়াত 70
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًۭا صَٰلِحًۭا فَأُو۟لَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَٰتٍۢ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا
বাংলা উচ্চারণ
ইললা মান তাবা ওা আমানা ওা অমিলা অমালান সালিহান ফা উলাঐকা য়ুবাদ দিলুল লাহু সৈয়ি আতিহিম হাসানাত; ওা কানাল লাহু ঘাফূরার রাহীমা
বাংলা অর্থ
কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে এবং দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
আয়াত 71
وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحًۭا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابًۭا
বাংলা উচ্চারণ
ওা মান তাবা ওা অমিলা সালিহান ফা ইনননাহূ য়াতূবু ইলাল লাহি মাতাবা
বাংলা অর্থ
যে তওবা করে ও সৎকর্ম করে, সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে।
আয়াত 72
وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّوا۟ بِٱللَّغْوِ مَرُّوا۟ كِرَامًۭا
বাংলা উচ্চারণ
ওাললাযীনা লা য়াশ হাদূনায যূরা ওা ইযা মাররূ বিললাঘওি মাররূ কিরামা
বাংলা অর্থ
এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।
আয়াত 73
وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا۟ عَلَيْهَا صُمًّۭا وَعُمْيَانًۭا
বাংলা উচ্চারণ
ওাললাযীনা ইযা যুককিরূ বি আয়াতি রাববিহিম লাম য়াখিররূ অলৈহা সুমমানও ওৌময়ানা
বাংলা অর্থ
এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না।
আয়াত 74
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়াকূলূনা রাববানা হাব লানা মিন অযওাজিনা ওা যুররিয়াতিনা কুররাতা অয়ুনিনও ওাজ অলনা লিলমুততাকীনা ইমামা
বাংলা অর্থ
এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
আয়াত 75
أُو۟لَٰٓئِكَ يُجْزَوْنَ ٱلْغُرْفَةَ بِمَا صَبَرُوا۟ وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةًۭ وَسَلَٰمًا
বাংলা উচ্চারণ
উলাঐকা য়ুজযাওনাল ঘুরফাতা বিমা সাবারূ ওা য়ুলাককাওনা ফীহা তাহিয়য়াতানও ওা সালামা
বাংলা অর্থ
তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে।
আয়াত 76
خَٰلِدِينَ فِيهَا ۚ حَسُنَتْ مُسْتَقَرًّۭا وَمُقَامًۭا
বাংলা উচ্চারণ
খালিদীনা ফীহা; হাসুনাত মুসতাকাররানও ওা মুকামা
বাংলা অর্থ
তথায় তারা চিরকাল বসবাস করবে। অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা কত উত্তম।
আয়াত 77
قُلْ مَا يَعْبَؤُا۟ بِكُمْ رَبِّى لَوْلَا دُعَآؤُكُمْ ۖ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُونُ لِزَامًۢا
বাংলা উচ্চারণ
কুল মা য়াবৌ বিকুম রাববী লাও লা দুআঔকুম ফাকাদ কাযযাবতুম ফাসাওফা য়াকূনু লিযামা
বাংলা অর্থ
বলুন, আমার পালনকর্তা পরওয়া করেন না যদি তোমরা তাঁকে না ডাক। তোমরা মিথ্যা বলেছ। অতএব সত্বর নেমে আসবে অনিবার্য শাস্তি।