☾ আল-কোরআন
সূরা 26 · মাক্কী

আশ-শুআরা الشعراء

Ash-Shu’ara · 227 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ طسٓمٓ
বাংলা উচ্চারণ
তাসীএনমীএম
বাংলা অর্থ
ত্বা, সীন, মীম।
আয়াত 2
تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
বাংলা উচ্চারণ
তিলকা আয়াতুল কিতাবিল মুবীন
বাংলা অর্থ
এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
আয়াত 3
لَعَلَّكَ بَٰخِعٌۭ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
লাললাকা বাখিউন নাফসাকা আল্লাহ য়াকূনূ মুমিনীন
বাংলা অর্থ
তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।
আয়াত 4
إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةًۭ فَظَلَّتْ أَعْنَٰقُهُمْ لَهَا خَٰضِعِينَ
বাংলা উচ্চারণ
ইন নাশা নুনাযযিল অলৈহিম মিনাস সামাঐ আয়াতান ফাযাললাত অনাকুহুম লাহা খাদিঈন
বাংলা অর্থ
আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।
আয়াত 5
وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍۢ مِّنَ ٱلرَّحْمَٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا۟ عَنْهُ مُعْرِضِينَ
বাংলা উচ্চারণ
ওা মা য়াতীহিম মিন যিকরিম মিনার রাহমানি মুহদাসিন ইললা কানূ অনহু মুরিদীন
বাংলা অর্থ
যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
আয়াত 6
فَقَدْ كَذَّبُوا۟ فَسَيَأْتِيهِمْ أَنۢبَٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলা উচ্চারণ
ফাকাদ কাযযাবূ ফাসা য়াতীহিম অমবাঔ মা কানূ বিহী য়াসতাহযিঊন
বাংলা অর্থ
অতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে।
আয়াত 7
أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلْأَرْضِ كَمْ أَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍۢ كَرِيمٍ
বাংলা উচ্চারণ
অওা লাম য়ারাও ইলাল অরদি কাম অমবাতনা ফীহা মিন কুললি যাওজিন কারীম
বাংলা অর্থ
তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ-বস্তু কত উদগত করেছি।
আয়াত 8
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইনন ফী যালিকা লা আয়াহ; ওা মা কানা অকসারুহুম মুমিনীন
বাংলা অর্থ
নিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত 9
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা লা হুওাল অযীযুর রাহীম
বাংলা অর্থ
আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।
আয়াত 10
وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئْتِ ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা ইয নাদা রাববুকা মূসাঅ অনিতিল কাওমায যালিমীন
বাংলা অর্থ
যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;
আয়াত 11
قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ
বাংলা উচ্চারণ
কাওমা ফিরাওন; অলা য়াততাকূন
বাংলা অর্থ
ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?
আয়াত 12
قَالَ رَبِّ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
বাংলা উচ্চারণ
কালা রাববি ইননীএ অখাফু ঐ য়ুকাযযিবূন
বাংলা অর্থ
সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।
আয়াত 13
وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَٰرُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াদীকু সাদরী ওা লা য়ানতালিকু লিসানী ফা অরসিল ইলা হারূন
বাংলা অর্থ
এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।
আয়াত 14
وَلَهُمْ عَلَىَّ ذَنۢبٌۭ فَأَخَافُ أَن يَقْتُلُونِ
বাংলা উচ্চারণ
ওা লাহুম অলৈয়া যামবুন ফা অখাফু ঐ য়াকতুলূন
বাংলা অর্থ
আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে।
আয়াত 15
قَالَ كَلَّا ۖ فَٱذْهَبَا بِـَٔايَٰتِنَآ ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ
বাংলা উচ্চারণ
কালা কাললা ফাযহাবা বি আয়াতিনাঅ ইননা মাকুম মুসতামিঊন
বাংলা অর্থ
আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।
আয়াত 16
فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ফাতিয়া ফিরাওনা ফাকূলাঅ ইননা রাসূলু রাববিল আলামীন
বাংলা অর্থ
অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।
আয়াত 17
أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলা উচ্চারণ
অন অরসিল মানা বানীএ ইসরাঅঈল
বাংলা অর্থ
যাতে তুমি বনী-ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।
আয়াত 18
قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًۭا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
বাংলা উচ্চারণ
কালা অলাম নুরাববিকা ফীনা ওালীদানও ওা লাবিসতা ফীনা মিন উমুরিকা সিনীন
বাংলা অর্থ
ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন-পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।
আয়াত 19
وَفَعَلْتَ فَعْلَتَكَ ٱلَّتِى فَعَلْتَ وَأَنتَ مِنَ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা ফালতা ফালাতাকাল লাতী ফালতা ওা অনতা মিনাল কাফিরীন
বাংলা অর্থ
তুমি সেই-তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।
আয়াত 20
قَالَ فَعَلْتُهَآ إِذًۭا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ
বাংলা উচ্চারণ
কালা ফালতুহাঅ ইযানও ওা অনা মিনাদ দাঅলীন
বাংলা অর্থ
মূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম।
আয়াত 21
فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًۭا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ফাফারারতু মিনকুম লাম মা খিফতুকুম ফাওাহাবা লী রাববী হুকমানও ওা জালানী মিনাল মুরসালীন
বাংলা অর্থ
অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।
আয়াত 22
وَتِلْكَ نِعْمَةٌۭ تَمُنُّهَا عَلَىَّ أَنْ عَبَّدتَّ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলা উচ্চারণ
ওা তিলকা নিমাতুন তামুন নুহা অলৈয়া অন অববাততা বানীএ ইসরাঅঈল
বাংলা অর্থ
আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী-ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।
আয়াত 23
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কালা ফিরাওনু ওা মা রাববুল আলামীন
বাংলা অর্থ
ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
আয়াত 24
قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
বাংলা উচ্চারণ
কালা রাববুস সামাওাতি ওাল অরদি ওা মা বৈনাহুমা ইন কুনতুম মূকিনীন
বাংলা অর্থ
মূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।
আয়াত 25
قَالَ لِمَنْ حَوْلَهُۥٓ أَلَا تَسْتَمِعُونَ
বাংলা উচ্চারণ
কালা লিমান হাওলাহূও অলা তাসতামিঊন
বাংলা অর্থ
ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?
আয়াত 26
قَالَ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
কালা রাববুকুম ওা রাববু আবাঐকুমুল অওওালীন
বাংলা অর্থ
মূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।
আয়াত 27
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِىٓ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌۭ
বাংলা উচ্চারণ
কালা ইননা রাসূলাকুমুল লাযী উরসিলা ইলৈকুম লামাজনূন
বাংলা অর্থ
ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।
আয়াত 28
قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
কালা রাববুল মাশরিকি ওাল মাঘরিবি ওা মা বৈনা হুমা ইন কুনতুম তাকিলূন
বাংলা অর্থ
মূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ।
আয়াত 29
قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ
বাংলা উচ্চারণ
কালা লৈনিত তাখাযতা ইলাহান ঘৈরী লা অজালাননাকা মিনাল মাসজূনীন
বাংলা অর্থ
ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।
আয়াত 30
قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
কালা অওালও জিতুকা বিশৈইম মুবীন
বাংলা অর্থ
মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?
আয়াত 31
قَالَ فَأْتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
কালা ফাতি বিহীএ ইন কুনতা মিনাস সাদিকীন
বাংলা অর্থ
ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।
আয়াত 32
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ফা অলকা অসাহু ফা ইযাঅ হিয়া সুবানুম মুবীন
বাংলা অর্থ
অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।
আয়াত 33
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّٰظِرِينَ
বাংলা উচ্চারণ
ওা নাযা য়াদাহূ ফৈযা হিয়া বৈদাঔ লিননা যিরীন
বাংলা অর্থ
আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।
আয়াত 34
قَالَ لِلْمَلَإِ حَوْلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
কালা লিলমালৈ হাওলাহূও ইননা হাযা লাসাহিরুন অলীম
বাংলা অর্থ
ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।
আয়াত 35
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِۦ فَمَاذَا تَأْمُرُونَ
বাংলা উচ্চারণ
য়ুরীদু ঐ য়ুখরিজাকুম মিন অরদিকুম বিসিহরিহী ফামাযা তামুরূন
বাংলা অর্থ
সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?
আয়াত 36
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَٱبْعَثْ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ
বাংলা উচ্চারণ
কালূও অরজিহ ওা অখাহু ওাবাস ফিলমাদাঐনি হাশিরীন
বাংলা অর্থ
তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।
আয়াত 37
يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
য়াতূকা বিকুললি সাহ হারিন অলীম
বাংলা অর্থ
তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।
আয়াত 38
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوْمٍۢ مَّعْلُومٍۢ
বাংলা উচ্চারণ
ফা জুমিঅস সাহারাতু লিমীকাতি য়াওমিম মালূম
বাংলা অর্থ
অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।
আয়াত 39
وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
বাংলা উচ্চারণ
ওা কীলা লিননাসি হাল অনতুম মুজতামিঊন
বাংলা অর্থ
এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।
আয়াত 40
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ
বাংলা উচ্চারণ
লাললানা নাততাবিউস সাহারাতা ইন কানূ হুমুল ঘালিবীন
বাংলা অর্থ
যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি-যদি তারাই বিজয়ী হয়।
আয়াত 41
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَٰلِبِينَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআস সাহারাতু কালূ লি ফিরাওনা ঐননা লানা লা অজজরান ইন কুননা নাহনুল ঘালিবীন
বাংলা অর্থ
যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?
আয়াত 42
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًۭا لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ
বাংলা উচ্চারণ
কালা নাম ওা ইননাকুম ইযাল লামিনাল মুকাররাবীন
বাংলা অর্থ
ফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।
আয়াত 43
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ
বাংলা উচ্চারণ
কালা লাহুম মূসাঅ অলকূ মাঅ অনতুম মুলকূন
বাংলা অর্থ
মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।
আয়াত 44
فَأَلْقَوْا۟ حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ ٱلْغَٰلِبُونَ
বাংলা উচ্চারণ
ফা অলকাও হিবালাহুম ওা ইসিয়য়াহুম ওা কালূ বীযযাতি ফিরাওনা ইননা লানাহনুল ঘালিবূন
বাংলা অর্থ
অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব।
আয়াত 45
فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
বাংলা উচ্চারণ
ফা অলকা মূসা অসাহু ফা ইযা হিয়া তালকাফু মা য়াফিকূন
বাংলা অর্থ
অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।
আয়াত 46
فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ
বাংলা উচ্চারণ
ফা উলকিয়াস সাহারাতু সাজিদীন
বাংলা অর্থ
তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।
আয়াত 47
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কালূও আমাননা বি রাববিল আলামীন
বাংলা অর্থ
তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
আয়াত 48
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ
বাংলা উচ্চারণ
রাববি মূসা ওা হারূন
বাংলা অর্থ
যিনি মূসা ও হারুনের রব।
আয়াত 49
قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍۢ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
কালা আমানতুম লাহূ কাবলা অন আযানা লাকুম ইননাহূ লাকাবীরুকুমুল লাযী আল্লাহ মাকুমুস সিহরা ফালাসাওফা তালামূন; লা উকাততিঅননা ঐদিয়াকুম ওা অরজুলাকুম মিন খিলাফিনও ওা লা উসাললিবাননা কুম অজমাঈন
বাংলা অর্থ
ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।
আয়াত 50
قَالُوا۟ لَا ضَيْرَ ۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
বাংলা উচ্চারণ
কালূ লা দৈরা ইননাঅ ইলা রাববিনা মুনকাললিবূন
বাংলা অর্থ
তারা বলল, কোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।
আয়াত 51
إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা নাতমৌ ঐ য়াঘফিরা লানা রাববুননা খাতা য়ানাঅ অন কুননাঅ অওওালাল মুমিনীন
বাংলা অর্থ
আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
আয়াত 52
۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
বাংলা উচ্চারণ
ওা অওহৈনাঅ ইলা মূসাঅ অন অসরি বীবাদীএ ইননাকুম মুততাবাঊন
বাংলা অর্থ
আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
আয়াত 53
فَأَرْسَلَ فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ
বাংলা উচ্চারণ
ফা অরসালা ফিরাওনু ফিলমাদাঐনি হাশিরীন
বাংলা অর্থ
অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
আয়াত 54
إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌۭ قَلِيلُونَ
বাংলা উচ্চারণ
ইননা হাঔলাঐ লাশির যিমাতুন কালীলূন
বাংলা অর্থ
নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
আয়াত 55
وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননাহুম লানা লাঘাঐযূন
বাংলা অর্থ
এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
আয়াত 56
وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননা লাজামীউন হাযিরূন
বাংলা অর্থ
এবং আমরা সবাই সদা শংকিত।
আয়াত 57
فَأَخْرَجْنَٰهُم مِّن جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ
বাংলা উচ্চারণ
ফা অখরাজনাহুম মিন জাননাতিনও ওা উয়ূন
বাংলা অর্থ
অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
আয়াত 58
وَكُنُوزٍۢ وَمَقَامٍۢ كَرِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা কুনূযিনও ওা মা কামিন কারীম
বাংলা অর্থ
এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
আয়াত 59
كَذَٰلِكَ وَأَوْرَثْنَٰهَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলা উচ্চারণ
কাযালিকা ওা অওরাসনাহা বানীএ ইসরাঅঈল
বাংলা অর্থ
এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
আয়াত 60
فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
বাংলা উচ্চারণ
ফা অতবাঊহুম মুশরিকীন
বাংলা অর্থ
অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
আয়াত 61
فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা তারাআল জামানি কালা অস হাবু মূসাঅ ইননা লামুদরাকূন
বাংলা অর্থ
যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
আয়াত 62
قَالَ كَلَّآ ۖ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ
বাংলা উচ্চারণ
কালা কাললাঅ ইননা মৈয়া রাববী সা য়াহদীন
বাংলা অর্থ
মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
আয়াত 63
فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍۢ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
ফা অওহৈনাঅ ইলা মূসাঅ অনিদরিব বিঅসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুললু ফিরকিন কাততাওদিল অযীম
বাংলা অর্থ
অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
আয়াত 64
وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْءَاخَرِينَ
বাংলা উচ্চারণ
ওা অযলাফনা সামমাল আখারীন
বাংলা অর্থ
আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
আয়াত 65
وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ওা অনজৈনা মূসা ওা মাম মাহূও অজমাঈন
বাংলা অর্থ
এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
আয়াত 66
ثُمَّ أَغْرَقْنَا ٱلْءَاخَرِينَ
বাংলা উচ্চারণ
সুমমা অঘরাকনাল আখারীন
বাংলা অর্থ
অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
আয়াত 67
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লা আয়াহ; ওা মা কানা অকসারু হু মুমিনীন
বাংলা অর্থ
নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
আয়াত 68
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা লা হুওাল অযীযুর রাহীম
বাংলা অর্থ
আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত 69
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ
বাংলা উচ্চারণ
ওাতলু অলৈহিম নাবা ইবরাহীম
বাংলা অর্থ
আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
আয়াত 70
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা লি অবীহি ওা কাওমিহী মা তাবুদূন
বাংলা অর্থ
যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
আয়াত 71
قَالُوا۟ نَعْبُدُ أَصْنَامًۭا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ
বাংলা উচ্চারণ
কালূ নাবুদু অসনামান ফানাযাললু লাহা আকিফীন
বাংলা অর্থ
তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।
আয়াত 72
قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ
বাংলা উচ্চারণ
কালা হাল য়াসমাঊনা কুম ইয তাদূন
বাংলা অর্থ
ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?
আয়াত 73
أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ
বাংলা উচ্চারণ
অও য়ানফাঊনাকুম অও য়াদুররূন
বাংলা অর্থ
অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?
আয়াত 74
قَالُوا۟ بَلْ وَجَدْنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
কালূ বাল ওাজাদনাঅ আবাঅ অনা কাযালিকা য়াফালূন
বাংলা অর্থ
তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।
আয়াত 75
قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
কালা অফারা ঐতুম মা কুনতুম তাবুদূন
বাংলা অর্থ
ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।
আয়াত 76
أَنتُمْ وَءَابَآؤُكُمُ ٱلْأَقْدَمُونَ
বাংলা উচ্চারণ
অনতুম ওা আবাঔকুমুল অকদামূন
বাংলা অর্থ
তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
আয়াত 77
فَإِنَّهُمْ عَدُوٌّۭ لِّىٓ إِلَّا رَبَّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ফা ইননাহুম অদুওওওুল লীএ ইললা রাববাল আলামীন
বাংলা অর্থ
বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
আয়াত 78
ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ
বাংলা উচ্চারণ
অললাযী খালাকানী ফা হুওা য়াহদীন
বাংলা অর্থ
যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
আয়াত 79
وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ
বাংলা উচ্চারণ
ওাললাযী হুওা য়ুতিমুনী ওা য়াসকীন
বাংলা অর্থ
যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
আয়াত 80
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
বাংলা উচ্চারণ
ওা ইযা মারদতু ফাহুওা য়াশফীন
বাংলা অর্থ
যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
আয়াত 81
وَٱلَّذِى يُمِيتُنِى ثُمَّ يُحْيِينِ
বাংলা উচ্চারণ
ওাললাযী য়ুমীতুনী সুমমা য়ুহয়ীন
বাংলা অর্থ
যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
আয়াত 82
وَٱلَّذِىٓ أَطْمَعُ أَن يَغْفِرَ لِى خَطِيٓـَٔتِى يَوْمَ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
ওাললাযীএ অতমৌ ঐ য়াঘফিরা লী খাতীএ অতী য়াওমাদ দীন
বাংলা অর্থ
আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।
আয়াত 83
رَبِّ هَبْ لِى حُكْمًۭا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
রাববি হাব লী হুকমানও ওা অলহিকনী বিস সালিহীন
বাংলা অর্থ
হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
আয়াত 84
وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍۢ فِى ٱلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
ওাজাল লী লিসানা সিদকিন ফিল আখিরীন
বাংলা অর্থ
এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
আয়াত 85
وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ
বাংলা উচ্চারণ
ওাজালনী মিনও ওারাসাতি জানননাতিন নাঈম
বাংলা অর্থ
এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
আয়াত 86
وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ
বাংলা উচ্চারণ
ওাঘফির লি অবীএ ইননাহূ কানা মিনদ দাললীন
বাংলা অর্থ
এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
আয়াত 87
وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
ওা লা তুখযিনী য়াওমা য়ুবাসূন
বাংলা অর্থ
এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
আয়াত 88
يَوْمَ لَا يَنفَعُ مَالٌۭ وَلَا بَنُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা লা য়ানফৌ মালুনও ওা লা বানূন
বাংলা অর্থ
যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
আয়াত 89
إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍۢ سَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
ইললা মান অতাল লাহা বিকালবিন সালীম
বাংলা অর্থ
কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
আয়াত 90
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
ওা উযলিফাতিল জাননাতু লিলমুততাকীন
বাংলা অর্থ
জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
আয়াত 91
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ
বাংলা উচ্চারণ
ওা বুররিযাতিল জাহীমু লিলঘাওীন
বাংলা অর্থ
এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
আয়াত 92
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
ওা কীলা লাহুম ঐনা মা কুনতুম তাবুদূন
বাংলা অর্থ
তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
আয়াত 93
مِن دُونِ ٱللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
বাংলা উচ্চারণ
মিন দূনিল লাহি হাল য়ানসুরূনাকুম অও য়ানতাসিরূন
বাংলা অর্থ
আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
আয়াত 94
فَكُبْكِبُوا۟ فِيهَا هُمْ وَٱلْغَاوُۥنَ
বাংলা উচ্চারণ
ফাকুবকিবূ ফীহা হুম ওালঘাওূন
বাংলা অর্থ
অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
আয়াত 95
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
বাংলা উচ্চারণ
ওা জুনূদু ইবলীসা অজমাঊন
বাংলা অর্থ
এবং ইবলীস বাহিনীর সকলকে।
আয়াত 96
قَالُوا۟ وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
বাংলা উচ্চারণ
কালূ ওা হুম ফীহা য়াকখতাসিমূন
বাংলা অর্থ
তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
আয়াত 97
تَٱللَّهِ إِن كُنَّا لَفِى ضَلَٰلٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
তাললাহি ইন কুননা লাফী দালালিম মুবীন
বাংলা অর্থ
আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
আয়াত 98
إِذْ نُسَوِّيكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ইয নুসাওওীকুম বি রাববিল আলামীন
বাংলা অর্থ
যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
আয়াত 99
وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অদাললানাঅ ইললাল মুজরিমূন
বাংলা অর্থ
আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
আয়াত 100
فَمَا لَنَا مِن شَٰفِعِينَ
বাংলা উচ্চারণ
ফামা লানা মিন শা ফিঈন
বাংলা অর্থ
অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
আয়াত 101
وَلَا صَدِيقٍ حَمِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা লা সাদীকিন হামীম
বাংলা অর্থ
এবং কোন সহৃদয় বন্ধু ও নেই।
আয়াত 102
فَلَوْ أَنَّ لَنَا كَرَّةًۭ فَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ফালাও অননা লানা কাররাতান ফানাকূনা মিনাল মুমিনীন
বাংলা অর্থ
হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
আয়াত 103
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লা আয়াতানও ওা মা কানা অকসারুহুম মুমিনীন
বাংলা অর্থ
নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত 104
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা লা হুওাল অযীযুর রাহীম
বাংলা অর্থ
আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত 105
كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
কাযযাবাত কাওমু নূহিনিল মুরসালীন
বাংলা অর্থ
নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
আয়াত 106
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা লাহুম অখূহুম নূহুন অলা তাততাকূন
বাংলা অর্থ
যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
আয়াত 107
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলা উচ্চারণ
ইননী লাকুম রাসূলুন অমীন
বাংলা অর্থ
আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।
আয়াত 108
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ফাততাকুললাহা ওা অতীঊন
বাংলা অর্থ
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত 109
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অসালুকুম অলৈহি মিন অজরিন ইন অজরিয়া ইললা অলা রাববিল আলামীন
বাংলা অর্থ
আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
আয়াত 110
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ফাততাকুল লাহা ওা অতীঊন
বাংলা অর্থ
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত 111
۞ قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ
বাংলা উচ্চারণ
কালূও অনুমিনু লাকা ওাততাবা অকাল অরযালূন
বাংলা অর্থ
তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?
আয়াত 112
قَالَ وَمَا عِلْمِى بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
কালা ওা মা ইলমী বিমা কানূ য়ামালূন
বাংলা অর্থ
নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?
আয়াত 113
إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّى ۖ لَوْ تَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
ইন হিসাবুহুম ইললা অলা রাববী লাও তাশুরূন
বাংলা অর্থ
তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!
আয়াত 114
وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অনা বিতারিদিল মুমিনীন
বাংলা অর্থ
আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
আয়াত 115
إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ইন অনা ইললা নাযীরুম মুবীন
বাংলা অর্থ
আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।
আয়াত 116
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ
বাংলা উচ্চারণ
কালূ লৈল লাম তানতাহি য়া নূহু লাতাকূনাননা মিনাল মারজূমীন
বাংলা অর্থ
তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
আয়াত 117
قَالَ رَبِّ إِنَّ قَوْمِى كَذَّبُونِ
বাংলা উচ্চারণ
কালা রাববি ইননা কাওমী কাযযাবূন
বাংলা অর্থ
নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
আয়াত 118
فَٱفْتَحْ بَيْنِى وَبَيْنَهُمْ فَتْحًۭا وَنَجِّنِى وَمَن مَّعِىَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ফাফতাব বৈনী ওা বৈ নাহুম ফাত হানও ওা নাজজিনী ওা মাম মৈয়া মিনাল মুমিনীন
বাংলা অর্থ
অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
আয়াত 119
فَأَنجَيْنَٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
বাংলা উচ্চারণ
ফা অনজৈনাহু ওা মামমাহূ ফিল ফুলকিল মাশহূন
বাংলা অর্থ
অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।
আয়াত 120
ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ
বাংলা উচ্চারণ
সুমমা অঘরাকনা বাদুল বাকীন
বাংলা অর্থ
এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
আয়াত 121
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লা আয়াহ; ওা মা কানা অকসারুহুম মুমিনীন
বাংলা অর্থ
নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত 122
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা লা হুওাল অযীযুর রাহীম
বাংলা অর্থ
নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত 123
كَذَّبَتْ عَادٌ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
কাযযাবাত আদুনিল মুরসালীন
বাংলা অর্থ
আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
আয়াত 124
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা লাহুম অখূহুম হূদুন অলা তাততাকূন
বাংলা অর্থ
তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?
আয়াত 125
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলা উচ্চারণ
ইননী লাকুম রাসূলুন অমীন
বাংলা অর্থ
আমি তোমাদের বিশ্বস্ত রসূল।
আয়াত 126
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ফাততাকুললাহা ওা অতীঊন
বাংলা অর্থ
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত 127
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মা অসালুকুম অলৈহি মিন অজরিন ইন অজরিয়া ইললা অলা রাববিল আলামীন
বাংলা অর্থ
আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
আয়াত 128
أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةًۭ تَعْبَثُونَ
বাংলা উচ্চারণ
অতাবনূনা বিকুললি রীইন আয়াতান তাবাসূন
বাংলা অর্থ
তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?
আয়াত 129
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ
বাংলা উচ্চারণ
ওা তাততাখিযূনা মাসানিঅ লাললাকুম তাখলুদূন
বাংলা অর্থ
এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?
আয়াত 130
وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ
বাংলা উচ্চারণ
ওা ইযা বাতাশতুম বাতাশতুম জাববারীন
বাংলা অর্থ
যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
আয়াত 131
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ফাততাকুল লাহা ওা অতীঊন
বাংলা অর্থ
অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
আয়াত 132
وَٱتَّقُوا۟ ٱلَّذِىٓ أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওাততাকুল লাযীএ অমাদ দাকুম বিমা তালামূন
বাংলা অর্থ
ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
আয়াত 133
أَمَدَّكُم بِأَنْعَٰمٍۢ وَبَنِينَ
বাংলা উচ্চারণ
অমাদদাকুম বি অনা মিনও ওা বানীন
বাংলা অর্থ
তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,
আয়াত 134
وَجَنَّٰتٍۢ وَعُيُونٍ
বাংলা উচ্চারণ
ওা জাননাতিনও ওা উয়ূন
বাংলা অর্থ
এবং উদ্যান ও ঝরণা।
আয়াত 135
إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
ইননী অখাফু অলৈকুম অযাবা য়াওমিন অযীম
বাংলা অর্থ
আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
আয়াত 136
قَالُوا۟ سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ
বাংলা উচ্চারণ
কালূ সাওাঔন অলৈনাঅ অওা অযতা অম লাম তাকুম মিনাল ওাইযীন
বাংলা অর্থ
তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।
আয়াত 137
إِنْ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ইন হাযাঅ ইললা খুলুকুল অওওালীন
বাংলা অর্থ
এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
আয়াত 138
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
বাংলা উচ্চারণ
ওা মা নাহনু বিমু অযযাবীন
বাংলা অর্থ
আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
আয়াত 139
فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَٰهُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ফাকাযযাবূহু ফা অহলাকনাহুম; ইননা ফী যালিকা লা আয়াহ; ওা মা কানা অকসারুহুম মুমিনীন
বাংলা অর্থ
অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত 140
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা লা হুওাল অযীযুর রাহীম
বাংলা অর্থ
এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত 141
كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
কাযযাবাত সামূদুল মুরসালীন
বাংলা অর্থ
সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
আয়াত 142
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা লাহুম অখূহুম সালিহুন অলা তাততাকূন
বাংলা অর্থ
যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?
আয়াত 143
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলা উচ্চারণ
ইননী লাকুম রাসূলুন অমীন
বাংলা অর্থ
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
আয়াত 144
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ফাততাকুল লাহা ওা অতীঊন
বাংলা অর্থ
অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত 145
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অসালুকুম অলৈহি মিন অজরিন ইন অজরিয়া ইললা অলা রাববিল আলামীন
বাংলা অর্থ
আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
আয়াত 146
أَتُتْرَكُونَ فِى مَا هَٰهُنَآ ءَامِنِينَ
বাংলা উচ্চারণ
অতুতরাকূনা ফী মা হাহুননাঅ আমিনীন
বাংলা অর্থ
তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?
আয়াত 147
فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ
বাংলা উচ্চারণ
ফী জাননাতিনও ওা উয়ূন
বাংলা অর্থ
উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
আয়াত 148
وَزُرُوعٍۢ وَنَخْلٍۢ طَلْعُهَا هَضِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা যুরূ ইনও ওা নাখলিন তাল উহা হাদীম
বাংলা অর্থ
শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
আয়াত 149
وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًۭا فَٰرِهِينَ
বাংলা উচ্চারণ
ওা তানহিতূনা মিনাল জিবালি বুয়ূতান ফারিহীন
বাংলা অর্থ
তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
আয়াত 150
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ফাততাকুল লাহা ওা অতীঊন
বাংলা অর্থ
সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
আয়াত 151
وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ
বাংলা উচ্চারণ
ওা লা তুতীঊও অমরাল মুসরিফীন
বাংলা অর্থ
এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;
আয়াত 152
ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়ুফসিদূনা ফিল অরদি ওা লা য়ুসলিহূন
বাংলা অর্থ
যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;
আয়াত 153
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
বাংলা উচ্চারণ
কালূও ইননামা অনতা মিনাল মুসাহহারীন
বাংলা অর্থ
তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
আয়াত 154
مَآ أَنتَ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
মাঅ অনতা ইললা বাশারুম মিসলুনা ফাতি বি আয়াতিন ইন কুনতা মিনাস সাদিকীন
বাংলা অর্থ
তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।
আয়াত 155
قَالَ هَٰذِهِۦ نَاقَةٌۭ لَّهَا شِرْبٌۭ وَلَكُمْ شِرْبُ يَوْمٍۢ مَّعْلُومٍۢ
বাংলা উচ্চারণ
কালা হাযিহী নাকাতুল লাহা শিরবুনও ও অলাকুম শিরবু য়াওমিম মালূম
বাংলা অর্থ
সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের।
আয়াত 156
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍۢ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা লা তামাসসূহা বিসূওইন ফা য়াখুযাকুম অযাবু য়াওমিন অযীম
বাংলা অর্থ
তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।
আয়াত 157
فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَٰدِمِينَ
বাংলা উচ্চারণ
ফাকারূহা ফা অসবাহূ নাদিমীন
বাংলা অর্থ
তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।
আয়াত 158
فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ফা অখাযাহুমুল অযাব; ইননা ফী যালিকা লা আয়াহ; ওা মা কানা অকসারুহুম মমিনীন
বাংলা অর্থ
এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত 159
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা লা হুওাল অযীযুর রাহীম
বাংলা অর্থ
আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত 160
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
কাযযাবাত কাওমু লূতিনিল মুরসালীন
বাংলা অর্থ
লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
আয়াত 161
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা লাহুম অখূহুম লূতুন অলা তাততাকূন
বাংলা অর্থ
যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?
আয়াত 162
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলা উচ্চারণ
ইননী লাকুম রাসূলুন অমীন
বাংলা অর্থ
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
আয়াত 163
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ফাততাকুল লাহা ওা অতীঊন
বাংলা অর্থ
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত 164
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অসালুকুম অলৈহি মিন অজরিন ইন অজরিয়া ইললা অলা রাববিল আলামীন
বাংলা অর্থ
আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তা দেবেন।
আয়াত 165
أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
অতাতূনায যুকরানা মিনাল আলামীন
বাংলা অর্থ
সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
আয়াত 166
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
বাংলা উচ্চারণ
ওা তাযারূনা মা খালাকা লাকুম রাববুকুম মিন অযওাজিকুম; বাল অনতুম কাওমুন আদূন
বাংলা অর্থ
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
আয়াত 167
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ
বাংলা উচ্চারণ
কালূ লৈল লাম তানতাহি য়া লূতু লাতাকূনাননা মিনাল মুখরাজীন
বাংলা অর্থ
তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে।
আয়াত 168
قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ
বাংলা উচ্চারণ
কালা ইননী লিঅমালিকুম মিনাল কালীন
বাংলা অর্থ
লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।
আয়াত 169
رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
রাববি নাজজজিনী ওা অহলী মিমমমা য়ামালূন
বাংলা অর্থ
হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
আয়াত 170
فَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ফানাজজৈনাহু ওা অহলাহূও অজমাঈন
বাংলা অর্থ
অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।
আয়াত 171
إِلَّا عَجُوزًۭا فِى ٱلْغَٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ইললা অজূযান ফিলঘাবিরীন
বাংলা অর্থ
এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
আয়াত 172
ثُمَّ دَمَّرْنَا ٱلْءَاخَرِينَ
বাংলা উচ্চারণ
সুমমা দামমারনাল আ খারীন
বাংলা অর্থ
এরপর অন্যদেরকে নিপাত করলাম।
আয়াত 173
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ
বাংলা উচ্চারণ
ওা অমতারনা অলৈহিম মাতারান ফাসাআ মাতারুল মুনযারীন
বাংলা অর্থ
তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
আয়াত 174
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লা আয়াহ; ওা মা কানা অকসারুহুম মুমিনীন
বাংলা অর্থ
নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত 175
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা লা হুওাল অযীযুর রাহীম
বাংলা অর্থ
নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত 176
كَذَّبَ أَصْحَٰبُ لْـَٔيْكَةِ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
কাযযাবা অস হাবুল অয়কাতিল মুরসালীন
বাংলা অর্থ
বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
আয়াত 177
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা লাহুম শুঅয়বুন অলা তাততাকূন
বাংলা অর্থ
যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?
আয়াত 178
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলা উচ্চারণ
ইননী লাকুম রাসূলুন অমীন
বাংলা অর্থ
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
আয়াত 179
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ফাততাকুল লাহা ওা অতীঊন
বাংলা অর্থ
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত 180
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অসালুকুম অলৈহি মিন অজরিন ইন অজরিয়া ইললা অলা রাববিল আলামীন
বাংলা অর্থ
আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
আয়াত 181
۞ أَوْفُوا۟ ٱلْكَيْلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُخْسِرِينَ
বাংলা উচ্চারণ
অওফুল কৈলা ওা লা তাকূনূ মিনাল মুখসিরীন
বাংলা অর্থ
মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
আয়াত 182
وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ
বাংলা উচ্চারণ
ওা যিনূ বিলকিসতাসিল মুসতাকীম
বাংলা অর্থ
সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।
আয়াত 183
وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ওা লা তাবখাসুন নাসা অশয়াঅ অহুম ওা লা তাসাও ফিল অরদি মুফসিদীন
বাংলা অর্থ
মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
আয়াত 184
وَٱتَّقُوا۟ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلْجِبِلَّةَ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ওাততাকুল লাযী খালাকাকুম ওালজিবিললাতাল অওওালীন
বাংলা অর্থ
ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।
আয়াত 185
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
বাংলা উচ্চারণ
কালূও ইননামা অনতা মিনাল মুসাহহারীন
বাংলা অর্থ
তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
আয়াত 186
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلْكَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অনতা ইললা বাশারুম মিসলুনা ওা ইননাযুননুকা লামিনাল কাযিবীন
বাংলা অর্থ
তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা-তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
আয়াত 187
فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًۭا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ফা অসকিত অলৈনা কিসাফাম মিনাস সামাঐ ইন কুনতা মিনাস সাদিকীন
বাংলা অর্থ
অতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।
আয়াত 188
قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
কালা রাববীএ অলামু বিমা তামালূন
বাংলা অর্থ
শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।
আয়াত 189
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ ٱلظُّلَّةِ ۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
বাংলা উচ্চারণ
ফাকাযযাবূহু ফা অখাযাহুম অযাবু য়াওমিয যুললাহ; ইননাহূ কানা অযাবা য়াওমিন অযীম
বাংলা অর্থ
অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব।
আয়াত 190
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লা আয়াহ; ওা মা কানা অকসারুহুম মুমিনীন
বাংলা অর্থ
নিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
আয়াত 191
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা লা হুওাল অযীযুর রাহীম
বাংলা অর্থ
নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত 192
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননাহূ লাতানযীলু রাববিল আলামীন
বাংলা অর্থ
এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।
আয়াত 193
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ
বাংলা উচ্চারণ
নাযালা বিহির রূহুল অমীন
বাংলা অর্থ
বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।
আয়াত 194
عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ
বাংলা উচ্চারণ
অলা কালবিকা লিতাকূনা মিনাল মুনযিরীন
বাংলা অর্থ
আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,
আয়াত 195
بِلِسَانٍ عَرَبِىٍّۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
বিলিসানিন অরাবিয়য়িম মুবীন
বাংলা অর্থ
সুস্পষ্ট আরবী ভাষায়।
আয়াত 196
وَإِنَّهُۥ لَفِى زُبُرِ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননাহূ লাফী যুবুরিল অওওালীন
বাংলা অর্থ
নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।
আয়াত 197
أَوَلَمْ يَكُن لَّهُمْ ءَايَةً أَن يَعْلَمَهُۥ عُلَمَٰٓؤُا۟ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলা উচ্চারণ
অওালাম য়াকুল লাহুম আয়াতান ঐ য়ালামাহূ উলামাঔ বানীএ ইসরাঅঈল
বাংলা অর্থ
তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?
আয়াত 198
وَلَوْ نَزَّلْنَٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ
বাংলা উচ্চারণ
ওা লাও নাযযালনাহু অলা বাদিল অজামীন
বাংলা অর্থ
যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,
আয়াত 199
فَقَرَأَهُۥ عَلَيْهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ফাকারা অহূ অলৈহিম মা কানূ বিহী মুমিনীন
বাংলা অর্থ
অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।
আয়াত 200
كَذَٰلِكَ سَلَكْنَٰهُ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
কাযালিকা সালাকনাহু ফী কুলূবিল মুজরিমীন
বাংলা অর্থ
এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
আয়াত 201
لَا يُؤْمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
বাংলা উচ্চারণ
লা য়ুমিনূনা বিহী হাততা য়ারাওুল অযাবাল অলীম
বাংলা অর্থ
তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।
আয়াত 202
فَيَأْتِيَهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
ফায়াতিয়াহুম বাঘতাতানও ওা হুম লা য়াশুরূন
বাংলা অর্থ
অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না।
আয়াত 203
فَيَقُولُوا۟ هَلْ نَحْنُ مُنظَرُونَ
বাংলা উচ্চারণ
ফা য়াকূলূ হাল নাহনু মুনযারূন
বাংলা অর্থ
তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?
আয়াত 204
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
বাংলা উচ্চারণ
আফাবি অযাবিনা য়াসতাজিলূন
বাংলা অর্থ
তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?
আয়াত 205
أَفَرَءَيْتَ إِن مَّتَّعْنَٰهُمْ سِنِينَ
বাংলা উচ্চারণ
আরাইতা ইম মাততানাহুম সিনীন
বাংলা অর্থ
আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই,
আয়াত 206
ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ
বাংলা উচ্চারণ
সুমমা জাআহুম মা কানূ য়ূঅদূন
বাংলা অর্থ
অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।
আয়াত 207
مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ
বাংলা উচ্চারণ
মাঅ অঘনাঅ অনহুম মা কানূ য়ুমাতূঊন
বাংলা অর্থ
তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?
আয়াত 208
وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অহলাকনা মিন কারয়াতিন ইললা লাহা মুনযিরূন
বাংলা অর্থ
আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।
আয়াত 209
ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
যিকরা ওা মা কুননা যালিমীন
বাংলা অর্থ
স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।
আয়াত 210
وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَٰطِينُ
বাংলা উচ্চারণ
ওা মা তানাযযালাত বিহিশ শায়াতীন
বাংলা অর্থ
এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
আয়াত 211
وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
বাংলা উচ্চারণ
ওা মা য়ামবাঘী লাহুম ওা মা য়াসতাতীঊন
বাংলা অর্থ
তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?451; রাখে না।
আয়াত 212
إِنَّهُمْ عَنِ ٱلسَّمْعِ لَمَعْزُولُونَ
বাংলা উচ্চারণ
ইননাহুম অনিস সামি লামাযূলূন
বাংলা অর্থ
তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
আয়াত 213
فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ
বাংলা উচ্চারণ
ফালা তাদু মাল লাহি ইলাহান আখারা ফাতাকূনা মিনাল মুঅযযাবীন
বাংলা অর্থ
অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
আয়াত 214
وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ
বাংলা উচ্চারণ
ওা অনযির অশীরাতাকাল অকরাবীন
বাংলা অর্থ
আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
আয়াত 215
وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওাখফিদ জানাহাকা লিমানিত তাবা অকা মিনাল মুমিনীন
বাংলা অর্থ
এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
আয়াত 216
فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّى بَرِىٓءٌۭ مِّمَّا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ফা ইন অসাওকা ফাকুল ইননী বারীএউম মিমমমা তামালূন
বাংলা অর্থ
যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
আয়াত 217
وَتَوَكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ
বাংলা উচ্চারণ
ওা তাওাককাল অলাল অযীযির রাহীম
বাংলা অর্থ
আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
আয়াত 218
ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ
বাংলা উচ্চারণ
অললাযী য়ারাকা হীনা তাকূম
বাংলা অর্থ
যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,
আয়াত 219
وَتَقَلُّبَكَ فِى ٱلسَّٰجِدِينَ
বাংলা উচ্চারণ
ওা তাকাললুবাকা ফিস সাজিদীন
বাংলা অর্থ
এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।
আয়াত 220
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ইননাহূ হুওাস সামীউল অলীম
বাংলা অর্থ
নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
আয়াত 221
هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ
বাংলা উচ্চারণ
হাল উনাববিউকুম অলা মান তানাযযালুশ শায়াতীন
বাংলা অর্থ
আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
আয়াত 222
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍۢ
বাংলা উচ্চারণ
তানাযযালু অলা কুললি অফফাকিন অসীম
বাংলা অর্থ
তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
আয়াত 223
يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَٰذِبُونَ
বাংলা উচ্চারণ
য়ুলকূনাস সামা ওা অকসারুহুম আযিবূন
বাংলা অর্থ
তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
আয়াত 224
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ
বাংলা উচ্চারণ
ওাশশু অরাঔ য়াততাবি উহুমুল ঘাওূন
বাংলা অর্থ
বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
আয়াত 225
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِى كُلِّ وَادٍۢ يَهِيمُونَ
বাংলা উচ্চারণ
অলাম তারা অননাহুম ফী কুললি ওাদিনয় য়াহীমূন
বাংলা অর্থ
তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
আয়াত 226
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
ওা অননাহুম য়াকূলূনা মা লা য়াফালূন
বাংলা অর্থ
এবং এমন কথা বলে, যা তারা করে না।
আয়াত 227
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًۭا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ ۗ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍۢ يَنقَلِبُونَ
বাংলা উচ্চারণ
ইললাল লাযীনা আমানূ ও আমিলুস সালিহাতি ওা যাকারুল লাহা কাসীরানও ওানতাসারূ মিম বাদি মা যুলিমূ; ওা সায়ালামুল লাযীনা যালামূও ঐয়া মুনকালবিনয় য়ানকালিবূন
বাংলা অর্থ
তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।