☾ আল-কোরআন
সূরা 27 · মাক্কী

আন-নামল النمل

An-Naml · 93 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ طسٓ ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْقُرْءَانِ وَكِتَابٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
তাসীএন; তিলকা আয়াতুল কুরানি ওা কিতাবিম মুবীন
বাংলা অর্থ
ত্বা-সীন; এগুলো আল-কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের।
আয়াত 2
هُدًۭى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
হুদানও ওা বুশরা লিল মুমিনীন
বাংলা অর্থ
মুমিনদের জন্যে পথ নির্দেশ ও সুসংবাদ।
আয়াত 3
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ يُوقِنُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়ুকীমূনাস সালাতা ওা য়ুতূনায যাকাতা ওা হুম বিল আখিরাতি হুম য়ূকিনূন
বাংলা অর্থ
যারা নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে।
আয়াত 4
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ زَيَّنَّا لَهُمْ أَعْمَٰلَهُمْ فَهُمْ يَعْمَهُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা লা য়ুমিমূনা বিল আখিরাতি যৈয়াননা লাহুম অমালাহুম ফাহুম য়ামাহূন
বাংলা অর্থ
যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকান্ডকে সুশোভিত করে দিয়েছি। অতএব, তারা উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।
আয়াত 5
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمْ سُوٓءُ ٱلْعَذَابِ وَهُمْ فِى ٱلْءَاخِرَةِ هُمُ ٱلْأَخْسَرُونَ
বাংলা উচ্চারণ
উলাঐকাল লাযীনা লাহুম সূওউল অযাবি ওা হুম ফিল আখিরাতি হুমুল অখসারূন
বাংলা অর্থ
তাদের জন্যেই রয়েছে মন্দ শাস্তি এবং তারাই পরকালে অধিক ক্ষতিগ্রস্ত।
আয়াত 6
وَإِنَّكَ لَتُلَقَّى ٱلْقُرْءَانَ مِن لَّدُنْ حَكِيمٍ عَلِيمٍ
বাংলা উচ্চারণ
ওা ইননাকা লাতুলাককাল কুরানা মিল লাদুন হাকীমিন অলীম
বাংলা অর্থ
এবং আপনাকে কোরআন প্রদত্ত হচ্ছে প্রজ্ঞাময়, জ্ঞানময় আল্লাহর কাছ থেকে।
আয়াত 7
إِذْ قَالَ مُوسَىٰ لِأَهْلِهِۦٓ إِنِّىٓ ءَانَسْتُ نَارًۭا سَـَٔاتِيكُم مِّنْهَا بِخَبَرٍ أَوْ ءَاتِيكُم بِشِهَابٍۢ قَبَسٍۢ لَّعَلَّكُمْ تَصْطَلُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা মূসা লি অহলিহীএ ইননীএ আনাসতু নারান সাঅতীকুম মিনহা বিখাবারিন অও আতীকুম বিশিহাবিন কাবাসিল লাললাকুম তাসতালূন
বাংলা অর্থ
যখন মূসা তাঁর পরিবারবর্গকে বললেনঃ আমি অগ্নি দেখেছি, এখন আমি সেখান থেকে তোমাদের জন্যে কোন খবর আনতে পারব অথবা তোমাদের জন্যে জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব যাতে তোমরা আগুন পোহাতে পার।
আয়াত 8
فَلَمَّا جَآءَهَا نُودِىَ أَنۢ بُورِكَ مَن فِى ٱلنَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআহা নূদিয়া অম বূরিকা মান ফিননননারি ওা মান হাওলাহা ওা সুভানাল লাহি রাববিল আলামীন
বাংলা অর্থ
অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি, যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন। বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত।
আয়াত 9
يَٰمُوسَىٰٓ إِنَّهُۥٓ أَنَا ٱللَّهُ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
য়া মূসাঅ ইননাহূও অনাল লাহুল অযীযুল হাকীম
বাংলা অর্থ
হে মূসা, আমি আল্লাহ, প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
আয়াত 10
وَأَلْقِ عَصَاكَ ۚ فَلَمَّا رَءَاهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَآنٌّۭ وَلَّىٰ مُدْبِرًۭا وَلَمْ يُعَقِّبْ ۚ يَٰمُوسَىٰ لَا تَخَفْ إِنِّى لَا يَخَافُ لَدَىَّ ٱلْمُرْسَلُونَ
বাংলা উচ্চারণ
ওা অলকি অসাক; ফালামমমা রা আহা তাহতাযযু কা অননাহা জাঅননুনও ওাললা মুদবিরানও ওা লাম য়ুঅককিব; য়া মূসা লা তাখাফ ইননী লা য়াখাফু লাদৈয়াল মুরসালূন
বাংলা অর্থ
আপনি নিক্ষেপ করুন আপনার লাঠি। অতঃপর যখন তিনি তাকে সর্পের ন্যায় ছুটাছুটি করতে দেখলেন, তখন তিনি বিপরীত দিকে ছুটতে লাগলেন এবং পেছন ফিরেও দেখলেন না। হে মূসা, ভয় করবেন না। আমি যে রয়েছি, আমার কাছে পয়গম্বরগণ ভয় করেন না।
আয়াত 11
إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًۢا بَعْدَ سُوٓءٍۢ فَإِنِّى غَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইললা মান যালামা সুমমা বাদদালা হুসনাম বাদা সূওইন ফা ইননী ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে। নিশ্চয় আমি ক্ষমাশীল, পরম দয়ালু।
আয়াত 12
وَأَدْخِلْ يَدَكَ فِى جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوٓءٍۢ ۖ فِى تِسْعِ ءَايَٰتٍ إِلَىٰ فِرْعَوْنَ وَقَوْمِهِۦٓ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ
বাংলা উচ্চারণ
ওা অদখিল য়াদাকা ফী জৈবিকা তাখরুজ বৈদাআ মিন ঘৈরিসূওইন ফীতিসি আয়াতিন ইলা ফিরাওনা ওা কাওমিহ; ইননাহুম কানূ কাওমান ফাসিকীন
বাংলা অর্থ
আপনার হাত আপনার বগলে ঢুকিয়ে দিন, সুশুভ্র হয়ে বের হবে নির্দোষ অবস্থায়। এগুলো ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের অন্যতম। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
আয়াত 13
فَلَمَّا جَآءَتْهُمْ ءَايَٰتُنَا مُبْصِرَةًۭ قَالُوا۟ هَٰذَا سِحْرٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআত হুম আয়াতুনা মুবসিরাতান কালূ হাযা সিহরুম মুবীন
বাংলা অর্থ
অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জল নিদর্শনাবলী আগমন করল, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু।
আয়াত 14
وَجَحَدُوا۟ بِهَا وَٱسْتَيْقَنَتْهَآ أَنفُسُهُمْ ظُلْمًۭا وَعُلُوًّۭا ۚ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ওা জাহাদূ বিহা ওাসতৈকানাত হাঅ অনফুসুহুম যুলমানওওা উলুওওা; ফানযুর কৈফা কানা আকিবাতুল মুফসিদীন
বাংলা অর্থ
তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখুন, অনর্থকারীদের পরিণাম কেমন হয়েছিল?
আয়াত 15
وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ وَسُلَيْمَٰنَ عِلْمًۭا ۖ وَقَالَا ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٍۢ مِّنْ عِبَادِهِ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনা দাওূদা ওা সুলৈমানা ইলমা; ওা কালাল হামদু লিল লাহিল লাযী ফাদদালানা অলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনীন
বাংলা অর্থ
আমি অবশ্যই দাউদ ও সুলায়মানকে জ্ঞান দান করেছিলাম। তাঁরা বলে ছিলেন, আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।
আয়াত 16
وَوَرِثَ سُلَيْمَٰنُ دَاوُۥدَ ۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمْنَا مَنطِقَ ٱلطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَىْءٍ ۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَضْلُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ওা ওারিসা সুলৈমানু দাওূদা ওা কালা য়াঅ ঐয়ুহান নাসু উললিমনা মানতিকাত তৈরি ওা ঊতীনা মিন কুললি শৈইন ইননা হাযা লাহুওাল ফাদলুল মুবীন
বাংলা অর্থ
সুলায়মান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলেছিলেন, ‘হে লোক সকল, আমাকে উড়ন্ত পক্ষীকূলের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। ’
আয়াত 17
وَحُشِرَ لِسُلَيْمَٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ وَٱلطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ
বাংলা উচ্চারণ
ওা হুশিরা সুলৈমানা জুনূদুহূ মিনাল জিননি ওাল ইনসি ওাততৈরি ফাহুম য়ূযাঊন
বাংলা অর্থ
সুলায়মানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল। জ্বিন-মানুষ ও পক্ষীকুলকে, অতঃপর তাদেরকে বিভিন্ন ব্যূহে বিভক্ত করা হল।
আয়াত 18
حَتَّىٰٓ إِذَآ أَتَوْا۟ عَلَىٰ وَادِ ٱلنَّمْلِ قَالَتْ نَمْلَةٌۭ يَٰٓأَيُّهَا ٱلنَّمْلُ ٱدْخُلُوا۟ مَسَٰكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযাঅ অতাও অলা ওাদিন নামলি কালাত নামলাতুনয় য়াঅ ঐয়ুহান নামলুদ খুলূ মাসাকিনাকুম লা য়াহতিমাননাকুম সুলৈমানু ওা জুনূদুহূ ওা হুম লা য়াশুরূন
বাংলা অর্থ
যখন তারা পিপীলিকা অধ্যূষিত উপত্যকায় পৌঁছাল, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর। অন্যথায় সুলায়মান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে।
আয়াত 19
فَتَبَسَّمَ ضَاحِكًۭا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحًۭا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওা কালা রাববি অওযিনী অন অশকুরা নিমাতা কাল লাতীএ অনামতা অলৈয়া ওা অলা ওালিদৈয়া ওা অন অমালা সালিহান তারদাহু ওা অদখিলনী বিরাহমাতিকা ফী ইবাদিকাস সালিহীন
বাংলা অর্থ
তার কথা শুনে সুলায়মান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ?2470;াও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ন বান্দাদের অন্তর্ভুক্ত কর।
আয়াত 20
وَتَفَقَّدَ ٱلطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَآ أَرَى ٱلْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ ٱلْغَآئِبِينَ
বাংলা উচ্চারণ
ওা তাফাককাদাত তৈরা ফাকালা মা লিয়া লাঅ অরাল হুদ হুদ, অম কানা মিনাল ঘাঐবীন
বাংলা অর্থ
সুলায়মান পক্ষীদের খোঁজ খবর নিলেন, অতঃপর বললেন, কি হল, হুদহুদকে দেখছি না কেন? নাকি সে অনুপস্থিত?
আয়াত 21
لَأُعَذِّبَنَّهُۥ عَذَابًۭا شَدِيدًا أَوْ لَأَا۟ذْبَحَنَّهُۥٓ أَوْ لَيَأْتِيَنِّى بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
লৌঅযযিবানাহূ অযাবান শাদীদান অও লা অযবাহাননাহূ অও লায়াতিয়াননী বিসুলতানিম মুবীন
বাংলা অর্থ
আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ।
আয়াত 22
فَمَكَثَ غَيْرَ بَعِيدٍۢ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِۦ وَجِئْتُكَ مِن سَبَإٍۭ بِنَبَإٍۢ يَقِينٍ
বাংলা উচ্চারণ
ফামাকাসা ঘৈরা বাঈদিন ফাকালা অহাততু বিমা লাম তুহিত বিহী ওা জিতুকা মিন সাবৈম বিনাবা ইনয়য়াকীন
বাংলা অর্থ
কিছুক্ষণ পড়েই হুদ এসে বলল, আপনি যা অবগত নন, আমি তা অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি।
আয়াত 23
إِنِّى وَجَدتُّ ٱمْرَأَةًۭ تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَىْءٍۢ وَلَهَا عَرْشٌ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননী ওাজাততুম রা অতান তামলিকুহুম ওা ঊতিয়াত মিন কুললি শৈইনও ওা লাহা অরশুন অযীম
বাংলা অর্থ
আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে।
আয়াত 24
وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওাজাততুহা ওা কাওমাহা য়াসজুদূনা লিশশামসি মিন দূনিল লাহি ওা যৈয়ানা লাহুমুশ শৈতানু অমালাহুম ফাসাদদাহুম অনিস সাবীলি ফাহুম লা য়াহতাদূন
বাংলা অর্থ
আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে। অতঃপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে। অতএব তারা সৎপথ পায় না।
আয়াত 25
أَلَّا يَسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى يُخْرِجُ ٱلْخَبْءَ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ
বাংলা উচ্চারণ
আল্লাহ য়াসজুদূ লিললাহিল লাযী য়ুখরিজুল খাবা ফিস সামাওাতি ওাল অরদি ওা য়ালামু মা তুখফূনা ওা মা তুলিনূন
বাংলা অর্থ
তারা আল্লাহকে সেজদা করে না কেন, যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন কর ও যা প্রকাশ কর।
আয়াত 26
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ ۩
বাংলা উচ্চারণ
অললাহু লাঅ ইলাহা ইললা হুওা রাববুল অরশিল অযীম
বাংলা অর্থ
আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই; তিনি মহা আরশের মালিক।
আয়াত 27
۞ قَالَ سَنَنظُرُ أَصَدَقْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْكَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
কালা সানানযুরু অসাদাকতা অম কুনতা মিনাল কাযিবীন
বাংলা অর্থ
সুলায়মান বললেন, এখন আমি দেখব তুমি সত্য বলছ, না তুমি মিথ্যবাদী।
আয়াত 28
ٱذْهَب بِّكِتَٰبِى هَٰذَا فَأَلْقِهْ إِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَٱنظُرْ مَاذَا يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ইযহাব বিকিতাবী হাযা ফা অলকিহ ইলৈহিম সুমমমা তাওাললা অনহুম ফানযুর মাযা য়ারজিঊন
বাংলা অর্থ
তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পন কর। অতঃপর তাদের কাছ থেকে সরে পড় এবং দেখ, তারা কি জওয়াব দেয়।
আয়াত 29
قَالَتْ يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ إِنِّىٓ أُلْقِىَ إِلَىَّ كِتَٰبٌۭ كَرِيمٌ
বাংলা উচ্চারণ
কালাত য়াঅ ঐয়ুহাল মালৌ ইননী উলকিয়া ইলৈয়া কিতাবুন কারীম
বাংলা অর্থ
বিলকীস বলল, হে পরিষদবর্গ, আমাকে একটি সম্মানিত পত্র দেয়া হয়েছে।
আয়াত 30
إِنَّهُۥ مِن سُلَيْمَٰنَ وَإِنَّهُۥ بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
বাংলা উচ্চারণ
ইননাহূ মিন সুলৈমানা ওা ইননাহূ বিসমিল লাহির রাহমানির রাহীম
বাংলা অর্থ
সেই পত্র সুলায়মানের পক্ষ থেকে এবং তা এইঃ সসীম দাতা, পরম দয়ালু, আল্লাহর নামে শুরু;
আয়াত 31
أَلَّا تَعْلُوا۟ عَلَىَّ وَأْتُونِى مُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
আল্লাহ তালূ অলৈয়া ওা তূনী মুসলিমীন
বাংলা অর্থ
আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও।
আয়াত 32
قَالَتْ يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ أَفْتُونِى فِىٓ أَمْرِى مَا كُنتُ قَاطِعَةً أَمْرًا حَتَّىٰ تَشْهَدُونِ
বাংলা উচ্চারণ
কালাত য়াঅ ঐয়ুহাল মালৌ অফতূনী ফী অমরী মা কুনতু কাতিঅতান অমরান হাততা তাশহহাদদোন
বাংলা অর্থ
বিলকীস বলল, হে পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দাও। তোমাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোন কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না।
আয়াত 33
قَالُوا۟ نَحْنُ أُو۟لُوا۟ قُوَّةٍۢ وَأُو۟لُوا۟ بَأْسٍۢ شَدِيدٍۢ وَٱلْأَمْرُ إِلَيْكِ فَٱنظُرِى مَاذَا تَأْمُرِينَ
বাংলা উচ্চারণ
কালূ নাহনু উলূ কুওওাতিনও ওা উলূ বাসিন শাদীদ; ওাল অমরু ইলৈকি ফানযুরী মাযা তামুরীন
বাংলা অর্থ
তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। অতএব আপনি ভেবে দেখুন, আমাদেরকে কি আদেশ করবেন।
আয়াত 34
قَالَتْ إِنَّ ٱلْمُلُوكَ إِذَا دَخَلُوا۟ قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوٓا۟ أَعِزَّةَ أَهْلِهَآ أَذِلَّةًۭ ۖ وَكَذَٰلِكَ يَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
কালাত ইননাল মুলূকা ইযা দাখালূ কারয়াতান অফসাদূহা ওা জালূও ঐযযাতা অহলিহাঅ অযিললাহ; ওা কাযালিকা য়াফালূন
বাংলা অর্থ
সে বলল, রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে, তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এরূপই করবে।
আয়াত 35
وَإِنِّى مُرْسِلَةٌ إِلَيْهِم بِهَدِيَّةٍۢ فَنَاظِرَةٌۢ بِمَ يَرْجِعُ ٱلْمُرْسَلُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননী মুরসিলাতুন ইলৈহিম বিহাদিয়য়াতিন ফানাযিরাতুম বিমা য়ারজিউল মুরসালূন
বাংলা অর্থ
আমি তাঁর কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি; দেখি প্রেরিত লোকেরা কি জওয়াব আনে।
আয়াত 36
فَلَمَّا جَآءَ سُلَيْمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍۢ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيْرٌۭ مِّمَّآ ءَاتَىٰكُم بَلْ أَنتُم بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআ সুলৈমানা কালা অতুমিদদূনানি বিমালিন ফামাঅ আতাকুম বাল অনতুম বিহাদিয় য়াতিকুম তাফরাহূন
বাংলা অর্থ
অতঃপর যখন দূত সুলায়মানের কাছে আগমন করল, তখন সুলায়মান বললেন, তোমরা কি ধনসম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাক।
আয়াত 37
ٱرْجِعْ إِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُم بِجُنُودٍۢ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخْرِجَنَّهُم مِّنْهَآ أَذِلَّةًۭ وَهُمْ صَٰغِرُونَ
বাংলা উচ্চারণ
ইরজি ইলৈহিম ফালানাতিয়ান নাহুম বিজুনূদিল লা কিবালা লাহুম বিহা ওা লানুখরি জাননাহুম মিনহাঅ অযিললাতানও ওা হুম সাঘিরূন
বাংলা অর্থ
ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত।
আয়াত 38
قَالَ يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ أَيُّكُمْ يَأْتِينِى بِعَرْشِهَا قَبْلَ أَن يَأْتُونِى مُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
কালা য়াঅ ঐয়ুহাল মালৌ ঐয়ুকুম য়াতীনী বিঅরশিহা কাবলা ঐ য়াতূনী মুসলিমীন
বাংলা অর্থ
সুলায়মান বললেন, হে পরিষদবর্গ, তারা আত্নসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকীসের সিংহাসন আমাকে এনে দেবে?
আয়াত 39
قَالَ عِفْرِيتٌۭ مِّنَ ٱلْجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبْلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَ ۖ وَإِنِّى عَلَيْهِ لَقَوِىٌّ أَمِينٌۭ
বাংলা উচ্চারণ
কালা ইফরীতুম মিনাল জিননি অনা আতীকা বিহী কাবলা অন তাকূমা মিম মাকামিকা ওা ইননী অলৈহি লাকাওিয়য়ুন অমীন
বাংলা অর্থ
জনৈক দৈত্য-জিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি একাজে শক্তিবান, বিশ্বস্ত।
আয়াত 40
قَالَ ٱلَّذِى عِندَهُۥ عِلْمٌۭ مِّنَ ٱلْكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَءَاهُ مُسْتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّى لِيَبْلُوَنِىٓ ءَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِۦ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّى غَنِىٌّۭ كَرِيمٌۭ
বাংলা উচ্চারণ
কালাল লাযী ইনদাহূ ইলমুম মিনাল কিতাবি অনা আতীকা বিহী কাবলা ঐ য়ারতাদদা ইলৈকা তারফুক; ফালামমা রা আহু মুসতাকিররান ইনদাহূ কালা হাযা মিন ফাদলি রাববী লি য়াবলুওানীএ আশকুরু অম অকফুরু ওা মান শাকারা ফা ইননামা য়াশকুরু লিনাফসিহী ওা মান কাফারা ফা ইননা রাববী ঘানিয়য়ুন কারীম
বাংলা অর্থ
কিতাবের জ্ঞান যার ছিল, সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলায়মান যখন তা সামনে রক্ষিত দেখলেন, তখন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে নিজের উপকারের জন্যেই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে, আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাশীল।
আয়াত 41
قَالَ نَكِّرُوا۟ لَهَا عَرْشَهَا نَنظُرْ أَتَهْتَدِىٓ أَمْ تَكُونُ مِنَ ٱلَّذِينَ لَا يَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
কালা নাককিরূ লাহা অরশাহা নানযুর অতাহতাদীএ অম তাকূনু মিনাল লাযীনা লা য়াহতাদূন
বাংলা অর্থ
সুলায়মান বললেন, বিলকীসের সামনে তার সিংহাসনের আকার-আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বুঝতে পারে, না সে তাদের অন্তর্ভুক্ত, যাদের দিশা নেই ?
আয়াত 42
فَلَمَّا جَآءَتْ قِيلَ أَهَٰكَذَا عَرْشُكِ ۖ قَالَتْ كَأَنَّهُۥ هُوَ ۚ وَأُوتِينَا ٱلْعِلْمَ مِن قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআত কীলা অহাকাযা অরশুকি কালাত কাননা হূ; ওা ঊতীনাল ইলমা মিন কাবলিহা ওা কুননা মুসলিমীন
বাংলা অর্থ
অতঃপর যখন বিলকীস এসে গেল, তখন তাকে জিজ্ঞাসা করা হল, তোমার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটাই। আমরা পূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহও হয়ে গেছি।
আয়াত 43
وَصَدَّهَا مَا كَانَت تَّعْبُدُ مِن دُونِ ٱللَّهِ ۖ إِنَّهَا كَانَتْ مِن قَوْمٍۢ كَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা সাদদাহা মা কানাত তাবুদু মিন দূনিল লাহি ইননাহা কানাত মিন কাওমিন কাফিরীন
বাংলা অর্থ
আল্লাহর পরিবর্তে সে যার এবাদত করত, সেই তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল। নিশ্চয় সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল।
আয়াত 44
قِيلَ لَهَا ٱدْخُلِى ٱلصَّرْحَ ۖ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةًۭ وَكَشَفَتْ عَن سَاقَيْهَا ۚ قَالَ إِنَّهُۥ صَرْحٌۭ مُّمَرَّدٌۭ مِّن قَوَارِيرَ ۗ قَالَتْ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কীলা লাহাদ খুলিস সারহা ফালামমা রা অত হু হাসিবাত হু লুজজাতানও ওা খাশাফাত অন সাকৈহা; কালা ইননাহূ সারহুম মুমাররাদুম মিন কাওারীর; কালাত রাববি ইননী যালামতু নাফসী ওা অসলামতু মা সুলৈমানা লিললাহি রাববিল আলামীন
বাংলা অর্থ
তাকে বলা হল, এই প্রাসাদে প্রবেশ কর। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল সে ধারণা করল যে, এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলায়মান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকীস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলায়মানের সাথে বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্নসমর্পন করলাম।
আয়াত 45
وَلَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَٰلِحًا أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ فَإِذَا هُمْ فَرِيقَانِ يَخْتَصِمُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরসালনাঅ ইলা সামোদা অখাহুম সালিহান অনিবুদুল লাহহা ফা ইযা হুম ফারীকানি য়াখতাসিমূন
বাংলা অর্থ
আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর এবাদত কর। অতঃপর তারা দ্বিধাবিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হল।
আয়াত 46
قَالَ يَٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُونَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ ۖ لَوْلَا تَسْتَغْفِرُونَ ٱللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
বাংলা উচ্চারণ
কালা য়া কাওমি লিমা তাসতাজিলূনা বিসসৈয়িঅতি কাবলাল হাসানাতি লাও লা তাস তাঘফিরূনাল লাহা লাললাকুম তুরহামূন
বাংলা অর্থ
সালেহ বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছ কেন? তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না কেন? সম্ভবতঃ তোমরা দয়াপ্রাপ্ত হবে।
আয়াত 47
قَالُوا۟ ٱطَّيَّرْنَا بِكَ وَبِمَن مَّعَكَ ۚ قَالَ طَٰٓئِرُكُمْ عِندَ ٱللَّهِ ۖ بَلْ أَنتُمْ قَوْمٌۭ تُفْتَنُونَ
বাংলা উচ্চারণ
কালুত তৈয়ারনা বিকা ওা বিমাম মাক; কালা তাঐরুকুম ইনদাল লাহি বাল অনতুম কাওমুন তুফতানূন
বাংলা অর্থ
তারা বলল, তোমাকে এবং তোমার সাথে যারা আছে, তাদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি। সালেহ বললেন, তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর কাছে; বরং তোমরা এমন সম্প্রদায়, যাদেরকে পরীক্ষা করা হচ্ছে।
আয়াত 48
وَكَانَ فِى ٱلْمَدِينَةِ تِسْعَةُ رَهْطٍۢ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
বাংলা উচ্চারণ
ওা কানা ফিল মাদীনাতি তিসাতু রাহতিনয় য়ুফসিদূনা ফিল অরদি ওা লা য়ুসলিহূন
বাংলা অর্থ
আর সেই শহরে ছিল এমন একজন ব্যক্তি, যারা দেশময় অনর্থ সৃষ্টি করে বেড়াত এবং সংশোধন করত না।
আয়াত 49
قَالُوا۟ تَقَاسَمُوا۟ بِٱللَّهِ لَنُبَيِّتَنَّهُۥ وَأَهْلَهُۥ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِۦ مَا شَهِدْنَا مَهْلِكَ أَهْلِهِۦ وَإِنَّا لَصَٰدِقُونَ
বাংলা উচ্চারণ
কালূ তাকাসামূ বিললাহি লানুবৈয়িতাননাহূ ওা অহলাহূ সুমমা লানাকূলানা লিওালিয় য়িহী মা শাহিদনা মাহলিকা অহলিঈ ওা ইননা লাসাদিকূন
বাংলা অর্থ
তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ কর যে, আমরা রাত্রিকালে তাকে ও তার পরিবারবর্গকে হত্যা করব। অতঃপর তার দাবীদারকে বলে দেব যে, তার পরিবারবর্গের হত্যাকান্ড আমরা প্রত্যক্ষ করিনি। আমরা নিশ্চয়ই সত্যবাদী।
আয়াত 50
وَمَكَرُوا۟ مَكْرًۭا وَمَكَرْنَا مَكْرًۭا وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
ওা মাকারূ মাকরানও ওা মাকারনা মাকরানও ওা হুম লা য়াশুরূন
বাংলা অর্থ
তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক চক্রান্ত করেছিলাম। কিন্তু তারা বুঝতে পারেনি।
আয়াত 51
فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ مَكْرِهِمْ أَنَّا دَمَّرْنَٰهُمْ وَقَوْمَهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ফানযুর কৈফা কানা আকিবাতু মাকরিহিম অননা দামমার নাহুম ওা কাওমাহুম অজমাঈন
বাংলা অর্থ
অতএব, দেখ তাদের চক্রান্তের পরিনাম, আমি অবশ্রই তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে নাস্তনাবুদ করে দিয়েছি।
আয়াত 52
فَتِلْكَ بُيُوتُهُمْ خَاوِيَةًۢ بِمَا ظَلَمُوٓا۟ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফাতিলকা বুয়ূতুহুম খা ওিয়াতাম বিমা যালামূ; ইননা ফী যালিকা লা আয়াতাল লিকাও মিনয়য়ালামূন
বাংলা অর্থ
এই তো তাদের বাড়ীঘর-তাদের অবিশ্বাসের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে। নিশ্চয় এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্যে নিদর্শন আছে।
আয়াত 53
وَأَنجَيْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ওা অনজৈনাল লাযীনা আমানূ ওা কানূ য়াততাকূন
বাংলা অর্থ
যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং পরহেযগার ছিল, তাদেরকে আমি উদ্ধার করেছি।
আয়াত 54
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَتَأْتُونَ ٱلْفَٰحِشَةَ وَأَنتُمْ تُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা লূতান ইয কালা লিকাওমিহীএ অতাতূনাল ফা হিশাতা ওা অনতুম কাওমুন তাজজহালূন
বাংলা অর্থ
স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ!
আয়াত 55
أَئِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ شَهْوَةًۭ مِّن دُونِ ٱلنِّسَآءِ ۚ بَلْ أَنتُمْ قَوْمٌۭ تَجْهَلُونَ
বাংলা উচ্চারণ
ঐননাকুম লাতাতূনার রিজালা শাহওাতাম মিন দূনিন নিসাঅ; বাল অনতুম কাওমুন তাজহালূন
বাংলা অর্থ
তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়।
আয়াত 56
۞ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓا۟ أَخْرِجُوٓا۟ ءَالَ لُوطٍۢ مِّن قَرْيَتِكُمْ ۖ إِنَّهُمْ أُنَاسٌۭ يَتَطَهَّرُونَ
বাংলা উচ্চারণ
ফামমা কানা জাওাবা কাওমিহীএ ইললাঅ অন কালূও অকরিজূন আলা লূতিম মিন কারয়াতিকুম ইননাহুম উনাসুনয় য়াতাতাহহারূন
বাংলা অর্থ
উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়।
আয়াত 57
فَأَنجَيْنَٰهُ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ قَدَّرْنَٰهَا مِنَ ٱلْغَٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ফা অনজৈনাহু ওা অহলাহূও ইললাম রা অতাহূ কাদদারনাহা মিনাল ঘাবিরীন
বাংলা অর্থ
অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাঁর স্ত্রী ছাড়া। কেননা, তার জন্যে ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম।
আয়াত 58
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ
বাংলা উচ্চারণ
ওা অমতারনা অলৈহিমম মাতারান ফাসাআ মাতারুল মুনযারীন
বাংলা অর্থ
আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে বৃষ্টি। সেই সতর্ককৃতদের উপর কতই না মারাত্নক ছিল সে বৃষ্টি।
আয়াত 59
قُلِ ٱلْحَمْدُ لِلَّهِ وَسَلَٰمٌ عَلَىٰ عِبَادِهِ ٱلَّذِينَ ٱصْطَفَىٰٓ ۗ ءَآللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
কুলিল হামদু লিললাহি ওা সালামুন অলা ইবাদিহিল লাযীনাস তাফা; আঅললাহু খৈরুন অমমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
বল, সকল প্রশংসাই আল্লাহর এবং শান্তি তাঁর মনোনীত বান্দাগণের প্রতি! শ্রেষ্ঠ কে? আল্লাহ না ওরা-তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে।
আয়াত 60
أَمَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَنۢبَتْنَا بِهِۦ حَدَآئِقَ ذَاتَ بَهْجَةٍۢ مَّا كَانَ لَكُمْ أَن تُنۢبِتُوا۟ شَجَرَهَآ ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ بَلْ هُمْ قَوْمٌۭ يَعْدِلُونَ
বাংলা উচ্চারণ
অমমান খালাকাস সামাওাতি ওাল অরদা ওা অনযালা লাকুম মিনাস সামাঐ মাআন ফা অমবাতনা বিহী হাদাঐকা যাতা বাহজজাহ; মা কাননা লাকুম অন তুমবিতূ শাজারাহা; ঐলাহুম মাল লাহ; বাল হুম কাওমুনয় য়াদিলূন
বাংলা অর্থ
বল তো কে সৃষ্টি করেছেন নভোমন্ডল ও ভূমন্ডল এবং আকাশ থেকে তোমাদের জন্যে বর্ষণ করেছেন পানি; অতঃপর তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করেছি। তার বৃক্ষাদি উৎপন্ন করার শক্তিই তোমাদের নেই। অতএব, আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? বরং তারা সত্যবিচ্যুত সম্প্রদায়।
আয়াত 61
أَمَّن جَعَلَ ٱلْأَرْضَ قَرَارًۭا وَجَعَلَ خِلَٰلَهَآ أَنْهَٰرًۭا وَجَعَلَ لَهَا رَوَٰسِىَ وَجَعَلَ بَيْنَ ٱلْبَحْرَيْنِ حَاجِزًا ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
অমমানন জালাল অরদা কারারানও ওা জালা খিলালাহাঅ অনহারানও ওা জালা লাহা রাওাসিয়া ওা জালা বৈনাল বাহরৈনি হাজিযা; ঐলাহুমমাললাহ; বাল অকসারুহুম লা য়ালামূন
বাংলা অর্থ
বল তো কে পৃথিবীকে বাসোপযোগী করেছেন এবং তার মাঝে মাঝে নদ-নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থিত রাখার জন্যে পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। অতএব, আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না।
আয়াত 62
أَمَّن يُجِيبُ ٱلْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ ٱلسُّوٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ ٱلْأَرْضِ ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
অমমানয়য়ুজীবুল মুদ তাররা ইযা দাঅহু ওা য়াকশিফুসসূওঅ ওা য়াজালুকুম খুলা ফাআল অরদি ঐলাহুম মাল লাহি কালীলাম মা তাযাক কারূন
বাংলা অর্থ
বল তো কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পুর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই ধ্যান কর।
আয়াত 63
أَمَّن يَهْدِيكُمْ فِى ظُلُمَٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ وَمَن يُرْسِلُ ٱلرِّيَٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦٓ ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ تَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
অমমানয়য়াহদীকুম ফী যুলুমাতিল বাররি ওাল বাহরি ওা মানয় য়ুরসিলু রিয়াহা বুশরাম বৈনা য়াদৈ রাহমাতিহ; ঐলাহুম মাল লাহ; তাঅলাল লাহু অমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
বল তো কে তোমাদেরকে জলে ও স্থলে অন্ধকারে পথ দেখান এবং যিনি তাঁর অনুগ্রহের পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন? অতএব, আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? তারা যাকে শরীক করে, আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে।
আয়াত 64
أَمَّن يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ وَمَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ قُلْ هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
অমমমানয়য়াবদৌল খালকা সুমমা য়ুঈদুহূ ওা মানয়য়ারযুকুকুম মিনাস সামমাঐ ওাল অরদ; ঐলাহুম মাললাহ; কুল হাতূ বুরহানাকুম ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
বল তো কে প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদেরকে আকাশ ও মর্ত?2469;েকে রিযিক দান করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত কর।
আয়াত 65
قُل لَّا يَعْلَمُ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ٱلْغَيْبَ إِلَّا ٱللَّهُ ۚ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
কুল লা য়ালামু মমান ফিস সামমাওাতি ওাল অরদিল ঘৈবা ইললাল লাহ; ওা মা য়াশুরূনা ঐয়ানা য়ুবাসূন
বাংলা অর্থ
বলুন, আল্লাহ ব্যতীত নভোমন্ডল ও ভূমন্ডলে কেউ গায়বের খবর জানে না এবং তারা জানে না যে, তারা কখন পুনরুজ্জীবিত হবে।
আয়াত 66
بَلِ ٱدَّٰرَكَ عِلْمُهُمْ فِى ٱلْءَاخِرَةِ ۚ بَلْ هُمْ فِى شَكٍّۢ مِّنْهَا ۖ بَلْ هُم مِّنْهَا عَمُونَ
বাংলা উচ্চারণ
বালিদ দারাকা ইলমুহুম ফিল আখিরাহ; বাল হুম ফী শাককিম মিনহা বাল হুম মিনহা অমূন
বাংলা অর্থ
বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে; বরং তারা এ বিষয়ে সন্দেহ পোষন করছে বরং এ বিষয়ে তারা অন্ধ।
আয়াত 67
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَءِذَا كُنَّا تُرَٰبًۭا وَءَابَآؤُنَآ أَئِنَّا لَمُخْرَجُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা কাফারূও ঐযা কুননা তুরাবানও ওা আবাঔনাঅ ঐননা লামুখরাজূন
বাংলা অর্থ
কাফেররা বলে, যখন আমরা ও আমাদের বাপ-দাদারা মৃত্তিকা হয়ে যাব, তখনও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে?
আয়াত 68
لَقَدْ وُعِدْنَا هَٰذَا نَحْنُ وَءَابَآؤُنَا مِن قَبْلُ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
লাকাদ ওুইদনা হাযা নাহনু ওা আবাঔনা মিন কাবলু ইন হাযাঅ ইললাঅ অসাতীরুল অওওালীন
বাংলা অর্থ
এই ওয়াদাপ্রাপ্ত হয়েছি আমরা এবং পূর্ব থেকেই আমাদের বাপ-দাদারা। এটা তো পূর্ববর্তীদের উপকথা বৈ কিছু নয়।
আয়াত 69
قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
কুল সীরূ ফিল অরদি ফানযুরূ কৈফা কানা আকিবাতুল মুজরেমীন
বাংলা অর্থ
বলুন, পৃথিবী পরিভ্রমণ কর এবং দেখ অপরাধীদের পরিণতি কি হয়েছে।
আয়াত 70
وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُن فِى ضَيْقٍۢ مِّمَّا يَمْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা লা তাহযান অলৈহিম ওা লা তাকুন ফী দৈকিম মিমমা য়ামকুরূন
বাংলা অর্থ
তাদের কারণে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে চক্রান্ত করেছে এতে মনঃক্ষুন্ন হবেন না।
আয়াত 71
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াকূলূনা মাতা হাযাল ওাদু ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই ওয়াদা কখন পূর্ণ হবে?
আয়াত 72
قُلْ عَسَىٰٓ أَن يَكُونَ رَدِفَ لَكُم بَعْضُ ٱلَّذِى تَسْتَعْجِلُونَ
বাংলা উচ্চারণ
কুল অসাঅ অনয়য়াকূনা রাদিফা লাকুম বাদুল লাযী তাসতাজিলূন
বাংলা অর্থ
বলুন, অসম্ভব কি, তোমরা যত দ্রুত কামনা করছ তাদের কিয়দংশ তোমাদের পিঠের উপর এসে গেছে।
আয়াত 73
وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইনননা রাববাকা লাযূ ফাদলিন অলান নাসি ওা লাকিনা অকসারাহুম লা য়াশকুরূন
বাংলা অর্থ
আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
আয়াত 74
وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননা রাববাকা লা য়ালামু মা তুকিননু সুদূরুহুম ওা মা য়ুলিনূন
বাংলা অর্থ
তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা অবশ্যই তা জানেন।
আয়াত 75
وَمَا مِنْ غَآئِبَةٍۢ فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِلَّا فِى كِتَٰبٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
ওা মা মিন ঘাঐবাতিন ফিস সামাঐ ওাল অরদি ইললা ফী কিতাবিমম মুবীন
বাংলা অর্থ
আকাশে ও পৃথিবীতে এমন কোন গোপন ভেদ নেই, যা সুস্পষ্ট কিতাবে না আছে।
আয়াত 76
إِنَّ هَٰذَا ٱلْقُرْءَانَ يَقُصُّ عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَكْثَرَ ٱلَّذِى هُمْ فِيهِ يَخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
ইননা হাযাল কুরানা য়াকুসসু অলা বানীএ ইসরাঅঈলা অকসারাল লাযী হুম ফীহি য়াখতালিফূন
বাংলা অর্থ
এই কোরআন বণী ইসরাঈল যেসব বিষয়ে মতবিরোধ করে, তার অধিকাংশ তাদের কাছে বর্ণনা করে।
আয়াত 77
وَإِنَّهُۥ لَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননাহূ লাহুদানও ওা রাহমাতুল লিলমুমিনীন
বাংলা অর্থ
এবং নিশ্চিতই এটা মুমিনদের জন্যে হেদায়েত ও রহমত।
আয়াত 78
إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُم بِحُكْمِهِۦ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ইননা রাববাকা য়াকদী বৈনাহুম বিহুকমিহ; ওা হুওাল অযীযুল অলীম
বাংলা অর্থ
আপনার পালনকর্তা নিজ শাসনক্ষমতা অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। তিনি পরাক্রমশালী, সুবিজ্ঞ।
আয়াত 79
فَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۖ إِنَّكَ عَلَى ٱلْحَقِّ ٱلْمُبِينِ
বাংলা উচ্চারণ
ফাতাওাককাল অলাল লাহি ইননাকা অলাল হাককিল মুবীন
বাংলা অর্থ
অতএব, আপনি আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয় আপনি সত্য ও স্পষ্ট পথে আছেন।
আয়াত 80
إِنَّكَ لَا تُسْمِعُ ٱلْمَوْتَىٰ وَلَا تُسْمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوْا۟ مُدْبِرِينَ
বাংলা উচ্চারণ
ইননাকা লা তুসমিউল মাওতা ওা লা তুসমিউস সুমমাদ দুআঅ ইযা ওাললাও মুদবিরীন
বাংলা অর্থ
আপনি আহবান শোনাতে পারবেন না মৃতদেরকে এবং বধিরকেও নয়, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়।
আয়াত 81
وَمَآ أَنتَ بِهَٰدِى ٱلْعُمْىِ عَن ضَلَٰلَتِهِمْ ۖ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسْلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অনতা বিহাদিল উময়ি অন দালালাতিহিম ইন তুসমিউ ইললা মৈ য়ুমিনু বি আয়াতিনা ফাহুম মুসলিমূন
বাংলা অর্থ
আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎপথে আনতে পারবেন না। আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন, যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে। অতএব, তারাই আজ্ঞাবহ।
আয়াত 82
۞ وَإِذَا وَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَآبَّةًۭ مِّنَ ٱلْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ ٱلنَّاسَ كَانُوا۟ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা ওাকাল কাওহু অলৈহিম অখরাজনা লাহুম দাববাতাম মিনাল অরদি তুকাল লিমুহুম অননান নাসা কানূ বি আয়াতিনা লা য়ূকিনূন
বাংলা অর্থ
যখন প্রতিশ্রুতি (কেয়ামত) সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না।
আয়াত 83
وَيَوْمَ نَحْشُرُ مِن كُلِّ أُمَّةٍۢ فَوْجًۭا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَٰتِنَا فَهُمْ يُوزَعُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা নাহশুরু মিন কুললি উমমমাতিন ফাওজাম মিম মানয়য়ুকাযযিবু বি আয়াতিনা ফাহুম য়ূযাঊন
বাংলা অর্থ
যেদিন আমি একত্রিত করব একেকটি দলকে সেসব সম্প্রদায় থেকে, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলত; অতঃপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে।
আয়াত 84
حَتَّىٰٓ إِذَا جَآءُو قَالَ أَكَذَّبْتُم بِـَٔايَٰتِى وَلَمْ تُحِيطُوا۟ بِهَا عِلْمًا أَمَّاذَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযা জাঅঊ কালা অকাযযাবতুম বি আয়াতী ওা লাম তুহীতূ বিহা ইলমান অমমাযা কুনতুম তামালূন
বাংলা অর্থ
যখন তারা উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিলে? অথচ এগুলো সম্পর্কে তোমাদের পুর্ণ জ্ঞান ছিল না। না তোমরা অন্য কিছু করছিলে?
আয়াত 85
وَوَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِم بِمَا ظَلَمُوا۟ فَهُمْ لَا يَنطِقُونَ
বাংলা উচ্চারণ
ওা ওাকাল কাওলু অলৈহিম বিমা যালামূ ফাহুম লা য়ানতিকূন
বাংলা অর্থ
জুলুমের কারণে তাদের কাছে আযাবের ওয়াদা এসে গেছে। এখন তারা কোন কিছু বলতে পারবে না।
আয়াত 86
أَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا ٱلَّيْلَ لِيَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
অলাম য়ারাও অননা জালনাল লৈলা লি য়াসকুনূ ফীহি ওাননাহারা মুবসিরা; ইননা ফী যালিকা লা আয়াতিল লিকাও মিনয়য়ুমিনূন
বাংলা অর্থ
তারা কি দেখে না যে, আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্যে এবং দিনকে করেছি আলোকময়। নিশ্চয় এতে ঈমানদার সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 87
وَيَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَفَزِعَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ ۚ وَكُلٌّ أَتَوْهُ دَٰخِرِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা য়ুনফাখু ফিস সূরি ফাফাযিঅ মান ফিস সামাওাতি ওা মান ফিল অরদি ইললা মান শাআল লাহ; ওা কুললুন অতাওহু দাখিরীন
বাংলা অর্থ
যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন, তারা ব্যতীত নভোমন্ডলে ও ভূমন্ডলে যারা আছে, তারা সবাই ভীতবিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তাঁর কাছে আসবে বিনীত অবস্থায়।
আয়াত 88
وَتَرَى ٱلْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةًۭ وَهِىَ تَمُرُّ مَرَّ ٱلسَّحَابِ ۚ صُنْعَ ٱللَّهِ ٱلَّذِىٓ أَتْقَنَ كُلَّ شَىْءٍ ۚ إِنَّهُۥ خَبِيرٌۢ بِمَا تَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
ওা তারাল জিবালা তাহসাবুহা জামিদাতানও ওা হিয়া তামুররু মাররাস সাহাব; সুনাল লাহিল লাযীএ অতকানা কুললা শৈ; ইননাহূ খাবীরুম বিমা তাফালূন
বাংলা অর্থ
তুমি পর্বতমালাকে দেখে অচল মনে কর, অথচ সেদিন এগুলো মেঘমালার মত চলমান হবে। এটা আল্লাহর কারিগরী, যিনি সবকিছুকে করেছেন সুসংহত। তোমরা যা কিছু করছ, তিনি তা অবগত আছেন।
আয়াত 89
مَن جَآءَ بِٱلْحَسَنَةِ فَلَهُۥ خَيْرٌۭ مِّنْهَا وَهُم مِّن فَزَعٍۢ يَوْمَئِذٍ ءَامِنُونَ
বাংলা উচ্চারণ
মান জাআ বিলহাসানাতি ফালাহূ খৈরুম মিনহা ওা হুম মিন ফাযৈনয় য়াওমৈযিন আমিনূন
বাংলা অর্থ
যে কেউ সৎকর্ম নিয়ে আসবে, সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে।
আয়াত 90
وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوهُهُمْ فِى ٱلنَّارِ هَلْ تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা মান জাআ বিসসৈ য়িঅতি ফাকুববাত ওুজূহুহুম ফিন নারি হাল তুজযাওনা ইললা মা কুনতুম তামালূন
বাংলা অর্থ
এবং যে মন্দ কাজ নিয়ে আসবে, তাকে অগ্নিতে অধঃমূখে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছিলে, তারই প্রতিফল তোমরা পাবে।
আয়াত 91
إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَٰذِهِ ٱلْبَلْدَةِ ٱلَّذِى حَرَّمَهَا وَلَهُۥ كُلُّ شَىْءٍۢ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ইননামাঅ উমিরতু অন অবুদা রাববা হাযিহিল বালদাতিল লাযী হাররামাহা ওা লাহূ কুললু শৈইনও ওা উমিরতু অন অকূনা মিনাল মুসলিমীন
বাংলা অর্থ
আমি তো কেবল এই নগরীর প্রভুর এবাদত করতে আদিষ্ট হয়েছি, যিনি একে সম্মানিত করেছেন। এবং সব কিছু তাঁরই। আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আজ্ঞাবহদের একজন হই।
আয়াত 92
وَأَنْ أَتْلُوَا۟ ٱلْقُرْءَانَ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَقُلْ إِنَّمَآ أَنَا۠ مِنَ ٱلْمُنذِرِينَ
বাংলা উচ্চারণ
ওা অন অতলুওাল কুরানা ফামানিহ তাদা ফা ইনননামা য়াহতাদী লিনাফসিহী ওা মান দাললা ফাকুল ইননামাঅ অনা মিনাল মুনযিরীন
বাংলা অর্থ
এবং যেন আমি কোরআন পাঠ করে শোনাই। পর যে ব্যক্তি সৎপথে চলে, সে নিজের কল্যাণার্থেই সৎপথে চলে এবং কেউ পথভ্রষ্ট হলে আপনি বলে দিন, আমি তো কেবল একজন ভীতি প্রদর্শনকারী।
আয়াত 93
وَقُلِ ٱلْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ ءَايَٰتِهِۦ فَتَعْرِفُونَهَا ۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা কুলিল হামদু লিললাহি সা য়ুরীকুম আয়াতিহী ফাতারি ফূনাহা; ওা মা রাববুকা বিঘাফলিন অমমা তামালূন
বাংলা অর্থ
এবং আরও বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর। সত্বরই তিনি তাঁর নিদর্শনসমূহ তোমাদেরকে দেখাবেন। তখন তোমরা তা চিনতে পারবে। এবং তোমরা যা কর, সে সম্পর্কে আপনার পালনকর্তা গাফেল নন।