আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ طسٓمٓ
বাংলা উচ্চারণ
তাসীএনমীএম
বাংলা অর্থ
ত্বা-সীন-মীম।
আয়াত 2 تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
বাংলা উচ্চারণ
তিলকা আয়াতুল কিতাবিল মুবীন
বাংলা অর্থ
এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
আয়াত 3 نَتْلُوا۟ عَلَيْكَ مِن نَّبَإِ مُوسَىٰ وَفِرْعَوْنَ بِٱلْحَقِّ لِقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
নাতলূ অলৈকা মিন নাবৈ মূসা ওা ফিঅওনা বিলহাককি লিকাওমিনয় য়ুমীনূন
বাংলা অর্থ
আমি আপনার কাছে মূসা ও ফেরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ঈমানদার সম্প্রদায়ের জন্যে।
আয়াত 4 إِنَّ فِرْعَوْنَ عَلَا فِى ٱلْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًۭا يَسْتَضْعِفُ طَآئِفَةًۭ مِّنْهُمْ يُذَبِّحُ أَبْنَآءَهُمْ وَيَسْتَحْىِۦ نِسَآءَهُمْ ۚ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফিরাওনা অলা ফিল অরদি ওা জালা অহলাহা শিয়াই য়াসতাদিফু তাঐফাতাম মিনহুম য়ুযাববিহু অবনাআহুম ওা য়াসতাহয়ী নিসাআহুম; ইননাহূ কানা মিনাল মুফসিদীন
বাংলা অর্থ
ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দূর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র-সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী।
আয়াত 5 وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ فِى ٱلْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةًۭ وَنَجْعَلَهُمُ ٱلْوَٰرِثِينَ
বাংলা উচ্চারণ
ওা নুরীদু অন নামুননা অলাল লাযীনাস তুদিফূ ফিল অরদি ওা নাজালাহুম ঐমমাতানও ওা নাজালাহুমুল ওারিসীন
বাংলা অর্থ
দেশে যাদেরকে দূর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার।
আয়াত 6 وَنُمَكِّنَ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَنُرِىَ فِرْعَوْنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا مِنْهُم مَّا كَانُوا۟ يَحْذَرُونَ
বাংলা উচ্চারণ
ওা নুমাককিনা লাহুম ফিল অরদি ওা নুরিয়া ফিরাওনা ওা হামানা ওা জুনূদাহুমা মিনহুম মা কানূ য়াহযারূন
বাংলা অর্থ
এবং তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করার এবং ফেরাউন, হামান ও তাদের সৈন্য-বাহিনীকে তা দেখিয়ে দেয়ার, যা তারা সেই দূর্বল দলের তরফ থেকে আশংকা করত।
আয়াত 7 وَأَوْحَيْنَآ إِلَىٰٓ أُمِّ مُوسَىٰٓ أَنْ أَرْضِعِيهِ ۖ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِى ٱلْيَمِّ وَلَا تَخَافِى وَلَا تَحْزَنِىٓ ۖ إِنَّا رَآدُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ওা অওহৈনাঅ ইলাঅ উমমি মূসাঅ অন অরদিঈহি ফৈযা খিফতি অলৈহি ফা অলকীহি ফিলয়ামমি ওা লা তাখাফী ওা লা তাহযানীএ ইননা রাঅদদূহু ইলৈকি ওা জাইলূহু মিনাল মুরসালীন
বাংলা অর্থ
আমি মূসা-জননীকে আদেশ পাঠালাম যে, তাকে স্তন্য দান করতে থাক। অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশংকা কর, তখন তাকে দরিয়ায় নিক্ষেপ কর এবং ভয় করো না, দুঃখও করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব।
আয়াত 8 فَٱلْتَقَطَهُۥٓ ءَالُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّۭا وَحَزَنًا ۗ إِنَّ فِرْعَوْنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا كَانُوا۟ خَٰطِـِٔينَ
বাংলা উচ্চারণ
ফালতাকাতাহূও আলু ফিরাওনা লি য়াকূনা লাহুম অদুওওানও ওা হাযানা; ইননা ফিরাওনা ওা হামানা ওা জুনূদা হুমা কানূ খাতিঈন
বাংলা অর্থ
অতঃপর ফেরাউন পরিবার মূসাকে কুড়িয়ে নিল, যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান। নিশ্চয় ফেরাউন, হামান, ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল।
আয়াত 9 وَقَالَتِ ٱمْرَأَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍۢ لِّى وَلَكَ ۖ لَا تَقْتُلُوهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوْ نَتَّخِذَهُۥ وَلَدًۭا وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাতিম রা অতু ফিরাওনা কুররাতু অয়নিল লী ওা লাক; লা তাকতুলূহু অসাঅ ঐয়ানফানা অও নাততাখিযাহূ ওালাদানও ওা হুম লা য়াশুরূন
বাংলা অর্থ
ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোন খবর ছিল না।
আয়াত 10 وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَٰرِغًا ۖ إِن كَادَتْ لَتُبْدِى بِهِۦ لَوْلَآ أَن رَّبَطْنَا عَلَىٰ قَلْبِهَا لِتَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা অসবাহা ফুআদু উমমি মূসা ফারিঘান ইন কাদাত লাতুবদী বিহী লাও লাঅ অররাবাতনা অলা কালবিহা লিতাকূনা মিনাল মুমিনীন
বাংলা অর্থ
সকালে মূসা জননীর অন্তর অস্থির হয়ে পড়ল। যদি আমি তাঁর হৃদয়কে দৃঢ় করে না দিতাম, তবে তিনি মূসাজনিত অস্থিরতা প্রকাশ করেই দিতেন। দৃঢ় করলাম, যাতে তিনি থাকেন বিশ্ববাসীগণের মধ্যে।
আয়াত 11 وَقَالَتْ لِأُخْتِهِۦ قُصِّيهِ ۖ فَبَصُرَتْ بِهِۦ عَن جُنُبٍۢ وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাত লি উখতিহী কুসসীহি ফাবাসুরাত বিহী অন জুনুবিনও ওাহুম লা য়াশুরূন
বাংলা অর্থ
তিনি মূসার ভগিণীকে বললেন, তার পেছন পেছন যাও। সে তাদের অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে দেখে যেতে লাগল।
আয়াত 12 ۞ وَحَرَّمْنَا عَلَيْهِ ٱلْمَرَاضِعَ مِن قَبْلُ فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰٓ أَهْلِ بَيْتٍۢ يَكْفُلُونَهُۥ لَكُمْ وَهُمْ لَهُۥ نَٰصِحُونَ
বাংলা উচ্চারণ
ওা হাররামনা অলৈহিল মারাদিঅ মিন কাবলু ফাকালাত হাল অদুললুকুম অলাঅ অহলি বৈতিনয় য়াকফুলূনাহূ লাকুম ওা হুম লাহূ নাসিহূন
বাংলা অর্থ
পূর্ব থেকেই আমি ধাত্রীদেরকে মূসা থেকে বিরত রেখেছিলাম। মূসার ভগিনী বলল, আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলব কি, যারা তোমাদের জন্যে একে লালন-পালন করবে এবং তারা হবে তার হিতাকাঙ্ক্ষী?
আয়াত 13 فَرَدَدْنَٰهُ إِلَىٰٓ أُمِّهِۦ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফারাদাদনাহু ইলা উমমিহী কৈ তাকাররা ঐনুহা ওা লা তাহযানা ওা লিতালামা অননা ওাদাল লাহি হাককুনও ওা লাকিননা অকসারাহুম লা য়ালামূন
বাংলা অর্থ
অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে, আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না।
আয়াত 14 وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥ وَٱسْتَوَىٰٓ ءَاتَيْنَٰهُ حُكْمًۭا وَعِلْمًۭا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লামমা বালাঘা অশুদদাহূ ওাসতাওাঅ আতৈ নাহু হুকমানও ওা ইলমা; ওা কাযালিকা নাজযিল মুহসিনীন
বাংলা অর্থ
যখন মূসা যৌবনে পদার্পন করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন, তখন আমি তাঁকে প্রজ্ঞা ও জ্ঞানদান করলাম। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আয়াত 15 وَدَخَلَ ٱلْمَدِينَةَ عَلَىٰ حِينِ غَفْلَةٍۢ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَٰذَا مِن شِيعَتِهِۦ وَهَٰذَا مِنْ عَدُوِّهِۦ ۖ فَٱسْتَغَٰثَهُ ٱلَّذِى مِن شِيعَتِهِۦ عَلَى ٱلَّذِى مِنْ عَدُوِّهِۦ فَوَكَزَهُۥ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيْهِ ۖ قَالَ هَٰذَا مِنْ عَمَلِ ٱلشَّيْطَٰنِ ۖ إِنَّهُۥ عَدُوٌّۭ مُّضِلٌّۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা দাখালাল মাদীনাতা অলা হীনে ঘাফলাতিম মিন অহলিহা ফাওাজাদা ফীহা রাজু লৈনি য়াকতাতিলানি হাযা মিন শীঅতিহী ওা হাযা মিন অদুওওিহী ফাসতাঘাসাহুল লাযী মিন শীঅতিহী অলাল লাযী মিন অদুওওিহী ফাওাকাযাহূ মূসা ফাকাদা অলৈহি কালা হাযা মিন অমালিশ শৈতানি ইননাহূ অদুওওুম মমুদিললুম মুবীন
বাংলা অর্থ
তিনি শহরে প্রবেশ করলেন, যখন তার অধিবাসীরা ছিল বেখবর। তথায় তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখলেন। এদের একজন ছিল তাঁর নিজ দলের এবং অন্য জন তাঁর শত্রু দলের। অতঃপর যে তাঁর নিজ দলের সে তাঁর শত্রু দলের লোকটির বিরুদ্ধে তাঁর কাছে সাহায্য প্রার্থনা করল। তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার মৃত্যু হয়ে গেল। মূসা বললেন, এটা শয়তানের কাজ। নিশ্চয় সে প্রকাশ্য শত্রু, বিভ্রান্তকারী।
আয়াত 16 قَالَ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى فَٱغْفِرْ لِى فَغَفَرَ لَهُۥٓ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
কালা রাববি ইননী যালামতু নাফসী ফাঘফির লী ফাঘাফারালাহ; ইননাহূ হুওাল ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি। অতএব, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু।
আয়াত 17 قَالَ رَبِّ بِمَآ أَنْعَمْتَ عَلَىَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًۭا لِّلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
কালা রাববি বিমাঅ অনামতা অলৈয়া ফালান অকূনা যাহীরাল লিলমুজরিমীন
বাংলা অর্থ
তিনি বললেন, হে আমার পালনকর্তা, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, এরপর আমি কখনও অপরাধীদের সাহায্যকারী হব না।
আয়াত 18 فَأَصْبَحَ فِى ٱلْمَدِينَةِ خَآئِفًۭا يَتَرَقَّبُ فَإِذَا ٱلَّذِى ٱسْتَنصَرَهُۥ بِٱلْأَمْسِ يَسْتَصْرِخُهُۥ ۚ قَالَ لَهُۥ مُوسَىٰٓ إِنَّكَ لَغَوِىٌّۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ফা অসবাহা ফিল মাদীনাতি খাঐফানয় য়াতারাককাবু ফা ইযাল লাযিস তানসারাহূ বিল অমসি য়াসতাসরিখুহ; কালা লাহূ মূসাঅ ইননাকা লাঘাওিয়য়ুম মুবীন
বাংলা অর্থ
অতঃপর তিনি প্রভাতে উঠলেন সে শহরে ভীত-শংকিত অবস্থায়। হঠাৎ তিনি দেখলেন, গতকল্য যে ব্যক্তি তাঁর সাহায্য চেয়েছিল, সে চিৎকার করে তাঁর সাহায্য প্রার্থনা করছে। মূসা তাকে বললেন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি।
আয়াত 19 فَلَمَّآ أَنْ أَرَادَ أَن يَبْطِشَ بِٱلَّذِى هُوَ عَدُوٌّۭ لَّهُمَا قَالَ يَٰمُوسَىٰٓ أَتُرِيدُ أَن تَقْتُلَنِى كَمَا قَتَلْتَ نَفْسًۢا بِٱلْأَمْسِ ۖ إِن تُرِيدُ إِلَّآ أَن تَكُونَ جَبَّارًۭا فِى ٱلْأَرْضِ وَمَا تُرِيدُ أَن تَكُونَ مِنَ ٱلْمُصْلِحِينَ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ অন অরাদা ঐ য়াবতিশা বিললাযী হুওা অদুওওুল লাহুমা কালা য়া মূসাঅ অতুরীদু অন তাকতুলানী কামা কাতালতা নাফসাম বিল অমসি ইন তুরীদু ইললাঅ অন তাকূনা জাববারাম ফিল অরদি ওা মা তুরীদু অন তাকূনা মিনাল মুসলিহীন
বাংলা অর্থ
অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে শায়েস্তা করতে চাইলেন, তখন সে বলল, গতকল্য তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছিলে, সে রকম আমাকেও কি হত্যা করতে চাও? তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে চাচ্ছ এবং সন্ধি স্থাপনকারী হতে চাও না।
আয়াত 20 وَجَآءَ رَجُلٌۭ مِّنْ أَقْصَا ٱلْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَٰمُوسَىٰٓ إِنَّ ٱلْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَٱخْرُجْ إِنِّى لَكَ مِنَ ٱلنَّٰصِحِينَ
বাংলা উচ্চারণ
ওা জাআ রাজুলুম মিন অকসাল মাদীনাতি য়াসা কালা য়া মূসাঅ ইননাল মালা অ য়া তামিরূনা বিকা লিয়াকতুলূকা ফাখরুজ ইননী লাকা মিনান নাসিহীন
বাংলা অর্থ
এসময় শহরের প্রান্ত থেকে একব্যক্তি ছুটে আসল এবং বলল, হে মূসা, রাজ্যের পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরমর্শ করছে। অতএব, তুমি বের হয়ে যাও। আমি তোমার হিতাকাঙ্ক্ষী।
আয়াত 21 فَخَرَجَ مِنْهَا خَآئِفًۭا يَتَرَقَّبُ ۖ قَالَ رَبِّ نَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ফাখারাজা মিনহা খাঅ ইফানয়য়াতারাককাব; কালা রাববি নাজজিনী মিনাল কাওমিয যালিমীন
বাংলা অর্থ
অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা কর।
আয়াত 22 وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْيَنَ قَالَ عَسَىٰ رَبِّىٓ أَن يَهْدِيَنِى سَوَآءَ ٱلسَّبِيلِ
বাংলা উচ্চারণ
ওা লামমা তাওাজজাহা তিলকাআ মাদয়ানা কালা অসা রাববীএ ঐ য়াহদিয়ানী সাওাআস সাবীল
বাংলা অর্থ
যখন তিনি মাদইয়ান অভিমুখে রওয়ানা হলেন তখন বললেন, আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন।
আয়াত 23 وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةًۭ مِّنَ ٱلنَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ ٱمْرَأَتَيْنِ تَذُودَانِ ۖ قَالَ مَا خَطْبُكُمَا ۖ قَالَتَا لَا نَسْقِى حَتَّىٰ يُصْدِرَ ٱلرِّعَآءُ ۖ وَأَبُونَا شَيْخٌۭ كَبِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওা লামমা ওারাদা মাআ মাদয়ানা ওাজাদা অলৈহি উমমাতাম মিনাননাসি য়াসকূনা ওা ওাজাদা মিন দূনিহিমুম রা অতৈনি তাযূদানি কালা মা খাতুবকুমা কালাতা লা নাসকী হাতা য়ুসদিরার রিআঔ ওা অবূনা শৈখুন কাবীর
বাংলা অর্থ
যখন তিনি মাদইয়ানের কূপের ধারে পৌছলেন, তখন কূপের কাছে একদল লোককে পেলেন তারা জন্তুদেরকে পানি পান করানোর কাজে রত। এবং তাদের পশ্চাতে দূ’জন স্ত্রীলোককে দেখলেন তারা তাদের জন্তুদেরকে আগলিয়ে রাখছে। তিনি বললেন, তোমাদের কি ব্যাপার? তারা বলল, আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারি না, যে পর্যন্ত রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে না যায়। আমাদের পিতা খুবই বৃদ্ধ।
আয়াত 24 فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰٓ إِلَى ٱلظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍۢ فَقِيرٌۭ
বাংলা উচ্চারণ
ফাসাকা লাহুমা সুমমা তাওাললাঅ ইলায যিললি ফাকালা রাববি ইননী লিমাঅ অনযালতা ইলৈয়া মিন খৈরিন ফাকীর
বাংলা অর্থ
অতঃপর মূসা তাদের জন্তুদেরকে পানি পান করালেন। অতঃপর তিনি ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাযিল করবে, আমি তার মুখাপেক্ষী।
আয়াত 25 فَجَآءَتْهُ إِحْدَىٰهُمَا تَمْشِى عَلَى ٱسْتِحْيَآءٍۢ قَالَتْ إِنَّ أَبِى يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا ۚ فَلَمَّا جَآءَهُۥ وَقَصَّ عَلَيْهِ ٱلْقَصَصَ قَالَ لَا تَخَفْ ۖ نَجَوْتَ مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ফাজাআত হু ইহদাহুমা তামশী অলাস তিহয়াঐন কালাত ইননা অবী য়াদূকা লি য়াজযিয়াকা অজরা মা সাকৈতা লানা; ফালামমা জাআহূ ওা কাসসা অলৈহিল কাসাসা কালা লা তাখাফ নাজাওতা মিনাল কাওমিয যালিমীন
বাংলা অর্থ
অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তাঁর কাছে আগমন করল। বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন, তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন। অতঃপর মূসা যখন তাঁর কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন, তখন তিনি বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ।
আয়াত 26 قَالَتْ إِحْدَىٰهُمَا يَٰٓأَبَتِ ٱسْتَـْٔجِرْهُ ۖ إِنَّ خَيْرَ مَنِ ٱسْتَـْٔجَرْتَ ٱلْقَوِىُّ ٱلْأَمِينُ
বাংলা উচ্চারণ
কালাত ইহদাহুমা য়াঅ অবাতিস তাজিরহু ইননা খৈরা মানিসতাজারতাল কাওিয়য়ুল অমীন
বাংলা অর্থ
বালিকাদ্বয়ের একজন বলল পিতাঃ তাকে চাকর নিযুক্ত করুন। কেননা, আপনার চাকর হিসেবে সে-ই উত্তম হবে, যে শক্তিশালী ও বিশ্বস্ত।
আয়াত 27 قَالَ إِنِّىٓ أُرِيدُ أَنْ أُنكِحَكَ إِحْدَى ٱبْنَتَىَّ هَٰتَيْنِ عَلَىٰٓ أَن تَأْجُرَنِى ثَمَٰنِىَ حِجَجٍۢ ۖ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًۭا فَمِنْ عِندِكَ ۖ وَمَآ أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ ۚ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
কালা ইননী উরীদু অন উনকিহাকা ইহদাব নাতৈয়া হাতৈনি অলাঅ অন তাজুরানী সামানিয়া হিজাজ; ফা ইন অতমামতা অশরান ফামিন ইনদিকা ওা মাঅ উরীদু অন অশুককা অলৈক; সাতাজিদুনীএ ইন শাআল লাহু মিনাস সালিহীন
বাংলা অর্থ
পিতা মূসাকে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহে দিতে চাই এই শর্তে যে, তুমি আট বছর আমার চাকুরী করবে, যদি তুমি দশ বছর পূর্ণ কর, তা তোমার ইচ্ছা। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে।
আয়াত 28 قَالَ ذَٰلِكَ بَيْنِى وَبَيْنَكَ ۖ أَيَّمَا ٱلْأَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَٰنَ عَلَىَّ ۖ وَٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌۭ
বাংলা উচ্চারণ
কালা যালিকা বৈনী ওা বৈনাকা ঐয়ামাল অজালৈনি কাদৈতু ফালা উদওানা অলৈয়া ওাললাহু অলা মা নাকূলু ওাকীল
বাংলা অর্থ
মূসা বললেন, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল। দু’টি মেয়াদের মধ্য থেকে যে কোন একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না। আমরা যা বলছি, তাতে আল্লাহর উপর ভরসা।
আয়াত 29 ۞ فَلَمَّا قَضَىٰ مُوسَى ٱلْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِۦٓ ءَانَسَ مِن جَانِبِ ٱلطُّورِ نَارًۭا قَالَ لِأَهْلِهِ ٱمْكُثُوٓا۟ إِنِّىٓ ءَانَسْتُ نَارًۭا لَّعَلِّىٓ ءَاتِيكُم مِّنْهَا بِخَبَرٍ أَوْ جَذْوَةٍۢ مِّنَ ٱلنَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُونَ
বাংলা উচ্চারণ
ফালামমমা কাদা মূসাল অজালা ওা সারা বি অহলিহীএ আনাসা মিন জানিবিত তূরি নারান কালা লি অহলিহিম কুসূও ইননীএ আনাসতু নারাল লা অললীএ আতীকুম মিনহা বিখাবারিন অও জাযওাতিম মিনান নারি লা অললাকুম তাসতালূন
বাংলা অর্থ
অতঃপর মূসা (আঃ) যখন সেই মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল, তখন সে তুর পর্বতের দিক থেকে আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা কর, আমি আগুন দেখেছি। সম্ভবতঃ আমি সেখান থেকে তোমাদের কাছে কোন খবর নিয়ে আসতে পারি অথবা কোন জ্বলন্ত কাষ্ঠখন্ড আনতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পার।
আয়াত 30 فَلَمَّآ أَتَىٰهَا نُودِىَ مِن شَٰطِئِ ٱلْوَادِ ٱلْأَيْمَنِ فِى ٱلْبُقْعَةِ ٱلْمُبَٰرَكَةِ مِنَ ٱلشَّجَرَةِ أَن يَٰمُوسَىٰٓ إِنِّىٓ أَنَا ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ অতাহা নূদিয়া মিন শাতীল ওাদিল ঐমানি ফিল বুকাতিল মূবারাকাতি মিনাশ শাজারাতি ঐ য়া মূসাঅ ইননীএ অনাল লাহু রাববুল আলামীন
বাংলা অর্থ
যখন সে তার কাছে পৌছল, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেয়া হল, হে মূসা! আমি আল্লাহ, বিশ্ব পালনকর্তা।
আয়াত 31 وَأَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَلَمَّا رَءَاهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَآنٌّۭ وَلَّىٰ مُدْبِرًۭا وَلَمْ يُعَقِّبْ ۚ يَٰمُوسَىٰٓ أَقْبِلْ وَلَا تَخَفْ ۖ إِنَّكَ مِنَ ٱلْءَامِنِينَ
বাংলা উচ্চারণ
ওা অন অলকি অসাকা ফালাম মা রা আহা তাহতাযযু কা অনননাহা জাঅননুনও ওাললা মুদবিরানও ওা লাম য়ুঅককিব; য়া মূসা অকবিল ওা লা তাখাফ ইননাকা মিনাল আমিনীন
বাংলা অর্থ
আরও বলা হল, তুমি তোমার লাঠি নিক্ষেপ কর। অতঃপর যখন সে লাঠিকে সর্পের ন্যায় দৌড়াদৌড়ি করতে দেখল, তখন সে মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে লাগল এবং পেছন ফিরে দেখল না। হে মূসা, সামনে এস এবং ভয় করো না। তোমার কোন আশংকা নেই।
আয়াত 32 ٱسْلُكْ يَدَكَ فِى جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوٓءٍۢ وَٱضْمُمْ إِلَيْكَ جَنَاحَكَ مِنَ ٱلرَّهْبِ ۖ فَذَٰنِكَ بُرْهَٰنَانِ مِن رَّبِّكَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦٓ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ
বাংলা উচ্চারণ
উসলুক য়াদাকা ফী জৈবিকা তাখরুজ বৈদাআ মিন ঘৈরি সূওইনও ওাদমুম ইলৈকা জানাহাকা মিনার রাহবি ফাযানিকা বুরহানানি মির রাববিকা ইলা ফিওাওনা ওা মালৈহ; ইননাহুম কানূ কাওমান ফাসিকীন
বাংলা অর্থ
তোমার হাত বগলে রাখ। তা বের হয়ে আসবে নিরাময় উজ্জ্বল হয়ে এবং ভয় হেতু তোমার হাত তোমার উপর চেপে ধর। এই দু’টি ফেরাউন ও তার পরিষদবর্গের প্রতি তোমার পালনকর্তার তরফ থেকে প্রমাণ। নিশ্চয় তারা পাপাচারী সম্প্রদায়।
আয়াত 33 قَالَ رَبِّ إِنِّى قَتَلْتُ مِنْهُمْ نَفْسًۭا فَأَخَافُ أَن يَقْتُلُونِ
বাংলা উচ্চারণ
কালা রাববি ইননী কাতালতু মিনহুম নাফসান ফা অখাফু ঐ য়াকতুলূন
বাংলা অর্থ
মূসা বলল, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি। কাজেই আমি ভয় করছি যে, তারা আমাকে হত্যা করবে।
আয়াত 34 وَأَخِى هَٰرُونُ هُوَ أَفْصَحُ مِنِّى لِسَانًۭا فَأَرْسِلْهُ مَعِىَ رِدْءًۭا يُصَدِّقُنِىٓ ۖ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
বাংলা উচ্চারণ
ওা অখী হারূনু হুওা অফসাহু মিননী লিসানান ফা অরসিলহু মৈয়া রিদ ঐ য়ুসাদদিকুনীএ ইননী অখাফু ঐ য়ুকাযযিবূন
বাংলা অর্থ
আমার ভাই হারুণ, সে আমা অপেক্ষা প্রাঞ্জলভাষী। অতএব, তাকে আমার সাথে সাহায্যের জন্যে প্রেরণ করুন। সে আমাকে সমর্থন জানাবে। আমি আশংকা করি যে, তারা আমাকে মিথ্যাবাদী বলবে।
আয়াত 35 قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطَٰنًۭا فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا ۚ بِـَٔايَٰتِنَآ أَنتُمَا وَمَنِ ٱتَّبَعَكُمَا ٱلْغَٰلِبُونَ
বাংলা উচ্চারণ
কালা সানাশুদদু অদুদাকা বি অখীকা ওা নাজালু লাকুমা সুলতানান ফালা য়াসিলূনা ইলৈকুমা; বি আয়াতিনা অনতুমা ওা মানিত তাবাকুমাল ঘালিবূন
বাংলা অর্থ
আল্লাহ বললেন, আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই দ্বারা এবং তোমাদের প্রধান্য দান করব। ফলে, তারা তোমার কাছে পৌছাতে পারবে না। আমার নিদর্শনাবলীর জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে।
আয়াত 36 فَلَمَّا جَآءَهُم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَا بَيِّنَٰتٍۢ قَالُوا۟ مَا هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّفْتَرًۭى وَمَا سَمِعْنَا بِهَٰذَا فِىٓ ءَابَآئِنَا ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআহুম মূসা বি আয়াতিনা বৈয়িনাতিন কালূ মা হাযাঅ ইললা সিহরুম মুফতারানও ওা মা সামিনা বিহাযা ফীএ আবাঐনাল অওওালীন
বাংলা অর্থ
অতঃপর মূসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে পৌছল, তখন তারা বলল, এতো অলীক জাদু মাত্র। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনিনি।
আয়াত 37 وَقَالَ مُوسَىٰ رَبِّىٓ أَعْلَمُ بِمَن جَآءَ بِٱلْهُدَىٰ مِنْ عِندِهِۦ وَمَن تَكُونُ لَهُۥ عَٰقِبَةُ ٱلدَّارِ ۖ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّٰلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা কালা মূসা রাববীএ আলামু বিমান জাআ বিলহুদা মিন ইনদিহী ওা মান তাকূনু লাহূ আকিবাতুদ দারি ইননাহূ লা য়ুফলিহুয যালিমূন
বাংলা অর্থ
মূসা বলল, আমার পালনকর্তা সম্যক জানেন যে তার নিকট থেকে হেদায়েতের কথা নিয়ে আগমন করেছে এবং যে প্রাপ্ত হবে পরকালের গৃহ। নিশ্চয় জালেমরা সফলকাম হবে না।
আয়াত 38 وَقَالَ فِرْعَوْنُ يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ مَا عَلِمْتُ لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرِى فَأَوْقِدْ لِى يَٰهَٰمَٰنُ عَلَى ٱلطِّينِ فَٱجْعَل لِّى صَرْحًۭا لَّعَلِّىٓ أَطَّلِعُ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ مِنَ ٱلْكَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
ওা কালা ফিরাওনু য়াঅ ঐয়ুহাল মালৌ মা অলিমতু লাকুম মিন ইলাহিন ঘৈরী ফা অওকিদ লী য়া হামানু অলাততীনি ফাজাল লী সারহাল লাললীএ অততালিউ ইলাঅ ইলাহি মূসা ওা ইননী লা অযুননুহূ মিনাল কাযিবীন
বাংলা অর্থ
ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে, আমি ব্যতীত তোমাদের কোন উপাস্য আছে। হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্যে একটি প্রাসাদ নির্মাণ কর, যাতে আমি মূসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা এই যে, সে একজন মিথ্যাবাদী।
আয়াত 39 وَٱسْتَكْبَرَ هُوَ وَجُنُودُهُۥ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ إِلَيْنَا لَا يُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ওাসতাকবারা হুওা ওা জুনূদুহূ ফিল অরদি বিঘৈরিল হাককি ওা যাননূও অননাহুম ইলৈনা লা য়ুরজাঊন
বাংলা অর্থ
ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগল এবং তারা মনে করল যে, তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না।
আয়াত 40 فَأَخَذْنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ফা অখাযনাহু ওা জুনূ দাহূ ফানাবাযনাহুম ফিল য়ামমি ফানযুর কৈফা কানা আকিবাতুয যালিমীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, তৎপর আমি তাদেরকে সমু˦#2503;দ্র নিক্ষেপ করলাম। অতএব, দেখ জালেমদের পরিণাম কি হয়েছে।
আয়াত 41 وَجَعَلْنَٰهُمْ أَئِمَّةًۭ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ ۖ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ لَا يُنصَرُونَ
বাংলা উচ্চারণ
ওা জালনাহুম ঐমমাতানয় য়াদূনা ইলান নারি ওা য়াওমাল কিয়ামাতি লা য়ুনসারূন
বাংলা অর্থ
আমি তাদেরকে নেতা করেছিলাম। তারা জাহান্নামের দিকে আহবান করত। কেয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না।
আয়াত 42 وَأَتْبَعْنَٰهُمْ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا لَعْنَةًۭ ۖ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ هُم مِّنَ ٱلْمَقْبُوحِينَ
বাংলা উচ্চারণ
ওা অতবানাহুম ফী হাযিহিদ দুনয়া লানাতানও ওা য়াওমাল কিয়ামাতি হুম মিনাল মাকবূহীন
বাংলা অর্থ
আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত।
আয়াত 43 وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ مِنۢ بَعْدِ مَآ أَهْلَكْنَا ٱلْقُرُونَ ٱلْأُولَىٰ بَصَآئِرَ لِلنَّاسِ وَهُدًۭى وَرَحْمَةًۭ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনা মূসাল কিতাবা মিম বাদি মাঅ অহলাকনাল কুরূনাল ঊলা বাসাঐরা লিননাসি ওা হুদানও ওা রাহমাতাল লাললাহুম য়াতা যাকককারূন
বাংলা অর্থ
আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়েছি মানুষের জন্যে জ্ঞানবর্তিকা। হেদায়েত ও রহমত, যাতে তারা স্মরণ রাখে।
আয়াত 44 وَمَا كُنتَ بِجَانِبِ ٱلْغَرْبِىِّ إِذْ قَضَيْنَآ إِلَىٰ مُوسَى ٱلْأَمْرَ وَمَا كُنتَ مِنَ ٱلشَّٰهِدِينَ
বাংলা উচ্চারণ
ওা মা কুনতা বিজানিবিল ঘারবিয়য়ি ইয কাদৈনাঅ ইলা মূসাল অমরা ওা মা কুনতা মিনাশ শাহিদীন
বাংলা অর্থ
মূসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম, তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না।
আয়াত 45 وَلَٰكِنَّآ أَنشَأْنَا قُرُونًۭا فَتَطَاوَلَ عَلَيْهِمُ ٱلْعُمُرُ ۚ وَمَا كُنتَ ثَاوِيًۭا فِىٓ أَهْلِ مَدْيَنَ تَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِنَا وَلَٰكِنَّا كُنَّا مُرْسِلِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকিননা অনশানা কুরূনান ফাতাতাওালা অলৈহিমুল উমুর; ওা মা কুনতা সাওিয়ান ফীএ অহলি মাদয়ানা তাতলূ অলৈহিম আয়াতিনা ওা লাকিননা কুননা মুরসিলীন
বাংলা অর্থ
কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে। আর আপনি মাদইয়ানবাসীদের মধ্যে ছিলেন না যে, তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করতেন। কিন্তু আমিই ছিলাম রসূল প্রেরণকারী।
আয়াত 46 وَمَا كُنتَ بِجَانِبِ ٱلطُّورِ إِذْ نَادَيْنَا وَلَٰكِن رَّحْمَةًۭ مِّن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًۭا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٍۢ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা মা কুনতা বিজানিবিত তূরি ইয নাদৈনা ওা লাকির রাহমাতাম মির রাববিকা লিতুনযিরা কাওমাম মাঅ অতাহুম মিন নাযীরিম মিন কাবলিকা লাললাহুম য়াতাযাককারূন
বাংলা অর্থ
আমি যখন মূসাকে আওয়াজ দিয়েছিলাম, তখন আপনি তুর পর্বতের পার্শ্বে ছিলেন না। কিন্তু এটা আপনার পালনকর্তার রহমত স্বরূপ, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেন, যাদের কাছে আপনার পূꦣ2503;ব কোন ভীতি প্রদর্শনকারী আগমন করেনি, যাতে তারা স্মরণ রাখে।
আয়াত 47 وَلَوْلَآ أَن تُصِيبَهُم مُّصِيبَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَيَقُولُوا۟ رَبَّنَا لَوْلَآ أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًۭا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লাও লাঅ অন তুসীবাহুম মুসীবাতুম বিমা কাদদামাত ঐদীহিম ফা য়াকূলূ রাববানা লাও লাঅ অরসালতা ইলৈনা রাসূলান ফানাততাবিঅ আয়াতিকা ওা নাকূনা মিনাল মুমিনীন
বাংলা অর্থ
আর এ জন্য যে, তাদের কৃতকর্মের জন্যে তাদের কোন বিপদ হলে তারা বলত, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের কাছে কোন রসূল প্রেরণ করলে না কেন? করলে আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম এবং আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
আয়াত 48 فَلَمَّا جَآءَهُمُ ٱلْحَقُّ مِنْ عِندِنَا قَالُوا۟ لَوْلَآ أُوتِىَ مِثْلَ مَآ أُوتِىَ مُوسَىٰٓ ۚ أَوَلَمْ يَكْفُرُوا۟ بِمَآ أُوتِىَ مُوسَىٰ مِن قَبْلُ ۖ قَالُوا۟ سِحْرَانِ تَظَٰهَرَا وَقَالُوٓا۟ إِنَّا بِكُلٍّۢ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআহুমুল হাককু মিন ইনদিনা কালূ লাও লা ঊতিয়া মিসলা মাঅ ঊতিয়া মূসা; অওালাম য়াকফুরূ বিমাঅ ঊতিয়া মূসা মিন কাবলু কালূ সিহরানি তাযাহারা ওা কালূও ইননা বিকুললিন কাফিরূন
বাংলা অর্থ
অতঃপর আমার কাছ থেকে যখন তাদের কাছে সত্য আগমন করল, তখন তারা বলল, মূসাকে যেরূপ দেয়া হয়েছিল, এই রসূলকে সেরূপ দেয়া হল না কেন? পূর্বে মূসাকে যা দেয়া হয়েছিল, তারা কি তা অস্বীকার করেনি? তারা বলেছিল, উভয়ই জাদু, পরস্পরে একাত্ম। তারা আরও বলেছিল, আমরা উভয়কে মানি না।
আয়াত 49 قُلْ فَأْتُوا۟ بِكِتَٰبٍۢ مِّنْ عِندِ ٱللَّهِ هُوَ أَهْدَىٰ مِنْهُمَآ أَتَّبِعْهُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
কুল ফাতূ বি কিতাবিম মিন ইনদিল লাহি হুওা অহদা মিনহু মাঅ অততাবিহু ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
বলুন, তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোন কিতাব আন, যা এতদুভয় থেকে উত্তম পথপ্রদর্শক হয়। আমি সেই কিতাব অনুসরণ করব।
আয়াত 50 فَإِن لَّمْ يَسْتَجِيبُوا۟ لَكَ فَٱعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَآءَهُمْ ۚ وَمَنْ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَيْرِ هُدًۭى مِّنَ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ফা ইল লাম য়াসতাজীবূ লাকা ফালাম অননামা য়াততাবিঊনা অহওাআহুম; ও অমান অদাললু মিমমানিত তাবা হাওাহু বিঘারি হুদাম মিনাল লাহ; ইননাল লাহা লা য়াহদিল কাওমায যালিমীন
বাংলা অর্থ
অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, তবে জানবেন, তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হেদায়েতের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না।
আয়াত 51 ۞ وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ ٱلْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ ওাসসালনা লাহুমুল কাওলা লাললাহুম য়াতাযাককারূন
বাংলা অর্থ
আমি তাদের কাছে উপর্যুপরি বাণী পৌছিয়েছি। যাতে তারা অনুধাবন করে।
আয়াত 52 ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ مِن قَبْلِهِۦ هُم بِهِۦ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা আতৈনাহু মুল কিতাবা মিন কাবলিহী হুম বিহী য়ুমিনূন
বাংলা অর্থ
কোরআনের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি, তারা এতে বিশ্বাস করে।
আয়াত 53 وَإِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ قَالُوٓا۟ ءَامَنَّا بِهِۦٓ إِنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّنَآ إِنَّا كُنَّا مِن قَبْلِهِۦ مُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা ইযা য়ুতলা অলৈহিম কালূ আমাননা বিহীএ ইননাহুল হাককু মির রাববিনাঅ ইননা কুননা মিন কাবলিহী মুসলিমীন
বাংলা অর্থ
যখন তাদের কাছে এটা পাঠ করা হয়, তখন তারা বলে, আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এটা আমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য। আমরা এর পূর্বেও আজ্ঞাবহ ছিলাম।
আয়াত 54 أُو۟لَٰٓئِكَ يُؤْتَوْنَ أَجْرَهُم مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوا۟ وَيَدْرَءُونَ بِٱلْحَسَنَةِ ٱلسَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ
বাংলা উচ্চারণ
উলাঐকা য়ুতাওনা অজরাহুম মাররাতায়নি বিমা সাবারূ ওা য়াদরাঊনা বিল হাসানাতিস সৈয়িঅতা ওা মিমমমা রাযাক নাহুম য়ুনফিকূন
বাংলা অর্থ
তারা দুইবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে। তারা মন্দের জওয়াবে ভাল করে এবং আমি তাদেরকে যা দিয়েছি, তা থেকে ব্যয় করে।
আয়াত 55 وَإِذَا سَمِعُوا۟ ٱللَّغْوَ أَعْرَضُوا۟ عَنْهُ وَقَالُوا۟ لَنَآ أَعْمَٰلُنَا وَلَكُمْ أَعْمَٰلُكُمْ سَلَٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى ٱلْجَٰهِلِينَ
বাংলা উচ্চারণ
ওা ইযা সামিউল লাঘওা অরাদূ অনহু ওা কালূ লানাঅ অমালুনা ওা লাকুম অমালুকুম সালামুন অলৈকুম লা নাবতাঘিল জাহিলীন
বাংলা অর্থ
তারা যখন অবাঞ্চিত বাজে কথাবার্তা শ্রবণ করে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্যে আমাদের কাজ এবং তোমাদের জন্যে তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম। আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না।
আয়াত 56 إِنَّكَ لَا تَهْدِى مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهْدِى مَن يَشَآءُ ۚ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ
বাংলা উচ্চারণ
ইননাকা লা তাহদী মান অহবাতা ওা লাকিননা লাহা য়াহদী মৈ য়াশাঅ; ওা হুওালামু বিলমুহতাদীন
বাংলা অর্থ
আপনি যাকে পছন্দ করেন, তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ তা’আলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে, সে সম্পর্কে তিনিই ভাল জানেন।
আয়াত 57 وَقَالُوٓا۟ إِن نَّتَّبِعِ ٱلْهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَآ ۚ أَوَلَمْ نُمَكِّن لَّهُمْ حَرَمًا ءَامِنًۭا يُجْبَىٰٓ إِلَيْهِ ثَمَرَٰتُ كُلِّ شَىْءٍۢ رِّزْقًۭا مِّن لَّدُنَّا وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা কালূও ইন নাততাবীল হুদা মাকা নুতাখাততাফ মিন অরদিনা; অওালাম নুমাকককিল লাহুম হারামান আমিনানয় য়ুজবাঅ ইলৈহি সামারাতু কুললি শৈইর রিযকাম মিল লাদুননা ওা লাকিননা অকসারাহুম লা য়ালামূন
বাংলা অর্থ
তারা বলে, যদি আমরা আপনার সাথে সুপথে আসি, তবে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব। আমি কি তাদের জন্যে একটি নিরাপদ হরম প্রতিষ্ঠিত করিনি? এখানে সর্বপ্রকার ফল-মূল আমদানী হয় আমার দেয়া রিযিকস্বরূপ। কিন্তু তাদের অধিকাংশই জানে না।
আয়াত 58 وَكَمْ أَهْلَكْنَا مِن قَرْيَةٍۭ بَطِرَتْ مَعِيشَتَهَا ۖ فَتِلْكَ مَسَٰكِنُهُمْ لَمْ تُسْكَن مِّنۢ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًۭا ۖ وَكُنَّا نَحْنُ ٱلْوَٰرِثِينَ
বাংলা উচ্চারণ
ওা কাম অহলাকনা মিন কারয়াতিম বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাইনুহুম লাম তুসকাম মিম বাদিহিম ইললা কালীলা; ওা কুননা নাহনুল ওারিসীন
বাংলা অর্থ
আমি অনেক জনপদ ধবংস করেছি, যার অধিবাসীরা তাদের জীবন যাপনে মদমত্ত ছিল। এগুলোই এখন তাদের ঘর-বাড়ী। তাদের পর এগুলোতে মানুষ সামান্যই বসবাস করেছে। অবশেষে আমিই মালিক রয়েছি।
আয়াত 59 وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ ٱلْقُرَىٰ حَتَّىٰ يَبْعَثَ فِىٓ أُمِّهَا رَسُولًۭا يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِنَا ۚ وَمَا كُنَّا مُهْلِكِى ٱلْقُرَىٰٓ إِلَّا وَأَهْلُهَا ظَٰلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা মা কানা রাববুকা মুহলিকাল কুরা হাততা য়াবাসা ফীএ উমমিহা রাসূলানয় য়াতলূ অলৈহিম আয়াতিনা; ওা মা কুননা মুহলিকিল কুরাঅ ইললা ওা অহলুহা যালিমূন
বাংলা অর্থ
আপনার পালনকর্তা জনপদসমূহকে ধ্বংস করেন না, যে পর্যন্ত তার কেন্দ্রস্থলে রসূল প্রেরণ না করেন, যিনি তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি, যখন তার বাসিন্দারা জুলুম করে।
আয়াত 60 وَمَآ أُوتِيتُم مِّن شَىْءٍۢ فَمَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَزِينَتُهَا ۚ وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ ঊতীতুম মিন শৈইন ফামাতাউল হায়াতিদ দুনয়া ওা যীনাতুহা; ওা মা ইনদাল লাহি খৈরুনও ওা অবকা; অফালা তাকিলূন
বাংলা অর্থ
তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে, তা পার্থিব জীবনের ভোগ ও শোভা বৈ নয়। আর আল্লাহর কাছে যা আছে, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি বোঝ না ?
আয়াত 61 أَفَمَن وَعَدْنَٰهُ وَعْدًا حَسَنًۭا فَهُوَ لَٰقِيهِ كَمَن مَّتَّعْنَٰهُ مَتَٰعَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ ٱلْقِيَٰمَةِ مِنَ ٱلْمُحْضَرِينَ
বাংলা উচ্চারণ
অফামানও ওাদনাহু ওাদান হাসানান ফাহুওা লাকীহি কামাম মাততানাহু মাতাঅল হায়াতিদ দুনয়া সুমমা হুওা য়াওমাল কিয়ামাতি মিনাল মুহদারীন
বাংলা অর্থ
যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি, যা সে পাবে, সে কি ঐ ব্যক্তির সমান, যাকে আমি পার্থিব জীবনের ভোগ-সম্ভার দিয়েছি, অতঃপর তাকে কেয়ামতের দিন অপরাধীরূপে হাযির করা হবে?
আয়াত 62 وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা য়ুনাদীহিম ফায়াকূলু ঐনা শুরাকাঅ ইয়াল লাযীনা কুনতুম তাযুমূন
বাংলা অর্থ
যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক দাবী করতে, তারা কোথায়?
আয়াত 63 قَالَ ٱلَّذِينَ حَقَّ عَلَيْهِمُ ٱلْقَوْلُ رَبَّنَا هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَغْوَيْنَآ أَغْوَيْنَٰهُمْ كَمَا غَوَيْنَا ۖ تَبَرَّأْنَآ إِلَيْكَ ۖ مَا كَانُوٓا۟ إِيَّانَا يَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
কালাল লাযীনা হাককা অলৈহিমুল কাওলু রাববানা হাঔলাঐল লাযীনা অঘওৈনা অঘওৈনাহু কামা ঘাওৈনা তাবাররানাঅ ইলৈকা মা কানূ ইয়য়ানা য়াবুদূন
বাংলা অর্থ
যাদের জন্যে শাস্তির আদেশ অবধারিত হয়েছে, তারা বলবে, হে আমাদের পালনকর্তা। এদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম। আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি। তারা কেবল আমাদেরই এবাদত করত না।
আয়াত 64 وَقِيلَ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا۟ لَهُمْ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ ۚ لَوْ أَنَّهُمْ كَانُوا۟ يَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওা কীলাদ ঊ শুরাকাআকুম ফাদাওহুম ফালাম য়াসতাজীবূ লাহুম ওা রা অওুল অযাব; লাও অননাহুম কানূ য়াহতাদূন
বাংলা অর্থ
বলা হবে, তোমরা তোমাদের শরীকদের আহবান কর। তখন তারা ডাকবে,। অতঃপর তারা তাদের ডাকে সাড়া দিবে না এবং তারা আযাব দেখবে। হায়! তারা যদি সৎপথ প্রাপ্ত হত।
আয়াত 65 وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَآ أَجَبْتُمُ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা য়ুনাদীহিম ফা য়াকূলু মাযাঅ অজাবতুমুল মুরসালীন
বাংলা অর্থ
যে দিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রসূলগণকে কি জওয়াব দিয়েছিলে?
আয়াত 66 فَعَمِيَتْ عَلَيْهِمُ ٱلْأَنۢبَآءُ يَوْمَئِذٍۢ فَهُمْ لَا يَتَسَآءَلُونَ
বাংলা উচ্চারণ
ফামিয়াত অলৈহিমুল অমবাঔ য়াওমৈযিন ফাহুম লা য়াতাসাআলূন
বাংলা অর্থ
অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না।
আয়াত 67 فَأَمَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا فَعَسَىٰٓ أَن يَكُونَ مِنَ ٱلْمُفْلِحِينَ
বাংলা উচ্চারণ
ফা অমমা মান তাবা ওা আমানা ওা অমিলা সালিহান ফাসাঅ ঐ য়াকূনা মিনাল মুফলিহীন
বাংলা অর্থ
তবে যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আশা করা যায়, সে সফলকাম হবে।
আয়াত 68 وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُ ۗ مَا كَانَ لَهُمُ ٱلْخِيَرَةُ ۚ سُبْحَٰنَ ٱللَّهِ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
ওা রাববুকা য়াখুলুকু মা য়াশাঔ ওা য়াখতার; মা কানা লাহুমুল খিয়ারাহ; সুভাননাল লাহি ওা তাঅলা অমমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন। তাদের কোন ক্ষমতা নেই। আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরীক করে, তা থেকে উর্ধ্বে।
আয়াত 69 وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ
বাংলা উচ্চারণ
ওা রাববুকা য়ালামু মা তুকিননু সুদূরুহুম ওা মা য়ুলিনূন
বাংলা অর্থ
তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে, আপনার পালনকর্তা তা জানেন।
আয়াত 70 وَهُوَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ لَهُ ٱلْحَمْدُ فِى ٱلْأُولَىٰ وَٱلْءَاخِرَةِ ۖ وَلَهُ ٱلْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাহু লাঅ ইলাহা ইললা হুওা লাহুল হামদু ফিল ঊলা ওাল আখিরাতি ওা লাহুল হুকমু ওা ইলৈহি তুরজাঊন
বাংলা অর্থ
তিনিই আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই। ইহকাল ও পরকালে তাঁরই প্রশংসা। বিধান তাঁরই ক্ষমতাধীন এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে।
আয়াত 71 قُلْ أَرَءَيْتُمْ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيْكُمُ ٱلَّيْلَ سَرْمَدًا إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِضِيَآءٍ ۖ أَفَلَا تَسْمَعُونَ
বাংলা উচ্চারণ
কুল অরাইতুম ইন জালাল লাহু অলৈকুমুল লৈলা সারমাদান ইলা য়াওমিল কিয়ামাতি মান ইলাহুন ঘৈরুল লাহি য়া তীকুম বিদিয়াঐন অফালা তাসমাঊন
বাংলা অর্থ
বলুন, ভেবে দেখ তো, আল্লাহ যদি রাত্রিকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে, যে তোমাদেরকে আলোক দান করতে পারে? তোমরা কি তবুও কর্ণꦣ2474;াত করবে না?
আয়াত 72 قُلْ أَرَءَيْتُمْ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيْكُمُ ٱلنَّهَارَ سَرْمَدًا إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِلَيْلٍۢ تَسْكُنُونَ فِيهِ ۖ أَفَلَا تُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
কুল অরাইতুম ইন জালাল লাহু অলৈকুমুন নাহারা সারমাদান ইলা য়াওমিল কিয়ামাতি মান ইলাহুন ঘৈরুল লাহি য়াতীকুম বিলৈলিন তাসকুনূনা ফীহি অফালা তুবসিরূন
বাংলা অর্থ
বলুন, ভেবে দেখ তো, আল্লাহ যদি দিনকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে, তোমাদেরকে রাত্রি দান করতে পারে, যাতে তোমরা বিশ্রাম করবে ? তোমরা কি তবুও ভেবে দেখবে না ?
আয়াত 73 وَمِن رَّحْمَتِهِۦ جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা মির রাহমাতিহী জালা লাকুমুল লৈলা ওাননাহারা লিতাসকুনূ ফীহি ওা লিতাবতাঘূ মিন ফাদলিহী ওা লাললাকুম তাশকুরূন
বাংলা অর্থ
তিনিই স্বীয় রহমতে তোমাদের জন্যে রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ কর ও তাঁর অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
আয়াত 74 وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা য়ুনাদীহিম ফা য়াকূলু ঐনা শুরাকাঐয়াল লাযীনা কুনতুম তাযযুমূন
বাংলা অর্থ
যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে, তারা কোথায়?
আয়াত 75 وَنَزَعْنَا مِن كُلِّ أُمَّةٍۢ شَهِيدًۭا فَقُلْنَا هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ فَعَلِمُوٓا۟ أَنَّ ٱلْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
বাংলা উচ্চারণ
ওা নাযানা মিন কুললি উমমাতিন শাহীদান ফাকুলনা হাতূ বুরহানাকুম ফালিমূও অননাল হাককা লিললাহি ওা দাললা অনহুম মা কানূ য়াফতারূন
বাংলা অর্থ
প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব; অতঃপর বলব, তোমাদের প্রমাণ আন। তখন তারা জানতে পারবে যে, সত্য আল্লাহর এবং তারা যা গড়ত, তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে।
আয়াত 76 ۞ إِنَّ قَٰرُونَ كَانَ مِن قَوْمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيْهِمْ ۖ وَءَاتَيْنَٰهُ مِنَ ٱلْكُنُوزِ مَآ إِنَّ مَفَاتِحَهُۥ لَتَنُوٓأُ بِٱلْعُصْبَةِ أُو۟لِى ٱلْقُوَّةِ إِذْ قَالَ لَهُۥ قَوْمُهُۥ لَا تَفْرَحْ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْفَرِحِينَ
বাংলা উচ্চারণ
ইননা কারূনা কানা মিন কাওমি মূসা ফাবাঘাঅ অলৈহিম ওা আতৈনাহু মিনাল কুনূযি মাঅ ইননা মাফাতি হাহূ লাতানূওউ বিলুসবাতি উলিল কুওওাতি ইয কালা লাহূ কাওমুহূ লা তাফরাহ ইননাল লাহা লা য়ুহিববুল ফারিহীন
বাংলা অর্থ
কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত। অতঃপর সে তাদের প্রতি দুষ্টামি করতে আরম্ভ করল। আমি তাকে এত ধন-ভান্ডার দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। যখন তার সম্প্রদায় তাকে বলল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে ভালবাসেন না।
আয়াত 77 وَٱبْتَغِ فِيمَآ ءَاتَىٰكَ ٱللَّهُ ٱلدَّارَ ٱلْءَاخِرَةَ ۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ ٱلدُّنْيَا ۖ وَأَحْسِن كَمَآ أَحْسَنَ ٱللَّهُ إِلَيْكَ ۖ وَلَا تَبْغِ ٱلْفَسَادَ فِى ٱلْأَرْضِ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ওাবতাঘি ফীমাঅ আতাকাল লাহুদ দারাল আখিরাতা ওা লা তানসা নাসীবাকা মিনাদ দুনয়া ওা অহসিন কামাঅ অহসানাল লাহু ইলৈকা ওা লা তাবঘিল ফাসাদা ফিল অরদি ইননাল লাহা লা য়ুহিববুল মুফসিদীন
বাংলা অর্থ
আল্লাহ তোমাকে যা দান করেছেন, তদ্বারা পরকালের গৃহ অনুসন্ধান কর, এবং ইহকাল থেকে তোমার অংশ ভূলে যেয়ো না। তুমি অনুগ্রহ কর, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হয়ো না। নিশ্চয় আল্লাহ অনর্থ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না।
আয়াত 78 قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلْمٍ عِندِىٓ ۚ أَوَلَمْ يَعْلَمْ أَنَّ ٱللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِۦ مِنَ ٱلْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةًۭ وَأَكْثَرُ جَمْعًۭا ۚ وَلَا يُسْـَٔلُ عَن ذُنُوبِهِمُ ٱلْمُجْرِمُونَ
বাংলা উচ্চারণ
কালা ইননামাঅ ঊতী তুহূ অলা ইলমিন ইনদীএ; অওালাম য়ালাম অননাল লাহা কাদ অহলাকা মিন কাবলিহী মিনাল কুরূনি মান হুওা অশাদদু মিনহু কুওওাতানও ওা অকসারু জামা; ওা লা য়ুসালু অন যুনূবিহিমুল মুজরিমূন
বাংলা অর্থ
সে বলল, আমি এই ধন আমার নিজস্ব জ্ঞান-গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি। সে কি জানে না যে, আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন, যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন-সম্পদে অধিক প্রাচুর্যশীল? পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না।
আয়াত 79 فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِۦ فِى زِينَتِهِۦ ۖ قَالَ ٱلَّذِينَ يُرِيدُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا يَٰلَيْتَ لَنَا مِثْلَ مَآ أُوتِىَ قَٰرُونُ إِنَّهُۥ لَذُو حَظٍّ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
ফাখারাজা অলা কাওমিহী ফী যীনাতিহ; কালাল লাযীনা য়ুরীদূনাল হায়াতাদ দুনয়া য়ালৈতা লানা মিসলা মাঅ ঊতিয়া কারূনু ইননাহূ লাযূ হাযযিন অযীম
বাংলা অর্থ
অতঃপর কারুন জাঁকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হল। যারা পার্থিব জীবন কামনা করত, তারা বলল, হায়, কারুন যা প্রাপ্ত হয়েছে, আমাদেরকে যদি তা দেয়া হত! নিশ্চয় সে বড় ভাগ্যবান।
আয়াত 80 وَقَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ ٱللَّهِ خَيْرٌۭ لِّمَنْ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا وَلَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلصَّٰبِرُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা ঊতুল ইলমা ওৈলাকুম সাওাবুল লাহি খৈরুল লিমান আমানা ওা অমিলা সালিহা; ওা লা য়ুলাক কাহাঅ ইললাস সাবিরূন
বাংলা অর্থ
আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল, তার বলল, ধিক তোমাদেরকে, যারা ঈমানদার এবং সৎকর্মী, তাদের জন্যে আল্লাহর দেয়া সওয়াবই উৎকৃষ্ট। এটা তারাই পায়, যারা সবরকারী।
আয়াত 81 فَخَسَفْنَا بِهِۦ وَبِدَارِهِ ٱلْأَرْضَ فَمَا كَانَ لَهُۥ مِن فِئَةٍۢ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مِنَ ٱلْمُنتَصِرِينَ
বাংলা উচ্চারণ
ফাখাসাফনা বিহী ওা বিদারিহিল অরদা ফামা কানা লাহো মিন ফিঅতিনয় য়ানসুরূ নাহূ মিন দূনিল লাহি ওা মা কানা মিনাল মুনতাসিরীন
বাংলা অর্থ
অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোন দল ছিল না, যারা তাকে সাহায্য করতে পারে এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না।
আয়াত 82 وَأَصْبَحَ ٱلَّذِينَ تَمَنَّوْا۟ مَكَانَهُۥ بِٱلْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ ۖ لَوْلَآ أَن مَّنَّ ٱللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا ۖ وَيْكَأَنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْكَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ওা অসবাহাল লাযীনা তামাননাও মাকানাহূ বিল অমসি য়াকূলূনা ওৈকা অননাল লাহা য়াবসুতুর রিযকা লিমানয় য়া শাঔ মিন ইবাদিহী ওা য়াকদিরু লাও লাঅ অম মাননাল লাহু অলৈনা লাখাসাফা বিনা ওৈকা অননাহূ লা য়ুফলিহুল কাফিরূন
বাংলা অর্থ
গতকল্য যারা তার মত হওয়ার বাসনা প্রকাশ করেছিল, তারা প্রত্যুষে বলতে লাগল, হায়, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্যে ইচ্ছা রিযিক বর্ধিত করেন ও হ্রাস করেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন। হায়, কাফেররা সফলকাম হবে না।
আয়াত 83 تِلْكَ ٱلدَّارُ ٱلْءَاخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّۭا فِى ٱلْأَرْضِ وَلَا فَسَادًۭا ۚ وَٱلْعَٰقِبَةُ لِلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
তিলকাদ দারুল আখিরাতু নাজালুহা লিললাযীনা লা য়ুরীদূনা উলুওওান ফিল অরদি ওা লা ফাসাদা; ওাল আকিবাতু লিলমুততাকীন
বাংলা অর্থ
এই পরকাল আমি তাদের জন্যে নির্ধারিত করি, যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না। খোদাভীরুদের জন্যে শুভ পরিণাম।
আয়াত 84 مَن جَآءَ بِٱلْحَسَنَةِ فَلَهُۥ خَيْرٌۭ مِّنْهَا ۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجْزَى ٱلَّذِينَ عَمِلُوا۟ ٱلسَّيِّـَٔاتِ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
মান জাআ বিলহাসানাতি ফালাহূ খৈরুম মিনহা ওা মান জাআ বিসসৈয়িঅতি ফালা য়ুজযাল লাযীনা অমিলুস সৈয়িআতি ইললা মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
যে সৎকর্ম নিয়ে আসবে, সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে, এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমানেই প্রতিফল পাবে।
আয়াত 85 إِنَّ ٱلَّذِى فَرَضَ عَلَيْكَ ٱلْقُرْءَانَ لَرَآدُّكَ إِلَىٰ مَعَادٍۢ ۚ قُل رَّبِّىٓ أَعْلَمُ مَن جَآءَ بِٱلْهُدَىٰ وَمَنْ هُوَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
ইননাল অযী ফারাদা অলৈকাল কুরানা লারাঅদদুকা ইলা মাঅদ; কুর রাববীএ অলামু মান জজাআ বিল হুদা ওা মান হুওা ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন, তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। বলুন আমার পালনকর্তা ভাল জানেন কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে।
আয়াত 86 وَمَا كُنتَ تَرْجُوٓا۟ أَن يُلْقَىٰٓ إِلَيْكَ ٱلْكِتَٰبُ إِلَّا رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۖ فَلَا تَكُونَنَّ ظَهِيرًۭا لِّلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা মা কুনতা তারজূও ঐ য়ুলকাঅ ইলৈকাল কিতাবু ইললা রাহমাতাম মির রাববিকা ফালা তাকূনাননা যাহীরাল লিলকাফিরীন
বাংলা অর্থ
আপনি আশা করতেন না যে, আপনার প্রতি কিতাব অবর্তীর্ণ হবে। এটা কেবল আপনার পালনকর্তার রহমত। অতএব আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না।
আয়াত 87 وَلَا يَصُدُّنَّكَ عَنْ ءَايَٰتِ ٱللَّهِ بَعْدَ إِذْ أُنزِلَتْ إِلَيْكَ ۖ وَٱدْعُ إِلَىٰ رَبِّكَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
ওা লা য়াসুদদুননাকা অন আয়াতিল লাহি বাদা ইয উনযিলাত ইলৈকা ওাদু ইলা রাববিকা ওা লা তাকোনাননা মিনাল মুশরিকীন
বাংলা অর্থ
কাফেররা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে সেগুলো আপনার প্রতি অবর্তীর্ণ হওয়ার পর আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না।
আয়াত 88 وَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ ۘ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۚ كُلُّ شَىْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُۥ ۚ لَهُ ٱلْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ওা লা তাদু মাল লাহি ইলাহান আখার; লাঅ ইলাহা ইললা হূ; কুললু শৈইন হালিকুন ইললা ওাজহাহ; লাহুল হুককমু ওা ইলৈহি তুরজাঊন
বাংলা অর্থ
আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধবংস হবে। বিধান তাঁরই এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে।