আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓمٓ
বাংলা উচ্চারণ
অলিফলাঅমমীএম
বাংলা অর্থ
আলিফ-লাম-মীম।
আয়াত 2 أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتْرَكُوٓا۟ أَن يَقُولُوٓا۟ ءَامَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
বাংলা উচ্চারণ
অহাসিবান নাসু অনয়ু য়ুতরাকূও অনয় য়াকূলূও আমাননা ওা হুম লা য়ুফতানূন
বাংলা অর্থ
মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?
আয়াত 3 وَلَقَدْ فَتَنَّا ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ صَدَقُوا۟ وَلَيَعْلَمَنَّ ٱلْكَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ ফাতাননাল লাযীনা মিন কাবলিহিম ফালা য়ালামাননাল লাহুল লাযীনা সাদাকূ ওা লা য়ালামাননাল কাযিবীন
বাংলা অর্থ
আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে।
আয়াত 4 أَمْ حَسِبَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ أَن يَسْبِقُونَا ۚ سَآءَ مَا يَحْكُمُونَ
বাংলা উচ্চারণ
অম হাসিবাল লাযীনা য়ামালূনাস সায়য়িআতি অনয় য়াসবিকূনা; সাআ মা য়াহকুমূন
বাংলা অর্থ
যারা মন্দ কাজ করে, তারা কি মনে করে যে, তারা আমার হাত থেকে বেঁচে যাবে? তাদের ফয়সালা খুবই মন্দ।
আয়াত 5 مَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ ٱللَّهِ فَإِنَّ أَجَلَ ٱللَّهِ لَءَاتٍۢ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
মান কানা য়ারজূ লিকাঅ অললাহি ফা ইননা অজালাল লাহি লাঅত; ওা হুওাসস সামীউল অলীম
বাংলা অর্থ
যে আল্লাহর সাক্ষাত কামনা করে, আল্লাহর সেই নির্ধারিত কাল অবশ্যই আসবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
আয়াত 6 وَمَن جَٰهَدَ فَإِنَّمَا يُجَٰهِدُ لِنَفْسِهِۦٓ ۚ إِنَّ ٱللَّهَ لَغَنِىٌّ عَنِ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মান জাহাদা ফৈননামা য়ুজাহিদু লিনাফসিহ; ইননাল লাহা লাঘানিয়য়ুন অনিল আলামীন
বাংলা অর্থ
যে কষ্ট স্বীকার করে, সে তো নিজের জন্যেই কষ্ট স্বীকার করে। আল্লাহ বিশ্ববাসী থেকে বে-পরওয়া।
আয়াত 7 وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি লানুকাফ ফিরাননা অনহুম সৈয়িআতিহিম ওা লানাজযিয়াননাহুম অহসানাল লাযী কানূ য়ামালূন
বাংলা অর্থ
আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব।
আয়াত 8 وَوَصَّيْنَا ٱلْإِنسَٰنَ بِوَٰلِدَيْهِ حُسْنًۭا ۖ وَإِن جَٰهَدَاكَ لِتُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌۭ فَلَا تُطِعْهُمَآ ۚ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা ওাসসৈনাল ইনসানা বিওালিদৈহি হুসনানও ওা ইন জাহাদাকা লিতুশরিকা বী মা লৈসা লাকা বিহী ইলমুন ফালা তুতিহুমা; ইলৈয়া মারজিউকুম ফা উনাববিউকুম বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে।
আয়াত 9 وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِى ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা আমানূ ও আমিলুস সালিহাতি লানুদখিলান নাহুম ফিস সালিহীন
বাংলা অর্থ
যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে, আমি অবশ্যই তাদেরকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করব।
আয়াত 10 وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِىَ فِى ٱللَّهِ جَعَلَ فِتْنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِ وَلَئِن جَآءَ نَصْرٌۭ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمْ ۚ أَوَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِمَا فِى صُدُورِ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মিনান নাসি মানয় য়াকূলু আমাননা বিললাহি ফৈযাঅ ঊযিয়া ফিল লাহি জালা ফিতনাতান নাসি কাযাবিল লাহি ওা লৈন জাআ নাসরুম মির রাববিকা লা য়াকূলুননা ইননা কুননা মাকুম; অওা লৈসাল লাহু বি অলামা বিমা ফী সুরদূরিল আলামীন
বাংলা অর্থ
কতক লোক বলে, আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি; কিন্তু আল্লাহর পথে যখন তারা নির্যাতিত হয়, তখন তারা মানুষের নির্যাতনকে আল্লাহর আযাবের মত মনে করে। যখন আপনার পালনকর্তার কাছ থেকে কোন সাহায্য আসে তখন তারা বলতে থাকে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। বিশ্ববাসীর অন্তরে যা আছে, আল্লাহ কি তা সম্যক অবগত নন?
আয়াত 11 وَلَيَعْلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَيَعْلَمَنَّ ٱلْمُنَٰفِقِينَ
বাংলা উচ্চারণ
ওা লা য়ালামাননাল লাহুল লাযীনা আমানূ ওা লা য়ালামাননাল মুনাফিকীন
বাংলা অর্থ
আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিশ্চয় জেনে নেবেন যারা মুনাফেক।
আয়াত 12 وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبِعُوا۟ سَبِيلَنَا وَلْنَحْمِلْ خَطَٰيَٰكُمْ وَمَا هُم بِحَٰمِلِينَ مِنْ خَطَٰيَٰهُم مِّن شَىْءٍ ۖ إِنَّهُمْ لَكَٰذِبُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযাঈনা কাফারূ লিললাযীনা আমানুত তাবিঊ সাবীলানা ওালনাহমিল খাতায়াকুম ওা মা হুম বিহামিলীনা মিন খাতা য়াহুম মিন শৈইন ইননাহুম লাকাযিবূন
বাংলা অর্থ
কাফেররা মুমিনদেরকে বলে, আমাদের পথ অনুসরণ কর। আমরা তোমাদের পাপভার বহন করব। অথচ তারা পাপভার কিছুতেই বহন করবে না। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
আয়াত 13 وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًۭا مَّعَ أَثْقَالِهِمْ ۖ وَلَيُسْـَٔلُنَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عَمَّا كَانُوا۟ يَفْتَرُونَ
বাংলা উচ্চারণ
ওা লা য়াহমিলুননা অসকা লাহুম ওা অসকালাম মা অসকালিহিম ওা লা য়ুসালুননা য়াওমাল কিয়ামাতি অমমা কানূ য়াফতারূন
বাংলা অর্থ
তারা নিজেদের পাপভার এবং তার সাথে আরও কিছু পাপভার বহন করবে। অবশ্য তারা যে সব মিথ্যা কথা উদ্ভাবন করে, সে সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবে।
আয়াত 14 وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًۭا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمْ ظَٰلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরসালনা নূহান ইলা কাওমিহী ফালাবিসা ফীহিম অলফা সানাতিন ইললা খামসীনা আমান ফা অখাযাহুমুত তূফানু ওা হুম যালিমূন
বাংলা অর্থ
আমি নূহ (আঃ) কে তাঁর সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। তিনি তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিলেন। অতঃপর তাদেরকে মহাপ্লাবণ গ্রাস করেছিল। তারা ছিল পাপী।
আয়াত 15 فَأَنجَيْنَٰهُ وَأَصْحَٰبَ ٱلسَّفِينَةِ وَجَعَلْنَٰهَآ ءَايَةًۭ لِّلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ফা অনজৈনাহু ওা অস হাবাস সাফীনাতি ওা জালনাহাঅ আয়াতাল লিলালামীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাঁকে ও নৌকারোহীগণকে রক্ষা করলাম এবং নৌকাকে নিদর্শন করলাম বিশ্ববাসীর জন্যে।
আয়াত 16 وَإِبْرَٰهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ ۖ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা ইবরাহীমা ইয কালা লিকাওমিহি বুদুল লাহা ওাততাকূহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামূন
বাংলা অর্থ
স্মরণ কর ইব্রাহীমকে। যখন তিনি তাঁর সম্প্রদায়কে বললেন; তোমরা আল্লাহর এবাদত কর এবং তাঁকে ভয় কর। এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বোঝ।
আয়াত 17 إِنَّمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ أَوْثَٰنًۭا وَتَخْلُقُونَ إِفْكًا ۚ إِنَّ ٱلَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَمْلِكُونَ لَكُمْ رِزْقًۭا فَٱبْتَغُوا۟ عِندَ ٱللَّهِ ٱلرِّزْقَ وَٱعْبُدُوهُ وَٱشْكُرُوا۟ لَهُۥٓ ۖ إِلَيْهِ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ইননামা তৌবদূনা মিন দূনিল লাহি অওসানানওওা তাখলুকূনা ইফকা; ইননাল লাযীনা তাবুদূনা মিন দূনিল লাহি লা য়ামলিকূনা লাকুম রিযকান ফাবতাঘূ ইনদাল লাহির রিযকা ফাবতাঘূ ইনদাল লাহির রিযকা ওাবুদূহু ওাশকুরূ লাহূও ইলৈহি তুরজাঊন
বাংলা অর্থ
তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করছ, তারা তোমাদের রিযিকের মালিক নয়। কাজেই আল্লাহর কাছে রিযিক তালাশ কর, তাঁর এবাদত কর এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ কর। তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।
আয়াত 18 وَإِن تُكَذِّبُوا۟ فَقَدْ كَذَّبَ أُمَمٌۭ مِّن قَبْلِكُمْ ۖ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ওা ইন তুকাযযিবূ ফাকাদ কাযযাবা উমামুম মিন কাবলিকুম ওা মাঅলার রাসূলি ইললাল বালাঘুল মুবীন
বাংলা অর্থ
তোমরা যদি মিথ্যাবাদী বল, তবে তোমাদের পূর্ববর্তীরাও তো মিথ্যাবাদী বলেছে। স্পষ্টভাবে পয়গাম পৌছে দেয়াই তো রসূলের দায়িত্ব।
আয়াত 19 أَوَلَمْ يَرَوْا۟ كَيْفَ يُبْدِئُ ٱللَّهُ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥٓ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ
বাংলা উচ্চারণ
অওা লাম য়ারাও কৈফা য়ুবদিউল লাহুল খালকা সুমমা য়ুঈদুহ; ইননা যালিকা অলাল লাহি য়াসীর
বাংলা অর্থ
তারা কি দেখে না যে, আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন? এটা আল্লাহর জন্যে সহজ।
আয়াত 20 قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ بَدَأَ ٱلْخَلْقَ ۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشْأَةَ ٱلْءَاخِرَةَ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
কুল সীরূ ফিল অরদি ফানযুরূ কৈফা বা অল খালকা সুমমাল লাহু য়ুনশিউন নাশ অতাল আখিরাহ; ইননাল লাহা অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুর্নবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম।
আয়াত 21 يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَرْحَمُ مَن يَشَآءُ ۖ وَإِلَيْهِ تُقْلَبُونَ
বাংলা উচ্চারণ
য়ুঅযযিবু মানয় য়াশাঔ ওা য়ারহামু মানয় য়াশাঅ; ওা ইলৈহি তুকলাবূন
বাংলা অর্থ
তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা রহমত করেন। তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
আয়াত 22 وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ ۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍۢ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অনতুম বিমুজিযীনা ফিল অরদি ওা লা ফিসসামাঐ ওা মা লাকুম মিন দূনিল লাহি মিনও ওালিয়য়িনও ওা লা নাসীর
বাংলা অর্থ
তোমরা স্থলে ও অন্তরীক্ষে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন হিতাকাঙ্খী নেই, সাহায্যকারীও নেই।
আয়াত 23 وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُو۟لَٰٓئِكَ يَئِسُوا۟ مِن رَّحْمَتِى وَأُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা কাফারূ বি আয়াতিল লাহি ওা লিকাঐহীএ উলাঐকা য়ৈসূ মির রাহমাতী ওা উলাঐকা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
যারা আল্লাহর আয়াত সমূহ ও তাঁর সাক্ষাত অস্বীকার করে, তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্যেই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
আয়াত 24 فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوا۟ ٱقْتُلُوهُ أَوْ حَرِّقُوهُ فَأَنجَىٰهُ ٱللَّهُ مِنَ ٱلنَّارِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ফামা কানা জাওাবা কাওমিহীএ ইললাঅ অন কালুকতুলূহু অও হাররিকূহু ফানজাহুল লাহু মিনান নার; ইননা ফী যালিকা লা আয়াতিল লাকাওমিনয় য়ুমিনূন
বাংলা অর্থ
তখন ইব্রাহীমের সম্প্রদায়ের এছাড়া কোন জওয়াব ছিল না যে তারা বলল, তাকে হত্যা কর অথবা অগ্নিদগ্ধ কর। অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন। নিশ্চয় এতে বিশ্বাসী লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 25 وَقَالَ إِنَّمَا ٱتَّخَذْتُم مِّن دُونِ ٱللَّهِ أَوْثَٰنًۭا مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ ثُمَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكْفُرُ بَعْضُكُم بِبَعْضٍۢ وَيَلْعَنُ بَعْضُكُم بَعْضًۭا وَمَأْوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ
বাংলা উচ্চারণ
ওা কালা ইননামাত তাখায তুম মিন দূনিল লাহি অওসানাম মাওাদদাতা বৈনিকুম ফিল হায়াতিদ দুনয়া সুমমা য়াওমাল কিয়ামাতি য়াকফুরু বাদুকুম বিবা দিনও ওা য়ালানু বাদুকুম বাদানওওা য়ালানু বাদুকুম বাদানও ওা মা ওাকুমুন নারু ওা মা লাকুম মিন নাসিরীন
বাংলা অর্থ
ইব্রাহীম বললেন, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালবাসা রক্ষার জন্যে তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ। এরপর কেয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে লানত করবে। তোমাদের ঠিকানা জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী নেই।
আয়াত 26 ۞ فَـَٔامَنَ لَهُۥ لُوطٌۭ ۘ وَقَالَ إِنِّى مُهَاجِرٌ إِلَىٰ رَبِّىٓ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
ফা আমানা লাহূ লূত; ওা কালা ইননী মৌহাজিরুন ইলা রাববী ইননাহূ হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
অতঃপর তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন লূত। ইব্রাহীম বললেন, আমি আমার পালনকর্তার উদ্দেশে দেশত্যাগ করছি। নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
আয়াত 27 وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِى ذُرِّيَّتِهِ ٱلنُّبُوَّةَ وَٱلْكِتَٰبَ وَءَاتَيْنَٰهُ أَجْرَهُۥ فِى ٱلدُّنْيَا ۖ وَإِنَّهُۥ فِى ٱلْءَاخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ওা ওাহাবনা লাহূ ইশাকা ওা য়াকূবা ওা জালনা ফী যুররিয়য়াতিহিন নুবুওওাতা ওাল কিতাবা ওা আতৈনাহু অজরাহূ ফিদ দুনয়া ওা ইননাহূ ফিল আখিরাতি লামিনাস সালিহীন
বাংলা অর্থ
আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব, তাঁর বংশধরদের মধ্যে নবুওয়ত ও কিতাব রাখলাম এবং দুনিয়াতে তাঁকে পুরস্কৃত করলাম। নিশ্চয় পরকালে ও সে সৎলোকদর অন্তর্ভূক্ত হবে।
আয়াত 28 وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ إِنَّكُمْ لَتَأْتُونَ ٱلْفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍۢ مِّنَ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা লূতান ইয কালা লিকাওমিহীএ ইননাকুম লাতূনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন অহাদিম মিনাল আলামীন
বাংলা অর্থ
আর প্রেরণ করেছি লূতকে। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি।
আয়াত 29 أَئِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ وَتَقْطَعُونَ ٱلسَّبِيلَ وَتَأْتُونَ فِى نَادِيكُمُ ٱلْمُنكَرَ ۖ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوا۟ ٱئْتِنَا بِعَذَابِ ٱللَّهِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ঐননাকুম লাতাতূনার রিজালা ওা তাকতাঊনাস সাবীলা ওা তাতূনা ফী নাদেকুমুল মুনকারা ফামা কানা জাওাবা কাওমিহীএ ইললাঅ অন কালু তিনাঅ বিঅযাবিল লাহি ইন কুনতা মিনাস সাদিকীন
বাংলা অর্থ
তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছ, রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে গর্হিত কর্ম করছ? জওয়াবে তাঁর সম্প্রদায় কেবল একথা বলল, আমাদের উপর আল্লাহর আযাব আন যদি তুমি সত্যবাদী হও।
আয়াত 30 قَالَ رَبِّ ٱنصُرْنِى عَلَى ٱلْقَوْمِ ٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
কালা রাববিন সুরনী অলাল কাওমিল মুফসিদীন
বাংলা অর্থ
সে বলল, হে আমার পালনকর্তা, দুস্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।
আয়াত 31 وَلَمَّا جَآءَتْ رُسُلُنَآ إِبْرَٰهِيمَ بِٱلْبُشْرَىٰ قَالُوٓا۟ إِنَّا مُهْلِكُوٓا۟ أَهْلِ هَٰذِهِ ٱلْقَرْيَةِ ۖ إِنَّ أَهْلَهَا كَانُوا۟ ظَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা লামমা জাআত রুসুলুনাঅ ইবরাহীমা বিল বুশরা কালূও ইননা মুহলিকূ অহলি হাযিহিল কারয়াতি ইননা অহলাহা কানূ যালিমীন
বাংলা অর্থ
যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহীমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয় এর অধিবাসীরা জালেম।
আয়াত 32 قَالَ إِنَّ فِيهَا لُوطًۭا ۚ قَالُوا۟ نَحْنُ أَعْلَمُ بِمَن فِيهَا ۖ لَنُنَجِّيَنَّهُۥ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ كَانَتْ مِنَ ٱلْغَٰبِرِينَ
বাংলা উচ্চারণ
কালা ইননা ফীহা লূতা; কালূ নাহনু অলামু বিমান ফীহা লানুনাজজজিয়াননাহূ ওা অহলাহূও ইললাম রা অতাহূ কানাত মিনাল ঘাবিরীন
বাংলা অর্থ
সে বলল, এই জনপদে তো লূতও রয়েছে। তারা বলল, সেখানে কে আছে, তা আমরা ভাল জানি। আমরা অবশ্যই তাকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করব তাঁর স্ত্রী ব্যতীত; সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভূক্ত থাকবে।
আয়াত 33 وَلَمَّآ أَن جَآءَتْ رُسُلُنَا لُوطًۭا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًۭا وَقَالُوا۟ لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۖ إِنَّا مُنَجُّوكَ وَأَهْلَكَ إِلَّا ٱمْرَأَتَكَ كَانَتْ مِنَ ٱلْغَٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ওা লামমাঅ অন জাআত রুসুলুনা লূতান সীএঅ বিহিম ওা দাকা বিহিম যারানও ওা কালূ লা তাখাফ ওা লা তাহযান ইননা মুনাজজূকা ওা অহলাকা ইললাম রা অতাকা কানাত মিনাল ঘাবিরীন
বাংলা অর্থ
যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে সে বিষন্ন হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না। আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করবই আপনার স্ত্রী ব্যতীত, সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভূক্ত থাকবে।
আয়াত 34 إِنَّا مُنزِلُونَ عَلَىٰٓ أَهْلِ هَٰذِهِ ٱلْقَرْيَةِ رِجْزًۭا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
বাংলা উচ্চারণ
ইননা মুনযিলূনা অলাঅ অহলি হাযিহিল কারয়াতি রিজযাম মিনাস সামাঐ বিমা কানূ য়াফসুকূন
বাংলা অর্থ
আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাজিল করব তাদের পাপাচারের কারণে।
আয়াত 35 وَلَقَد تَّرَكْنَا مِنْهَآ ءَايَةًۢ بَيِّنَةًۭ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাত তারাকনা মিন হাঅ আয়াতাম বৈয়িনাতাল লিকাওমিনয় য়াকিলূন
বাংলা অর্থ
আমি বুদ্ধিমান লোকদের জন্যে এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি।
আয়াত 36 وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًۭا فَقَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱرْجُوا۟ ٱلْيَوْمَ ٱلْءَاخِرَ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ওা ইলা মাদয়ানা অখাহুম শুঅয়বান ফাকালা য়া কাওমিবুদুল লাহা ওারজুল য়াওমাল আখিরা ওা লা তাসাও ফিল অরদি মুফসিদীন
বাংলা অর্থ
আমি মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোআয়বকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত কর, শেষ দিবসের আশা রাখ এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না।
আয়াত 37 فَكَذَّبُوهُ فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَٰثِمِينَ
বাংলা উচ্চারণ
ফাকাযযাবূহু ফা অখাযাত হুমুর রাজফাতু ফা অসবাহূ ফী দারিহিম জাসিমীন
বাংলা অর্থ
কিন্তু তারা তাঁকে মিথ্যাবাদী বলল; অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল এবং নিজেদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল।
আয়াত 38 وَعَادًۭا وَثَمُودَا۟ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَٰكِنِهِمْ ۖ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ وَكَانُوا۟ مُسْتَبْصِرِينَ
বাংলা উচ্চারণ
ওা আদানও ওা সামূদা ওা কাত তাবৈয়ানা লাকুম মিম মাসাকিনিহিম ওা যৈয়ানা লাহুমুশ শৈতানু অমালাহুম ফাসাদদাহুম অনিস সাবীলি ওা কানূ মুসতাবসিরীন
বাংলা অর্থ
আমি আ’দ ও সামুদকে ধ্বংস করে দিয়েছি। তাদের বাড়ী-ঘর থেকেই তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে। শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল, অতঃপর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুশিয়ার।
আয়াত 39 وَقَٰرُونَ وَفِرْعَوْنَ وَهَٰمَٰنَ ۖ وَلَقَدْ جَآءَهُم مُّوسَىٰ بِٱلْبَيِّنَٰتِ فَٱسْتَكْبَرُوا۟ فِى ٱلْأَرْضِ وَمَا كَانُوا۟ سَٰبِقِينَ
বাংলা উচ্চারণ
ওা কারূনা ওা ফিরাওনা ওা হামানা ওা লাকাদ জাআহুম মূসা বিলবৈয়িনাতি ফাসতাকবারূ ফিল অরদি ওা মা কানূ সাবিকীন
বাংলা অর্থ
আমি কারুন, ফেরাউন ও হামানকে ধ্বংস করেছি। মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেছিল অতঃপর তারা দেশে দম্ভ করেছিল। কিন্তু তারা জিতে যায়নি।
আয়াত 40 فَكُلًّا أَخَذْنَا بِذَنۢبِهِۦ ۖ فَمِنْهُم مَّنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًۭا وَمِنْهُم مَّنْ أَخَذَتْهُ ٱلصَّيْحَةُ وَمِنْهُم مَّنْ خَسَفْنَا بِهِ ٱلْأَرْضَ وَمِنْهُم مَّنْ أَغْرَقْنَا ۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
বাংলা উচ্চারণ
ফাকুললান অখাযনা বিযাম বিহী ফামিনহুম মান অরসালনা অলৈহি হাসিবা; ওা মিনহুম মান অখাযাত হুস সৈহাতু ওা মিনহুম মান খাসাফনা বিহিল অরদা ওা মিনহুম মান অঘরাকনা; ওা মা কানাল লাহু লি য়াযলিমাহুম ওা লাকিন কানূ অনফুসাহুম য়াযলিমূন
বাংলা অর্থ
আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারও প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচন্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জত। আল্লাহ তাদের প্রতি যুলুম করার ছিলেন না; কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছে।
আয়াত 41 مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتًۭا ۖ وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
মাসালুল লাযীনাত তাখাযূ মিন দূনিল লাহি অওলিয়াআ কামাসালিল অনকাবূত, ইততাখাযাত বৈতা; ওা ইননা অওহানাল বুয়ূতি লা বৈতুল অনকাবূত; লাও কানূ য়ালামূন
বাংলা অর্থ
যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারীরূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা। সে ঘর বানায়। আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল, যদি তারা জানত।
আয়াত 42 إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ مِن شَىْءٍۢ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা য়ালামু মা য়াদূনা মিন দূনিহী মিন শৈ; ওা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে, আল্লাহ তা জানেন। তিনি শক্তিশালী, প্রজ্ঞাময়।
আয়াত 43 وَتِلْكَ ٱلْأَمْثَٰلُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۖ وَمَا يَعْقِلُهَآ إِلَّا ٱلْعَٰلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা তিলকাল অমসালু নাদরিবুহা লিননাসি ওা মা য়াকিলুহাঅ ইললাল আলিমূন
বাংলা অর্থ
এ সকল উদাহরণ আমি মানুষের জন্যে দেই; কিন্তু জ্ঞানীরাই তা বোঝে।
আয়াত 44 خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
খালাকাল লাহুস সামাওাতি ওাল অরদা বিলহাকক; ইননা ফী যালিকা লা আয়াতাল লিলমু মিনীন
বাংলা অর্থ
আল্লাহ যথার্থরূপে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন। এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্যে।
আয়াত 45 ٱتْلُ مَآ أُوحِىَ إِلَيْكَ مِنَ ٱلْكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَ ۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ ۗ وَلَذِكْرُ ٱللَّهِ أَكْبَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
বাংলা উচ্চারণ
উতলু মাঅ ঊহিয়া ইলৈকা মিওনাল কিতাবি ওা অকিমিস সালাতা ইননাস সালাতা তানহা অনিল ফাহশাঐ ওাল মুনকার; ওা লাযিকরুল লাহি অকবার; ওাল লাহু য়ালামু মা তাসনাঊন
বাংলা অর্থ
আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর।
আয়াত 46 ۞ وَلَا تُجَٰدِلُوٓا۟ أَهْلَ ٱلْكِتَٰبِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ ۖ وَقُولُوٓا۟ ءَامَنَّا بِٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْنَا وَأُنزِلَ إِلَيْكُمْ وَإِلَٰهُنَا وَإِلَٰهُكُمْ وَٰحِدٌۭ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা লা তুজাদিলূও অহলাল কিতাবি ইললা বিললাতী হিয়া অহসানু ইললাল লাযীনা যালামূ মিনহুম ওা কূলূও আমাননা বিললাযীএ উনযিলা ইলৈনা ওা উনযিলা ইলৈকুম ওা ইললাহুননা ওা ইললাহুকুম ওাহিদুনওওা নাহনু লাহূ মুসলিমূন
বাংলা অর্থ
তোমরা কিতাবধারীদের সাথে তর্ক-বিতর্ক করবে না, কিন্তু উত্তম পন্থায়; তবে তাদের সাথে নয়, যারা তাদের মধ্যে বে-ইনসাফ। এবং বল, আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে, তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তাঁরই আজ্ঞাবহ।
আয়াত 47 وَكَذَٰلِكَ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ ۚ فَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَمِنْ هَٰٓؤُلَآءِ مَن يُؤْمِنُ بِهِۦ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلْكَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা অনযালনাঅ ইলৈকাল কিতাব; ফাললাযীনা আতৈনাহুমুল কিতাবা য়ুমিনূনা বিহী ওা মিন হাঔলাঐ মানয় য়ুমিনু বিহ; ওা মা য়াজহাদু বিআয়াতিনা ইললাল কাফিরূন
বাংলা অর্থ
এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবর্তীণ করেছি। অতঃপর যাদের কে আমি কিতাব দিয়েছিলাম, তারা একে মেনে চলে এবং এদেরও (মক্কাবাসীদেরও) কেউ কেউ এতে বিশ্বাস রাখে। কেবল কাফেররাই আমার আয়াতসমূহ অস্বীকার করে।
আয়াত 48 وَمَا كُنتَ تَتْلُوا۟ مِن قَبْلِهِۦ مِن كِتَٰبٍۢ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَ ۖ إِذًۭا لَّٱرْتَابَ ٱلْمُبْطِلُونَ
বাংলা উচ্চারণ
ওা মা কুনতা তাতলূ মিন কাবলিহী মিন কিতাবিনও ওা লা তাখুততুভূ বি য়ামীনিকা ইযাল লারতাবাল মুবতিলূন
বাংলা অর্থ
আপনি তো এর পূর্বে কোন কিতাব পাঠ করেননি এবং স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা কোন কিতাব লিখেননি। এরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত।
আয়াত 49 بَلْ هُوَ ءَايَٰتٌۢ بَيِّنَٰتٌۭ فِى صُدُورِ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلظَّٰلِمُونَ
বাংলা উচ্চারণ
বাল হুওা আয়াতুম বৈয়িনাতুন ফী সুদূরিল লাযীনা ঊতুল ইলম; ওা মা য়াজহাদু বি আয়াতিনা ইললায যালিমূন
বাংলা অর্থ
বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাদের অন্তরে ইহা (কোরআন) তো স্পষ্ট আয়াত। কেবল বে-ইনসাফরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে।
আয়াত 50 وَقَالُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَٰتٌۭ مِّن رَّبِّهِۦ ۖ قُلْ إِنَّمَا ٱلْءَايَٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٌۭ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
ওা কালূ লাও লাঅ উনযিলা অলৈহি আয়াতুম মির রাববিহী কুল ইননামাল আয়াতু ইনদাল লাহি ওা ইননামাঅ অনা নাযীরুম মুবীন
বাংলা অর্থ
তারা বলে, তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হল না কেন? বলুন, নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীন। আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।
আয়াত 51 أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ يُتْلَىٰ عَلَيْهِمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَرَحْمَةًۭ وَذِكْرَىٰ لِقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
অওা লাম য়াকফিহিম অননাঅ অনযালনা অলৈকাল কিতাবা য়ুতলা অলৈখিম; ইননা ফী যালিকা লারাহমাতানও ওা যিকরা লিকাওমিনয় য়ুমিনূন
বাংলা অর্থ
এটাকি তাদের জন্যে যথেষ্ট নয় যে, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়। এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্যে রহমত ও উপদেশ আছে।
আয়াত 52 قُلْ كَفَىٰ بِٱللَّهِ بَيْنِى وَبَيْنَكُمْ شَهِيدًۭا ۖ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْبَٰطِلِ وَكَفَرُوا۟ بِٱللَّهِ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ
বাংলা উচ্চারণ
কুল কাফা বিললাহি বৈনী ওা বৈনাকুম শাহীদা; য়ালামু মা ফিস সামাওাতি ওাল অরদ; ওাললাযীনা আমানূ বিল বাতিলি ওা কাফারূ বিললাহি উলাঐকা হুমুল খাসিরূন
বাংলা অর্থ
বলুন, আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষীরূপে যথেষ্ট। তিনি জানেন যা কিছু নভোমন্ডলে ও ভূ-মন্ডলে আছে। আর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।
আয়াত 53 وَيَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ ۚ وَلَوْلَآ أَجَلٌۭ مُّسَمًّۭى لَّجَآءَهُمُ ٱلْعَذَابُ وَلَيَأْتِيَنَّهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াসতাজিলূনাকা বিলাযাব; ওা লাও লাঅ অজালুম মুসামমাল লাজাআহুমুল যাব; ওা লা য়াতিয়াননাহুম বাঘতা তানও ওা হুম লা য়াশুরূন
বাংলা অর্থ
তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে। যদি আযাবের সময় নির্ধারিত না থাকত, তবে আযাব তাদের উপর এসে যেত। নিশ্চয়ই আকস্মিকভাবে তাদের কাছে আযাব এসে যাবে, তাদের খবরও থাকবে না।
আয়াত 54 يَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌۢ بِٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
য়াসতাজিলূনাক বিলাযাব; ওা ইননা জাহাননামা লামুহী তাতুম বিলকাফিরীন
বাংলা অর্থ
তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে; অথচ জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করছে।
আয়াত 55 يَوْمَ يَغْشَىٰهُمُ ٱلْعَذَابُ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا۟ مَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা য়াঘশাহুমুল অযাবু মিন ফাওকিহিম ওা মিন তাহতি অরজুলিম ওা য়াকূলু যূকূ মা কুনতুম তামালূন
বাংলা অর্থ
যেদিন আযাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নীচ থেকে। আল্লাহ বললেন, তোমরা যা করতে, তার স্বাদ গ্রহণ কর।
আয়াত 56 يَٰعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ أَرْضِى وَٰسِعَةٌۭ فَإِيَّٰىَ فَٱعْبُدُونِ
বাংলা উচ্চারণ
য়া ইবাদিয়াল লাযীনা আমানূও ইননা অরদী ওাসি অতুন ফা ইয়য়ায়া ফাবুদূন
বাংলা অর্থ
হে আমার ঈমানদার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত। অতএব তোমরা আমারই এবাদত কর।
আয়াত 57 كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
কুললু নাফসিন যাঐকাতুল মাওতি সুমমা ইলৈনা তুরজাঊন
বাংলা অর্থ
জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে।
আয়াত 58 وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ ٱلْجَنَّةِ غُرَفًۭا تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ نِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি লা নুবাওওি অননাহুম মিনাল জাননাতি ঘুরাফান তাজরী মিন তাহতিহাল অনহারু খালিদীনা ফীহা; নিমা অজরুল আমিলীন
বাংলা অর্থ
যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার তলদেশে প্রস্রবণসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার কর্মীদের।
আয়াত 59 ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা সাবারূ ওা অলা রাববিহিম য়াতাওাককালূন
বাংলা অর্থ
যারা সবর করে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে।
আয়াত 60 وَكَأَيِّن مِّن دَآبَّةٍۢ لَّا تَحْمِلُ رِزْقَهَا ٱللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ওা কা অয়য়িম মিন দাঅববাতিল লা তাহমিলু রিককাহা; অল লাহু য়ারযুকুহা ওা ইয়য়াকুম; ওা হুওাস সামীউল অলীম
বাংলা অর্থ
এমন অনেক জন্তু আছে, যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না। আল্লাহই রিযিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
আয়াত 61 وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ
বাংলা উচ্চারণ
ওা লৈন সা অলতাহুম মান খালাকাস সামাওাতি ওাল অরদা ওা সাখখারাশ শামসা ওাল কামারা লা য়াকূলুননাল লাহু ফা অনন য়ুফাকূন
বাংলা অর্থ
যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছে, চন্দ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে? তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে?
আয়াত 62 ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ لَهُۥٓ ۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
অললাহু য়াবসুতুর রিযকা লিমানয় য়াশাঔ মিন ইবাদিহী ওা য়াকদিরু লাহ; ইননাল লাহা বিকুললি শৈইন অলীম
বাংলা অর্থ
আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন। নিশ্চয়, আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।
আয়াত 63 وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ ٱللَّهُ ۚ قُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা লৈন সা অলতাহুম মান নাযযালা মিনাস সামাঅএ মাআন ফা অহয়া বিহিল অরদা মিম বাদি মাওতিহা লা য়াকূলুননাল লাহ; কুলিল হামদু লিললাহ; বাল অকসারুহুম লা য়াকিলূন
বাংলা অর্থ
যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে আকাশ থেকে বারি বর্ষণ করে, অতঃপর তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে? তবে তারা অবশ্যই বলবে, আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই। কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না।
আয়াত 64 وَمَا هَٰذِهِ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا لَهْوٌۭ وَلَعِبٌۭ ۚ وَإِنَّ ٱلدَّارَ ٱلْءَاخِرَةَ لَهِىَ ٱلْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা মা হাযিহিল হায়া তুদ দুনয়াঅ ইললা লাহওুনওওা লৈব; ওা ইননাদ দারাল আখিরাতা লা হিয়াল হা য়াওান; লাও কানো য়ালামূন
বাংলা অর্থ
এই পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক বৈ তো কিছুই নয়। পরকালের গৃহই প্রকৃত জীবন; যদি তারা জানত।
আয়াত 65 فَإِذَا رَكِبُوا۟ فِى ٱلْفُلْكِ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمْ إِلَى ٱلْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
ফৈযা রাকিবূ ফিল ফুলকি দাওুল লাহা মুখিলসীনা লাহুদ দীনা ফালামমা নাজজা হুম ইলাল বারি ইযা হুম য়ুশরিকূন
বাংলা অর্থ
তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন, তখনই তারা শরীক করতে থাকে।
আয়াত 66 لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَٰهُمْ وَلِيَتَمَتَّعُوا۟ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
লি য়াকফুরূ বিমাঅ আতৈনাহুম ওা লি য়াতামাততাঊ ফাসাও ফা য়ালামূন
বাংলা অর্থ
যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগ-বিলাসে ডুবে থাকে। সত্বরই তারা জানতে পারবে।
আয়াত 67 أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا حَرَمًا ءَامِنًۭا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنْ حَوْلِهِمْ ۚ أَفَبِٱلْبَٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ ٱللَّهِ يَكْفُرُونَ
বাংলা উচ্চারণ
অওালাম য়ারাও অননা জালনা হারামান আমিনানও ওা য়ুতাখাততাফুন নাসু মিন হাও লিহিম; অফাবিল বাতিলি য়ুমিনূনা ওা বিনিমাতিল লাহি য়াকফুরূন
বাংলা অর্থ
তারা কি দেখে না যে, আমি একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি। অথচ এর চতুপার্শ্বে যারা আছে, তাদের উপর আক্রমণ করা হয়। তবে কি তারা মিথ্যায়ই বিশ্বাস করবে এবং আল্লাহর নেয়ামত অস্বীকার করবে?
আয়াত 68 وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُۥٓ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًۭى لِّلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা মান অযলামু মিমমা নিফ তারা অলাল লাহি কাযিবান অও কাযযাবা বিলহাককি লামমা জাআহ; অলৈসা ফী জাহাননামা মাসওাল লিল কাফিরীন
বাংলা অর্থ
যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা গড়ে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে, তার কি স্মরণ রাখা উচিত নয় যে, জাহান্নামই সেসব কাফেরের আশ্রয়স্থল হবে?
আয়াত 69 وَٱلَّذِينَ جَٰهَدُوا۟ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়াননাহুম সুবুলানা; ওা ইননাল লাহা লামাল মুহসিনীন
বাংলা অর্থ
যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন।