☾ আল-কোরআন
সূরা 3 · মাদানী

আলে ইমরান آل عمران

Aal-E-Imran · 200 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓمٓ
বাংলা উচ্চারণ
অলিফলামমীএম
বাংলা অর্থ
আলিফ লাম মীম।
আয়াত 2
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ
বাংলা উচ্চারণ
অললাহু লাঅ ইলাহা ইললা হুওাল হৈয়ুল কৈয়ূম
বাংলা অর্থ
আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক।
আয়াত 3
نَزَّلَ عَلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ مُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ
বাংলা উচ্চারণ
নাযযালা অলৈকাল কিতাবা বিলহাককি মুসাদদিকাল লিমা বৈনা য়াদৈহি ওা অনযালাত তাওরাতা ওাল ইনজীল
বাংলা অর্থ
তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে; যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমুহের।
আয়াত 4
مِن قَبْلُ هُدًۭى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلْفُرْقَانَ ۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ ۗ وَٱللَّهُ عَزِيزٌۭ ذُو ٱنتِقَامٍ
বাংলা উচ্চারণ
মিন কাবলু হুদাল লিননাসি ওা অনযালাল ফুরকান; ইননাললাযীনা কাফারূ বি আয়াতিল লাহি লাহুম অযাবুন শাদীদ; ওাললাহু অযীযুন যুন তিকাম
বাংলা অর্থ
নাযিল করেছেন তাওরত ও ইঞ্জিল, এ কিতাবের পূর্বে, মানুষের হেদায়েতের জন্যে এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী।
আয়াত 5
إِنَّ ٱللَّهَ لَا يَخْفَىٰ عَلَيْهِ شَىْءٌۭ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা লা য়াখফা অলৈহি শৈউন ফিল অরদি ওা লা ফিস সামাঅ
বাংলা অর্থ
আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই।
আয়াত 6
هُوَ ٱلَّذِى يُصَوِّرُكُمْ فِى ٱلْأَرْحَامِ كَيْفَ يَشَآءُ ۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী য়ুসাওওিরুকুম ফিল অরহামি কৈফা য়াশাঅ; লা ইলাহা ইললা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময়।
আয়াত 7
هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ عَلَيْكَ ٱلْكِتَٰبَ مِنْهُ ءَايَٰتٌۭ مُّحْكَمَٰتٌ هُنَّ أُمُّ ٱلْكِتَٰبِ وَأُخَرُ مُتَشَٰبِهَٰتٌۭ ۖ فَأَمَّا ٱلَّذِينَ فِى قُلُوبِهِمْ زَيْغٌۭ فَيَتَّبِعُونَ مَا تَشَٰبَهَ مِنْهُ ٱبْتِغَآءَ ٱلْفِتْنَةِ وَٱبْتِغَآءَ تَأْوِيلِهِۦ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُ ۗ وَٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلٌّۭ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
বাংলা উচ্চারণ
হুওাল লাযীএ অনযালা অলৈকাল কিতাবা মিনহু আয়াতুম মুহ কামাতুন হুননা উমমুল কিতাবি ওা উখারু মুতাশাবিহাতুন ফামমাল লাযীনা ফী কুলূবিহিম যিয়ঘুন ফা য়াততাবিঊনা মা তাশাবাহা মিনহুবতিঘাঅ অলফিতনাতি ওাবতিঘাআ তাওীলিহ; ওা মা য়ালামু তাওীলাহূও ইললাল লাহ; ওাররাসিখূনা ফিল ইলমি য়াকূলূনা আমাননা বিহী কুললুম মিন ইনদি রাববিনা; ওা মা য়াযযাককারু ইললাঅ উলুল অলবাব
বাংলা অর্থ
তিনিই আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ। আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিৎনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশে তন্মধ্যেকার রূপকগুলোর। আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলেনঃ আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না।
আয়াত 8
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ
বাংলা উচ্চারণ
রাববানা লা তুযিঘ কুলূবানা বাদা ইয হাদৈতানা ওা হাব লানা মিল লাদুনকা রাহমাহ; ইননাকা অনতাল ওাহহাব
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
আয়াত 9
رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍۢ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ
বাংলা উচ্চারণ
রাববানাঅ ইননাকা জামি উননাসি লি য়াওমিল লা রৈবাফীহ; ইননাল লাহা লা য়ুখলিফুল মীআদ
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না।
আয়াত 10
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًۭٔا ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمْ وَقُودُ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা কাফারূ লান তুঘনিয়া অনহুম অমওালুহুম ওা লাঅ অওলাদুহুম মিনাল লাহি শৈঅনও ওা উলাঐকা হুম ওাকূদুন নার
বাংলা অর্থ
যারা কুফুরী করে, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কখনও কাজে আসবে না। আর তারাই হচ্ছে দোযখের ইন্ধন।
আয়াত 11
كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ ۗ وَٱللَّهُ شَدِيدُ ٱلْعِقَابِ
বাংলা উচ্চারণ
কাদাবি আলি ফিরাওনা ওাললাযীনা মিন কাবলিহিম; কাযযাবূ বি আয়াতিনা ফা অখাযাহুমুল লাহু বিযুনূ বিহিম; ওাললাহু শাদীদুল ইকাব
বাংলা অর্থ
ফেরআউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ীই তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহর আযাব অতি কঠিন।
আয়াত 12
قُل لِّلَّذِينَ كَفَرُوا۟ سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَىٰ جَهَنَّمَ ۚ وَبِئْسَ ٱلْمِهَادُ
বাংলা উচ্চারণ
কুল লিললাযীনা কাফারূসাতুঘলাবূনা ওা তুহশারূনা ইলা জাহাননাম; ওা বিসাল মিহাদ
বাংলা অর্থ
কাফেরদিগকে বলে দিন, খুব শিগগীরই তোমরা পরাভূত হয়ে দোযখের দিকে হাঁকিয়ে নীত হবে-সেটা কতই না নিকৃষ্টতম অবস্থান।
আয়াত 13
قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌۭ فِى فِئَتَيْنِ ٱلْتَقَتَا ۖ فِئَةٌۭ تُقَٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌۭ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ ۚ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
বাংলা উচ্চারণ
কাদ কানা লাকুম আয়াতুন ফী ফিঅতৈনিল তাকাতা ফিঅতুন তুকাতিলু ফী সাবীলিল লাহি ওা উখরা কাফিরাতুনয় য়ারাওনাহুম মিসলৈহিম রায়াল অয়ন; ওাললাহু য়ুঅয়য়িদু বি নাসরিহী মৈ য়াশাঅ; ইননা ফী যালিকা লা ইবরাতাল লি উলিল অবসার
বাংলা অর্থ
নিশ্চয়ই দুটো দলের মোকাবিলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে। আর অপর দল ছিল কাফেরদের এরা স্বচক্ষে তাদেরকে দ্বিগুন দেখছিল। আর আল্লাহ যাকে নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন। এরই মধ্যে শিক্ষনীয় রয়েছে দৃষ্টি সম্পন্নদের জন্য।
আয়াত 14
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلْبَنِينَ وَٱلْقَنَٰطِيرِ ٱلْمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلْفِضَّةِ وَٱلْخَيْلِ ٱلْمُسَوَّمَةِ وَٱلْأَنْعَٰمِ وَٱلْحَرْثِ ۗ ذَٰلِكَ مَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلْمَـَٔابِ
বাংলা উচ্চারণ
যুয়য়িনা লিননাসি হুববুশ শাহাওাতি মিনাননিসাঐ ওাল বানীনা ওালকানাতীরিল মুকানতারাতি মিনায যাহাবি ওালফিদদাতি ওালখৈলিল মুসাওওামাতি ওাল অনামি ওালহারস; যালিকা মাতাউল হায়াতিদ দুনয়া ওাললাহু ইনদাহূ হুসনুল মাঅব
বাংলা অর্থ
মানবকূলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত-খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়।
আয়াত 15
۞ قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍۢ مِّن ذَٰلِكُمْ ۚ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ عِندَ رَبِّهِمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَأَزْوَٰجٌۭ مُّطَهَّرَةٌۭ وَرِضْوَٰنٌۭ مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ
বাংলা উচ্চারণ
কুল ঔনাববি উকুম বিখৈরিম মিন যালিকুম; লিললাযীনাত তাকাও ইনদা রাববিহিম জাননাতুন তাজরী মিন তাহতিহাল অনহারু খালিদীনা ফীহা ওা অযওাজুম মুতাহহারাতুনও ওা রিদওানুম মিনাল লাহ; ওাললাহু বাসীরুম বিলিবাদ
বাংলা অর্থ
বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো?-যারা পরহেযগার, আল্লাহর নিকট তাদের জন্যে রয়েছে বেহেশত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত-তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন।
আয়াত 16
ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াকূলূনা রাববানাঅ ইননানাঅ আমাননা ফাঘফির লানা যুনূবানা ওা কিনা অযাবান নার
বাংলা অর্থ
যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
আয়াত 17
ٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰدِقِينَ وَٱلْقَٰنِتِينَ وَٱلْمُنفِقِينَ وَٱلْمُسْتَغْفِرِينَ بِٱلْأَسْحَارِ
বাংলা উচ্চারণ
অসসাবিরীনা ওাসসা দিকীনা ওালকানিতীনা ওালমুনফিকীনা ওালমুস তাঘফিরীনা বিল অশার
বাংলা অর্থ
তারা ধৈর্য্যধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎপথে ব্যয়কারী এবং শেষরাতে ক্ষমা প্রার্থনাকারী।
আয়াত 18
شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلْمَلَٰٓئِكَةُ وَأُو۟لُوا۟ ٱلْعِلْمِ قَآئِمًۢا بِٱلْقِسْطِ ۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
শাহিদাল লাহু অননাহূ লা ইলাহা ইললা হুওা ওালমালাঐকাতু ওা উলুল ইলমি কাঐমাম বিলকিসত; লাঅ ইলাহা ইললা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে, তাঁকে ছাড়া আর কোন উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।
আয়াত 19
إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلْإِسْلَٰمُ ۗ وَمَا ٱخْتَلَفَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
বাংলা উচ্চারণ
ইননাদ দীনা ইনদাল লাহিল ইসলাম; ওা মাখতালাফাল লাযীনা ঊতুল কিতাবা ইললা মিম বাদি মা জাআহুমুল ইলমু বাঘয়াম বৈনাহুম; ওা মৈ য়াকফুর বি আয়াতিল লাহি ফা ইননাল লাহা সারীউল হিসাব
বাংলা অর্থ
নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ, যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরী করে তাদের জানা উচিত যে, নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত।
আয়াত 20
فَإِنْ حَآجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِىَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِ ۗ وَقُل لِّلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْأُمِّيِّۦنَ ءَأَسْلَمْتُمْ ۚ فَإِنْ أَسْلَمُوا۟ فَقَدِ ٱهْتَدَوا۟ ۖ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَٰغُ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ
বাংলা উচ্চারণ
ফা ইন হাঅজজূকা ফাকুল অসলামতু ওাজহিয়া লিললাহি ওা মানিত তাবান; ওা কুল লিললাযীনা ঊতুল কিতাবা ওাল উমমিয়য়ীনা আসলামতুম; ফা ইন অসলামূ ফাকাদিহ তাদাও ওা ইন তাওাললাও ফা ইননামা অলৈকাল বালাঘ; ওাললাহু বাসীরুম বিল ইবাদ
বাংলা অর্থ
যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয় তবে বলে দাও, "আমি এবং আমার অনুসরণকারীগণ আল্লাহর প্রতি আত্নসমর্পণ করেছি।" আর আহলে কিতাবদের এবং নিরক্ষরদের বলে দাও যে, তোমরাও কি আত্নসমর্পণ করেছ? তখন যদি তারা আত্নসমর্পণ করে, তবে সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ঘুরিয়ে নেয়, তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌছে দেয়া। আর আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্দা।
আয়াত 21
إِنَّ ٱلَّذِينَ يَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّۦنَ بِغَيْرِ حَقٍّۢ وَيَقْتُلُونَ ٱلَّذِينَ يَأْمُرُونَ بِٱلْقِسْطِ مِنَ ٱلنَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা য়াকফুরূনা বি আয়াতিল লাহি ওা য়াকতুলূনান নাবিয়য়ীনা বিঘৈরি হাককিনও ওা য়াকতুলূনাল লাযীনা য়ামুরূনা বিলকিসতি মিনাননাসি ফাবাশিরহুম বিঅযাবিন অলীম
বাংলা অর্থ
যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং পয়গম্বরগণকে হত্যা করে অন্যায়ভাবে, আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন।
আয়াত 22
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
বাংলা উচ্চারণ
উলাঐকাল লাযীনা হাবিতাত অমালুহুম ফিদ দুনয়া ওাল আঅখিরাতি ওা মা লাহুম মিন নাসিরীন
বাংলা অর্থ
এরাই হলো সে লোক যাদের সমগ্র আমল দুনিয়া ও আখেরাত উভয়লোকেই বিনষ্ট হয়ে গেছে। পক্ষান্তরে তাদের কোন সাহায্যকারীও নেই।
আয়াত 23
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟ نَصِيبًۭا مِّنَ ٱلْكِتَٰبِ يُدْعَوْنَ إِلَىٰ كِتَٰبِ ٱللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌۭ مِّنْهُمْ وَهُم مُّعْرِضُونَ
বাংলা উচ্চারণ
অলাম তারা ইলাল লাযীনা ঊতূ নাসীবাম মিনাল কিতাবি য়ুদাওনা ইলা কিতাবিল লাহি লিয়াহকুমা বৈনাহুম সুমমা য়াতাওাললা ফারীকুম মিনহুম ওা হুম মুরিদূন
বাংলা অর্থ
আপনি কি তাদের দেখেননি, যারা কিতাবের কিছু অংশ পেয়েছে-আল্লাহর কিতাবের প্রতি তাদের আহবান করা হয়েছিল যাতে তাদের মধ্যে মীমাংসা করা যায়। অতঃপর তাদের মধ্যে একদল তা অমান্য করে মুখ ফিরিয়ে নেয়।
আয়াত 24
ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًۭا مَّعْدُودَٰتٍۢ ۖ وَغَرَّهُمْ فِى دِينِهِم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
বাংলা উচ্চারণ
যালিকা বি অননাহুম কালূ লান তামাসসানান নারু ইললাঅ অয়য়ামাম মাদূদাতিনও ওা ঘাররাহুম ফী দীনিহিম মা কানূ য়াফতারূন
বাংলা অর্থ
তা এজন্য যে, তারা বলে থাকে যে, দোযখের আগুন আমাদের স্পর্শ করবে না; তবে সামান্য হাতে গোনা কয়েকদিনের জন্য স্পর্শ করতে পারে। নিজেদের উদ্ভাবিত ভিত্তিহীন কথায় তারা ধোকা খেয়েছে।
আয়াত 25
فَكَيْفَ إِذَا جَمَعْنَٰهُمْ لِيَوْمٍۢ لَّا رَيْبَ فِيهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍۢ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফাকৈফা ইযা জামানাহুম লি য়াওমিল লা রৈবা ফী ওা ওুফফিয়াত কুললু নাফসিম মা কাসাবাত ওা হুম লা য়ুযলামূন
বাংলা অর্থ
কিন্তু তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি তাদেরকে একদিন সমবেত করবো যে দিনের আগমনে কোন সন্দেহ নেই আর নিজেদের কৃতকর্ম তাদের প্রত্যেকেই পাবে তাদের প্রাপ্য প্রদান মোটেই অন্যায় করা হবে না।
আয়াত 26
قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلْمُلْكِ تُؤْتِى ٱلْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلْمُلْكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُ ۖ بِيَدِكَ ٱلْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
কুলিল লাহুমমা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাঔ ওা তানযিউলমুলকা মিমমান তাশহাঔ ওা তুইযযু মান তাশাঔ ওা তুযিললু মান তাশাঔ বিয়াদিকাল খৈরু ইননাকা অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
বলুন ইয়া আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।
আয়াত 27
تُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَتُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ ۖ وَتُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَتُخْرِجُ ٱلْمَيِّتَ مِنَ ٱلْحَىِّ ۖ وَتَرْزُقُ مَن تَشَآءُ بِغَيْرِ حِسَابٍۢ
বাংলা উচ্চারণ
তূলিজুল লৈলা ফিন নাহারি ওা তূলিজুন নাহারা ফিল লৈলি ওা তুখরিজুল হৈয়া মিনালমৈয়িতি ওা তুখরিজুলো মৈয়িতা মিনাল হৈয়ি ওা তারযুকু মান তাশাঔ বিঘারি হিসাব
বাংলা অর্থ
তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও। আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর। আর তুমিই যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান কর।
আয়াত 28
لَّا يَتَّخِذِ ٱلْمُؤْمِنُونَ ٱلْكَٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۖ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ ٱللَّهِ فِى شَىْءٍ إِلَّآ أَن تَتَّقُوا۟ مِنْهُمْ تُقَىٰةًۭ ۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفْسَهُۥ ۗ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
লা য়াততাখিযিল মুমিনূনাল কাফিরীনা অওলিয়াআ মিন দূনিল মুমিনীনা ওা মৈ য়াফাল যালিকা ফালৈসা মিনাল লাহি ফী শৈইন ইললাঅ অন তাততাকূ মিনহুম তুকাহ; ওা য়ুহাযযিরুকুমুল লাহু নাফসাহ; ওা ইলাল লাহিল মাসীর
বাংলা অর্থ
মুমিনগন যেন অন্য মুমিনকে ছেড়ে কেন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কেন সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোন অনিষ্টের আশঙ্কা কর, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে আল্লাহ তা’আলা তাঁর সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। এবং সবাই কে তাঁর কাছে ফিরে যেতে হবে।
আয়াত 29
قُلْ إِن تُخْفُوا۟ مَا فِى صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ ٱللَّهُ ۗ وَيَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
কুল ইন তুখফূ মা ফী সুদূরিকুম অও তুবদূহু য়ালামহুল লাহ; ওা য়ালামু মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদ; ওাললাহু অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
বলে দিন, তোমরা যদি মনের কথা গোপন করে রাখ অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানতে পারেন। আর আসমান ও জমিনে যা কিছু আছে, সেসব ও তিনি জানেন। আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।
আয়াত 30
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍۢ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍۢ مُّحْضَرًۭا وَمَا عَمِلَتْ مِن سُوٓءٍۢ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُۥٓ أَمَدًۢا بَعِيدًۭا ۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفْسَهُۥ ۗ وَٱللَّهُ رَءُوفٌۢ بِٱلْعِبَادِ
বাংলা উচ্চারণ
য়াওমা তাজিদু কুললু নাফসিম মাঅমিলাত মিন খৈরিম মুহদারানও ওা মা অমিলাত মিন সূওইন তাওাদদু লাও অননা বৈনাহা ওা বৈনাহূও অমাদাম বাঈদা; ওা য়ুহাযযিরুকুমুল লাহু নাফসাহ; ওাললাহু রাঊফুম বিলিবাদ
বাংলা অর্থ
সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভাল কাজ করেছে; চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও, ওরা তখন কামনা করবে, যদি তার এবং এসব কর্মের মধ্যে ব্যবধান দুরের হতো! আল্লাহ তাঁর নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছেন। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।
আয়াত 31
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
কুল ইন কুনতুম তুহিববূনাল লাহা ফাততাবি ঊনী য়ুহবিবকুমুল লাহু ওা য়াঘফির লাকুম যুনূবাকুম; ওাললাহু ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।
আয়াত 32
قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
কুল অতীউল লাহা ওার রাসূলা ফা ইন তাওাললাও ফা ইননাল লাহা লা য়ুহিববুল কাফিরীন
বাংলা অর্থ
বলুন, আল্লাহ ও রসূলের আনুগত্য প্রকাশ কর। বস্তুতঃ যদি তারা বিমুখতা অবলম্বন করে, তাহলে আল্লাহ কাফেরদিগকে ভালবাসেন না।
আয়াত 33
۞ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰٓ ءَادَمَ وَنُوحًۭا وَءَالَ إِبْرَٰهِيمَ وَءَالَ عِمْرَٰنَ عَلَى ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ইননাল লাহাস তাফাঅ আদামা ওা নূহানও ওা আলা ইবরাহীমা ওা আলা ইমরানা অলাল আলামীন
বাংলা অর্থ
নিঃসন্দেহে আল্লাহ আদম (আঃ) নূহ (আঃ)͠ও ইব্রাহীম (আঃ) এর বংশধর এবং এমরানের খান্দানকে নির্বাচিত করেছেন।
আয়াত 34
ذُرِّيَّةًۢ بَعْضُهَا مِنۢ بَعْضٍۢ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
বাংলা উচ্চারণ
যুররিয়য়াতাম বাদুহা মিম বাদ; ওাললাহু সামীউন অলীম
বাংলা অর্থ
যারা বংশধর ছিলেন পরস্পরের। আল্লাহ শ্রবণকারী ও মহাজ্ঞানী।
আয়াত 35
إِذْ قَالَتِ ٱمْرَأَتُ عِمْرَٰنَ رَبِّ إِنِّى نَذَرْتُ لَكَ مَا فِى بَطْنِى مُحَرَّرًۭا فَتَقَبَّلْ مِنِّىٓ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ইয কালাতিম রা অতু ইমরানা রাববি ইননী নাযারতু লাকা মা ফী বাতনী মুহাররারান ফাতাকাববাল মিননী ইননাকা অনতাস সামীউল অলীম
বাংলা অর্থ
এমরানের স্ত্রী যখন বললো-হে আমার পালনকর্তা! আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত রেখে। আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত।
আয়াত 36
فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّى وَضَعْتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ ٱلذَّكَرُ كَٱلْأُنثَىٰ ۖ وَإِنِّى سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَٰنِ ٱلرَّجِيمِ
বাংলা উচ্চারণ
ফালামমা ওাকাথা কালাত রাববি ইননী ওাদাতুহাঅ উনসা ওাললাহু অলামু বিমা ওাদাত ওা লৈসায যাকারু কালুনসা ওা ইননী সামমৈতুহা মারয়ামা ওা ইননী উঈযুহা বিকা ওা যুররিয়য়াতাহা মিনাশ শৈতানির রাজীম
বাংলা অর্থ
অতঃপর যখন তাকে প্রসব করলো বলল, হে আমার পালনকর্তা! আমি একে কন্যা প্রসব করেছি। বস্তুতঃ কি সে প্রসব করেছে আল্লাহ তা ভালই জানেন। সেই কন্যার মত কোন পুত্রই যে নেই। আর আমি তার নাম রাখলাম মারইয়াম। আর আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি। অভিশপ্ত শয়তানের কবল থেকে।
আয়াত 37
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍۢ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنًۭا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا ٱلْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًۭا ۖ قَالَ يَٰمَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ ۖ إِنَّ ٱللَّهَ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
বাংলা উচ্চারণ
ফাতাকাববালাহা রাববুহা বিকাবূলিন হাসানিনও ওা অমবাতাহা নাবাতান হাসানানও ওা কাফফালাহা যাকারিয়য়া কুললামা দাখালা অলৈহা যাকারিয়য়াল মিহরাবা ওাজাদা ইনদাহা রিযকান কালা য়া মারয়ামু অননা লাকি হাযা কালাত হুওা মিন ইনদিল লাহি ইননাল লাহা য়ারযুকু মৈ য়াশাঔ বিঘৈরি হিসাব
বাংলা অর্থ
অতঃপর তাঁর পালনকর্তা তাঁকে উত্তম ভাবে গ্রহণ করে নিলেন এবং তাঁকে প্রবৃদ্ধি দান করলেন-অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। আর তাঁকে যাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পন করলেন। যখনই যাকারিয়া মেহরাবের মধ্যে তার কছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন "মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো?" তিনি বলতেন, "এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান করেন।"
আয়াত 38
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥ ۖ قَالَ رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةًۭ طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ
বাংলা উচ্চারণ
হুনাঅলিকা দাঅ যাকারিয়য়া রাববাহূ কালা রাববি হাব লী মিল লাদুনকা যুররিয়য়াতান তৈয়িবাতান ইননাকা সামীউদ দুআঅ
বাংলা অর্থ
সেখানেই যাকারিয়া তাঁর পালনকর্তার নিকট প্রার্থনা করলেন। বললেন, হে, আমার পালনকর্তা! তোমার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান কর-নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
আয়াত 39
فَنَادَتْهُ ٱلْمَلَٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٌۭ يُصَلِّى فِى ٱلْمِحْرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًۢا بِكَلِمَةٍۢ مِّنَ ٱللَّهِ وَسَيِّدًۭا وَحَصُورًۭا وَنَبِيًّۭا مِّنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ফানাদাত হুল মালাঐকাতু ওা হুওা কাঐমুনয় য়ুসাললী ফিল মিহরাবি অননাল লাহা য়ুবাশশিরুকা বি য়াহয়া মুসাদদিকাম বি কালিমাতিম মিনাল লাহি ওা সৈয়িদানও ওা হাসূরানও ওা নাবিয়য়াম মিনাস সালিহীন
বাংলা অর্থ
যখন তিনি কামরার ভেতরে নামাযে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাঁকে ডেকে বললেন যে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন।
আয়াত 40
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَٰمٌۭ وَقَدْ بَلَغَنِىَ ٱلْكِبَرُ وَٱمْرَأَتِى عَاقِرٌۭ ۖ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفْعَلُ مَا يَشَآءُ
বাংলা উচ্চারণ
কালা রাববি অননা য়াকূনু লী ঘুলামুনও ওা কাদ বালাঘানিয়াল কিবারু ওামরাতী আকিরুন কালা কাযালিকাল লাহু য়াফালু মা য়াশাঅ
বাংলা অর্থ
তিনি বললেন হে পালনকর্তা! কেমন করে আমার পুত্র সন্তান হবে, আমার যে বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও যে বন্ধ্যা। বললেন, আল্লাহ এমনি ভাবেই যা ইচ্ছা করে থাকেন।
আয়াত 41
قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةًۭ ۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًۭا ۗ وَٱذْكُر رَّبَّكَ كَثِيرًۭا وَسَبِّحْ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَٰرِ
বাংলা উচ্চারণ
কালা রাববিজ অল লীএ আয়াতান কালা আঅয়াতুকা আল্লাহ তুকাললিমান নাসা সালাসাতা অয়য়ামিন ইললা রামযা; ওযকুর রাববাকা কাসীরানও ওা সাববিহ বিলাশিয়য়ি ওাল ইবকার
বাংলা অর্থ
তিনি বললেন, হে পালনকর্তা আমার জন্য কিছু নিদর্শন দাও। তিনি বললেন, তোমার জন্য নিদর্শন হলো এই যে, তুমি তিন দিন পর্যন্ত কারও সাথে কথা বলবে না। তবে ইশারা ইঙ্গতে করতে পারবে এবং তোমার পালনকর্তাকে অধিক পরিমাণে স্মরণ করবে আর সকাল-সন্ধ্যা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষনা করবে।
আয়াত 42
وَإِذْ قَالَتِ ٱلْمَلَٰٓئِكَةُ يَٰمَرْيَمُ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصْطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা ইয কালাতিল মালাঐকাতু য়া য়া মারয়ামু ইননাল লাহাস তাফাকি ওা তাহহারাকি ওাসতাফাকি অলা নিসাঐল আলামীন
বাংলা অর্থ
আর যখন ফেরেশতা বলল হে মারইয়াম!, আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন। আর তোমাকে বিশ্ব নারী সমাজের উর্ধ্বে মনোনীত করেছেন।
আয়াত 43
يَٰمَرْيَمُ ٱقْنُتِى لِرَبِّكِ وَٱسْجُدِى وَٱرْكَعِى مَعَ ٱلرَّٰكِعِينَ
বাংলা উচ্চারণ
য়া মারয়ামুক নুতী লি রাববিকি ওাসজুদী ওারকাঈ মার রাকিঈন
বাংলা অর্থ
হে মারইয়াম! তোমার পালনকর্তার উপাসনা কর এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু কর।
আয়াত 44
ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۚ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَٰمَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ
বাংলা উচ্চারণ
যালিকা মিন অমবাঐল ঘৈবি নূহীহি ইলৈক; ওা মা কুনতা লাদৈহিম ইয য়ুলকূনা অকলামাহুম অয়য়ুহুম য়াকফুলু মারয়ামা ওা মা কুনতা লাদৈহিম ইয য়াখতাসিমূন
বাংলা অর্থ
এ হলো গায়েবী সংবাদ, যা আমি আপনাকে পাঠিয়ে থাকি। আর আপনি তো তাদের কাছে ছিলেন না, যখন প্রতিযোগিতা করছিল যে, কে প্রতিপালন করবে মারইয়ামকে এবং আপনি তাদের কাছে ছিলেন না, যখন তারা ঝগড়া করছিলো।
আয়াত 45
إِذْ قَالَتِ ٱلْمَلَٰٓئِكَةُ يَٰمَرْيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍۢ مِّنْهُ ٱسْمُهُ ٱلْمَسِيحُ عِيسَى ٱبْنُ مَرْيَمَ وَجِيهًۭا فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ وَمِنَ ٱلْمُقَرَّبِينَ
বাংলা উচ্চারণ
ইয কালাতিল মালাঐকাতু য়া মারয়ামু ইননাল লাহা য়ুবাশশিরুকি বি কালিমাতিম মিনহুস মুহুল মাসীহ উ ঈসাব নু মারয়ামা ওাজীহান ফিদ দুনয়া ওাল আখিরাতি ওা মিনাল মুকাররাবীন
বাংলা অর্থ
যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক বানীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত।
আয়াত 46
وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًۭا وَمِنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ওা য়ুকাললিমুন নাসা ফিলমাহদি ওা কাহলানও ওা মিনাসসালিহীন
বাংলা অর্থ
যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং পূর্ণ বয়স্ক হবেন তখন তিনি মানুষের সাথে কথা বলবেন। আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন।
আয়াত 47
قَالَتْ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى وَلَدٌۭ وَلَمْ يَمْسَسْنِى بَشَرٌۭ ۖ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
বাংলা উচ্চারণ
কালাত রাববি অননা য়াকূনু ঈ ওালাদুনও ওা লাম য়ামসাসনী বাশারুন কালা কাযালিকিল লাহু য়াখলুকু মা য়াশাঅ; ইযা কাদাঅ অমরান ফা ইননামা য়াকূলু লাহূ কুন ফায়াকূন
বাংলা অর্থ
তিনি বললেন, পরওয়ারদেগার! কেমন করে আমার সন্তান হবে; আমাকে তো কোন মানুষ স্পর্শ করেনি। বললেন এ ভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোন কাজ করার জন্য ইচ্ছা করেন তখন বলেন যে, ‘হয়ে যাও’ অমনি তা হয়ে যায়।
আয়াত 48
وَيُعَلِّمُهُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ
বাংলা উচ্চারণ
ওা য়ুঅললিমুহুল কিতাবা ওাল হিকমাতা ওাত তাওরাতা ওাল ইনজীল
বাংলা অর্থ
আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তওরাত, ইঞ্জিল।
আয়াত 49
وَرَسُولًا إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنِّى قَدْ جِئْتُكُم بِـَٔايَةٍۢ مِّن رَّبِّكُمْ ۖ أَنِّىٓ أَخْلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًۢا بِإِذْنِ ٱللَّهِ ۖ وَأُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ وَأُحْىِ ٱلْمَوْتَىٰ بِإِذْنِ ٱللَّهِ ۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِى بُيُوتِكُمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা রাসূলান ইলা বানীএ ইসরাঅঈলা অননী কাদ জিতুকুম বি আয়াতিম মির রাববিকুম অননী অখলুকু লাকুম মিনাততীনি কাহৈ অতিততৈরি ফা অনফুখু ফীহি ফায়াকূনু তৈরাম বি ইযনিল লাহি ওা উবরিউল অকমাহা ওাল অবরাসা ওা উহয়িল মাওতা বি ইযনিল লাহি ওা উনাববিউকুম বিমা তাকুলূনা ওা মা তাদদাখিরূনা ফী বুয়ূতিকুম; ইননা ফী যালিকা লা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনীন
বাংলা অর্থ
আর বণী ইসরাঈলদের জন্যে রসূল হিসেবে তাকে মনোনীত করবেন। তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখীর আকৃতি তৈরী করে দেই। তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি, তখন তা উড়ন্ত পাখীতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠ রোগীকে। আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহর হুকুমে। আর আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আস এবং যা তোমরা ঘরে রেখে আস। এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও।
আয়াত 50
وَمُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعْضَ ٱلَّذِى حُرِّمَ عَلَيْكُمْ ۚ وَجِئْتُكُم بِـَٔايَةٍۢ مِّن رَّبِّكُمْ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ওা মুসাদদিকাল লিমা বৈনা য়াদৈয়া মিনাত তাওরাতি ওা লিউহিললা লাকুম বাদাল লাযী হুররিমা অলৈকুম; ওা জিতুকুম বি আয়াতিম মির রাববিকুম ফাততাকুল লাহা ওা অতীঊন
বাংলা অর্থ
আর এটি পূর্ববর্তী কিতাব সমুহকে সত্যায়ন করে, যেমন তওরাত। আর তা এজন্য যাতে তোমাদের জন্য হালাল করে দেই কোন কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শনসহ। কাজেই আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর।
আয়াত 51
إِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۗ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা রাববী ওা রাববুকুম ফাবুদূহ; হাযা সিরাতুম মুসতাকীম
বাংলা অর্থ
নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা-তাঁর এবাদত কর, এটাই হলো সরল পথ।
আয়াত 52
۞ فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنْهُمُ ٱلْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِ ۖ قَالَ ٱلْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ অহাসসা ঈসা মিনহুমুল কুফরা কালা মান অনসারী ইলাল লাহি কালাল হাওারিয়য়ূনা নাহনু অনসারুল লাহি আমাননা বিললাহি ওাশহাদ বি অননা মুসলিমূন
বাংলা অর্থ
অতঃপর ঈসা (আঃ) যখন বণী ইসরায়ীলের কুফরী সম্পর্কে উপলব্ধি করতে পারলেন, তখন বললেন, কারা আছে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী-সাথীরা বললো, আমরা রয়েছি আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর তুমি সাক্ষী থাক যে, আমরা হুকুম কবুল করে নিয়েছি।
আয়াত 53
رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلْتَ وَٱتَّبَعْنَا ٱلرَّسُولَ فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّٰهِدِينَ
বাংলা উচ্চারণ
রাববানাঅ আমাননা বিমাঅ অনযালতা ওাততাবানার রাসূলা ফাকতুবনা মাশ শাহিদীন
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও।
আয়াত 54
وَمَكَرُوا۟ وَمَكَرَ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَٰكِرِينَ
বাংলা উচ্চারণ
ওা মাকারূ ওা মাকারাল লাহু ওাললাহু খৈরুল মাকিরীন
বাংলা অর্থ
এবং কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন। বস্তুতঃ আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী।
আয়াত 55
إِذْ قَالَ ٱللَّهُ يَٰعِيسَىٰٓ إِنِّى مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوْقَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۖ ثُمَّ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
ইয কালাল লাহু য়া ঈসাঅ ইননী মুতাওাফফীকা ওা রাফিউকা ইলৈয়া ওা মুতাহ হিরুকা মিনাল লাযীনা কাফারূ ওা জাইলুল লাযীনাততাবা ঊকা ফাওকাল লাযীনা কাফারূও ইলা য়াওমিল কিয়ামাতি সুমমা ইলৈয়া মারজিউকুম ফা অহকুমু বৈনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালীফূন
বাংলা অর্থ
আর স্মরণ কর, যখন আল্লাহ বলবেন, হে ঈসা! আমি তোমাকে নিয়ে নেবো এবং তোমাকে নিজের দিকে তুলে নিবো-কাফেরদের থেকে তোমাকে পবিত্র করে দেবো। আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের উপর জয়ী করে রাখবো। বস্তুতঃ তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন যে বিষয়ে তোমরা বিবাদ করতে, আমি তোমাদের মধ্যে তার ফয়সালা করে দেবো।
আয়াত 56
فَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَأُعَذِّبُهُمْ عَذَابًۭا شَدِيدًۭا فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
বাংলা উচ্চারণ
ফা অমমাল লাযীনা কাফারূ ফা উঅয যিবুহুম অযাবান শাদীদান ফিদদুনয়া ওাল আখিরাতি ওা মা লাহুম মিন নাসিরীন
বাংলা অর্থ
অতএব যারা কাফের হয়েছে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে-তাদের কোন সাহায্যকারী নেই।
আয়াত 57
وَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা অমমাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি ফা য়ুওাফফীহিম উজূরাহুম; ওাললাহু লা য়ুহিববুয যালিমীন
বাংলা অর্থ
পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে। তাদের প্রাপ্য পরিপুর্ণভাবে দেয়া হবে। আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না।
আয়াত 58
ذَٰلِكَ نَتْلُوهُ عَلَيْكَ مِنَ ٱلْءَايَٰتِ وَٱلذِّكْرِ ٱلْحَكِيمِ
বাংলা উচ্চারণ
যালিকা নাতলূহু অলৈকা মিনাল আয়াতি ওা যিকরিল হাকীম
বাংলা অর্থ
আমি তোমাদেরকে পড়ে শুনাই এ সমস্ত আয়াত এবং নিশ্চিত বর্ণনা।
আয়াত 59
إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ ٱللَّهِ كَمَثَلِ ءَادَمَ ۖ خَلَقَهُۥ مِن تُرَابٍۢ ثُمَّ قَالَ لَهُۥ كُن فَيَكُونُ
বাংলা উচ্চারণ
ইননা মাসালা ঈসা ইনদাল লাহি কামাসালি আদামা খালাকাহূ মিন তুরাবিন সুমমা কালা লাহূ কুন ফায়াকূন
বাংলা অর্থ
নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরী করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন।
আয়াত 60
ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُن مِّنَ ٱلْمُمْتَرِينَ
বাংলা উচ্চারণ
অলহাককু মির রাববিকা ফালা তাকুম মিনাল মুমতারীন
বাংলা অর্থ
যা তোমার পালকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য। কাজেই তোমরা সংশয়বাদী হয়ো না।
আয়াত 61
فَمَنْ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ فَقُلْ تَعَالَوْا۟ نَدْعُ أَبْنَآءَنَا وَأَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ ٱللَّهِ عَلَى ٱلْكَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
ফামান হাঅজজাকা ফীহি মিম বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাঅলাও নাদু অবনাআনা ওা অবনাআকুম ওা নিসাআনা ওা নিসাআকুম ওা অনফুসানা ওা অনফুসাকুম সুমমা নাবতাহিল ফানাজাল লানাতাল লাহি অলাল কাযিবীন
বাংলা অর্থ
অতঃপর তোমার নিকট সত্য সংবাদ এসে যাওয়ার পর যদি এই কাহিনী সম্পর্কে তোমার সাথে কেউ বিবাদ করে, তাহলে বল-এসো, আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের ও তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের আর তারপর চল আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী।
আয়াত 62
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْقَصَصُ ٱلْحَقُّ ۚ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
ইননা হাযা লাহুওাল কাসাসুল হাকক; ওা মা মিন ইলাহিন ইললাল লাহ; ওা ইননাল লাহা লা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ। আর এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই। আর আল্লাহ; তিনিই হলেন পরাক্রমশালী মহাপ্রাজ্ঞ।
আয়াত 63
فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ফা ইন তাওাললাও ফা ইননাল লাহালীমুন বিল মুফসিদীন
বাংলা অর্থ
তারপর যদি তারা গ্রহণ না করে, তাহলে প্রমাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ জানেন।
আয়াত 64
قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ تَعَالَوْا۟ إِلَىٰ كَلِمَةٍۢ سَوَآءٍۭ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشْرِكَ بِهِۦ شَيْـًۭٔا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًۭا مِّن دُونِ ٱللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا۟ فَقُولُوا۟ ٱشْهَدُوا۟ بِأَنَّا مُسْلِمُونَ
বাংলা উচ্চারণ
কুল য়া অহলাল কিতাবি তাঅলাও ইলা কালিমাতিন সাওাঐম বৈনানা ওা বৈনাকুম আল্লাহ নাবুদা ইললাল লাহা ওা লা নুশরিকা বিহী শৈঅনও ওা লা য়াততাখিযা বাদুনা বাদান অরবাবাম মিন দূনিল লাহ; ফা ইন তাওাললাও ফাকূলুশ হাদূ বি অননা মুসলিমূন
বাংলা অর্থ
বলুনঃ ‘হে আহলে-কিতাবগণ! একটি বিষয়ের দিকে আস-যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান-যে, আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সাথে কোন শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে, ‘সাক্ষী থাক আমরা তো অনুগত।
আয়াত 65
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لِمَ تُحَآجُّونَ فِىٓ إِبْرَٰهِيمَ وَمَآ أُنزِلَتِ ٱلتَّوْرَىٰةُ وَٱلْإِنجِيلُ إِلَّا مِنۢ بَعْدِهِۦٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ অহলাল কিতাবি লিমা তুহাঅজজূনা ফীএ ইবরাহীমা ওা মাঅ উনযিলাতিত তাওরাতু ওাল ইনজীলু ইললা মিম বাদিহ; অফালা তাকিলূন
বাংলা অর্থ
হে আহলে কিতাবগণ! কেন তোমরা ইব্রাহীমের বিষয়ে বাদানুবাদ কর? অথচ তওরাত ও ইঞ্জিল তাঁর পরেই নাযিল হয়েছে। তোমরা কি বুঝ না?
আয়াত 66
هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ حَٰجَجْتُمْ فِيمَا لَكُم بِهِۦ عِلْمٌۭ فَلِمَ تُحَآجُّونَ فِيمَا لَيْسَ لَكُم بِهِۦ عِلْمٌۭ ۚ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
হাঅ অনতুম হাঔলাঐ বাজাজতুম ফীমা লাকুম বিহী ইলমুন ফালিমা তুহাঅজজূনা ফীমা লৈসা লাকুম বিহী ইলম; ওাললাহু য়ালামু ওা অনতুম লা তালামূন
বাংলা অর্থ
শোন! ইতিপূর্বে তোমরা যে বিষয়ে কিছু জানতে, তাই নিয়ে বিবাদ করতে। এখন আবার যে বিষয়ে তোমরা কিছুই জান না, সে বিষয়ে কেন বিবাদ করছ?
আয়াত 67
مَا كَانَ إِبْرَٰهِيمُ يَهُودِيًّۭا وَلَا نَصْرَانِيًّۭا وَلَٰكِن كَانَ حَنِيفًۭا مُّسْلِمًۭا وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
মা কানা ইবরাহীমু য়াহূদিয়য়ানও ওা লা নাসরা নিয়য়ানও ওা লাকিন কানা হানীফাম মুসলিমানও ওা মা কানা মিনাল মুশরিকীন
বাংলা অর্থ
ইব্রাহীম ইহুদী ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিক্তু তিনি ছিলেন ‘হানীফ’ অর্থাৎ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্নসমর্পণকারী, এবং তিনি মুশরিক ছিলেন না।
আয়াত 68
إِنَّ أَوْلَى ٱلنَّاسِ بِإِبْرَٰهِيمَ لَلَّذِينَ ٱتَّبَعُوهُ وَهَٰذَا ٱلنَّبِىُّ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ۗ وَٱللَّهُ وَلِىُّ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা অওলান নাসি বি ইবরাহীমা লাললাযীনাত তাবা ঊহু ওা হাযান নাবিয়য়ু ওাললাযীনা আমানূ; ওাললাহু ওালিয়য়ুল মুমিনীন
বাংলা অর্থ
মানুষদের মধ্যে যারা ইব্রাহীমের অনুসরণ করেছিল, তারা, আর এই নবী এবং যারা এ নবীর প্রতি ঈমান এনেছে তারা ইব্রাহীমের ঘনিষ্ঠতম-আর আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু।
আয়াত 69
وَدَّت طَّآئِفَةٌۭ مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ لَوْ يُضِلُّونَكُمْ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
ওাদদাত তাঐফাতুম মিন অহলিল কিতাবি লাও য়ুদিল লূনাকুম ওা মা য়ুদিললূনা ইললাঅ অনফুসাহুম ওা মা য়াশুরূন
বাংলা অর্থ
কোন কোন আহলে-কিতাবের আকাঙ্খা, যাতে তোমাদের গোমরাহ করতে পারে, কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকেই গোমরাহ করে না। অথচ তারা বুঝতে পারে না।
আয়াত 70
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لِمَ تَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَأَنتُمْ تَشْهَدُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ অহলাল কিতাবি লিমা তাকফুরূনা বি আয়াতিল লাহি ওান অনতুম তাশাদূন
বাংলা অর্থ
হে আহলে-কিতাবগণ, কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার কর, অথচ তোমরাই তাঁর প্রবক্তা?
আয়াত 71
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لِمَ تَلْبِسُونَ ٱلْحَقَّ بِٱلْبَٰطِلِ وَتَكْتُمُونَ ٱلْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ অহালাল কিতাবি লিমা তালবিসূনাল হাককা বিলবাতিলি ওা তাকতুমূনাল হাককা ওা অনতুম তালামূন
বাংলা অর্থ
হে আহলে কিতাবগণ, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছ এবং সত্যকে গোপন করছ, অথচ তোমরা তা জান।
আয়াত 72
وَقَالَت طَّآئِفَةٌۭ مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ ءَامِنُوا۟ بِٱلَّذِىٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَجْهَ ٱلنَّهَارِ وَٱكْفُرُوٓا۟ ءَاخِرَهُۥ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাত তাঐফাতুম মিন অহলিল কিতাবি আমিনূ বিললাযীএ উনযিলা অলাল লাযীনা আমানূ ওাজহান নাহারি ওাকফুরূও আখিরাহূ লাললা হুম য়ারজিঊন
বাংলা অর্থ
আর আহলে-কিতাবগণের একদল বললো, মুসলমানগণের উপর যা কিছু অবর্তীণ হয়েছে তাকে দিনের প্রথম ভাগে মেনে নাও, আর দিনের শেষ ভাগে অস্বীকার ক র, হয়তো তারা মুখ ফিরিয়ে নিতে পারে।
আয়াত 73
وَلَا تُؤْمِنُوٓا۟ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ ٱلْهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤْتَىٰٓ أَحَدٌۭ مِّثْلَ مَآ أُوتِيتُمْ أَوْ يُحَآجُّوكُمْ عِندَ رَبِّكُمْ ۗ قُلْ إِنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা লা তুমিনূও ইললা লিমান তাবিঅ দীনাকুম কুল ইননাল হুদা হুদাল লাহি ঐ য়ুতাঅ অহাদুম মিসলা মাঅ ঊতীতুম অও য়ুহাঅজজূকুম ইনদা রাববিকুম, কুল ইননাল ফাদলা বিয়াদিল লাহ; য়ুতীহি মৈ য়াশাঅ; ওাললাহু ওাসিউন অলীম
বাংলা অর্থ
যারা তোমাদের ধর্মমতে চলবে, তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। বলে দিন নিঃসন্দেহে হেদায়েত সেটাই, যে হেদায়েত আল্লাহ করেন। আর এসব কিছু এ জন্যে যে, তোমরা যা লাভ করেছিলে তা অন্য কেউ কেন প্রাপ্ত হবে, কিংবা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের উপর তারা কেন প্রবল হয়ে যাবে! বলে দিন, মর্যাদা আল্লাহরই হাতে; তিনি যাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ।
আয়াত 74
يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
য়াখতাসসু বিরাহমাতিহী মৈ য়াশাঅ; ওাললাহু যুলফাদিল অযীম
বাংলা অর্থ
তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।
আয়াত 75
۞ وَمِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ مَنْ إِن تَأْمَنْهُ بِقِنطَارٍۢ يُؤَدِّهِۦٓ إِلَيْكَ وَمِنْهُم مَّنْ إِن تَأْمَنْهُ بِدِينَارٍۢ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآئِمًۭا ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَيْسَ عَلَيْنَا فِى ٱلْأُمِّيِّۦنَ سَبِيلٌۭ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা মিন অহলিল কিতাবি মান ইন তামানহু বিকিনতারিনয় য়ুঅদদিহী ইলৈকা ওা মিনহুম মান ইন তামানহু বিদীনারিল লা য়ুঅদদিহীএ ইলৈকা ইললা মা দুমতা অলৈহি কাঅ ইমা; যালিকা বিঅননাহুম কালূ লৈসা অলৈনা ফিল উমমিয়য়ীনা সাবীলুনও ওা য়াকূলূনা অলাল লাহিল কাযিবা ওা হুম য়ালামূন
বাংলা অর্থ
কোন কোন আহলে কিতাব এমনও রয়েছে, তোমরা যদি তাদের কাছে বহু ধন-সম্পদ আমানত রাখ, তাহলেও তা তোমাদের যথারীতি পরিশোধ করবে। আর তোদের মধ্যে অনেক এমনও রয়েছে যারা একটি দীনার গচ্ছিত রাখলেও ফেরত দেবে না-যে পর্যন্ত না তুমি তার মাথার উপর দাঁড়াতে পারবে। এটা এজন্য যে, তারা বলে রেখেছে যে, উম্মীদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোন পাপ নেই। আর তারা আল্লাহ সম্পর্কে জেনে শুনেই মিথ্যা বলে।
আয়াত 76
بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
বালা মান অওফা বিঅহদিহী ওাততাকা ফৈননাল লাহা য়ুহিববুল মুততাকীন
বাংলা অর্থ
যে লোক নিজ প্রতিজ্ঞা পূর্ন করবে এং পরহেজগার হবে, অবশ্যই আল্লাহ পরহেজগারদেরকে ভালবাসেন।
আয়াত 77
إِنَّ ٱلَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ ٱللَّهِ وَأَيْمَٰنِهِمْ ثَمَنًۭا قَلِيلًا أُو۟لَٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمْ فِى ٱلْءَاخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা য়াশতারূনা বিঅহদিল লাহি ওা অয়মানিহিম সামানান কালীলান উলাঐকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওা লা য়ুকাললিমুহুমুল লাহু ওা লা য়ানযুরু ইলৈহিম য়াওমাল কিয়ামাতি ওা লা য়ুযাককীহিম ওা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মুল্যে বিক্রয় করে, আখেরাতে তাদের কেন অংশ নেই। আর তাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। তাদের প্রতি (করুণার) দৃষ্টিও দেবেন না। আর তাদেরকে পরিশুদ্ধও করবেন না। বস্তুতঃ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।
আয়াত 78
وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًۭا يَلْوُۥنَ أَلْسِنَتَهُم بِٱلْكِتَٰبِ لِتَحْسَبُوهُ مِنَ ٱلْكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلْكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননা মিনহুম লাফারী কানয় য়ালওূনা অলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবূহু মিনাল কিতাব, ওা মা হুওা মিনাল কিতাবি ওা য়াকূলূন হুওা মিন ইনদিললাহি ওা মা হুওা মিন ইনদিললাহি ওা য়াকূলূনা অলাল লাহিল কাযিবা ওা হুম য়ালামূন
বাংলা অর্থ
আর তাদের মধ্যে একদল রয়েছে, যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে কর যে, তার কিতাব থেকেই পাঠ করছে। অথচ তারা যা আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয়। এবং তারা বলে যে, এসব কথা আল্লাহর তরফ থেকে আগত। অথচ এসব আল্লাহর তরফ থেকে প্রেরিত নয়। তারা বলে যে, এটি আল্লাহর কথা অথচ এসব আল্লাহর কথা নয়। আর তারা জেনে শুনে আল্লাহরই প্রতি মিথ্যারোপ করে।
আয়াত 79
مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤْتِيَهُ ٱللَّهُ ٱلْكِتَٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا۟ عِبَادًۭا لِّى مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن كُونُوا۟ رَبَّٰنِيِّۦنَ بِمَا كُنتُمْ تُعَلِّمُونَ ٱلْكِتَٰبَ وَبِمَا كُنتُمْ تَدْرُسُونَ
বাংলা উচ্চারণ
মা কানা লিবাশারিন ঐ য়ুতিয়াহুল লাহুল কিতাবা ওালহুকমা ওান নুবুওওাতা সুমমা য়াকূলা লিননাসি কূনূ ইবাদাল লী মিন দূনিল লাহি ওা লাকিন কূনূ রাববানিয় য়ীনা বিমা কুনতুম তুঅললিমূনাল কিতাবা ওা বিমা কুনতুম তাদরুসূন
বাংলা অর্থ
কোন মানুষকে আল্লাহ কিতাব, হেকমত ও নবুওয়ত দান করার পর সে বলবে যে, ‘তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও’-এটা সম্ভব নয়। বরং তারা বলবে, ‘তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেমন, তোমরা কিতাব শিখাতে এবং যেমন তোমরা নিজেরা ও পড়তে।
আয়াত 80
وَلَا يَأْمُرَكُمْ أَن تَتَّخِذُوا۟ ٱلْمَلَٰٓئِكَةَ وَٱلنَّبِيِّۦنَ أَرْبَابًا ۗ أَيَأْمُرُكُم بِٱلْكُفْرِ بَعْدَ إِذْ أَنتُم مُّسْلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা লা য়ামুরাকুম অন তাততাখিযুল মালাঅ ইকাতা ওান নাবিয়য়ীনা অরবাবা; অ য়ামুরুকুম বিলকুফরি বাদা ইয অনতুম মুসলিমূন
বাংলা অর্থ
তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয় যে, তোমরা ফেরেশতা ও নবীগনকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও। তোমাদের মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুফরী শেখাবে?
আয়াত 81
وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلنَّبِيِّۦنَ لَمَآ ءَاتَيْتُكُم مِّن كِتَٰبٍۢ وَحِكْمَةٍۢ ثُمَّ جَآءَكُمْ رَسُولٌۭ مُّصَدِّقٌۭ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥ ۚ قَالَ ءَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِى ۖ قَالُوٓا۟ أَقْرَرْنَا ۚ قَالَ فَٱشْهَدُوا۟ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ
বাংলা উচ্চারণ
ওা ইয অখাযাল লাহু মীসাকান নাবিয়য়ীনা লামাঅ আতৈতুকুম মিন কিতাবিনও ওা হিকমাতিন সুমমা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাকুম লাতুমিনুননা বিহী ওা লাতানসুরুননাহ; কালা আকরারতুম ওা অখাযতুম অলা যালিকুম ইসরী কালূও অকরারনা; কালা ফাশহাদূ ওা অনা মাকুম মিনাশ শাহিদীন
বাংলা অর্থ
আর আল্লাহ যখন নবীগনের কাছ থেকে অস্বীকার গ্রহন করলেন যে, আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও জ্ঞান এবং অতঃপর তোমাদের নিকট কোন রসূল আসেন তোমাদের কিতাবকে সত্য বলে দেয়ার জন্য, তখন সে রসূলের প্রতি ঈমান আনবে এবং তার সাহায্য করবে। তিনি বললেন, ‘তোমার কি অঙ্গীকার করছো এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ? তারা বললো, ‘আমরা অঙ্গীকার করেছি’। তিনি বললেন, তাহলে এবার সাক্ষী থাক। আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম।
আয়াত 82
فَمَن تَوَلَّىٰ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ
বাংলা উচ্চারণ
ফামান তাওাললা বাদা যালিকা ফা উলাঐকা হুমুল ফাসিকূন
বাংলা অর্থ
অতঃপর যে লোক এই ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে, সেই হবে নাফরমান।
আয়াত 83
أَفَغَيْرَ دِينِ ٱللَّهِ يَبْغُونَ وَلَهُۥٓ أَسْلَمَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًۭا وَكَرْهًۭا وَإِلَيْهِ يُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
অফাঘৈরা দীনিল লাহি য়াবঘূনা ওা লাহূও অসলামা মান ফিস সামাওাতি ওাল অরদি তাওানও ওা কারহানও ওা ইলৈহি য়ুরজাঊন
বাংলা অর্থ
তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তালাশ করছে? আসমান ও যমীনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তাঁরই অনুগত হবে এবং তাঁর দিকেই ফিরে যাবে।
আয়াত 84
قُلْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ عَلَيْنَا وَمَآ أُنزِلَ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍۢ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ
বাংলা উচ্চারণ
কুল আমাননা বিললাহি ওা মাঅ উনযিলা অলৈনা ওা মাঅ উনযিলা অলাঅ ইবরাহীমা ওা ইসমাঈলা ওা ইশাকা ওা য়াকূবা ওাল অসবাতি ওা মাঅ ঊতিয়া মূসা ওা ঈসা ওান নাবিয়য়ূনা মির রাববিহিম লা নুফাররিকু বৈনা অহাদিম মিনহুম ওা নাহনু লাহূ মুসলিমূন
বাংলা অর্থ
বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাঁদের সন্তানবর্গের উপর আর যা কিছু পেয়েছেন মূসা ও ঈসা এবং অন্যান্য নবী রসূলগণ তাঁদের পালনকর্তার পক্ষ থেকে। আমরা তাঁদের কারো মধ্যে পার্থক্য করি না। আর আমরা তাঁরই অনুগত।
আয়াত 85
وَمَن يَبْتَغِ غَيْرَ ٱلْإِسْلَٰمِ دِينًۭا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِى ٱلْءَاخِرَةِ مِنَ ٱلْخَٰسِرِينَ
বাংলা উচ্চারণ
ওা মৈ য়াবতাঘি ঘৈরাল ইসলামি দীনান ফালানয় য়ুকবালা মিনহু ওা হুওা ফিল আখিরাতি মিনাল খাসিরীন
বাংলা অর্থ
যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।
আয়াত 86
كَيْفَ يَهْدِى ٱللَّهُ قَوْمًۭا كَفَرُوا۟ بَعْدَ إِيمَٰنِهِمْ وَشَهِدُوٓا۟ أَنَّ ٱلرَّسُولَ حَقٌّۭ وَجَآءَهُمُ ٱلْبَيِّنَٰتُ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
কৈফা য়াহদিল লাহু কাওমান কাফারূ বাদা ঈমানিহিম ওা শাহিদূও অননার রাসূলা হাককুনও ওা জাআহুমুল বৈয়িনাত; ওাললাহু লা য়াহদিল কাওমায যালিমীন
বাংলা অর্থ
কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়েত দান করবেন, যারা ঈমান আনার পর এবং রসূলকে সত্য বলে সাক্ষ্য দেয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাফের হয়েছে। আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না।
আয়াত 87
أُو۟لَٰٓئِكَ جَزَآؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ ٱللَّهِ وَٱلْمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
উলাঐকা জাযাঔহুম অননা অলৈহিম লানাতাল লাহি ওালমালাঐকাতি ওাননাসি অজমাঈন
বাংলা অর্থ
এমন লোকের শাস্তি হলো আল্লাহ, ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত।
আয়াত 88
خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ ٱلْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ
বাংলা উচ্চারণ
খালিদীনা ফীহা লা য়ুখাফফাফু অনহুমুল অযাবু ওা লা হুম য়ুনযারূন
বাংলা অর্থ
সর্বক্ষণই তারা তাতে থাকবে। তাদের আযাব হালকাও হবে না এবং তার এত অবকাশও পাবে না।
আয়াত 89
إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ
বাংলা উচ্চারণ
ইললাল লাযীনা তাবূ মিম বাদি যালিকা ওা অসলাহূ ফা ইননাল লাহা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
কিন্তু যারা অতঃপর তওবা করে নেবে এবং সৎকাজ করবে তারা ব্যতীত, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালূ।
আয়াত 90
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بَعْدَ إِيمَٰنِهِمْ ثُمَّ ٱزْدَادُوا۟ كُفْرًۭا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা কাফারূ বাদা ঈমানিহিম সুমমায দাদূ কুফরাল লান তুকবালা তাওবাতুহুম ওা উলাঐকা হুমুদ দাঅললূন
বাংলা অর্থ
যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে, কস্মিণকালেও তাদের তওবা কবুল করা হবে না। আর তারা হলো গোমরাহ।
আয়াত 91
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَمَاتُوا۟ وَهُمْ كُفَّارٌۭ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ ٱلْأَرْضِ ذَهَبًۭا وَلَوِ ٱفْتَدَىٰ بِهِۦٓ ۗ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা কাফারূ ওা মাতূ ওা হুম কুফফারুন ফালানয় য়ুকবালা মিন অহাদিহিম মিলুল অরদি যাহাবানও ওা লাওিফতাদা বিহ; উলাঅ ইকা লাহুম অযাবুন অলীমুনও ওা মা লাহুম মিন নাসিরীন
বাংলা অর্থ
যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার পরিবর্তে দেয়া হয়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব! পক্ষান্তরে তাদের কোনই সাহায্যকারী নেই।
আয়াত 92
لَن تَنَالُوا۟ ٱلْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا۟ مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍۢ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
লান তানালুল বিররা হাততা তুনফিকূ মিমমা তুহিববূন; ওা মা তুনফিকূ মিন শৈইন ফা ইননাল লাহা বিহী অলীম
বাংলা অর্থ
কস্মিণকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর। আর তোমরা যদি কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন।
আয়াত 93
۞ كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلًّۭا لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَٰٓءِيلُ عَلَىٰ نَفْسِهِۦ مِن قَبْلِ أَن تُنَزَّلَ ٱلتَّوْرَىٰةُ ۗ قُلْ فَأْتُوا۟ بِٱلتَّوْرَىٰةِ فَٱتْلُوهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
কুললুত তাঅমি কানা হিললাল লি বানীএ ইসরাঅঈলা ইললা মা হাররামা ইসরাঅঈলু অলা নাফসিহী মিন কাবলি অন তুনযযালাত তাওরাহ; কুল ফাতূ বিত তাওরাতি ফাতলূহাঅ ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তওরাত নাযিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন, সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনী-ইসরায়ীলদের জন্য হালাল ছিল। তুমি বলে দাও, তোমরা যদি সত্যবাদী হয়ে থাক। তাহলে তওরাত নিয়ে এসো এবং তা পাঠ কর।
আয়াত 94
فَمَنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ مِنۢ بَعْدِ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ
বাংলা উচ্চারণ
ফামানিফ তারা অলাল লাহিলকাযিবা মিম বাদি যালিকা ফা উলাঐকা হুমুয যালিমূন
বাংলা অর্থ
অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে, তারাই যালেম সীমালংঘনকারী।
আয়াত 95
قُلْ صَدَقَ ٱللَّهُ ۗ فَٱتَّبِعُوا۟ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًۭا وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
কুল সাদাকাল লাহ; ফাততাবিঊ মিললাতা ইবরাহীমা হানীফানও ওা মা কানা মিনাল মুশ রিকীন
বাংলা অর্থ
বল, ‘আল্লাহ সত্য বলেছেন। এখন সবাই ইব্রাহীমের ধর্মের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন একনিষ্ঠ ভাবে সত্যধর্মের অনুসারী। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।
আয়াত 96
إِنَّ أَوَّلَ بَيْتٍۢ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِى بِبَكَّةَ مُبَارَكًۭا وَهُدًۭى لِّلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ইননা অওওালা বৈতিনও ওুদিঅ লিননাসি লাললাযী বি বাককাতা মুবারাকানও ওা হুদাল লিল আলামীন
বাংলা অর্থ
নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়।
আয়াত 97
فِيهِ ءَايَٰتٌۢ بَيِّنَٰتٌۭ مَّقَامُ إِبْرَٰهِيمَ ۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنًۭا ۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلْبَيْتِ مَنِ ٱسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًۭا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنِ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ফীহি আয়াতুম বৈয়িনাতুম মাকামু ইবরাহীমা ওা মান দাখালাহূ কানা আমিনা; ওা লিললাহি অলান নাসি হিজজুল বৈতি মানিস তাতাঅ ইলৈহি সাবীলা; ওা মান কাফারা ফা ইননাল লাহা ঘানিয়য়ুন অনিল আলামীন
বাংলা অর্থ
এতে রয়েছে মকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে, লোক এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ?2480;য়েছে এ পর্যন্ত পৌছার। আর যে লোক তা মানে না। আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না।
আয়াত 98
قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لِمَ تَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
কুল য়াঅ অহলাল কিতাবি লিমা তাকফুরূনা বি আয়াতিললাহি ওাললাহু শাহীদুন অলা মা তামালূন
বাংলা অর্থ
বলুন, হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর কিতাব অমান্য করছো, অথচ তোমরা যা কিছু কর, তা আল্লাহর সামনেই রয়েছে।
আয়াত 99
قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنْ ءَامَنَ تَبْغُونَهَا عِوَجًۭا وَأَنتُمْ شُهَدَآءُ ۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
কুল য়াঅ অহলাল কিতাবি লিমা তুসুদদূনা অন সাবীলিল লাহি মান আমানা তাবঘূনাহা ইওাজানও ওা অনতুম শুহাদাঅ; ওা মাললাহু বিঘাফিলিন অমমা তামালূন
বাংলা অর্থ
বলুন, হে আহলে কিতাবগণ! কেন তোমরা আল্লাহর পথে ঈমানদারদিগকে বাধা দান কর-তোমরা তাদের দ্বীনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অনুসন্ধান কর, অথচ তোমরা এ পথের সত্যতা প্রত্যক্ষ করছ। বস্তুতঃ আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন।
আয়াত 100
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تُطِيعُوا۟ فَرِيقًۭا مِّنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ يَرُدُّوكُم بَعْدَ إِيمَٰنِكُمْ كَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল লাযীনা আমানূ ইন তুতীঊ ফারীকাম মিনাল লাযীনা ঊতুল কিতাবা য়ারুদদূকুম বাদা ঈমানিকুম কাফিরীন
বাংলা অর্থ
হে ঈমানদারগণ! তোমরা যদি আহলে কিতাবদের কোন ফেরকার কথা মান, তাহলে ঈমান আনার পর তারা তোমাদিগকে কাফেরে পরিণত করে দেবে।
আয়াত 101
وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنتُمْ تُتْلَىٰ عَلَيْكُمْ ءَايَٰتُ ٱللَّهِ وَفِيكُمْ رَسُولُهُۥ ۗ وَمَن يَعْتَصِم بِٱللَّهِ فَقَدْ هُدِىَ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা কৈফা তাকফুরূনা ওা অনতুম তুতলা অলৈকুম আয়াতুল লাহি ওা ফীকুম রাসূলুহ; ওা মৈ য়াতাসিম বৈললাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুসতাকীম
বাংলা অর্থ
আর তোমরা কেমন করে কাফের হতে পার, অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াত সমূহ এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রসূল। আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথের।
আয়াত 102
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল লাযীনা আমানুত তাকুল লাহা হাককা তুকাতিহী ওা লা তামূনতুননা ইললা ওা অনতুম মুসলিমূন
বাংলা অর্থ
হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
আয়াত 103
وَٱعْتَصِمُوا۟ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعًۭا وَلَا تَفَرَّقُوا۟ ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَآءًۭ فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِۦٓ إِخْوَٰنًۭا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍۢ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওাতাসিমূ বি হাবলিল লাহি জামীঅনও ওা লা তাফাররাকূ; ওাযকুরূ নিমাতাল লাহি অলৈকুম ইয কুনতুম অদাআন ফা অললাফা বৈনা কুলূবিকুম ফা অসবাহ তুম বিনিমাতিহীএ ইখওানানও ওা কুনতুম অলা শাফা হুফরাতিম মিনান নারি ফা অনকাযাকুম মিনহা; কাযালিকা য়ুবৈয়িনুল লাহু লাকুম আয়াতিহী লাললাকুম তাহতাদূন
বাংলা অর্থ
আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার।
আয়াত 104
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌۭ يَدْعُونَ إِلَى ٱلْخَيْرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
ওালতাকুম মিনকুম উমমাতুনয় য়াদূনা ইলাল খৈরি ওা য়ামুরূনা বিলমা রূফি ওা য়ানহাওনা অনিল মুনকার; ওা উলাঐকা হুমুল মুফলিহূন
বাংলা অর্থ
আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম।
আয়াত 105
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ تَفَرَّقُوا۟ وَٱخْتَلَفُوا۟ مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْبَيِّنَٰتُ ۚ وَأُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা লা তাকূনূ কাললাযীনা তাফাররাকূ ওাখতালাফূ মিম বাদি মা জাআহুমুল বৈয়িনাত; ওা উলাঐকা লাহুম অযাবুন অযীম
বাংলা অর্থ
আর তাদের মত হয়ো না, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে-তাদের জন্যে রয়েছে ভয়ঙ্কর আযাব।
আয়াত 106
يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌۭ وَتَسْوَدُّ وُجُوهٌۭ ۚ فَأَمَّا ٱلَّذِينَ ٱسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُم بَعْدَ إِيمَٰنِكُمْ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা তাবয়াদদু ওুজূহুনও ওা তাসওাদদু ওুজূহ; ফামমাল লাযীনাস ওাদদাত ওুজূহুম অকাফারতুম বাদা ঈমানিকুম ফাযূকুল অযাবা বিমা কুনতুম তাকফুরূন
বাংলা অর্থ
সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে, আর কোন কোন মুখ হবে কালো। বস্তুতঃ যাদের মুখ কালো হবে, তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? এবার সে কুফরীর বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ কর।
আয়াত 107
وَأَمَّا ٱلَّذِينَ ٱبْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِى رَحْمَةِ ٱللَّهِ هُمْ فِيهَا خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
ওা অমমাল লাযীনাবয়াদদ অত ওুজূহুহুম ফাফী রাহমাতিল লাহি হুম ফীহা খালিদূন
বাংলা অর্থ
আর যাদের মুখ উজ্জ্বল হবে, তারা থাকবে রহমতের মাঝে। তাতে তারা অনন্তকাল অবস্থান করবে।
আয়াত 108
تِلْكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِٱلْحَقِّ ۗ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلْمًۭا لِّلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
তিলকা আয়াতুল লাহি নাতলূহা অলৈকা বিলহাকক; ওা মাল লাহু য়ুরীদু যুলমাললিল আলামীন
বাংলা অর্থ
এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ, যা তোমাদিগকে যথাযথ পাঠ করে শুনানো হচ্ছে। আর আল্লাহ বিশ্ব জাহানের প্রতি উৎপীড়ন করতে চান না।
আয়াত 109
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
বাংলা উচ্চারণ
ওা লিললাহি মা ফিসসামাওাতি ওা মা ফিল অরদ; ওা ইলাল লাহি তুরজাউল উমূর
বাংলা অর্থ
আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতিই সব কিছু প্রত্যাবর্তনশীল।
আয়াত 110
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِٱللَّهِ ۗ وَلَوْ ءَامَنَ أَهْلُ ٱلْكِتَٰبِ لَكَانَ خَيْرًۭا لَّهُم ۚ مِّنْهُمُ ٱلْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ ٱلْفَٰسِقُونَ
বাংলা উচ্চারণ
কুনতুম খৈরা উমমাতিন উখরিজাত লিননাসি তামুরূনা বিলমারূফি ওা তানহাওনা অনিল মুনকারি ওা তুমিনূনা বিললাহ; ওা লাও আমানা অহলুল কিতাবি লাকানা খৈরাল লাহুম মিনহুমুল মুমিনূনা ওা অকসারুহুমুল ফাসিকূন
বাংলা অর্থ
তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে-কিতাবরা যদি ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার আর অধিকাংশই হলো পাপাচারী।
আয়াত 111
لَن يَضُرُّوكُمْ إِلَّآ أَذًۭى ۖ وَإِن يُقَٰتِلُوكُمْ يُوَلُّوكُمُ ٱلْأَدْبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ
বাংলা উচ্চারণ
লৈ য়াদুররূকুম ইললাঅ অযানও ওা ঐ য়ুকাতিলূকুম য়ুওাললূকুমুল অদবারা সুমমা লা য়ুনসারূন
বাংলা অর্থ
যৎসামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে। অতঃপর তাদের সাহায্য করা হবে না।
আয়াত 112
ضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوٓا۟ إِلَّا بِحَبْلٍۢ مِّنَ ٱللَّهِ وَحَبْلٍۢ مِّنَ ٱلنَّاسِ وَبَآءُو بِغَضَبٍۢ مِّنَ ٱللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلْمَسْكَنَةُ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّۢ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ
বাংলা উচ্চারণ
দুরিবাত অলৈহিমুয যিললাতু ঐনা মা সুকিফূও ইললা বিহাবলিম মিনাল লাহি ওা হাবলিম মিনান নাসি ওা বাঅঊ বিঘাদাবিম মিনাললাহি ওা দুরিবাত অলৈহিমুল মাসকানাহ; যালিকা বিঅননাহুম কানূ য়াকফুরূনা বি আয়াতিল লাহি ওা য়াকতুলূনাল অমবিয়াআ বিঘৈরি হাকক; যালিকা বিমা অসাও ওা কানূ য়াতাদূন
বাংলা অর্থ
আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতিত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানেই তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর গযব। ওদের উপর চাপানো হয়েছে গলগ্রহতা। তা এজন্যে যে, ওরা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার কারণ, ওরা নাফরমানী করেছে এবং সীমা লংঘন করেছে।
আয়াত 113
۞ لَيْسُوا۟ سَوَآءًۭ ۗ مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ أُمَّةٌۭ قَآئِمَةٌۭ يَتْلُونَ ءَايَٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيْلِ وَهُمْ يَسْجُدُونَ
বাংলা উচ্চারণ
লৈসূ সাওাআ; মিন অহলিল কিতাবি উমমাতুন কাঐমাতুনয় য়াতলূনা আয়াতিল লাহি আনাআল লৈলি ওা হুম য়াসজুদূন
বাংলা অর্থ
তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের গভীরে তারা সেজদা করে।
আয়াত 114
يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَيُسَٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَأُو۟لَٰٓئِكَ مِنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
য়ুমিনূনা বিললাহি ওাল য়াওমিল আখিরি ওা য়া মুরূনা বিলমারূফি ওা য়ানহাওনা অনিল মুনকারি ওা য়ুসারিঊনা ফিল খৈরাতি ওা উলাইকা মিনাস সালিহীন
বাংলা অর্থ
তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়; অকল্যাণ থেকে বারণ করে এবং সৎকাজের জন্য সাধ্যমত চেষ্টা করতে থাকে। আর এরাই হল সৎকর্মশীল।
আয়াত 115
وَمَا يَفْعَلُوا۟ مِنْ خَيْرٍۢ فَلَن يُكْفَرُوهُ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
ওা মা য়াফালূ মিন খৈরিন ফালৈ য়ুকফারূহ; ওাললাহু অলীমুন বিলমুততাকীন
বাংলা অর্থ
তারা যেসব সৎকাজ করবে, কোন অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না। আর আল্লাহ পরহেযগারদের বিষয়ে অবগত।
আয়াত 116
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًۭٔا ۖ وَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۚ هُمْ فِيهَا خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা কাফারূ লান তুঘনিয়া অনহুম অমওালুম ওা লাঅ অওলাদুহুম মিনাল লাহি শৈ অনও ওা উলাঐকা অশাবুন নার; হুম ফীহা খালিদূন
বাংলা অর্থ
নিশ্চয় যারা কাফের হয়, তাদের ধন সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কখনও কোন কাজে আসবে না। আর তারাই হলো দোযখের আগুনের অধিবাসী। তারা সে আগুনে চিরকাল থাকবে।
আয়াত 117
مَثَلُ مَا يُنفِقُونَ فِى هَٰذِهِ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَثَلِ رِيحٍۢ فِيهَا صِرٌّ أَصَابَتْ حَرْثَ قَوْمٍۢ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَأَهْلَكَتْهُ ۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
বাংলা উচ্চারণ
মাসালু মা য়ুনফিকূনা ফী হাযিহিল হায়াতিদ দুনয়া কামাসালি রীহিন ফীহা সিররুন অস আবাত হারসা কাওমিন যালামূও অনফুসাহুম ফা অহলাকাথ; ওা মা যালামাহুমুল লাহু ওা লাকিন অনফুসাহুম য়াযলিমূন
বাংলা অর্থ
এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয়, তার তুলনা হলো ঝড়ো হাওয়ার মতো, যাতে রয়েছে তুষারের শৈত্য, যা সে জাতির শস্যক্ষেত্রে গিয়ে লেগেছে যারা নিজের জন্য মন্দ করেছে। অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। বস্তুতঃ আল্লাহ তাদের উপর কোন অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করছিল।
আয়াত 118
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ بِطَانَةًۭ مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًۭا وَدُّوا۟ مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ ٱلْبَغْضَآءُ مِنْ أَفْوَٰهِهِمْ وَمَا تُخْفِى صُدُورُهُمْ أَكْبَرُ ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْءَايَٰتِ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল লাযীনা আমানূ লা তাততাখিযূ বিতানাতাম মিন দূনিকুম লা য়ালূনাকুম খাবালানও ওাদদূ মা অনিততুম কাদ বাদাতিল বাঘদাঔ মিন অফওাহিহিম; ওা মা তুখফী সুদূরুহুম অকবার; কাদ বৈয়াননা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলূন
বাংলা অর্থ
হে ঈমানদারগণ! তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোন ক্রটি করে না-তোমরা কষ্টে থাক, তাতেই তাদের আনন্দ। শত্রুতাপ্রসুত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়। আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে, তা আরো অনেকগুণ বেশী জঘন্য। তোমাদের জন্যে নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও।
আয়াত 119
هَٰٓأَنتُمْ أُو۟لَآءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِٱلْكِتَٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمْ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ عَضُّوا۟ عَلَيْكُمُ ٱلْأَنَامِلَ مِنَ ٱلْغَيْظِ ۚ قُلْ مُوتُوا۟ بِغَيْظِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা উচ্চারণ
হাঅ অনতুম উলাঐ তুহিববূনাহুম ওা লা য়ুহিববূনাকুম ওা তুমিনূনা বিল কিতাবি কুললিহী ওা ইযা লাকূকুম কালূও আমাননা ওা ইযা খালাও অদদূ অলৈকুমুল অনামিলা মিনাল ঘৈয; কুল মূতূ বিঘৈ যিকুম; ইননাল লাহা অলীমুম বিযাতিস সুদূর
বাংলা অর্থ
দেখ! তোমরাই তাদের ভালবাস, কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদভাব পোষণ করে না। আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস কর। অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে, বলে, আমরা ঈমান এনেছি। পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায়, তখন তোমাদের উপর রোষবশতঃ আঙ্গুল কামড়াতে থাকে। বলুন, তোমরা আক্রোশে মরতে থাক। আর আল্লাহ মনের কথা ভালই জানেন।
আয়াত 120
إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌۭ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌۭ يَفْرَحُوا۟ بِهَا ۖ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْـًٔا ۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌۭ
বাংলা উচ্চারণ
ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওা ইন তুসিবকুম সৈয়িঅতুনয় য়াফরাহূ বিহা ওা ইন তাসবিরূ ওা তাততাকূ লা য়াদ উররুকুম কৈদুহুম শৈআ; ইননাল লাহা বিমা য়ামালূনা মুহীত
বাংলা অর্থ
তোমাদের যদি কোন মঙ্গল হয়; তাহলে তাদের খারাপ লাগে। আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে আনন্দিত হয় আর তাতে যদি তোমরা ধৈর্য্যধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনই ক্ষতি হবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সে সমস্তই আল্লাহর আয়ত্তে রয়েছে।
আয়াত 121
وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ ٱلْمُؤْمِنِينَ مَقَٰعِدَ لِلْقِتَالِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
বাংলা উচ্চারণ
ওা ইয ঘাদাওতা মিন অহলিকা তুবাওওিউল মুমিনীনা মাকাইদা লিলকিতাল; ওাললাহু সামীউন অলীম
বাংলা অর্থ
আর আপনি যখন পরিজনদের কাছ থেকে সকাল বেলা বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করলেন, আর আল্লাহ সব বিষয়েই শোনেন এবং জানেন।
আয়াত 122
إِذْ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمْ أَن تَفْشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَا ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ইয হামমাত তাঐফাতানি মিনকুম অন তাফশালা ওাললাহু ওালিয়য়ুহুমা; ওা অলাল লাহি ফালয়াতাওাককালিল মুমিনূন
বাংলা অর্থ
যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম হলো, অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন, আর আল্লাহর উপরই ভরসা করা মুমিনদের উচিত।
আয়াত 123
وَلَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدْرٍۢ وَأَنتُمْ أَذِلَّةٌۭ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ নাসারাকুমুল লাহু বিবাদরিনও ওা অনতুম অযিললাতুন ফাততাকুল লাহা লাললাকুম তাশকুরূন
বাংলা অর্থ
বস্তুতঃ আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো।
আয়াত 124
إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَٰثَةِ ءَالَٰفٍۢ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُنزَلِينَ
বাংলা উচ্চারণ
ইয তাকূলু লিলমুমিনীনা অলৈ য়াকফিয়াকুম ঐয়ুমিদদাকুম রাববুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাঐকাতি মুনযালীন
বাংলা অর্থ
আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে-তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেরেশতা পাঠাবেন।
আয়াত 125
بَلَىٰٓ ۚ إِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ ءَالَٰفٍۢ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُسَوِّمِينَ
বাংলা উচ্চারণ
বালাঅ; ইন তাসবিরূ ওা তাততাকূ ওা য়াতূকুম মিন ফাওরিহিম হাযা য়ুমদিদকুম রাববুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাঐকাতি মুসাওওৈমীন
বাংলা অর্থ
অবশ্য তোমরা যদি সবর কর এবং বিরত থাক আর তারা যদি তখনই তোমাদের উপর চড়াও হয়, তাহলে তোমাদের পালনকর্তা চিহিߦ#2468; ঘোড়ার উপর পাঁচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন।
আয়াত 126
وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُم بِهِۦ ۗ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ
বাংলা উচ্চারণ
ওা মা জালাহুল লাহু ইললা বুশরা লাকুম ওা লিতাতমৈননা কুলূবুকুম বিহ ওা মাননাসরু ইললা মিন ইনদিলললাহিল অযীযিল হাকীম
বাংলা অর্থ
বস্তুতঃ এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে। আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত, মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে,
আয়াত 127
لِيَقْطَعَ طَرَفًۭا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَوْ يَكْبِتَهُمْ فَيَنقَلِبُوا۟ خَآئِبِينَ
বাংলা উচ্চারণ
লৈয়াকতা তারাফাম মিনাল লাযীনা কাফারূও অও য়াকবিতাহুম ফায়ানকালিবূ খাঐবীন
বাংলা অর্থ
যাতে ধবংস করে দেন কোন কোন কাফেরকে অথবা লাঞ্ছিত করে দেন-যেন ওরা বঞ্চিত হয়ে ফিরে যায়।
আয়াত 128
لَيْسَ لَكَ مِنَ ٱلْأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَٰلِمُونَ
বাংলা উচ্চারণ
লৈসা লাকা মিনাল অমরিশৈউন অও য়াতূবা অলৈহিম অও য়ুঅয যি বাহুম ফা ইননাহুম যালিমূন
বাংলা অর্থ
হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে আযাব দেবেন। এ ব্যাপারে আপনার কোন করণীয় নাই। কারণ তারা রয়েছে অন্যায়ের উপর।
আয়াত 129
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা লিলাহি মা ফিসসামাওাতি ওা মা ফিলারদ; য়াঘফিরু লিমৈয়াশাঔ ওা য়ুঅযযিবু মৈয়াশাঅ; ওাললাহু ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে, সেসবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়।
আয়াত 130
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوا۟ ٱلرِّبَوٰٓا۟ أَضْعَٰفًۭا مُّضَٰعَفَةًۭ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল লাযীনা আমানূ লা তাকুহুর রিবাঅ অদাফাম মুদাঅফাতানও ওাততাকুল লাহা লাললাকুম তুফলিহূন
বাংলা অর্থ
হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।
আয়াত 131
وَٱتَّقُوا۟ ٱلنَّارَ ٱلَّتِىٓ أُعِدَّتْ لِلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওাততাকুন নারাল লাতীএ উইদদাত লিলকাফিরীন
বাংলা অর্থ
এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাক, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে।
আয়াত 132
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
বাংলা উচ্চারণ
ওা অতীউল লাহা ওার রাসূলা লাললাকুম তুরহামূন
বাংলা অর্থ
আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়।
আয়াত 133
۞ وَسَارِعُوٓا۟ إِلَىٰ مَغْفِرَةٍۢ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
ওা সারিঊও ইলা মাঘফিরাতিম মির রাববিকুম ওা জাননাতিন অরদুহাসসামাওাতু ওাল অরদু উইদদাত লিলমুততাকীন
বাংলা অর্থ
তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য।
আয়াত 134
ٱلَّذِينَ يُنفِقُونَ فِى ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلْكَٰظِمِينَ ٱلْغَيْظَ وَٱلْعَافِينَ عَنِ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়ুনফিকূনা ফিসসাররাঐ ওাদদাররাঐ ওাল কাযিমীনাল ঘৈযা ওাল আফীনা অনিননাস; ওাললাহু য়ুহিববুল মুহসিনীন
বাংলা অর্থ
যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন।
আয়াত 135
وَٱلَّذِينَ إِذَا فَعَلُوا۟ فَٰحِشَةً أَوْ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ذَكَرُوا۟ ٱللَّهَ فَٱسْتَغْفَرُوا۟ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟ وَهُمْ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা ইযা ফালূ ফাহিশাতান অও যালামূও অনফুসাহুম যাকারুল লাহা ফাসতাঘফারূ লিযুনূবিহিম; ওা মৈ য়াঘফিরুয যুনূবা ইললাল লাহু ওা লাম য়ুসিররূ অলা মা ফালূ ওা হুম য়ালামূও
বাংলা অর্থ
তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।
আয়াত 136
أُو۟لَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغْفِرَةٌۭ مِّن رَّبِّهِمْ وَجَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ وَنِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ
বাংলা উচ্চারণ
উলাঐকা জাযাঔহুম মাঘফিরাতুম মির রাববিহিম ওা জাননাতুন তাজরী মিন তাহতিহাল অনহারু খালিদীনা ফীহা; ওা নিমা অজরুল আমিলীন
বাংলা অর্থ
তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান।
আয়াত 137
قَدْ خَلَتْ مِن قَبْلِكُمْ سُنَنٌۭ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
কাদ খালাত মিন কাবলিকুম সুনানুম ফাসীরূ ফিল অরদি ফানযুরূ কৈফা কানা আকিবা তুল মুকাযযিবীন
বাংলা অর্থ
তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের জীবনাচরণ। তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে।
আয়াত 138
هَٰذَا بَيَانٌۭ لِّلنَّاسِ وَهُدًۭى وَمَوْعِظَةٌۭ لِّلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
হাযা বায়ানুল লিননাসি ওা হুদানও ওা মাওিযাতুল লিলমুততাকীন
বাংলা অর্থ
এই হলো মানুষের জন্য বর্ণনা। আর যারা ভয় করে তাদের জন্য উপদেশবাণী।
আয়াত 139
وَلَا تَهِنُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লা তাহিনূ ওা লা তাহযানূ ওা অনতুমুল অলাওনা ইন কুনতুম মুমিনীন
বাংলা অর্থ
আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।
আয়াত 140
إِن يَمْسَسْكُمْ قَرْحٌۭ فَقَدْ مَسَّ ٱلْقَوْمَ قَرْحٌۭ مِّثْلُهُۥ ۚ وَتِلْكَ ٱلْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ ٱلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَآءَ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ইনয়য়ামসাসকুম কারহুম ফাকাদ মাসসাল কাওমা কারহুম মিসলুহ; ওা তিলকাল অয়য়ামু নুদাওিলুহা বৈনান নাসি ওা লিয়ালামাল লাহুল লাযীনা আমানূ ওা য়াততাখিযা মিনকুম শুহাদাঅ; ওাললাহু লা য়ুহ ইববুয যালিমীন
বাংলা অর্থ
তোমরা যদি আহত হয়ে থাক, তবে তারাও তো তেমনি আহত হয়েছে। আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এভাবে আল্লাহ জানতে চান কারা ঈমানদার আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান। আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না।
আয়াত 141
وَلِيُمَحِّصَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَيَمْحَقَ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা লিয়ুমাহহিসাল লাহুল লাযীনা আমানূ ওা য়ামহাকাল কাফিরীন
বাংলা অর্থ
আর এ কারণে আল্লাহ ঈমানদারদেরকে পাক-সাফ করতে চান এবং কাফেরদেরকে ধবংস করে দিতে চান।
আয়াত 142
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُوا۟ مِنكُمْ وَيَعْلَمَ ٱلصَّٰبِرِينَ
বাংলা উচ্চারণ
অম হাসিবতুম অন তাদখুলুল জানননাতা ওা লামমা য়ালামিল লাহুল লাযীনা জাহাদূ মিনকুম ওা য়ালামাস সাবিরীন
বাংলা অর্থ
তোমাদের কি ধারণা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধৈর্য্যশীল।
আয়াত 143
وَلَقَدْ كُنتُمْ تَمَنَّوْنَ ٱلْمَوْتَ مِن قَبْلِ أَن تَلْقَوْهُ فَقَدْ رَأَيْتُمُوهُ وَأَنتُمْ تَنظُرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ কুনতুম তামানননাওনাল মাওতা মিন কাবলি অন তালকাওহু ফাকাদ রা ঐতুমূহু ওা অনতুম তানযুরূন
বাংলা অর্থ
আর তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে, কাজেই এখন তো তোমরা তা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ।
আয়াত 144
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌۭ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ ۚ أَفَإِي۟ن مَّاتَ أَوْ قُتِلَ ٱنقَلَبْتُمْ عَلَىٰٓ أَعْقَٰبِكُمْ ۚ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيْـًۭٔا ۗ وَسَيَجْزِى ٱللَّهُ ٱلشَّٰكِرِينَ
বাংলা উচ্চারণ
ওা মা মুহামমাদুন ইললা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রুসুল; অফৈম মাতা অও কুতিলান কালাবতুম অলাঅ অকাবিকুম; ওা মৈ য়ানকালিব অলা অকিবিহি ফালৈ য়াদুররাল লাহা শৈআ; ওা সায়াজযিল লাহুশ শাকিরীন
বাংলা অর্থ
আর মুহাম্মদ একজন রসূল বৈ তো নয়! তাঁর পূর্বেও বহু রসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তুতঃ কেউ যদি পশ্চাদপসরণ করে, তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি-বৃদ্ধি হবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের সওয়াব দান করবেন।
আয়াত 145
وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ كِتَٰبًۭا مُّؤَجَّلًۭا ۗ وَمَن يُرِدْ ثَوَابَ ٱلدُّنْيَا نُؤْتِهِۦ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ ٱلْءَاخِرَةِ نُؤْتِهِۦ مِنْهَا ۚ وَسَنَجْزِى ٱلشَّٰكِرِينَ
বাংলা উচ্চারণ
ওা মা কানা লিনাফসিন অন তামূতা ইললা বি ইযনিললাহি কিতাবাম মুঅজজালা; ওা মৈ য়ুরিদ সাওাবাদ দুনয়া নুতিহী মিনহা ওা মৈ য়ুরিদ সাওাবাল আখিরাতি নুতিহী মিনহা; ওা সানাজযিশ শাকিরীন
বাংলা অর্থ
আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না-সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে। বস্তুতঃ যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে, আমি তাকে তা দুনিয়াতেই দান করব। পক্ষান্তরে-যে লোক আখেরাতে বিনিময় কামনা করবে, তা থেকে আমি তাকে তাই দেবো। আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেবো
আয়াত 146
وَكَأَيِّن مِّن نَّبِىٍّۢ قَٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٌۭ فَمَا وَهَنُوا۟ لِمَآ أَصَابَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُوا۟ وَمَا ٱسْتَكَانُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ওা কা ঐয়িম মিন নাবিয়য়িন কাতালা মাহূ রিববিয়য়ূনা কাসীরুন ফামা ওাহানূ লিমাঅ অসাবাহুম ফী সাবীলিল লাহি ওা মা দৌফূ ওা মাস তাকানূ; ওাললাহু য়ুহিববুস সাবিরীন
বাংলা অর্থ
আর বহু নবী ছিলেন, যাঁদের সঙ্গী-সাথীরা তাঁদের অনুবর্তী হয়ে জেহাদ করেছে; আল্লাহর পথে-তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি। আর যারা সবর করে, আল্লাহ তাদেরকে ভালবাসেন।
আয়াত 147
وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّآ أَن قَالُوا۟ رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা মা কানা কাওলাহুম ইললা অন কালূ রাববানাঘ ফির লানা যুনূবানা ওা ইসরাফানা ফীএ অমিরনা ওা সাববিত অকদামানা ওানসুরনা অলাল কাওমিল কাফিরীন
বাংলা অর্থ
তারা আর কিছুই বলেনি-শুধু বলেছে, হে আমাদের পালনকর্তা! মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে। আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য কর।
আয়াত 148
فَـَٔاتَىٰهُمُ ٱللَّهُ ثَوَابَ ٱلدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ ٱلْءَاخِرَةِ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ফা আতাহুমুল লাহু সাওাবাদ দুনয়া ওা হুসনা সাওাবিল আখিরাহ; ওাললাহু য়ুহিববুল মুহসিনীন
বাংলা অর্থ
অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ আখেরাতের সওয়াব। আর যারা সৎকর্মশীল আল্লাহ তাদেরকে ভালবাসেন।
আয়াত 149
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تُطِيعُوا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَرُدُّوكُمْ عَلَىٰٓ أَعْقَٰبِكُمْ فَتَنقَلِبُوا۟ خَٰسِرِينَ
বাংলা উচ্চারণ
য়াঅ ঐয়ুহাল লাযীনা আমানূ ইন তুতীউললাযীনা কাফারূ য়ারুদদূকুম অলাঅ অকাবকুম ফাতানকালিবূ খাসিরীন
বাংলা অর্থ
হে ঈমানদারগণ! তোমরা যদি কাফেরদের কথা শোন, তাহলে ওরা তোমাদেরকে পেছনে ফিরিয়ে দেবে, তাতে তোমরা ক্ষতির সম্মুখীণ হয়ে পড়বে।
আয়াত 150
بَلِ ٱللَّهُ مَوْلَىٰكُمْ ۖ وَهُوَ خَيْرُ ٱلنَّٰصِرِينَ
বাংলা উচ্চারণ
বালিল লাহু মাওলাকুম ওা হুওা খৈরুন নাসিরীন
বাংলা অর্থ
বরং আল্লাহ তোমাদের সাহায্যকারী, আর তাঁর সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য।
আয়াত 151
سَنُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ بِمَآ أَشْرَكُوا۟ بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًۭا ۖ وَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ ۚ وَبِئْسَ مَثْوَى ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
সানুলকী ফী কুলূবিল লাযীনা কাফারুর রুবা বিমাঅ অশরাকূ বিললাহি মা লাম য়ুনাযযিল বিহী সুলতানানও ওা মাওাহুমুন নার; ওা বিসা মাসওায যালিমীন
বাংলা অর্থ
খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করবো। কারণ, ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোন সনদ অবতীর্ণ করা হয়নি। আর ওদের ঠিকানা হলো দোযখের আগুন। বস্তুতঃ জালেমদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট।
আয়াত 152
وَلَقَدْ صَدَقَكُمُ ٱللَّهُ وَعْدَهُۥٓ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَا فَشِلْتُمْ وَتَنَٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَعَصَيْتُم مِّنۢ بَعْدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَ ۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلْءَاخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۖ وَلَقَدْ عَفَا عَنكُمْ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ সাদাকাকুমুল লাহু ওাদাহূও ইয তাহুসসূ নাহুম বি ইযনিহী হাততাঅ ইযা ফাশিলতিম ওা তানাযাতুম ফিল অমরি ওা অসৈতুম মিম বাদি মাঅ অরাকুম মা তুহিববূন; মিনকুম মৈ য়ুরীদুদ দুনয়া ওা মিনকুম মৈ য়ুরীদুল আখিরাহ; সুমমা সারাফাকুম অনহুম সারাফাকুম অনহুম লিয়াবতালিয়াকুম ওা লাকাদ অফা অনকুম; ওাললাহু যূ ফাদলিন অলাল মুমিনীন
বাংলা অর্থ
আর আল্লাহ সে ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যখন তোমরা তাঁরই নির্দেশে ওদের খতম করছিলে। এমনকি যখন তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে ও কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে। আর যা তোমরা চাইতে তা দেখার পর কৃতঘ্নতা প্রদর্শন করেছ, তাতে তোমাদের কারো কাম্য ছিল দুনিয়া আর কারো বা কাম্য ছিল আখেরাত। অতঃপর তোমাদিগকে সরিয়ে দিলেন ওদের উপর থেকে যাতে তোমাদিগকে পরীক্ষা করেন। বস্তুতঃ তিনি তোমাদিগকে ক্ষমা করেছেন। আর আল্লাহর মুমিনদের প্রতি অনুগ্রহশীল।
আয়াত 153
۞ إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُۥنَ عَلَىٰٓ أَحَدٍۢ وَٱلرَّسُولُ يَدْعُوكُمْ فِىٓ أُخْرَىٰكُمْ فَأَثَٰبَكُمْ غَمًّۢا بِغَمٍّۢ لِّكَيْلَا تَحْزَنُوا۟ عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا مَآ أَصَٰبَكُمْ ۗ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ইয তুসিদূনা ওা লা তালওূনা অলাঅ অহাদিনও ওার রাসূলু য়াদূকুম ফীএ উখরাকুম ফা অসাবাকুম ঘামমাম বিঘামমিল লিকৈলা তাহযানূ অলা মা ফাতাকুম ওা লা মাঅ অসাবাকুম; ওাললাহু খাবীরুম বিমা তামালূন
বাংলা অর্থ
আর তোমরা উপরে উঠে যাচ্ছিলে এবং পেছন দিকে ফিরে তাকাচ্ছিলে না কারো প্রতি, অথচ রসূল ডাকছিলেন তোমাদিগকে তোমাদের পেছন দিক থেকে। অতঃপর তোমাদের উপর এলো শোকের ওপরে শোক, যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না কর এবং যার সম্মুখীণ হচ্ছ সেজন্য বিমর্ষ না হও। আর আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবহিত রয়েছেন।
আয়াত 154
ثُمَّ أَنزَلَ عَلَيْكُم مِّنۢ بَعْدِ ٱلْغَمِّ أَمَنَةًۭ نُّعَاسًۭا يَغْشَىٰ طَآئِفَةًۭ مِّنكُمْ ۖ وَطَآئِفَةٌۭ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسُهُمْ يَظُنُّونَ بِٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ ظَنَّ ٱلْجَٰهِلِيَّةِ ۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلْأَمْرِ مِن شَىْءٍۢ ۗ قُلْ إِنَّ ٱلْأَمْرَ كُلَّهُۥ لِلَّهِ ۗ يُخْفُونَ فِىٓ أَنفُسِهِم مَّا لَا يُبْدُونَ لَكَ ۖ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ ٱلْأَمْرِ شَىْءٌۭ مَّا قُتِلْنَا هَٰهُنَا ۗ قُل لَّوْ كُنتُمْ فِى بُيُوتِكُمْ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ ٱلْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ ۖ وَلِيَبْتَلِىَ ٱللَّهُ مَا فِى صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِى قُلُوبِكُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা উচ্চারণ
সুমমা অনযালা অলৈকুম মিম বাদিল ঘামমি অমানাতান নুআসৈ য়াঘশা তাঅ ইফাতাম মিনকুম ওা তাঐফাতুন কাদ অহামমাথুম অনফুসুহুম য়াযুননূনা বিললাহি ঘৈরাল হাককি যাননাল জাহিলিয়য়াতি য়াকূলূনা হাল লানা মিনাল অমরি মিন শৈ; কুল ইননাল অমরা কুললাহূ লিললাহ; য়ুখফূনা ফী অনফুসিহিম মা লা য়ুবদূনা লাকা য়াকূলূনা লাও কানা লানা মিনাল অমরি শৈউমমা কুতিলনা হাহুনা; কুল লাও কুনতুম ফী বুয়ূতিকুম লাবারাযাল লাযীনা কুতিবা অলৈহিমুল কাতলু ইলা মাদাজীহিম ওা লিয়াবতালিয়াল লাহু মা ফী সুদূরিকুম ওা লিয়ুমাহ হিসা মা ফী কুলূবিকুম; ওাললাহু অলীমুম বিযাতিস সুদূর
বাংলা অর্থ
অতঃপর তোমাদের উপর শোকের পর শান্তি অবতীর্ণ করলেন, যা ছিল তন্দ্রার মত। সে তন্দ্রায় তোমাদের মধ্যে কেউ কেউ ঝিমোচ্ছিল আর কেউ কেউ প্রাণের ভয়ে ভাবছিল। আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মুর্খদের মত। তারা বলছিল আমাদের হাতে কি কিছুই করার নেই? তুমি বল, সবকিছুই আল্লাহর হাতে। তারা যা কিছু মনে লুকিয়ে রাখে-তোমার নিকট প্রকাশ করে না সে সবও। তারা বলে আমাদের হাতে যদি কিছু করার থাকতো, তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি বল, তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবুও তারা অবশ্যই বেরিয়ে আসত নিজেদের অবস্থান থেকে যাদের মৃত্যু লিখে দেয়া হয়েছে। তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা, আর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তা পরিষ্কার করা ছিল তাঁর কাম্য। আল্লাহ মনের গোপন বিষয় জানেন।
আয়াত 155
إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوْا۟ مِنكُمْ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ إِنَّمَا ٱسْتَزَلَّهُمُ ٱلشَّيْطَٰنُ بِبَعْضِ مَا كَسَبُوا۟ ۖ وَلَقَدْ عَفَا ٱللَّهُ عَنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা তাওাললাও মিনকুম য়াওমাল তাকাল জামানি ইননামাস তাযাললাহুমুশ শৈতানু বিবাদি মা কাসাবূ ওা লাকাদ অফাল লাহু অনহুম; ইনননাল লাহা ঘাফূরুম হালীম
বাংলা অর্থ
তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল, তাদেরই পাপের দরুন।
আয়াত 156
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ كَفَرُوا۟ وَقَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ إِذَا ضَرَبُوا۟ فِى ٱلْأَرْضِ أَوْ كَانُوا۟ غُزًّۭى لَّوْ كَانُوا۟ عِندَنَا مَا مَاتُوا۟ وَمَا قُتِلُوا۟ لِيَجْعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسْرَةًۭ فِى قُلُوبِهِمْ ۗ وَٱللَّهُ يُحْىِۦ وَيُمِيتُ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহুল লাযীনা আমানূ লা তাকূনূ কাললাযীনা কাফারূ ওা কালূ লি ইখওানিহিম ইযা দারাবূ ফিল অরদি অও কানূ ঘুযযাল লাও কানূ ইনদানা মা মাতূ ওা মা কুতিলূ লিয়াজালাল লাহু যালিকা হাসরাতান ফী কুলূবিহিম; কাললাহু য়ুহয়ী ওা য়ুমীত; ওাললাহু বিমা তামালূনা বাসীর
বাংলা অর্থ
হে ঈমাণদারগণ! তোমরা তাদের মত হয়ো না, যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোন অভিযানে বের হয় কিংবা জেহাদে যায়, তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকতো, তাহলে মরতোও না আহতও হতো না। যাতে তারা এ ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে। অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তোমাদের সমস্ত কাজই, তোমরা যা কিছুই কর না কেন, আল্লাহ সবকিছুৃই দেখেন।
আয়াত 157
وَلَئِن قُتِلْتُمْ فِى سَبِيلِ ٱللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌۭ مِّنَ ٱللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌۭ مِّمَّا يَجْمَعُونَ
বাংলা উচ্চারণ
ওা লৈন কুতিলতুম ফী সাবীলিল লাহি অও মুততুম লামাঘফিরাতুম মিনাল লাহি ওা রাহমাতুন খৈরুম মিমমা য়াজমাঊন
বাংলা অর্থ
আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ কর, তোমরা যা কিছু সংগ্রহ করে থাক আল্লাহ তা’আলার ক্ষমা ও করুণা সে সবকিছুর চেয়ে উত্তম।
আয়াত 158
وَلَئِن مُّتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى ٱللَّهِ تُحْشَرُونَ
বাংলা উচ্চারণ
ওা লৈম মুততুম অও কুতিলতুমলা ইলাল লাহি তুহশারূন
বাংলা অর্থ
আর তোমরা মৃত্যুই বরণ কর অথবা নিহতই হও, অবশ্য আল্লাহ তা’আলার সামনেই সমবেত হবে।
আয়াত 159
فَبِمَا رَحْمَةٍۢ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلْقَلْبِ لَٱنفَضُّوا۟ مِنْ حَوْلِكَ ۖ فَٱعْفُ عَنْهُمْ وَٱسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى ٱلْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَوَكِّلِينَ
বাংলা উচ্চারণ
ফাবিমা রাহমাতিম মিনাল লাহি লিনতা লাহুম ওা লাও কুনতা ফাযযান ঘালীযাল কালবি লানফাদদূ মিন হাওলিকা ফাফু অনহুম ওাসতাঘফির লাহুম ওা শাওিরহুম ফিল অমরি ফা ইযা অযামতা ফাতাওাককাল অলাল লাহ; ইননাললাহা য়ুহিববুল মুতাওাক কিলীন
বাংলা অর্থ
আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতো। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফেরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন। অতঃপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ তা’আলার উপর ভরসা করুন আল্লাহ তাওয়াক্কুল কারীদের ভালবাসেন।
আয়াত 160
إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ইনয়য়ানসুরকুমুল লাহু ফালা ঘালিবা লাকুম ওা ইনয়য়াখযুলকুম ফামান যাল লাযী য়ানসুরুকুম মিম বাদিহ; ওা অলাল লাহি ফালয়াতাওাককালিল মুমিনূন
বাংলা অর্থ
যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে এমন কে আছে, যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর ওপরই মুসলমানগনের ভরসা করা উচিত।
আয়াত 161
وَمَا كَانَ لِنَبِىٍّ أَن يَغُلَّ ۚ وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍۢ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা মা কানা লি নাবিয়য়িন ঐ য়াঘুলল; ওা মৈ য়াঘলুল য়াতি বিমা ঘাললা য়াওমাল কিয়ামাহ; সুমমা তুওাফফা কুললু নাফসিম মা কাসাবাত ওা হুম লা য়ুযলামূন
বাংলা অর্থ
আর কোন বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয়। আর যে লোক গোপন করবে সে কিয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে আসবে। অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে, যা সে অর্জন করেছে। আর তাদের প্রতি কোন অন্যায় করা হবে না।
আয়াত 162
أَفَمَنِ ٱتَّبَعَ رِضْوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٍۢ مِّنَ ٱللَّهِ وَمَأْوَىٰهُ جَهَنَّمُ ۚ وَبِئْسَ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
অফামানিত তাবা রিদওানাল লাহি কামাম বাআ বিসাখাতিম মিনাল লাহি ওা মাওাহু জাহাননাম; ওা বিসাল মাসীর
বাংলা অর্থ
যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত, সে কি ঐ লোকের সমান হতে পারে, যে আল্লাহর রোষ অর্জন করেছে? বস্তুতঃ তার ঠিকানা হল দোযখ। আর তা কতইনা নিকৃষ্ট অবস্থান!
আয়াত 163
هُمْ دَرَجَٰتٌ عِندَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
হুম দারাজাতুন ইনদাল লাহ; ওাললাহু বাসীরুম বিমা য়ামালূন
বাংলা অর্থ
আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে।
আয়াত 164
لَقَدْ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًۭا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَإِن كَانُوا۟ مِن قَبْلُ لَفِى ضَلَٰلٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
লাকাদ মাননাল লাহু অলাল মুমিনীনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন অনফুসিহিম য়াতলূ অলৈহিম আয়াতিহী ওা য়ুযাককীহিম ওা য়ুঅললিমু হুমুল কিতাবা ওাল হিকমাতা ওা ইন কানূ মিন কাবলু লাফী দালালিম মুবীন
বাংলা অর্থ
আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তাঁর আয়াতসমূহ পাঠ করেন। তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুতঃ তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট।
আয়াত 165
أَوَلَمَّآ أَصَٰبَتْكُم مُّصِيبَةٌۭ قَدْ أَصَبْتُم مِّثْلَيْهَا قُلْتُمْ أَنَّىٰ هَٰذَا ۖ قُلْ هُوَ مِنْ عِندِ أَنفُسِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
অওা লামমাঅ অসাবাতকুম মুসীবাতুন কাদ অসাবতুম মিসলৈহা কুলতুম অননা হাযা কুল হুওা মিন ইনদি অনফুসিকুম; ইননাল লাহা অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
যখন তোমাদের উপর একটি মুসীবত এসে পৌছাল, অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌছে গিয়েছ, তখন কি তোমরা বলবে, এটা কোথা থেকে এল? তাহলে বলে দাও, এ কষ্ট তোমাদের উপর পৌছেছে তোমারই পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল।
আয়াত 166
وَمَآ أَصَٰبَكُمْ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ فَبِإِذْنِ ٱللَّهِ وَلِيَعْلَمَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা মা অসাবাকুম য়াওমাল তাকাল জামানি ফাবীযনিল লাহি ওা লিয়ালামাল মুমিনীন
বাংলা অর্থ
আর যেদিন দু’দল সৈন্যের মোকাবিলা হয়েছে; সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং তা এজন্য যে, তাতে ঈমানদারদিগকে জানা যায়।
আয়াত 167
وَلِيَعْلَمَ ٱلَّذِينَ نَافَقُوا۟ ۚ وَقِيلَ لَهُمْ تَعَالَوْا۟ قَٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدْفَعُوا۟ ۖ قَالُوا۟ لَوْ نَعْلَمُ قِتَالًۭا لَّٱتَّبَعْنَٰكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَٰنِ ۚ يَقُولُونَ بِأَفْوَٰهِهِم مَّا لَيْسَ فِى قُلُوبِهِمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ
বাংলা উচ্চারণ
ওা লিয়ালামাল লাযীনা নাফাকূ; ওা কীলা লাহুম তাঅলাও কাতিলূ ফী সাবীলিল লাহি অওিদ ফাঊ কালূ লাও নালামু কিতালাললাত তাবানাকুম; হুম লিলকুফরি য়াওমৈযিন অকরাবু মিনহুম লিল ঈমান; য়াকূলূনা বি অফওাহিহিম মা লৈসা ফী কুলূবিহিম; ওাললাহু অলামু বিমা য়াকতুমূন
বাংলা অর্থ
এবং তাদেরকে যাতে সনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হল এসো, আল্লাহর রাহে লড়াই কর কিংবা শত্রুদিগকে প্রতিহত কর। তারা বলেছিল, আমরা যদি জানতাম যে, লড়াই হবে, তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সে দিন তারা ঈমানের তুলনায় কুফরীর কাছাকাছি ছিল। যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সে কথাই বলে বস্তুতঃআল্লাহ ভালভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে।
আয়াত 168
ٱلَّذِينَ قَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ وَقَعَدُوا۟ لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا۟ ۗ قُلْ فَٱدْرَءُوا۟ عَنْ أَنفُسِكُمُ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
অললাযীনা কালূ লীখওানিহিম ওা কাদূ লাও অতাঊনা মা কুতিলূ; কুল ফাদরাঊঅন অনফুসিকুমুল মাওতা ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
ওরা হলো যে সব লোক, যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বদ্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনত, তবে নিহত হত না। তাদেরকে বলে দিন, এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।
আয়াত 169
وَلَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتًۢا ۚ بَلْ أَحْيَآءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
বাংলা উচ্চারণ
ওা লা তাহসাবাননাল লাযীনা কুতিলূ ফী সাবীলিললাহি অমওাতা; বাল অহয়াঔন ইনদা রাববিহিম য়ুরযাকূন
বাংলা অর্থ
আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত।
আয়াত 170
فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَيَسْتَبْشِرُونَ بِٱلَّذِينَ لَمْ يَلْحَقُوا۟ بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
বাংলা উচ্চারণ
ফারিহীনা বিমাঅ আতা হুমুল লাহু মিন ফাদলিহী ওা য়াসতাবশিরূনা বিললাযীনা লাম য়ালহাকূ বিহিম মিন ফাদলিহী ওা য়াসতাবশিরূনা বিললাযীনা লাম য়ালহাকূ বিহিম মিন খালফিহিম আল্লাহ খাওফুন অলৈহিম ওা লা হুম য়াহযানূন
বাংলা অর্থ
আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোন ভয় ভীতিও নেই এবং কোন চিন্তা ভাবনাও নেই।
আয়াত 171
۞ يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍۢ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍۢ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
য়াসতাবশিরূনা বিনিমাতিম মিনাল লাহি ওা ফাদ লিনও ওা অননাল লাহা লা য়ুদীউ অজরাল মুমিনীন
বাংলা অর্থ
আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের জন্যে তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে, আল্লাহ, ঈমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না।
আয়াত 172
ٱلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعْدِ مَآ أَصَابَهُمُ ٱلْقَرْحُ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا۟ مِنْهُمْ وَٱتَّقَوْا۟ أَجْرٌ عَظِيمٌ
বাংলা উচ্চারণ
অললাযীনাস তাজাবূ লিল লাহি ওার রাসূলি মিম বাদি মাঅ অসাবাহুমুলকারহ; লিললাযীনা অহসানূ মিনহুম ওাততাকাও অজরুন অযীম
বাংলা অর্থ
যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তাঁর রসূলের নির্দেশ মান্য করেছে, তাদের মধ্যে যারা সৎ ও পরহেযগার, তাদের জন্য রয়েছে মহান সওয়াব।
আয়াত 173
ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدْ جَمَعُوا۟ لَكُمْ فَٱخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَٰنًۭا وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ
বাংলা উচ্চারণ
অললাযীনা কালা লাহুমুন নাসু ইননান নাসা কাদ জামাঊ লাকুম ফাখশাওহুইন ফাযাদাহুম ঈমাননানওা ওা কালূ হাসবুনাল লাহু ওা নিমালওাকীল
বাংলা অর্থ
যাদেরকে লোকেরা বলেছে যে, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ-সরঞ্জাম; তাদের ভয় কর। তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; কতই না চমৎকার কামিয়াবীদানকারী।
আয়াত 174
فَٱنقَلَبُوا۟ بِنِعْمَةٍۢ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍۢ لَّمْ يَمْسَسْهُمْ سُوٓءٌۭ وَٱتَّبَعُوا۟ رِضْوَٰنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ
বাংলা উচ্চারণ
ফানকালাবূ বিনিমাতিম মিনাল লাহি ওা ফাদলিল লাম য়ামসাশুম সূওউনও ওাততাবাঊ রিদওানাল লাহ; ওাললাহু যূ ফাদলিন অযীম
বাংলা অর্থ
অতঃপর ফিরে এল মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে, তদের কিছুই অনিষ্ট হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল। বস্তুতঃ আল্লাহর অনুগ্রহ অতি বিরাট।
আয়াত 175
إِنَّمَا ذَٰلِكُمُ ٱلشَّيْطَٰنُ يُخَوِّفُ أَوْلِيَآءَهُۥ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননামা যালিকুমুশ শৈতানু য়ুখাওওিফু অওলিয়াআহূ ফালা তাখাফূহুম ওা খাফূনি ইন কুনতুম মুমিনীন
বাংলা অর্থ
এরা যে রয়েছে, এরাই হলে শয়তান, এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে। সুতরাং তোমরা তাদের ভয় করো না। আর তোমরা যদি ঈমানদার হয়ে থাক, তবে আমাকে ভয় কর।
আয়াত 176
وَلَا يَحْزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِى ٱلْكُفْرِ ۚ إِنَّهُمْ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًۭٔا ۗ يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّۭا فِى ٱلْءَاخِرَةِ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
বাংলা উচ্চারণ
ওা লা য়াহযুনকাল লাযীনা য়ুসারিঊনা ফিল কুফর; ইননাহুম লৈ য়াদুররুল লাহা শৈআ; য়ুরীদুল লাহু আল্লাহ য়াজালা লাহুম হাযযান ফিল আখিরাতি ওা লাহুম অযাবুন অযীম
বাংলা অর্থ
আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে তারা যেন তোমাদিগকে চিন্তাম্বিত করে না তোলে। তারা আল্লাহ তা’আলার কোন কিছুই অনিষ্ট সাধন করতে পারবে না। আখেরাতে তাদেরকে কোন কল্যাণ দান না করাই আল্লাহর ইচ্ছা। বস্তুতঃ তাদের জন্যে রয়েছে মহা শাস্তি।
আয়াত 177
إِنَّ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلْكُفْرَ بِٱلْإِيمَٰنِ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًۭٔا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনাশ তারাওুল কুফরা বিল ঈমানি লৈ য়াদুররুল লাহা শৈ অনও ওা লাহুম অযদাবুন অলীম
বাংলা অর্থ
যারা ঈমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে, তারা আল্লাহ তা’আলার কিছুই ক্ষতিসাধন করতে পারবে না। আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।
আয়াত 178
وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّمَا نُمْلِى لَهُمْ خَيْرٌۭ لِّأَنفُسِهِمْ ۚ إِنَّمَا نُمْلِى لَهُمْ لِيَزْدَادُوٓا۟ إِثْمًۭا ۚ وَلَهُمْ عَذَابٌۭ مُّهِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা লা য়াহসাবাননাল লাযীনা কাফারূও অননামা নুমলী লাহুম খৈরুললি অনফুসিহিম; ইননামা নুমলী লাহুম লিয়াযদাদূও ইসমা ওা লাহুম অযাবুম মুহীন
বাংলা অর্থ
কাফেররা যেন মনে না করে যে আমি যে, অবকাশ দান করি, তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে। বস্তুতঃ তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি।
আয়াত 179
مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلْمُؤْمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمْ عَلَيْهِ حَتَّىٰ يَمِيزَ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ ۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى ٱلْغَيْبِ وَلَٰكِنَّ ٱللَّهَ يَجْتَبِى مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۚ وَإِن تُؤْمِنُوا۟ وَتَتَّقُوا۟ فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
মা কানাল লাহু লিয়াযারাল মুমিনীনা অলা মাঅ অনতুম অলৈহি হাততা য়ামীযাল খাবীসা মিনাত তৈয়িব; ওা মা কানাল লাহু লিয়ুতলিঅকুম অলাল ঘৈবি ওা লাকিননাল লাহা য়াজতাবী মির রুসুলিহী মৈ য়াশাঔ ফা আমিনূ বিললাহি ওা রুসুলিহ; ওা ইন তু মিনূ ওা তাততাকূ ফালাকুম অজরুন অযীম
বাংলা অর্থ
নাপাককে পাক থেকে পৃথক করে দেয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে, ঈমানদারগণকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ, আর আল্লাহ এমন নন যে, তোমাদিগকে গায়বের সংবাদ দেবেন। কিন্তু আল্লাহ স্বীয় রসূল গণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। সুতরাং আল্লাহর ওপর এবং তাঁর রসূলগণের ওপর তোমরা প্রত্যয় স্থাপন কর। বস্তুতঃ তোমরা যদি বিশ্বাস ও পরহেযগারীর ওপর প্রতিষ্ঠিত থেকে থাক, তবে তোমাদের জন্যে রয়েছে বিরাট প্রতিদান।
আয়াত 180
وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ يَبْخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ هُوَ خَيْرًۭا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّۭ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا۟ بِهِۦ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওা লা য়াহসাবাননাল লাযীনা য়াবখালূন বিমা আতাহুমুল লাহু মিন ফাদিলহী হুওা খৈরাল লাহুম বাল হুওা শাররুল লাহুম সায়ুতাও ওাকূনা মা বাখিলূ বিহী য়াওমাল কিয়ামাহ; ওা লিললাহি মীরাসুস সামাওাতি ওাল অরদ; ওাললাহু বিমা তামালূনা খাবীর
বাংলা অর্থ
আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পন্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে। বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পন্য করে সে সমস্ত ধন-সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ী বানিয়ে পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও যমীনের পরম সত্ত্বাধিকারী। আর যা কিছু তোমরা কর; আল্লাহ সে সম্পর্কে জানেন।
আয়াত 181
لَّقَدْ سَمِعَ ٱللَّهُ قَوْلَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ فَقِيرٌۭ وَنَحْنُ أَغْنِيَآءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوا۟ وَقَتْلَهُمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّۢ وَنَقُولُ ذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ
বাংলা উচ্চারণ
লাকাদ সামিঅল লাহু কাওলাল লাযীনা কালূও ইননাল লাহা ফাকীরুনও ওা নাহনু অঘনিয়াঅ; সানাকতুবু মা কালূ ওা কাতলাহুমুল অমবিয়াঅ বিঘৈরি হাককিনও ওা নাকূলু যূকূ অযাবা ইহরীক
বাংলা অর্থ
নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন, যারা বলেছে যে, আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান! এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখব, অতঃপর বলব, আস্বাদন কর জ্বলন্ত আগুনের আযাব।
আয়াত 182
ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّامٍۢ لِّلْعَبِيدِ
বাংলা উচ্চারণ
যালিকা বিমা কাদদামাত ঐদীকুম ওা অননাল লাহা লৈসা বিযাললামিল লিলাবীদ
বাংলা অর্থ
এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ। বস্তুতঃ আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না।
আয়াত 183
ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيْنَآ أَلَّا نُؤْمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأْتِيَنَا بِقُرْبَانٍۢ تَأْكُلُهُ ٱلنَّارُ ۗ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌۭ مِّن قَبْلِى بِٱلْبَيِّنَٰتِ وَبِٱلَّذِى قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
অললাযীনা কালূও ইননাল লাহা অহিদা ইলৈনাঅ আল্লাহ নুমিনা লিরাসূলিন হাততা য়া তিয়ানা বিকুরবানিন তা কুলুহুন নার; কুল কাদ জাআকুম রুসুলুম মিন কাবলী বিলবৈয়িনাতি ওা বিললাযী কুলতুম ফালিমা কাতালতুমূহুম ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
সে সমস্ত লোক, যারা বলে যে, আল্লাহ আমাদিগকে এমন কোন রসূলের ওপর বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোরবানী নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে। তুমি তাদের বলে দাও, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রসূল নিদর্শনসমূহ এবং তোমরা যা আব্দার করেছ তা নিয়ে এসেছিলেন, তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাক।
আয়াত 184
فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌۭ مِّن قَبْلِكَ جَآءُو بِٱلْبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَٱلْكِتَٰبِ ٱلْمُنِيرِ
বাংলা উচ্চারণ
ফা ইন কায যাবূকা ফাকাদ কুয যিবা রুসুলুম মিন কাবলিকা জাঅঊ বিলবৈয়িনাতি ওায যুবুরি ওাল কিতাবিল মুনীর
বাংলা অর্থ
তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে তোমার পূর্বেও এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন। এবং এনেছিলেন সহীফা ও প্রদীপ্ত গ্রন্থ।
আয়াত 185
كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدْخِلَ ٱلْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَٰعُ ٱلْغُرُورِ
বাংলা উচ্চারণ
কুলু নাফসিন যাঐকাতুল মাওত; ওা ইননামা তুওাফফাওনা উজূরাকুম য়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা অনিন নারি ওৌদখিলাল জাননাতা ফাকাদ ফায; ওা মাল হায়াতুদ দুনয়াঅ ইললা মাতাউল ঘুরূর
বাংলা অর্থ
প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।
আয়াত 186
۞ لَتُبْلَوُنَّ فِىٓ أَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَذًۭى كَثِيرًۭا ۚ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ
বাংলা উচ্চারণ
লাতুবলাওুননা ফীএ অমওালিকুম ওা অনফুসিকুম ওা লাতাসমৌননা মিনাল লাযীনা ঊতুল কিতাবা মিন কাবলিকুম ওা মিনাল লাযীনা অশরাকূও অযান কাসীরা; ওা ইন তাসবিরূ ওা তাততাকূ ফা ইননা যালিকা মিন অযমিল উমূর
বাংলা অর্থ
অবশ্য ধন-সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার।
আয়াত 187
وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمْ وَٱشْتَرَوْا۟ بِهِۦ ثَمَنًۭا قَلِيلًۭا ۖ فَبِئْسَ مَا يَشْتَرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইয অখাযাল লাহু মীসাকাল লাযীনা ঊতুল কিতাবা লাতুবৈয়িনুননাহূ লিননাসি ওা লা তাকতুমূনা হূ ফানাবাযূহু ওারাআ যুহূরিহিম ওাশতারাও বিহী সামানান কালীলান ফাবিসা মা য়াশতারূন
বাংলা অর্থ
আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে, তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনা-বেচা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এ বেচা-কেনা।
আয়াত 188
لَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ يَفْرَحُونَ بِمَآ أَتَوا۟ وَّيُحِبُّونَ أَن يُحْمَدُوا۟ بِمَا لَمْ يَفْعَلُوا۟ فَلَا تَحْسَبَنَّهُم بِمَفَازَةٍۢ مِّنَ ٱلْعَذَابِ ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
লা তাহসাবাননাল লাযীনা য়াফরাহূনা বিমাঅ অতাও ওা য়ুহিববোনা ঐ য়ুহমাদূ বিমা লাম য়াফালূ ফালা তাহসাবুননাহুম বিমাফাযাতিম মিনাল অযাবি ওা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
তুমি মনে করো না, যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে। বস্তুতঃ তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।
আয়াত 189
وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ
বাংলা উচ্চারণ
ওা লিললাহি মুলকুস সামাওাতি ওাল অরদ; ওাললাহু অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
আর আল্লাহর জন্যই হল আসমান ও যমিনের বাদশাহী। আল্লাহই সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী।
আয়াত 190
إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ لَءَايَٰتٍۢ لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
বাংলা উচ্চারণ
ইননা ফী খালকিস সামাওাতি ওাল অরদি ওাখতিলাফিল লৈলি ওাননাহারি লা আয়াতিল লিউলিল অলবাব
বাংলা অর্থ
নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে।
আয়াত 191
ٱلَّذِينَ يَذْكُرُونَ ٱللَّهَ قِيَٰمًۭا وَقُعُودًۭا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَٰطِلًۭا سُبْحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াযকুরূনাল লাহা কিয়ামৈওওা কুঊদানওওা অলা জুনো ওবিহিম ওা য়াতাফাককারূনা ফী খালকিস সামাওাতি ওাল অরদি রাববানা মা খালাকতা হাযা বাতিলান সুভানাক ফাকিনা অযাবান নার
বাংলা অর্থ
যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।
আয়াত 192
رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنْ أَنصَارٍۢ
বাংলা উচ্চারণ
রাববানাঅ ইননাকা মান তুদখিলিন নারা ফাকাদ অখযৈ তাহূ ওা মা লিযযালিমীনা মিন অনসার
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি যাকে দোযখে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে; আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই।
আয়াত 193
رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًۭا يُنَادِى لِلْإِيمَٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا ۚ رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ
বাংলা উচ্চারণ
রাববানাঅ ইননানা সামিনা মুনাদিয়ৈ য়ুনাদী লিল ঈমানি অন আমিনূ বি রাববিকুম ফা আমাননা; রাববানা ফাঘফির লানা যুনূবানা ওা কাফফির অননা সৈয়ি আতিনা ওা তাওাফফানা মাল অবরার
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।
আয়াত 194
رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ
বাংলা উচ্চারণ
রাববানা ওা আতিনা মা ওাততানা অলা রুসুলিকা ওা লা তুখযিনা য়াওমাল কিয়ামাহ; ইননাকা লা তুখলিফুল মীআদ
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না।
আয়াত 195
فَٱسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّى لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٍۢ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ ۖ بَعْضُكُم مِّنۢ بَعْضٍۢ ۖ فَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَأُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَأُوذُوا۟ فِى سَبِيلِى وَقَٰتَلُوا۟ وَقُتِلُوا۟ لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ثَوَابًۭا مِّنْ عِندِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلثَّوَابِ
বাংলা উচ্চারণ
ফাসতাজাবা লাহুম রাববুহুম অননী লাঅ উদীউ অমালা আমিলিম মিনকুম মিন যাকারিন অও উনসা বাদুকুম মিম বাদিন ফাল লাযীনা হাজারূ ওা উখরিজূ মিন দিয়ারিহিম ওা ঊযূ ফী সাবীলী ওা কাতালূ ওা কুতিলূ লা উকাফফিরাননা অনহুম সৈয়ি আতিহিম ওা লা উদখিলাননা হুম জানননাতিন তাজরী মিন তাহতিহাল অনহারু সাওাবাম মিন ইনদিল লাহ; ওাললাহু ইনদাহূ হুসনুস সাওাব
বাংলা অর্থ
অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া (এই বলে) কবুল করে নিলেন যে, আমি তোমাদের কোন পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক। তোমরা পরস্পর এক। তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে, তাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে, অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব। এবং তাদেরকে প্রবিষ্ট করব জান্নাতে যার তলদেশে নহর সমূহ প্রবাহিত। এই হলো বিনিময় আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়।
আয়াত 196
لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى ٱلْبِلَٰدِ
বাংলা উচ্চারণ
লা য়াঘুররাননাকা তাকাল লুবুল লাযীনা কাফারূ ফিল বিলাদ
বাংলা অর্থ
নগরীতে কাফেরদের চাল-চলন যেন তোমাদিগকে ধোঁকা না দেয়।
আয়াত 197
مَتَٰعٌۭ قَلِيلٌۭ ثُمَّ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۚ وَبِئْسَ ٱلْمِهَادُ
বাংলা উচ্চারণ
মাতাউন কালীলুন সুমমা মাওাহুম জাহাননাম; ওা বিসাল মিহাদ
বাংলা অর্থ
এটা হলো সামান্য ফায়দা-এরপর তাদের ঠিকানা হবে দোযখ। আর সেটি হলো অতি নিকৃষ্ট অবস্থান।
আয়াত 198
لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا نُزُلًۭا مِّنْ عِندِ ٱللَّهِ ۗ وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌۭ لِّلْأَبْرَارِ
বাংলা উচ্চারণ
লাকিনিল লাযীনাত তাকাও রাববাহুম লাহুম জানননাতুন তাজরী মিন তাহতিহাল অনহারু খালিদীনা ফীহা নুযুলামমিন ইনদিল লাহ; ওা মা ইনদাল লাহি খৈরুল লিল অবরার
বাংলা অর্থ
কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে তাদের জন্যে রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ। তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকবে। আর যা আল্লাহর নিকট রয়েছে, তা সৎকর্মশীলদের জন্যে একান্তই উত্তম।
আয়াত 199
وَإِنَّ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ لَمَن يُؤْمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْكُمْ وَمَآ أُنزِلَ إِلَيْهِمْ خَٰشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنًۭا قَلِيلًا ۗ أُو۟لَٰٓئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ ۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
বাংলা উচ্চারণ
ওা ইননা মিন অহলিল কিতাবি লামৈ য়ু মিনু বিললাহি ওা মাঅ উনযিলা ইলৈকুম ওা মাঅ উনযিলা ইলৈহিম খাশি ঈনা লিললাহি লা য়াশতারূনা বি আয়াতিল লাহি সামানান কালীলা; উলাঐকা লাহুম অজরুহুম ইনদা রাববিহিম; ইননাল লাহা সারীউল হিসাব
বাংলা অর্থ
আর আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যা কিছু তোমার উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর, আল্লাহর সামনে বিনয়াবনত থাকে এবং আল্লার আয়াতসমুহকে স্বল্পমুল্যের বিনিময়ে সওদা করে না, তারাই হলো সে লোক যাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদের পালনকর্তার নিকট। নিশ্চয়ই আল্লাহ যথাশীঘ্র হিসাব চুকিয়ে দেন।
আয়াত 200
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱصْبِرُوا۟ وَصَابِرُوا۟ وَرَابِطُوا۟ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ ঐয়ুহাল লাযীনা আমানুস বিরূ ওা সাবিরূ ওা রাবিতূ ওাততাকুল লাহা লাললাকুম তুফলিহূন
বাংলা অর্থ
হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার।