☾ আল-কোরআন
সূরা 32 · মাক্কী

আস-সাজদাহ السجدة

As-Sajdah · 30 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓمٓ
বাংলা উচ্চারণ
অলিফলাঅমমীএম
বাংলা অর্থ
আলিফ-লাম-মীম।
আয়াত 2
تَنزِيلُ ٱلْكِتَٰبِ لَا رَيْبَ فِيهِ مِن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
তানযীলুল কিতাবি লারৈবা ফীহি মির রাববিল আলামীন
বাংলা অর্থ
এ কিতাবের অবতরণ বিশ্বপালনকর্তার নিকট থেকে এতে কোন সন্দেহ নেই।
আয়াত 3
أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۚ بَلْ هُوَ ٱلْحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًۭا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٍۢ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
অম য়াকূলূনাফ তারাহু বাল হুওাল হাককু মির রাববিকা লিতুনযিরা কাওমা মাঅ অতাহুম মিন নাযীরিম মিন কাবলিকা লাললাহুম য়াহতাদূন
বাংলা অর্থ
তারা কি বলে, এটা সে মিথ্যা রচনা করেছে? বরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন, যাদের কাছে আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি। সম্ভবতঃ এরা সুপথ প্রাপ্ত হবে।
আয়াত 4
ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِىٍّۢ وَلَا شَفِيعٍ ۚ أَفَلَا تَتَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
অললাহুল লাযী খালাকাস সামাওাতি ওাল অরদা ওা মা বৈনাহুমা ফী সিততাতি অয়য়ামথুমমাস তাওা অলাল অরশ; মা লাকুম মিন দূনিহী মিনওওওালিয়য়িনওওালা শাফী; অফালা তাতাযাককারূন
বাংলা অর্থ
আল্লাহ যিনি নভোমন্ডল, ভুমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে বিরাজমান হয়েছেন। তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক ও সুপারিশকারী নেই। এরপরও কি তোমরা বুঝবে না?
আয়াত 5
يُدَبِّرُ ٱلْأَمْرَ مِنَ ٱلسَّمَآءِ إِلَى ٱلْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِى يَوْمٍۢ كَانَ مِقْدَارُهُۥٓ أَلْفَ سَنَةٍۢ مِّمَّا تَعُدُّونَ
বাংলা উচ্চারণ
য়ুদাববিরুল অমরা মিনাস সামাঐ ইলাল অরদি থুমমা য়ারুজু ইলৈ থুমমা য়ারুজু ইলৈহি ফী য়াওমিন কানা মিকদারুহূঊ অলফা সানাতিম মিমমা তৌদদূন
বাংলা অর্থ
তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন, অতঃপর তা তাঁর কাছে পৌছবে এমন এক দিনে, যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান।
আয়াত 6
ذَٰلِكَ عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
যালিকা আলিমুল ঘায়বি ওা শাহাদাতিল অযীযুর রাহীম
বাংলা অর্থ
তিনিই দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রমশালী, পরম দয়ালু,
আয়াত 7
ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥ ۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍۢ
বাংলা উচ্চারণ
অললাযী অহসানা কুললা শৈ ইন খালাকা; ওা বাদা অ খালকাল ইনসানি মিন তীন
বাংলা অর্থ
যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন।
আয়াত 8
ثُمَّ جَعَلَ نَسْلَهُۥ مِن سُلَٰلَةٍۢ مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ
বাংলা উচ্চারণ
থুমমা জালা নাসলাহূ মিন সুলালাতিম মিম মাঐমমাহীন
বাংলা অর্থ
অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে।
আয়াত 9
ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦ ۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
থুমমা সাওওাহু ওা নাফাখা ফীহি মির রূহিহিহ; ওা জালা লাকুমুস সামা ওালাবসারা ওালাফিদাহ; তাকালীলাম মা তাশকুরূন
বাংলা অর্থ
অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।
আয়াত 10
وَقَالُوٓا۟ أَءِذَا ضَلَلْنَا فِى ٱلْأَرْضِ أَءِنَّا لَفِى خَلْقٍۢ جَدِيدٍۭ ۚ بَلْ هُم بِلِقَآءِ رَبِّهِمْ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ওা কালূও ঐযা দালালনা ফিল অরদি ঐননা লাফী খালকিন জাদীদ; বাল হুম বিলিকাঐ রাববিহিম কাফিররূন
বাংলা অর্থ
তারা বলে, আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি? বরং তারা তাদের পালনকর্তার সাক্ষাতকে অস্বীকার করে।
আয়াত 11
۞ قُلْ يَتَوَفَّىٰكُم مَّلَكُ ٱلْمَوْتِ ٱلَّذِى وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
কুল য়াতাওাফফাকুম মালাকুল মাওতিল লাযী ওুককিলা বিকুম থুমমা ইলা রাববিকুম তুরজাঊন
বাংলা অর্থ
বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে।
আয়াত 12
وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلْمُجْرِمُونَ نَاكِسُوا۟ رُءُوسِهِمْ عِندَ رَبِّهِمْ رَبَّنَآ أَبْصَرْنَا وَسَمِعْنَا فَٱرْجِعْنَا نَعْمَلْ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও তারাঅ ইযিল মুজরিমূনা নাকিসূ রুঊসিহিম ইনদা রাববিহিম রাববানাঅ অবসারনা ওা সামিনা ফারজিনা নামাল সালিহান ইননা মূকিনূন
বাংলা অর্থ
যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম ও শ্রবণ করলাম। এখন আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব। আমরা দৃঢ়বিশ্বাসী হয়ে গেছি।
আয়াত 13
وَلَوْ شِئْنَا لَءَاتَيْنَا كُلَّ نَفْسٍ هُدَىٰهَا وَلَٰكِنْ حَقَّ ٱلْقَوْلُ مِنِّى لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ওা লাও শিনা লাঅতৈনা কুললা নাফসিন হুদাহা ওা লাকিন হাককাল কাওলু মিননী লা অমলাননা জাহাননামা মিনাল জিননাতি ওাননাসি অজমাঈন
বাংলা অর্থ
আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম; কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে, আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব।
আয়াত 14
فَذُوقُوا۟ بِمَا نَسِيتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَآ إِنَّا نَسِينَٰكُمْ ۖ وَذُوقُوا۟ عَذَابَ ٱلْخُلْدِ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ফাযূকূ বিমা নাসীতুম লিকাআ য়াওমিনকুম হাযা ইননা নাসীনাকুম ওা যূকূ অযাবাল খুলদি বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
অতএব এ দিবসকে ভূলে যাওয়ার কারণে তোমরা মজা আস্বাদন কর। আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আযাব ভোগ কর।
আয়াত 15
إِنَّمَا يُؤْمِنُ بِـَٔايَٰتِنَا ٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟ بِهَا خَرُّوا۟ سُجَّدًۭا وَسَبَّحُوا۟ بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ۩
বাংলা উচ্চারণ
ইননামা য়ুমিনু বি আয়াতিনাল লাযীনা ইযা যুককিরূ বিহা খাররূ সুজজাদানও ওা সাববাহূ বিহামদি রাববিহিম ওা হুম লা য়াসতাকবিরূন
বাংলা অর্থ
কেবল তারাই আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, যারা আয়াতসমূহ দ্বারা উপদেশপ্রাপ্ত হয়ে সেজদায় লুটিয়ে পড়ে এবং অহংকারমুক্ত হয়ে তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে।
আয়াত 16
تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ ٱلْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًۭا وَطَمَعًۭا وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ
বাংলা উচ্চারণ
তাতাজাফা জুনূবুহুম অনিল মাদাজী য়াদূনা রাববাহুম খাওফানও ওা তামানও ওা মিমমা রাযাকনাহুম য়ুনফিকূন
বাংলা অর্থ
তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।
আয়াত 17
فَلَا تَعْلَمُ نَفْسٌۭ مَّآ أُخْفِىَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍۢ جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ফালা তালামু নাফসুম মাঅ উখফিয়া লাহুম মিন কুররাতি অয়ুনিন জাযাআম বিমা কানূ য়ামালূন
বাংলা অর্থ
কেউ জানে না তার জন্যে কৃতকর্মের কি কি নয়ন-প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে।
আয়াত 18
أَفَمَن كَانَ مُؤْمِنًۭا كَمَن كَانَ فَاسِقًۭا ۚ لَّا يَسْتَوُۥنَ
বাংলা উচ্চারণ
অফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা; লা য়াসতা ওূন
বাংলা অর্থ
ঈমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপ? তারা সমান নয়।
আয়াত 19
أَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ جَنَّٰتُ ٱلْمَأْوَىٰ نُزُلًۢا بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
অমমাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি ফালাহুম জাননাতুল মাওা নুযুলাম বিমা কানূ য়ামালূন
বাংলা অর্থ
যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরূপ বসবাসের জান্নাত।
আয়াত 20
وَأَمَّا ٱلَّذِينَ فَسَقُوا۟ فَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ ۖ كُلَّمَآ أَرَادُوٓا۟ أَن يَخْرُجُوا۟ مِنْهَآ أُعِيدُوا۟ فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا۟ عَذَابَ ٱلنَّارِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
ওা অমমাল লাযীনা ফাসাকূ ফামাওাহুমন নারু কুললামাঅ অরাদূও অনয় য়াখরুজূ মিনহাঅ উঈদূ ফীহা ওা কীলা লাহুম যূকূ যাঅবান নারিল লাযী কুনতুম বিহী তুকাযযিবূন
বাংলা অর্থ
পক্ষান্তরে যারা অবাধ্য হয়, তাদের ঠিকানা জাহান্নাম। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের যে আযাবকে মিথ্যা বলতে, তার স্বাদ আস্বাদন কর।
আয়াত 21
وَلَنُذِيقَنَّهُم مِّنَ ٱلْعَذَابِ ٱلْأَدْنَىٰ دُونَ ٱلْعَذَابِ ٱلْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা লানুযীকান নাহুম মিনাল অযাবিল লাদনা দূনাল অযাবিল অকবারি লাললাহুম য়ারজিঊন
বাংলা অর্থ
গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাব, যাতে তারা প্রত্যাবর্তন করে।
আয়াত 22
وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعْرَضَ عَنْهَآ ۚ إِنَّا مِنَ ٱلْمُجْرِمِينَ مُنتَقِمُونَ
বাংলা উচ্চারণ
ওা মান অযলামু মিমমান যুককিরা বি আয়াতি রাববিহী সুমমা অরাদা অনহা; ইননা মিনাল মুজরিমীনা মুনতাকিমমোন
বাংলা অর্থ
যে ব্যক্তিকে তার পালনকর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে যালেম আর কে? আমি অপরাধীদেরকে শাস্তি দেব।
আয়াত 23
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ فَلَا تَكُن فِى مِرْيَةٍۢ مِّن لِّقَآئِهِۦ ۖ وَجَعَلْنَٰهُ هُدًۭى لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আয়ৈনা মূসাল কিতাবা ফালা তাকুন ফী মিরয়াতিম মিল লিকাঐহী ওা জালনাহু হুদাল লি বানীএ ইসরাঅঈল
বাংলা অর্থ
আমি মূসাকে কিতাব দিয়েছি, অতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোন সন্দেহ করবেন না। আমি একে বনী ইসরাঈলের জন্যে পথ প্রদর্শক করেছিলাম।
আয়াত 24
وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةًۭ يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا۟ ۖ وَكَانُوا۟ بِـَٔايَٰتِنَا يُوقِنُونَ
বাংলা উচ্চারণ
ওা জালনা মিনহুম ঐমমাতানয় য়াহদূনা বি অমরিনা লামমা সাবারূ ওা কানূ বি আয়াতিনা য়ূকিনূন
বাংলা অর্থ
তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার আদেশে পথ প্রদর্শন করত। তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল।
আয়াত 25
إِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
ইননা রাববাকা হুওা য়াফসিলু বৈনাহুম য়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি য়াখতালিফূন
বাংলা অর্থ
তারা যে বিষয়ে মত বিরোধ করছে, আপনার পালনকর্তাই কেয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা দেবেন।
আয়াত 26
أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّنَ ٱلْقُرُونِ يَمْشُونَ فِى مَسَٰكِنِهِمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍ ۖ أَفَلَا يَسْمَعُونَ
বাংলা উচ্চারণ
অওালাম য়াহদি লাহুম কাম অহলাকনা মিন কাবলিহিম মিনাল কুরূনি য়ামশূনা ফী যালিকা লা আয়াতিন অফালা য়াসমাঊন
বাংলা অর্থ
এতে কি তাদের চোখ খোলেনি যে, আমি তাদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদের বাড়ী-ঘরে এরা বিচরণ করে। অবশ্যই এতে নিদর্শনাবলী রয়েছে। তারা কি শোনে না?
আয়াত 27
أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَسُوقُ ٱلْمَآءَ إِلَى ٱلْأَرْضِ ٱلْجُرُزِ فَنُخْرِجُ بِهِۦ زَرْعًۭا تَأْكُلُ مِنْهُ أَنْعَٰمُهُمْ وَأَنفُسُهُمْ ۖ أَفَلَا يُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
অওালাম য়ারাও অননা নাসূকুল মাআ ইলাল লারদিল জুরুযি ফানুখরিজু বিহী যারান তাকুলু মিনহু অনামুহুম ওা অনফুসুহুম অফালা য়ুবসিরূন
বাংলা অর্থ
তারা কি লক্ষ্য করে না যে, আমি উষর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদগত করি, যা থেকে ভক্ষণ করে তাদের জন্তুরা এবং তারা কি দেখে না?
আয়াত 28
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْفَتْحُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াকূলূনা মাতা হাযাল ফাত হু ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তারা বলে তোমরা সত্যবাদী হলে বল; কবে হবে এই ফয়সালা?
আয়াত 29
قُلْ يَوْمَ ٱلْفَتْحِ لَا يَنفَعُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِيمَٰنُهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ
বাংলা উচ্চারণ
কুল য়াওমাল ফাত হি লা য়ানফৌল লাযীনা কাফারূও ঈমানুহুম ওা লা হুম য়ুনযারূন
বাংলা অর্থ
বলুন, ফয়সালার দিনে কাফেরদের ঈমান তাদের কোন কাজে আসবে না এবং তাদেরকে অবকাশ ও দেয়া হবে না।
আয়াত 30
فَأَعْرِضْ عَنْهُمْ وَٱنتَظِرْ إِنَّهُم مُّنتَظِرُونَ
বাংলা উচ্চারণ
ফা অরিদ অনহুম ওানতাযির ইননাহুম মুনতাযিররোন
বাংলা অর্থ
অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।