আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَلَهُ ٱلْحَمْدُ فِى ٱلْءَاخِرَةِ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ
বাংলা উচ্চারণ
অলহামদু লিললাহিল লাযী লাহূ মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদি ওা লাহুল হামদু ফিল আখিরাহ; ওা হুওাল হাকীমুল খাবীর
বাংলা অর্থ
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নভোমন্ডলে যা আছে এবং ভূমন্ডলে যা আছে সব কিছুর মালিক এবং তাঁরই প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
আয়াত 2 يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلْغَفُورُ
বাংলা উচ্চারণ
য়ালামু মা য়ালিজু ফিল অরদি ওা মা য়াখরুজু মিনহা ওা মা য়ানযিলু মিনাস সামাঐ ওা মা য়ারুজু ফীহা; ওা হুওার রাহীমুল ঘাফূর
বাংলা অর্থ
তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা সেখান থেকে নির্গত হয়, যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু ক্ষমাশীল।
আয়াত 3 وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَأْتِينَا ٱلسَّاعَةُ ۖ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتَأْتِيَنَّكُمْ عَٰلِمِ ٱلْغَيْبِ ۖ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَلَآ أَصْغَرُ مِن ذَٰلِكَ وَلَآ أَكْبَرُ إِلَّا فِى كِتَٰبٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা কাফারূ লা তাতীনাস সাঅহ; কুল বালা ওা রাববী লাতাতিয়াননাকুম আলিমুল ঘৈব; লা য়াযুবু অনহু মিসকালু যাররাতিন ফিস সামাওাতি ওা লা ফিল অরদি ওা লাঅ অসঘারু মিন যালিকা ওা লাঅ অকবারু ইললা ফী কিতাবিম মুবীন
বাংলা অর্থ
কাফেররা বলে আমাদের উপর কেয়ামত আসবে না। বলুন কেন আসবে না? আমার পালনকর্তার শপথ-অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নভোমন্ডলে ও ভূ-মন্ডলে তাঁর আগোচরে নয় অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ-সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে।
আয়াত 4 لِّيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ ۚ أُو۟لَٰٓئِكَ لَهُم مَّغْفِرَةٌۭ وَرِزْقٌۭ كَرِيمٌۭ
বাংলা উচ্চারণ
লিয়াজযিয়াল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাত; উলাঐকা লাহুম মাঘফিরাতুনও ওা রিযকুন কারীম
বাংলা অর্থ
তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ, তাদেরকে প্রতিদান দেবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মান জনক রিযিক।
আয়াত 5 وَٱلَّذِينَ سَعَوْ فِىٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌۭ مِّن رِّجْزٍ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা সাও ফীএ আয়াতিনা মুআজিযীনা উলাঅ ইকা লাহুম অযাবুম মির ইরজযিন অলীম
বাংলা অর্থ
আর যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায়, তাদের জন্যে রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি।
আয়াত 6 وَيَرَى ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ ٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ هُوَ ٱلْحَقَّ وَيَهْدِىٓ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
বাংলা উচ্চারণ
ওা য়ারাল লাযীনা উতুল ইলমাল লাযীএ উনযিলা ইলৈকা মির রাববিকা হুওাল হাককা ওা য়াহদীএ ইলাঅ সিরাতিল অযীযিল হামীদ
বাংলা অর্থ
যারা জ্ঞানপ্রাপ্ত, তারা আপনার পালনকর্তার নিকট থেকে অবর্তীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী, প্রশংসার্হ আল্লাহর পথ প্রদর্শন করে।
আয়াত 7 وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ هَلْ نَدُلُّكُمْ عَلَىٰ رَجُلٍۢ يُنَبِّئُكُمْ إِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمْ لَفِى خَلْقٍۢ جَدِيدٍ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা কাফারূ হাল নাদুললুকুম অলা রাজুলিনয় য়ানাববি উকুম ইযা মুযযিকতুম কুললা মুমাযযাকিন ইননাকুম লাফী খালকিন জাদীদ
বাংলা অর্থ
কাফেররা বলে, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব, যে তোমাদেরকে খবর দেয় যে; তোমরা সম্পুর্ণ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে।
আয়াত 8 أَفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَم بِهِۦ جِنَّةٌۢ ۗ بَلِ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ فِى ٱلْعَذَابِ وَٱلضَّلَٰلِ ٱلْبَعِيدِ
বাংলা উচ্চারণ
অফতারা অলাল লাহি কাযিবান অম বিহী জিননাহ; বালিল লাযীনা লা য়ুমিনূনা বিল আখিরাতি ফিলাযাবি ওাদদাদ লালিল বাঈদ
বাংলা অর্থ
সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে উম্মাদ এবং যারা পরকালে অবিশ্বাসী, তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে।
আয়াত 9 أَفَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۚ إِن نَّشَأْ نَخْسِفْ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًۭا مِّنَ ٱلسَّمَآءِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّكُلِّ عَبْدٍۢ مُّنِيبٍۢ
বাংলা উচ্চারণ
অফালাম য়ারাও ইলা মা বৈনা অয়দীহিম ওা মা খালফাহুম মিনাস সামাঐ ওাল অরদ; ইন নাশাদ নাখসিফ বিহিমুল অরদা অও নুসকিত অলৈহিম কিসাফাম মিনাস সামাঅ; ইননা ফী যালিকা লা আয়াতাল লিকুললি অবদিম মুনীব
বাংলা অর্থ
তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতিলক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব অথবা আকাশের কোন খন্ড তাদের উপর পতিত করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।
আয়াত 10 ۞ وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ مِنَّا فَضْلًۭا ۖ يَٰجِبَالُ أَوِّبِى مَعَهُۥ وَٱلطَّيْرَ ۖ وَأَلَنَّا لَهُ ٱلْحَدِيدَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনা দাওূদা মিননা ফাদলানয় য়া জিবালু অওওিবী মাহূ ওাততৈরা ওা অলাননা লাহুল হাদীদ
বাংলা অর্থ
আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা কর এবং হে পক্ষী সকল, তোমরাও। আমি তাঁর জন্য লৌহকে নরম করে ছিলাম।
আয়াত 11 أَنِ ٱعْمَلْ سَٰبِغَٰتٍۢ وَقَدِّرْ فِى ٱلسَّرْدِ ۖ وَٱعْمَلُوا۟ صَٰلِحًا ۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ
বাংলা উচ্চারণ
অনিমাল সাবিঘাতিনও ওা কাদদির ফিস সারদি ওামালূ সালিহান ইননী বিমা তামালূনা বাসীর
বাংলা অর্থ
এবং তাকে আমি বলে ছিলাম, প্রশস্ত বর্ম তৈরী কর, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত কর এবং সৎকর্ম সম্পাদন কর। তোমরা যা কিছু কর, আমি তা দেখি।
আয়াত 12 وَلِسُلَيْمَٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهْرٌۭ وَرَوَاحُهَا شَهْرٌۭ ۖ وَأَسَلْنَا لَهُۥ عَيْنَ ٱلْقِطْرِ ۖ وَمِنَ ٱلْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِۦ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ ٱلسَّعِيرِ
বাংলা উচ্চারণ
ওা লিসুলৈমানার রীহা ঘুদুওওুহা শাহরুনও ওা রাওাহুহা শাহরুনও ওা অসালনা লাহূ ঐনাল কিতর; ওা মিনাল জিননি মৈ য়ামালু বৈনা য়াদৈহি বি ইযনি রাববিহ; ওা মৈ য়াযিঘ মিনহুম অন অমরিনা নুযিকহু মিন অযাবিস সাঈর
বাংলা অর্থ
আর আমি সোলায়মানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্যে গলিত তামার এক ঝরণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির-শাস্তি আস্বাদন করাব।
আয়াত 13 يَعْمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَٰرِيبَ وَتَمَٰثِيلَ وَجِفَانٍۢ كَٱلْجَوَابِ وَقُدُورٍۢ رَّاسِيَٰتٍ ۚ ٱعْمَلُوٓا۟ ءَالَ دَاوُۥدَ شُكْرًۭا ۚ وَقَلِيلٌۭ مِّنْ عِبَادِىَ ٱلشَّكُورُ
বাংলা উচ্চারণ
য়ামালূনা লাহূ মা য়াশাঔ মিম মাহারীবা ওা তামাসীলা ওা জিফানিন কালজাওাবি ওা কুদূরির রাসিয়াত; ইমালূ আলা দাওূদা শুকরা; ওা কালীলুম মিন ইবাদিয়াশ শাকূর
বাংলা অর্থ
তারা সোলায়মানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউযসদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার! কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।
আয়াত 14 فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ ٱلْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُۥ ۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلْجِنُّ أَن لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ ٱلْغَيْبَ مَا لَبِثُوا۟ فِى ٱلْعَذَابِ ٱلْمُهِينِ
বাংলা উচ্চারণ
ফালামমা কাদৈনা অলৈহিল মাওতা মা দাললাহুম অলা মাওতিহীএ ইললা দাঅববাতুল অরদি তাকুলু মিনসা অতাহূ ফালামমা খাররা তাবৈয়ানাতিল জিননু অল লাও কানূ য়ালামূনাল ঘৈবা মা লাবিসূ ফিল অযাবিল মুহীন
বাংলা অর্থ
যখন আমি সোলায়মানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনদেরকে তাঁর মৃত্যু সম্পর্কে অবহিত করল। সোলায়মানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে, অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকতো না।
আয়াত 15 لَقَدْ كَانَ لِسَبَإٍۢ فِى مَسْكَنِهِمْ ءَايَةٌۭ ۖ جَنَّتَانِ عَن يَمِينٍۢ وَشِمَالٍۢ ۖ كُلُوا۟ مِن رِّزْقِ رَبِّكُمْ وَٱشْكُرُوا۟ لَهُۥ ۚ بَلْدَةٌۭ طَيِّبَةٌۭ وَرَبٌّ غَفُورٌۭ
বাংলা উচ্চারণ
লাকাদ কানা লি সাবৈন ফী মাসকানিহিম আয়াতুন জাননাতানি ঐ য়ামীনিনও ওা শিমালিন কুলূ মির রিযক রাববিকুম ওাশকুরূলাহ; বালদাতুন তৈয়িবাতুনও ওা রাববুন ঘাফূর
বাংলা অর্থ
সাবার অধিবাসীদের জন্যে তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন-দুটি উদ্যান, একটি ডানদিকে, একটি বামদিকে। তোমরা তোমাদের পালনকর্তার রিযিক খাও এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা।
আয়াত 16 فَأَعْرَضُوا۟ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ ٱلْعَرِمِ وَبَدَّلْنَٰهُم بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ أُكُلٍ خَمْطٍۢ وَأَثْلٍۢ وَشَىْءٍۢ مِّن سِدْرٍۢ قَلِيلٍۢ
বাংলা উচ্চারণ
ফারাদূ ফারসালনা অলৈহিম সৈলাল অরিমি ওা বাদদালনাহুম বিজাননাতৈহিম জাননাতৈনি অযওাতৈ উকুলিন খামতিনও ওা অসলিনও ওা শৈইম মিন সিদরিন কালীল
বাংলা অর্থ
অতঃপর তারা অবাধ্যতা করল ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা! আর তাদের উদ্যানদ্বয়কে পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে, যাতে উদগত হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং সামান্য কুলবৃক্ষ।
আয়াত 17 ذَٰلِكَ جَزَيْنَٰهُم بِمَا كَفَرُوا۟ ۖ وَهَلْ نُجَٰزِىٓ إِلَّا ٱلْكَفُورَ
বাংলা উচ্চারণ
যালিকা জাযৈনাহুম বিমা কাফারূ ওা হাল নুজাযীএ ইললাল কাফূর
বাংলা অর্থ
এটা ছিল কুফরের কারণে তাদের প্রতি আমার শাস্তি। আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দেই না।
আয়াত 18 وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ ٱلْقُرَى ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا قُرًۭى ظَٰهِرَةًۭ وَقَدَّرْنَا فِيهَا ٱلسَّيْرَ ۖ سِيرُوا۟ فِيهَا لَيَالِىَ وَأَيَّامًا ءَامِنِينَ
বাংলা উচ্চারণ
ওা জালনা বৈনাহুম ওা বৈনাল কুরাল লাতী বারাকনা ফীহা কুরান যাহিরাতানও ওা কাদদামা ফীহাস সায়র; সীরূ ফীহা লা য়ালিরয়া ওা ঐয়ামান আমিনীন
বাংলা অর্থ
তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম। তোমরা এসব জনপদে রাত্রে ও দিনে নিরাপদে ভ্রমণ কর।
আয়াত 19 فَقَالُوا۟ رَبَّنَا بَٰعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَجَعَلْنَٰهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ
বাংলা উচ্চারণ
ফাকালূ রাববানা বাইদ বৈনা অসফারিনা ওা যালামূও অনফুসাহুম ফাজালনাহুম অহাদীসা ওা মাযযাক নাহুম কুললা মুমাযযাক; ইননা ফী যালিকা লা আয়াতিল লিকুললি সাববারিন শাকূর
বাংলা অর্থ
অতঃপর তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 20 وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُۥ فَٱتَّبَعُوهُ إِلَّا فَرِيقًۭا مِّنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ সাদদাক অলৈহিম ইবলীসু যানননাভূ ফাততাবাঊহু ইললা ফারীকাম মিনাল মুমিনীন
বাংলা অর্থ
আর তাদের উপর ইবলীস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল।
আয়াত 21 وَمَا كَانَ لَهُۥ عَلَيْهِم مِّن سُلْطَٰنٍ إِلَّا لِنَعْلَمَ مَن يُؤْمِنُ بِٱلْءَاخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِى شَكٍّۢ ۗ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌۭ
বাংলা উচ্চারণ
ওা মা কানা লাহূ অলৈহিম মিন সুলতানিন ইললা লিনালামা মৈ য়ু মিনু বিল আখিরাতি মিমমান হুওা মিনহা ফী শাকক; ওা রাববুকা অলা কুললি শৈইন হাফীয
বাংলা অর্থ
তাদের উপর শয়তানের কোন ক্ষমতা ছিল না, তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে, তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক।
আয়াত 22 قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ ٱللَّهِ ۖ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍۢ وَمَا لَهُۥ مِنْهُم مِّن ظَهِيرٍۢ
বাংলা উচ্চারণ
কুলিদ উল লাযীনা যামতুম মিন দূনিল লাহি লা য়ামলিকূনা মিসকালা যাররাতিন ফিসসামাওাতি ওা লা ফিল অরদি ওা মা লাহুম ফীহিমা মিন শিরকিনও ওা মা লাহূ মিনহুম মিন যাহীর
বাংলা অর্থ
বলুন, তোমরা তাদেরকে আহবান কর, যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত। তারা নভোমন্ডল ও ভূ-মন্ডলের অনু পরিমাণ কোন কিছুর মালিক নয়, এতে তাদের কোন অংশও নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয়।
আয়াত 23 وَلَا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ عِندَهُۥٓ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُۥ ۚ حَتَّىٰٓ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمْ قَالُوا۟ مَاذَا قَالَ رَبُّكُمْ ۖ قَالُوا۟ ٱلْحَقَّ ۖ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ
বাংলা উচ্চারণ
ওা লা তানফৌশ শাফাঅতু ইনদাহূও ইললা লিমান অযিনা লাহ; হাততাঅ ইযা ফুযযিঅ অন কুলূবিহিম কালূ মাযা কালা রাববুকুম; কালুল হাকক, ওা হুওাল অলিয়ুল কাবীর
বাংলা অর্থ
যার জন্যে অনুমতি দেয়া হয়, তার জন্যে ব্যতীত আল্লাহর কাছে কারও সুপারিশ ফলপ্রসূ হবে না। যখন তাদের মন থেকে ভয়-ভীতি দূর হয়ে যাবে, তখন তারা পরস্পরে বলবে, তোমাদের পালনকর্তা কি বললেন? তারা বলবে, তিনি সত্য বলেছেন এবং তিনিই সবার উপরে মহান।
আয়াত 24 ۞ قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قُلِ ٱللَّهُ ۖ وَإِنَّآ أَوْ إِيَّاكُمْ لَعَلَىٰ هُدًى أَوْ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
কুল মৈ য়ারযুকুকুম মিনাস সামাওাতি ওাল অরদি কুলিল লাহু ওা ইননাঅ অও ইয়য়াকুম লালা হুদান অও ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
বলুন, নভোমন্ডল ও ভূ-মন্ডল থেকে কে তোমাদের কে রিযিক দেয়। বলুন, আল্লাহ। আমরা অথবা তোমরা সৎপথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি ও আছ?
আয়াত 25 قُل لَّا تُسْـَٔلُونَ عَمَّآ أَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
কুল লা তুসালূনা অমমাঅ অজরামনা ওা লা নুসালু অমমা তামালূন
বাংলা অর্থ
বলুন, আমাদের অপরাধের জন্যে তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু কর, সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না।
আয়াত 26 قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِٱلْحَقِّ وَهُوَ ٱلْفَتَّاحُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
কুল য়াজমৌ বৈনানা রাববুনা সুমমা য়াফতাহু বৈনানা বিলহাকক; ওা হুওাল ফাততাহুল অলীম
বাংলা অর্থ
বলুন, আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন। তিনি ফয়সালাকারী, সর্বজ্ঞ।
আয়াত 27 قُلْ أَرُونِىَ ٱلَّذِينَ أَلْحَقْتُم بِهِۦ شُرَكَآءَ ۖ كَلَّا ۚ بَلْ هُوَ ٱللَّهُ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
কুল অরূনিয়াল লাযীনা অলহাকতুম বিহী শুরাকাআ কাললা; বাল হুওাল লাহুল অযীযুল হাকীম
বাংলা অর্থ
বলুন, তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদাররূপে সংযুক্ত করেছ, তাদেরকে এনে আমাকে দেখাও। বরং তিনিই আল্লাহ, পরাক্রমশীল, প্রজ্ঞাময়।
আয়াত 28 وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا كَآفَّةًۭ لِّلنَّاسِ بَشِيرًۭا وَنَذِيرًۭا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনাকা ইললা কাফফাতাল লিননাসি বাশীরানও ওা নাযীরানও ওা লাকিননা অকসারান নাসি লা য়ালামূন
বাংলা অর্থ
আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্যে সুসংবাদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।
আয়াত 29 وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াকূলূনা মাতা হাযাল ওাদু ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও, তবে বল, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে?
আয়াত 30 قُل لَّكُم مِّيعَادُ يَوْمٍۢ لَّا تَسْتَـْٔخِرُونَ عَنْهُ سَاعَةًۭ وَلَا تَسْتَقْدِمُونَ
বাংলা উচ্চারণ
কুল লাকুম মীআদু য়াওমিল লা তাসতাখিরূনা অনহু সাঅতানও ওা লা তাসতাকদিমূন
বাংলা অর্থ
বলুন, তোমাদের জন্যে একটি দিনের ওয়াদা রয়েছে যাকে তোমরা এক মহূর্তও বিলম্বিত করতে পারবে না এবং ত্বরান্বিত ও করতে পারবে না।
আয়াত 31 وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن نُّؤْمِنَ بِهَٰذَا ٱلْقُرْءَانِ وَلَا بِٱلَّذِى بَيْنَ يَدَيْهِ ۗ وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ مَوْقُوفُونَ عِندَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ ٱلْقَوْلَ يَقُولُ ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ لَوْلَآ أَنتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা কাফারূ লান নুমিনা বিহাযাল কুরানি ওা লা বিললাযী বৈনা য়াদায়হ; ওা লাও তারাঅ ইযিয যালিমূনা মাওকূফূনা ইনদা রাববিহিম য়ারজিউ বাদুহুম ইলা বাদিনিল কাওলা য়াকূলুল লাযীনাস তুদিফূ লিললাযীনাস তাকবারূ লাও লাঅ অনতুম লাকুননা মুমিনীন
বাংলা অর্থ
কাফেররা বলে, আমরা কখনও এ কোরআনে বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয়। আপনি যদি পাপিষ্ঠদেরকে দেখতেন, যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে, , তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে। যাদেরকে দুর্বল মনে করা হত, তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম।
আয়াত 32 قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوٓا۟ أَنَحْنُ صَدَدْنَٰكُمْ عَنِ ٱلْهُدَىٰ بَعْدَ إِذْ جَآءَكُم ۖ بَلْ كُنتُم مُّجْرِمِينَ
বাংলা উচ্চারণ
কালাল লাযীনাস তাকবারূ লিললাযীনাস তুদিফূও অনাহনু সাদাদনাকুম অনিল হুদা বাদা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমীন
বাংলা অর্থ
অহংকারীরা দুর্বলকে বলবে, তোমাদের কাছে হেদায়েত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই তো ছিলে অপরাধী।
আয়াত 33 وَقَالَ ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ بَلْ مَكْرُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَآ أَن نَّكْفُرَ بِٱللَّهِ وَنَجْعَلَ لَهُۥٓ أَندَادًۭا ۚ وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ وَجَعَلْنَا ٱلْأَغْلَٰلَ فِىٓ أَعْنَاقِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনাসতুদিফূ লিললাযীনাস তাকবারূ বাল মাকরুল লৈলি ওাননাহারি ইয তামুরূনানাঅ অন নাকফুরা বিললাহি ওা নাজালা লাহূও অনদাদা; ওা অসাররুন নাদামাতা লামমা রা অওুল অযাব; ওা জালনাল অঘলালা ফীএ অনাকিল লাযীনা কাফারূ; হাল য়ুজযাওনা ইললা মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
দুর্বলরা অহংকারীদেরকে বলবে, বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তাঁর অংশীদার সাব্যস্ত করি তারা যখন শাস্তি দেখবে, তখন মনের অনুতাপ মনেই রাখবে। বস্তুতঃ আমি কাফেরদের গলায় বেড়ী পরাব। তারা সে প্রতিফলই পেয়ে থাকে যা তারা করত।
আয়াত 34 وَمَآ أَرْسَلْنَا فِى قَرْيَةٍۢ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَآ إِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনা ফী কারয়াতিম মিন নাযীরিন ইললা কালা মুতরাফূআ ইননা বিমাঅ উরসিলতুম বিহী কাফিরূন
বাংলা অর্থ
কোন জনপদে সতর্ককারী প্রেরণ করা হলেই তার বিত্তশালী অধিবাসীরা বলতে শুরু করেছে, তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ, আমরা তা মানি না।
আয়াত 35 وَقَالُوا۟ نَحْنُ أَكْثَرُ أَمْوَٰلًۭا وَأَوْلَٰدًۭا وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
বাংলা উচ্চারণ
ওা কালূ নাহনু অকসারু অমওালানও ওা অওলাদানও ওা মা নাহনু বিমু অযযাবীন
বাংলা অর্থ
তারা আরও বলেছে, আমরা ধনে-জনে সমৃদ্ধ, সুতরাং আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
আয়াত 36 قُلْ إِنَّ رَبِّى يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কুল ইননা রাববী য়াবসুতুর রিযকা লিমৈ য়াশাঔ ওা য়াকদিরু ওা লাকিননা অকসারান নাসি লা য়ালামূন
বাংলা অর্থ
বলুন, আমার পালনকর্তা যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন এবং পরিমিত দেন। কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না।
আয়াত 37 وَمَآ أَمْوَٰلُكُمْ وَلَآ أَوْلَٰدُكُم بِٱلَّتِى تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَىٰٓ إِلَّا مَنْ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا فَأُو۟لَٰٓئِكَ لَهُمْ جَزَآءُ ٱلضِّعْفِ بِمَا عَمِلُوا۟ وَهُمْ فِى ٱلْغُرُفَٰتِ ءَامِنُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অমওালুকুম ওা লাঅ অওলাদুকুম বিললাতী তুকাররিবুকুম ইনদানা যুলফাঅ ইললা মান আমানা ওা অমিলা সালিহান ফা উলাঐকা লাহুম জাযাঔদ দিফি বিমা অমিলূ ওা হুম ফিল ঘুরুফাতি আমিনূন
বাংলা অর্থ
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না। তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে।
আয়াত 38 وَٱلَّذِينَ يَسْعَوْنَ فِىٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُو۟لَٰٓئِكَ فِى ٱلْعَذَابِ مُحْضَرُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়াসাওনা ফীএ আয়াতিনা মুআজিযীনা উলাঐকা ফিলাযাবি মুহদারূন
বাংলা অর্থ
আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত হয়, তাদেরকে আযাবে উপস্থিত করা হবে।
আয়াত 39 قُلْ إِنَّ رَبِّى يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ لَهُۥ ۚ وَمَآ أَنفَقْتُم مِّن شَىْءٍۢ فَهُوَ يُخْلِفُهُۥ ۖ وَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
বাংলা উচ্চারণ
কুল ইননা রাববী য়াবসুতুর রিযকা লিমৈ য়াশাঔ মিন ইবাদিহী ওা য়াকদিরু লাহ; ওা মাঅ অনফাকতুম মিন শৈইন ফাহুওা য়ুখলিফুহূ ওা হুওা খৈরুর রাযিকীন
বাংলা অর্থ
বলুন, আমার পালনকর্তা তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন। তোমরা যা কিছু ব্যয় কর, তিনি তার বিনিময় দেন। তিনি উত্তম রিযিক দাতা।
আয়াত 40 وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًۭا ثُمَّ يَقُولُ لِلْمَلَٰٓئِكَةِ أَهَٰٓؤُلَآءِ إِيَّاكُمْ كَانُوا۟ يَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা য়াহশুরুহুম জামীঅন সুমমা য়াকূলু লিলমালাঐকাতি অহাঔলাঐ ইয়য়াকুম কানূ য়াবুদূন
বাংলা অর্থ
যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেশতাদেরকে বলবেন, এরা কি তোমাদেরই পূজা করত?
আয়াত 41 قَالُوا۟ سُبْحَٰنَكَ أَنتَ وَلِيُّنَا مِن دُونِهِم ۖ بَلْ كَانُوا۟ يَعْبُدُونَ ٱلْجِنَّ ۖ أَكْثَرُهُم بِهِم مُّؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
কালূ সুভানাকা অনতা ওালিয়য়ুনা মিন দূনিহিম বাল কানূ য়াবুদূনাল জিননা অকসারুহুম বিহিম মুমিনূন
বাংলা অর্থ
ফেরেশতারা বলবে, আপনি পবিত্র, আমরা আপনার পক্ষে, তাদের পক্ষে নই, বরং তারা জিনদের পূজা করত। তাদের অধিকাংশই শয়তানে বিশ্বাসী।
আয়াত 42 فَٱلْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍۢ نَّفْعًۭا وَلَا ضَرًّۭا وَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذُوقُوا۟ عَذَابَ ٱلنَّارِ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
ফাল য়াওমা লা য়ামলিকু বাদুকুম লিবাদিন নাফানও ওা লা দাররা; ওা নাকূলু লিলযীনা যালামূ যূকূ অযাবান নারিল লাতী কুনতুম বিহা তুকাযযিবূন
বাংলা অর্থ
অতএব আজকের দিনে তোমরা একে অপরের কোন উপকার ও অপকার করার অধিকারী হবে না আর আমি জালেমদেরকে বলব, তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যা বলতে তা আস্বাদন কর।
আয়াত 43 وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍۢ قَالُوا۟ مَا هَٰذَآ إِلَّا رَجُلٌۭ يُرِيدُ أَن يَصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ ءَابَآؤُكُمْ وَقَالُوا۟ مَا هَٰذَآ إِلَّآ إِفْكٌۭ مُّفْتَرًۭى ۚ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইযা তুতলা অলৈহিম আয়াতুনা বৈয়িনাতিন কালূ মা হাযা ইললা রাজুলুনয় য়ুরীদু ঐয়াসুদদাকুম অমমা কানা য়াবুদু আবাঔকুম ওা কালূ মা হাযাঅ ইললাঅ ইফকুম মুফতারা; ওা কালাল লাযীনা কাফারূ লিলহাককি লামমা জাআহুম ইন হাযাঅ ইললা সিহরুম মুবীন
বাংলা অর্থ
যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, তোমাদের বাপ-দাদারা যার এবাদত করত এ লোকটি যে তা থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। তারা আরও বলে, এটা মনগড়া মিথ্যা বৈ নয়। আর কাফেরদের কাছে যখন সত্য আগমন করে, তখন তারা বলে, এতো এক সুস্পষ্ট যাদু।
আয়াত 44 وَمَآ ءَاتَيْنَٰهُم مِّن كُتُبٍۢ يَدْرُسُونَهَا ۖ وَمَآ أَرْسَلْنَآ إِلَيْهِمْ قَبْلَكَ مِن نَّذِيرٍۢ
বাংলা উচ্চারণ
ওা মাঅ আতৈনাহুম মিন কুতুবিনয় য়াদরুসূনাহা ওা মাঅ অরসালনাঅ ইলৈহিম কাবলাকা মিন নাযীর
বাংলা অর্থ
আমি তাদেরকে কোন কিতাব দেইনি, যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোন সতর্ককারী প্রেরণ করিনি।
আয়াত 45 وَكَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا بَلَغُوا۟ مِعْشَارَ مَآ ءَاتَيْنَٰهُمْ فَكَذَّبُوا۟ رُسُلِى ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ
বাংলা উচ্চারণ
ওা কাযযাবাল লাযীনা মিন কাবলিহিম ওা মা বালাঘূ মিশারা মাঅ আতৈনাহুম ফাকাযযাবূ রুসুলী; ফাকৈফা কানা নাকীর
বাংলা অর্থ
তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে। আমি তাদেরকে যা দিয়েছিলাম, এরা তার এক দশমাংশও পায়নি। এরপরও তারা আমার রাসূলগনকে মিথ্যা বলেছে। অতএব কেমন হয়েছে আমার শাস্তি।
আয়াত 46 ۞ قُلْ إِنَّمَآ أَعِظُكُم بِوَٰحِدَةٍ ۖ أَن تَقُومُوا۟ لِلَّهِ مَثْنَىٰ وَفُرَٰدَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا۟ ۚ مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌۭ لَّكُم بَيْنَ يَدَىْ عَذَابٍۢ شَدِيدٍۢ
বাংলা উচ্চারণ
কুল ইননামাঅ ঐযুকুম বিওাহিদাতিন অন তাকূমূ লিললাহি মাসনা ওা ফুরাদা সুমমা তাতাফাককারূ; মা বিসাহিবিকুম মিন জিননাহ; ইন হুওা ইললা নাযীরুল লাকুম বৈনা য়াদৈ অযাবিন শাদীদ
বাংলা অর্থ
বলুন, আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছিঃ তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দু, দু জন করে দাঁড়াও, অতঃপর চিন্তা-ভাবনা কর-তোমাদের সঙ্গীর মধ্যে কোন উম্মাদনা নেই। তিনি তো আসন্ন কাঠোর শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র।
আয়াত 47 قُلْ مَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍۢ فَهُوَ لَكُمْ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌۭ
বাংলা উচ্চারণ
কুল মা সালতুকুম মিন অজরিন ফাহুওা লাকুম ইন অজরিয়া ইললা অলাল লাহি ওা হুওা অলা কুললিন শৈইন শাহীদ
বাংলা অর্থ
বলুন, আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখ। আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে। প্রত্যেক বস্তুই তাঁর সামনে।
আয়াত 48 قُلْ إِنَّ رَبِّى يَقْذِفُ بِٱلْحَقِّ عَلَّٰمُ ٱلْغُيُوبِ
বাংলা উচ্চারণ
কুল ইননা রাববী য়াকযিফু বিলহাকক অললামুল ঘুয়ূব
বাংলা অর্থ
বলুন, আমার পালনকর্তা সত্য দ্বীন অবতরণ করেছেন। তিনি আলেমুল গায়ব।
আয়াত 49 قُلْ جَآءَ ٱلْحَقُّ وَمَا يُبْدِئُ ٱلْبَٰطِلُ وَمَا يُعِيدُ
বাংলা উচ্চারণ
কুল জাআল হাককু ওা মা য়ুবদিউল বাতিলু ওা মা য়ুঈদ
বাংলা অর্থ
বলুন, সত্য আগমন করেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে এবং না পারে পূনঃ প্রত্যাবর্তিত হতে।
আয়াত 50 قُلْ إِن ضَلَلْتُ فَإِنَّمَآ أَضِلُّ عَلَىٰ نَفْسِى ۖ وَإِنِ ٱهْتَدَيْتُ فَبِمَا يُوحِىٓ إِلَىَّ رَبِّىٓ ۚ إِنَّهُۥ سَمِيعٌۭ قَرِيبٌۭ
বাংলা উচ্চারণ
কুল ইন দালালতু ফৈননামাঅ অদিললু অলা নাফসী ওা ইনিহতাদৈতু ফাবিমা য়ূহী ইলৈয়া রাববী; ইননাহূ সামীউন কারীব
বাংলা অর্থ
বলুন, আমি পথভ্রষ্ট হলে নিজের ক্ষতির জন্যেই পথভ্রষ্ট হব; আর যদি আমি সৎপথ প্রাপ্ত হই, তবে তা এ জন্যে যে, আমার পালনকর্তা আমার প্রতি ওহী প্রেরণ করেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, নিকটবর্তী।
আয়াত 51 وَلَوْ تَرَىٰٓ إِذْ فَزِعُوا۟ فَلَا فَوْتَ وَأُخِذُوا۟ مِن مَّكَانٍۢ قَرِيبٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাও তারাঅ ইয ফাযিঊ ফালা ফাওতা ওা উখিযূ মিম মাকানিন কারীব
বাংলা অর্থ
যদি আপনি দেখতেন, যখন তারা ভীতসস্ত্রস্ত হয়ে পড়বে, অতঃপর পালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে ধরা পড়বে।
আয়াত 52 وَقَالُوٓا۟ ءَامَنَّا بِهِۦ وَأَنَّىٰ لَهُمُ ٱلتَّنَاوُشُ مِن مَّكَانٍۭ بَعِيدٍۢ
বাংলা উচ্চারণ
ওা কালূ আমাননা বিহী ওা অননা লাহুমুত তানাওুশু মিম মাকানিম বাঈদ
বাংলা অর্থ
তারা বলবে, আমরা সত্যে বিশ্বাস স্থাপন করলাম। কিন্তু তারা এতদূর থেকে তার নাগাল পাবে কেমন করে?
আয়াত 53 وَقَدْ كَفَرُوا۟ بِهِۦ مِن قَبْلُ ۖ وَيَقْذِفُونَ بِٱلْغَيْبِ مِن مَّكَانٍۭ بَعِيدٍۢ
বাংলা উচ্চারণ
ওা কাদ কাফারূ বিহী মিন কাবলু ওা য়াকযিফূনা বিলঘৈবি মিম মাকানিম বাঈদ
বাংলা অর্থ
অথচ তারা পূর্ব থেকে সত্যকে অস্বীকার করছিল। আর তারা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ের উপর মন্তব্য করত।
আয়াত 54 وَحِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُونَ كَمَا فُعِلَ بِأَشْيَاعِهِم مِّن قَبْلُ ۚ إِنَّهُمْ كَانُوا۟ فِى شَكٍّۢ مُّرِيبٍۭ
বাংলা উচ্চারণ
ওা হীলা বৈনাহুম ওা বৈনা মা য়াশতাহূনা কামা ফুইলা বিঅশয়াইহিম মিন কাবল; ইননাহুম কানূ ফী শাককিম মুরীব
বাংলা অর্থ
তাদের ও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে, যেমন-তাদের সতীর্থদের সাথেও এরূপ করা হয়েছে, যারা তাদের পূর্বে ছিল। তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত।