☾ আল-কোরআন
সূরা 35 · মাক্কী

ফাতির فاطر

Fatir · 45 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَمْدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ جَاعِلِ ٱلْمَلَٰٓئِكَةِ رُسُلًا أُو۟لِىٓ أَجْنِحَةٍۢ مَّثْنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَ ۚ يَزِيدُ فِى ٱلْخَلْقِ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
অলহামদু লিললাহি ফাতিরিস সামাওাতি ওাল অরদি জাইলিল মালাঐকাতি রুসুলান উলীএ অজনিহাতিম মাসনা ওা সুলাসা ওা রুবা; য়াযীদু ফিল খালকি মা য়াশাঅ; ইননাল লাহা অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও যমীনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক-তারা দুই দুই, তিন তিন ও চার চার পাখাবিশিষ্ট। তিনি সৃষ্টি মধ্যে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সক্ষম।
আয়াত 2
مَّا يَفْتَحِ ٱللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍۢ فَلَا مُمْسِكَ لَهَا ۖ وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُۥ مِنۢ بَعْدِهِۦ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
মা য়াফতাহিল লাহু লিননাঅসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওা মা য়ুমসিক ফালা মুরসিলা লাহূ মিমবদিহ; ওা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন, তা ফেরাবার কেউ নেই এবং তিনি যা বারণ করেন, তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতিত। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।
আয়াত 3
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ ۚ هَلْ مِنْ خَٰلِقٍ غَيْرُ ٱللَّهِ يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহান নাসুযকুরূ নিমাতাল লাহি অলৈকুম; হাল মিন খালিকিন ঘৈরুল লাহি য়ারযুকুকুম মিনাস সামাঐ ওাল অরদ; লাঅ ইলাহা ইললা হুওা ফা অননা তুফাকূন
বাংলা অর্থ
হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযিক দান করে? তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ?
আয়াত 4
وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌۭ مِّن قَبْلِكَ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
বাংলা উচ্চারণ
ওা ইনয় য়ুকাযযিবূকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক; ওা ইলাল লাহি তুরজৌল উমূর
বাংলা অর্থ
তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে আপনার পূর্ববর্তী পয়গম্বরগণকেও তো মিথ্যাবাদী বলা হয়েছিল। আল্লাহর প্রতিই যাবতীয় বিষয় প্রত্যাবর্তিত হয়।
আয়াত 5
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহান নাসু ইননা ওাদাল লাহি হাককুন ফালা তাঘুররাননাকুমুল হায়াতুদ দুনয়া; ওা লা য়াঘুররান নাকুম বিললাহিল ঘারূর
বাংলা অর্থ
হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে। এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে।
আয়াত 6
إِنَّ ٱلشَّيْطَٰنَ لَكُمْ عَدُوٌّۭ فَٱتَّخِذُوهُ عَدُوًّا ۚ إِنَّمَا يَدْعُوا۟ حِزْبَهُۥ لِيَكُونُوا۟ مِنْ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ
বাংলা উচ্চারণ
ইননাশ শৈতানা লাকুম অদুওওুন ফাততাখিযূহু অদুওওা; ইননামা য়াদূ হিযবাহূ লিয়াকূনূ মিন অশাবিস সাঈর
বাংলা অর্থ
শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর। সে তার দলবলকে আহবান করে যেন তারা জাহান্নামী হয়।
আয়াত 7
ٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ ۖ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌۭ كَبِيرٌ
বাংলা উচ্চারণ
অললাযীনা কাফারূ লাহুম অযাবুন শাদীদ; ওাললাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি লাহুম মাঘফিরাতুনও ওা অজরুন কাবীর
বাংলা অর্থ
যারা কুফর করে তাদের জন্যে রয়েছে কঠোর আযাব। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার।
আয়াত 8
أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنًۭا ۖ فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَٰتٍ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَصْنَعُونَ
বাংলা উচ্চারণ
অফামান যুয়য়িনা লাহূ সূওউ অমালিহী ফারা আহু হাসানা; ফা ইননাল লাহা য়ুদিললু মৈ য়াশাঔ ওা য়াহদী মৈ য়াহাঔ ফালা তাযহাব নাফসুকা অলৈহিম হাসারাত; ইননাল লাহা অলীমুন বিমা য়াসনাঊন
বাংলা অর্থ
যাকে মন্দকর্ম শোভনীয় করে দেখানো হয়, সে তাকে উত্তম মনে করে, সে কি সমান যে মন্দকে মন্দ মনে করে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচছা সৎপথ প্রদর্শন করেন। সুতরাং আপনি তাদের জন্যে অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না। নিশ্চয়ই আল্লাহ জানেন তারা যা করে।
আয়াত 9
وَٱللَّهُ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابًۭا فَسُقْنَٰهُ إِلَىٰ بَلَدٍۢ مَّيِّتٍۢ فَأَحْيَيْنَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ كَذَٰلِكَ ٱلنُّشُورُ
বাংলা উচ্চারণ
ওাললাহুল লাযীএ অরসালার রিয়াহা ফাতুসীরু শাবান ফাসুকনাহু ইলা বালাদিম মৈয়িতিন ফা অহয়ায়না বিহিল অরদা বাদা মাওতিহা; কাযালিকান নুশূর
বাংলা অর্থ
আল্লাহই বায়ু প্রেরণ করেন, অতঃপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে। অতঃপর আমি তা মৃত ভূ-খন্ডের দিকে পরিচালিত করি, অতঃপর তদ্বারা সে ভূ-খন্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনিভাবে হবে পুনরুত্থান।
আয়াত 10
مَن كَانَ يُرِيدُ ٱلْعِزَّةَ فَلِلَّهِ ٱلْعِزَّةُ جَمِيعًا ۚ إِلَيْهِ يَصْعَدُ ٱلْكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلْعَمَلُ ٱلصَّٰلِحُ يَرْفَعُهُۥ ۚ وَٱلَّذِينَ يَمْكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ ۖ وَمَكْرُ أُو۟لَٰٓئِكَ هُوَ يَبُورُ
বাংলা উচ্চারণ
মান কানা য়ুরীদুল ইযযাতা ফালিললাহিল ইযযাতু জামীআ; ইলৈহি য়াসাদুল কালিমুত তৈয়িবু ওালামালুস সালিহু য়ারফৌহ; ওাললাযীনা য়ামকুরূনাস সায়য়িআতি লাহুম অযাবুন শাদীদ; ওা মাকরু উলাঐকা হুওা য়াবূর
বাংলা অর্থ
কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহরই জন্যে। তাঁরই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে।
আয়াত 11
وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَٰجًۭا ۚ وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ ۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٍۢ وَلَا يُنقَصُ مِنْ عُمُرِهِۦٓ إِلَّا فِى كِتَٰبٍ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওাললাহু খালাকাকুম মিন তুরাবিন সুমমা মিন নুতফাতিন সুমমা জালাকুম অযওাজা; ওা মা তাহমিলু মিন উনসা ওা লা তাদৌ ইললা বীলমিহ; ওা মা য়ুঅমমারু মিম মুঅমমারিনও ওা লা য়ুনকাসু মিন উমুরিহীএ ইললা ফী কিতাব; ইননা যালিকা অলাল লাহি য়াসীর
বাংলা অর্থ
আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর করেছেন তোমাদেরকে যুগল। কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না; কিন্তু তাঁর জ্ঞাতসারে। কোন বয়স্ক ব্যক্তি বয়স পায় না। এবং তার বয়স হ্রাস পায় না; কিন্তু তা লিখিত আছে কিতাবে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ।
আয়াত 12
وَمَا يَسْتَوِى ٱلْبَحْرَانِ هَٰذَا عَذْبٌۭ فُرَاتٌۭ سَآئِغٌۭ شَرَابُهُۥ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌۭ ۖ وَمِن كُلٍّۢ تَأْكُلُونَ لَحْمًۭا طَرِيًّۭا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةًۭ تَلْبَسُونَهَا ۖ وَتَرَى ٱلْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা মা য়াসতাওিল বাহরানি হাযা অযবুন ফুরাতুন সাঐঘুন শারাবুহূ ওা হাযা মিলহুন উজাজ; ওা মিন কুললিন তাকুলূনা লাহমান তারিয়য়ানও ওা তাসতাখরিজূনা হিলয়াতান তালবাসূনাহা ওা তারাল ফুলকা ফীহি মাওাখিরা লিতাবতাঘূ মিন ফাদলিহী ওা লাললাকম তাশকুরূন
বাংলা অর্থ
দু’টি সমুদ্র সমান হয় না-একটি মিঠা ও তৃষ্ণানিবারক এবং অপরটি লোনা। ঊভয়টি থেকেই তোমরা তাজা গোশত (মৎস) আহার কর এবং পরিধানে ব্যবহার্য গয়নাগাটি আহরণ কর। তুমি তাতে তার বুক চিরে জাহাজ চলতে দেখ, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
আয়াত 13
يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ كُلٌّۭ يَجْرِى لِأَجَلٍۢ مُّسَمًّۭى ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ لَهُ ٱلْمُلْكُ ۚ وَٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِۦ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ
বাংলা উচ্চারণ
য়ূলিজুল লৈলা ফিন নাহারি ওা য়ূলিজুন নাহারা ফিল লৈলি ওা সাখখারাশ শামসা ওাল কামারা কুললুনয় য়াজরী লি অজালিম মুসামমা; যালিকুমুল লাহূ রাববুকুম লাহুল মুলক; ওাললাযীনা তাদূনা মিন দূনিহী মা য়ামলিকূনা মিন কিতমীর
বাংলা অর্থ
তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন। তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ইনি আল্লাহ; তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তাঁর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা তুচ্ছ খেজুর আঁটিরও অধিকারী নয়।
আয়াত 14
إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا۟ دُعَآءَكُمْ وَلَوْ سَمِعُوا۟ مَا ٱسْتَجَابُوا۟ لَكُمْ ۖ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ ۚ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍۢ
বাংলা উচ্চারণ
ইন তাদূহুম লা য়াসমাঊ দুআআকুম ওা লাও সামিঊ মাস তাজাবূ লাকুম; ওা য়াওমাল কিয়ামাতি য়াকফুরূনা বিশিরকিকুম; ওা লা য়ুনাববিউকা মিসলু খাবীর
বাংলা অর্থ
তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না। শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কেয়ামতের দিন তারা তোমাদের শেরক অস্বীকার করবে। বস্তুতঃ আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না।
আয়াত 15
۞ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلْفُقَرَآءُ إِلَى ٱللَّهِ ۖ وَٱللَّهُ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুনহান নাসু অনতুমুল ফুকারাঔ ইলাললাহি ওাললাহু হুওাল ঘানিয়য়ুল হামীদ
বাংলা অর্থ
হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ। আর আল্লাহ; তিনি অভাবমুক্ত, প্রশংসিত।
আয়াত 16
إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍۢ جَدِيدٍۢ
বাংলা উচ্চারণ
ইনয় য়াশা য়ুযহিবকুম ওা য়াতি বিখালকিন জাদীদ
বাংলা অর্থ
তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন।
আয়াত 17
وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٍۢ
বাংলা উচ্চারণ
ওা মা যালিকা অলাল লাহি বিঅযীয
বাংলা অর্থ
এটা আল্লাহর পক্ষে কঠিন নয়।
আয়াত 18
وَلَا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ ۚ وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌۭ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰٓ ۗ إِنَّمَا تُنذِرُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ ۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفْسِهِۦ ۚ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
ওা লা তাযিরু ওাযিরাতুন ওিযরা উখরা; ওা ইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা লা য়ুহমাল মিনহু শৈউনও ওা লাও কানা যা কুরবা; ইননামা তুনযিরুল লাযীনা য়াখশাওনা রাববাহুম বিলঘৈবি ওা অকামুস সাললাহ; ওা মান তাযাককা ফা ইননামা য়াতাযাককা লিনাফসিহ; ওা ইলাল লাহিল মাসীর
বাংলা অর্থ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করেন, যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামায কায়েম করে। যে কেউ নিজের সংশোধন করে, সে সংশোধন করে, স্বীয় কল্যাণের জন্যেই আল্লাহর নিকটই সকলের প্রত্যাবর্তন।
আয়াত 19
وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ
বাংলা উচ্চারণ
ওা মা তাসতাওিল অমা ওাল বাসীর
বাংলা অর্থ
দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয়।
আয়াত 20
وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ
বাংলা উচ্চারণ
ওা লায যুলুমাতু ওা লাননূন
বাংলা অর্থ
সমান নয় অন্ধকার ও আলো।
আয়াত 21
وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلْحَرُورُ
বাংলা উচ্চারণ
ওা লায যিললু ওা লাল হারূর
বাংলা অর্থ
সমান নয় ছায়া ও তপ্তরোদ।
আয়াত 22
وَمَا يَسْتَوِى ٱلْأَحْيَآءُ وَلَا ٱلْأَمْوَٰتُ ۚ إِنَّ ٱللَّهَ يُسْمِعُ مَن يَشَآءُ ۖ وَمَآ أَنتَ بِمُسْمِعٍۢ مَّن فِى ٱلْقُبُورِ
বাংলা উচ্চারণ
ওা মা য়াসতাওিল অহয়াঔ ওা লাল অমওাত; ইননাল লাহা য়ুসমিউ মৈ য়াশাঔ ওা মাঅ অনতা বিমুসীম মান ফিল কুবূর
বাংলা অর্থ
আরও সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা। আপনি কবরে শায়িতদেরকে শুনাতে সক্ষম নন।
আয়াত 23
إِنْ أَنتَ إِلَّا نَذِيرٌ
বাংলা উচ্চারণ
ইন অনতা ইললা নাযীর
বাংলা অর্থ
আপনি তো কেবল একজন সতর্ককারী।
আয়াত 24
إِنَّآ أَرْسَلْنَٰكَ بِٱلْحَقِّ بَشِيرًۭا وَنَذِيرًۭا ۚ وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌۭ
বাংলা উচ্চারণ
ইননা অরসালনাক বিল হাককি বাশীরানও ওা নাযীরা; ওা ইম মিন উমমাতিন ইললা খালা ফীহা নাযীর
বাংলা অর্থ
আমি আপনাকে সত্যধর্মসহ পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারীরূপে। এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি।
আয়াত 25
وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلْكِتَٰبِ ٱلْمُنِيرِ
বাংলা উচ্চারণ
ওা ইনয়ুকাযযিবূকা ফাকাদ কাযযাবাল লাযীনা মিন কাবলিহিম জাআত হুম রুসুলুহুম বিলবৈয়িনাতি ওা বিয যুবুরি ওা বিল কিতাবিল মুনীর
বাংলা অর্থ
তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে, তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন, সহীফা এবং উজ্জল কিতাবসহ এসেছিলেন।
আয়াত 26
ثُمَّ أَخَذْتُ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ
বাংলা উচ্চারণ
সুমমা অখাযতুল লাযীনা কাফারূ ফাকৈফা কানা নাকীর
বাংলা অর্থ
অতঃপর আমি কাফেরদেরকে ধৃত করেছিলাম। কেমন ছিল আমার আযাব!
আয়াত 27
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجْنَا بِهِۦ ثَمَرَٰتٍۢ مُّخْتَلِفًا أَلْوَٰنُهَا ۚ وَمِنَ ٱلْجِبَالِ جُدَدٌۢ بِيضٌۭ وَحُمْرٌۭ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٌۭ
বাংলা উচ্চারণ
অলাম তারা অননাল লাহা অনযালা মিনাস সামাঐ মাআন ফা অখরাজনা বিহী সামারাতিম মুখতালিফান অলওানুহা; ওা মিনাল জিবালি জুদাদুম বীদুনও ওা হুমরুম মুখতালিফুন অলওানুহা ওা ঘারাবীবু সূদ
বাংলা অর্থ
তুমি কি দেখনি আল্লাহ আকাশ থেকে বৃষ্টিবর্ষণ করেন, অতঃপর তদ্দ্বারা আমি বিভিন্ন বর্ণের ফল-মূল উদগত করি। পর্বতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ-সাদা, লাল ও নিকষ কালো কৃষ্ণ।
আয়াত 28
وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلْأَنْعَٰمِ مُخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ كَذَٰلِكَ ۗ إِنَّمَا يَخْشَى ٱللَّهَ مِنْ عِبَادِهِ ٱلْعُلَمَٰٓؤُا۟ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ
বাংলা উচ্চারণ
ওা মিনান নাসি ওাদদা ওাঅববি ওাল অনামি মুখতালিফুন অলওানুহূ কাযালিক; ইননামা য়াখশাল লাহা মিন ইবাদিহিল উলামাঅ; ইননাল লাহা অযীযুন ঘাফূর
বাংলা অর্থ
অনুরূপ ভাবে বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু, চতুস্পদ প্রাণী রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাঁকে ভয় করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ক্ষমাময়।
আয়াত 29
إِنَّ ٱلَّذِينَ يَتْلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّۭا وَعَلَانِيَةًۭ يَرْجُونَ تِجَٰرَةًۭ لَّن تَبُورَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা য়াতলূনা কিতাববাল লাহি ওা অকামুস সালাতা ওা অনফাকূ মিমমা রাযাকনাহুম সিররানও ওা অলা নিয়াতানয় য়ারজূনা তিজারাতাল লান তাবূর
বাংলা অর্থ
যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামায কায়েম করে, এবং আমি যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা কর, যাতে কখনও লোকসান হবে না।
আয়াত 30
لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِۦٓ ۚ إِنَّهُۥ غَفُورٌۭ شَكُورٌۭ
বাংলা উচ্চারণ
লিয়ুওাফফিয়াহুম উজূরাহুম ওা য়াযীদাহুম মিন ফাদলিহ; ইননাহূ ঘাফূরুন শাকূর
বাংলা অর্থ
পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সওয়াব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশী দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী।
আয়াত 31
وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ مِنَ ٱلْكِتَٰبِ هُوَ ٱلْحَقُّ مُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ ۗ إِنَّ ٱللَّهَ بِعِبَادِهِۦ لَخَبِيرٌۢ بَصِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওাললাঈএ অওহৈনাঅ ইলৈকা মিনাল কিতাবি হুওাল হাককু মুসাদদিকাল লিমা বৈনা য়াদায়হ; ইননাল লাহা বীবাদিহী লা খাবীরুম বাসীর
বাংলা অর্থ
আমি আপনার প্রতি যে কিতাব প্রত্যাদেশ করেছি, তা সত্য-পূর্ববর্তী কিতাবের সত্যায়ন কারী নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সব জানেন, দেখেন।
আয়াত 32
ثُمَّ أَوْرَثْنَا ٱلْكِتَٰبَ ٱلَّذِينَ ٱصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا ۖ فَمِنْهُمْ ظَالِمٌۭ لِّنَفْسِهِۦ وَمِنْهُم مُّقْتَصِدٌۭ وَمِنْهُمْ سَابِقٌۢ بِٱلْخَيْرَٰتِ بِإِذْنِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَضْلُ ٱلْكَبِيرُ
বাংলা উচ্চারণ
সুমমা অওরাসনাল কিতাবাললাযীনাস তাফৈনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহী ওা মিনহুম মুকতাসিদ, ওা মিনহুম সাবিকুম বিলখৈরাতি বি ইযনিল লাহ; যালিকা হুওাল ফাদলুল কাবীর
বাংলা অর্থ
অতঃপর আমি কিতাবের অধিকারী করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি। তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে। এটাই মহা অনুগ্রহ।
আয়াত 33
جَنَّٰتُ عَدْنٍۢ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍۢ وَلُؤْلُؤًۭا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌۭ
বাংলা উচ্চারণ
জাননাতু অদনিনয় য়াদ খুলূনাহা য়ুহাললাওনা ফীহা মিন অসাওিরা মিন যাহাবিনও ওা লুলুঅনও ওা লিবা সুহুম ফীহা হারীর
বাংলা অর্থ
তারা প্রবেশ করবে বসবাসের জান্নাতে। তথায় তারা স্বর্ণনির্মিত, মোতি খচিত কংকন দ্বারা অলংকৃত হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের।
আয়াত 34
وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَذْهَبَ عَنَّا ٱلْحَزَنَ ۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٌۭ شَكُورٌ
বাংলা উচ্চারণ
ওা কালুল হামদু লিললাহিল লাযীএ অযহাবা অননাল হাযান; ইননা রাববানা লা ঘাফূরুন শাকূর
বাংলা অর্থ
আর তারা বলবে-সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দূঃখ দূর করেছেন। নিশ্চয় আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী।
আয়াত 35
ٱلَّذِىٓ أَحَلَّنَا دَارَ ٱلْمُقَامَةِ مِن فَضْلِهِۦ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌۭ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌۭ
বাংলা উচ্চারণ
অললাযীএ অহাললানা দারাল মুকামাতি মিন ফাদলিহী লা য়ামাসসুনা ফীহা নাসাবুনও ওা লা য়ামাসসুনা ফীহা লুঘূব
বাংলা অর্থ
যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে বসবাসের গৃহে স্থান দিয়েছেন, তথায় কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং স্পর্শ করে না ক্লান্তি।
আয়াত 36
وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا۟ وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا ۚ كَذَٰلِكَ نَجْزِى كُلَّ كَفُورٍۢ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা কাফারূ লাহুম নারু জাহাননামা লা য়ুকদা অলৈহিম ফা য়ামূতূ ওা লা য়ুখাফফাফু অনহুম মিন অযাবিহা; কাযালিকা নাজযী কুললা কাফূর
বাংলা অর্থ
আর যারা কাফের হয়েছে, তাদের জন্যে রয়েছে জাহান্নামের আগুন। তাদেরকে মৃত্যুর আদেশও দেয়া হবে না যে, তারা মরে যাবে এবং তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিয়ে থাকি।
আয়াত 37
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخْرِجْنَا نَعْمَلْ صَٰلِحًا غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُ ۖ فَذُوقُوا۟ فَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٍ
বাংলা উচ্চারণ
ওা হুম য়াসতারিখূনা ফীহা রাববানা অখরিজনা নামাল সালিহান ঘৈরাল লাযী কুননা নামাল; অওা লামনু অমমিরকুম মা য়াতাযাক কারু ফীহি মান তাযাককারা ওা জাআকুমুন নাযীরু ফাযূকূ ফামা লিযযালিমীনা মিন নাসীর
বাংলা অর্থ
সেখানে তারা আর্ত চিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎকাজ করব, পূর্বে যা করতাম, তা করব না। (আল্লাহ বলবেন) আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি, যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব আস্বাদন কর। জালেমদের জন্যে কোন সাহায্যকারী নেই।
আয়াত 38
إِنَّ ٱللَّهَ عَٰلِمُ غَيْبِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা আলিমু ঘৈবিস সামাওাতি ওাল অরদ; ইননাহূ অলীমুম বিযাতিস সুদূর
বাংলা অর্থ
আল্লাহ আসমান ও যমীনের অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত। তিনি অন্তরের বিষয় সম্পর্কেও সবিশেষ অবহিত।
আয়াত 39
هُوَ ٱلَّذِى جَعَلَكُمْ خَلَٰٓئِفَ فِى ٱلْأَرْضِ ۚ فَمَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُۥ ۖ وَلَا يَزِيدُ ٱلْكَٰفِرِينَ كُفْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِلَّا مَقْتًۭا ۖ وَلَا يَزِيدُ ٱلْكَٰفِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًۭا
বাংলা উচ্চারণ
হুওাল লাযী জালাকুম খালাঐফা ফিল অরদ; ফামান কাফারা ফালৈহি কুফরুহূ; ওা লা য়াযীদুল কাফিরীনা কুফরুহুম ইনদা রাববিহিম ইললা মাকতানও ওা লা য়াযীদুল কাফিরীনা কুফরুহুম ইললা খাসারা
বাংলা অর্থ
তিনিই তোমাদেরকে পৃথিবীতে স্বীয় প্রতিনিধি করেছেন। অতএব যে কুফরী করবে তার কুফরী তার উপরই বর্তাবে। কাফেরদের কুফর কেবল তাদের পালনকর্তার ক্রোধই বৃদ্ধি করে এবং কাফেরদের কুফর কেবল তাদের ক্ষতিই বৃদ্ধি করে।
আয়াত 40
قُلْ أَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِى مَاذَا خَلَقُوا۟ مِنَ ٱلْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌۭ فِى ٱلسَّمَٰوَٰتِ أَمْ ءَاتَيْنَٰهُمْ كِتَٰبًۭا فَهُمْ عَلَىٰ بَيِّنَتٍۢ مِّنْهُ ۚ بَلْ إِن يَعِدُ ٱلظَّٰلِمُونَ بَعْضُهُم بَعْضًا إِلَّا غُرُورًا
বাংলা উচ্চারণ
কুল অরায়তুম শুরাকাআ কুমুল লাযীনা তাদূনা মিন দূনিল লাহ; অরূনী মাযা খালাকূ মিনাল অরদি অম লাহুম শিরকুন ফিস সামাওাতি অম আতৈনাহুম কিতাবান ফাহুম অলা বৈয়িনাতিম মিনহ; বাল ইনয় য়ৈইদুয যালিমূনা বা দুহুম বাদান ইললা ঘুরূরা
বাংলা অর্থ
বলুন, তোমরা কি তোমাদের সে শরীকদের কথা ভেবে দেখেছ, যাদেরকে আল্লাহর পরিবর্তে তোমরা ডাক? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও। না আসমান সৃষ্টিতে তাদের কোন অংশ আছে, না আমি তাদেরকে কোন কিতাব দিয়েছি যে, তারা তার দলীলের উপর কায়েম রয়েছে, বরং জালেমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে।
আয়াত 41
۞ إِنَّ ٱللَّهَ يُمْسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ أَن تَزُولَا ۚ وَلَئِن زَالَتَآ إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍۢ مِّنۢ بَعْدِهِۦٓ ۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًۭا
বাংলা উচ্চারণ
ইননাল লাহা য়ুমসিকুস সামাওাতি ওাল অরদা অন তাযূলাঅ; ওা লৈন যালাতাঅ ইন অমসা কাহুমা মিন অহাদিম মিম বাদিহ; ইননাহূ কানা হালীমান ঘাফূরা
বাংলা অর্থ
নিশ্চয় আল্লাহ আসমান ও যমীনকে স্থির রাখেন, যাতে টলে না যায়। যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে? তিনি সহনশীল, ক্ষমাশীল।
আয়াত 42
وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِن جَآءَهُمْ نَذِيرٌۭ لَّيَكُونُنَّ أَهْدَىٰ مِنْ إِحْدَى ٱلْأُمَمِ ۖ فَلَمَّا جَآءَهُمْ نَذِيرٌۭ مَّا زَادَهُمْ إِلَّا نُفُورًا
বাংলা উচ্চারণ
ওা অকসামূ বিললাহি জাহদা অয়মানিহিম লৈন জাআহুম নাযীরুল লায়াকূনুননা অহদা মিন ইহদাল উমামি ফালাম মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইললা নুফূরা
বাংলা অর্থ
তারা জোর শপথ করে বলত, তাদের কাছে কোন সতর্ককারী আগমন করলে তারা অন্য যে কোন সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎপথে চলবে। অতঃপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করল, তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেল।
আয়াত 43
ٱسْتِكْبَارًۭا فِى ٱلْأَرْضِ وَمَكْرَ ٱلسَّيِّئِ ۚ وَلَا يَحِيقُ ٱلْمَكْرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهْلِهِۦ ۚ فَهَلْ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلْأَوَّلِينَ ۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبْدِيلًۭا ۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحْوِيلًا
বাংলা উচ্চারণ
ইসতাকবারান ফিল অরদি ওা মাকরাস সায়য়ি; ওা লা য়াহীকুল মাকরুস সায়য়িউ ইললা বি অহলিহ; ফাহাল য়ানযুরূনা ইললা সুননাতাল অওওালীন; ফালান তাজিদা লিসুননাতিল লাহি তাবদীলানও ওা লান তাজিদা লিসুননাতিল লাহি তাহওীলা
বাংলা অর্থ
পৃথিবীতে ঔদ্ধত্যের কারণে এবং কুচক্রের কারণে। কুচক্র কুচক্রীদেরকেই ঘিরে ধরে। তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে। অতএব আপনি আল্লাহর বিধানে পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতি-নীতিতে কোন রকম বিচ্যুতিও পাবেন না।
আয়াত 44
أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوٓا۟ أَشَدَّ مِنْهُمْ قُوَّةًۭ ۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيُعْجِزَهُۥ مِن شَىْءٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ كَانَ عَلِيمًۭا قَدِيرًۭا
বাংলা উচ্চারণ
অওালাম য়াসীরূ ফিল অরদি ফা য়ানযুরূ কৈফা কানা আকিবাতুল লাযীনা মিন কবলিহিম ওা কানূ অশাদদা মিনহুম কুওওাহ; ওা মা কানাল লাহু লিয়ুজিযাহূ মিন শৈইন ফিস সামাওাতি ওা লা ফিল অরদ; ইননাহূ কানা অলীমান কাদীরা
বাংলা অর্থ
তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। অথচ তারা তাদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল। আকাশ ও পৃথিবীতে কোন কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না। নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান।
আয়াত 45
وَلَوْ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِمَا كَسَبُوا۟ مَا تَرَكَ عَلَىٰ ظَهْرِهَا مِن دَآبَّةٍۢ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِعِبَادِهِۦ بَصِيرًۢا
বাংলা উচ্চারণ
ওা লাও য়ুআখিযুল লাহুন নাসা বিমা কাসাবূ মা তারাকা অলা যাহরিহা মিন দাঅববাতিনও ওা লাকিনয় য়ুঅখখিরুহুম ইলাঅ অজালিম মুসামমান ফা ইযা জাআ অজালুহুম ফা ইননাল লাহা কানা বীবাদিহী বাসীরা
বাংলা অর্থ
যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, তবে ভুপৃষ্ঠে চলমানকাউকে ছেড়ে দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর যখন সে নির্দিষ্ট মেয়াদ এসে যাবে তখন আল্লাহর সব বান্দা তাঁর দৃষ্টিতে থাকবে।