☾ আল-কোরআন
সূরা 36 · মাক্কী

ইয়াসীন يس

Ya-Sin · 83 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يسٓ
বাংলা উচ্চারণ
য়াসীএন
বাংলা অর্থ
ইয়া-সীন
আয়াত 2
وَٱلْقُرْءَانِ ٱلْحَكِيمِ
বাংলা উচ্চারণ
ওালকুরানিলহাকীম
বাংলা অর্থ
প্রজ্ঞাময় কোরআনের কসম।
আয়াত 3
إِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ইননাকা লামিনাল মুরসালীন
বাংলা অর্থ
নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন।
আয়াত 4
عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
অলা সিরাতিম মুসতাকীম
বাংলা অর্থ
সরল পথে প্রতিষ্ঠিত।
আয়াত 5
تَنزِيلَ ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ
বাংলা উচ্চারণ
তানযীলাল অযীযির রাহীম
বাংলা অর্থ
কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ,
আয়াত 6
لِتُنذِرَ قَوْمًۭا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمْ فَهُمْ غَٰفِلُونَ
বাংলা উচ্চারণ
লিতুনযিরা কাওমাম মাঅ উনযিরা আবাঔহুম ফাহুম ঘাফিলূন
বাংলা অর্থ
যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল।
আয়াত 7
لَقَدْ حَقَّ ٱلْقَوْلُ عَلَىٰٓ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
লাকাদ হাককাল কাওলু অলাঅ অকসারিহিম ফাহুম লা য়ুমিনূন
বাংলা অর্থ
তাদের অধিকাংশের জন্যে শাস্তির বিষয় অবধারিত হয়েছে। সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না।
আয়াত 8
إِنَّا جَعَلْنَا فِىٓ أَعْنَٰقِهِمْ أَغْلَٰلًۭا فَهِىَ إِلَى ٱلْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ
বাংলা উচ্চারণ
ইননা জালনা ফীএ অনাকিহিম অঘলালান ফাহিয়া ইলাল অযকানি ফাহুম মুকমাহূন
বাংলা অর্থ
আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ী পরিয়েছি। ফলে তাদের মস্তক উর্দ্ধমুখী হয়ে গেছে।
আয়াত 9
وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّۭا وَمِنْ خَلْفِهِمْ سَدًّۭا فَأَغْشَيْنَٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা জালনা মিম বৈনি অয়দীহিম সাদদানওওা মিন খালফিহিম সাদদান ফা অঘশৈ নাহুম ফাহুম লা য়ুবসিরূন
বাংলা অর্থ
আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না।
আয়াত 10
وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ওা সাওাঔন অলৈহিম আনযারতাহুম অম লাম তুনযিরহুম লা য়ুমিনূন
বাংলা অর্থ
আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুয়েই সমান; তারা বিশ্বাস স্থাপন করবে না।
আয়াত 11
إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكْرَ وَخَشِىَ ٱلرَّحْمَٰنَ بِٱلْغَيْبِ ۖ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍۢ وَأَجْرٍۢ كَرِيمٍ
বাংলা উচ্চারণ
ইননামা তুনযিরু মানিত তাবা অযযিকরা ওা খাশিয়ার রাহমানা বিলঘৈব, ফাবাশশিরহু বিমাঘফিরাতিনওওা অজরিন কারীম
বাংলা অর্থ
আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন, যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের।
আয়াত 12
إِنَّا نَحْنُ نُحْىِ ٱلْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا۟ وَءَاثَٰرَهُمْ ۚ وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ فِىٓ إِمَامٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
ইননা নাহনু নুহয়িল মাওতা ওা নাকতুবু মা কাদদামূ ওা আসারাহুম; ওা কুললা শৈইন অহসৈনাহু ফীএ ইমামিম মুবীন
বাংলা অর্থ
আমিই মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি।
আয়াত 13
وَٱضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَٰبَ ٱلْقَرْيَةِ إِذْ جَآءَهَا ٱلْمُرْسَلُونَ
বাংলা উচ্চারণ
ওাদরিব লাহুম মাসালান অশাবাল কারয়াতিহ; ইয জাআহাল মুরসালূন
বাংলা অর্থ
আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন, যখন সেখানে রসূল আগমন করেছিলেন।
আয়াত 14
إِذْ أَرْسَلْنَآ إِلَيْهِمُ ٱثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍۢ فَقَالُوٓا۟ إِنَّآ إِلَيْكُم مُّرْسَلُونَ
বাংলা উচ্চারণ
ইয অরসালনাঅ ইলৈহিমুসনৈনি ফাকাযযাবূহুমা ফাযযাযনা বিসালিসিন ফাকালূও ইননাঅ ইলৈকুম মুরসালূন
বাংলা অর্থ
আমি তাদের নিকট দুজন রসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।
আয়াত 15
قَالُوا۟ مَآ أَنتُمْ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحْمَٰنُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا تَكْذِبُونَ
বাংলা উচ্চারণ
কালূ মাঅ অনতুম ইললা বাশারুম মিসলুনা ওা মাঅ অনযালার রাহমানু মিন শৈইন ইন অনতুম ইললা তাকযিবূন
বাংলা অর্থ
তারা বলল, তোমরা তো আমাদের মতই মানুষ, রহমান আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ।
আয়াত 16
قَالُوا۟ رَبُّنَا يَعْلَمُ إِنَّآ إِلَيْكُمْ لَمُرْسَلُونَ
বাংলা উচ্চারণ
কালূ রাববুনা য়ালামু ইননাঅ ইলৈকুম লামুরসালূন
বাংলা অর্থ
রাসূলগণ বলল, আমাদের পরওয়ারদেগার জানেন, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।
আয়াত 17
وَمَا عَلَيْنَآ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ওা মা অলৈনাঅ ইললাল বালাঘুল মুবীন
বাংলা অর্থ
পরিস্কারভাবে আল্লাহর বাণী পৌছে দেয়াই আমাদের দায়িত্ব।
আয়াত 18
قَالُوٓا۟ إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ ۖ لَئِن لَّمْ تَنتَهُوا۟ لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
কালূ ইননা তাতৈয়ারনা বিকুম লৈললাম তানতাহূ লানার জুমাননাকুম ওা লায়ামাসসান নাকুম মিননা অযাবুন অলীম
বাংলা অর্থ
তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ-অকল্যাণকর দেখছি। যদি তোমরা বিরত না হও, তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি স্পর্শ করবে।
আয়াত 19
قَالُوا۟ طَٰٓئِرُكُم مَّعَكُمْ ۚ أَئِن ذُكِّرْتُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌۭ مُّسْرِفُونَ
বাংলা উচ্চারণ
কালূ তাঐরুকুম মাকুম; ঐন যুককিরতুম; বাল অনতুম কাওমুম মুসরিফূন
বাংলা অর্থ
রসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই! এটা কি এজন্যে যে, আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি? বস্তুতঃ তোমরা সীমা লংঘনকারী সম্প্রদায় বৈ নও।
আয়াত 20
وَجَآءَ مِنْ أَقْصَا ٱلْمَدِينَةِ رَجُلٌۭ يَسْعَىٰ قَالَ يَٰقَوْمِ ٱتَّبِعُوا۟ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ওা জাআ মিন অকসাল মাদীনাতি রাজুলুনয় য়াসা কালা য়া কাওমিত তাবিউল মুরসালীন
বাংলা অর্থ
অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এল। সে বলল, হে আমার সম্প্রদায় তোমরা রসূলগণের অনুসরণ কর।
আয়াত 21
ٱتَّبِعُوا۟ مَن لَّا يَسْـَٔلُكُمْ أَجْرًۭا وَهُم مُّهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ইততাবিঊ মাললা য়াসালুকুম অজরানওওা হুম মুহতাদূন
বাংলা অর্থ
অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত।
আয়াত 22
وَمَا لِىَ لَآ أَعْبُدُ ٱلَّذِى فَطَرَنِى وَإِلَيْهِ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ওা মা লিয়া লাঅ অবুদুল লাযী ফাতারানী ওা ইলৈহি তুরজাঊন
বাংলা অর্থ
আমার কি হল যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তাঁর এবাদত করব না?
আয়াত 23
ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدْنِ ٱلرَّحْمَٰنُ بِضُرٍّۢ لَّا تُغْنِ عَنِّى شَفَٰعَتُهُمْ شَيْـًۭٔا وَلَا يُنقِذُونِ
বাংলা উচ্চারণ
আততাখিযু মিন দূনিহীএ আলিহাতান ইনয়য়ুরিদনির রাহমানু বিদুররিললা তুঘনি অননী শাফা অতুহুম শৈ অনওওা লা য়ুনকিযূন
বাংলা অর্থ
আমি কি তাঁর পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না।
আয়াত 24
إِنِّىٓ إِذًۭا لَّفِى ضَلَٰلٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
ইননীএ ইযাললাফী দালালিমমুবীন
বাংলা অর্থ
এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব।
আয়াত 25
إِنِّىٓ ءَامَنتُ بِرَبِّكُمْ فَٱسْمَعُونِ
বাংলা উচ্চারণ
ইননীএ আমানতু বি রাববিকুম ফাসমাঊন
বাংলা অর্থ
আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। অতএব আমার কাছ থেকে শুনে নাও।
আয়াত 26
قِيلَ ٱدْخُلِ ٱلْجَنَّةَ ۖ قَالَ يَٰلَيْتَ قَوْمِى يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কীলাদ খুলিল জানননাহ; কালা য়া লৈতা কাওমী য়ালামূন
বাংলা অর্থ
তাকে বলা হল, জান্নাতে প্রবেশ কর। সে বলল হায়, আমার সম্প্রদায় যদি কোন ক্রমে জানতে পারত-
আয়াত 27
بِمَا غَفَرَ لِى رَبِّى وَجَعَلَنِى مِنَ ٱلْمُكْرَمِينَ
বাংলা উচ্চারণ
বিমা ঘাফারা লী রাববী ওা জালানী মিনাল মুকরামীন
বাংলা অর্থ
যে আমার পরওয়ারদেগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন।
আয়াত 28
۞ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِۦ مِنۢ بَعْدِهِۦ مِن جُندٍۢ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অনযালনা অলা কাওমিহী মিম বাদিহী মিন জুনদিম মিনাসসামাঐ ওা মা কুননা মুনযিলীন
বাংলা অর্থ
তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোন বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি (বাহিনী) অবতরণকারীও না।
আয়াত 29
إِن كَانَتْ إِلَّا صَيْحَةًۭ وَٰحِدَةًۭ فَإِذَا هُمْ خَٰمِدُونَ
বাংলা উচ্চারণ
ইন কানাত ইললা সৈহাতানও ওাহিদাতান ফৈযা হুম খামিদূন
বাংলা অর্থ
বস্তুতঃ এ ছিল এক মহানাদ। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তদ্ধ হয়ে গেল।
আয়াত 30
يَٰحَسْرَةً عَلَى ٱلْعِبَادِ ۚ مَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলা উচ্চারণ
য়া হাসরাতান অলাল ইবাদ; মা য়াতীহিম মির রাসূলিন ইললা কানূ বিহী য়াসতাহযি ঊন
বাংলা অর্থ
বান্দাদের জন্যে আক্ষেপ যে, তাদের কাছে এমন কোন রসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না।
আয়াত 31
أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ ٱلْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
অলাম য়ারাও কাম অহলাক না কাবলাহুম মিনাল কুরূনি অননাহুম ইলৈহিম লা য়ারজিঊন
বাংলা অর্থ
তারা কি প্রত্যক্ষ করে না, তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে, তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না।
আয়াত 32
وَإِن كُلٌّۭ لَّمَّا جَمِيعٌۭ لَّدَيْنَا مُحْضَرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইন কুললুল লামমা জামীউললাদৈনা মুহদারূন
বাংলা অর্থ
ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে।
আয়াত 33
وَءَايَةٌۭ لَّهُمُ ٱلْأَرْضُ ٱلْمَيْتَةُ أَحْيَيْنَٰهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّۭا فَمِنْهُ يَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
ওা আয়াতুল লাহুমুল অরদুল মৈতাতু অহয়ৈনাহা ওা অখরাজনা মিনহা হাববান ফামিনহু য়াকুলূন
বাংলা অর্থ
তাদের জন্যে একটি নিদর্শন মৃত পৃথিবী। আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তারা তা থেকে ভক্ষণ করে।
আয়াত 34
وَجَعَلْنَا فِيهَا جَنَّٰتٍۢ مِّن نَّخِيلٍۢ وَأَعْنَٰبٍۢ وَفَجَّرْنَا فِيهَا مِنَ ٱلْعُيُونِ
বাংলা উচ্চারণ
ওা জালনা ফীহা জাননাতিম মিন নাখীলিনও ওা অনাবিনও ওা ফাজজারনা ফীহা মিনাল উয়ূন
বাংলা অর্থ
আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নির্ঝরিণী।
আয়াত 35
لِيَأْكُلُوا۟ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ ۖ أَفَلَا يَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
লিয়াকুলূ মিন সামারিহী ওা মা অমিলাথু ঐদীহিম; অফালা য়াশকুরূন
বাংলা অর্থ
যাতে তারা তার ফল খায়। তাদের হাত একে সৃষ্টি করে না। অতঃপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন?
আয়াত 36
سُبْحَٰنَ ٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
সুভানাল লাযী খালাকাল অযওাজা কুললাহা মিমমা তুমবিতুল অরদু ওা মিন অনফুসিহিম ওা মিমমা লা য়ালামূন
বাংলা অর্থ
পবিত্র তিনি যিনি যমীন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং যা তারা জানে না, তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন।
আয়াত 37
وَءَايَةٌۭ لَّهُمُ ٱلَّيْلُ نَسْلَخُ مِنْهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظْلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা আয়াতুল লাহুমুল লৈলু নাসলাখু মিনহুন নাহারা ফৈযা হুম মুযলিমূন
বাংলা অর্থ
তাদের জন্যে এক নিদর্শন রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে থেকে যায়।
আয়াত 38
وَٱلشَّمْسُ تَجْرِى لِمُسْتَقَرٍّۢ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ
বাংলা উচ্চারণ
ওাশশামসু তাজরী লিমুসতাকাররিল লাহা; যালিকা তাকদীরুল অযীযিল অলীম
বাংলা অর্থ
সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিয়ন্ত্রণ।
আয়াত 39
وَٱلْقَمَرَ قَدَّرْنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلْعُرْجُونِ ٱلْقَدِيمِ
বাংলা উচ্চারণ
ওালকামারা কাদদারনাহু মানাযিলা হাততা আদা কালুর জূনিল কাদীম
বাংলা অর্থ
চন্দ্রের জন্যে আমি বিভিন্ন মনযিল নির্ধারিত করেছি। অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়।
আয়াত 40
لَا ٱلشَّمْسُ يَنۢبَغِى لَهَآ أَن تُدْرِكَ ٱلْقَمَرَ وَلَا ٱلَّيْلُ سَابِقُ ٱلنَّهَارِ ۚ وَكُلٌّۭ فِى فَلَكٍۢ يَسْبَحُونَ
বাংলা উচ্চারণ
লাশ শামসু য়ামবাঘী লাহাঅ অন তুদরিকাল কামারা ওা লাল লৈলু সাবিকুন নাহার; ওা কুললুন ফী ফালাকি য়াসবাহূন
বাংলা অর্থ
সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে।
আয়াত 41
وَءَايَةٌۭ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
বাংলা উচ্চারণ
ওা আয়াতুল লাহুম অননা হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহূন
বাংলা অর্থ
তাদের জন্যে একটি নিদর্শন এই যে, আমি তাদের সন্তান-সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি।
আয়াত 42
وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِۦ مَا يَرْكَبُونَ
বাংলা উচ্চারণ
ওা খালাকনা লাহুম মিমমিসলিহী মা য়ারকাবূন
বাংলা অর্থ
এবং তাদের জন্যে নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে।
আয়াত 43
وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ
বাংলা উচ্চারণ
ওা ইন নাশা নুঘরিকহুম ফালা সারীখা লাহুম ওা লা হুম য়ুনকাযূন
বাংলা অর্থ
আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জত করতে পারি, তখন তাদের জন্যে কোন সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না।
আয়াত 44
إِلَّا رَحْمَةًۭ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
ইললা রাহমাতাম মিননা ওা মাতাঅন ইলা হীন
বাংলা অর্থ
কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছু কাল জীবনোপভোগ করার সুযোগ দেয়ার কারণে তা করি না।
আয়াত 45
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُوا۟ مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা কীলা লাহুমুততাকূ মা বৈনা ঐদীকুম ওা মা খালফাকুম লাললাকুম তুরহামূন
বাংলা অর্থ
আর যখন তাদেরকে বলা হয়, তোমরা সামনের আযাব ও পেছনের আযাবকে ভয় কর, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তখন তারা তা অগ্রাহ্য করে।
আয়াত 46
وَمَا تَأْتِيهِم مِّنْ ءَايَةٍۢ مِّنْ ءَايَٰتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ
বাংলা উচ্চারণ
ওা মা তাতীহিম মিন আয়াতিম মিন অয়াতাতি রাববিহিম ইললা কানূ অনহা মুরিদীন
বাংলা অর্থ
যখনই তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্যে থেকে কোন নির্দেশ তাদের কাছে আসে, তখনই তারা তা থেকে মুখে ফিরিয়ে নেয়।
আয়াত 47
وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنُطْعِمُ مَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ أَطْعَمَهُۥٓ إِنْ أَنتُمْ إِلَّا فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইযা কীলা লাহুম অনফিকূ মিমমা রাযাকাকুমুল লাহু কালাল লাযীনা কাফারূ লিললাযীনা আমানূও অনুতিমু মাললাও য়াশাঔল লাহু অতামাহূও ইন অনতুম ইললা ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
যখন তাদেরকে বলা হয়, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন, তা থেকে ব্যয় কর। তখন কাফেররা মুমিনগণকে বলে, ইচ্ছা করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন, আমরা তাকে কেন খাওয়াব? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ।
আয়াত 48
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াকূলূনা মাতা হাযাল ওাদু ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তারা বলে, তোমরা সত্যবাদী হলে বল এই ওয়াদা কবে পূর্ণ হবে?
আয়াত 49
مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةًۭ وَٰحِدَةًۭ تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ
বাংলা উচ্চারণ
মা য়ানযুরূনা ইললা সৈহাতানও ওাহিদাতান তা খুযুহুম ওা হুম য়াখিসসিমূন
বাংলা অর্থ
তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে, যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতন্ডাকালে।
আয়াত 50
فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةًۭ وَلَآ إِلَىٰٓ أَهْلِهِمْ يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ফালা য়াসতাতীঊনা তাও সিয়াতানওওা লাঅ ইলাঅ অহলিহিম য়ারজিঊন
বাংলা অর্থ
তখন তারা ওছিয়ত করতেও সক্ষম হবে না। এবং তাদের পরিবার-পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না।
আয়াত 51
وَنُفِخَ فِى ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنسِلُونَ
বাংলা উচ্চারণ
ওা নুফিখা ফিসসূরি ফৈযা হুম মিনাল অজদাসি ইলা রাববিহিম য়ানসিলূন
বাংলা অর্থ
শিংগায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে।
আয়াত 52
قَالُوا۟ يَٰوَيْلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرْقَدِنَا ۜ ۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحْمَٰنُ وَصَدَقَ ٱلْمُرْسَلُونَ
বাংলা উচ্চারণ
কালূ য়া ওৈলানা মাম বাসানা মিম মারকাদিনা; হাযা মা ওাদার রাহমানু ওা সাদাকাল মুরসালূন
বাংলা অর্থ
তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উখিত করল? রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসূলগণ সত্য বলেছিলেন।
আয়াত 53
إِن كَانَتْ إِلَّا صَيْحَةًۭ وَٰحِدَةًۭ فَإِذَا هُمْ جَمِيعٌۭ لَّدَيْنَا مُحْضَرُونَ
বাংলা উচ্চারণ
ইন কানাত ইললা সৈহাতানও ওাহিদাতান ফৈযা হুম জামীউল লাদৈনা মুহদারূন
বাংলা অর্থ
এটা তো হবে কেবল এক মহানাদ। সে মুহুর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে।
আয়াত 54
فَٱلْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌۭ شَيْـًۭٔا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ফালয়াওমা লা তুযলামু নাফসুন শৈঅনওওা লা তুজযাওনা ইললা মা কুনতুম তামালূন
বাংলা অর্থ
আজকের দিনে কারও প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে।
আয়াত 55
إِنَّ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ ٱلْيَوْمَ فِى شُغُلٍۢ فَٰكِهُونَ
বাংলা উচ্চারণ
ইননা অশাবাল জাননাতিল য়াওমা ফী শুঘুলিন ফাকিহূন
বাংলা অর্থ
এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে।
আয়াত 56
هُمْ وَأَزْوَٰجُهُمْ فِى ظِلَٰلٍ عَلَى ٱلْأَرَآئِكِ مُتَّكِـُٔونَ
বাংলা উচ্চারণ
হুম ওা অযওাজুহুম ফী যিলালিন অলাল অরাঐকি মুততাকিঊন
বাংলা অর্থ
তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে।
আয়াত 57
لَهُمْ فِيهَا فَٰكِهَةٌۭ وَلَهُم مَّا يَدَّعُونَ
বাংলা উচ্চারণ
লাহুম ফীহা ফাকিহা তুনওওা লাহুম মা য়াদদাঊন
বাংলা অর্থ
সেখানে তাদের জন্যে থাকবে ফল-মূল এবং যা চাইবে।
আয়াত 58
سَلَٰمٌۭ قَوْلًۭا مِّن رَّبٍّۢ رَّحِيمٍۢ
বাংলা উচ্চারণ
সালামুন কাওলাম মির রাববির রাহীম
বাংলা অর্থ
করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম।
আয়াত 59
وَٱمْتَٰزُوا۟ ٱلْيَوْمَ أَيُّهَا ٱلْمُجْرِمُونَ
বাংলা উচ্চারণ
ওামতাযুল য়াওমা অয়য়ুহাল মুজরিমূন
বাংলা অর্থ
হে অপরাধীরা! আজ তোমরা আলাদা হয়ে যাও।
আয়াত 60
۞ أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَٰبَنِىٓ ءَادَمَ أَن لَّا تَعْبُدُوا۟ ٱلشَّيْطَٰنَ ۖ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
অলাম অহাদ ইলৈকুম য়া বানীএ আদামা আল্লাহ তাবুদুশ শৈতানা ইননাহূ লাকুম অদুওওুম মুবীন
বাংলা অর্থ
হে বনী-আদম! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, শয়তানের এবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু?
আয়াত 61
وَأَنِ ٱعْبُدُونِى ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা অনিবুদূনী; হাযা সিরাতুম মুসতাকীম
বাংলা অর্থ
এবং আমার এবাদত কর। এটাই সরল পথ।
আয়াত 62
وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلًّۭا كَثِيرًا ۖ أَفَلَمْ تَكُونُوا۟ تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অদাললা মিনকুম জিবিললান কাসীরা; অফালাম তাকূনূ তাকিলূন
বাংলা অর্থ
শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বুঝনি?
আয়াত 63
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ
বাংলা উচ্চারণ
হাযিহী জাহাননামুল লাতী কুনতুম তূঅদূন
বাংলা অর্থ
এই সে জাহান্নাম, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো।
আয়াত 64
ٱصْلَوْهَا ٱلْيَوْمَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
বাংলা উচ্চারণ
ইসলাওহাল য়াওমা বিমা কুনতুম তাকফুরূন
বাংলা অর্থ
তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ কর।
আয়াত 65
ٱلْيَوْمَ نَخْتِمُ عَلَىٰٓ أَفْوَٰهِهِمْ وَتُكَلِّمُنَآ أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
অলয়াওমা নাখতিমু অলাঅ অফওাহিহিম ওা তুকাললিমুনাঅ ঐদীহিম ওা তাশহাদু অরজুলুহুম বিমা কানূ য়াকসিবূন
বাংলা অর্থ
আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।
আয়াত 66
وَلَوْ نَشَآءُ لَطَمَسْنَا عَلَىٰٓ أَعْيُنِهِمْ فَٱسْتَبَقُوا۟ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও নাশাঔ লাতা মাসনা অলাঅ ঐয়ুনিহিম ফাসতা বাকুসসিরাতা ফাননা য়ুবসিরূন
বাংলা অর্থ
আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টি শক্তি বিলুপ্ত করে দিতে পারতাম, তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত!
আয়াত 67
وَلَوْ نَشَآءُ لَمَسَخْنَٰهُمْ عَلَىٰ مَكَانَتِهِمْ فَمَا ٱسْتَطَٰعُوا۟ مُضِيًّۭا وَلَا يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও নাশাঔ লামাসাখনাহুম অলা মাকানাতিহিম ফামাসতাতাঊ মুদিয়য়ানওওা লা য়ারজিঊন
বাংলা অর্থ
আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্ব স্থানে আকার বিকৃত করতে পারতাম, ফলে তারা আগেও চলতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত না।
আয়াত 68
وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِى ٱلْخَلْقِ ۖ أَفَلَا يَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা মান নু অমমিরহু নুনাককিশু ফিলখালক; অফালা য়াকিলূন
বাংলা অর্থ
আমি যাকে দীর্ঘ জীবন দান করি, তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই। তবুও কি তারা বুঝে না?
আয়াত 69
وَمَا عَلَّمْنَٰهُ ٱلشِّعْرَ وَمَا يَنۢبَغِى لَهُۥٓ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ وَقُرْءَانٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা মা অললামনাহুশ শিরা ওা মা য়ামবাঘী লাহ; ইন হুওা ইললা যিকরুনওওা কুরানুম মুবীন
বাংলা অর্থ
আমি রসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্যে শোভনীয়ও নয়। এটা তো এক উপদেশ ও প্রকাশ্য কোরআন।
আয়াত 70
لِّيُنذِرَ مَن كَانَ حَيًّۭا وَيَحِقَّ ٱلْقَوْلُ عَلَى ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
লিয়ুনযিরা মান কানা হৈয়ানওওা য়াহিককাল কাওলু অলালকাফিরীন
বাংলা অর্থ
যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়।
আয়াত 71
أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا خَلَقْنَا لَهُم مِّمَّا عَمِلَتْ أَيْدِينَآ أَنْعَٰمًۭا فَهُمْ لَهَا مَٰلِكُونَ
বাংলা উচ্চারণ
অওালাম য়ারাও অননা খালাকনা লাহুম মিমমা অমিলাত ঐদীনাঅ অনামান ফাহুম লাহা মালিকূন
বাংলা অর্থ
তারা কি দেখে না, তাদের জন্যে আমি আমার নিজ হাতের তৈরী বস্তুর দ্বারা চতুস্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক।
আয়াত 72
وَذَلَّلْنَٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
ওা যাললালনাহা লাহুম ফামিনহা রাকূবুহুম ওা মিনহা য়াকুলূন
বাংলা অর্থ
আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।
আয়াত 73
وَلَهُمْ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُ ۖ أَفَلَا يَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাহুম ফীহা মানা ফিউ ওা মাশারিব; অফালা য়াশকুরূন
বাংলা অর্থ
তাদের জন্যে চতুস্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে। তবুও কেন তারা শুকরিয়া আদায় করে না?
আয়াত 74
وَٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةًۭ لَّعَلَّهُمْ يُنصَرُونَ
বাংলা উচ্চারণ
ওাততাখাযূ মিন দূনিল লাহি আলিহাতাল লাললাহুম য়ুনসারূন
বাংলা অর্থ
তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে।
আয়াত 75
لَا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُندٌۭ مُّحْضَرُونَ
বাংলা উচ্চারণ
লা য়াসতাতীঊনা নাসরাহুম ওা হুম লাহুম জুনদুম মুহদারূন
বাংলা অর্থ
অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে।
আয়াত 76
فَلَا يَحْزُنكَ قَوْلُهُمْ ۘ إِنَّا نَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ
বাংলা উচ্চারণ
ফালা য়াহযুনকা কাওলুহুম; ইননা নালামু মা য়ুসিররূনা ওা মা য়ুলিনূন
বাংলা অর্থ
অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে। আমি জানি যা তারা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে।
আয়াত 77
أَوَلَمْ يَرَ ٱلْإِنسَٰنُ أَنَّا خَلَقْنَٰهُ مِن نُّطْفَةٍۢ فَإِذَا هُوَ خَصِيمٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
অওালাম য়ারাল ইনসানু অননা খালাকনাহু মিন নুতফাতিন ফৈযা হুওা খাসীমুম মুবীন
বাংলা অর্থ
মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী।
আয়াত 78
وَضَرَبَ لَنَا مَثَلًۭا وَنَسِىَ خَلْقَهُۥ ۖ قَالَ مَن يُحْىِ ٱلْعِظَٰمَ وَهِىَ رَمِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা দারাবা লানা মাসলানওওা নাসিয়া খালকাহূ কালা মৈয়ুহয়িলিযামা ওা হিয়া রামীম
বাংলা অর্থ
সে আমার সম্পর্কে এক অদ্ভূত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে?
আয়াত 79
قُلْ يُحْيِيهَا ٱلَّذِىٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٍۢ ۖ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ
বাংলা উচ্চারণ
কুল য়ুহ য়ীহাল লাযীএ অনশা অহাঅ অওওালা মাররাহ; ওা হুওা বিকুললি খালকিন অলীম
বাংলা অর্থ
বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত।
আয়াত 80
ٱلَّذِى جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلْأَخْضَرِ نَارًۭا فَإِذَآ أَنتُم مِّنْهُ تُوقِدُونَ
বাংলা উচ্চারণ
অললাযী জালা লাকুম মিনাশ শাজারিল অখদারি নারান ফৈযাঅ অনতুম মিনহু তূকিদূন
বাংলা অর্থ
যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন। তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও।
আয়াত 81
أَوَلَيْسَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخْلُقَ مِثْلَهُم ۚ بَلَىٰ وَهُوَ ٱلْخَلَّٰقُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
অওা লৈসাল লাযী খালাকাস সামাওাতি ওাল অরদা বিকাদিরিন অলাঅ ঐয়াখলুকা মিসলাহুম; বালা ওা হুওাল খাললাকুল অলীম
বাংলা অর্থ
যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন, তিনিই কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ।
আয়াত 82
إِنَّمَآ أَمْرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيْـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ
বাংলা উচ্চারণ
ইননামা অমরুহূও ইযাঅ অরাদা শৈঅন ঐয়াকূলা লাহূ কুন ফায়াকূন
বাংলা অর্থ
তিনি যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে কেবল বলে দেন, ‘হও’ তখনই তা হয়ে যায়।
আয়াত 83
فَسُبْحَٰنَ ٱلَّذِى بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍۢ وَإِلَيْهِ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ফা সুভানাল লাযী বিয়াদিহী মালাকূতু কুললি শৈইনওওা ইলৈহি তুরজাঊন
বাংলা অর্থ
অতএব পবিত্র তিনি, যাঁর হাতে সবকিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।