আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلصَّٰٓفَّٰتِ صَفًّۭا
বাংলা উচ্চারণ
ওাসসাঅফফাতি সাফফা
বাংলা অর্থ
শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
আয়াত 2 فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًۭا
বাংলা উচ্চারণ
ফাযযাজিরাতি যাজরা
বাংলা অর্থ
অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
আয়াত 3 فَٱلتَّٰلِيَٰتِ ذِكْرًا
বাংলা উচ্চারণ
ফাততালিয়াতি যিকরা
বাংলা অর্থ
অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের-
আয়াত 4 إِنَّ إِلَٰهَكُمْ لَوَٰحِدٌۭ
বাংলা উচ্চারণ
ইননা ইললাহাকুম লা ওাহিদ
বাংলা অর্থ
নিশ্চয় তোমাদের মাবুদ এক।
আয়াত 5 رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَٰرِقِ
বাংলা উচ্চারণ
রাববুস সামাওাতি ওাল অরদি ওা মা বৈনাহুমা ওা রাববুল মাশারিক
বাংলা অর্থ
তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
আয়াত 6 إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ
বাংলা উচ্চারণ
ইননা যৈয়াননাস সামাঅ অদ দুনয়া বিযীনাতিনিল কাওাকিব
বাংলা অর্থ
নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
আয়াত 7 وَحِفْظًۭا مِّن كُلِّ شَيْطَٰنٍۢ مَّارِدٍۢ
বাংলা উচ্চারণ
ওা হিফযাম মিন কুললি শৈতানিম মারিদ
বাংলা অর্থ
এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
আয়াত 8 لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍۢ
বাংলা উচ্চারণ
লা য়াসসামমা ঊনা ইলাল মালা ইল আলা ওা য়ুকযাফূনা মিন কুললি জানিব
বাংলা অর্থ
ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
আয়াত 9 دُحُورًۭا ۖ وَلَهُمْ عَذَابٌۭ وَاصِبٌ
বাংলা উচ্চারণ
দুহূরানও ওা লাহুম অযাবুনও ওাসিব
বাংলা অর্থ
ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
আয়াত 10 إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌۭ ثَاقِبٌۭ
বাংলা উচ্চারণ
ইললা মান খাতিফাল খাতফাতা ফা অতবাহূ শিহাবুন সাকিব
বাংলা অর্থ
তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
আয়াত 11 فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ ۚ إِنَّا خَلَقْنَٰهُم مِّن طِينٍۢ لَّازِبٍۭ
বাংলা উচ্চারণ
ফাসতাফতিহিম অহুম অশাদদু খালকান অম মান খালাকনা; ইননা খালাকনাহুম মিন তীনিল লাযিব
বাংলা অর্থ
আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
আয়াত 12 بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
বাংলা উচ্চারণ
বালাজিবতা ওা য়াসখারূন
বাংলা অর্থ
বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
আয়াত 13 وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা যুককিরূ লা য়াযকুরূন
বাংলা অর্থ
যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
আয়াত 14 وَإِذَا رَأَوْا۟ ءَايَةًۭ يَسْتَسْخِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা রা অও আয়াতিনও য়াসতাসখিরূন
বাংলা অর্থ
তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
আয়াত 15 وَقَالُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
ওা কালূও ইন হাযা ইললা সিহরুম মুবীন
বাংলা অর্থ
এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
আয়াত 16 أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
বাংলা উচ্চারণ
ঐযা মিতনা ওা কুননা তুরাবানও ওা ইযামান ঐননা লামাবূসূন
বাংলা অর্থ
আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
আয়াত 17 أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ
বাংলা উচ্চারণ
অওা আবাউনাল অওওালূন
বাংলা অর্থ
আমাদের পিতৃপুরুষগণও কি?
আয়াত 18 قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ
বাংলা উচ্চারণ
কুল নাম ওা অনতুম দাখিরূন
বাংলা অর্থ
বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
আয়াত 19 فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ فَإِذَا هُمْ يَنظُرُونَ
বাংলা উচ্চারণ
ফা ইননামা হিয়া যাজরা তুনও ওাহিদাতুন ফা ইযা হুম য়ানযুরূন
বাংলা অর্থ
বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
আয়াত 20 وَقَالُوا۟ يَٰوَيْلَنَا هَٰذَا يَوْمُ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
কা কালূ য়া ওৈলানা হাযা য়াওমুদদীন
বাংলা অর্থ
এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
আয়াত 21 هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
হাযা য়াওমুল ফাসলিল লাযী কুনতুম বিহী তুকাযিবূন
বাংলা অর্থ
বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
আয়াত 22 ۞ ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
উহশুরুল লাযীনা যালামূ ওা অযওাজাহুম ওা মা কানূ য়াবুদূন
বাংলা অর্থ
একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
আয়াত 23 مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
মিন দূনিল লাহি ফাহদূহুম ইলা সিরাতিল জাহীম
বাংলা অর্থ
আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
আয়াত 24 وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ
বাংলা উচ্চারণ
ওা কিফূহুম ইননাহুম মাসূলূন
বাংলা অর্থ
এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
আয়াত 25 مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
বাংলা উচ্চারণ
মা লাকুম লা তানাসারূন
বাংলা অর্থ
তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
আয়াত 26 بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ
বাংলা উচ্চারণ
বাল হুমুল য়াওমা মুসতাসলিমূন
বাংলা অর্থ
বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
আয়াত 27 وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ
বাংলা উচ্চারণ
ওা অকবালা বাদুহুম অলা বাদিনয় য়াতাসাআলূন
বাংলা অর্থ
তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
আয়াত 28 قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ
বাংলা উচ্চারণ
কালূও ইননাকুম কুনতুম তাতূনানা অনিল য়ামীন
বাংলা অর্থ
বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
আয়াত 29 قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
কালূ বাল লাম তাকূনূ মুমিনীন
বাংলা অর্থ
তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
আয়াত 30 وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَٰنٍۭ ۖ بَلْ كُنتُمْ قَوْمًۭا طَٰغِينَ
বাংলা উচ্চারণ
ওা মা কানা লানা অলৈকুম মিন সুলতানিম বাল কুনতুম কাওমান তাঘীন
বাংলা অর্থ
এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
আয়াত 31 فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ إِنَّا لَذَآئِقُونَ
বাংলা উচ্চারণ
ফাহাককা অলৈনা কাওলু রাববিনাঅ ইননা লাযাঐকূন
বাংলা অর্থ
আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
আয়াত 32 فَأَغْوَيْنَٰكُمْ إِنَّا كُنَّا غَٰوِينَ
বাংলা উচ্চারণ
ফা অঘওৈনাকুম ইননা কুননা ঘাওীন
বাংলা অর্থ
আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
আয়াত 33 فَإِنَّهُمْ يَوْمَئِذٍۢ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ
বাংলা উচ্চারণ
ফা ইননাহুম য়াওমৈযিন ফিলাযাবি মুশতারিকূন
বাংলা অর্থ
তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
আয়াত 34 إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
ইননা কাযালিকা নাফালু বিল মুজরিমীন
বাংলা অর্থ
অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
আয়াত 35 إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ
বাংলা উচ্চারণ
ইননাহুম কানূও ইযা কীলা লাহুম লাঅ ইলাহা ইললাল লাহু য়াসতাকবিরূন
বাংলা অর্থ
তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
আয়াত 36 وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍۢ مَّجْنُونٍۭ
বাংলা উচ্চারণ
ওা য়াকূলূনা ঐননা লাতারিকূও আলিহাতিনা লিশাইরিম মাজনূন
বাংলা অর্থ
এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
আয়াত 37 بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
বাল জাআ বিলহাককি ওা সাদদাকাল মুরসালীন
বাংলা অর্থ
না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
আয়াত 38 إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ
বাংলা উচ্চারণ
ইননাকুম লাযাঐকুল অযাবিল অলীম
বাংলা অর্থ
তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
আয়াত 39 وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা মা তুজযাওনা ইললা মা কুনতুম তামালূন
বাংলা অর্থ
তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
আয়াত 40 إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
ইললা ইবাদাল লাহিল মুখলাসীন
বাংলা অর্থ
তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
আয়াত 41 أُو۟لَٰٓئِكَ لَهُمْ رِزْقٌۭ مَّعْلُومٌۭ
বাংলা উচ্চারণ
উলাঐকা লাহুম রিযকুম মালূম
বাংলা অর্থ
তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
আয়াত 42 فَوَٰكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ
বাংলা উচ্চারণ
ফা ওাকিহু ওা হুম মুকরামূন
বাংলা অর্থ
ফল-মূল এবং তারা সম্মানিত।
আয়াত 43 فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ
বাংলা উচ্চারণ
ফী জাননাতিন নাঈম
বাংলা অর্থ
নেয়ামতের উদ্যানসমূহ।
আয়াত 44 عَلَىٰ سُرُرٍۢ مُّتَقَٰبِلِينَ
বাংলা উচ্চারণ
অলা সুরুরিম মুতাকা বিলীন
বাংলা অর্থ
মুখোমুখি হয়ে আসনে আসীন।
আয়াত 45 يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍۢ مِّن مَّعِينٍۭ
বাংলা উচ্চারণ
য়ুতাফু অলৈহিম বিকাসিম মিম মাঈন
বাংলা অর্থ
তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
আয়াত 46 بَيْضَآءَ لَذَّةٍۢ لِّلشَّٰرِبِينَ
বাংলা উচ্চারণ
বৈদাআ লায যাতিল লিশ শারিবীন
বাংলা অর্থ
সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
আয়াত 47 لَا فِيهَا غَوْلٌۭ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
বাংলা উচ্চারণ
লা ফীহা ঘাওলুনও ওা লা হুম অনহা য়ুনযাফূন
বাংলা অর্থ
তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
আয়াত 48 وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইনদাহুম কাসিরাতুত তারফি ঈন
বাংলা অর্থ
তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
আয়াত 49 كَأَنَّهُنَّ بَيْضٌۭ مَّكْنُونٌۭ
বাংলা উচ্চারণ
কা অননাহুননা বৈদুম মাকনূন
বাংলা অর্থ
যেন তারা সুরক্ষিত ডিম।
আয়াত 50 فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ
বাংলা উচ্চারণ
ফা অকবালা বাদুহুম অলা বাদিনয় য়াতাসাঅ অলূন
বাংলা অর্থ
অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
আয়াত 51 قَالَ قَآئِلٌۭ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌۭ
বাংলা উচ্চারণ
কালা কাঐলুম মিনহুম ইননী কানা লী কারীন
বাংলা অর্থ
তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
আয়াত 52 يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ
বাংলা উচ্চারণ
য়াকূলু ঐনননাকা লামিনাল মুসাদদিকীন
বাংলা অর্থ
সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,
আয়াত 53 أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ
বাংলা উচ্চারণ
ঐযা মিতনা ওা কুননা তুরাবানও ওা ইযামান ঐননা লামাদীনূন
বাংলা অর্থ
আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
আয়াত 54 قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ
বাংলা উচ্চারণ
কালা হাল অনতুম মুততালিঊন
বাংলা অর্থ
আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?
আয়াত 55 فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
ফাততালা ফারা আহু ফী সাওাঐল জাহীম
বাংলা অর্থ
অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
আয়াত 56 قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ
বাংলা উচ্চারণ
কালা তাললাহি ইন কিততা লাতুরদীন
বাংলা অর্থ
সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
আয়াত 57 وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ
বাংলা উচ্চারণ
ওা লাও লা নিমাতু রাববী লাকুনতু মিনাল মুহদারীন
বাংলা অর্থ
আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
আয়াত 58 أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
বাংলা উচ্চারণ
অফামা নাহনু বিমৈয়িতীন
বাংলা অর্থ
এখন আমাদের আর মৃত্যু হবে না।
আয়াত 59 إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
বাংলা উচ্চারণ
ইললা মাওতাতানাল ঊলা ওা মা নাহনু বিমুঅযযাবীন
বাংলা অর্থ
আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
আয়াত 60 إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
বাংলা উচ্চারণ
ইননা হাযা ফালয়ামা লিলামিলূন
বাংলা অর্থ
নিশ্চয় এই মহা সাফল্য।
আয়াত 61 لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَٰمِلُونَ
বাংলা উচ্চারণ
লিমিসলি হাযা ফালয়ামা লিল আমিলূন
বাংলা অর্থ
এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
আয়াত 62 أَذَٰلِكَ خَيْرٌۭ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ
বাংলা উচ্চারণ
অযালিকা খৈরুন নুযুলান অম শাজারাতুয যাককোম
বাংলা অর্থ
এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?
আয়াত 63 إِنَّا جَعَلْنَٰهَا فِتْنَةًۭ لِّلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ইননা জালনাহা ফিতনাতাল লিযযালিমীন
বাংলা অর্থ
আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
আয়াত 64 إِنَّهَا شَجَرَةٌۭ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
ইননাহা শাজারাতুন তাখরুজু ফীএ অসলিল জাহীম
বাংলা অর্থ
এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
আয়াত 65 طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ
বাংলা উচ্চারণ
তালুহা কা অননাহূ রুঊসুশ শায়াতীন
বাংলা অর্থ
এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
আয়াত 66 فَإِنَّهُمْ لَءَاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
বাংলা উচ্চারণ
ফা ইননাহুম লা আকিলূনা মিনহা ফামালিঊনা মিনহাল বুতূন
বাংলা অর্থ
কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
আয়াত 67 ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًۭا مِّنْ حَمِيمٍۢ
বাংলা উচ্চারণ
সুমমা ইননা লাহুম অলৈহা লাশাওবাম মিন হামীম
বাংলা অর্থ
তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
আয়াত 68 ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
সুমমা ইননা মারজিঅহুম লা ইলাল জাহীম
বাংলা অর্থ
অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
আয়াত 69 إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ
বাংলা উচ্চারণ
ইননাহুম অলফাও আবাআহুম দাঅললীন
বাংলা অর্থ
তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
আয়াত 70 فَهُمْ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ يُهْرَعُونَ
বাংলা উচ্চারণ
ফাহুম অলা আসারিহিম য়ুহরাঊন
বাংলা অর্থ
অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
আয়াত 71 وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ দাললা কাবলাহুম অকসারুল অওওালীন
বাংলা অর্থ
তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
আয়াত 72 وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরসালনা ফীহিম মুনযিরীন
বাংলা অর্থ
আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
আয়াত 73 فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَ
বাংলা উচ্চারণ
ফানযুর কৈফা কানা আকিবাতুল মুনযারীন
বাংলা অর্থ
অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
আয়াত 74 إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
ইললা ইবাদাল লাহিল মুখলাসীন
বাংলা অর্থ
তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
আয়াত 75 وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌۭ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ নাদানা নূহুন ফালানিমাল মুজীবূন
বাংলা অর্থ
আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
আয়াত 76 وَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
ওা জাজৈনাহু ওা অহলাহূ মিনাল কারবিল অযীম
বাংলা অর্থ
আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
আয়াত 77 وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ
বাংলা উচ্চারণ
ওা জালনা যুররিয়য়াতাহূ হুমমুল বাকীন
বাংলা অর্থ
এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
আয়াত 78 وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
ওা তারাকনা অলৈহি ফিল আখিরীন
বাংলা অর্থ
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
আয়াত 79 سَلَٰمٌ عَلَىٰ نُوحٍۢ فِى ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
সালামুন অলা নূহিন ফিল আলামীন
বাংলা অর্থ
বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
আয়াত 80 إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা কাযালিকা নাজযিল মুহসিনীন
বাংলা অর্থ
আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
আয়াত 81 إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননাহূ মিন ইবাদিনাল মুমিনীন
বাংলা অর্থ
সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।
আয়াত 82 ثُمَّ أَغْرَقْنَا ٱلْءَاخَرِينَ
বাংলা উচ্চারণ
সুমমা অঘরাকনাল আখারীন
বাংলা অর্থ
অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
আয়াত 83 ۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ
বাংলা উচ্চারণ
ওা ইনা মিন শীঅতিহী লা ইবরাহীম
বাংলা অর্থ
আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
আয়াত 84 إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍۢ سَلِيمٍ
বাংলা উচ্চারণ
ইয জাআ রাববাহূ বি কালবিন সালীম
বাংলা অর্থ
যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
আয়াত 85 إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা লি অবীহি ওা কাওমিহী মাযা তাবুদূন
বাংলা অর্থ
যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
আয়াত 86 أَئِفْكًا ءَالِهَةًۭ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ
বাংলা উচ্চারণ
ঐফকান আলিহাতান দূনাল লাহি তুরীদূন
বাংলা অর্থ
তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
আয়াত 87 فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ফামা যাননুকুম বি রাববিলালামীন
বাংলা অর্থ
বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
আয়াত 88 فَنَظَرَ نَظْرَةًۭ فِى ٱلنُّجُومِ
বাংলা উচ্চারণ
ফানাযারা নাযরাতান ফিননুজূম
বাংলা অর্থ
অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
আয়াত 89 فَقَالَ إِنِّى سَقِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফাকালা ইনী সাকীম
বাংলা অর্থ
এবং বললঃ আমি পীড়িত।
আয়াত 90 فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ
বাংলা উচ্চারণ
ফাতাওাললাও অনহু মুদবিরীন
বাংলা অর্থ
অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
আয়াত 91 فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
ফারাঘা ইলাঅ আলিহাতিহিম ফাকালা অলা তাকুলূন
বাংলা অর্থ
অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
আয়াত 92 مَا لَكُمْ لَا تَنطِقُونَ
বাংলা উচ্চারণ
মা লাকুম লা তানতিকূন
বাংলা অর্থ
তোমাদের কি হল যে, কথা বলছ না?
আয়াত 93 فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ
বাংলা উচ্চারণ
ফারাঘা অলৈহিম দারবাম বিলয়ামীন
বাংলা অর্থ
অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
আয়াত 94 فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ
বাংলা উচ্চারণ
ফা অকবালূও ইলৈহি য়াযিফফূন
বাংলা অর্থ
তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।
আয়াত 95 قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ
বাংলা উচ্চারণ
কালা অতাবুদূনা মা তানহিতূন
বাংলা অর্থ
সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?
আয়াত 96 وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওাললাহু খালাকাকুম ওা মা তামালূন
বাংলা অর্থ
অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
আয়াত 97 قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَٰنًۭا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
কালুব নূ লাহূ বুন য়ানান ফা অলকূহু ফিল জাহীম
বাংলা অর্থ
তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
আয়াত 98 فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًۭا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَسْفَلِينَ
বাংলা উচ্চারণ
ফা অরাদূ বিহী কৈদান ফাজা অলনাহুমুল অসফালীন
বাংলা অর্থ
তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
আয়াত 99 وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ
বাংলা উচ্চারণ
ওা কালা ইননী যাহিবুন ইলা রাববী সা য়াহদীন
বাংলা অর্থ
সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
আয়াত 100 رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
রাববি হাব লী মিনাস সালিহীন
বাংলা অর্থ
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
আয়াত 101 فَبَشَّرْنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
ফাবাশশারনাহু বিঘুলামিন হালীম
বাংলা অর্থ
সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
আয়াত 102 فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ফালামমা বালাঘা মা হুস সায়া কালা য়া বুনিয়া ইননীএ অরা ফিল মানামি অননীএ অযবাহুকা ফানযুর মাযা তারা; কালা য়াঅ অবাতিফ অল মা তুমারু সাতাজিদুনী ইন শাআললাহু মিনাস সাবিরীন
বাংলা অর্থ
অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
আয়াত 103 فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ অসলামা ওা তাললাহূ লিলজাবীন
বাংলা অর্থ
যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
আয়াত 104 وَنَٰدَيْنَٰهُ أَن يَٰٓإِبْرَٰهِيمُ
বাংলা উচ্চারণ
ওা নাদৈনাহু ঐ য়াআ ইবরাহীম
বাংলা অর্থ
তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
আয়াত 105 قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
কাদ সাদদাকতার রুয়া; ইননা কাযালিকা নাজযিল মুহসিনীন
বাংলা অর্থ
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আয়াত 106 إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْبَلَٰٓؤُا۟ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ইননা হাযা লাহুওাল বালাঔল মুবীন
বাংলা অর্থ
নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
আয়াত 107 وَفَدَيْنَٰهُ بِذِبْحٍ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা ফাদৈনাহু বিযিভিন অযীম
বাংলা অর্থ
আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
আয়াত 108 وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
ওা তারাকনা অলৈহি ফিল আখিরীন
বাংলা অর্থ
আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
আয়াত 109 سَلَٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
বাংলা উচ্চারণ
সালামুন অলাঅ ইবরাহীম
বাংলা অর্থ
ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
আয়াত 110 كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
কাযালিকা নাজযিল মুহসিনীন
বাংলা অর্থ
এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আয়াত 111 إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননাহূ মিন ইবাদিনাল মুমিনীন
বাংলা অর্থ
সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
আয়াত 112 وَبَشَّرْنَٰهُ بِإِسْحَٰقَ نَبِيًّۭا مِّنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ওা বাশশারনাহু বি ইশাকা নাবিয়ায়াম মিনাস সালিহীন
বাংলা অর্থ
আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
আয়াত 113 وَبَٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَٰقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌۭ وَظَالِمٌۭ لِّنَفْسِهِۦ مُبِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা বারাকনা অলৈহি ওা অলাঅ ইশাক; ওা মিন যুররিয়য়া তিহিমা মুহসিনুনও ওা যালিমুল লিনাফশিহী মুবীন
বাংলা অর্থ
তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
আয়াত 114 وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ মানাননা অলা মূসা ওা হারূন
বাংলা অর্থ
আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
আয়াত 115 وَنَجَّيْنَٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
ওা নাজজৈনাহুমা ওা কাওমাহুমা মিনাল কারবিল অযীম
বাংলা অর্থ
তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
আয়াত 116 وَنَصَرْنَٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ
বাংলা উচ্চারণ
ওা নাসারনাহুম ফাকানূ হুমুল ঘালিবীন
বাংলা অর্থ
আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
আয়াত 117 وَءَاتَيْنَٰهُمَا ٱلْكِتَٰبَ ٱلْمُسْتَبِينَ
বাংলা উচ্চারণ
ওা আতৈনাহুমাল কিতাবাল মুসতাবীন
বাংলা অর্থ
আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
আয়াত 118 وَهَدَيْنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
বাংলা উচ্চারণ
ওা হাদৈনাহুমুস সিরাতাল মুসতাকীম
বাংলা অর্থ
এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
আয়াত 119 وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
ওা তারাকনা অলৈহিমা ফিল আখিরীন
বাংলা অর্থ
আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
আয়াত 120 سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
বাংলা উচ্চারণ
সালামুন অলা মূসা ওা হারূন
বাংলা অর্থ
মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
আয়াত 121 إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা কাযালিকা নাজযিল মুহসিনীন
বাংলা অর্থ
এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আয়াত 122 إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননাহুমা মিন ইবাদিনাল মুমিনীন
বাংলা অর্থ
তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
আয়াত 123 وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননা ইলয়াসা লামিনাল মুরসালীন
বাংলা অর্থ
নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
আয়াত 124 إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ইয কালা লিকাওমিহীএ অলা তাততাকূন
বাংলা অর্থ
যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
আয়াত 125 أَتَدْعُونَ بَعْلًۭا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَٰلِقِينَ
বাংলা উচ্চারণ
অতাদূনা বালানও ওা তাযারূনা অহসানাল খালিকীন
বাংলা অর্থ
তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
আয়াত 126 ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
অললাহা রাববাকুম ওা রাববা আবাঐকুমুল অওওালীন
বাংলা অর্থ
যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
আয়াত 127 فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ
বাংলা উচ্চারণ
ফাকাযযাবূহু ফা ইননা হুম লামুহদারূন
বাংলা অর্থ
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
আয়াত 128 إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
ইললা ইবাদাল লাহিল মুখলাসীন
বাংলা অর্থ
কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
আয়াত 129 وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
ওা তারাকনা অলৈহি ফিল আখিরীন
বাংলা অর্থ
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
আয়াত 130 سَلَٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ
বাংলা উচ্চারণ
সালামুন অলাঅ ইলয়াসীন
বাংলা অর্থ
ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
আয়াত 131 إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা কাযালিকা নাজযিল মুহসিনীন
বাংলা অর্থ
এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আয়াত 132 إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননাহূ মিন ইবাদিনাল মুমিনীন
বাংলা অর্থ
সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
আয়াত 133 وَإِنَّ لُوطًۭا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননা লূতাল লামিনাল মুরসালীন
বাংলা অর্থ
নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
আয়াত 134 إِذْ نَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ইয নাজজৈনাহু ওা অহলাহূও অজমাঈন
বাংলা অর্থ
যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
আয়াত 135 إِلَّا عَجُوزًۭا فِى ٱلْغَٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ইললা অজূযান ফিল ঘাবিরীন
বাংলা অর্থ
কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
আয়াত 136 ثُمَّ دَمَّرْنَا ٱلْءَاخَرِينَ
বাংলা উচ্চারণ
সুমমা দামমারনাল আখারীন
বাংলা অর্থ
অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
আয়াত 137 وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননাকুম লাতামুররূনা অলৈহিম মুসবিহীন
বাংলা অর্থ
তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
আয়াত 138 وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওা বিললৈল; অফালা তাকিলূন
বাংলা অর্থ
এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?
আয়াত 139 وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননা য়ূনুসা লামিনাল মুরসালীন
বাংলা অর্থ
আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
আয়াত 140 إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
বাংলা উচ্চারণ
ইয অবাকা ইলাল ফুলকিল মাশ হূন
বাংলা অর্থ
যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
আয়াত 141 فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ
বাংলা উচ্চারণ
ফাসাহামা ফাকানা মিনাল মুধাদীন
বাংলা অর্থ
অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
আয়াত 142 فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফালতাকামাহুল হূতু ওা হুওা মুলীম
বাংলা অর্থ
অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
আয়াত 143 فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ
বাংলা উচ্চারণ
ফালাও লাঅ অননাহূ কানা মিনাল মুসাববিহীন
বাংলা অর্থ
যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,
আয়াত 144 لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
লালাবিসা ফী বাতনিহীএ ইলা য়াওমি য়ুবাসূন
বাংলা অর্থ
তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
আয়াত 145 ۞ فَنَبَذْنَٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফানাবাযনাহু বিলারাঐ ওা হুওা সাকীম
বাংলা অর্থ
অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
আয়াত 146 وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةًۭ مِّن يَقْطِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা অমবাতনা অলৈহি শাজারাতাম মৈ য়াকতীন
বাংলা অর্থ
আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
আয়াত 147 وَأَرْسَلْنَٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
বাংলা উচ্চারণ
ওা অরসালনাহু ইলা মিঅতি অলফিন অও য়াযীদূন
বাংলা অর্থ
এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
আয়াত 148 فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
ফা আমানূ ফামাততা নাহুম ইলা হীন
বাংলা অর্থ
তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
আয়াত 149 فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ
বাংলা উচ্চারণ
ফাসতাফতিহিম অলি রাববিকাল বানাতু ওা লাহুমুল বানূন
বাংলা অর্থ
এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।
আয়াত 150 أَمْ خَلَقْنَا ٱلْمَلَٰٓئِكَةَ إِنَٰثًۭا وَهُمْ شَٰهِدُونَ
বাংলা উচ্চারণ
অম খালাকনাল মালাঐ কাতা ইনাসানও ওা হম শাহিদূন
বাংলা অর্থ
না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
আয়াত 151 أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ
বাংলা উচ্চারণ
অলাঅ ইননাহুম মিন ইফকিহিম লা য়াকূলূন
বাংলা অর্থ
জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
আয়াত 152 وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ
বাংলা উচ্চারণ
ওালাদাল লাহু ওা ইননহুম লাকাযিবূন
বাংলা অর্থ
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
আয়াত 153 أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ
বাংলা উচ্চারণ
অসতাফাল বানাতি অলাল বানীন
বাংলা অর্থ
তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?
আয়াত 154 مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
বাংলা উচ্চারণ
মা লাকুম কৈফা তাহকুমূন
বাংলা অর্থ
তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
আয়াত 155 أَفَلَا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
অফালা তাযাককারূন
বাংলা অর্থ
তোমরা কি অনুধাবন কর না?
আয়াত 156 أَمْ لَكُمْ سُلْطَٰنٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
অম লাকুম সুলতানুম মুবীন
বাংলা অর্থ
না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
আয়াত 157 فَأْتُوا۟ بِكِتَٰبِكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ফাতূ বি কিতাবিকুম ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
আয়াত 158 وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًۭا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
বাংলা উচ্চারণ
ওা জালূ বৈনাহূ ওা বৈনাল জিননাতি নাসাবা; ওা লাকাদ অলিমাতিল জিননাতু ইননাহুম লামুহদারূন
বাংলা অর্থ
তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
আয়াত 159 سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
বাংলা উচ্চারণ
সুভানাল লাহি অমমা য়াসিফূন
বাংলা অর্থ
তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
আয়াত 160 إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
ইললা ইবাদাল লাহিল মুখলাসীন
বাংলা অর্থ
তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
আয়াত 161 فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
ফা ইননাকুম ওা মা তৌবদূন
বাংলা অর্থ
অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
আয়াত 162 مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَٰتِنِينَ
বাংলা উচ্চারণ
মাঅ অনতুম অলৈহি বেফাঅতিনীন
বাংলা অর্থ
তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
আয়াত 163 إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
ইললা মান হুওা সালিল জাহীম
বাংলা অর্থ
শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
আয়াত 164 وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌۭ مَّعْلُومٌۭ
বাংলা উচ্চারণ
ওা মা মিননাসা ইললা লাহূ মাকামুম মালূম
বাংলা অর্থ
আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
আয়াত 165 وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ
বাংলা উচ্চারণ
ওা ইননা ললানাহ নুস সাফফূন
বাংলা অর্থ
এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
আয়াত 166 وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননা লানাহ নুল মুসাববিহূন
বাংলা অর্থ
এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
আয়াত 167 وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ
বাংলা উচ্চারণ
ওা ইন কানূ লা য়াকূলূন
বাংলা অর্থ
তারা তো বলতঃ
আয়াত 168 لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًۭا مِّنَ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
লাও অননা ইনদানা যিকরাম মিনাল অওওালীন
বাংলা অর্থ
যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
আয়াত 169 لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
লাকুননা ইবাদাল লাহিল মুখলাসীন
বাংলা অর্থ
তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
আয়াত 170 فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফাকাফারূ বিহী ফাসাওফা য়ালামূন
বাংলা অর্থ
বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
আয়াত 171 وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ সাবাকাত কালিমাতুনা লীবাদিনাল মুরসা লীন
বাংলা অর্থ
আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
আয়াত 172 إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ
বাংলা উচ্চারণ
ইননা হুম লাহুমুল মানসূরূন
বাংলা অর্থ
অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
আয়াত 173 وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَٰلِبُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননা জুনদানা লাহুমুল ঘালিবূন
বাংলা অর্থ
আর আমার বাহিনীই হয় বিজয়ী।
আয়াত 174 فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
ফাতাওাললা অনহুম হাততা হীন
বাংলা অর্থ
অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
আয়াত 175 وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা অবসিরহুম ফাসাওফা য়ুবসিরূন
বাংলা অর্থ
এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
আয়াত 176 أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
বাংলা উচ্চারণ
অফাবিঅযাবিনা য়াসতাজিলূন
বাংলা অর্থ
আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?
আয়াত 177 فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ
বাংলা উচ্চারণ
ফা ইযা নাযালা বিসাহাতিহিম ফাসাআ সাবাহুল মুনযারীন
বাংলা অর্থ
অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
আয়াত 178 وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা তাওাললা অনহুম হাততা হীন
বাংলা অর্থ
আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
আয়াত 179 وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা অবসির ফাসাওফা য়ুবসিরূন
বাংলা অর্থ
এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
আয়াত 180 سُبْحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
বাংলা উচ্চারণ
সুভানা রাববিকা রাববিল ইযযাতি অমমা য়াসিফূন
বাংলা অর্থ
পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
আয়াত 181 وَسَلَٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ওা সালামুন অলালমুরসালীন
বাংলা অর্থ
পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
আয়াত 182 وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওালহামদু লিললাহি রাববিল আলামীন
বাংলা অর্থ
সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।