☾ আল-কোরআন
সূরা 38 · মাক্কী

সাদ ص

Sad · 88 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ صٓ ۚ وَٱلْقُرْءَانِ ذِى ٱلذِّكْرِ
বাংলা উচ্চারণ
সাঅদ; ওালকুরানি যিয যিকর
বাংলা অর্থ
ছোয়াদ। শপথ উপদেশপূর্ণ কোরআনের,
আয়াত 2
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى عِزَّةٍۢ وَشِقَاقٍۢ
বাংলা উচ্চারণ
বালিল লাযীনা কাফারূ ফী ইযযাতিলনও ওা শিকাক
বাংলা অর্থ
বরং যারা কাফের, তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত।
আয়াত 3
كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍۢ فَنَادَوا۟ وَّلَاتَ حِينَ مَنَاصٍۢ
বাংলা উচ্চারণ
কাম অহলাকনা মিন কাবলিহিম মিন কারনিন ফানাদাও ওা লাতা হীনা মানাস
বাংলা অর্থ
তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, অতঃপর তারা আর্তনাদ করতে শুরু করেছে কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না।
আয়াত 4
وَعَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌۭ مِّنْهُمْ ۖ وَقَالَ ٱلْكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٌۭ كَذَّابٌ
বাংলা উচ্চারণ
ওা অজিবূও অন জাআ হুম মুনযিরুম মিনহুম ওা কালাল কাফিরূনা হাযা সাহিরুন কাযযাব
বাংলা অর্থ
তারা বিস্ময়বোধ করে যে, তাদেরই কাছে তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী আগমন করেছেন। আর কাফেররা বলে এ-তো এক মিথ্যাচারী যাদুকর।
আয়াত 5
أَجَعَلَ ٱلْءَالِهَةَ إِلَٰهًۭا وَٰحِدًا ۖ إِنَّ هَٰذَا لَشَىْءٌ عُجَابٌۭ
বাংলা উচ্চারণ
অজালাল আলিহাতা ইলাহানও ওাহিদান ইননা হাযা লাশৈউন উজাব
বাংলা অর্থ
সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা সাব্যস্ত করে দিয়েছে। নিশ্চয় এটা এক বিস্ময়কর ব্যাপার।
আয়াত 6
وَٱنطَلَقَ ٱلْمَلَأُ مِنْهُمْ أَنِ ٱمْشُوا۟ وَٱصْبِرُوا۟ عَلَىٰٓ ءَالِهَتِكُمْ ۖ إِنَّ هَٰذَا لَشَىْءٌۭ يُرَادُ
বাংলা উচ্চারণ
ওানতালাকাল মালৌ মিনহুম অনিম শূ ওাসবিরূ অলাঅ আলিহাতিকুম ইনননা হাযা লাশৈ উনয় য়ুরাদ
বাংলা অর্থ
তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একথা বলে প্রস্থান করে যে, তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের পূজায় দৃঢ় থাক। নিশ্চয়ই এ বক্তব্য কোন বিশেষ উদ্দেশ্যে প্রণোদিত।
আয়াত 7
مَا سَمِعْنَا بِهَٰذَا فِى ٱلْمِلَّةِ ٱلْءَاخِرَةِ إِنْ هَٰذَآ إِلَّا ٱخْتِلَٰقٌ
বাংলা উচ্চারণ
মা সামিনা বিহাযা ফিল মিললাতিল আখিরাতি ইন হাযাঅ ইললাখ তিলাক
বাংলা অর্থ
আমরা সাবেক ধর্মে এ ধরনের কথা শুনিনি। এটা মনগড়া ব্যাপার বৈ নয়।
আয়াত 8
أَءُنزِلَ عَلَيْهِ ٱلذِّكْرُ مِنۢ بَيْنِنَا ۚ بَلْ هُمْ فِى شَكٍّۢ مِّن ذِكْرِى ۖ بَل لَّمَّا يَذُوقُوا۟ عَذَابِ
বাংলা উচ্চারণ
ঔনযিলা অলৈহিয যিকরু মিম বৈনিনা; বাল হুম ফী শাককিম মিন যিকরী বাল লামমা য়াযূকূ অযাব
বাংলা অর্থ
আমাদের মধ্য থেকে শুধু কি তারই প্রতি উপদেশ বানী অবতীর্ণ হল? বস্তুতঃ ওরা আমার উপদেশ সম্পর্কে সন্দিহান; বরং ওরা এখনও আমার মার আস্বাদন করেনি।
আয়াত 9
أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَحْمَةِ رَبِّكَ ٱلْعَزِيزِ ٱلْوَهَّابِ
বাংলা উচ্চারণ
অমিনদাহুম খাযাঅ ইনু রাহমাতি রাববিকাল অযীযিল ওাহহাব
বাংলা অর্থ
না কি তাদের কাছে আপনার পরাক্রান্ত দয়াবান পালনকর্তার রহমতের কোন ভান্ডার রয়েছে?
আয়াত 10
أَمْ لَهُم مُّلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ فَلْيَرْتَقُوا۟ فِى ٱلْأَسْبَٰبِ
বাংলা উচ্চারণ
অম লাহুম মুলকুস সামাওাতি ওাল অরদি ওা মা বৈনাহুমা ফালয়ারতাকূ ফিল অসবাব
বাংলা অর্থ
নাকি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর উপর তাদের সাম্রাজ্য রয়েছে? থাকলে তাদের আকাশে আরোহণ করা উচিত রশি ঝুলিয়ে।
আয়াত 11
جُندٌۭ مَّا هُنَالِكَ مَهْزُومٌۭ مِّنَ ٱلْأَحْزَابِ
বাংলা উচ্চারণ
জুনদুম মা হুনালিকা মাহযূমুম মিনাল অহযাব
বাংলা অর্থ
এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে, যা পরাজিত হবে।
আয়াত 12
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ وَعَادٌۭ وَفِرْعَوْنُ ذُو ٱلْأَوْتَادِ
বাংলা উচ্চারণ
কাযযাবাত কাবলাহুম কাওমু লূতিনওওা আদুনও ওা ফিরাওনু যুল অওতাদ
বাংলা অর্থ
তাদের পূর্বেও মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, আদ, কীলক বিশিষ্ট ফেরাউন,
আয়াত 13
وَثَمُودُ وَقَوْمُ لُوطٍۢ وَأَصْحَٰبُ لْـَٔيْكَةِ ۚ أُو۟لَٰٓئِكَ ٱلْأَحْزَابُ
বাংলা উচ্চারণ
ওা সামূদু ওা কাওমু লূতিনও ওা অশাবুল অয়কাহ; উলাঐকাল অহযাব
বাংলা অর্থ
সামুদ, লূতের সম্প্রদায় ও আইকার লোকেরা। এরাই ছিল বহু বাহিনী।
আয়াত 14
إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ
বাংলা উচ্চারণ
ইন কুললুন ইললা কাযযাবার রুসুলা ফাহাককা ইকাব
বাংলা অর্থ
এদের প্রত্যেকেই পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে। ফলে আমার আযাব প্রতিষ্ঠিত হয়েছে।
আয়াত 15
وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيْحَةًۭ وَٰحِدَةًۭ مَّا لَهَا مِن فَوَاقٍۢ
বাংলা উচ্চারণ
ওা মা য়ানযুরু হাঅ উলাঐ ইললা সৈহাতানও ওাহিদাতাম মা লাহা মিন ফাওাক
বাংলা অর্থ
কেবল একটি মহানাদের অপেক্ষা করছে, যাতে দম ফেলার অবকাশ থাকবে না।
আয়াত 16
وَقَالُوا۟ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ ٱلْحِسَابِ
বাংলা উচ্চারণ
ওা কালূ রাববানা অজজিল লানা কিততানা কাবলা য়াওমিল হিসাব
বাংলা অর্থ
তারা বলে, হে আমাদের পরওয়ারদেগার, আমাদের প্রাপ্য অংশ হিসাব দিবসের আগেই দিয়ে দাও।
আয়াত 17
ٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذْكُرْ عَبْدَنَا دَاوُۥدَ ذَا ٱلْأَيْدِ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌ
বাংলা উচ্চারণ
ইসবির অলা মা য়াকূলূনা ওাযকুর অবদানা দাওূদা যাল ঐদি ঐদি ইননাহূও অওওাব
বাংলা অর্থ
তারা যা বলে তাতে আপনি সবর করুন এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করুন। সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল।
আয়াত 18
إِنَّا سَخَّرْنَا ٱلْجِبَالَ مَعَهُۥ يُسَبِّحْنَ بِٱلْعَشِىِّ وَٱلْإِشْرَاقِ
বাংলা উচ্চারণ
ইননা সাখখারনাল জিবালা মাহূ য়ুসাববিহনা বিলাশৈয়ি ওাল ইশরাক
বাংলা অর্থ
আমি পর্বতমালাকে তার অনুগামী করে দিয়েছিলাম, তারা সকাল-সন্ধ্যায় তার সাথে পবিত্রতা ঘোষণা করত;
আয়াত 19
وَٱلطَّيْرَ مَحْشُورَةًۭ ۖ كُلٌّۭ لَّهُۥٓ أَوَّابٌۭ
বাংলা উচ্চারণ
ওাততায়রা মাহশূরাহ; কুললুল লাহূও অওওাব
বাংলা অর্থ
আর পক্ষীকুলকেও, যারা তার কাছে সমবেত হত। সবাই ছিল তাঁর প্রতি প্রত্যাবর্তনশীল।
আয়াত 20
وَشَدَدْنَا مُلْكَهُۥ وَءَاتَيْنَٰهُ ٱلْحِكْمَةَ وَفَصْلَ ٱلْخِطَابِ
বাংলা উচ্চারণ
ওা শাদাদনা মুলকাহূ ওা আতৈনাহুল হিকমাতা ওা ফাসলাল খিতাব
বাংলা অর্থ
আমি তাঁর সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাঁকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্নীতা।
আয়াত 21
۞ وَهَلْ أَتَىٰكَ نَبَؤُا۟ ٱلْخَصْمِ إِذْ تَسَوَّرُوا۟ ٱلْمِحْرَابَ
বাংলা উচ্চারণ
ওা হাল অতাকা নাবৌল খাসম; ইয তাসাওওারুল মিহরাব
বাংলা অর্থ
আপনার কাছে দাবীদারদের বৃত্তান্ত পৌছেছে, যখন তারা প্রাচীর ডিঙ্গীয়ে এবাদত খানায় প্রবেশ করেছিল।
আয়াত 22
إِذْ دَخَلُوا۟ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنْهُمْ ۖ قَالُوا۟ لَا تَخَفْ ۖ خَصْمَانِ بَغَىٰ بَعْضُنَا عَلَىٰ بَعْضٍۢ فَٱحْكُم بَيْنَنَا بِٱلْحَقِّ وَلَا تُشْطِطْ وَٱهْدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ
বাংলা উচ্চারণ
ইয দাখালূ অলা দাওূদা ফাফাযিঅ মিনহুম কালূ লা তাখাফ খাসমানি বাঘা বাদুনা অলা বাদিন ফাহকুম বৈনানাঅ বিলহাককি ওা লা তুশতিত ওাহদিনাঅ ইলা সাওাঐস সিরাত
বাংলা অর্থ
যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল, তখন সে সন্ত্রস্ত হয়ে পড়ল। তারা বললঃ ভয় করবেন না; আমরা বিবদমান দুটি পক্ষ, একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি। অতএব, আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না। আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন।
আয়াত 23
إِنَّ هَٰذَآ أَخِى لَهُۥ تِسْعٌۭ وَتِسْعُونَ نَعْجَةًۭ وَلِىَ نَعْجَةٌۭ وَٰحِدَةٌۭ فَقَالَ أَكْفِلْنِيهَا وَعَزَّنِى فِى ٱلْخِطَابِ
বাংলা উচ্চারণ
ইননা হাযাঅ অখী লাহূ তিসুনও ওা তিসূনা নাজাতানও ওা লিয়া নাজাতুনও ওাহিদাহ; ফাকালা অকফিলনীহা ওা অযযানী ফিলখিতাব
বাংলা অর্থ
সে আমার ভাই, সে নিরানব্বই দুম্বার মালিক আর আমি মালিক একটি মাদী দুম্বার। এরপরও সে বলেঃ এটিও আমাকে দিয়ে দাও। সে কথাবার্তায় আমার উপর বল প্রয়োগ করে।
আয়াত 24
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦ ۖ وَإِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلْخُلَطَآءِ لَيَبْغِى بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٌۭ مَّا هُمْ ۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسْتَغْفَرَ رَبَّهُۥ وَخَرَّ رَاكِعًۭا وَأَنَابَ ۩
বাংলা উচ্চারণ
কালা লাকাদ যালামাকা বিসু আলি নাজাতিকা ইলা নিআজিহী ওা ইননা কাসীরাম মিনাল খুলাতাঐ লায়াবঘী বাদুহুম অলা বাদিন ইললাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি ওা কালীহুম মা হুম; ওা যাননা দাওূদু অননামা ফাতাননাহু ফাসতাঘরারা রাববাহূ ওা খাররা রাকিঅনও ওা অনাব
বাংলা অর্থ
দাউদ বললঃ সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবী করে তোমার প্রতি অবিচার করেছে। শরীকদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকে। তবে তারা করে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী। অবশ্য এমন লোকের সংখ্যা অল্প। দাউদের খেয়াল হল যে, আমি তাকে পরীক্ষা করছি। অতঃপর সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করল, সেজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর দিকে প্রত্যাবর্তন করল।
আয়াত 25
فَغَفَرْنَا لَهُۥ ذَٰلِكَ ۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَـَٔابٍۢ
বাংলা উচ্চারণ
ফাঘাফারনা লাহূ যালিক; ওা ইননা লাহূ ইনদানা লাযুলফা ওা হুসনা মা আব
বাংলা অর্থ
আমি তার সে অপরাধ ক্ষমা করলাম। নিশ্চয় আমার কাছে তার জন্যে রয়েছে উচ্চ মর্তবা ও সুন্দর আবাসস্থল।
আয়াত 26
يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنَٰكَ خَلِيفَةًۭ فِى ٱلْأَرْضِ فَٱحْكُم بَيْنَ ٱلنَّاسِ بِٱلْحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۢ بِمَا نَسُوا۟ يَوْمَ ٱلْحِسَابِ
বাংলা উচ্চারণ
য়া দাওূদু ইননা জালনাকা খালীফাতান ফিল অরদি ফাহকুম বৈনান নাসি বিলহাককি ওা লা তাততাবীল হাওা ফায়ুদিললাকা অন সাবীলিল লাহ; ইননাল লাযীনা য়াদিললূনা অন সাবীলিল লাহ; লাহুম অযাবুন শাদীদুম বিমা নাসূ য়াওমাল হিসাব
বাংলা অর্থ
হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব, তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব কর এবং খেয়াল-খুশীর অনুসরণ করো না। তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে, তারা হিসাবদিবসকে ভূলে যায়।
আয়াত 27
وَمَا خَلَقْنَا ٱلسَّمَآءَ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَٰطِلًۭا ۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ فَوَيْلٌۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِنَ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
ওা মা খালাকনাস সামাআ ওাল অরদা ওা মা বৈনাহুমা বাতিলা; যালিকা যাননুল লাযীনা কাফারূ; ফাওি লুল লিললাযীনা কাফারূ মিনান নার
বাংলা অর্থ
আমি আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী কোন কিছু অযথা সৃষ্টি করিনি। এটা কাফেরদের ধারণা। অতএব, কাফেরদের জন্যে রয়েছে দূর্ভোগ অর্থাৎ জাহান্নাম।
আয়াত 28
أَمْ نَجْعَلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ كَٱلْمُفْسِدِينَ فِى ٱلْأَرْضِ أَمْ نَجْعَلُ ٱلْمُتَّقِينَ كَٱلْفُجَّارِ
বাংলা উচ্চারণ
অম নাজালুল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি কালমুফিসদীনা ফিল অরদি অম নাজালুল মুততাকীনা কালফুজজার
বাংলা অর্থ
আমি কি বিশ্বাসী ও সৎকর্মীদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফেরদের সমতুল্য করে দেব? না খোদাভীরুদেরকে পাপাচারীদের সম্মান করে দেব।
আয়াত 29
كِتَٰبٌ أَنزَلْنَٰهُ إِلَيْكَ مُبَٰرَكٌۭ لِّيَدَّبَّرُوٓا۟ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
বাংলা উচ্চারণ
কিতাবুন অনযালনাহু ইলৈকা মুবারাকুল লিয়াদদাববারূও আয়াতিহী ওা লিয়াতাযাককারা উলুল অলবাব
বাংলা অর্থ
এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।
আয়াত 30
وَوَهَبْنَا لِدَاوُۥدَ سُلَيْمَٰنَ ۚ نِعْمَ ٱلْعَبْدُ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌ
বাংলা উচ্চারণ
ওা ওাহাবনা লি দাওূদা সুলৈমান; নিমাল অবদ; ইননাহূ অওওাব
বাংলা অর্থ
আমি দাউদকে সোলায়মান দান করেছি। সে একজন উত্তম বান্দা। সে ছিল প্রত্যাবর্তনশীল।
আয়াত 31
إِذْ عُرِضَ عَلَيْهِ بِٱلْعَشِىِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلْجِيَادُ
বাংলা উচ্চারণ
ইয উরিদা অলৈহি বিলাশিয় য়িস সাফিনাতুল জিয়াদ
বাংলা অর্থ
যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হল,
আয়াত 32
فَقَالَ إِنِّىٓ أَحْبَبْتُ حُبَّ ٱلْخَيْرِ عَن ذِكْرِ رَبِّى حَتَّىٰ تَوَارَتْ بِٱلْحِجَابِ
বাংলা উচ্চারণ
ফাকালা ইননীএ অহবাবতু হুববাল খৈরি অন যিকরি রাববী হাততা তাওারাত বিলহিজাব
বাংলা অর্থ
তখন সে বললঃ আমি তো আমার পরওয়ারদেগারের স্মরণে বিস্মৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি-এমনকি সূর্য ডুবে গেছে।
আয়াত 33
رُدُّوهَا عَلَىَّ ۖ فَطَفِقَ مَسْحًۢا بِٱلسُّوقِ وَٱلْأَعْنَاقِ
বাংলা উচ্চারণ
রুদদূহা অলৈয়া ফাতাফিকা মাশাম বিসসূকি ওাল অনাক
বাংলা অর্থ
এগুলোকে আমার কাছে ফিরিয়ে আন। অতঃপর সে তাদের পা ও গলদেশ ছেদন করতে শুরু করল।
আয়াত 34
وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَٰنَ وَأَلْقَيْنَا عَلَىٰ كُرْسِيِّهِۦ جَسَدًۭا ثُمَّ أَنَابَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ ফাতাননা সুলৈমানা ওা অলকৈনা অলা কুরসিয়য়িহী জাসাদান সুমমা অনাব
বাংলা অর্থ
আমি সোলায়মানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিস্প্রাণ দেহ। অতঃপর সে রুজু হল।
আয়াত 35
قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَهَبْ لِى مُلْكًۭا لَّا يَنۢبَغِى لِأَحَدٍۢ مِّنۢ بَعْدِىٓ ۖ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ
বাংলা উচ্চারণ
কালা রাববিঘ ফির লী ওা হাব লী মুলকাল লা য়ামবাঘী লি অহাদিম মিম বাদে ইনাকা অনতাল ওাহহাব
বাংলা অর্থ
সোলায়মান বললঃ হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয় আপনি মহাদাতা।
আয়াত 36
فَسَخَّرْنَا لَهُ ٱلرِّيحَ تَجْرِى بِأَمْرِهِۦ رُخَآءً حَيْثُ أَصَابَ
বাংলা উচ্চারণ
ফাসাখখারনা লাহুর রীহা তাজরী বি অমরিহী রুখাআন হৈসু অসাব
বাংলা অর্থ
তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, যা তার হুকুমে অবাধে প্রবাহিত হত যেখানে সে পৌছাতে চাইত।
আয়াত 37
وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٍۢ وَغَوَّاصٍۢ
বাংলা উচ্চারণ
ওাশ শায়াতীনা কুললা বাননাঐনও ওা ঘাওওাস
বাংলা অর্থ
আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম অর্থৎ, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী।
আয়াত 38
وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِى ٱلْأَصْفَادِ
বাংলা উচ্চারণ
ওা আখারীনা মুকাররানীনা ফিল অসফাদ
বাংলা অর্থ
এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে।
আয়াত 39
هَٰذَا عَطَآؤُنَا فَٱمْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍۢ
বাংলা উচ্চারণ
হাযা অতাঔনা ফামনুন অও অমসিক বিঘৈরি হিসাব
বাংলা অর্থ
এগুলো আমার অনুগ্রহ, অতএব, এগুলো কাউকে দাও অথবা নিজে রেখে দাও-এর কোন হিসেব দিতে হবে না।
আয়াত 40
وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَـَٔابٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইননা লাহূ ইনদানা লাযুলফা ওা হুসনা মাঅব
বাংলা অর্থ
নিশ্চয় তার জন্যে আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি।
আয়াত 41
وَٱذْكُرْ عَبْدَنَآ أَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلشَّيْطَٰنُ بِنُصْبٍۢ وَعَذَابٍ
বাংলা উচ্চারণ
ওাযকুর অবদানাঅ অয়য়ূব; ইয নাদা রাববাহূও অননী মাসসানিয়াশ শৈতানু বিনুস বিনও ওা অযাব
বাংলা অর্থ
স্মরণ করুণ, আমার বান্দা আইয়্যুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহবান করে বললঃ শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্ট পৌছিয়েছে।
আয়াত 42
ٱرْكُضْ بِرِجْلِكَ ۖ هَٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌۭ وَشَرَابٌۭ
বাংলা উচ্চারণ
উরকুদ বিরিজলিকা হাযা মুঘতাসালুম বারিদুনও ওা শারাব
বাংলা অর্থ
তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত কর। ঝরণা নির্গত হল গোসল করার জন্যে শীতল ও পান করার জন্যে।
আয়াত 43
وَوَهَبْنَا لَهُۥٓ أَهْلَهُۥ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةًۭ مِّنَّا وَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
বাংলা উচ্চারণ
ওা ওাহাবনা লাহূ অহলাহূ ওা মিসলাহুম মাহুম রাহমাতাম মিননা ওা যিকরা লি উলিল অলবাব
বাংলা অর্থ
আমি তাকে দিলাম তার পরিজনবর্গ ও তাদের মত আরও অনেক আমার পক্ষ থেকে রহমতস্বরূপ এবং বুদ্ধিমানদের জন্যে উপদেশস্বরূপ।
আয়াত 44
وَخُذْ بِيَدِكَ ضِغْثًۭا فَٱضْرِب بِّهِۦ وَلَا تَحْنَثْ ۗ إِنَّا وَجَدْنَٰهُ صَابِرًۭا ۚ نِّعْمَ ٱلْعَبْدُ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌۭ
বাংলা উচ্চারণ
ওা খুয বিয়াদিকা দিঘসান ফাদরিব বিহী ওা লা তাহনাস, ইননা ওাজাদনাহু সাবিরা; নিমাল অবদ; ইননাহূও অওওাব
বাংলা অর্থ
তুমি তোমার হাতে এক মুঠো তৃণশলা নাও, তদ্বারা আঘাত কর এবং শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেলাম সবরকারী। চমৎকার বান্দা সে। নিশ্চয় সে ছিল প্রত্যাবর্তনশীল।
আয়াত 45
وَٱذْكُرْ عِبَٰدَنَآ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ أُو۟لِى ٱلْأَيْدِى وَٱلْأَبْصَٰرِ
বাংলা উচ্চারণ
ওাযকুর ইবাদানাঅ ইবরাহীমা ওা ইশাকা ওা য়াকূবা উলিলায়দী ওালাবসার
বাংলা অর্থ
স্মরণ করুন, হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহীম, ইসহাক ও ইয়াকুবের কথা।
আয়াত 46
إِنَّآ أَخْلَصْنَٰهُم بِخَالِصَةٍۢ ذِكْرَى ٱلدَّارِ
বাংলা উচ্চারণ
ইননাঅ অখলাসনাহুম বি খালিসাতিন যিকরাদ দার
বাংলা অর্থ
আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালের স্মরণ দ্বারা স্বাতন্ত্র্য দান করেছিলাম।
আয়াত 47
وَإِنَّهُمْ عِندَنَا لَمِنَ ٱلْمُصْطَفَيْنَ ٱلْأَخْيَارِ
বাংলা উচ্চারণ
ওা ইননাহুম ইনদানা লামিনাল মুসতাফৈনাল অখয়ার
বাংলা অর্থ
আর তারা আমার কাছে মনোনীত ও সৎলোকদের অন্তর্ভুক্ত।
আয়াত 48
وَٱذْكُرْ إِسْمَٰعِيلَ وَٱلْيَسَعَ وَذَا ٱلْكِفْلِ ۖ وَكُلٌّۭ مِّنَ ٱلْأَخْيَارِ
বাংলা উচ্চারণ
ওাযকুর ইসমাঈলা ওাল য়াসা ওা যালকিফলি ওা কুললুম মিনাল অখয়ার
বাংলা অর্থ
স্মরণ করুণ, ইসমাঈল, আল ইয়াসা ও যুলকিফলের কথা। তারা প্রত্যেকেই গুনীজন।
আয়াত 49
هَٰذَا ذِكْرٌۭ ۚ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَـَٔابٍۢ
বাংলা উচ্চারণ
হাযা যিকর; ওা ইননা লিলমুততাকীনা লাহুসনা মা আব
বাংলা অর্থ
এ এক মহৎ আলোচনা। খোদাভীরুদের জন্যে রয়েছে উত্তম ঠিকানা-
আয়াত 50
جَنَّٰتِ عَدْنٍۢ مُّفَتَّحَةًۭ لَّهُمُ ٱلْأَبْوَٰبُ
বাংলা উচ্চারণ
জাননাতি অদনিম মুফাত তাহাতাল লাহুমুল অবওাব
বাংলা অর্থ
তথা স্থায়ী বসবাসের জান্নাত; তাদের জন্যে তার দ্বার উম্মুক্ত রয়েছে।
আয়াত 51
مُتَّكِـِٔينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَٰكِهَةٍۢ كَثِيرَةٍۢ وَشَرَابٍۢ
বাংলা উচ্চারণ
মুততাকিঈনা ফীহা য়াদূনা ফীহা বিফাকিহাতিন কাসীরাতিনও ওা শারাব
বাংলা অর্থ
সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে চাইবে অনেক ফল-মূল ও পানীয়।
আয়াত 52
۞ وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ أَتْرَابٌ
বাংলা উচ্চারণ
ওা ইনদাহুম কাসিরাতুত তারফি অতরাব
বাংলা অর্থ
তাদের কাছে থাকবে আনতনয়না সমবয়স্কা রমণীগণ।
আয়াত 53
هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوْمِ ٱلْحِسَابِ
বাংলা উচ্চারণ
হাযা মা তূওদূনা লি য়াওমিল হিসাব
বাংলা অর্থ
তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্যে।
আয়াত 54
إِنَّ هَٰذَا لَرِزْقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ
বাংলা উচ্চারণ
ইননা হাযা লারিযকুনা মা লাহূ মিন নাফাদ
বাংলা অর্থ
এটা আমার দেয়া রিযিক যা শেষ হবে না।
আয়াত 55
هَٰذَا ۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٍۢ
বাংলা উচ্চারণ
হাযা; ওা ইননা লিততাঘীনা লাশাররা মাঅব
বাংলা অর্থ
এটাতো শুনলে, এখন দুষ্টদের জন্যে রয়েছে নিকৃষ্ট ঠিকানা
আয়াত 56
جَهَنَّمَ يَصْلَوْنَهَا فَبِئْسَ ٱلْمِهَادُ
বাংলা উচ্চারণ
জাহাননামা য়াসলাওনাহা ফৈসাল মিহাদ
বাংলা অর্থ
তথা জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে। অতএব, কত নিকৃষ্ট সেই আবাস স্থল।
আয়াত 57
هَٰذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌۭ وَغَسَّاقٌۭ
বাংলা উচ্চারণ
হাযা ফালয়াযূকূহু হামীমুনও ওা ঘাসসাক
বাংলা অর্থ
এটা উত্তপ্ত পানি ও পঁূজ; অতএব তারা একে আস্বাদন করুক।
আয়াত 58
وَءَاخَرُ مِن شَكْلِهِۦٓ أَزْوَٰجٌ
বাংলা উচ্চারণ
ওা আখারু মিন শাক লিহীএ অযওাজ
বাংলা অর্থ
এ ধরনের আরও কিছু শাস্তি আছে।
আয়াত 59
هَٰذَا فَوْجٌۭ مُّقْتَحِمٌۭ مَّعَكُمْ ۖ لَا مَرْحَبًۢا بِهِمْ ۚ إِنَّهُمْ صَالُوا۟ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
হাযা ফাওজুম মুকতাহিমুম মাকুম লা মারহাবাম বিহিম; ইননাহুম সালুন নার
বাংলা অর্থ
এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে। তাদের জন্যে অভিনন্দন নেই তারা তো জাহান্নামে প্রবেশ করবে।
আয়াত 60
قَالُوا۟ بَلْ أَنتُمْ لَا مَرْحَبًۢا بِكُمْ ۖ أَنتُمْ قَدَّمْتُمُوهُ لَنَا ۖ فَبِئْسَ ٱلْقَرَارُ
বাংলা উচ্চারণ
কালূ বাল অনতুম লা মারহাবাম বিকুম; অনতুম কাদদামতুমূহু লানা ফাবিসাল কারার
বাংলা অর্থ
তারা বলবে, তোমাদের জন্যে ও তো অভিনন্দন নেই। তোমরাই আমাদেরকে এ বিপদের সম্মুখীন করেছ। অতএব, এটি কতই না ঘৃণ্য আবাসস্থল।
আয়াত 61
قَالُوا۟ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدْهُ عَذَابًۭا ضِعْفًۭا فِى ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
কালূ রাববানা মান কাদদামা লানা হাযা ফাযিধু অযাবান দিফান ফিন নার
বাংলা অর্থ
তারা বলবে, হে আমাদের পালনকর্তা, যে আমাদেরকে এর সম্মুখীন করেছে, আপনি জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন।
আয়াত 62
وَقَالُوا۟ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالًۭا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلْأَشْرَارِ
বাংলা উচ্চারণ
ওা কালূ মা লানা লা নারা রিজালান কুননা নৌদদুহুম মিনাল অশরার
বাংলা অর্থ
তারা আরও বলবে, আমাদের কি হল যে, আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম, তাদেরকে এখানে দেখছি না।
আয়াত 63
أَتَّخَذْنَٰهُمْ سِخْرِيًّا أَمْ زَاغَتْ عَنْهُمُ ٱلْأَبْصَٰرُ
বাংলা উচ্চারণ
অততাখাযনাহুম সিখ রিয়য়ান অম যাঘাত অনহুমুল অবসার
বাংলা অর্থ
আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম, না আমাদের দৃষ্টি ভুল করছে?
আয়াত 64
إِنَّ ذَٰلِكَ لَحَقٌّۭ تَخَاصُمُ أَهْلِ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
ইননা যালিকা লাহাককুন তাখাসুমু অহলিন নার
বাংলা অর্থ
এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাক-বিতন্ডা অবশ্যম্ভাবী।
আয়াত 65
قُلْ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٌۭ ۖ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ
বাংলা উচ্চারণ
কুল ইননামাঅ অনা মুনযিরুনও ওা মা মিন ইলাহিম ইললাল লাহুল ওাহিদুল কাহহার
বাংলা অর্থ
বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই।
আয়াত 66
رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلْعَزِيزُ ٱلْغَفَّٰرُ
বাংলা উচ্চারণ
রাববুস সামাওাতি ওাল অরদি ওা মা বৈনাহুমাল অযীযুল ঘাফফার
বাংলা অর্থ
তিনি আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, পরাক্রমশালী, মার্জনাকারী।
আয়াত 67
قُلْ هُوَ نَبَؤٌا۟ عَظِيمٌ
বাংলা উচ্চারণ
কুল হুওা নাবৌন অযীম
বাংলা অর্থ
বলুন, এটি এক মহাসংবাদ,
আয়াত 68
أَنتُمْ عَنْهُ مُعْرِضُونَ
বাংলা উচ্চারণ
অনতুম অনহু মুরিদূন
বাংলা অর্থ
যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ।
আয়াত 69
مَا كَانَ لِىَ مِنْ عِلْمٍۭ بِٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰٓ إِذْ يَخْتَصِمُونَ
বাংলা উচ্চারণ
মা কানা লিয়া মিন ইলমিম বিলমালা ইল অলাঅ ইয য়াখতাসিমূন
বাংলা অর্থ
ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না যখন ফেরেশতারা কথাবার্তা বলছিল।
আয়াত 70
إِن يُوحَىٰٓ إِلَىَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٌۭ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
ইনয়য়ূহাঅ ইলৈয়া ইললাঅ অনননামাঅ অনা নাযীরুম মুবীন
বাংলা অর্থ
আমার কাছে এ ওহীই আসে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী।
আয়াত 71
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى خَٰلِقٌۢ بَشَرًۭا مِّن طِينٍۢ
বাংলা উচ্চারণ
ইয কালা রাববুকা লিলমালাঐকাতি ইননী খালিকুম বাশারাম মিন তীন
বাংলা অর্থ
যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি মাটির মানুষ সৃষ্টি করব।
আয়াত 72
فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَٰجِدِينَ
বাংলা উচ্চারণ
ফৈযা সাওওৈতুহূ ওা নাফাখতু ফীহি মির রূহী ফাকাঊ লাহূ সাজিদীন
বাংলা অর্থ
যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেয়ো।
আয়াত 73
فَسَجَدَ ٱلْمَلَٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ
বাংলা উচ্চারণ
ফাসাজাদাল মালাঐকাতু কুললুহুম অজমাঊন
বাংলা অর্থ
অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সেজদায় নত হল,
আয়াত 74
إِلَّآ إِبْلِيسَ ٱسْتَكْبَرَ وَكَانَ مِنَ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ইললাঅ ইবলীস; ইসতাকবারা ওা কানা মিনাল কাফিরীন
বাংলা অর্থ
কিন্তু ইবলীস; সে অহংকার করল এবং অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
আয়াত 75
قَالَ يَٰٓإِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ ۖ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْعَالِينَ
বাংলা উচ্চারণ
কালা য়াঅ ইবলীসু মা মানাকা অন তাসজুদা লিমা খালাকতু বিয়াদৈ; অসতাকবারতা অম কুনতা মিন আলীন
বাংলা অর্থ
আল্লাহ বললেন, হে ইবলীস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি, তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন?
আয়াত 76
قَالَ أَنَا۠ خَيْرٌۭ مِّنْهُ ۖ خَلَقْتَنِى مِن نَّارٍۢ وَخَلَقْتَهُۥ مِن طِينٍۢ
বাংলা উচ্চারণ
কালা অনা খৈরুম মিনাহ; খালাকতানী মিন নারিনও ওা খালাকতাহূ মিন তীন
বাংলা অর্থ
সে বললঃ আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা।
আয়াত 77
قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌۭ
বাংলা উচ্চারণ
কালা ফাখরুজ মিনহা ফৈননাকা রাজীম
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ বের হয়ে যা, এখান থেকে। কারণ, তুই অভিশপ্ত।
আয়াত 78
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِىٓ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
ওা ইননা অলৈকা লানাতীএ ইলা য়াওমিদ দীন
বাংলা অর্থ
তোর প্রতি আমার এ অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে।
আয়াত 79
قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
কালা রাববি ফা অনযিরনীএ ইলা য়াওমি য়ুবাসূন
বাংলা অর্থ
সে বললঃ হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।
আয়াত 80
قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ
বাংলা উচ্চারণ
কালা ফা ইননাকা মিনাল মুনযারীন
বাংলা অর্থ
আল্লঅহ বললেনঃ তোকে অবকাশ দেয়া হল।
আয়াত 81
إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ
বাংলা উচ্চারণ
ইলা য়াওমিল ওাকতিল মালূম
বাংলা অর্থ
সে সময়ের দিন পর্যন্ত যা জানা।
আয়াত 82
قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
কালা ফাবীযযাতিকা লা উঘওিয়াননাহুম অজমাঈন
বাংলা অর্থ
সে বলল, আপনার ইযযতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দেব।
আয়াত 83
إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
ইললা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন
বাংলা অর্থ
তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, তাদেরকে ছাড়া।
আয়াত 84
قَالَ فَٱلْحَقُّ وَٱلْحَقَّ أَقُولُ
বাংলা উচ্চারণ
কালা ফালহাকক, ওালহাককা অকূল
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ তাই ঠিক, আর আমি সত্য বলছি-
আয়াত 85
لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
লা অমলানননা জাহাননামা মিনকা ওা মিমমান তাবিঅকা মিনহুম অজমাঈন
বাংলা অর্থ
তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব।
আয়াত 86
قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍۢ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُتَكَلِّفِينَ
বাংলা উচ্চারণ
কুল মাঅ অসালুকুম অলৈহি মিন অজরিনও ওা মাঅ অনা মিনাল মুতাকাললিফীন
বাংলা অর্থ
বলুন, আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই।
আয়াত 87
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ইন হুওা ইললা যিকরুল লিলালামীন
বাংলা অর্থ
এটা তো বিশ্ববাসীর জন্যে এক উপদেশ মাত্র।
আয়াত 88
وَلَتَعْلَمُنَّ نَبَأَهُۥ بَعْدَ حِينٍۭ
বাংলা উচ্চারণ
ওা লাতালামুননা নাবা অহূ বাদা হীন
বাংলা অর্থ
তোমরা কিছু কাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে।