☾ আল-কোরআন
সূরা 39 · মাক্কী

আয-যুমার الزمر

Az-Zumar · 75 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ تَنزِيلُ ٱلْكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ
বাংলা উচ্চারণ
তানযীলুল কিতাবি মিনাল লাহিল অযীযিল হাকীম
বাংলা অর্থ
কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে।
আয়াত 2
إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ فَٱعْبُدِ ٱللَّهَ مُخْلِصًۭا لَّهُ ٱلدِّينَ
বাংলা উচ্চারণ
ইননাঅ অনযালনাঅ ইলৈকাল কিতাবা বিলহাককি ফাবুদিল লাহা মুখলিসাল লাহুদ দীন
বাংলা অর্থ
আমি আপনার প্রতি এ কিতাব যথার্থরূপে নাযিল করেছি। অতএব, আপনি নিষ্ঠার সাথে আল্লাহর এবাদত করুন।
আয়াত 3
أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلْخَالِصُ ۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلْفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِى مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ كَٰذِبٌۭ كَفَّارٌۭ
বাংলা উচ্চারণ
অলা লিললাহিদ দীনুল খালিস; ওাললাযীনাত তাখাযূ মিন দূনিহীএ অওলিয়াআ মা নাবুদুহুম ইললা লিয়ুকার রিবূনাঅ ইলাল লাহি যুলফা; ইননাল লাহা য়াহকুমু বৈনা হুম ফী মা হুম ফীহি য়াখতালিফূন; ইননাল লাহা লা য়াহদী মান হুওা কাযিবুন কাফফার
বাংলা অর্থ
জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ এবাদত আল্লাহরই নিমিত্ত। যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে, আমরা তাদের এবাদত এ জন্যেই করি, যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরকে সৎপথে পরিচালিত করেন না।
আয়াত 4
لَّوْ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدًۭا لَّٱصْطَفَىٰ مِمَّا يَخْلُقُ مَا يَشَآءُ ۚ سُبْحَٰنَهُۥ ۖ هُوَ ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ
বাংলা উচ্চারণ
লাও অরাদাল লাহু ঐয়াততাখিযা ওালাদাল লাসতাফা মিমমা য়াখলুকু মা য়াশাঅ; সুভানাহূ হুওাল লাহুল ওাহিদুল কাহহার
বাংলা অর্থ
আল্লাহ যদি সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন, তবে তাঁর সৃষ্টির মধ্য থেকে যা কিছু ইচ্ছা মনোনীত করতেন, তিনি পবিত্র। তিনি আল্লাহ, এক পরাক্রমশালী।
আয়াত 5
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ يُكَوِّرُ ٱلَّيْلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيْلِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ يَجْرِى لِأَجَلٍۢ مُّسَمًّى ۗ أَلَا هُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفَّٰرُ
বাংলা উচ্চারণ
খালাকাস সামাওাতি ওাল অরদা বিলহাকক; য়ুকাওওিরুল লৈলা অলান নাহারি ওা য়ুকাওওিরুন নাহারা অলাল লৈলি ওা সাখখারাশ শামসা ওালকামারা কুললুনয় য়াজরী লি অজালিম মুসামমা; অলা হুওাল অযীযুল ঘাফফার
বাংলা অর্থ
তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।
আয়াত 6
خَلَقَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلْأَنْعَٰمِ ثَمَٰنِيَةَ أَزْوَٰجٍۢ ۚ يَخْلُقُكُمْ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ خَلْقًۭا مِّنۢ بَعْدِ خَلْقٍۢ فِى ظُلُمَٰتٍۢ ثَلَٰثٍۢ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ لَهُ ٱلْمُلْكُ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ
বাংলা উচ্চারণ
খালাকাকুম মিন নাফসিনও ওাহিদাতিন সুমমা জালা মিনহা যাওজাহা ওা অনযালা লাকুম মিনালানামি সামানি য়াতা অযওাজ; য়াখুলুকুকুম ফী বুতূনি উমমাহাতিকুম খালকাম মিম বাদি খালকিন ফী যুলুমাতিন সালাস; যালিকুমুল লাহু রাববুকুম লাহুল মুলক; লাঅ ইলাহা ইললা হুওা ফা অননা তুসরাফূন
বাংলা অর্থ
তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে। অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্যে আট প্রকার চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?
আয়াত 7
إِن تَكْفُرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنكُمْ ۖ وَلَا يَرْضَىٰ لِعِبَادِهِ ٱلْكُفْرَ ۖ وَإِن تَشْكُرُوا۟ يَرْضَهُ لَكُمْ ۗ وَلَا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ ۗ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা উচ্চারণ
ইন তাকফুরূ ফা ইননাল লাহা ঘানিয়য়ুন অনকুম; ওা লা য়ারদা লীবাদিহিল কুফরা ওা ইন তাশকুরূ য়ারদাহু লাকুম; ওা লা তাযিরু ওাযিরাতুনও ওিযরা উখরা; সুমমা ইলা রাবিকুম মারজিউকুম ফায়ুনাববিউকুম বিমা কুনতুম তামালূন; ইননাহূ অলীমুম বিযাতিসসুদূর
বাংলা অর্থ
যদি তোমরা অস্বীকার কর, তবে আল্লাহ তোমাদের থেকে বেপরওয়া। তিনি তাঁর বান্দাদের কাফের হয়ে পড়া পছন্দ করেন না। পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে তিনি তোমাদের জন্যে তা পছন্দ করেন। একের পাপ ভার অন্যে বহন করবে না। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ফিরে যাবে। তিনি তোমাদেরকে তোমাদের কর্ম সম্বন্ধে অবহিত করবেন। নিশ্চয় তিনি অন্তরের বিষয় সম্পর্কেও অবগত।
আয়াত 8
۞ وَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ضُرٌّۭ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعْمَةًۭ مِّنْهُ نَسِىَ مَا كَانَ يَدْعُوٓا۟ إِلَيْهِ مِن قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادًۭا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦ ۚ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا ۖ إِنَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
ওা ইযা মাসসাল ইনসানা দুররুন দাঅ রাববাহূ মুনীবান ইলৈহি সুমমা ইযা খাওওালাহূ নিমাতাম মিনহু নাসিয়া মা কানা য়াদূও ইলৈহি মিন কাবলু ওা জালা লিললাহি অনদাদাল লিয়ুদিললা অনসাবীলিহ; কুল তামাততা বিকুফরিকা কালীলান ইননাকা মিন অশাবিন নার;
বাংলা অর্থ
যখন মানুষকে দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে একাগ্রচিত্তে তার পালনকর্তাকে ডাকে, অতঃপর তিনি যখন তাকে নেয়ামত দান করেন, তখন সে কষ্টের কথা বিস্মৃত হয়ে যায়, যার জন্যে পূর্বে ডেকেছিল এবং আল্লাহর সমকক্ষ স্থির করে; যাতে করে অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। বলুন, তুমি তোমার কুফর সহকারে কিছুকাল জীবনোপভোগ করে নাও। নিশ্চয় তুমি জাহান্নামীদের অন্তর্ভূক্ত।
আয়াত 9
أَمَّنْ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيْلِ سَاجِدًۭا وَقَآئِمًۭا يَحْذَرُ ٱلْءَاخِرَةَ وَيَرْجُوا۟ رَحْمَةَ رَبِّهِۦ ۗ قُلْ هَلْ يَسْتَوِى ٱلَّذِينَ يَعْلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
বাংলা উচ্চারণ
অমমান হুওা কানিতুন আনাআল লৈলি সাজিদানও ওা কাঐমৈ য়াহযারুল আখিরাতা ওা য়ারজূ রাহমাতা রাববিহ; কুল হাল য়াসতাওিল লাযীনা য়ালামূনা ওাললাযীনা লা য়ালামূন; ইননামা য়াতাযাককারু উলুল অলবাব
বাংলা অর্থ
যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে এবাদত করে, পরকালের আশংকা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান, যে এরূপ করে না; বলুন, যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে? চিন্তা-ভাবনা কেবল তারাই করে, যারা বুদ্ধিমান।
আয়াত 10
قُلْ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ رَبَّكُمْ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌۭ ۗ وَأَرْضُ ٱللَّهِ وَٰسِعَةٌ ۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍۢ
বাংলা উচ্চারণ
কুল য়া ইবাদিল লাযীনা আমানুত তাকূ রাববাকুম; লিললাযীনা অহসানূ ফী হাযিহিদ দুনয়া হাসানাহ; ওা অরদুল লাহি ওাসিঅহ; ইননামা য়ুওাফফাস সাবিরূনা অজরাহুম বিঘায়রি হিসাব
বাংলা অর্থ
বলুন, হে আমার বিশ্বাসী বান্দাগণ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর। যারা এ দুনিয়াতে সৎকাজ করে, তাদের জন্যে রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী, তারাই তাদের পুরস্কার পায় অগণিত।
আয়াত 11
قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ مُخْلِصًۭا لَّهُ ٱلدِّينَ
বাংলা উচ্চারণ
কুল ইননীএ উমিরতু অন অবুদাল লাহা মুখলিসাল লাহুদ দীন
বাংলা অর্থ
বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহর এবাদত করতে আদিষ্ট হয়েছি।
আয়াত 12
وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ ٱلْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা উমিরতু লি অন অকূনা অওওালাল মুসলিমীন
বাংলা অর্থ
আরও আদিষ্ট হয়েছি, সর্ব প্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্যে।
আয়াত 13
قُلْ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
কুল ইননীএ অখাফু ইন অসৈতু রাববী অযাবা য়াওমিন অযীম
বাংলা অর্থ
বলুন, আমি আমার পালনকর্তার অবাধ্য হলে এক মহাদিবসের শাস্তির ভয় করি।
আয়াত 14
قُلِ ٱللَّهَ أَعْبُدُ مُخْلِصًۭا لَّهُۥ دِينِى
বাংলা উচ্চারণ
কুলিল লাহা অবুদু মুখলিসাল লাহূ দীনী
বাংলা অর্থ
বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহ তা’আলারই এবাদত করি।
আয়াত 15
فَٱعْبُدُوا۟ مَا شِئْتُم مِّن دُونِهِۦ ۗ قُلْ إِنَّ ٱلْخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ফাবুদূ মা শিতুম মিন দূনিহ; কুল ইননাল খাসিরীনাল লাযীনা খাসিরূও অনফুসাহুম ওা অহলীহিম য়াওমাল কিয়ামাহ; অলা যালিকা হুওাল খুসরানুল মুবীন
বাংলা অর্থ
অতএব, তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার এবাদত কর। বলুন, কেয়ামতের দিন তারাই বেশী ক্ষতিগ্রস্ত হবে, যারা নিজেদের ও পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। জেনে রাখ, এটাই সুস্পষ্ট ক্ষতি।
আয়াত 16
لَهُم مِّن فَوْقِهِمْ ظُلَلٌۭ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحْتِهِمْ ظُلَلٌۭ ۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥ ۚ يَٰعِبَادِ فَٱتَّقُونِ
বাংলা উচ্চারণ
লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওা মিন তাহতিহিম যুলাল; যালিকা য়ুখাও ওিফুল লাহু বিহী ইবাদাহ; য়া ইবাদি ফাততাকূন
বাংলা অর্থ
তাদের জন্যে উপর দিক থেকে এবং নীচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে। এ শাস্তি দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন যে, হে আমার বান্দাগণ, আমাকে ভয় কর।
আয়াত 17
وَٱلَّذِينَ ٱجْتَنَبُوا۟ ٱلطَّٰغُوتَ أَن يَعْبُدُوهَا وَأَنَابُوٓا۟ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلْبُشْرَىٰ ۚ فَبَشِّرْ عِبَادِ
বাংলা উচ্চারণ
ওাললাযীনাজ তানাবুত তাঘূতা ঐ য়াবুদূহা ওা অনাবূও ইলাল লাহি লাহুমুল বুশরা; ফাবাশশির ইবাদ
বাংলা অর্থ
যারা শয়তানী শক্তির পূজা-অর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্যে রয়েছে সুসংবাদ। অতএব, সুসংবাদ দিন আমার বান্দাদেরকে।
আয়াত 18
ٱلَّذِينَ يَسْتَمِعُونَ ٱلْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُۥٓ ۚ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمْ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াসতামিঊনাল কাওলা ফায়াততাবিঊনা অহসানাহ; উলাঐকাল লাযীনা হাদাহুমুল লাহু ওা উলাঐকা হুম উলুল অলবাব
বাংলা অর্থ
যারা মনোনিবেশ সহকারে কথা শুনে, অতঃপর যা উত্তম, তার অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান।
আয়াত 19
أَفَمَنْ حَقَّ عَلَيْهِ كَلِمَةُ ٱلْعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِى ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
অফামান হাককা অলৈহি কালিমাতুল অযাব; অফা অনতা তুনকিযু মান ফিন নার
বাংলা অর্থ
যার জন্যে শাস্তির হুকুম অবধারিত হয়ে গেছে আপনি কি সে জাহান্নামীকে মুক্ত করতে পারবেন?
আয়াত 20
لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ لَهُمْ غُرَفٌۭ مِّن فَوْقِهَا غُرَفٌۭ مَّبْنِيَّةٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ وَعْدَ ٱللَّهِ ۖ لَا يُخْلِفُ ٱللَّهُ ٱلْمِيعَادَ
বাংলা উচ্চারণ
লাকিনিল লাযীনাত তাকাও রাববাহুম লাহুম ঘুরাফুম মিন ফাওকিহা ঘুরাফুম মাবনিয়য়াতুন তাজরী মিন তাহতিহাল অনহার; ওাদাল লাহ; লা য়ুখলিফুল লাহুল মীআদ
বাংলা অর্থ
কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে, তাদের জন্যে নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ। এগুলোর তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ প্রতিশ্রুতির খেলাফ করেন না।
আয়াত 21
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَسَلَكَهُۥ يَنَٰبِيعَ فِى ٱلْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِۦ زَرْعًۭا مُّخْتَلِفًا أَلْوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّۭا ثُمَّ يَجْعَلُهُۥ حُطَٰمًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
বাংলা উচ্চারণ
অলাম তারা অননাল লাহা অনযালা মিনাস সামাঐ মাআন ফাসালাকাহূ য়ানাবীঅ ফিল অরদি সুমমা য়ুখরিজু বিহী যারাম মুখতালিফান অলওানুহূ সুমমা য়াহীজু ফাতারাহু মুসফাররান সুমমা য়াজালুহূ হুতামা; ইননা ফী যালিকা লাযিকরা লি উলিল অলবাব
বাংলা অর্থ
তুমি কি দেখনি যে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর সে পানি যমীনের ঝর্ণাসমূহে প্রবাহিত করেছেন, এরপর তদ্দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তোমরা তা পীতবর্ণ দেখতে পাও। এরপর আল্লাহ তাকে খড়-কুটায় পরিণত করে দেন। নিশ্চয় এতে বুদ্ধিমানদের জন্যে উপদেশ রয়েছে।
আয়াত 22
أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدْرَهُۥ لِلْإِسْلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٍۢ مِّن رَّبِّهِۦ ۚ فَوَيْلٌۭ لِّلْقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ ٱللَّهِ ۚ أُو۟لَٰٓئِكَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
অফামান শারাহাল লাহু সাদরাহূ লিল ইসলামি ফাহুওা অলা নূরিম মির রাববিহ; ফা ওৈলুল লিলকাসিয়াতি কুলূবুহুম মিন যিকরিল লাহ; উলাঐকা ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
আল্লাহ যার বক্ষ ইসলামের জন্যে উম্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে। (সে কি তার সমান, যে এরূপ নয়) যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে কঠোর, তাদের জন্যে দূর্ভোগ। তারা সুস্পষ্ঠ গোমরাহীতে রয়েছে।
আয়াত 23
ٱللَّهُ نَزَّلَ أَحْسَنَ ٱلْحَدِيثِ كِتَٰبًۭا مُّتَشَٰبِهًۭا مَّثَانِىَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ
বাংলা উচ্চারণ
অললাহু নাযযালা অহসানাল হাদীসি কিতাবাম মুতাশা বিহাম মাসানিয় তাকশৈররু মিনহু জুলূদুল লাযীনা য়াখশাওনা রাববাহুম সুমমা তালীনু জুলূদুহুম ওা কুলূ বুহুম ইলা যিকরিল লাহ; যালিকা হুদাল লাহি য়াহদী বিহী মৈ য়াশাঅ; ওা মৈ য়ুদলিলিল লাহু ফামা লাহূ মিন হাদ
বাংলা অর্থ
আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাযিল করেছেন, যা সামঞ্জস্যপূর্ণ, পূনঃ পূনঃ পঠিত। এতে তাদের লোম কাঁটা দিয়ে উঠে চামড়ার উপর, যারা তাদের পালনকর্তাকে ভয় করে, এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ, এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। আর আল্লাহ যাকে গোমরাহ করেন, তার কোন পথপ্রদর্শক নেই।
আয়াত 24
أَفَمَن يَتَّقِى بِوَجْهِهِۦ سُوٓءَ ٱلْعَذَابِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ وَقِيلَ لِلظَّٰلِمِينَ ذُوقُوا۟ مَا كُنتُمْ تَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
অফামৈ য়াততাকী বিওাজ হিহী সূওঅল অযাবি য়াওমাল কিয়ামাহ; ওা কীলা লিযযালি মীনা যূকূ মা কুনতুম তাকসিবূন
বাংলা অর্থ
যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখ দ্বারা অশুভ আযাব ঠেকাবে এবং এরূপ জালেমদেরকে বলা হবে, তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন কর,-সে কি তার সমান, যে এরূপ নয়?
আয়াত 25
كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
কাযযাবাল লাযীনা মিন কাবলিহিম ফা অতাহুমুল অযাবু মিন হৈসু লা য়াশুরূন
বাংলা অর্থ
তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, ফলে তাদের কাছে আযাব এমনভাবে আসল, যা তারা কল্পনাও করত না।
আয়াত 26
فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلْخِزْىَ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফা অযাকাহুমুল লাহুল খিযয়া ফিল হায়াতিদ দুনয়া ওা লাযাবুল আকিরাতি অকবার; লাও কানূ য়ালামূন
বাংলা অর্থ
অতঃপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালেন, আর পরকালের আযাব হবে আরও গুরুতর, যদি তারা জানত!
আয়াত 27
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِى هَٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍۢ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ দারাবনা লিননাসি ফী হাযাল কুরানি মিন কুললি মাসালিল লাললাহুম য়াতাযাককারূন
বাংলা অর্থ
আমি এ কোরআনে মানুষের জন্যে সব দৃষ্টান্তই বর্ণনা করেছি, যাতে তারা অনুধাবন করে;
আয়াত 28
قُرْءَانًا عَرَبِيًّا غَيْرَ ذِى عِوَجٍۢ لَّعَلَّهُمْ يَتَّقُونَ
বাংলা উচ্চারণ
কুরানান অরাবিয়য়ান ঘৈরা যী ইওাজিল লাললাহুম য়াততাকূন
বাংলা অর্থ
আরবী ভাষায় এ কোরআন বক্রতামুক্ত, যাতে তারা সাবধান হয়ে চলে।
আয়াত 29
ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا رَّجُلًۭا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلًۭا سَلَمًۭا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
দারাবাল লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাঔ মুতাশাকিসূনা ওা রাজুলান সালামাল লিরাজুলিন হাল তাসতাওি য়ানি মাসালা; অলহামদু লিললাহ; বাল অকসারুহুম লা য়ালামূন
বাংলা অর্থ
আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেনঃ একটি লোকের উপর পরস্পর বিরোধী কয়জন মালিক রয়েছে, আরেক ব্যক্তির প্রভু মাত্র একজন-তাদের উভয়ের অবস্থা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু তাদের অধিকাংশই জানে না।
আয়াত 30
إِنَّكَ مَيِّتٌۭ وَإِنَّهُم مَّيِّتُونَ
বাংলা উচ্চারণ
ইননাকা মৈয়িতুনও ওা ইননা হুম মৈয়িতুনও ওা ইননা হুম মৈয়িতূন
বাংলা অর্থ
নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে।
আয়াত 31
ثُمَّ إِنَّكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عِندَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ
বাংলা উচ্চারণ
সুমমা ইননাকুম য়াওমাল কিয়ামাতি ইনদা রাববিকুম তাখতাসিমূন
বাংলা অর্থ
অতঃপর কেয়ামতের দিন তোমরা সবাই তোমাদের পালনকর্তার সামনে কথা কাটাকাটি করবে।
আয়াত 32
۞ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدْقِ إِذْ جَآءَهُۥٓ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًۭى لِّلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ফামান অযলামু মিমমান কাযাবা অলাল লাহি ওা কাযযাবা বিসসিদকি ইয জাআহ; অলৈসা ফী জাহাননামা মাসওাল লিলকাফির
বাংলা অর্থ
যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে, তার চেয়ে অধিক যালেম আর কে হবে? কাফেরদের বাসস্থান জাহান্নামে নয় কি?
আয়াত 33
وَٱلَّذِى جَآءَ بِٱلصِّدْقِ وَصَدَّقَ بِهِۦٓ ۙ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযী জাআ বিসসিদকি ওা সাদদাকা বিহীএ উলাঐকা হুমুল মুততাকূন
বাংলা অর্থ
যারা সত্য নিয়ে আগমন করছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে; তারাই তো খোদাভীরু।
আয়াত 34
لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
লাহুম মা য়াশাঅঊনা ইনদা রাববিহিম; যালিকা জাযাঔল মুহসিনীন
বাংলা অর্থ
তাদের জন্যে পালনকর্তার কাছে তাই রয়েছে, যা তারা চাইবে। এটা সৎকর্মীদের পুরস্কার।
আয়াত 35
لِيُكَفِّرَ ٱللَّهُ عَنْهُمْ أَسْوَأَ ٱلَّذِى عَمِلُوا۟ وَيَجْزِيَهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
লিয়ুকাফফিরাল লাহু অনহুম অসওা অললাযী অমিলূ ওা য়াজযিয়াহুম অজরাহুম বি অহসানিল লাযী কানো য়ামালূন
বাংলা অর্থ
যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন।
আয়াত 36
أَلَيْسَ ٱللَّهُ بِكَافٍ عَبْدَهُۥ ۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍۢ
বাংলা উচ্চারণ
অলৈসাল লাহু বিকাফিন অবদাহূ ওা য়ুখাওওি ফূনাকা বিললাযীনা মিন দূনিহ; ওা মৈ য়ুদলিলিল লাহু ফামা লাহূ মিন হাদ
বাংলা অর্থ
আল্লাহ কি তাঁর বান্দার পক্ষে যথেষ্ট নন? অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্যদের ভয় দেখায়। আল্লাহ যাকে গোমরাহ করেন, তার কোন পথপ্রদর্শক নেই।
আয়াত 37
وَمَن يَهْدِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّضِلٍّ ۗ أَلَيْسَ ٱللَّهُ بِعَزِيزٍۢ ذِى ٱنتِقَامٍۢ
বাংলা উচ্চারণ
ওা মৈ য়াহদিল লাহু ফামালাহূ মিম মুদলিল; অলৈ সাল লাহু বিঅযীযিন যিন তিকাম
বাংলা অর্থ
আর আল্লাহ যাকে পথপ্রদর্শন করেন, তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। আল্লাহ কি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন?
আয়াত 38
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۚ قُلْ أَفَرَءَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنْ أَرَادَنِىَ ٱللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَٰشِفَٰتُ ضُرِّهِۦٓ أَوْ أَرَادَنِى بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَٰتُ رَحْمَتِهِۦ ۚ قُلْ حَسْبِىَ ٱللَّهُ ۖ عَلَيْهِ يَتَوَكَّلُ ٱلْمُتَوَكِّلُونَ
বাংলা উচ্চারণ
ওা লৈন সা অলতাহুম মান খালাকাস সামাওাতি ওাল অরদা লা য়াকূলুনাল লাহ; কুল অফারাইতুম মা তাদূনা মিন দূনিল লাহি ইন অরাদানিয়াল লাহু বিদুররিন হাল হুননা কাশি ফাতু দুররিহীএ অও অরাদানী বিরাহমাতিন হাল হুননা মুমসিকাতু রাহমাতিহ; কুল হাসবিয়াল লাহু অলৈহি তাতাওাককালুল মুতাওাককিলূন
বাংলা অর্থ
যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আসমান ও যমীন কে সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে-আল্লাহ। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাক, তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে? বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে।
আয়াত 39
قُلْ يَٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَٰمِلٌۭ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কুল য়া কাওমিমালূ অলা মাকানাতিকুম ইননী আমিলুন ফাসাওফা তালামূন
বাংলা অর্থ
বলুন, হে আমার কওম, তোমরা তোমাদের জায়গায় কাজ কর, আমিও কাজ করছি। সত্ত্বরই জানতে পারবে।
আয়াত 40
مَن يَأْتِيهِ عَذَابٌۭ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌۭ مُّقِيمٌ
বাংলা উচ্চারণ
মৈ য়াতীহি অযাবুনয় য়ুখযীহি ওা য়াহিললু অলৈহি অযাবুম মুকীম
বাংলা অর্থ
কার কাছে অবমাননাকর আযাব এবং চিরস্থায়ী শাস্তি নেমে আসে।
আয়াত 41
إِنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ لِلنَّاسِ بِٱلْحَقِّ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَلِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ
বাংলা উচ্চারণ
ইননা অনযালনা অলৈকাল কিতাবা লিননাসি বিলহাকক; ফামানিহ তাদা ফালিনাফসিহী ওা মান দাললা ফা ইননামা য়াদিললু অলৈহা ওা মাঅ অনতা অলৈহিম বিওাকীল
বাংলা অর্থ
আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাযিল করেছি মানুষের কল্যাণকল্পে। অতঃপর যে সৎপথে আসে, সে নিজের কল্যাণের জন্যেই আসে, আর যে পথভ্রষ্ট হয়, সে নিজেরই অনিষ্টের জন্যে পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্যে দায়ী নন।
আয়াত 42
ٱللَّهُ يَتَوَفَّى ٱلْأَنفُسَ حِينَ مَوْتِهَا وَٱلَّتِى لَمْ تَمُتْ فِى مَنَامِهَا ۖ فَيُمْسِكُ ٱلَّتِى قَضَىٰ عَلَيْهَا ٱلْمَوْتَ وَيُرْسِلُ ٱلْأُخْرَىٰٓ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّى ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ
বাংলা উচ্চারণ
অললাহু য়াতাওাফফাল অনফুসা হীনা মাওতিহা ওাললাতী লাম তামুত ফী মানামিহা ফা য়ুমসিকুল লাতী কাদা অলৈহাল মাওতা ওা য়ুরসিলুল উখরাঅ ইলাঅ অজালিম মুসামমা; ইননা ফী যালিকা লা আয়াতিল লিকাওমৈ য়াতাফাককাররোন
বাংলা অর্থ
আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না, তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন, তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্যে। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 43
أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ شُفَعَآءَ ۚ قُلْ أَوَلَوْ كَانُوا۟ لَا يَمْلِكُونَ شَيْـًۭٔا وَلَا يَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
অমিত তাখাযূ মিন দূনিললাহি শুফাআ; কুল অওালাও কানূ লা য়ামলিকূনা শৈঅও ওা লা য়াকিলূন
বাংলা অর্থ
তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে? বলুন, তাদের কোন এখতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও?
আয়াত 44
قُل لِّلَّهِ ٱلشَّفَٰعَةُ جَمِيعًۭا ۖ لَّهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
কুল লিললাহিশ শাফাঅতু জামীআ; লাহূ মুলকুস সামাওাতি ওাল অরদি সুমমা ইলৈহি তুরজূন
বাংলা অর্থ
বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন, আসমান ও যমীনে তাঁরই সাম্রাজ্য। অতঃপর তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।
আয়াত 45
وَإِذَا ذُكِرَ ٱللَّهُ وَحْدَهُ ٱشْمَأَزَّتْ قُلُوبُ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ ۖ وَإِذَا ذُكِرَ ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা যুকিরাল লাহু ওাহদাহুশ মা অযযাত কুলূবুল লাযীনা লা য়ুমিনূনা বিল আখিরাতি ওা ইযা যুকিরাল লাযীনা মিন দূনিহীএ ইযা হুম য়াসতাবশিরূন
বাংলা অর্থ
যখন খাঁটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন যারা পরকালে বিশ্বাস করে না, তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয়, তখন তারা আনন্দে উল্লসিত হয়ে উঠে।
আয়াত 46
قُلِ ٱللَّهُمَّ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ عَٰلِمَ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ أَنتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِى مَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
কুলিল লাহুমমা ফাতিরাস সামাওাতি ওাল অরদি আলিমাল ঘৈবি ওাশশাহাদাতি অনতা তাহকুমু বৈনা ইবাদিকা ফী মা কানূ ফী য়াখতালিফূন
বাংলা অর্থ
বলুন, হে আল্লাহ আসমান ও যমীনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, আপনিই আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করবেন, যে বিষয়ে তারা মত বিরোধ করত।
আয়াত 47
وَلَوْ أَنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ مَا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦ مِن سُوٓءِ ٱلْعَذَابِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ وَبَدَا لَهُم مِّنَ ٱللَّهِ مَا لَمْ يَكُونُوا۟ يَحْتَسِبُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও অননা লিললাযীনা যালামূ মা ফিল অরদি জামীঅনও ওা মিসলাহূ মাহূ লাফতাদাও বিহী মিন সূওইল অযাবি য়াওমাল কিয়ামাহ; ওা বাদা লাহুম মিনাল লাহি মা লাম য়াককূনূ য়াহতাসিবূন
বাংলা অর্থ
যদি গোনাহগারদের কাছে পৃথিবীর সবকিছু থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে, তবে অবশ্যই তারা কেয়ামতের দিন সে সবকিছুই নিস্কৃতি পাওয়ার জন্যে মুক্তিপন হিসেবে দিয়ে দেবে। অথচ তারা দেখতে পাবে, আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি, যা তারা কল্পনাও করত না।
আয়াত 48
وَبَدَا لَهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলা উচ্চারণ
ওা বাদা লাহুম সৈয়িআতু মা কাসাবূ ওা হাকা বিহিম মা কানূ বিহী য়াসতাহযিঊন
বাংলা অর্থ
আর দেখবে, তাদের দুস্কর্মসমূহ এবং যে বিষয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তা তাদেরকে ঘিরে নেবে।
আয়াত 49
فَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ضُرٌّۭ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَٰهُ نِعْمَةًۭ مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلْمٍۭ ۚ بَلْ هِىَ فِتْنَةٌۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফা ইযা মাসসাল ইনসানা দুররুন দাঅনা সুমমা ইযা খাওওালনাহু নিমাতাম মিননা কালা ইননামাঅ ঊতী তুহূ অলা ইলম; বাল হিয়া ফিতনা তুনও ওা লাকিননা অকসারাহুম লা য়ালামূন
বাংলা অর্থ
মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকতে শুরু করে, এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নেয়ামত দান করি, তখন সে বলে, এটা তো আমি পূর্বের জানা মতেই প্রাপ্ত হয়েছি। অথচ এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না।
আয়াত 50
قَدْ قَالَهَا ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
কাদ কালাহুল লাযীনা মিন কাবলিহিম ফামাঅ অঘনা অনহুম মা কানূ য়াকসিবূন
বাংলা অর্থ
তাদের পূর্ববর্তীরাও তাই বলত, অতঃপর তাদের কৃতকর্ম তাদের কোন উপকারে আসেনি।
আয়াত 51
فَأَصَابَهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ ۚ وَٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْ هَٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ وَمَا هُم بِمُعْجِزِينَ
বাংলা উচ্চারণ
ফা অসাবাহুম সৈয়ি আতু মা কাসাবূ; ওাললাযীনা যালামূ মিন হাঔলাঐ সা য়ুযীবুহুম সৈয়ি আতু মা কাসাবূ ওা মা হুম বিমুজিযীন
বাংলা অর্থ
তাদের দুস্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে, এদের মধ্যেও যারা পাপী, তাদেরকেও অতি সত্ত্বর তাদের দুস্কর্ম বিপদে ফেলবে। তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না।
আয়াত 52
أَوَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
অওালাম য়ালামূও অননাল লাহা য়াবসুতুর রিযকা লিমৈ য়াশাঔ ওা য়াকদির; ইননা ফী যালিকা লা আয়াতিল লিকামৈ য়ুমিনূন
বাংলা অর্থ
তারা কি জানেনি যে, আল্লাহ যার জন্যে ইচ্ছা রিযিক বৃদ্ধি করেন এবং পরিমিত দেন। নিশ্চয় এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 53
۞ قُلْ يَٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
কুল য়াইবাদিয়াল লাযীনা অসরাফূ অলাঅ অনফুসিহিম লা তাকনাতূ মিররাহমাতিল লাহ; ইননাল লাহা য়াঘফিরুয যুনূবা জামীআ; ইননাহূ হুওাল ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।
আয়াত 54
وَأَنِيبُوٓا۟ إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا۟ لَهُۥ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ
বাংলা উচ্চারণ
ওা অনীবূও ইলা রাববিকুম ওা অসলিমূ লাহূ মিন কাবলি ঐ য়াতিয়াকুমুল অযাবু সুমম লা তুনসারূন
বাংলা অর্থ
তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে। এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না;
আয়াত 55
وَٱتَّبِعُوٓا۟ أَحْسَنَ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ بَغْتَةًۭ وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
ওাততাবিঊও অহসানা মাঅ উনযিলা ইলৈকুম মির রাববিকুম মিন কাবলি ঐয়াতিয়াকুমাল অযাবু বাঘতাতানও ওা অনতুম লা তাশুরূন
বাংলা অর্থ
তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ কর তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে,
আয়াত 56
أَن تَقُولَ نَفْسٌۭ يَٰحَسْرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِى جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّٰخِرِينَ
বাংলা উচ্চারণ
অন তাকূলা নাফসুনয় য়াহাসরাতা অলা মা ফাররাততু ফী জামবিল লাহি ওা ইন কুনতু লামিনাস সাখিরীন
বাংলা অর্থ
যাতে কেউ না বলে, হায়, হায়, আল্লাহ সকাশে আমি কর্তব্যে অবহেলা করেছি এবং আমি ঠাট্টা-বিদ্রুপকারীদের অন্তর্ভূক্ত ছিলাম।
আয়াত 57
أَوْ تَقُولَ لَوْ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِى لَكُنتُ مِنَ ٱلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
অও তাকূলা লাও অননাল লাহা হাদানী লাকুনতু মিনাল মুততাকীন
বাংলা অর্থ
অথবা না বলে, আল্লাহ যদি আমাকে পথপ্রদর্শন করতেন, তবে অবশ্যই আমি পরহেযগারদের একজন হতাম।
আয়াত 58
أَوْ تَقُولَ حِينَ تَرَى ٱلْعَذَابَ لَوْ أَنَّ لِى كَرَّةًۭ فَأَكُونَ مِنَ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
অও তাকূলা হীনা তারাল অযাবা লাও অননা লী কাররাতান ফা অকূনা মিনাল মুহসিনীন
বাংলা অর্থ
অথবা আযাব প্রত্যক্ষ করার সময় না বলে, যদি কোনরূপে একবার ফিরে যেতে পারি, তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব।
আয়াত 59
بَلَىٰ قَدْ جَآءَتْكَ ءَايَٰتِى فَكَذَّبْتَ بِهَا وَٱسْتَكْبَرْتَ وَكُنتَ مِنَ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
বালা কাদ জাআতকা অসয়াতী ফাকাযযাবতা বিহা ওাসতাক বারতা ওা কুনতা মিনাল কাফিরীন
বাংলা অর্থ
হাঁ, তোমার কাছে আমার নির্দেশ এসেছিল; অতঃপর তুমি তাকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে এবং কাফেরদের অন্তর্ভূক্ত হয়ে গিয়েছিলে।
আয়াত 60
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُوا۟ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًۭى لِّلْمُتَكَبِّرِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমাল কিয়ামাতি তারাল লাযীনা কাযাবূ অলাললাহি ওুজূহুহুম মুসওাদদাহ; অলৈসা ফী হাহাননামা মাসওাল লিলমুতাকাববিরীন
বাংলা অর্থ
যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কেয়ামতের দিন আপনি তাদের মুখ কাল দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি?
আয়াত 61
وَيُنَجِّى ٱللَّهُ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ ٱلسُّوٓءُ وَلَا هُمْ يَحْزَنُونَ
বাংলা উচ্চারণ
ওা য়ুনাজজিল লাহুল লাযী নাত তাকাও বিমাফাযাতিহিম লা য়ামাসসুহুমুস সূওউ ওা লা হুম উঅহযানূন
বাংলা অর্থ
আর যারা শিরক থেকে বেঁচে থাকত, আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন, তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না।
আয়াত 62
ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَىْءٍۢ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ وَكِيلٌۭ
বাংলা উচ্চারণ
অললাহু খালিকু কুললি শৈইনও ওা হুওা অলা কুললি শৈইনও ওাকীল
বাংলা অর্থ
আল্লাহ সর্বকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর দায়িত্ব গ্রহণ করেন।
আয়াত 63
لَّهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ
বাংলা উচ্চারণ
লাহূ মাকালীদুস সা মাওাতি ওাল অরদ; ওাললাযীনা কাফারূ বি অয়াতিল লাহি উলাঐকা হুমুল খাসিরূন
বাংলা অর্থ
আসমান ও যমীনের চাবি তাঁরই নিকট। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।
আয়াত 64
قُلْ أَفَغَيْرَ ٱللَّهِ تَأْمُرُوٓنِّىٓ أَعْبُدُ أَيُّهَا ٱلْجَٰهِلُونَ
বাংলা উচ্চারণ
কুল অফাঘৈরাল লাহি তামুরূওননীএ অবুদু অয়য়ুহাল জাহিলূন
বাংলা অর্থ
বলুন, হে মুর্খরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের এবাদত করতে আদেশ করছ?
আয়াত 65
وَلَقَدْ أُوحِىَ إِلَيْكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ ঊহিয়া ইলৈকা ওা ইলাল লাযীনা মিন কাবলিকা লা ইন অশরাকতা লা য়াহবাতাননা অমালু কা ওা লাতাকূনাননা মিনাল খাসিরীন
বাংলা অর্থ
আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের পতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহর শরীক স্থির করেন, তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন।
আয়াত 66
بَلِ ٱللَّهَ فَٱعْبُدْ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ
বাংলা উচ্চারণ
বালিল লাহহা ফাবুদ ওা কুম মিনাশ শাকিরীন
বাংলা অর্থ
বরং আল্লাহরই এবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন।
আয়াত 67
وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦ وَٱلْأَرْضُ جَمِيعًۭا قَبْضَتُهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطْوِيَّٰتٌۢ بِيَمِينِهِۦ ۚ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
ওা মা কাদারুল লাহা হাককা কাদরিহী ওাল অরদু জামী অন কাবদাতুহূ য়াওমাল কিয়ামিত ওাসসামাওাতু মাতওিয়য়াতুম বিয়ামীনিহ; সুভানাহূ ওা তাঅলা অমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি। কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে এবং আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তাঁর ডান হাতে। তিনি পবিত্র। আর এরা যাকে শরীক করে, তা থেকে তিনি অনেক উর্ধ্বে।
আয়াত 68
وَنُفِخَ فِى ٱلصُّورِ فَصَعِقَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ ۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌۭ يَنظُرُونَ
বাংলা উচ্চারণ
ওা নুফিখা ফিস সূরি ফাসিকা মান ফিস সামাওাতি ওা মান ফিল অরদি ইললা মান শাঅল লাহু সুমমা নুফিখা ফীহি উখরা ফা ইযা হুম কিয়ামুনয় য়ানযুরূন
বাংলা অর্থ
শিংগায় ফুঁক দেয়া হবে, ফলে আসমান ও যমীনে যারা আছে সবাই বেহুঁশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার শিংগায় ফুঁক দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দন্ডায়মান হয়ে দেখতে থাকবে।
আয়াত 69
وَأَشْرَقَتِ ٱلْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ ٱلْكِتَٰبُ وَجِا۟ىٓءَ بِٱلنَّبِيِّۦنَ وَٱلشُّهَدَآءِ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা অশরাকাতিল অরদু বিনূরি রাববিহা ওা ওুদিঅল কিতাবু ওা জীএঅ বিন নাবিয়য়ীনা ওাশ শুহাদাঐ ওা কুদিয়া বৈনাহুম বিলহাককি ওা হুম লা য়ুযলামূন
বাংলা অর্থ
পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে, আমলনামা স্থাপন করা হবে, পয়গম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে-তাদের প্রতি জুলুম করা হবে না।
আয়াত 70
وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍۢ مَّا عَمِلَتْ وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
ওা ওুফফিয়াত কুললু নাফসিম মা অমিলাত ওা হুওা অলামুবিমা য়াফালূন
বাংলা অর্থ
প্রত্যেকে যা করেছে, তার পূর্ণ প্রতিফল দেয়া হবে। তারা যা কিছু করে, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।
আয়াত 71
وَسِيقَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ جَهَنَّمَ زُمَرًا ۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا فُتِحَتْ أَبْوَٰبُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَآ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌۭ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ ءَايَٰتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَا ۚ قَالُوا۟ بَلَىٰ وَلَٰكِنْ حَقَّتْ كَلِمَةُ ٱلْعَذَابِ عَلَى ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা সীকাল লাযীনা কাফারূন ইলা জাহাননামা যুমারান বাততাঅ ইযা জাঅঊহা ফুতিহাত অবওাবুহা ওা কালা লাহুম খাযানাতুহাঅ অলাম য়াতিকুম রুসুলুম মিনকুম য়াতলূনা অলৈকুম আয়াতি রাববিকুম ওা য়ুনযিরূনাকুম লিকাআ য়াওমিকুম হাযা; কালূ বালা ওা লাকিন হাককাত কালিমাতুল অযাবি অলাল কাফিরীন
বাংলা অর্থ
কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেয়া হবে। তারা যখন সেখানে পৌছাবে, তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হঁ্যা, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে।
আয়াত 72
قِيلَ ٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا ۖ فَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ
বাংলা উচ্চারণ
কীলাদ খুলূ অবওাবা জাহাননামা খালিদীনা ফীহা ফাবিসা মাসওাল মুতাকাববিরীন
বাংলা অর্থ
বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ কর, সেখানে চিরকাল অবস্থানের জন্যে। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল।
আয়াত 73
وَسِيقَ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ إِلَى ٱلْجَنَّةِ زُمَرًا ۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا وَفُتِحَتْ أَبْوَٰبُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَٱدْخُلُوهَا خَٰلِدِينَ
বাংলা উচ্চারণ
ওা সীকাল লাযীনাত তাকাও রাববাহুম ইলাল জাননাতি যুমারান হাততাঅ ইযা জাঅঊহা ওা ফুতিহাত অবওাবুহা ওা কালা লাহুম খাযানাতুহা সালামুন অলৈকুম তিবতুম ফাদখুলূহা খালিদীন
বাংলা অর্থ
যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উম্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর।
আয়াত 74
وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى صَدَقَنَا وَعْدَهُۥ وَأَوْرَثَنَا ٱلْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ ٱلْجَنَّةِ حَيْثُ نَشَآءُ ۖ فَنِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ
বাংলা উচ্চারণ
ওা ওালুলল হামদুলিললাহিল লাযী সাদাকানা ওাদাহূ ওা অওরাসানাল অরদা নাতাবাও ওৌ মিনাল জাননাতি হৈসু নাশাঔ ফানিমা অজরুল আমিলীন
বাংলা অর্থ
তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার।
আয়াত 75
وَتَرَى ٱلْمَلَٰٓئِكَةَ حَآفِّينَ مِنْ حَوْلِ ٱلْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَقِيلَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা তারাল মালাঐকাতা হাঅফফীনা মিন হাওলিল অরশি য়ুসাববিহূনা বিহামদি রাববিহিম ওা কুদিয়া বৈনাহুম বিলহাককি ওা কীলাল হামদু লিললাহি রাববিল আলামীন
বাংলা অর্থ
আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চার পাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষনা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর।