☾ আল-কোরআন
সূরা 40 · মাক্কী

গাফির غافر

Ghafir · 85 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ حمٓ
বাংলা উচ্চারণ
হামীএম
বাংলা অর্থ
হা-মীম।
আয়াত 2
تَنزِيلُ ٱلْكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ
বাংলা উচ্চারণ
তানযীলুল কিতাবি মিনাল লাহিল অযীযিল অলীম
বাংলা অর্থ
কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।
আয়াত 3
غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوْبِ شَدِيدِ ٱلْعِقَابِ ذِى ٱلطَّوْلِ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ إِلَيْهِ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
ঘাফিরিয যামবি ওা কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লাঅ ইলাহা ইললা হুওা ইলৈহিল মাসীর
বাংলা অর্থ
পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ?476;ান। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তাঁরই দিকে হবে প্রত্যাবর্তন।
আয়াত 4
مَا يُجَٰدِلُ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِى ٱلْبِلَٰدِ
বাংলা উচ্চারণ
মা য়ুজাদিলু ফীএ আয়াতিল লাহি ইললাল লাযীনা কাফারূ ফালা য়াঘরুরকা তাকাললুবুহুম ফিল বিলাদ
বাংলা অর্থ
কাফেররাই কেবল আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে। কাজেই নগরীসমূহে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে।
আয়াত 5
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ وَٱلْأَحْزَابُ مِنۢ بَعْدِهِمْ ۖ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍۭ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ ۖ وَجَٰدَلُوا۟ بِٱلْبَٰطِلِ لِيُدْحِضُوا۟ بِهِ ٱلْحَقَّ فَأَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ
বাংলা উচ্চারণ
কাযযাবাত কাবলাহুম কাওমু নূহিনও ওাল অহযাবু মিম বাদিহিম ওা হামমাত কুললু উমমাতিম বি রাসূলিহিম লিয়া খুযূভু ওা জাদালূ বিলবাতিলি লিয়ুধিদূ বিহিল হাককা ফা অখাযতুহুম ফাকিফা কানা ইকাব
বাংলা অর্থ
তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, আর তাদের পরে অন্য অনেক দল ও প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পয়গম্বরকে আক্রমণ করার ইচ্ছা করেছিল এবং তারা মিথ্যা বিতর্কে প্রবৃত্ত হয়েছিল, যেন সত্যধর্মকে ব্যর্থ করে দিতে পারে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম। কেমন ছিল আমার শাস্তি।
আয়াত 6
وَكَذَٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّهُمْ أَصْحَٰبُ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা হাককাত কালিমাতু রাববিকা অলাল লাযীনা কাফারূও অননাহুম অশাবুন নার
বাংলা অর্থ
এভাবে কাফেরদের বেলায় আপনার পালনকর্তার এ বাক্য সত্য হল যে, তারা জাহান্নামী।
আয়াত 7
ٱلَّذِينَ يَحْمِلُونَ ٱلْعَرْشَ وَمَنْ حَوْلَهُۥ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِۦ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍۢ رَّحْمَةًۭ وَعِلْمًۭا فَٱغْفِرْ لِلَّذِينَ تَابُوا۟ وَٱتَّبَعُوا۟ سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াহমিলূনাল অরশা ওা মান হাওলাহূ য়ুসাববিহূনা বিহামদি রাববিহিম ওা য়ুমিনূনা বিহী ওা য়াসতাঘফিরূনা লিললাযীনা আমানূ রাববানা ওাসিতা কুললা শৈইর রাহমানতানও ওা ইলমান ফাঘফির লিললাযীনা তাবূ ওাততাবাঊ সাবীলাকা ওা কিহিম অযাবাল জাহীম
বাংলা অর্থ
যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্যে ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
আয়াত 8
رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّٰتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
রাববাননা ওা অদখিলহুম জাননাতি অদনিনিল লাতী ওাততাহুম ওা মান সালাহা মিন আবাঐহিম ওা অযওাজিহিম ওা যুররিয়য়াতিহিম; ইননাকা অনতাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ-দাদা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
আয়াত 9
وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِ ۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوْمَئِذٍۢ فَقَدْ رَحِمْتَهُۥ ۚ وَذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
বাংলা উচ্চারণ
ওা কিহিমুস সৈয়িআত; ওা মান তাকিস সৈয়িআতি য়াওমৈযিন ফাকাদ রাহিমতাহ; ওা যালিকা হুওাল ফাওযুল অযীম
বাংলা অর্থ
এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার প্রতি অনুগ্রহই করবেন। এটাই মহাসাফল্য।
আয়াত 10
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُنَادَوْنَ لَمَقْتُ ٱللَّهِ أَكْبَرُ مِن مَّقْتِكُمْ أَنفُسَكُمْ إِذْ تُدْعَوْنَ إِلَى ٱلْإِيمَٰنِ فَتَكْفُرُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা কাফারূ য়ুনাদাওনা লামাকতুল লাহি অকবারু মিম মাকতিকুম অনফুসাকুম ইয তুদাওনা ইলাল ঈমানি ফাতাকফুরূন
বাংলা অর্থ
যারা কাফের তাদেরকে উচ্চঃস্বরে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এ ক্ষোভ অপেক্ষা আল্লার ক্ষোভ অধিক ছিল, যখন তোমাদেরকে ঈমান আনতে বলা হয়েছিল, অতঃপর তোমরা কুফরী করছিল।
আয়াত 11
قَالُوا۟ رَبَّنَآ أَمَتَّنَا ٱثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا ٱثْنَتَيْنِ فَٱعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَىٰ خُرُوجٍۢ مِّن سَبِيلٍۢ
বাংলা উচ্চারণ
কালূ রাববানাঅ অমাত তানাসনাতৈনি ওা অহয়ৈতানাস নাতৈনি ফাতারাফনা বিযুনূ বিনা ফাহাল ইলা খুরূজিম মিন সাবীল
বাংলা অর্থ
তারা বলবে হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে দু’বার মৃত্যু দিয়েছেন এবং দু’ বার জীবন দিয়েছেন। এখন আমাদের অপরাধ স্বীকার করছি। অতঃপর এখন ও নিস্কৃতির কোন উপায় আছে কি?
আয়াত 12
ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِىَ ٱللَّهُ وَحْدَهُۥ كَفَرْتُمْ ۖ وَإِن يُشْرَكْ بِهِۦ تُؤْمِنُوا۟ ۚ فَٱلْحُكْمُ لِلَّهِ ٱلْعَلِىِّ ٱلْكَبِيرِ
বাংলা উচ্চারণ
যালিকুম বি অননাহূও ইযা দুইয়াল লাহু ওাহদাহূ কাফারতুম ওা ইনয় য়ুশরাক বিহী তুমিনূ; ফালহুকমু লিললাহিল অলিয়য়িল কাবীর
বাংলা অর্থ
তোমাদের এ বিপদ এ কারণে যে, যখন এক আল্লাহকে ডাকা হত, তখন তোমরা কাফের হয়ে যেতে যখন তার সাথে শরীককে ডাকা হত তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এখন আদেশ তাই, যা আল্লাহ করবেন, যিনি সর্বোচ্চ, মহান।
আয়াত 13
هُوَ ٱلَّذِى يُرِيكُمْ ءَايَٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزْقًۭا ۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী য়ুরীকুম আয়াতিহী ওা য়ুনাযযিলু লাকুম মিনাস সামাঐ রিযকা; ওা মা তাতাযাককারু ইললা মৈ য়ুনীব
বাংলা অর্থ
তিনিই তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখান এবং তোমাদের জন্যে আকাশ থেকে নাযিল করেন রুযী। চিন্তা-ভাবনা তারাই করে, যারা আল্লাহর দিকে রুজু থাকে।
আয়াত 14
فَٱدْعُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ وَلَوْ كَرِهَ ٱلْكَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ফাদুল লাহা মুখলিসীনা লাহুদ দীনা ওা লাও কারিহাল কাফিরূন
বাংলা অর্থ
অতএব, তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে ডাক, যদিও কাফেররা তা অপছন্দ করে।
আয়াত 15
رَفِيعُ ٱلدَّرَجَٰتِ ذُو ٱلْعَرْشِ يُلْقِى ٱلرُّوحَ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ لِيُنذِرَ يَوْمَ ٱلتَّلَاقِ
বাংলা উচ্চারণ
রাফীউদ দারাজাতি যুল অরশি য়ুলকির রূহা মিন অমরিহী অলা মৈ য়াশাঔ মিন ইবাদিহী লিয়ুনযিরা য়াওমাত তালাক
বাংলা অর্থ
তিনিই সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক, তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয়াদি নাযিল করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করে।
আয়াত 16
يَوْمَ هُم بَٰرِزُونَ ۖ لَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِنْهُمْ شَىْءٌۭ ۚ لِّمَنِ ٱلْمُلْكُ ٱلْيَوْمَ ۖ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ
বাংলা উচ্চারণ
য়াওমা হুম বারিযূনা লা য়াখফা অলাল লাহি মিনহুম শৈ; লিমানিল মুলকুল য়াওমা লিললাহিল ওাহিদিল কাহার
বাংলা অর্থ
যেদিন তারা বের হয়ে পড়বে, আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর।
আয়াত 17
ٱلْيَوْمَ تُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ ۚ لَا ظُلْمَ ٱلْيَوْمَ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
বাংলা উচ্চারণ
অলয়াওমা তুজযা কুললু নাফসিম বিমা কাসাবাত; লা যুলমাল য়াওম; ইননাল লাহা সারীউল হিসাব
বাংলা অর্থ
আজ প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিদান পাবে। আজ যুলুম নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।
আয়াত 18
وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْءَازِفَةِ إِذِ ٱلْقُلُوبُ لَدَى ٱلْحَنَاجِرِ كَٰظِمِينَ ۚ مَا لِلظَّٰلِمِينَ مِنْ حَمِيمٍۢ وَلَا شَفِيعٍۢ يُطَاعُ
বাংলা উচ্চারণ
ওা অনযিরহুম য়াওমাল আযিফাতি ইযিল কুলূবু লাদাল হানাজিরি কাযিমীন; মা লিযযালিমীনা মিন হামীমিনও ওা লা শাফীইনয়য়ুতা
বাংলা অর্থ
আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যখন প্রাণ কন্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। পাপিষ্ঠদের জন্যে কোন বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই; যার সুপারিশ গ্রাহ্য হবে।
আয়াত 19
يَعْلَمُ خَآئِنَةَ ٱلْأَعْيُنِ وَمَا تُخْفِى ٱلصُّدُورُ
বাংলা উচ্চারণ
য়ালামু খাঐনাতাল অয়ুনি ওা মা তুখফিস সুদূর
বাংলা অর্থ
চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন।
আয়াত 20
وَٱللَّهُ يَقْضِى بِٱلْحَقِّ ۖ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَقْضُونَ بِشَىْءٍ ۗ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
বাংলা উচ্চারণ
ওাললাহু য়াকদী বিলহাকক, ওাললাযীনা য়াদূনা মিন দূনিহী লা য়াকদূনা বিশৈ; ইননাল লাহা হুওাস সামীউল বাসীর
বাংলা অর্থ
আল্লাহ ফয়সালা করেন সঠিকভাবে, আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে, তারা কিছুই ফয়সালা করে না। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন।
আয়াত 21
۞ أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ كَانُوا۟ مِن قَبْلِهِمْ ۚ كَانُوا۟ هُمْ أَشَدَّ مِنْهُمْ قُوَّةًۭ وَءَاثَارًۭا فِى ٱلْأَرْضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٍۢ
বাংলা উচ্চারণ
অওালাম য়াসীরূ ফিল অরদি ফা য়ানযুরূ কৈফা কানা আকিবাতুল লাযীনা কানূ মিন কাবলিহিম; কানূ হুম অশাদদা মিনহুম কুওওাতানও ওা আসারান ফিল অরদি ফা অখাযাহুমুল লাহু বিযুনূবিহিম ওা মা কানা লাহুম মিনাল লাহি মিনও ওাক
বাংলা অর্থ
তারা কি দেশ-বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখত তাদের পূর্বসুরিদের কি পরিণাম হয়েছে? তাদের শক্তি ও কীর্তি পৃথিবীতে এদের অপেক্ষা অধিকতর ছিল। অতঃপর আল্লাহ তাদেরকে তাদের গোনাহের কারণে ধৃত করেছিলেন এবং আল্লাহ থেকে তাদেরকে রক্ষাকারী কেউ হয়নি।
আয়াত 22
ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَكَفَرُوا۟ فَأَخَذَهُمُ ٱللَّهُ ۚ إِنَّهُۥ قَوِىٌّۭ شَدِيدُ ٱلْعِقَابِ
বাংলা উচ্চারণ
যালিকা বি অননাহুম কানাত তাতীহিম রুসুলুহুম বিলবৈয়িনাতি ফাকাফারূ ফা অখাযাহুমুল লাহ; ইননাহূ কাওিয়য়ুন শাদীদুল ইকাব
বাংলা অর্থ
এর কারণ এই যে, তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করত, অতঃপর তারা কাফের হয়ে যায়, তখন আল্লাহ তাদের ধৃত করেন। নিশ্চয় তিনি শক্তিধর, কঠোর শাস্তিদাতা।
আয়াত 23
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلْطَٰنٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরসালনা মূসা বি আয়াতিনা ওা সুলতানিম মুবীন
বাংলা অর্থ
আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছি।
আয়াত 24
إِلَىٰ فِرْعَوْنَ وَهَٰمَٰنَ وَقَٰرُونَ فَقَالُوا۟ سَٰحِرٌۭ كَذَّابٌۭ
বাংলা উচ্চারণ
ইলা ফিরাওনা ওা হামানা কা কারূনা ফাকালূ সাহিরুন কাযযাব
বাংলা অর্থ
ফেরাউন, হামান ও কারুণের কাছে, অতঃপর তারা বলল, সে তো জাদুকর, মিথ্যাবাদী।
আয়াত 25
فَلَمَّا جَآءَهُم بِٱلْحَقِّ مِنْ عِندِنَا قَالُوا۟ ٱقْتُلُوٓا۟ أَبْنَآءَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ وَٱسْتَحْيُوا۟ نِسَآءَهُمْ ۚ وَمَا كَيْدُ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍۢ
বাংলা উচ্চারণ
ফালামুনা জাআহুম বিল হাককি মিন ইনদিনা কালুক তুলূও অবনাআল লাযীনা আমানূ মাহূ ওাসতাহয়ূ নিসাআহুম; ওা মা কৈদুল কাফিরীনা ইললা ফী দালাল
বাংলা অর্থ
অতঃপর মূসা যখন আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছাল; তখন তারা বলল, যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা কর, আর তাদের নারীদেরকে জীবিত রাখ। কাফেরদের চক্রান্ত ব্যর্থই হয়েছে।
আয়াত 26
وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِىٓ أَقْتُلْ مُوسَىٰ وَلْيَدْعُ رَبَّهُۥٓ ۖ إِنِّىٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَن يُظْهِرَ فِى ٱلْأَرْضِ ٱلْفَسَادَ
বাংলা উচ্চারণ
ওা কালা ফিরাওনু যারূনীএ অকতুল মূসা ওালয়াদু রাববাহূ ইননীএ অখাফু ঐ য়ুবাদদিলা দীনাকুম অও ঐ য়ুযহিরা ফিল অরদিল ফাসাদ
বাংলা অর্থ
ফেরাউন বলল; তোমরা আমাকে ছাড়, মূসাকে হত্যা করতে দাও, ডাকুক সে তার পালনকর্তাকে! আমি আশংকা করি যে, সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে।
আয়াত 27
وَقَالَ مُوسَىٰٓ إِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍۢ لَّا يُؤْمِنُ بِيَوْمِ ٱلْحِسَابِ
বাংলা উচ্চারণ
ওা কালা মূসাআ ইননী উযতু বি রাববী ওা রাববিকুম মিন কুললি মুতাকাববিরিল লায়ুমিনু বি য়াওমিল হিসাব
বাংলা অর্থ
মূসা বলল, যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় নিয়ে নিয়েছি।
আয়াত 28
وَقَالَ رَجُلٌۭ مُّؤْمِنٌۭ مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَٰنَهُۥٓ أَتَقْتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّىَ ٱللَّهُ وَقَدْ جَآءَكُم بِٱلْبَيِّنَٰتِ مِن رَّبِّكُمْ ۖ وَإِن يَكُ كَٰذِبًۭا فَعَلَيْهِ كَذِبُهُۥ ۖ وَإِن يَكُ صَادِقًۭا يُصِبْكُم بَعْضُ ٱلَّذِى يَعِدُكُمْ ۖ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ مُسْرِفٌۭ كَذَّابٌۭ
বাংলা উচ্চারণ
ওা কালা রাজুলুম মুমিনুমমিন আলি ফিরাওনা য়াকতুমু ঈমানাহূও অতাকতুলূনা রাজুলান ঐ য়াকূলা রাববি য়াল লাহু ওা কাদ জাআকুম বিল হৈয়িনাতি মির রাববিকুম ওা ইনয় য়াকু কাযিবান ফালৈহি কাযি বুহূ ওা ইনয় য়াকু সাদিকানয় য়াসিবকুম বাদুল লাযী য়ৈদুকুম ইননাল লাহা লা য়াহদী মান হুওা মুসরিফুন কাযাব
বাংলা অর্থ
ফেরাউন গোত্রের এক মুমিন ব্যক্তি, যে তার ঈমান গোপন রাখত, সে বলল, তোমরা কি একজনকে এজন্যে হত্যা করবে যে, সে বলে, আমার পালনকর্তা আল্লাহ, অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে? যদি সে মিথ্যাবাদী হয়, তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে, আর যদি সে সত্যবাদী হয়, তবে সে যে শাস্তির কথা বলছে, তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। নিশ্চয় আল্লাহ সীমালংঘনকারী, মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না।
আয়াত 29
يَٰقَوْمِ لَكُمُ ٱلْمُلْكُ ٱلْيَوْمَ ظَٰهِرِينَ فِى ٱلْأَرْضِ فَمَن يَنصُرُنَا مِنۢ بَأْسِ ٱللَّهِ إِن جَآءَنَا ۚ قَالَ فِرْعَوْنُ مَآ أُرِيكُمْ إِلَّا مَآ أَرَىٰ وَمَآ أَهْدِيكُمْ إِلَّا سَبِيلَ ٱلرَّشَادِ
বাংলা উচ্চারণ
য়া কাওমি লাকুমুল মুলকুল য়াওমা যাহিরীনা ফিল অরদি ফামৈ য়ানসুরুনা মিম বাসিল লাহি ইন জাআনা; কালা ফিরাওনু মাঅ উরীকুম ইললা মাঅ অরা ওা মাঅ অহদীকুম ইললা সাবীলার রাশাদ
বাংলা অর্থ
হে আমার কওম, আজ এদেশে তোমাদেরই রাজত্ব, দেশময় তোমরাই বিচরণ করছ; কিন্তু আমাদের আল্লাহর শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি যা বুঝি, তোমাদেরকে তাই বোঝাই, আর আমি তোমাদেরকে মঙ্গলের পথই দেখাই।
আয়াত 30
وَقَالَ ٱلَّذِىٓ ءَامَنَ يَٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُم مِّثْلَ يَوْمِ ٱلْأَحْزَابِ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযী আমানা য়া কাওমি ইননীএ অখাফু অলৈকুম মিসলা য়াওমিল অহযাব
বাংলা অর্থ
সে মুমিন ব্যক্তি বললঃ হে আমার কওম, আমি তোমাদের জন্যে পূর্ববর্তী সম্প্রদায়সমূহের মতই বিপদসঙ্কুল দিনের আশংকা করি।
আয়াত 31
مِثْلَ دَأْبِ قَوْمِ نُوحٍۢ وَعَادٍۢ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلْمًۭا لِّلْعِبَادِ
বাংলা উচ্চারণ
মিসলা দাবি কাওমি নূহিনও ওা আদিনও ওা সামূদা ওাললাযীনা মিম বাদিহিম; ওা মাল লাহু য়ুরীদু যুলমাল লিলিবাদ
বাংলা অর্থ
যেমন, কওমে নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ বান্দাদের প্রতি কোন যুলুম করার ইচ্ছা করেন না।
আয়াত 32
وَيَٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ ٱلتَّنَادِ
বাংলা উচ্চারণ
ওা য়া কাওমি ইননীএ অখাফু অলৈকুম য়াওমাত তানাদ
বাংলা অর্থ
হে আমার কওম, আমি তোমাদের জন্যে প্রচন্ড হাঁক-ডাকের দিনের আশংকা করি।
আয়াত 33
يَوْمَ تُوَلُّونَ مُدْبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍۢ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍۢ
বাংলা উচ্চারণ
য়াওমা তুওাললূনা মুদ বিরীনা মা লাকুম মিনাল লাহি মিন আসিম; ওা মৈ য়ুদলিলিল লাহু ফামা লাহূ মিন হাদ
বাংলা অর্থ
যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে; কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোন পথপ্রদর্শক নেই।
আয়াত 34
وَلَقَدْ جَآءَكُمْ يُوسُفُ مِن قَبْلُ بِٱلْبَيِّنَٰتِ فَمَا زِلْتُمْ فِى شَكٍّۢ مِّمَّا جَآءَكُم بِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلْتُمْ لَن يَبْعَثَ ٱللَّهُ مِنۢ بَعْدِهِۦ رَسُولًۭا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌۭ مُّرْتَابٌ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ জাআকুম য়ূসুফু মিন কাবলু বিল বৈয়িনাতি ফামা যিলতুম ফী শাককিম মিমা জাআকুম বিহী হাততাঅ ইযা হালাকা কুলতুম লৈ য়াব অসাল লাহু মিম বাদিহী রাসূলা; কাযালিকা য়ুদিললুল লাহু মান হুওা মুসরিফুম মুরতাব
বাংলা অর্থ
ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রামাণাদিসহ আগমন করেছিল, অতঃপর তোমরা তার আনীত বিষয়ে সন্দেহই পোষণ করতে। অবশেষে যখন সে মারা গেল, তখন তোমরা বলতে শুরু করলে, আল্লাহ ইউসুফের পরে আর কাউকে রসূলরূপে পাঠাবেন না। এমনিভাবে আল্লাহ সীমালংঘনকারী, সংশয়ী ব্যক্তিকে পথভ্রষ্ট করেন।
আয়াত 35
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَٰنٍ أَتَىٰهُمْ ۖ كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍۢ جَبَّارٍۢ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়ুজাদিলূনা ফীএ আঅয়াতিল লাহি বিঘৈরি সুলতানিন অতাহুম কাবুরা মাকতান ইনদাল লাহি ওা ইনদাল লাযীনা আমানূ; কাযালিকা য়াথৌল লাহু অলা কুললি কালবি মুতাকাববিরিন জাববার
বাংলা অর্থ
যারা নিজেদের কাছে আগত কোন দলীল ছাড়াই আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তাদের একজন আল্লাহ ও মুমিনদের কাছে খুবই অসন্তোষজনক। এমনিভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী-স্বৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর এঁটে দেন।
আয়াত 36
وَقَالَ فِرْعَوْنُ يَٰهَٰمَٰنُ ٱبْنِ لِى صَرْحًۭا لَّعَلِّىٓ أَبْلُغُ ٱلْأَسْبَٰبَ
বাংলা উচ্চারণ
ওা কালা ফিরাওনু য়া হামানুবনি লী সারহাল লাললীএ অবলুঘুল অসবাব
বাংলা অর্থ
ফেরাউন বলল, হে হামান, তুমি আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ কর, হয়তো আমি পৌঁছে যেতে পারব।
আয়াত 37
أَسْبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ كَٰذِبًۭا ۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِ ۚ وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِى تَبَابٍۢ
বাংলা উচ্চারণ
অসবাবাস সামাওাতি ফাততালিঅ ইলাঅ ইলাহি মূসা ওা ইননী লা অযুননুহূ কাযিবা; ওা কাযালিকা যুয়য়িনা লিফিরাওনা সূওউ অমালিহী ওা সুদদা অনিস সাবীল; ওা মা কৈদু ফিরাওনা ইললা ফী তাবাব
বাংলা অর্থ
আকাশের পথে, অতঃপর উঁকি মেরে দেখব মূসার আল্লাহকে। বস্তুতঃ আমি তো তাকে মিথ্যাবাদীই মনে করি। এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল।
আয়াত 38
وَقَالَ ٱلَّذِىٓ ءَامَنَ يَٰقَوْمِ ٱتَّبِعُونِ أَهْدِكُمْ سَبِيلَ ٱلرَّشَادِ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীএ আমানা য়া কাওমিত তাবিঊনি অহদিকুম সাবীলার রাশাদ
বাংলা অর্থ
মুমিন লোকটি বললঃ হে আমার কওম, তোমরা আমার অনুসরণ কর। আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করব।
আয়াত 39
يَٰقَوْمِ إِنَّمَا هَٰذِهِ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا مَتَٰعٌۭ وَإِنَّ ٱلْءَاخِرَةَ هِىَ دَارُ ٱلْقَرَارِ
বাংলা উচ্চারণ
য়া কাওমি ইননামা হাযিহিল হায়াতুদ দুনয়া মাতাউনও ওা ইননাল আখিরাতা হিয়া দারুল কারার
বাংলা অর্থ
হে আমার কওম, পার্থিব এ জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ।
আয়াত 40
مَنْ عَمِلَ سَيِّئَةًۭ فَلَا يُجْزَىٰٓ إِلَّا مِثْلَهَا ۖ وَمَنْ عَمِلَ صَٰلِحًۭا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌۭ فَأُو۟لَٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍۢ
বাংলা উচ্চারণ
মান অমিলা সৈয়িঅতান ফালা য়ুজযাঅ ইললা মিসলাহা ওা মান অমিলা সালিহাম মিন যাকারিন অও উনসা ওা হুওা মুমিনুন ফা উলাঐকা য়াদখুলূনাল জাননাতা য়ুরযাকূনা ফীহা বিঘৈরি হিসাব
বাংলা অর্থ
যে মন্দ কর্ম করে, সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে, পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে। তথায় তাদেরকে বে-হিসাব রিযিক দেয়া হবে।
আয়াত 41
۞ وَيَٰقَوْمِ مَا لِىٓ أَدْعُوكُمْ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدْعُونَنِىٓ إِلَى ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
ওা য়া কাওমি মা লীএ অদূকুম ইলান নাজাতি ওা তাদূনানীএ ইলান নার
বাংলা অর্থ
হে আমার কওম, ব্যাপার কি, আমি তোমাদেরকে দাওয়াত দেই মুক্তির দিকে, আর তোমরা আমাকে দাওয়াত দাও জাহান্নামের দিকে।
আয়াত 42
تَدْعُونَنِى لِأَكْفُرَ بِٱللَّهِ وَأُشْرِكَ بِهِۦ مَا لَيْسَ لِى بِهِۦ عِلْمٌۭ وَأَنَا۠ أَدْعُوكُمْ إِلَى ٱلْعَزِيزِ ٱلْغَفَّٰرِ
বাংলা উচ্চারণ
তাদূনানী লিঅকফুরা বিললাহি ওা উশরিকা বিহী মা লৈসা লী বিহী ইলমুনও ওা অনা অদূকুম ইলালাযীযিল ঘাফফার
বাংলা অর্থ
তোমরা আমাকে দাওয়াত দাও, যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সাথে শরীক করি এমন বস্তুকে, যার কোন প্রমাণ আমার কাছে নেই। আমি তোমাদেরকে দাওয়াত দেই পরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে।
আয়াত 43
لَا جَرَمَ أَنَّمَا تَدْعُونَنِىٓ إِلَيْهِ لَيْسَ لَهُۥ دَعْوَةٌۭ فِى ٱلدُّنْيَا وَلَا فِى ٱلْءَاخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلْمُسْرِفِينَ هُمْ أَصْحَٰبُ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
লা জারামা অননামা তাদূনানী ইলৈহি লৈসা লাহূ দাওাতুন ফিদ দুনয়া ওা লা ফিল আখিরাতি ওা অননা মারাদদানাঅ ইলাল লাহি ওা অননাল মুসরিফীনাহুম অশাবুন নার
বাংলা অর্থ
এতে সন্দেহ নেই যে, তোমরা আমাকে যার দিকে দাওয়াত দাও, হইকালে ও পরকালে তার কোন দাওয়াত নেই! আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে এবং সীমা লংঘকারীরাই জাহান্নামী।
আয়াত 44
فَسَتَذْكُرُونَ مَآ أَقُولُ لَكُمْ ۚ وَأُفَوِّضُ أَمْرِىٓ إِلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ
বাংলা উচ্চারণ
ফাসাতাযকুরূনা মাঅ অকূলু লাকুম; ওা উফাওওিদু অমরীএ ইলাল লাহ; ইননাললাহা বাসীরুম বিলিবাদ
বাংলা অর্থ
আমি তোমাদেরকে যা বলছি, তোমরা একদিন তা স্মরণ করবে। আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি। নিশ্চয় বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে।
আয়াত 45
فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُوا۟ ۖ وَحَاقَ بِـَٔالِ فِرْعَوْنَ سُوٓءُ ٱلْعَذَابِ
বাংলা উচ্চারণ
ফা ওাকাহুল লাহু সৈয়িআতি মা মাকারূ ওা হাকা বি আলিফিরাওনা সূওউল অযাব
বাংলা অর্থ
অতঃপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোত্রকে শোচনীয় আযাব গ্রাস করল।
আয়াত 46
ٱلنَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّۭا وَعَشِيًّۭا ۖ وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدْخِلُوٓا۟ ءَالَ فِرْعَوْنَ أَشَدَّ ٱلْعَذَابِ
বাংলা উচ্চারণ
অন নারু য়ুরাদূনা অলৈহা ঘুদুওওানও ওা অশিয়য়ানও ওা য়াওমা তাকূমুস সাআতু অদখিলূও আলা ফিরাওনা অশাদদাল অযাব
বাংলা অর্থ
সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল কর।
আয়াত 47
وَإِذْ يَتَحَآجُّونَ فِى ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًۭا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا نَصِيبًۭا مِّنَ ٱلنَّارِ
বাংলা উচ্চারণ
ওা ইয য়াতাহাঅজজূনা ফিন নারি ফায়াকূলুদ দুঅফাঔ লিললাযীনাস তাকবারূও ইননা কুননা লাকুম তাবান ফাহাল অনতুম মুঘনূনা অননা নাসীবাম মিনান নার
বাংলা অর্থ
যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, অতঃপর দূর্বলরা অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম। তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত করবে কি?
আয়াত 48
قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُلٌّۭ فِيهَآ إِنَّ ٱللَّهَ قَدْ حَكَمَ بَيْنَ ٱلْعِبَادِ
বাংলা উচ্চারণ
কালাল লাযীনাস তাকবারূও ইননা কুললুন ফীহাঅ ইননাল লাহা কাদ হাকামা বায়নালিবাদ
বাংলা অর্থ
অহংকারীরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি। আল্লাহ তাঁর বান্দাদের ফয়সালা করে দিয়েছেন।
আয়াত 49
وَقَالَ ٱلَّذِينَ فِى ٱلنَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ٱدْعُوا۟ رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًۭا مِّنَ ٱلْعَذَابِ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযেনা ফিন নারি লিখাযানাতি জাহাননামাদূ রাববাকুম য়ুখাফফিফ অননা য়াওমাম মিনাল অযাব
বাংলা অর্থ
যারা জাহান্নামে আছে, তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, তোমরা তোমাদের পালনকর্তাকে বল, তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব লাঘব করে দেন।
আয়াত 50
قَالُوٓا۟ أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُم بِٱلْبَيِّنَٰتِ ۖ قَالُوا۟ بَلَىٰ ۚ قَالُوا۟ فَٱدْعُوا۟ ۗ وَمَا دُعَٰٓؤُا۟ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍ
বাংলা উচ্চারণ
কালূও অওালাম তাকু তাতীকুম রুসুলুকুম বিলবৈয়িনাতি কালূ বালা কালূ ফাদূ; ওা মা দুআঔল কাফিরীনা ইললা ফী দালাল
বাংলা অর্থ
রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রসূল আসেননি? তারা বলবে হঁ্যা। রক্ষীরা বলবে, তবে তোমরাই দোয়া কর। বস্তুতঃ কাফেরদের দোয়া নিস্ফলই হয়।
আয়াত 51
إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيَوْمَ يَقُومُ ٱلْأَشْهَٰدُ
বাংলা উচ্চারণ
ইননা লানানসুরু রুসুলানা ওাললাযীনা আমানূ ফিল হায়াতিদ দুনয়া ওা য়াওমা য়াকূমুল অশহাদ
বাংলা অর্থ
আমি সাহায্য করব রসূলগণকে ও মুমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দন্ডায়মান হওয়ার দিবসে।
আয়াত 52
يَوْمَ لَا يَنفَعُ ٱلظَّٰلِمِينَ مَعْذِرَتُهُمْ ۖ وَلَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ
বাংলা উচ্চারণ
য়াওমা লা য়ানফৌয যালিমীনা মাযিরাতুহুম ওা লাহুমুল লানাতু ওা লাহুম সূওউদ দার
বাংলা অর্থ
সে দিন যালেমদের ওযর-আপত্তি কোন উপকারে আসবে না, তাদের জন্যে থাকবে অভিশাপ এবং তাদের জন্যে থাকবে মন্দ গৃহ।
আয়াত 53
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْهُدَىٰ وَأَوْرَثْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْكِتَٰبَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনা মূসাল হুদা ওা অওরাসনা বানীএ ইসরাঅ ঈলাল কিতাব
বাংলা অর্থ
নিশ্চয় আমি মূসাকে হেদায়েত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম।
আয়াত 54
هُدًۭى وَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
বাংলা উচ্চারণ
হুদানও ওা যিকরা লি উলিল অলবাব
বাংলা অর্থ
বুদ্ধিমানদের জন্যে উপদেশ ও হেদায়েত স্বরূপ।
আয়াত 55
فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَٰرِ
বাংলা উচ্চারণ
ফাসবির ইননা ওাদাল লাহি হাককুনও ওাসতাঘফির লিযামবিকা ওা সাববিহ বিহামদি রাববিকা বিলাশিয়য়ি ওাল ইবকার
বাংলা অর্থ
অতএব, আপনি সবর করুন নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আপনি আপনার গোনাহের জন্যে ক্ষমা প্রর্থনা করুন এবং সকাল-সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করুন।
আয়াত 56
إِنَّ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَٰنٍ أَتَىٰهُمْ ۙ إِن فِى صُدُورِهِمْ إِلَّا كِبْرٌۭ مَّا هُم بِبَٰلِغِيهِ ۚ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা য়ুজাদি লূনা ফীএ আয়াতিল লাহি বিঘৈরি সুলতানিন অতাহুম ইন ফী সুদূরিহিম ইললা কিবরুম মা হুম বিবালিঘীহ; ফাসতৈয বিললাহি ইননাহূ হুওাস সামীউল বাসীর
বাংলা অর্থ
নিশ্চয় যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোন দলীল ব্যতিরেকে, তাদের অন্তরে আছে কেবল আত্নম্ভরিতা, যা অর্জনে তারা সফল হবে না। অতএব, আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। নিশ্চয় তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন।
আয়াত 57
لَخَلْقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ أَكْبَرُ مِنْ خَلْقِ ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
লাখালকুস সামাওাতি ওাল অরদি অকবারু মিন খালকিন নাসি ওা লাকিননা অকসারান নাসি লা য়ালামূন
বাংলা অর্থ
মানুষের সৃষ্টি অপেক্ষা নভোমন্ডল ও ভূ-মন্ডলের সৃষ্টি কঠিনতর। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না।
আয়াত 58
وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَلَا ٱلْمُسِىٓءُ ۚ قَلِيلًۭا مَّا تَتَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা মা য়াসতাওিল অমা ওালবাসীরু ওাললাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি ওা লাল মুসীএ; কালীলাম মা তাতাযাককারূন
বাংলা অর্থ
অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়, আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী। তোমরা অল্পই অনুধাবন করে থাক।
আয়াত 59
إِنَّ ٱلسَّاعَةَ لَءَاتِيَةٌۭ لَّا رَيْبَ فِيهَا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ইননাস সাঅতা লা আতিয়াতুল লা রৈবা ফীহা ওা লাকিননা অকসারান নাসি লা য়ুমিনূন
বাংলা অর্থ
কেয়ামত অবশ্যই আসবে, এতে সন্দেহ নেই; কিন্ত অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না।
আয়াত 60
وَقَالَ رَبُّكُمُ ٱدْعُونِىٓ أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِى سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
বাংলা উচ্চারণ
ওা কালা রাববুকুমুদ ঊনীএ অসতাজিব লাকুম; ইননাল লাযীনা য়াসতাকবিরূনা অন ইবাদাতী সা য়াদখুলূনা জাহাননামা দাখিরীন
বাংলা অর্থ
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে।
আয়াত 61
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
অললাহুল লাযী জালা লাকুমুল লৈলা লিতকাসকুনূ ফীহি ওাননাহারা মুবসিরা; ইননাল লাহা লাযূ ফাদলিন অলান নাসি ওা লাকিননা অকসারান নাসি লা য়াশকুরূন
বাংলা অর্থ
তিনিই আল্লাহ যিনি রাত্র সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্যে এবং দিবসকে করেছেন দেখার জন্যে। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না।
আয়াত 62
ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ خَٰلِقُ كُلِّ شَىْءٍۢ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
বাংলা উচ্চারণ
যালিকুমুল লাহু রাববুকুম খালিকু কুললি শৈ; লাঅ ইলাহা ইললা হুওা ফা অননা তুফাকূন
বাংলা অর্থ
তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা, সব কিছুর স্রষ্টা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?
আয়াত 63
كَذَٰلِكَ يُؤْفَكُ ٱلَّذِينَ كَانُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجْحَدُونَ
বাংলা উচ্চারণ
কাযালিকা য়ুফাকুল লোঅযীনা কানূ বি আয়াতিল লাহি য়াজহাদূন
বাংলা অর্থ
এমনিভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয়, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে।
আয়াত 64
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ قَرَارًۭا وَٱلسَّمَآءَ بِنَآءًۭ وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ ۖ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
অললাহুল লাযী জালা লাকুমুল অরদা কারারানও ওাসসা মাআ বিনাআনও ওা সাওওারাকুম ফা অহসানা সুওারাকুম ওা রাযাকাকুম মিনাত তৈয়িবাত; যালিকুমুল লাহু রাববুকুম ফাতাবারাকাল লাহু রাববুল আলামীন
বাংলা অর্থ
আল্লাহ, পৃথিবীকে করেছেন তোমাদের জন্যে বাসস্থান, আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিযিক। তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা। বিশ্বজগতের পালনকর্তা, আল্লাহ বরকতময়।
আয়াত 65
هُوَ ٱلْحَىُّ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱدْعُوهُ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ ۗ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
হুওাল হায়য়ু লাঅ ইলাহা ইললা হুওা ফাদূহু মুখ লিসীনা লাহুদীন; অলহামদু লিললাহি রাববিল আলামীন
বাংলা অর্থ
তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকে ডাক তাঁর খাঁটি এবাদতের মাধ্যমে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর।
আয়াত 66
۞ قُلْ إِنِّى نُهِيتُ أَنْ أَعْبُدَ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَآءَنِىَ ٱلْبَيِّنَٰتُ مِن رَّبِّى وَأُمِرْتُ أَنْ أُسْلِمَ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কুল ইননী নুহীতু অন অবুদাল লাযীনা তাদূনা মিন দূনিল লাহি লামমা জাআ নিয়াল বিয়িনাতু মির রাববী ওা উমিরতু অন উসলিমা লি রাববিল আলামীন
বাংলা অর্থ
বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা কর, তার এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে।
আয়াত 67
هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ مِنْ عَلَقَةٍۢ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًۭا ثُمَّ لِتَبْلُغُوٓا۟ أَشُدَّكُمْ ثُمَّ لِتَكُونُوا۟ شُيُوخًۭا ۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبْلُ ۖ وَلِتَبْلُغُوٓا۟ أَجَلًۭا مُّسَمًّۭى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী খালাকাকুম মিন তুরাবিন সুমমা মিন নুতফাতিন সুমমা মিন অলাকাতিন সুমমা য়ুখরিজুকুম তিফলান সুমমা লিতাবলুঘূও অশুদদাকুম সুমমা লিতাকূনূ শুয়ূখা; ওা মিনকুম মৈ য়ুতাওাফফা মিন কাবলু ওা লিতাবলুঘূও অজালাম মুসাম মানওওা লাললাকুম তাকিলূন
বাংলা অর্থ
তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটির দ্বারা, অতঃপর শুক্রবিন্দু দ্বারা, অতঃপর জমাট রক্ত দ্বারা, অতঃপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অতঃপর তোমরা যৌবনে পদর্পণ কর, অতঃপর বার্ধক্যে উপনীত হও। তোমাদের কারও কারও এর পূর্বেই মৃত্যু ঘটে এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছ এবং তোমরা যাতে অনুধাবন কর।
আয়াত 68
هُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَإِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী য়ুহয়ী ওা য়ুমীতু ফা ইযা কাদাঅ অমরান ফা ইননামা য়াকূলু লাহূ কুন ফা য়াকোন
বাংলা অর্থ
তিনিই জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোন কাজের আদেশ করেন, তখন একথাই বলেন, হয়ে যা’-তা হয়ে যায়।
আয়াত 69
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصْرَفُونَ
বাংলা উচ্চারণ
অলাম তারা ইলাল লাযীনা য়ুজাদিলূনা ফীএ আয়াতিল লাহি অননা য়ুসরাফূন
বাংলা অর্থ
আপনি কি তাদেরকে দেখেননি, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তারা কোথায় ফিরছে?
আয়াত 70
ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِٱلْكِتَٰبِ وَبِمَآ أَرْسَلْنَا بِهِۦ رُسُلَنَا ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা কাযযাবূ বিল কিতাবি ওা বিমা অরসালনা বিহী রুসুলানা ফাসাওফা য়ালামূন
বাংলা অর্থ
যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরগণকে প্রেরণ করেছি, সে বিষয়ের প্রতি মিথ্যারোপ করে। অতএব, সত্বরই তারা জানতে পারবে।
আয়াত 71
إِذِ ٱلْأَغْلَٰلُ فِىٓ أَعْنَٰقِهِمْ وَٱلسَّلَٰسِلُ يُسْحَبُونَ
বাংলা উচ্চারণ
ইযিল অঘলালু ফীএ অনাকিহিম ওাসসালাসিলু য়াশাবূন
বাংলা অর্থ
যখন বেড়িও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে। তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে।
আয়াত 72
فِى ٱلْحَمِيمِ ثُمَّ فِى ٱلنَّارِ يُسْجَرُونَ
বাংলা উচ্চারণ
ফিল হামীমি সুমমা ফিন নারি য়াসজারূন
বাংলা অর্থ
ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে।
আয়াত 73
ثُمَّ قِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
সুমমা কীলা লাহুম অয়না মা কুনতুম তুশরিকূন
বাংলা অর্থ
অতঃপর তাদেরকে বলা হবে, কোথায় গেল যাদেরকে তোমরা শরীক করতে।
আয়াত 74
مِن دُونِ ٱللَّهِ ۖ قَالُوا۟ ضَلُّوا۟ عَنَّا بَل لَّمْ نَكُن نَّدْعُوا۟ مِن قَبْلُ شَيْـًۭٔا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
মিন দূনিল লাহি কালূ দাললূ অননা বাল লাম নাকুন নাদূ মিন কাবলু শৈআ; কাযালিকা য়ুদিললুল লাহুল কাফিরীন
বাংলা অর্থ
আল্লাহ ব্যতীত? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে; বরং আমরা তো ইতিপূর্বে কোন কিছুর পূজাই করতাম না। এমনি ভাবে আল্লাহ কাফেরদেরকে বিভ্রান্ত করেন।
আয়াত 75
ذَٰلِكُم بِمَا كُنتُمْ تَفْرَحُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَبِمَا كُنتُمْ تَمْرَحُونَ
বাংলা উচ্চারণ
যালিকুম বিমা কুনতুম তাফরাহূনা ফিল অরদি বিঘৈরিল হাককি ওা বিমা কুনতুম তামরাহূন
বাংলা অর্থ
এটা একারণে যে, তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ-উল্লাস করতে এবং এ কারণে যে, তোমরা ঔদ্ধত্য করতে।
আয়াত 76
ٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا ۖ فَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ
বাংলা উচ্চারণ
উদখুলূও অবওাবা জাহাননামা খালিদীনা ফীহা ফাবিসা মাসওাল মুতাকাববিরীন
বাংলা অর্থ
প্রবেশ কর তোমরা জাহান্নামের দরজা দিয়ে সেখানে চিরকাল বসবাসের জন্যে। কত নিকৃষ্ট দাম্ভিকদের আবাসস্থল।
আয়াত 77
فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا يُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ফাসবির ইননা ওাদাল লাহি হাকক; ফা ইমমা নুরিয়াননাক বাদাল লাযী নৈ দুহুম অও নাতাওাফফায়াননাকা ফা ইলৈনা য়ুরজাঊন
বাংলা অর্থ
অতএব আপনি সবর করুন। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। অতঃপর আমি কাফেরদেরকে যে শাস্তির ওয়াদা দেই, তার কিয়দংশ যদি আপনাকে দেখিয়ে দেই অথবা আপনার প্রাণ হরণ করে নেই, সর্বাবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আসবে।
আয়াত 78
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًۭا مِّن قَبْلِكَ مِنْهُم مَّن قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُم مَّن لَّمْ نَقْصُصْ عَلَيْكَ ۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ فَإِذَا جَآءَ أَمْرُ ٱللَّهِ قُضِىَ بِٱلْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلْمُبْطِلُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরসালনা রুসুলাম মিন কাবলিকা মিনহুম মান কাসাসনা অলৈকা ওা মিনহুম মাল লাম নাকসুস অলৈক; ওা মা কানা লি রাসূলিন অনয় য়াতিয়া বি আয়াতিন ইললা বি ইযনিল লাহ; ফা ইযা জাআ অমরুল লাহি কুদিয়া বিলহাককি ওা খাসিরা হুনালিকাল মুবতিলূন
বাংলা অর্থ
আমি আপনার পূর্বে অনেক রসূল প্রেরণ করেছি, তাদের কারও কারও ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারও কারও ঘটনা আপনার কাছে বিবৃত করিনি। আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন নিয়ে আসা কোন রসূলের কাজ নয়। যখন আল্লাহর আদেশ আসবে, তখন ন্যায় সঙ্গত ফয়সালা হয়ে যাবে। সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
আয়াত 79
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَنْعَٰمَ لِتَرْكَبُوا۟ مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
অললাহুল লাযী জালা লাকুমুল অনামা লিতারকাবূ মিনহা ওা মিনহা তাকুলূন
বাংলা অর্থ
আল্লাহ তোমাদের জন্যে চতুস্পদ জন্তু সৃষ্টি করেছেন, যাতে কোন কোনটিই বাহন হিসাবে ব্যবহার কর এবং কোন কোনটিকে ভক্ষণ কর।
আয়াত 80
وَلَكُمْ فِيهَا مَنَٰفِعُ وَلِتَبْلُغُوا۟ عَلَيْهَا حَاجَةًۭ فِى صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকুম ফীহা মানাফিউ ওা লিতাবলুঘূ অলৈহা হাজাতান ফী সুদূরিকুম ওা অলৈহা ওা অলাল ফুলকি তুহমালূন
বাংলা অর্থ
তাতে তোমাদের জন্যে অনেক উপকারিতা রয়েছে আর এজন্যে সৃষ্টি করেছেন; যাতে সেগুলোতে আরোহণ করে তোমরা তোমাদের অভীষ্ট প্রয়োজন পূর্ণ করতে পার। এগুলোর উপর এবং নৌকার উপর তোমরা বাহিত হও।
আয়াত 81
وَيُرِيكُمْ ءَايَٰتِهِۦ فَأَىَّ ءَايَٰتِ ٱللَّهِ تُنكِرُونَ
বাংলা উচ্চারণ
ওা য়ুরীকুম আয়াতিহী ফা অয়য়া আয়াতিল লাহি তুনকিরূন
বাংলা অর্থ
তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখান। অতএব, তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে?
আয়াত 82
أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَانُوٓا۟ أَكْثَرَ مِنْهُمْ وَأَشَدَّ قُوَّةًۭ وَءَاثَارًۭا فِى ٱلْأَرْضِ فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
অফালাম য়াসীরূ ফিল অরদি ফা য়ানযুরূ কৈফা কানা আকিবাতুল লাযীনা মিন কাবলিহিম; কানূ অকসারা মিনহুম ওা অশাদদা কুওওাতানও ওা আসারান ফিল অরদি ফামাঅ অঘনা অনহুম মা কানূ য়াকসিবূন
বাংলা অর্থ
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? করলে দেখত, তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। তারা তাদের চেয়ে সংখ্যায় বেশী এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল ছিল, অতঃপর তাদের কর্ম তাদেরকে কোন উপকার দেয়নি।
আয়াত 83
فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَرِحُوا۟ بِمَا عِندَهُم مِّنَ ٱلْعِلْمِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা জাআত হুম রুসুলুহুম বিলবৈয়িনাতি ফারিহূ বিমা ইনদাহুম মিনাল ইলমি ওা হাকা বিহিম মা কানূ বিহী য়াসতাহযিঊন
বাংলা অর্থ
তাদের কাছে যখন তাদের রসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ আগমন করেছিল, তখন তারা নিজেদের জ্ঞান-গরিমার দম্ভ প্রকাশ করেছিল। তারা যে বিষয় নিয়ে ঠাট্টাবিদ্রুপ করেছিল, তাই তাদেরকে গ্রাস করে নিয়েছিল।
আয়াত 84
فَلَمَّا رَأَوْا۟ بَأْسَنَا قَالُوٓا۟ ءَامَنَّا بِٱللَّهِ وَحْدَهُۥ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِۦ مُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
ফালামমা রা অও বাসানা কালূও আমাননা বিললাহি ওাহদাহূ ওা কাফারনা বিমা কুননা বিহী মুশরিকীন
বাংলা অর্থ
তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরীক করতাম, তাদেরকে পরিহার করলাম।
আয়াত 85
فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَٰنُهُمْ لَمَّا رَأَوْا۟ بَأْسَنَا ۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ فِى عِبَادِهِۦ ۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلْكَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ফালাম য়াকু তানফা উহুম ঈমানুহুম লামমা রাও বাসানা সুননাতাল লাহিল লাতী কাদ খালাত ফী ইবাদিহী ওা খাসিরা হুনালিকাল কাফিরূন
বাংলা অর্থ
অতঃপর তাদের এ ঈমান তাদের কোন উপকারে আসল না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল। আল্লাহর এ নিয়মই পূর্ব থেকে তাঁর বান্দাদের মধ্যে প্রচলিত হয়েছে। সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়।