আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ حمٓ
বাংলা উচ্চারণ
হা মীএম
বাংলা অর্থ
হা-মীম।
আয়াত 2 تَنزِيلٌۭ مِّنَ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
বাংলা উচ্চারণ
তানযীলুম মিনাররাহমানিররাহীম
বাংলা অর্থ
এটা অবতীর্ণ পরম করুণাময়, দয়ালুর পক্ষ থেকে।
আয়াত 3 كِتَٰبٌۭ فُصِّلَتْ ءَايَٰتُهُۥ قُرْءَانًا عَرَبِيًّۭا لِّقَوْمٍۢ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কিতাবুন ফুসসিলাত আয়াতুহূ কুরানান অরাবিয়য়াল লিকাওমিনয় য়ালামূন
বাংলা অর্থ
এটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবী কোরআনরূপে জ্ঞানী লোকদের জন্য।
আয়াত 4 بَشِيرًۭا وَنَذِيرًۭا فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُونَ
বাংলা উচ্চারণ
বাশীরানও ওা নাযীরান ফারাদা অকসারুহুম ফাহুম লা য়াসমাঊন
বাংলা অর্থ
সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না।
আয়াত 5 وَقَالُوا۟ قُلُوبُنَا فِىٓ أَكِنَّةٍۢ مِّمَّا تَدْعُونَآ إِلَيْهِ وَفِىٓ ءَاذَانِنَا وَقْرٌۭ وَمِنۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌۭ فَٱعْمَلْ إِنَّنَا عَٰمِلُونَ
বাংলা উচ্চারণ
ওা কালূ কুলূবুনা ফীএ অকিননাতিম মিমমা তাদূনাঅ ইলৈহি ওা ফীএ আযানিনা ওাকরুনও ওা মিম বৈনিনা ওা বৈনিকা বিজাবুন ফামাল ইননানা আমিলূন
বাংলা অর্থ
তারা বলে আপনি যে বিষয়ের দিকে আমাদের কে দাওয়াত দেন, সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত, আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদের ও আপনার মাঝখানে আছে অন্তরাল। অতএব, আপনি আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি।
আয়াত 6 قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌۭ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ فَٱسْتَقِيمُوٓا۟ إِلَيْهِ وَٱسْتَغْفِرُوهُ ۗ وَوَيْلٌۭ لِّلْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ
কুল ইননামাঅ অনা বাশারুম মিসলুকুম য়ূহাঅ ইলৈয়া অননামাঅ ইলাহুকুম ইলাহুনও ওাহিদুন ফাসতাকীমূও ইলৈহি ওাসতাগফিরূহ; ওা ওৈলুল লিল মুশরিকীন
বাংলা অর্থ
বলুন, আমিও তোমাদের মতই মানুষ, আমার প্রতি ওহী আসে যে, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, অতএব তাঁর দিকেই সোজা হয়ে থাক এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর। আর মুশরিকদের জন্যে রয়েছে দুর্ভোগ,
আয়াত 7 ٱلَّذِينَ لَا يُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা লা য়ুতূনায যাকাতা ওা হুম বিলাখিরাতিহুম কাফিরূন
বাংলা অর্থ
যারা যাকাত দেয় না এবং পরকালকে অস্বীকার করে।
আয়াত 8 إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি লাহুম অজরুন ঘৈরু মামনূন
বাংলা অর্থ
নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে অফুরন্ত পুরস্কার।
আয়াত 9 ۞ قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِٱلَّذِى خَلَقَ ٱلْأَرْضَ فِى يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُۥٓ أَندَادًۭا ۚ ذَٰلِكَ رَبُّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কুল ঐননাকুম লাতাকফুরূনা বিললাযী খালাকাল অরদা ফী য়াওমৈনি ওা তাজালূনা লাহূও অনদাদা; যালিকা রাববুল আলামীন
বাংলা অর্থ
বলুন, তোমরা কি সে সত্তাকে অস্বীকার কর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দু’দিনে এবং তোমরা কি তাঁর সমকক্ষ স্থীর কর? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা।
আয়াত 10 وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ مِن فَوْقِهَا وَبَٰرَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَآ أَقْوَٰتَهَا فِىٓ أَرْبَعَةِ أَيَّامٍۢ سَوَآءًۭ لِّلسَّآئِلِينَ
বাংলা উচ্চারণ
ওা জালা ফীহা রাওা সিয়া মিন ফাওকিহা ওা বারাকা ফীহা ওা কাদদারা ফীহাআ অকওাতাহা ফীএ অরবাতি অয়য়ামিন সাওাআল লিসসাঐলীন
বাংলা অর্থ
তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন-পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্যে।
আয়াত 11 ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِىَ دُخَانٌۭ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ٱئْتِيَا طَوْعًا أَوْ كَرْهًۭا قَالَتَآ أَتَيْنَا طَآئِعِينَ
বাংলা উচ্চারণ
সুমমাস তাওাঅ ইলাসসামাঐ ওা হিয়া দুখানুন ফাকালা লাহা ওা লিল অরদিতিয়াঅ তাওান অও কারহান কালাতাঅ অতৈনা তাঐঈন
বাংলা অর্থ
অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধুম্রকুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম।
আয়াত 12 فَقَضَىٰهُنَّ سَبْعَ سَمَٰوَاتٍۢ فِى يَوْمَيْنِ وَأَوْحَىٰ فِى كُلِّ سَمَآءٍ أَمْرَهَا ۚ وَزَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِمَصَٰبِيحَ وَحِفْظًۭا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ
বাংলা উচ্চারণ
ফাকাদাহুননা সাবা সামাওাতিন ফী য়াওমৈনি ওা অওহা ফী কুললি সামাঐন অমারাহা; ওা যৈয়াননাসসা মাআদ দুনয়া বিমাসাবীহা ওা হিফযা; যালিকা তাকদীরুল অযীযিল অলীম
বাংলা অর্থ
অতঃপর তিনি আকাশমন্ডলীকে দু’দিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা।
আয়াত 13 فَإِنْ أَعْرَضُوا۟ فَقُلْ أَنذَرْتُكُمْ صَٰعِقَةًۭ مِّثْلَ صَٰعِقَةِ عَادٍۢ وَثَمُودَ
বাংলা উচ্চারণ
ফৈন অরাদূ ফাকুল অনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদিনও ওা সামূদ
বাংলা অর্থ
অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলুন, আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আযাব সম্পর্কে আদ ও সামুদের আযাবের মত।
আয়াত 14 إِذْ جَآءَتْهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ ۖ قَالُوا۟ لَوْ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَٰٓئِكَةًۭ فَإِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ইয জাআত হুমুর রুসুলু মিম বৈনি অয়দীহিম ওা মিন খালফিহিম আল্লাহ তাবুদূও ইললাল লাহা কালূ লাও শাআ রাবুনা লা অনযালা মালাঅ ইকাতান ফা ইননা বিমাঅ উরসিলতুম বিহী কাফিরূন
বাংলা অর্থ
যখন তাদের কাছে রসূলগণ এসেছিলেন সম্মুখ দিক থেকে এবং পিছন দিক থেকে এ কথা বলতে যে, তোমরা আল্লাহ ব্যতীত কারও পূজা করো না। তারা বলেছিল, আমাদের পালনকর্তা ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন, অতএব, আমরা তোমাদের আনীত বিষয় অমান্য করলাম।
আয়াত 15 فَأَمَّا عَادٌۭ فَٱسْتَكْبَرُوا۟ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَقَالُوا۟ مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً ۖ أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ ٱلَّذِى خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةًۭ ۖ وَكَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَجْحَدُونَ
বাংলা উচ্চারণ
ফা অমমা আদুন ফাসতাক বারূ ফিল অরদি বিঘৈরুল হাককি ওা কালূ মান অশাদদু মিননা কুওওাতান অওালাম য়ারাও অননাল লাহাল লাযী খালাকাহুম হুওা অশাদদু মিনহুম কুওওাতানও ওা কানূ বি আয়াতিনা য়াজহাদূন
বাংলা অর্থ
যারা ছিল আদ, তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের অপেক্ষা অধিক শক্তিধর কে? তারা কি লক্ষ্য করেনি যে, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর ? বস্তুতঃ তারা আমার নিদর্শনাবলী অস্বীকার করত।
আয়াত 16 فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًۭا صَرْصَرًۭا فِىٓ أَيَّامٍۢ نَّحِسَاتٍۢ لِّنُذِيقَهُمْ عَذَابَ ٱلْخِزْىِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَخْزَىٰ ۖ وَهُمْ لَا يُنصَرُونَ
বাংলা উচ্চারণ
ফা অরসালনা অলৈহিম রীহান সারসারান ফীএ অয়য়ামিন নাহিসাতিল লিনুযীকাহুম অযাবাল খিযয়ি ফিল হায়াতিদ দুনয়া ওা লাযাবুল আখিরাতি অখযা ওা হুম লা য়ুনসারূন
বাংলা অর্থ
অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার আযাব আস্বাদন করানোর জন্যে তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু বেশ কতিপয় অশুভ দিনে। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর এমতাবস্থায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে না।
আয়াত 17 وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَٰهُمْ فَٱسْتَحَبُّوا۟ ٱلْعَمَىٰ عَلَى ٱلْهُدَىٰ فَأَخَذَتْهُمْ صَٰعِقَةُ ٱلْعَذَابِ ٱلْهُونِ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
ওা অমমা সামূদু ফাহাদিনাহুম ফাসতাহাববুল অমা অলাল হুদা ফা অখাযাথুম সাইকাতুল অযাবিল হূনি বিমা কানূ য়াকসিবূন
বাংলা অর্থ
আর যারা সামূদ, আমি তাদেরকে প্রদর্শন করেছিলাম, অতঃপর তারা সৎপথের পরিবর্তে অন্ধ থাকাই পছন্দ করল। অতঃপর তাদের কৃতকর্মের কারণে তাদেরকে অবমাননাকর আযাবের বিপদ এসে ধৃত করল।
আয়াত 18 وَنَجَّيْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ওা নাজজৈনাল লাযীনা আমানূ ওা কানূ য়াততাকূন
বাংলা অর্থ
যারা বিশ্বাস স্থাপন করেছিল ও সাবধানে চলত, আমি তাদেরকে উদ্ধার করলাম।
আয়াত 19 وَيَوْمَ يُحْشَرُ أَعْدَآءُ ٱللَّهِ إِلَى ٱلنَّارِ فَهُمْ يُوزَعُونَ
বাংলা উচ্চারণ
ওা য়াওমা য়ুহশারু অদাঔল লাহি ইলান নারি ফাহুম য়ূযাঊন
বাংলা অর্থ
যেদিন আল্লাহর শত্রুদেরকে অগ্নিকুন্ডের দিকে ঠেলে নেওয়া হবে। এবং ওদের বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে।
আয়াত 20 حَتَّىٰٓ إِذَا مَا جَآءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَٰرُهُمْ وَجُلُودُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযা মা জাঅঊহা শাহিদা অলৈহিম সামূহুম ওা অবসারুহুম ওা জুলূদুহুম বিমা কানূ য়ামালূন
বাংলা অর্থ
তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে, তখন তাদের কান, চক্ষু ও ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে।
আয়াত 21 وَقَالُوا۟ لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا ۖ قَالُوٓا۟ أَنطَقَنَا ٱللَّهُ ٱلَّذِىٓ أَنطَقَ كُلَّ شَىْءٍۢ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍۢ وَإِلَيْهِ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ওা কালূ লিজুলূদিহিম লিমা শাহিততুম অলৈনা কালূ অনতাকানাল লাহুল লাযীএ অনতাকা কুললা শৈইনও ওা হুওা খালাকাকুম অওওালা মাররাতিনও ওা ইলৈহি তুরজাঊন
বাংলা অর্থ
তারা তাদের ত্বককে বলবে, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন? তারা বলবে, যে আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন। তিনিই তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।
আয়াত 22 وَمَا كُنتُمْ تَسْتَتِرُونَ أَن يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَآ أَبْصَٰرُكُمْ وَلَا جُلُودُكُمْ وَلَٰكِن ظَنَنتُمْ أَنَّ ٱللَّهَ لَا يَعْلَمُ كَثِيرًۭا مِّمَّا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা মা কুনতুম তাসতাতিরূনা ঐয়াশহাদা অলৈকুম সামুকুম ওা লাঅ অবসারুকুম ওা লা জুলূদুকুম ওা লাকিন যানানতুম অননাল লাহা লা য়ালামু কাসীরাম মিমমা তামালূন
বাংলা অর্থ
তোমাদের কান, তোমাদের চক্ষু এবং তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না ধারণার বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না। তবে তোমাদের ধারণা ছিল যে, তোমরা যা কর তার অনেক কিছুই আল্লাহ জানেন না।
আয়াত 23 وَذَٰلِكُمْ ظَنُّكُمُ ٱلَّذِى ظَنَنتُم بِرَبِّكُمْ أَرْدَىٰكُمْ فَأَصْبَحْتُم مِّنَ ٱلْخَٰسِرِينَ
বাংলা উচ্চারণ
ওা যালিকুম যাননুকুমুল লাযী যানানতুম বিরাববিকুম অরদাকুম ফা অসবাহতুম মিনাল খাসিরীন
বাংলা অর্থ
তোমাদের পালনকর্তা সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে। ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছ।
আয়াত 24 فَإِن يَصْبِرُوا۟ فَٱلنَّارُ مَثْوًۭى لَّهُمْ ۖ وَإِن يَسْتَعْتِبُوا۟ فَمَا هُم مِّنَ ٱلْمُعْتَبِينَ
বাংলা উচ্চারণ
ফৈনয় য়াসবিরূ ফান নারু মাসওাল লাহুম ওা ইনয়য়াসতাতিবূ ফামা হুম মিনাল মুতাবীন
বাংলা অর্থ
অতঃপর যদি তারা সবর করে, তবুও জাহান্নামই তাদের আবাসস্থল। আর যদি তারা ওযরখাহী করে, তবে তাদের ওযর কবুল করা হবে না।
আয়াত 25 ۞ وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَيَّنُوا۟ لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ ٱلْقَوْلُ فِىٓ أُمَمٍۢ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا۟ خَٰسِرِينَ
বাংলা উচ্চারণ
ওা কৈয়াদনা লাহুম কুরানাআ ফাযৈয়ানূ লাহুম মা বৈনা ঐদীহিম ওা মা খালফাহুম ওা হাককা অলৈহিমুল কাওলু ফীএ উমামিন কাদ খালাত মিন কাবলিহিম মিনাল জিননি ওাল ইনসি ইননাহুম কানূ খাসিরীন
বাংলা অর্থ
আমি তাদের পেছনে সঙ্গী লাগিয়ে দিয়েছিলাম, অতঃপর সঙ্গীরা তাদের অগ্র-পশ্চাতের আমল তাদের দৃষ্টিতে শোভনীয় করে দিয়েছিল। তাদের ব্যাপারেও শাস্তির আদেশ বাস্তবায়িত হল, যা বাস্তবায়িত হয়েছিল তাদের পূর্ববতী জিন ও মানুষের ব্যাপারে। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত।
আয়াত 26 وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَسْمَعُوا۟ لِهَٰذَا ٱلْقُرْءَانِ وَٱلْغَوْا۟ فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা কাফারূ লা তাসমাঊ লিহাযাল কুরানি ওালঘাও ফীহি লাললাকুম তাঘলিহূন
বাংলা অর্থ
আর কাফেররা বলে, তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হঞ্জগোল সৃষ্টি কর, যাতে তোমরা জয়ী হও।
আয়াত 27 فَلَنُذِيقَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ عَذَابًۭا شَدِيدًۭا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ফালানুযীকাননাল লাযীনা কাফারূ অযাবান শাদীদানও ওা লানাজযিয়াননাহুম অসওাললাযী কানূ য়ামালূন
বাংলা অর্থ
আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাব আস্বাদন করাব এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিফল দেব।
আয়াত 28 ذَٰلِكَ جَزَآءُ أَعْدَآءِ ٱللَّهِ ٱلنَّارُ ۖ لَهُمْ فِيهَا دَارُ ٱلْخُلْدِ ۖ جَزَآءًۢ بِمَا كَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَجْحَدُونَ
বাংলা উচ্চারণ
যালিকা জাযাঔ অদাঐল লাহিন নারু লাহুম ফীহা দারুল খুলদ, জাযাআম বিমা কানূ বি আয়াতিনা য়াজহদূন
বাংলা অর্থ
এটা আল্লাহর শত্রুদের শাস্তি-জাহান্নাম। তাতে তাদের জন্যে রয়েছে স্থায়ী আবাস, আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফলস্বরূপ।
আয়াত 29 وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ رَبَّنَآ أَرِنَا ٱلَّذَيْنِ أَضَلَّانَا مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ ٱلْأَسْفَلِينَ
বাংলা উচ্চারণ
ওা কালাল লাযীনা কাফারূ রাববানাঅ অরিনাল লাযৈনি অদাল লানা মিনাল জিননি ওাল ইনসি নাজালহুমা তাহতা অকদামিনা লিয়াকূনা মিনাল অসফালীন
বাংলা অর্থ
কাফেররা বলবে, হে আমাদের পালনকর্তা! যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করব, যাতে তারা যথেষ্ট অপমানিত হয়।
আয়াত 30 إِنَّ ٱلَّذِينَ قَالُوا۟ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسْتَقَٰمُوا۟ تَتَنَزَّلُ عَلَيْهِمُ ٱلْمَلَٰٓئِكَةُ أَلَّا تَخَافُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَبْشِرُوا۟ بِٱلْجَنَّةِ ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা কালূ রাববুনাল লাহু সুমমাস তাকামূ তাতানাযযালু অলৈহিমুল মালাঅ ইকাতু আল্লাহ তাখাফূ ওা লা তাহযানূ ওা অবশিরূ বিল জানননাতিল লাতী কুনতুম তূঅদূন
বাংলা অর্থ
নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোন।
আয়াত 31 نَحْنُ أَوْلِيَآؤُكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْءَاخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِىٓ أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
বাংলা উচ্চারণ
নাহনু অওলিয়াঔকুম ফিল হায়াতিদ দুনয়া ওা ফিল আখিরাতি ওা লাকুম ফীহা মা তাশতাহীএ অনফুসুকুম ওা লাকুম ফীহা মা তাদদাঊন
বাংলা অর্থ
ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে আছে তোমরা দাবী কর।
আয়াত 32 نُزُلًۭا مِّنْ غَفُورٍۢ رَّحِيمٍۢ
বাংলা উচ্চারণ
নুযুলাম মিন ঘাফূরির রাহীম
বাংলা অর্থ
এটা ক্ষমাশীল করুনাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন।
আয়াত 33 وَمَنْ أَحْسَنُ قَوْلًۭا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَٰلِحًۭا وَقَالَ إِنَّنِى مِنَ ٱلْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা মান অহসানু কাওলাম মিমমান দাআ ইলাল লাহি ওা অমিলা সালিহানও ওা কালা ইননানী মিনাল মুসলিমীন
বাংলা অর্থ
যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?
আয়াত 34 وَلَا تَسْتَوِى ٱلْحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُ ۚ ٱدْفَعْ بِٱلَّتِى هِىَ أَحْسَنُ فَإِذَا ٱلَّذِى بَيْنَكَ وَبَيْنَهُۥ عَدَٰوَةٌۭ كَأَنَّهُۥ وَلِىٌّ حَمِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা লা তাসতাওিল হাসানাতু ওা লাস সৈয়িঅহ; ইদফা বিললাতী হিয়া অহসানু ফৈযাল লাযী বৈনাকা ওা বৈনাহূ অদাওাতুন কাননাহূ ওালিয়ুন হামীম
বাংলা অর্থ
সমান নয় ভাল ও মন্দ। জওয়াবে তাই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শুত্রুতা রয়েছে, সে যেন অন্তরঙ্গ বন্ধু।
আয়াত 35 وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلَّذِينَ صَبَرُوا۟ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা মা য়ুলাককাহাঅ ইললাল লাযীনা সাবারূ ওা মা য়ুলাককাহাঅ ইললা যূ হাযযিন অযীম
বাংলা অর্থ
এ চরিত্র তারাই লাভ করে, যারা সবর করে এবং এ চরিত্রের অধিকারী তারাই হয়, যারা অত্যন্ত ভাগ্যবান।
আয়াত 36 وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَٰنِ نَزْغٌۭ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ওা ইমমা য়ানযাঘাননাকা মিনাশ শৈতানি নাযঘুন ফাসতৈয বিললাহি ইননাহূ হুওাস সামীউল অলীম
বাংলা অর্থ
যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন, তবে আল্লাহর শরণাপন্ন হোন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
আয়াত 37 وَمِنْ ءَايَٰتِهِ ٱلَّيْلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمْسُ وَٱلْقَمَرُ ۚ لَا تَسْجُدُوا۟ لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَٱسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
ওা মিন আয়াতিহিল লৈলু ওাননাহারু ওাশশামসু ওালকামার; লা তাসজুদূ লিশশামসি ওা লা লিলকামারি ওাসজুদূ লিললাহিল লাযী খালা কাহুননা ইন কুনতুম ইয়য়াহু তাবুদূন
বাংলা অর্থ
তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না; আল্লাহকে সেজদা কর, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তাঁরই এবাদত কর।
আয়াত 38 فَإِنِ ٱسْتَكْبَرُوا۟ فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُۥ بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَهُمْ لَا يَسْـَٔمُونَ ۩
বাংলা উচ্চারণ
ফা ইনিসতাকবারূ ফাললাযী না ইনদা রাববিকা য়ুসাববিহূনা লাহূ বিললৈলি ওানননাহারি ওা হুম লা য়াসামূন
বাংলা অর্থ
অতঃপর তারা যদি অহংকার করে, তবে যারা আপনার পালনকর্তার কাছে আছে, তারা দিবারাত্রি তাঁর পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না।
আয়াত 39 وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلْأَرْضَ خَٰشِعَةًۭ فَإِذَآ أَنزَلْنَا عَلَيْهَا ٱلْمَآءَ ٱهْتَزَّتْ وَرَبَتْ ۚ إِنَّ ٱلَّذِىٓ أَحْيَاهَا لَمُحْىِ ٱلْمَوْتَىٰٓ ۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ
বাংলা উচ্চারণ
ওা মিন আয়াতিহীএ অননাকা তারাল অরদা খাশিঅতান ফা ইযাঅ অনযালনা অলৈহাল মাআহ তাযযাত ওা রাবাত; ইননাল লাযীএ অহয়াহা লামুহিয়িল মাওতা; ইননাহূ অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
তাঁর এক নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে। অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি, তখন সে শস্যশ্যামল ও স্ফীত হয়। নিশ্চয় যিনি একে জীবিত করেন, তিনি জীবিত করবেন মৃতদেরকেও। নিশ্চয় তিনি সবকিছু করতে সক্ষম।
আয়াত 40 إِنَّ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ ءَايَٰتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَآ ۗ أَفَمَن يُلْقَىٰ فِى ٱلنَّارِ خَيْرٌ أَم مَّن يَأْتِىٓ ءَامِنًۭا يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ ٱعْمَلُوا۟ مَا شِئْتُمْ ۖ إِنَّهُۥ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা য়ুলহিদূনা ফীএ আয়াতিনা লা য়াখফাওনা অলৈনা অফামৈ য়ুলকা ফিন নারি খায়রুন অম মৈ য়াতীএ আমিনৈ য়াওমাল কিয়ামাহ; ইমালূ মা শিতুম ইননাহূ বিমা তামালূনা বাসীর
বাংলা অর্থ
নিশ্চয় যারা আমার আয়াতসমূহের ব্যাপারে বক্রতা অবলম্বন করে, তারা আমার কাছে গোপন নয়। যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ, না যে কেয়ামতের দিন নিরাপদে আসবে? তোমরা যা ইচ্ছা কর, নিশ্চয় তিনি দেখেন যা তোমরা কর।
আয়াত 41 إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِٱلذِّكْرِ لَمَّا جَآءَهُمْ ۖ وَإِنَّهُۥ لَكِتَٰبٌ عَزِيزٌۭ
বাংলা উচ্চারণ
ইননা লাযীনা কাফারূ বিয যিকরি লামমা জাঅহুম ওা ইননাহূ লা কিতাবুন অযীয
বাংলা অর্থ
নিশ্চয় যারা কোরআন আসার পর তা অস্বীকার করে, তাদের মধ্যে চিন্তা-ভাবনার অভাব রয়েছে। এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ।
আয়াত 42 لَّا يَأْتِيهِ ٱلْبَٰطِلُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِۦ ۖ تَنزِيلٌۭ مِّنْ حَكِيمٍ حَمِيدٍۢ
বাংলা উচ্চারণ
লা য়াতীহিল বাতিলু মিম বৈনি য়াদৈহি ওা লা মিন খালফিহী তানযীলুম মিন হাকীমিন হামীদ
বাংলা অর্থ
এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
আয়াত 43 مَّا يُقَالُ لَكَ إِلَّا مَا قَدْ قِيلَ لِلرُّسُلِ مِن قَبْلِكَ ۚ إِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍۢ وَذُو عِقَابٍ أَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
মা য়ুকালু লাকা ইললা মা কাদ কীলা লির রুসুলি মিন কাবলিক; ইননা রাববাকা লাযূ মাঘফিরাতিনও ওা যূ ইকাবিন অলীম
বাংলা অর্থ
আপনাকে তো তাই বলা হয়, যা বলা হত পূর্ববর্তী রসূলগনকে। নিশ্চয় আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 44 وَلَوْ جَعَلْنَٰهُ قُرْءَانًا أَعْجَمِيًّۭا لَّقَالُوا۟ لَوْلَا فُصِّلَتْ ءَايَٰتُهُۥٓ ۖ ءَا۬عْجَمِىٌّۭ وَعَرَبِىٌّۭ ۗ قُلْ هُوَ لِلَّذِينَ ءَامَنُوا۟ هُدًۭى وَشِفَآءٌۭ ۖ وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ فِىٓ ءَاذَانِهِمْ وَقْرٌۭ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُو۟لَٰٓئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍۭ بَعِيدٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাও জালনাহু কুরানান অজামিয়য়াল লাকালূ লাও লা ফুসসিলাত আয়াতুহূ অ অজামিয়য়ুনও ওা অরাবিয়য়; কুল হুওা লিললাযীনা আমানূ হুদানও ওা শিফাঔনও ওাললাযীনা লা য়ুমিনূনা ফীএ আযানিহিম ওাকরুনও ওা হুওা অলৈহিম অমা; উলাঐকা য়ুনাদাওনা মিম মাকানিম বাঈদ
বাংলা অর্থ
আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম, তবে অবশ্যই তারা বলত, এর আয়াতসমূহ পরিস্কার ভাষায় বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য যে, কিতাব অনারব ভাষায় আর রসূল আরবী ভাষী! বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয়, তাদের কানে আছে ছিপি, আর কোরআন তাদের জন্যে অন্ধত্ব। তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহবান করা হয়।
আয়াত 45 وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ فَٱخْتُلِفَ فِيهِ ۗ وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِى شَكٍّۢ مِّنْهُ مُرِيبٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফী; ওা লাওলা কালিমাতুন সাবাকাত মির রাববিকা লাকুদিয়া বৈনাহুম; ওা ইননাহুম লাফী শাককিম মিনহু মুরীব
বাংলা অর্থ
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ সৃষ্টি হয়। আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। তারা কোরআন সমন্ধে এক অস্বস্তিকর সন্দেহে লিপ্ত।
আয়াত 46 مَّنْ عَمِلَ صَٰلِحًۭا فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ أَسَآءَ فَعَلَيْهَا ۗ وَمَا رَبُّكَ بِظَلَّٰمٍۢ لِّلْعَبِيدِ
বাংলা উচ্চারণ
মান অমিলা সালিহান ফালিনাফশিহী ওা মান অসাআ ফালৈহা; ওামা রাববুকা বিযাললামিল লিল অবীদ
বাংলা অর্থ
যে সৎকর্ম করে, সে নিজের উপকারের জন্যেই করে, আর যে অসৎকর্ম করে, তা তার উপরই বর্তাবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেই যুলুম করেন না।
আয়াত 47 ۞ إِلَيْهِ يُرَدُّ عِلْمُ ٱلسَّاعَةِ ۚ وَمَا تَخْرُجُ مِن ثَمَرَٰتٍۢ مِّنْ أَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ ۚ وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَآءِى قَالُوٓا۟ ءَاذَنَّٰكَ مَا مِنَّا مِن شَهِيدٍۢ
বাংলা উচ্চারণ
ইলৈহি য়ুরাদদু ইলমুস সাআহ; ওা মা তাখরুজু মিন সামারাতিম মিন অকমামিহা ওা মা তাহমিলু মিন উনসা ওা লা তাদৌ ইললা বীলমিহ; ওা য়াওমা য়ুনাদীহিম ঐনা শুরাকাঅঈ কালূও আযাননাকা মা মিননা মিন শাহীদ
বাংলা অর্থ
কেয়ামতের জ্ঞান একমাত্র তাঁরই জানা। তাঁর জ্ঞানের বাইরে কোন ফল আবরণমুক্ত হয় না। এবং কোন নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকরা কোথায়? সেদিন তারা বলবে, আমরা আপনাকে বলে দিয়েছি যে, আমাদের কেউ এটা স্বীকার করে না।
আয়াত 48 وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَدْعُونَ مِن قَبْلُ ۖ وَظَنُّوا۟ مَا لَهُم مِّن مَّحِيصٍۢ
বাংলা উচ্চারণ
ওা দাললা অনহুম মা কানূ য়াদূনা মিন কাবলু ওা যাননূ মা লাহুম মিম মাহীস
বাংলা অর্থ
পূর্বে তারা যাদের পূজা করত, তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে, তাদের কোন নিস্কৃতি নেই।
আয়াত 49 لَّا يَسْـَٔمُ ٱلْإِنسَٰنُ مِن دُعَآءِ ٱلْخَيْرِ وَإِن مَّسَّهُ ٱلشَّرُّ فَيَـُٔوسٌۭ قَنُوطٌۭ
বাংলা উচ্চারণ
লা য়াসামুল ইনসানু মিন দুআঐল খৈরি ওা ইম মাসসা হুশ শাররু ফা য়াঊসুন কানূত
বাংলা অর্থ
মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না; যদি তাকে অমঙ্গল স্পর্শ করে, তবে সে সম্পূর্ণ রূপে নিরাশ হয়ে পড়ে।
আয়াত 50 وَلَئِنْ أَذَقْنَٰهُ رَحْمَةًۭ مِّنَّا مِنۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَٰذَا لِى وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةًۭ وَلَئِن رُّجِعْتُ إِلَىٰ رَبِّىٓ إِنَّ لِى عِندَهُۥ لَلْحُسْنَىٰ ۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِمَا عَمِلُوا۟ وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍۢ
বাংলা উচ্চারণ
ওা লা ইন অযাকনাহু রাহমাতাম মিননা মিম বাদি দার রাআ মাসসাত হু লা য়াকূলাননা হাযা লী ওা মাঅ অযুননুস সাঅতা কাঐমাতানও ওা লৈন রুজিতু ইলা রাববীএ ইননা লী ইনদাহূ লালহুসনা; ফালানু নাববিঅননাল লাযীনা কাফারূ বিমা অমিলূ ওা লানুযীকান নাহুম মিন অযাবিন ঘালীয
বাংলা অর্থ
বিপদাপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলতে থাকে, এটা যে আমার যোগ্য প্রাপ্য; আমি মনে করি না যে, কেয়ামত সংঘটিত হবে। আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই, তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে। অতএব, আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি।
আয়াত 51 وَإِذَآ أَنْعَمْنَا عَلَى ٱلْإِنسَٰنِ أَعْرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ فَذُو دُعَآءٍ عَرِيضٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইযাঅ অনামনা অলাল ইনসানি অরাদা ওা নাঅ বিজানি বিহী ওা ইযা মাসসাহুশ শাররু ফাযূ দুআঐন অরীদ
বাংলা অর্থ
আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে। আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে।
আয়াত 52 قُلْ أَرَءَيْتُمْ إِن كَانَ مِنْ عِندِ ٱللَّهِ ثُمَّ كَفَرْتُم بِهِۦ مَنْ أَضَلُّ مِمَّنْ هُوَ فِى شِقَاقٍۭ بَعِيدٍۢ
বাংলা উচ্চারণ
কুল অরৈঐতুম ইন কানা মিন ইনদিল লাহি সুমমা কাফার তুম বিহী মান অদাললু মিমমান হুওা ফী শিকাকিম বাঈদ
বাংলা অর্থ
বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়, অতঃপর তোমরা একে অমান্য কর, তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতায় লিপ্ত, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে?
আয়াত 53 سَنُرِيهِمْ ءَايَٰتِنَا فِى ٱلْءَافَاقِ وَفِىٓ أَنفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ ٱلْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ
বাংলা উচ্চারণ
সানুরীহিম আয়াতিনা ফিল আফাকি ওা ফীএ অনফুসিহিম হাততা য়াতাবৈয়ানা লাহুম অননাহুল হাকক; অওা লাম য়াকফি বি রাববিকা অননাহূ অলা কুললি শৈইন শাহীদ
বাংলা অর্থ
এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে ফুটে উঠবে যে, এ কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি যথেষ্ট নয়?
আয়াত 54 أَلَآ إِنَّهُمْ فِى مِرْيَةٍۢ مِّن لِّقَآءِ رَبِّهِمْ ۗ أَلَآ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍۢ مُّحِيطٌۢ
বাংলা উচ্চারণ
অলাঅ ইননাহুম ফী মিরয়াতিম মিল লিকাঐ রাববিহিম; অলাঅ ইননাহূ বিকুললি শৈইম মুহীত
বাংলা অর্থ
শুনে রাখ, তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পতিত রয়েছে। শুনে রাখ, তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।