আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ حمٓ
বাংলা উচ্চারণ
হা মীএম
বাংলা অর্থ
হা-মীম।
আয়াত 2 عٓسٓقٓ
বাংলা উচ্চারণ
অয়য়য়ন সীএন কাঅফ
বাংলা অর্থ
আইন, সীন ক্বা-ফ।
আয়াত 3 كَذَٰلِكَ يُوحِىٓ إِلَيْكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ ٱللَّهُ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
কাযালিকা য়ূহীএ ইলৈকা ওা ইলাল লাযীনা মিন কাবলিকাল লাহুল অযীযুল হাকীম
বাংলা অর্থ
এমনিভাবে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করেন।
আয়াত 4 لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ
বাংলা উচ্চারণ
লাহূ মা ফিস সামা ওাতি ওা মা ফিল অরদি ওা হুওাল অলিয়ুল অযীম
বাংলা অর্থ
নভোমন্ডলে যা কিছু আছে এবং ভূমন্ডলে যা কিছু আছে, সমস্তই তাঁর। তিনি সমুন্নত, মহান।
আয়াত 5 تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِن فَوْقِهِنَّ ۚ وَٱلْمَلَٰٓئِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَن فِى ٱلْأَرْضِ ۗ أَلَآ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
তাকাদুস সামাওাতু য়াতাফাততারনা মিন ফাওকিহিনন; ওালমালাঐকাতু য়ুসাববিহূনা বিহামদি রাববিহিম ওা য়াসতাঘফিরূনা লিমান ফিল অরদ; অলাঅ ইননাল লাহা হুওাল ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখ, আল্লাহই ক্ষমাশীল, পরম করুনাময়।
আয়াত 6 وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ ٱللَّهُ حَفِيظٌ عَلَيْهِمْ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍۢ
বাংলা উচ্চারণ
ওাললাযীনাত তাখাযূ মিন দূনিহীএ অওলিয়াআল লাহু হাফীযুন অলৈহিম ওা মাঅ অনতা অলৈহিম বিওাকীল
বাংলা অর্থ
যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেন। আপনার উপর নয় তাদের দায়-দায়িত্ব।
আয়াত 7 وَكَذَٰلِكَ أَوْحَيْنَآ إِلَيْكَ قُرْءَانًا عَرَبِيًّۭا لِّتُنذِرَ أُمَّ ٱلْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ ٱلْجَمْعِ لَا رَيْبَ فِيهِ ۚ فَرِيقٌۭ فِى ٱلْجَنَّةِ وَفَرِيقٌۭ فِى ٱلسَّعِيرِ
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা অওহৈনাঅ ললৈকা কুরানান অরাবিয়য়াল লিতুনযির ঔমমাল কুরা ওা মান হাওলাহা ওা তুনযিরা য়াওমাল জামিলা রৈবা ফীহ; ফারীকুন ফিল জাননাতি ওা ফারীকুন ফিসসাঈর
বাংলা অর্থ
এমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।
আয়াত 8 وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَهُمْ أُمَّةًۭ وَٰحِدَةًۭ وَلَٰكِن يُدْخِلُ مَن يَشَآءُ فِى رَحْمَتِهِۦ ۚ وَٱلظَّٰلِمُونَ مَا لَهُم مِّن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍ
বাংলা উচ্চারণ
ওা লাও শাআল লাহু লাজালাহুম উমমাতানও ওাহি দাতানও ওালাকিনয় য়ুদখিলুমানয় য়াশাঔ ফী রাহমাতিহ; ওায যালিমূনা মা লাহুম মিনও ওালিয়য়িনও ওা লা নাসীর
বাংলা অর্থ
আল্লাহ ইচ্ছা করলে সমস্ত লোককে এক দলে পরিণত করতে পারেন। কিন্তু তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেন। আর যালেমদের কোন অভিভাবক ও সাহায্যকারী নেই।
আয়াত 9 أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ ۖ فَٱللَّهُ هُوَ ٱلْوَلِىُّ وَهُوَ يُحْىِ ٱلْمَوْتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
অমিত তাখাযূ মিন দূনিহীএ অওলিয়াআ ফাললাহু হুওাল ওালিয়য়ু ওা হুওা য়ুহয়িল মাওতা ওা হুওা অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করেছে? পরন্তু আল্লাহই তো একমাত্র অভিভাবক। তিনি মৃতদেরকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।
আয়াত 10 وَمَا ٱخْتَلَفْتُمْ فِيهِ مِن شَىْءٍۢ فَحُكْمُهُۥٓ إِلَى ٱللَّهِ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبِّى عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
বাংলা উচ্চারণ
ওা মাখতালাফতুম ফীহি মিন শৈইন ফাহুকমুহূও ইলাললাহ; যালিকুমুল লাহু রাববী অলৈহি তাওাককালতু ওা ইলৈহি উনীব
বাংলা অর্থ
তোমরা যে বিষয়েই মতভেদ কর, তার ফয়সালা আল্লাহর কাছে সোপর্দ। ইনিই আল্লাহ আমার পালনকর্তা আমি তাঁরই উপর নির্ভর করি এবং তাঁরই অভিমুখী হই।
আয়াত 11 فَاطِرُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًۭا وَمِنَ ٱلْأَنْعَٰمِ أَزْوَٰجًۭا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِۦ شَىْءٌۭ ۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
বাংলা উচ্চারণ
ফাতিরুস সামাওাতি ওাল অরদ; জালা লাকুম মিন অনফুসিকুম অযওাজানও ওা মিনাল অনামি অযওাজানয় য়াযরৌকুম ফীহ; লৈসা কামিসলিহী শৈউনও ওা হুওাস সামীউল বাসীর
বাংলা অর্থ
তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে যুগল সৃষ্টি করেছেন এবং চতুস্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সব শুনেন, সব দেখেন।
আয়াত 12 لَهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
লাহূ মাকালীদুস সামাওাতি ওাল অরদি য়াবসুতুর রিযকা লিমানয় য়াশাঔ ওা য়াকদির; ইননাহূ বিকুললি শৈউনও ওা হুওাস সামীউল বাসীর
বাংলা অর্থ
আকাশ ও পৃথিবীর চাবি তাঁর কাছে। তিনি যার জন্যে ইচ্ছা রিযিক বৃদ্ধি করেন এবং পরিমিত করেন। তিনি সর্ব বিষয়ে জ্ঞানী।
আয়াত 13 ۞ شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحًۭا وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِۦٓ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓ ۖ أَنْ أَقِيمُوا۟ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُوا۟ فِيهِ ۚ كَبُرَ عَلَى ٱلْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ ۚ ٱللَّهُ يَجْتَبِىٓ إِلَيْهِ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَن يُنِيبُ
বাংলা উচ্চারণ
শারা লাকুম মিনাদ দীনি মা ওাসসা বিহী নূহানও ওাললাযীএ অওহৈনাঅ ইলৈকা ওা মা ওাসসৈনা বিহীএ ইবরাহীমা ওা মূসা ওা ঈসাঅ অন অকীমুদ অদীনা ওা লা তাতাফাররাকূ ফীহ; কাবুরা অলাল মুশরিকীনা মা তাদূহুম ইলৈহ; অললাহু য়াজতাবী ইলৈহি মানয় য়াশাঔ ওা য়াহদীএ ইলৈহি মৈ য়ুনীব
বাংলা অর্থ
তিনি তোমাদের জন্যে দ্বীনের ক্ষেত্রে সে পথই নিধারিত করেছেন, যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহীম, মূসা ও ঈসাকে এই মর্মে যে, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত কর এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। আপনি মূশরেকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান, তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তাঁর অভিমুখী হয়, তাকে পথ প্রদর্শন করেন।
আয়াত 14 وَمَا تَفَرَّقُوٓا۟ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۚ وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى لَّقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّ ٱلَّذِينَ أُورِثُوا۟ ٱلْكِتَٰبَ مِنۢ بَعْدِهِمْ لَفِى شَكٍّۢ مِّنْهُ مُرِيبٍۢ
বাংলা উচ্চারণ
ওা মা তাফাররাকূও ইললা মিম বাদি মা জাআহুমুল ইলমু বাঘয়াম বৈনাহুম; ওা লাও লা কালিমাতুন সাবাকাত মির রাববিকা ইলাঅ অজালিম মুসামমাল লাকুদিয়া বৈনাহুম; ওা ইননাল লাযীনা ঊরিসুল কিতাবা মিম বাদিহিম লাফী শাককিম মিনহু মুরীব
বাংলা অর্থ
তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে। যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকত, তবে তাদের ফয়সালা হয়ে যেত। তাদের পর যারা কিতাব প্রাপ্ত হয়েছে, তারা অস্বস্তিকর সন্দেহে পতিত রয়েছে।
আয়াত 15 فَلِذَٰلِكَ فَٱدْعُ ۖ وَٱسْتَقِمْ كَمَآ أُمِرْتَ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ ۖ وَقُلْ ءَامَنتُ بِمَآ أَنزَلَ ٱللَّهُ مِن كِتَٰبٍۢ ۖ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمُ ۖ ٱللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ ۖ لَنَآ أَعْمَٰلُنَا وَلَكُمْ أَعْمَٰلُكُمْ ۖ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُ ۖ ٱللَّهُ يَجْمَعُ بَيْنَنَا ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
ফালিযালিকা ফাদু ওাসতাকিম কামাঅ উমিরতা ওা লা তাততাবি অহওাআহুম ওা কুল আমানতু বিমাঅ অনযালাল লাহু মিন কিতাব, ওা উমিরতু লি অদিলা বৈনাকুম অললাহু রাববুনা ওা রাববুকুম লানাঅ অমা লুনা ওা লাকুম অমালুকিম লা হুজজাতা বৈনানা ওা বৈনা কুমুল লাহু য়াজমৌ বৈনানা ওা ইলৈহিল মাসীর
বাংলা অর্থ
সুতরাং আপনি এর প্রতিই দাওয়াত দিন এবং হুকুম অনুযায়ী অবিচল থাকুন; আপনি তাদের খেয়ালখুশীর অনুসরণ করবেন না। বলুন, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। আমাদের জন্যে আমাদের কর্ম এবং তোমাদের জন্যে তোমাদের কর্ম। আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তাঁরই দিকে প্রত্যাবর্তণ হবে।
আয়াত 16 وَٱلَّذِينَ يُحَآجُّونَ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ٱسْتُجِيبَ لَهُۥ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِندَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌۭ وَلَهُمْ عَذَابٌۭ شَدِيدٌ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়ুহাঅজজূনা ফিল লাহি মিম বাদি মাসতুজীবা লাহূ হুজজাতুহুম দাহিদাতুন ইনদা রাববিহিম ওা অলৈহিম ঘাদাবুনও ওা লাহুম অযাবুন শাদীদ
বাংলা অর্থ
আল্লাহর দ্বীন মেনে নেয়ার পর যারা সে সম্পর্কে বিতর্কে প্রবৃত্ত হয়, তাদের বিতর্ক তাদের পালনকর্তার কাছে বাতিল, তাদের প্রতি আল্লাহর গযব এবং তাদের জন্যে রয়েছে কঠোর আযাব।
আয়াত 17 ٱللَّهُ ٱلَّذِىٓ أَنزَلَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ وَٱلْمِيزَانَ ۗ وَمَا يُدْرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ قَرِيبٌۭ
বাংলা উচ্চারণ
অললাহুল লাযীএ অনযালাল কিতাবা বিলহাককি ওাল মীযান; ওা মা য়ুদরীকা লাললাস সাঅতা কারীব
বাংলা অর্থ
আল্লাহই সত্যসহ কিতাব ও ইনসাফের মানদন্ড নাযিল করেছেন। আপনি কি জানেন, সম্ভবতঃ কেয়ামত নিকটবর্তী।
আয়াত 18 يَسْتَعْجِلُ بِهَا ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِهَا ۖ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مُشْفِقُونَ مِنْهَا وَيَعْلَمُونَ أَنَّهَا ٱلْحَقُّ ۗ أَلَآ إِنَّ ٱلَّذِينَ يُمَارُونَ فِى ٱلسَّاعَةِ لَفِى ضَلَٰلٍۭ بَعِيدٍ
বাংলা উচ্চারণ
য়াসতাজিলু বিহাল লাযীনা লা য়ুমিনূনা বিহা ওাললাযীনা আমানূ মুশফিকূনা মিনহা ওা য়ালামূনা অননাহাল হাকক; অলাঅ ইননাল লাযীনা য়ুমারূনা ফিস সাঅতি লাফী দালালিম বাঈদ
বাংলা অর্থ
যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে তড়িৎ কামনা করে। আর যারা বিশ্বাস করে, তারা তাকে ভয় করে এবং জানে যে, তা সত্য। জেনে রাখ, যারা কেয়ামত সম্পর্কে বিতর্ক করে, তারা দূরবর্তী পথ ভ্রষ্টতায় লিপ্ত রয়েছে।
আয়াত 19 ٱللَّهُ لَطِيفٌۢ بِعِبَادِهِۦ يَرْزُقُ مَن يَشَآءُ ۖ وَهُوَ ٱلْقَوِىُّ ٱلْعَزِيزُ
বাংলা উচ্চারণ
অললাহু লাতীফুম বীবাদিহী য়ারযুকু মৈ য়াশাঔ ওা হুওাল কাওিয়য়ুল অযীয
বাংলা অর্থ
আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা, রিযিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী।
আয়াত 20 مَن كَانَ يُرِيدُ حَرْثَ ٱلْءَاخِرَةِ نَزِدْ لَهُۥ فِى حَرْثِهِۦ ۖ وَمَن كَانَ يُرِيدُ حَرْثَ ٱلدُّنْيَا نُؤْتِهِۦ مِنْهَا وَمَا لَهُۥ فِى ٱلْءَاخِرَةِ مِن نَّصِيبٍ
বাংলা উচ্চারণ
মান কানা য়ুরীদু হারসাল আখিরাতি নাযিদ লাহূ ফী হারসিহী ওা মান কানা য়ুরীদু হারসাদ দুনয়া নুতিহী মনহা ওা মা লাহূ ফিল আখিরাতি মিন নাসীব
বাংলা অর্থ
যে কেউ পরকালের ফসল কামনা করে, আমি তার জন্যে সেই ফসল বাড়িয়ে দেই। আর যে ইহকালের ফসল কামনা করে, আমি তাকে তার কিছু দিয়ে দেই এবং পরকালে তার কোন অংশ থাকবে না।
আয়াত 21 أَمْ لَهُمْ شُرَكَٰٓؤُا۟ شَرَعُوا۟ لَهُم مِّنَ ٱلدِّينِ مَا لَمْ يَأْذَنۢ بِهِ ٱللَّهُ ۚ وَلَوْلَا كَلِمَةُ ٱلْفَصْلِ لَقُضِىَ بَيْنَهُمْ ۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
অম লাহুম শুরাকাঔ শারাঊ লাহুম মিনাদ দীনি মা লাম য়াযাম বিহিল লাহ; ওা লাও লা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বৈনাহুম; ওা ইননায যালিমীনা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
তাদের কি এমন শরীক দেবতা আছে, যারা তাদের জন্যে সে ধর্ম সিদ্ধ করেছে, যার অনুমতি আল্লাহ দেননি ? যদি চুড়ান্ত সিন্ধান্ত না থাকত, তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত। নিশ্চয় যালেমদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 22 تَرَى ٱلظَّٰلِمِينَ مُشْفِقِينَ مِمَّا كَسَبُوا۟ وَهُوَ وَاقِعٌۢ بِهِمْ ۗ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فِى رَوْضَاتِ ٱلْجَنَّاتِ ۖ لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَضْلُ ٱلْكَبِيرُ
বাংলা উচ্চারণ
তারায যালিমীনা মুশফিকীনা মিমমা কাসাবূ ওা হুওা ওাকিউম বিহিম; ওাললাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি ফী রাওদাতিল জাননাতি লাহুম মা য়াশাঅঊনা ইনদা রাববিহিম; যালিকা হুওাল ফাদলুল কাবীর
বাংলা অর্থ
আপনি কাফেরদেরকে তাদের কৃতকর্মের জন্যে ভীতসন্ত্রস্ত দেখবেন। তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে। আর যারা মুমিন ও সৎকর্মী, তারা জান্নাতের উদ্যানে থাকবে। তারা যা চাইবে, তাই তাদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে। এটাই বড় পুরস্কার।
আয়াত 23 ذَٰلِكَ ٱلَّذِى يُبَشِّرُ ٱللَّهُ عِبَادَهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ ۗ قُل لَّآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا ٱلْمَوَدَّةَ فِى ٱلْقُرْبَىٰ ۗ وَمَن يَقْتَرِفْ حَسَنَةًۭ نَّزِدْ لَهُۥ فِيهَا حُسْنًا ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ شَكُورٌ
বাংলা উচ্চারণ
যালিকাল লাযী য়ুবাশ শিরুল লাহু ইবাদাহুল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাত; কুল লাঅ অসালুকুম অলৈহি অজরান ইললাল মাওাদদাতা ফিল কুরবা; ওা মৈ য়াকতারিফ হাসানাতান নাযিদ লাহূ ফীহা হুসনা; ইননাল লাহা ঘাফূরুন শাকূর
বাংলা অর্থ
এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। বলুন, আমি আমার দাওয়াতের জন্যে তোমাদের কাছে কেবল আত্নীয়তাজনিত সৌহার্দ চাই। যে কেউ উত্তম কাজ করে, আমি তার জন্যে তাতে পুণ্য বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, গুণগ্রাহী।
আয়াত 24 أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًۭا ۖ فَإِن يَشَإِ ٱللَّهُ يَخْتِمْ عَلَىٰ قَلْبِكَ ۗ وَيَمْحُ ٱللَّهُ ٱلْبَٰطِلَ وَيُحِقُّ ٱلْحَقَّ بِكَلِمَٰتِهِۦٓ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা উচ্চারণ
অম য়াকূলূনাফ তারা অলাল লাহি কাযিবান ফৈনয় য়াশা ইল লাহু য়াখতিম অলা কালবিক; ওা য়ামহুল লাহুল বাতিলা ওা য়ুহিককুল হাককা বি কালিমাতিহ; ইননাহূ অলীমুম বিযাতিস সুদূর
বাংলা অর্থ
নাকি তারা একথা বলে যে, তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন? আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন। বস্তুতঃ তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় তিনি অন্তর্নিহিত বিষয় সম্পর্কে সর্বিশেষ জ্ঞাত।
আয়াত 25 وَهُوَ ٱلَّذِى يَقْبَلُ ٱلتَّوْبَةَ عَنْ عِبَادِهِۦ وَيَعْفُوا۟ عَنِ ٱلسَّيِّـَٔاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী য়াকবালুত তাওবাতা অন ইবাদিহী ওা য়াফূ অনিস সৈয়িআতি ওা য়ালামু মা তাফালূন
বাংলা অর্থ
তিনি তাঁর বান্দাদের তওবা কবুল করেন পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন।
আয়াত 26 وَيَسْتَجِيبُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِۦ ۚ وَٱلْكَٰفِرُونَ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ
বাংলা উচ্চারণ
ওা য়াসতাজীবুল লাযীনা আমানূ ওা অমিলু সালিহাতি ওা য়াযীদুহুম মিন ফাদলিহ; ওাল কাফিরূনা লাহুম অযাবুন শাদীদ
বাংলা অর্থ
তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফেরদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।
আয়াত 27 ۞ وَلَوْ بَسَطَ ٱللَّهُ ٱلرِّزْقَ لِعِبَادِهِۦ لَبَغَوْا۟ فِى ٱلْأَرْضِ وَلَٰكِن يُنَزِّلُ بِقَدَرٍۢ مَّا يَشَآءُ ۚ إِنَّهُۥ بِعِبَادِهِۦ خَبِيرٌۢ بَصِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওা লাও বাসাতাল লাহুর রিযকা লীবাদিহী লাবাঘাও ফিল অরদি ওা লাকিনয় য়ুনাযযিলু বিকাদারিম মা য়াশাঅ; ইননাহূ বীবাদিহী খাবীরুম বাসীর
বাংলা অর্থ
যদি আল্লাহ তাঁর সকল বান্দাকে প্রচুর রিযিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাযিল করেন। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন।
আয়াত 28 وَهُوَ ٱلَّذِى يُنَزِّلُ ٱلْغَيْثَ مِنۢ بَعْدِ مَا قَنَطُوا۟ وَيَنشُرُ رَحْمَتَهُۥ ۚ وَهُوَ ٱلْوَلِىُّ ٱلْحَمِيدُ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী য়ুনাযযিলুল ঘৈসা মিম বাদি মা কানাতূ ওা য়ানশুরু রাহমাতাহ; ওা হুওাল ওালিয়য়ুল হামীদ
বাংলা অর্থ
মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনিই কার্যনির্বাহী, প্রশংসিত।
আয়াত 29 وَمِنْ ءَايَٰتِهِۦ خَلْقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَآبَّةٍۢ ۚ وَهُوَ عَلَىٰ جَمْعِهِمْ إِذَا يَشَآءُ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
ওা মিন আয়াতিহী খালকুস সামাওাতি ওাল অরদি ওা মা বাসসা ফীহিমা মিন দাঅববাহ; ওা হুওা অলা জামিহিম ইযা য়াশাঔ কাদীর
বাংলা অর্থ
তাঁর এক নিদর্শন নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন। তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম।
আয়াত 30 وَمَآ أَصَٰبَكُم مِّن مُّصِيبَةٍۢ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُوا۟ عَن كَثِيرٍۢ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অসাবাকুম মিম মুসীবাতিন ফাবিমা কাসাবাত অয়দীকুম ওা য়াফূ অন কাসীর
বাংলা অর্থ
তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন।
আয়াত 31 وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ ۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍۢ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অনতুম বিমুজিযীনা ফিল অরদি ওা মা লাকুম মিন দূনিল লাহি মিনও ওা লিয়য়িনও ওা লা নাসীর
বাংলা অর্থ
তোমরা পৃথিবীতে পলায়ন করে আল্লাহকে অক্ষম করতে পার না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন কার্যনির্বাহী নেই, সাহায্যকারীও নেই।
আয়াত 32 وَمِنْ ءَايَٰتِهِ ٱلْجَوَارِ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَٰمِ
বাংলা উচ্চারণ
ওা মিন আয়াতিহিল জা ওারিফিল বাহরি কাল অলাম
বাংলা অর্থ
সমুদ্রে ভাসমান পর্বতসম জাহাজসমূহ তাঁর অন্যতম নিদর্শন।
আয়াত 33 إِن يَشَأْ يُسْكِنِ ٱلرِّيحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَىٰ ظَهْرِهِۦٓ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍ
বাংলা উচ্চারণ
ইনয় য়াশাঅ য়ুসকিনির রীহা ফা য়াযলালনা রাওাকিদা অলা যাহিরহ; ইননা ফী যালিকা লা আয়াতিল লিকুললি সাববারিন শাকূর
বাংলা অর্থ
তিনি ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দেন। তখন জাহাজসমূহ সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়ে যেন পাহাড়। নিশ্চয় এতে প্রত্যেক সবরকারী, কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 34 أَوْ يُوبِقْهُنَّ بِمَا كَسَبُوا۟ وَيَعْفُ عَن كَثِيرٍۢ
বাংলা উচ্চারণ
অও য়ূবিকহুননা বিমা কাসাবূ ওা য়াফু অন কাসীর
বাংলা অর্থ
অথবা তাদের কৃতকর্মের জন্যে সেগুলোকে ধ্বংস করে দেন এবং অনেককে ক্ষমাও করে দেন।
আয়াত 35 وَيَعْلَمَ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِنَا مَا لَهُم مِّن مَّحِيصٍۢ
বাংলা উচ্চারণ
ওা য়ালামাল লাযীনা য়ুজাদিলূনা ফীএ আয়াতিনা মা লাহুম মিম মাহীস
বাংলা অর্থ
এবং যারা আমার ক্ষমতা সম্পর্কে বিতর্ক করে, তারা যেন জানে যে, তাদের কোন পলায়নের জায়গা নেই।
আয়াত 36 فَمَآ أُوتِيتُم مِّن شَىْءٍۢ فَمَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌۭ وَأَبْقَىٰ لِلَّذِينَ ءَامَنُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
বাংলা উচ্চারণ
ফামা ঊতীতুম মিন শৈইন ফামাতাউল হায়াতিদ দুনয়া ওা মা ইনদাল লাহি খৈরুনও ওা অবকা লিললাযীনা আমানূ ওা অলা রাববিহিম য়াতাওাককালূন
বাংলা অর্থ
অতএব, তোমাদেরকে যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র। আর আল্লাহর কাছে যা রয়েছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্যে যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে।
আয়াত 37 وَٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ وَإِذَا مَا غَضِبُوا۟ هُمْ يَغْفِرُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়াজতানিবূনা কাবাঐরাল ইসমি ওাল ফাওা হিশা ওা ইযা মা ঘাদিবূ হুম য়াঘফিরূন
বাংলা অর্থ
যারা বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে এবং ক্রোধাম্বিত হয়েও ক্ষমা করে,
আয়াত 38 وَٱلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمْ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনাস তাজাবূ লি রাবভিম ওা অকামুস সালাতা ওা অমরুহুম শূরা বৈনাহুম ওা মিমমা রাযাকনাহুম য়ুনফিকূন
বাংলা অর্থ
যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে, নামায কায়েম করে; পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে,
আয়াত 39 وَٱلَّذِينَ إِذَآ أَصَابَهُمُ ٱلْبَغْىُ هُمْ يَنتَصِرُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা ইযা অসাবাহুমুল বাঘয়ু হুম য়ানতাসিরূন
বাংলা অর্থ
যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে।
আয়াত 40 وَجَزَٰٓؤُا۟ سَيِّئَةٍۢ سَيِّئَةٌۭ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُۥ عَلَى ٱللَّهِ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা জাযাঔ সৈয়িঅতিন সৈয়িতুম মিসলুহা ফামান অফা ওা অসলাহা ফা অজরুহূ অলাল লাহ; ইননাহূ লা য়ুহিববুয যালিমীন
বাংলা অর্থ
আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন নাই।
আয়াত 41 وَلَمَنِ ٱنتَصَرَ بَعْدَ ظُلْمِهِۦ فَأُو۟لَٰٓئِكَ مَا عَلَيْهِم مِّن سَبِيلٍ
বাংলা উচ্চারণ
ওা লামানিন তাসারা বাদা যুলমিহী ফা উলাঐকা মা অলৈহিম মিন সাবীল
বাংলা অর্থ
নিশ্চয় যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে, তাদের বিরুদ্ধেও কোন অভিযোগ নেই।
আয়াত 42 إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَظْلِمُونَ ٱلنَّاسَ وَيَبْغُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ ۚ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননামাস সাবীলু অলাল লাযীনা য়াযলিমূনান নাসা ওা য়াবঘূনা ফিল অরদি বিঘৈরিল হাকক; উলাঐকা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে, যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 43 وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنْ عَزْمِ ٱلْأُمُورِ
বাংলা উচ্চারণ
ওা লামান সাবারা ওা ঘাফারা ইননা যালিকা লামিন অযমিল উমূর
বাংলা অর্থ
অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয় এটা সাহসিকতার কাজ।
আয়াত 44 وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن وَلِىٍّۢ مِّنۢ بَعْدِهِۦ ۗ وَتَرَى ٱلظَّٰلِمِينَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَىٰ مَرَدٍّۢ مِّن سَبِيلٍۢ
বাংলা উচ্চারণ
ওা মৈ য়ুদলিলিল লাহু ফামা লাহূ মিনও ওালিয়য়িম মিম বাদিহ; ওা তারায যালিমীনা লামমা রা অওুল অযাবা য়াকূলূনা হাল ইলা মারাদদিম মিন সাবীল
বাংলা অর্থ
আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন, তার জন্যে তিনি ব্যতীত কোন কার্যনির্বাহী নেই। পাপাচারীরা যখন আযাব প্রত্যক্ষ করবে, তখন আপনি তাদেরকে দেখবেন যে, তারা বলছে আমাদের ফিরে যাওয়ার কোন উপায় আছে কি?
আয়াত 45 وَتَرَىٰهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَٰشِعِينَ مِنَ ٱلذُّلِّ يَنظُرُونَ مِن طَرْفٍ خَفِىٍّۢ ۗ وَقَالَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ ٱلْخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ أَلَآ إِنَّ ٱلظَّٰلِمِينَ فِى عَذَابٍۢ مُّقِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা তারাহুম য়ুরাদূনা অলৈহা খাশিঈনা মিনাযযুললি য়ানযুরূনা মিন তারফিন খৈফিয়য়; ওা কালাল লাযীনা আমানূও ইননাল খাসিরীনাল লাযীনা খাসিরূন অনফুসাহুম ওা অহলীহিম য়াওমাল কিয়ামাহ; অলাঅ ইননায যালিমীনা ফীঅযাবিম মুকীম
বাংলা অর্থ
জাহান্নামের সামনে উপস্থিত করার সময় আপনি তাদেরকে দেখবেন, অপমানে অবনত এবং অর্ধ নিমীলিত দৃষ্টিতে তাকায়। মুমিনরা বলবে, কেয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই, যারা নিজেদের ও তাদের পরিবার-পরিজনের ক্ষতি সাধন করেছে। শুনে রাখ, পাপাচারীরা স্থায়ী আযাবে থাকবে।
আয়াত 46 وَمَا كَانَ لَهُم مِّنْ أَوْلِيَآءَ يَنصُرُونَهُم مِّن دُونِ ٱللَّهِ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن سَبِيلٍ
বাংলা উচ্চারণ
ওা মা কানা লাহুম মিন অওলিয়াআ য়ানসুরূনাহুম মিন দূনিল লাহ; ওা মৈ য়ুদলিলিল লাহু ফামা লাহূ মিন সাবীল
বাংলা অর্থ
আল্লাহ তা’আলা ব্যতীত তাদের কোন সাহায্যকারী থাকবে না, যে তাদেরকে সাহায্য করবে। আল্লাহ তা’আলা যাকে পথভ্রষ্ট করেন, তার কোন গতি নেই।
আয়াত 47 ٱسْتَجِيبُوا۟ لِرَبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌۭ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِ ۚ مَا لَكُم مِّن مَّلْجَإٍۢ يَوْمَئِذٍۢ وَمَا لَكُم مِّن نَّكِيرٍۢ
বাংলা উচ্চারণ
ইসতাজীবূ লি রাববিকুম মিন কাবলি অনয় য়াতিয়া য়াওমুল লা মারাদদা লাহূ মিনাল লাহ; মা লাকুম মিম মালজা ইনয় য়াওমৈযিনও ওা মা লাকুম মিন নাকীর
বাংলা অর্থ
আল্লাহ তা’আলার পক্ষ থেকে অবশ্যম্ভাবী দিবস আসার পূর্বে তোমরা তোমাদের পালনকর্তার আদেশ মান্য কর। সেদিন তোমাদের কোন আশ্রয়স্থল থাকবে না এবং তা নিরোধকারী কেউ থাকবে না।
আয়াত 48 فَإِنْ أَعْرَضُوا۟ فَمَآ أَرْسَلْنَٰكَ عَلَيْهِمْ حَفِيظًا ۖ إِنْ عَلَيْكَ إِلَّا ٱلْبَلَٰغُ ۗ وَإِنَّآ إِذَآ أَذَقْنَا ٱلْإِنسَٰنَ مِنَّا رَحْمَةًۭ فَرِحَ بِهَا ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ ٱلْإِنسَٰنَ كَفُورٌۭ
বাংলা উচ্চারণ
ফৈন অরাদূ ফামাঅ অরসালনাকা অলৈহিম হাফীযান ইন অলৈকা ইললাল বালাঘ; ওা ইননাঅ ইযাঅ অযাকনাল ইনসানা মিননা রাহমাতান ফারিহা বিহা ওা ইন তুসিভুম সৈয়িঅতুম বিমা কাদদামাত অয়দীহিম ফা ইননাল ইনসানা কাফূর
বাংলা অর্থ
যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আপনাকে আমি তাদের রক্ষক করে পাঠাইনি। আপনার কর্তব্য কেবল প্রচার করা। আমি তাদের রক্ষক করে পাঠাইনি। আপনার কর্তব্য কেবল প্রচার করা। আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই, তখন সে উল্লসিত, আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের কোন অনিষ্ট ঘটে, তখন মানুষ খুব অকৃতজ্ঞ হয়ে যায়।
আয়াত 49 لِّلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ يَهَبُ لِمَن يَشَآءُ إِنَٰثًۭا وَيَهَبُ لِمَن يَشَآءُ ٱلذُّكُورَ
বাংলা উচ্চারণ
লিললাহি মুলকুস সামাওাতি ওাল অরদ; য়াখলুকু মা য়াশাঅ; য়াহাবু লিমৈ য়াশাঔ ইনাসানও ওা য়াহাবু লিমৈ য়াশাঔয যুকূর
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহ তা’আলারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন।
আয়াত 50 أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًۭا وَإِنَٰثًۭا ۖ وَيَجْعَلُ مَن يَشَآءُ عَقِيمًا ۚ إِنَّهُۥ عَلِيمٌۭ قَدِيرٌۭ
বাংলা উচ্চারণ
অও য়ুযাওওিজুহুম যুকরানানও ওা ইনাসানও ওা য়াজালু মৈ য়াশাঔ অকীমা; ইননাহূ অলীমুন কাদীর
বাংলা অর্থ
অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল।
আয়াত 51 ۞ وَمَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ ٱللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِن وَرَآئِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًۭا فَيُوحِىَ بِإِذْنِهِۦ مَا يَشَآءُ ۚ إِنَّهُۥ عَلِىٌّ حَكِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা মা কানা লিবাশারিন অনয় য়ুকাললিমাহুল লাহু ইললা ওাহয়ান অও মিনও ওারাঐ হিজাবিন অও য়ুরসিলা রাসূলান ফা য়ূহিয়া বি ইযনুহী মা য়াশাঅ; ইননাহূ অলিয়য়ুন হাকীম
বাংলা অর্থ
কোন মানুষের জন্য এমন হওয়ার নয় যে, আল্লাহ তার সাথে কথা বলবেন। কিন্তু ওহীর মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে অথবা তিনি কোন দূত প্রেরণ করবেন, অতঃপর আল্লাহ যা চান, সে তা তাঁর অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়।
আয়াত 52 وَكَذَٰلِكَ أَوْحَيْنَآ إِلَيْكَ رُوحًۭا مِّنْ أَمْرِنَا ۚ مَا كُنتَ تَدْرِى مَا ٱلْكِتَٰبُ وَلَا ٱلْإِيمَٰنُ وَلَٰكِن جَعَلْنَٰهُ نُورًۭا نَّهْدِى بِهِۦ مَن نَّشَآءُ مِنْ عِبَادِنَا ۚ وَإِنَّكَ لَتَهْدِىٓ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা অওহৈনাঅ ইলৈকা রূহাম মিন অমরিনা; মা কুনতা তাদরী মাল কিতাবু ওা লাল ঈমানু ওা লাকিন জালনাহু নূরান নাহদী বিহী মান নাশাঔ মিন ইবাদিনা; ওা ইননাকা লাতাহদীএ ইলাঅ সিরাতিম মুসতাকীম
বাংলা অর্থ
এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না, কিতাব কি এবং ঈমান কি? কিন্তু আমি একে করেছি নূর, যাদ্দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শন করেন-
আয়াত 53 صِرَٰطِ ٱللَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ أَلَآ إِلَى ٱللَّهِ تَصِيرُ ٱلْأُمُورُ
বাংলা উচ্চারণ
সিরাতিল লাহিল লাযী লাহূ মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদ; অলাঅ ইলাল লাহি তাসীরুল উমূর
বাংলা অর্থ
আল্লাহর পথ। নভোমন্ডল ও ভূমন্ডল যা কিছু আছে, সব তাঁরই। শুনে রাখ, আল্লাহ তা’আলার কাছেই সব বিষয়ে পৌঁছে।