☾ আল-কোরআন
সূরা 43 · মাক্কী

আয-যুখরুফ الزخرف

Az-Zukhruf · 89 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ حمٓ
বাংলা উচ্চারণ
হামীএম
বাংলা অর্থ
হা-মীম।
আয়াত 2
وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
বাংলা উচ্চারণ
ওাল কিতাবিল মুবীন
বাংলা অর্থ
শপথ সুস্পষ্ট কিতাবের,
আয়াত 3
إِنَّا جَعَلْنَٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّۭا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ইননা জালনাহু কুরানান অরাবিয়য়াল লাললাকুম তাকিলূন
বাংলা অর্থ
আমি একে করেছি কোরআন, আরবী ভাষায়, যাতে তোমরা বুঝ।
আয়াত 4
وَإِنَّهُۥ فِىٓ أُمِّ ٱلْكِتَٰبِ لَدَيْنَا لَعَلِىٌّ حَكِيمٌ
বাংলা উচ্চারণ
ওা ইননাহূ ফীএ উমমিল কিতাবি লাদৈনা লালিয়য়ুন হাকীম
বাংলা অর্থ
নিশ্চয় এ কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লওহে মাহফুযে।
আয়াত 5
أَفَنَضْرِبُ عَنكُمُ ٱلذِّكْرَ صَفْحًا أَن كُنتُمْ قَوْمًۭا مُّسْرِفِينَ
বাংলা উচ্চারণ
অফানাদরিবু অনকুমুয যিকরা সাফহান অন কুনতুম কাওমাম মুসরিফীন
বাংলা অর্থ
তোমরা সীমাতিক্রমকারী সম্প্রদায়-এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব?
আয়াত 6
وَكَمْ أَرْسَلْنَا مِن نَّبِىٍّۢ فِى ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ওা কাম অরসালনা মিন নাবিয়য়িন ফিল অওওালীন
বাংলা অর্থ
পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রসূলই প্রেরণ করেছি।
আয়াত 7
وَمَا يَأْتِيهِم مِّن نَّبِىٍّ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলা উচ্চারণ
ওা মা য়াতীহিম মিন নাবিয়য়িন ইললা কানূ বিহী য়াসাহযিঊন
বাংলা অর্থ
যখনই তাদের কাছে কোন রসূল আগমন করেছেন, তখনই তারা তাঁর সাথে ঠাট্টা-বিদ্রুপ করেছে।
আয়াত 8
فَأَهْلَكْنَآ أَشَدَّ مِنْهُم بَطْشًۭا وَمَضَىٰ مَثَلُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ফা অহলাকনাঅ অশাদদা মিনহুম বাতশানও ওা মাদা মাসালুল লাওওালীন
বাংলা অর্থ
সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তি সম্পন্নদেরকে ধ্বংস করে দিয়েছি। পূর্ববর্তীদের এ ঘটনা অতীত হয়ে গেছে।
আয়াত 9
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلْعَزِيزُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ওা লৈন সা অলতাহুম মান খালাকাস সামাওাতি ওাল অরদা লা য়াকূলুননা খালাকা হুননাল অযীযুল অলীম
বাংলা অর্থ
আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে, এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ।
আয়াত 10
ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ مَهْدًۭا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًۭا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
অললাযী জালা লাকুমুল অরদা মাহদানও ওা জালা লাকুম ফীহা সুবুলাল লাললাকুম তাহতাদূন
বাংলা অর্থ
যিনি তোমাদের জন্যে পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্যে করেছেন পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পার।
আয়াত 11
وَٱلَّذِى نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍۢ فَأَنشَرْنَا بِهِۦ بَلْدَةًۭ مَّيْتًۭا ۚ كَذَٰلِكَ تُخْرَجُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযী নাযযালা মিনাস সামাঐ মাআম বিকাদারিন ফা অনশামা বিহী বালদাতাম মৈতা কাযালিকা তুখরাজূন
বাংলা অর্থ
এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত। আতঃপর তদ্দ্বারা আমি মৃত ভূ-ভাগকে পুনরুজ্জীবিত করেছি। তোমরা এমনিভাবে উত্থিত হবে।
আয়াত 12
وَٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْفُلْكِ وَٱلْأَنْعَٰمِ مَا تَرْكَبُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযী খালাকাল অযওাজা কুললাহা ওা জালা লাকুম মিনাল ফুলকি ওালানামি মা তারকাবূন
বাংলা অর্থ
এবং যিনি সবকিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুস্পদ জন্তুকে তোমাদের জন্যে যানবাহনে পরিণত করেছেন,
আয়াত 13
لِتَسْتَوُۥا۟ عَلَىٰ ظُهُورِهِۦ ثُمَّ تَذْكُرُوا۟ نِعْمَةَ رَبِّكُمْ إِذَا ٱسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا۟ سُبْحَٰنَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ
বাংলা উচ্চারণ
লিতাসতাওূ অলা যুহূরিহী সুমমা তাযকুরূ নিমাতা রাববিকুম ইযাসতাওৈতুম অলৈহি ওা তাকূলূ সুভানাল লাযী সাখখারা লানা হাযা ওা মা কুননা লাহূ মুকরিনীন
বাংলা অর্থ
যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ কর। অতঃপর তোমাদের পালনকর্তার নেয়ামত স্মরণ কর এবং বল পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না।
আয়াত 14
وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননাঅ ইলা রাববিনা লামুনকালিবূন
বাংলা অর্থ
আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব।
আয়াত 15
وَجَعَلُوا۟ لَهُۥ مِنْ عِبَادِهِۦ جُزْءًا ۚ إِنَّ ٱلْإِنسَٰنَ لَكَفُورٌۭ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
ওা জালূ লাহূ মিন ইবাদিহী জুযা; ইননাল ইনসানা লাকাফূরুম মুবীন
বাংলা অর্থ
তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে। বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।
আয়াত 16
أَمِ ٱتَّخَذَ مِمَّا يَخْلُقُ بَنَاتٍۢ وَأَصْفَىٰكُم بِٱلْبَنِينَ
বাংলা উচ্চারণ
অমিত তাখাযা মিমমা য়াখলুকু বানাতিনও ওা অসফাকুম বিলবানীন
বাংলা অর্থ
তিনি কি তাঁর সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান?
আয়াত 17
وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَٰنِ مَثَلًۭا ظَلَّ وَجْهُهُۥ مُسْوَدًّۭا وَهُوَ كَظِيمٌ
বাংলা উচ্চারণ
ওা ইযা বুশশিরা অহাদুহুম বিমা দারাবা লির রাহমানি মাসালান যাললা ওাজহুহূ মুসওাদদানও ওা হুঅ কাযীম
বাংলা অর্থ
তারা রহমান আল্লাহর জন্যে যে, কন্যা-সন্তান বর্ণনা করে, যখন তাদের কাউকে তার সংবাদ দেয়া হয়, তখন তার মুখমন্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে।
আয়াত 18
أَوَمَن يُنَشَّؤُا۟ فِى ٱلْحِلْيَةِ وَهُوَ فِى ٱلْخِصَامِ غَيْرُ مُبِينٍۢ
বাংলা উচ্চারণ
অওা মৈ য়ুনাশশৌ ফিল হিলয়াতি ওা হুওা ফিল খিসামি ঘৈরু মুবীন
বাংলা অর্থ
তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্যে বর্ণনা করে, যে অলংকারে লালিত-পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম।
আয়াত 19
وَجَعَلُوا۟ ٱلْمَلَٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمْ عِبَٰدُ ٱلرَّحْمَٰنِ إِنَٰثًا ۚ أَشَهِدُوا۟ خَلْقَهُمْ ۚ سَتُكْتَبُ شَهَٰدَتُهُمْ وَيُسْـَٔلُونَ
বাংলা উচ্চারণ
ওা জালুল মালাঐকাতাল লাযীনা হুম ইবাদুর রাহমানি ইনাসা; অ শাহিদূ খালাকহুম; সাতুকতাবু শাহা দাতুহুম ওা য়ুসালূন
বাংলা অর্থ
তারা নারী স্থির করে ফেরেশতাগণকে, যারা আল্লাহর বান্দা। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? এখন তাদের দাবী লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে।
আয়াত 20
وَقَالُوا۟ لَوْ شَآءَ ٱلرَّحْمَٰنُ مَا عَبَدْنَٰهُم ۗ مَّا لَهُم بِذَٰلِكَ مِنْ عِلْمٍ ۖ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ
বাংলা উচ্চারণ
ওা কালূ লাও শাআর রাহমানু মা অবাদনাহুম; মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইললা য়াখরুসূন
বাংলা অর্থ
তারা বলে, রহমান আল্লাহ ইচছা না করলে আমরা ওদের পূজা করতাম না। এ বিষয়ে তারা কিছুই জানে না। তারা কেবল অনুমানে কথা বলে।
আয়াত 21
أَمْ ءَاتَيْنَٰهُمْ كِتَٰبًۭا مِّن قَبْلِهِۦ فَهُم بِهِۦ مُسْتَمْسِكُونَ
বাংলা উচ্চারণ
অম আতৈনাহুম কিতাবাম মিন কাবলিহী ফাহুম বিহী মুসতামসিকূন
বাংলা অর্থ
আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোন কিতাব দিয়েছি, অতঃপর তারা তাকে আঁকড়ে রেখেছে?
আয়াত 22
بَلْ قَالُوٓا۟ إِنَّا وَجَدْنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٍۢ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّهْتَدُونَ
বাংলা উচ্চারণ
বাল কালূও ইননা ওাজাদনাঅ আবাআনা অলাঅ উমমাতিনও ওা ইননা অলাঅ আসারিহিম মুহতাদূন
বাংলা অর্থ
বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করে পথপ্রাপ্ত।
আয়াত 23
وَكَذَٰلِكَ مَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى قَرْيَةٍۢ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَآ إِنَّا وَجَدْنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٍۢ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّقْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা মাঅ অরসালনা মিন কাবলিকা ফী কারয়াতিম মিন নাযীরিন ইললা কালা মুতরাফূহাঅ ইননা ওাজাদনাঅ আবাআনা অলাঅ উমমাতিনও ওা ইননা অলাঅ আসারিহিম মুকতাদূন
বাংলা অর্থ
এমনিভাবে আপনার পূর্বে আমি যখন কোন জনপদে কোন সতর্ককারী প্রেরণ করেছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করে চলছি।
আয়াত 24
۞ قَٰلَ أَوَلَوْ جِئْتُكُم بِأَهْدَىٰ مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ ءَابَآءَكُمْ ۖ قَالُوٓا۟ إِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
কালা অওা লাও জিতুকুম বি অহদা মিমমা ওাজাততুম অলৈহি আবাআকুম কালূও ইননা বিমাঅ উরসিলতুম বিহী কাফিরূন
বাংলা অর্থ
সে বলত, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ, আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি, তবুও কি তোমরা তাই বলবে? তারা বলত তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ, তা আমরা মানব না।
আয়াত 25
فَٱنتَقَمْنَا مِنْهُمْ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ফানতাকামনা মিনহুম ফানযুর কৈফা কানা আকিবাতুল মুকাযযিবীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। অতএব দেখুন, মিথ্যারোপকারীদের পরিণাম কিরূপ হয়েছে।
আয়াত 26
وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِۦٓ إِنَّنِى بَرَآءٌۭ مِّمَّا تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
ওা ইয কালা ইবরাহীমু লিঅবীহি ওা কাওমিহীএ ইননানে বারাঔম মিমমা তাবুদো
বাংলা অর্থ
যখন ইব্রাহীম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা যাদের পূজা কর, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই।
আয়াত 27
إِلَّا ٱلَّذِى فَطَرَنِى فَإِنَّهُۥ سَيَهْدِينِ
বাংলা উচ্চারণ
ইললাল লাযী ফাতারানী ইননাহূ সা য়াহদীন
বাংলা অর্থ
তবে আমার সম্পর্ক তাঁর সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতএব, তিনিই আমাকে সৎপথ প্রদর্শন করবেন।
আয়াত 28
وَجَعَلَهَا كَلِمَةًۢ بَاقِيَةًۭ فِى عَقِبِهِۦ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা জালাহা কালিমাতাম বাকিয়াতান ফী অকিবিহী লাল লাহুম য়ারজিঊন
বাংলা অর্থ
এ কথাটিকে সে অক্ষয় বাণীরূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছে, যাতে তারা আল্লাহর দিকেই আকৃষ্ট থাকে।
আয়াত 29
بَلْ مَتَّعْتُ هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمْ حَتَّىٰ جَآءَهُمُ ٱلْحَقُّ وَرَسُولٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
বাল মাততাতু হাঔলাঐ ওা আবাআহুম হাততা জাআ হুমুল হাককু ওা রাসূলুম মুবীন
বাংলা অর্থ
পরন্ত আমিই এদেরকে ও এদের পূর্বপুরুষদেরকে জীবনোপভোগ করতে দিয়েছি, অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রসূল আগমন করেছে।
আয়াত 30
وَلَمَّا جَآءَهُمُ ٱلْحَقُّ قَالُوا۟ هَٰذَا سِحْرٌۭ وَإِنَّا بِهِۦ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
ওা লামমা জাআহুমুল হাককু কালূ হাযা সিহরুনও ওা ইননা বিহী কাফিরূন
বাংলা অর্থ
যখন সত্য তাদের কাছে আগমন করল, তখন তারা বলল, এটা যাদু, আমরা একে মানি না।
আয়াত 31
وَقَالُوا۟ لَوْلَا نُزِّلَ هَٰذَا ٱلْقُرْءَانُ عَلَىٰ رَجُلٍۢ مِّنَ ٱلْقَرْيَتَيْنِ عَظِيمٍ
বাংলা উচ্চারণ
ওা কালূ লাও লা নুযযিলা হাযাল কুরানু অলা রাজুলিম মিনাল কারয়াতৈনি অযীম
বাংলা অর্থ
তারা বলে, কোরআন কেন দুই জনপদের কোন প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না?
আয়াত 32
أَهُمْ يَقْسِمُونَ رَحْمَتَ رَبِّكَ ۚ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍۢ دَرَجَٰتٍۢ لِّيَتَّخِذَ بَعْضُهُم بَعْضًۭا سُخْرِيًّۭا ۗ وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌۭ مِّمَّا يَجْمَعُونَ
বাংলা উচ্চারণ
অহুম য়াকসিমূনা রাহমাতা রাববিক; নাহনু কাসামনা বৈনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনয়া ওা রাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাতিল লিয়াততাখিযা বাদুহুম বাদান সুখরিয়য়া; ওা রাহমাতু রাববিকা খৈরুম মিমমা য়াজমাঊন
বাংলা অর্থ
তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি, যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে, আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম।
আয়াত 33
وَلَوْلَآ أَن يَكُونَ ٱلنَّاسُ أُمَّةًۭ وَٰحِدَةًۭ لَّجَعَلْنَا لِمَن يَكْفُرُ بِٱلرَّحْمَٰنِ لِبُيُوتِهِمْ سُقُفًۭا مِّن فِضَّةٍۢ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও লাঅ অনয় য়াকূনান নাসু উমমাতানও ওাহিদাতাল লাজালনা লিমানয় য়াকফুরু বির রাহমানি লিবু য়ূতিহিম সুকুফাম মিন ফিদদাতিনও ওা মাঅরিজা অলৈহা য়াযহারূন
বাংলা অর্থ
যদি সব মানুষের এক মতাবলম্বী হয়ে যাওয়ার আশংকা না থাকত, তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্যে রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যার উপর তারা চড়ত।
আয়াত 34
وَلِبُيُوتِهِمْ أَبْوَٰبًۭا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِـُٔونَ
বাংলা উচ্চারণ
ওা লিবু য়ূতিহিম অবওাবানও ওা সুরুরান অলৈহা য়াততাকিঊন
বাংলা অর্থ
এবং তাদের গৃহের জন্যে দরজা দিতাম এবং পালংক দিতাম যাতে তারা হেলান দিয়ে বসত।
আয়াত 35
وَزُخْرُفًۭا ۚ وَإِن كُلُّ ذَٰلِكَ لَمَّا مَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَٱلْءَاخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
ওা যুখরুফা; ওা ইন কুললু যালিকা লামমা মাতাউল হায়াতিদ দুনয়া; ওাল আখিরাতু ইনদা রাববিকা লিলমুততাকীন
বাংলা অর্থ
এবং স্বর্ণনির্মিতও দিতাম। এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাঁদের জন্যেই যারা ভয় করে।
আয়াত 36
وَمَن يَعْشُ عَن ذِكْرِ ٱلرَّحْمَٰنِ نُقَيِّضْ لَهُۥ شَيْطَٰنًۭا فَهُوَ لَهُۥ قَرِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা মৈ য়াশু অন যিকরির রাহমানি নুকৈয়িদ লাহূ শৈতানান ফাহুওা লাহূ কারীন
বাংলা অর্থ
যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী।
আয়াত 37
وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ ٱلسَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননাহুম লা য়াসুদদূ নাহুম অনিস সাবীলি ওা য়াহসাবূনা অননাহুম মুহতাদূন
বাংলা অর্থ
শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে, তারা সৎপথে রয়েছে।
আয়াত 38
حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَٰلَيْتَ بَيْنِى وَبَيْنَكَ بُعْدَ ٱلْمَشْرِقَيْنِ فَبِئْسَ ٱلْقَرِينُ
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযা জাআনা কালা য়া লৈতা বৈনী ওা বৈনাকা বুদাল মাশরিকৈনি ফাবিসাল কারীন
বাংলা অর্থ
অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের দূরত্ব থাকত। কত হীন সঙ্গী সে।
আয়াত 39
وَلَن يَنفَعَكُمُ ٱلْيَوْمَ إِذ ظَّلَمْتُمْ أَنَّكُمْ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ
বাংলা উচ্চারণ
ওা লৈ য়ানফাকুমুল য়াওমা ইয যালামতুম অননাকুম ফিল অযাবি মুশতারিকূন
বাংলা অর্থ
তোমরা যখন কুফর করছিলে, তখন তোমাদের আজকের আযাবে শরীক হওয়া কোন কাজে আসবে না।
আয়াত 40
أَفَأَنتَ تُسْمِعُ ٱلصُّمَّ أَوْ تَهْدِى ٱلْعُمْىَ وَمَن كَانَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
অফা অনতা তুসমিউস সুমমা অও তাহদিল উময়া ওা মান কানা ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
আপনি কি বধিরকে শোনাতে পারবেন? অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথ ভ্রষ্টতায় লিপ্ত, তাকে পথ প্রদর্শণ করতে পারবেন?
আয়াত 41
فَإِمَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُم مُّنتَقِمُونَ
বাংলা উচ্চারণ
ফা ইমমা নাযহাবাননা বিকা ফা ইননা মিনহুম মুনতাকিমূন
বাংলা অর্থ
অতঃপর আমি যদি আপনাকে নিয়ে যাই, তবু আমি তাদের কাছে থেকে প্রতিশোধ নেব।
আয়াত 42
أَوْ نُرِيَنَّكَ ٱلَّذِى وَعَدْنَٰهُمْ فَإِنَّا عَلَيْهِم مُّقْتَدِرُونَ
বাংলা উচ্চারণ
অও নুরিয়াননাকাল লাযী ওাদনাহুম ফা ইননা অলৈহিম মুকতাদিরূন
বাংলা অর্থ
অথবা যদি আমি তাদেরকে যে আযাবের ওয়াদা দিয়েছি, তা আপনাকে দেখিয়ে দেই, তবু তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে।
আয়াত 43
فَٱسْتَمْسِكْ بِٱلَّذِىٓ أُوحِىَ إِلَيْكَ ۖ إِنَّكَ عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
ফাসতামসিক বিললাযীএ ঊহি য়া ইলৈকা ইননাকা অলা সিরাতিম মুসতাকীম
বাংলা অর্থ
অতএব, আপনার প্রতি যে ওহী নাযিল করা হয়, তা দৃঢ়ভাবে অবলম্বন করুন। নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন।
আয়াত 44
وَإِنَّهُۥ لَذِكْرٌۭ لَّكَ وَلِقَوْمِكَ ۖ وَسَوْفَ تُسْـَٔلُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননাহূ লাযিকরুল লাকা ওা লিকাওমিকা ওা সাওফা তুসালূন
বাংলা অর্থ
এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্যে উল্লেখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন।
আয়াত 45
وَسْـَٔلْ مَنْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رُّسُلِنَآ أَجَعَلْنَا مِن دُونِ ٱلرَّحْمَٰنِ ءَالِهَةًۭ يُعْبَدُونَ
বাংলা উচ্চারণ
ওাসাল মান অরসালনা মিন কাবলিকা মির রুসুলিনাঅ অজালনা মিন দূনির রাহমানি আলিহাতানয় য়ু বাদূন
বাংলা অর্থ
আপনার পূর্বে আমি যেসব রসূল প্রেরণ করেছি, তাদেরকে জিজ্ঞেস করুন, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোন উপাস্য স্থির করেছিলাম এবাদতের জন্যে?
আয়াত 46
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَقَالَ إِنِّى رَسُولُ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অরসালনা মূসা বি আয়াতিনাঅ ইলা ফিরাওনা ওা মালৈহী ফাকালা ইননী রাসূলু রাববিল আলামীন
বাংলা অর্থ
আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছিলাম, অতঃপর সে বলেছিল, আমি বিশ্ব পালনকর্তার রসূল।
আয়াত 47
فَلَمَّا جَآءَهُم بِـَٔايَٰتِنَآ إِذَا هُم مِّنْهَا يَضْحَكُونَ
বাংলা উচ্চারণ
ফালামমমা জাআহুম বি আয়াতিনাঅ ইযা হুম মিনহা য়াধাকূন
বাংলা অর্থ
অতঃপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী উপস্থাপন করল, তখন তারা হাস্যবিদ্রুপ করতে লাগল।
আয়াত 48
وَمَا نُرِيهِم مِّنْ ءَايَةٍ إِلَّا هِىَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا ۖ وَأَخَذْنَٰهُم بِٱلْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা মা নুরীহিম মিন আয়াতিন ইললা হিয়া অকবারু মিন উখতিহা ওা অখাযনাহুম বিলাযাবি লাললাহুম য়ারজিঊন
বাংলা অর্থ
আমি তাদেরকে যে নিদর্শনই দেখাতাম, তাই হত পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম, যাতে তারা ফিরে আসে।
আয়াত 49
وَقَالُوا۟ يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ ٱدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ওা কালূ য়াঅ অয়য়ুহাস সাহিরুদু লানা রাববাকা বিমা অহিদা ইনদাকা ইননানা লামুহতাদূন
বাংলা অর্থ
তারা বলল, হে যাদুকর, তুমি আমাদের জন্যে তোমার পালনকর্তার কাছে সে বিষয় প্রার্থনা কর, যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন; আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব।
আয়াত 50
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ ٱلْعَذَابَ إِذَا هُمْ يَنكُثُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা কাশাফনা অনহুমুল অযাবা ইযা হুম য়ানকুসূন
বাংলা অর্থ
অতঃপর যখন আমি তাদের থেকে আযাব প্রত্যাহার করে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগলো।
আয়াত 51
وَنَادَىٰ فِرْعَوْنُ فِى قَوْمِهِۦ قَالَ يَٰقَوْمِ أَلَيْسَ لِى مُلْكُ مِصْرَ وَهَٰذِهِ ٱلْأَنْهَٰرُ تَجْرِى مِن تَحْتِىٓ ۖ أَفَلَا تُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা নাদা ফিরাওনু ফী কাওমিহী কালা য়া কাওমি অলৈসা লী মুলকু মিসরা ওা হাযিহিল অনহারু তাজরী মিন তাহতী অফালা তুবসিরূন
বাংলা অর্থ
ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিসরের অধিপতি নই? এই নদী গুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখ না?
আয়াত 52
أَمْ أَنَا۠ خَيْرٌۭ مِّنْ هَٰذَا ٱلَّذِى هُوَ مَهِينٌۭ وَلَا يَكَادُ يُبِينُ
বাংলা উচ্চারণ
অম অনা খৈরুম মিন হাযাল লাযী হুওা মাহীনুনও ওা লা য়ুঅকাদু য়ুবীন
বাংলা অর্থ
আমি যে শ্রেষ্ট এ ব্যক্তি থেকে, যে নীচ এবং কথা বলতেও সক্ষম নয়।
আয়াত 53
فَلَوْلَآ أُلْقِىَ عَلَيْهِ أَسْوِرَةٌۭ مِّن ذَهَبٍ أَوْ جَآءَ مَعَهُ ٱلْمَلَٰٓئِكَةُ مُقْتَرِنِينَ
বাংলা উচ্চারণ
ফালাও লা উলকিয়া অলৈহি অসওিরাতুম মিন যাহাবিন অওজাআ মাহুল মালাঐকাতু মুকতারিনীন
বাংলা অর্থ
তাকে কেন স্বর্ণবলয় পরিধান করানো হল না, অথবা কেন আসল না তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে?
আয়াত 54
فَٱسْتَخَفَّ قَوْمَهُۥ فَأَطَاعُوهُ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ
বাংলা উচ্চারণ
ফাসতাখাফফা কাওমাহূ ফা অতাঊহ; ইননাহুম কানূ কাওমান ফাসিকীন
বাংলা অর্থ
অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
আয়াত 55
فَلَمَّآ ءَاسَفُونَا ٱنتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَٰهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ আসাফূনান তাকামনা মিনহুম ফা অঘরাকনাহুম অজমাঈন
বাংলা অর্থ
অতঃপর যখন আমাকে রাগাম্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জত করলাম। তাদের সবাইকে।
আয়াত 56
فَجَعَلْنَٰهُمْ سَلَفًۭا وَمَثَلًۭا لِّلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
ফাজালনাহুম সালাফানও ওা মাসালাল লিল আখিরীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্যে।
আয়াত 57
۞ وَلَمَّا ضُرِبَ ٱبْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّونَ
বাংলা উচ্চারণ
ওা লামমা দুরিবাব নু মারয়ামা মাসালান ইযা কাওমু কা মিনহু য়াসিদূন
বাংলা অর্থ
যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হল, তখনই আপনার সম্প্রদায় হঞ্জগোল শুরু করে দিল
আয়াত 58
وَقَالُوٓا۟ ءَأَٰلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ ۚ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًۢا ۚ بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ
বাংলা উচ্চারণ
ওা কালূও আঅলিহাতুনা খৈরুন অম হূ; মা দারাবূহু লাকা ইললা জাদালা; বালহুম কাওমুন খাসিমূন
বাংলা অর্থ
এবং বলল, আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ, না সে? তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যেই করে। বস্তুতঃ তারা হল এক বিতর্ককারী সম্প্রদায়।
আয়াত 59
إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَٰهُ مَثَلًۭا لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলা উচ্চারণ
ইন হুওা ইললা অবদুন অনামনা অলৈহি ওা জালনাহু মাসালাল লি বানীএ ইসরাঅঈল
বাংলা অর্থ
সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বণী-ইসরাঈলের জন্যে আদর্শ।
আয়াত 60
وَلَوْ نَشَآءُ لَجَعَلْنَا مِنكُم مَّلَٰٓئِكَةًۭ فِى ٱلْأَرْضِ يَخْلُفُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও নাশাঔ লাজালনা মিনকুম মালাঐকাতান ফিল অরদি য়াখলুফূন
বাংলা অর্থ
আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম, যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত।
আয়াত 61
وَإِنَّهُۥ لَعِلْمٌۭ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَٱتَّبِعُونِ ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইননাহূ লৈলমুল লিস সাঅতি ফালা তামতারুননা বিহা ওাততাবিঊন; হাযা সিরাতুম মুসতাকীম
বাংলা অর্থ
সুতরাং তা হল কেয়ামতের নিদর্শন। কাজেই তোমরা কেয়ামতে সন্দেহ করো না এবং আমার কথা মান। এটা এক সরল পথ।
আয়াত 62
وَلَا يَصُدَّنَّكُمُ ٱلشَّيْطَٰنُ ۖ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা লা য়াসুদদান নাকুমুশ শৈতানু ইননাহূ লাকুম অদুওওুম মুবীন
বাংলা অর্থ
শয়তান যেন তোমাদেরকে নিবৃত্ত না করে। সে তোমাদের প্রকাশ্য শুত্রু।
আয়াত 63
وَلَمَّا جَآءَ عِيسَىٰ بِٱلْبَيِّنَٰتِ قَالَ قَدْ جِئْتُكُم بِٱلْحِكْمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعْضَ ٱلَّذِى تَخْتَلِفُونَ فِيهِ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
ওা লামমা জাআ ঈসা বিলবৈয়িনাতি কালা কাদ জিতুকুম বিল হিকমাতি ওা লিউবৈয়িনা লাকুম বাদাল লাযী তাখতালিফূনা ফীহি ফাততাকুল লাহা ওা অতীঊন
বাংলা অর্থ
ঈসা যখন স্পষ্ট নিদর্শনসহ আগমন করল, তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে, কোন কোন বিষয়ে মতভেদ করছ তা ব্যক্ত করার জন্যে এসেছি, অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার কথা মান।
আয়াত 64
إِنَّ ٱللَّهَ هُوَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা হুওা রাববী ওা রাববুকুম ফাবুদূহ; হাযা সিরাতুম মুসতাকীম
বাংলা অর্থ
নিশ্চয় আল্লাহই আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। অতএব, তাঁর এবাদত কর। এটা হল সরল পথ।
আয়াত 65
فَٱخْتَلَفَ ٱلْأَحْزَابُ مِنۢ بَيْنِهِمْ ۖ فَوَيْلٌۭ لِّلَّذِينَ ظَلَمُوا۟ مِنْ عَذَابِ يَوْمٍ أَلِيمٍ
বাংলা উচ্চারণ
ফাখতালাফাল অহযাবু মিম বৈনিহিম ফাওৈলুল লিললাযীনা যালামূ মিন অযাবি য়াওমিন অলীম
বাংলা অর্থ
অতঃপর তাদের মধ্যে থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল। সুতরাং যালেমদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আযাবের দুর্ভোগ।
আয়াত 66
هَلْ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
হাল য়ানযুরূনা ইললাস সাঅতা অন তাতিয়াহুম বাঘতাতানও ওা হুম লা য়াশুরূন
বাংলা অর্থ
তারা কেবল কেয়ামতেরই অপেক্ষা করছে যে, আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবর ও রাখবে না।
আয়াত 67
ٱلْأَخِلَّآءُ يَوْمَئِذٍۭ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا ٱلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
অল অখিললাঔ য়াওমৈযিম বাদুহুম লিবাদিন অদুওওুন ইললাল মুততাকীন
বাংলা অর্থ
বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়।
আয়াত 68
يَٰعِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ ٱلْيَوْمَ وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ
বাংলা উচ্চারণ
য়া ইবাদি লা খাওফুন অলৈকুমুল য়াওমা ওা লাঅ অনতুম তাহযানূন
বাংলা অর্থ
হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোন ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না।
আয়াত 69
ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِـَٔايَٰتِنَا وَكَانُوا۟ مُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
অললাযীনা আমানূ বি আয়াতিনা ওা কানূ মুসলিমীন
বাংলা অর্থ
তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে।
আয়াত 70
ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَٰجُكُمْ تُحْبَرُونَ
বাংলা উচ্চারণ
উদখুলুল জাননাতা অনতুম ওা অযওাজুকুম তুহবারূন
বাংলা অর্থ
জান্নাতের প্রবেশ কর তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে।
আয়াত 71
يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍۢ مِّن ذَهَبٍۢ وَأَكْوَابٍۢ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ ٱلْأَنفُسُ وَتَلَذُّ ٱلْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
য়ুতাফু অলৈহিম বিশা ফিম মিন যাহাবিনও ওা অকওাব, ওা ফীহা মাতাশতাহীহিল অনফুসু ওা তালাযযুল অয়ুনু ওা অনতুম ফীহা খালিদূন
বাংলা অর্থ
তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল অবস্থান করবে।
আয়াত 72
وَتِلْكَ ٱلْجَنَّةُ ٱلَّتِىٓ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা তিলকাল জাননাতুল লাতীএ ঊরিসতুমূহা বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
এই যে, জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মের ফল।
আয়াত 73
لَكُمْ فِيهَا فَٰكِهَةٌۭ كَثِيرَةٌۭ مِّنْهَا تَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
লাকুম ফীহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলূন
বাংলা অর্থ
তথায় তোমাদের জন্যে আছে প্রচুর ফল-মূল, তা থেকে তোমরা আহার করবে।
আয়াত 74
إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى عَذَابِ جَهَنَّمَ خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
ইননাল মুজরিমীনা ফী অযাবি জাহাননামা খালিদূন
বাংলা অর্থ
নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে।
আয়াত 75
لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ مُبْلِسُونَ
বাংলা উচ্চারণ
লা য়ুফাততারু অনহুম ওা হুম ফীহি মুবলিসূন
বাংলা অর্থ
তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে।
আয়াত 76
وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن كَانُوا۟ هُمُ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা মা যালামনাহুম ওা লাকিন কানূ হুমুয যালিমীন
বাংলা অর্থ
আমি তাদের প্রতি জুলুম করিনি; কিন্তু তারাই ছিল জালেম।
আয়াত 77
وَنَادَوْا۟ يَٰمَٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ ۖ قَالَ إِنَّكُم مَّٰكِثُونَ
বাংলা উচ্চারণ
ওা নাদাও য়া মালিকু লিয়াকদি অলৈনা রাববুকা কালা ইননাকুম মাকিসসোন
বাংলা অর্থ
তারা ডেকে বলবে, হে মালেক, পালনকর্তা আমাদের কিসসাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে।
আয়াত 78
لَقَدْ جِئْنَٰكُم بِٱلْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَكُمْ لِلْحَقِّ كَٰرِهُونَ
বাংলা উচ্চারণ
লাকাদ জিনাকুম বিলহাককি ওা লাকিননা অকসারাকুম লিলহাককি কারিহূন
বাংলা অর্থ
আমি তোমাদের কাছে সত্যধর্ম পৌঁছিয়েছি; কিন্তু তোমাদের অধিকাংশই সত্যধর্মে নিস্পৃহ!
আয়াত 79
أَمْ أَبْرَمُوٓا۟ أَمْرًۭا فَإِنَّا مُبْرِمُونَ
বাংলা উচ্চারণ
অম অবরামূও অমরান ফৈননা মুবরিমূন
বাংলা অর্থ
তারা কি কোন ব্যবস্থা চুড়ান্ত করেছে? তাহলে আমিও এক ব্যবস্থা চুড়ান্ত করেছি।
আয়াত 80
أَمْ يَحْسَبُونَ أَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوَىٰهُم ۚ بَلَىٰ وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُونَ
বাংলা উচ্চারণ
অম য়াহসাবূনা অননা লা নাসমৌ সিররাহুম ওা নাজওাহুম; বালা ওা রুসুলুনা লাদৈহিম য়াকতুবূন
বাংলা অর্থ
তারা কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হঁ্যা, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে।
আয়াত 81
قُلْ إِن كَانَ لِلرَّحْمَٰنِ وَلَدٌۭ فَأَنَا۠ أَوَّلُ ٱلْعَٰبِدِينَ
বাংলা উচ্চারণ
কুল ইন কানা লির রাহমানি ওালাদ; ফানা অওওালুল আবিদীন
বাংলা অর্থ
বলুন, দয়াময় আল্লাহর কোন সন্তান থাকলে আমি সর্ব প্রথম তার এবাদত করব।
আয়াত 82
سُبْحَٰنَ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ رَبِّ ٱلْعَرْشِ عَمَّا يَصِفُونَ
বাংলা উচ্চারণ
সুভানা রাববিস সামাওাতি ওাল অরদি রাববিল অরশি অমমা য়াসিফূন
বাংলা অর্থ
তারা যা বর্ণনা করে, তা থেকে নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তা, আরশের পালনকর্তা পবিত্র।
আয়াত 83
فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ
বাংলা উচ্চারণ
ফাযারহুম য়াখূদূ ওা য়ালাবূ হাততা য়ুলাকূ য়াওমাহুমুল লাযী য়ূঅদূন
বাংলা অর্থ
অতএব, তাদেরকে বাকচাতুরী ও ক্রীড়া-কৌতুক করতে দিন সেই দিবসের সাক্ষাত পর্যন্ত, যার ওয়াদা তাদেরকে দেয়া হয়।
আয়াত 84
وَهُوَ ٱلَّذِى فِى ٱلسَّمَآءِ إِلَٰهٌۭ وَفِى ٱلْأَرْضِ إِلَٰهٌۭ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী ফিসসামাঐ ইলাহুনও ওা ফিল অরদি ইলাহ; ওা হুওাল হাকীমুলালীম
বাংলা অর্থ
তিনিই উপাস্য নভোমন্ডলে এবং তিনিই উপাস্য ভুমন্ডলে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ,
আয়াত 85
وَتَبَارَكَ ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَعِندَهُۥ عِلْمُ ٱلسَّاعَةِ وَإِلَيْهِ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
ওা তাবারাকাল লাযী লাহূ মুলকুস সামাওাতি ওাল অরদি ওা মা বৈনাহুমা ওা ইনদাহূ ইলমুস সাঅতি ওা ইলৈহি তুরজাঊন
বাংলা অর্থ
বরকতময় তিনিই, নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু যার। তাঁরই কাছে আছে কেয়ামতের জ্ঞান এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
আয়াত 86
وَلَا يَمْلِكُ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَن شَهِدَ بِٱلْحَقِّ وَهُمْ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা লা য়ামলিকুল লাযীনা য়াদূনা মিন দূনিহিশ শাফাঅতা ইললা মান শাহিদা বিলহাককি ওা হুম য়ালামূন
বাংলা অর্থ
তিনি ব্যতীত তারা যাদের পুজা করে, তারা সুপারিশের অধিকারী হবে না, তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত।
আয়াত 87
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ ٱللَّهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ
বাংলা উচ্চারণ
ওা লৈন সা অলতাহুম মান খালাকাহুম লা য়াকূলুন নাললাহু ফা অননা য়ুফাকূন
বাংলা অর্থ
যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে, আল্লাহ, অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে ?
আয়াত 88
وَقِيلِهِۦ يَٰرَبِّ إِنَّ هَٰٓؤُلَآءِ قَوْمٌۭ لَّا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ওা কীলিহী য়া রাববি ইননা হাউলাঐ কাওমুল লা য়ুমিনূন
বাংলা অর্থ
রসূলের এই উক্তির কসম, হে আমার পালনকর্তা, এ সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না।
আয়াত 89
فَٱصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلَٰمٌۭ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফাসফাহ অনহুম ওা কুল সালাম; ফাসাওফা য়ালামূন
বাংলা অর্থ
অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন, ‘সালাম’। তারা শীঘ্রই জানতে পারবে।