☾ আল-কোরআন
সূরা 44 · মাক্কী

আদ-দুখান الدخان

Ad-Dukhan · 59 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ حمٓ
বাংলা উচ্চারণ
হা মীএম
বাংলা অর্থ
হা-মীম।
আয়াত 2
وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
বাংলা উচ্চারণ
ওাল কিতাবিল মুবীন
বাংলা অর্থ
শপথ সুস্পষ্ট কিতাবের।
আয়াত 3
إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةٍۢ مُّبَٰرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
বাংলা উচ্চারণ
ইননাঅ অনযালনাহু ফী লৈলাতিম মুবারাকাহ; ইননা কুননা মুনযিরীন
বাংলা অর্থ
আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।
আয়াত 4
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
বাংলা উচ্চারণ
ফীহা য়ুফরাকু কুললু অমরিন হাকীম
বাংলা অর্থ
এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
আয়াত 5
أَمْرًۭا مِّنْ عِندِنَآ ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ
বাংলা উচ্চারণ
অমরাম মিন ইনদিনাঅ; ইননা কুননা মুরসিলীন
বাংলা অর্থ
আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।
আয়াত 6
رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
রাহমাতাম মির রাববিক; ইননাহূ হুওাস সামীউল অলীম
বাংলা অর্থ
আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
আয়াত 7
رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
বাংলা উচ্চারণ
রাববিস সামাওাতি ওাল অরদি ওা মা বৈনাহুমা; ইন কুনতুম মূকিনীন
বাংলা অর্থ
যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সবকিছুর পালনকর্তা।
আয়াত 8
لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
লাঅ ইলাহা ইললা হুওা য়ুহয়ী ওা য়ুমীতু রাববুকুম ওা রাববু আবাঐকুমুল অওওালীন
বাংলা অর্থ
তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও পালনকর্তা।
আয়াত 9
بَلْ هُمْ فِى شَكٍّۢ يَلْعَبُونَ
বাংলা উচ্চারণ
বাল হুম ফী শাককিনয় য়ালাবূন
বাংলা অর্থ
এতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া-কৌতুক করছে।
আয়াত 10
فَٱرْتَقِبْ يَوْمَ تَأْتِى ٱلسَّمَآءُ بِدُخَانٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
ফারতাকিব য়াওমা তাতিস সামাঔ বিদুখানিম মুবীন
বাংলা অর্থ
অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে।
আয়াত 11
يَغْشَى ٱلنَّاسَ ۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
য়াঘশান নাসা হাযা অযাবুন অলীম
বাংলা অর্থ
যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 12
رَّبَّنَا ٱكْشِفْ عَنَّا ٱلْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
রাববানাক শিফ অননাল অযাবা ইননা মুমিনূন
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।
আয়াত 13
أَنَّىٰ لَهُمُ ٱلذِّكْرَىٰ وَقَدْ جَآءَهُمْ رَسُولٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
অননা লাহুমুয যিকরা ওা কাদ জাআহুম রাসূলুম মুবীন
বাংলা অর্থ
তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল।
আয়াত 14
ثُمَّ تَوَلَّوْا۟ عَنْهُ وَقَالُوا۟ مُعَلَّمٌۭ مَّجْنُونٌ
বাংলা উচ্চারণ
সুমমা তাওাললাও অনহু ওা কালূ মুঅললামুম মাজনূন
বাংলা অর্থ
অতঃপর তারা তাকে পৃষ্ঠপ্রদর্শন করে এবং বলে, সে তো উম্মাদ-শিখানো কথা বলে।
আয়াত 15
إِنَّا كَاشِفُوا۟ ٱلْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَآئِدُونَ
বাংলা উচ্চারণ
ইননা কাশিফুল অযাবি কালীলা; ইননাকুম আঐনদূন
বাংলা অর্থ
আমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পুনর্বস্থায় ফিরে যাবে।
আয়াত 16
يَوْمَ نَبْطِشُ ٱلْبَطْشَةَ ٱلْكُبْرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা নাবতিশুল বাতশা তাল কুবরা ইননা মুনতাকিমূন
বাংলা অর্থ
যেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই।
আয়াত 17
۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُولٌۭ كَرِيمٌ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ ফাতাননা কাবলাহুম কাওমা ফিরাওনা ওা জাআহুম রাসূলুন কারীম
বাংলা অর্থ
তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল,
আয়াত 18
أَنْ أَدُّوٓا۟ إِلَىَّ عِبَادَ ٱللَّهِ ۖ إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলা উচ্চারণ
অন অদদূও ইলৈয়া ইবাদাল লাহি ইননী লাকুম রাসূলুন অমীন
বাংলা অর্থ
এই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরীত বিশ্বস্ত রসূল।
আয়াত 19
وَأَن لَّا تَعْلُوا۟ عَلَى ٱللَّهِ ۖ إِنِّىٓ ءَاتِيكُم بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা অল লা তালূ অলাল লাহি ইননী আতীকুম বিসুলতানিম মুবীন
বাংলা অর্থ
আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি।
আয়াত 20
وَإِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ
বাংলা উচ্চারণ
ওা ইননী উযতু বি রাববী ওা রাববিকুম অন তারজুমূন
বাংলা অর্থ
তোমরা যাতে আমাকে প্রস্তরবর্ষণে হত্যা না কর, তজ্জন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরনাপন্ন হয়েছি।
আয়াত 21
وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى فَٱعْتَزِلُونِ
বাংলা উচ্চারণ
ওা ইল লাম তুমিনূ লী ফাতাযিলূন
বাংলা অর্থ
তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক।
আয়াত 22
فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوْمٌۭ مُّجْرِمُونَ
বাংলা উচ্চারণ
ফাদাঅ রাববাহূও অননা হাঔলাঐ কাওমুম মুজরিমূন
বাংলা অর্থ
অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়।
আয়াত 23
فَأَسْرِ بِعِبَادِى لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ
বাংলা উচ্চারণ
ফা অসরি বীবাদী লৈলান ইননাকুম মুততাবাঊন
বাংলা অর্থ
তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে।
আয়াত 24
وَٱتْرُكِ ٱلْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌۭ مُّغْرَقُونَ
বাংলা উচ্চারণ
ওাতরুকিল বাহরা রাহওান ইননাহুম জুনদুম মুঘরাকূন
বাংলা অর্থ
এবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী।
আয়াত 25
كَمْ تَرَكُوا۟ مِن جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ
বাংলা উচ্চারণ
কাম তারাকূ মিন জাননাতিনও ওা উয়ূন
বাংলা অর্থ
তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন,
আয়াত 26
وَزُرُوعٍۢ وَمَقَامٍۢ كَرِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা যুরূইনও ওা মাকা মিন কারীম
বাংলা অর্থ
কত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।
আয়াত 27
وَنَعْمَةٍۢ كَانُوا۟ فِيهَا فَٰكِهِينَ
বাংলা উচ্চারণ
ওা নামাতিন কানূ ফীহা ফাকিহীন
বাংলা অর্থ
কত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত।
আয়াত 28
كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَٰهَا قَوْمًا ءَاخَرِينَ
বাংলা উচ্চারণ
কাযালিকা ওা অওরাসনাহা কাওমান আখারীন
বাংলা অর্থ
এমনিই হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।
আয়াত 29
فَمَا بَكَتْ عَلَيْهِمُ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ وَمَا كَانُوا۟ مُنظَرِينَ
বাংলা উচ্চারণ
ফামা বাকাত অলৈহিমুস সামাঔ ওাল অরদু ওা মা কানূ মুনযারীন
বাংলা অর্থ
তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি।
আয়াত 30
وَلَقَدْ نَجَّيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنَ ٱلْعَذَابِ ٱلْمُهِينِ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ নাজজৈনা বানীএ ইসরাঅঈলা মিনালাযাবিল মুহীন
বাংলা অর্থ
আমি বনী-ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি।
আয়াত 31
مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُۥ كَانَ عَالِيًۭا مِّنَ ٱلْمُسْرِفِينَ
বাংলা উচ্চারণ
মিন ফিরাওন; ইননাহূ কানা আলিয়াম মিনাল মুসরিফীন
বাংলা অর্থ
ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।
আয়াত 32
وَلَقَدِ ٱخْتَرْنَٰهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদিখ তারনাহুম অলা ইলমিন অলাল আলামীন
বাংলা অর্থ
আমি জেনেশুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
আয়াত 33
وَءَاتَيْنَٰهُم مِّنَ ٱلْءَايَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٌۭا۟ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
ওা আতৈনাহুম মিনাল আয়াতি মা ফীহি বালাঔম মুবীন
বাংলা অর্থ
এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য।
আয়াত 34
إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ
বাংলা উচ্চারণ
ইননা হাঔলাঐ লা য়াকূলূন
বাংলা অর্থ
কাফেররা বলেই থাকে,
আয়াত 35
إِنْ هِىَ إِلَّا مَوْتَتُنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ
বাংলা উচ্চারণ
ইন হিয়া ইললা মাওতাতুনাল ঊলা ওা মা নাহনু বিমুন শারীন
বাংলা অর্থ
প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না।
আয়াত 36
فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ফাতূ বি আবাঐনাঅ ইনকুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এস।
আয়াত 37
أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍۢ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَٰهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
অহুম খায়রুন অম কাওমু তুববৈনও ওাললাযীনা মিন কাবলিহিম; অহলাকনাহুম ইননাহুম কানূ মুজরিমীন
বাংলা অর্থ
ওরা শ্রেষ্ঠ, না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওরা ছিল অপরাধী।
আয়াত 38
وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَٰعِبِينَ
বাংলা উচ্চারণ
ওা মা খালাকনাস সামাওাতি ওাল অরদা ওা মা বৈনা হুমা লাইবীন
বাংলা অর্থ
আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।
আয়াত 39
مَا خَلَقْنَٰهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
মা খালাকনাহুমাঅ ইললা বিলহাককি ওা লাকিননা অকসারাহুম লা য়ালামূন
বাংলা অর্থ
আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই বোঝে না।
আয়াত 40
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ مِيقَٰتُهُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
ইননা য়াওমাল ফাসলি মীকাতুহুম অজমাঈন
বাংলা অর্থ
নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।
আয়াত 41
يَوْمَ لَا يُغْنِى مَوْلًى عَن مَّوْلًۭى شَيْـًۭٔا وَلَا هُمْ يُنصَرُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা লা য়ুঘনী মাওলান অম মাওলান শৈঅনও ওা লা হুম য়ুনসারূন
বাংলা অর্থ
যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
আয়াত 42
إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ইললা মার রাহিমাল লাহ ইননাহূ হুওাল অযীযুর রাহীম
বাংলা অর্থ
তবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়।
আয়াত 43
إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ
বাংলা উচ্চারণ
ইননা শাজারাতায যাককূম
বাংলা অর্থ
নিশ্চয় যাক্কুম বৃক্ষ
আয়াত 44
طَعَامُ ٱلْأَثِيمِ
বাংলা উচ্চারণ
তাঅমুল অসীম
বাংলা অর্থ
পাপীর খাদ্য হবে;
আয়াত 45
كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ
বাংলা উচ্চারণ
কালমুহলি য়াঘলী ফিলবুতূন
বাংলা অর্থ
গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।
আয়াত 46
كَغَلْىِ ٱلْحَمِيمِ
বাংলা উচ্চারণ
কাঘালয়িল হামীম
বাংলা অর্থ
যেমন ফুটে পানি।
আয়াত 47
خُذُوهُ فَٱعْتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
খুযূহু ফাতিলূহু ইলা সাওাঐল জাহীম
বাংলা অর্থ
একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,
আয়াত 48
ثُمَّ صُبُّوا۟ فَوْقَ رَأْسِهِۦ مِنْ عَذَابِ ٱلْحَمِيمِ
বাংলা উচ্চারণ
সুমমা সুববূ ফাওকা রাসিহী মিন অযাবিল হামীম
বাংলা অর্থ
অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও,
আয়াত 49
ذُقْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْكَرِيمُ
বাংলা উচ্চারণ
যুক ইননাকা অনতাল অযীযুল কারীম
বাংলা অর্থ
স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।
আয়াত 50
إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمْتَرُونَ
বাংলা উচ্চারণ
ইননা হাযা মা কুনতুম বিহী তামতারূন
বাংলা অর্থ
এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে।
আয়াত 51
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى مَقَامٍ أَمِينٍۢ
বাংলা উচ্চারণ
ইননাল মুততাকীনা ফী মাকামিন অমীন
বাংলা অর্থ
নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে-
আয়াত 52
فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ
বাংলা উচ্চারণ
ফী জাননাতিনও ওা উয়ূন
বাংলা অর্থ
উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।
আয়াত 53
يَلْبَسُونَ مِن سُندُسٍۢ وَإِسْتَبْرَقٍۢ مُّتَقَٰبِلِينَ
বাংলা উচ্চারণ
য়ালবাসূনা মিন সুনদুসিনও ওা ইসতবরাকিম মুতাকাবিলীন
বাংলা অর্থ
তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।
আয়াত 54
كَذَٰلِكَ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍۢ
বাংলা উচ্চারণ
কাযালিকা ওা যাওওাজনাহুম বিহূরিন ঈন
বাংলা অর্থ
এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।
আয়াত 55
يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ
বাংলা উচ্চারণ
য়াদূনা ফীহা বিকুললি ফাকিহাতিন আমিনীন
বাংলা অর্থ
তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে।
আয়াত 56
لَا يَذُوقُونَ فِيهَا ٱلْمَوْتَ إِلَّا ٱلْمَوْتَةَ ٱلْأُولَىٰ ۖ وَوَقَىٰهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
লা য়াযূকূনা ফীহাল মাওতা ইললাল মাওতাতাল ঊলা ওা কাকাহুম অযাবাল জাহীম
বাংলা অর্থ
তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।
আয়াত 57
فَضْلًۭا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
বাংলা উচ্চারণ
ফাদলাম মির রাববিক; যালিকা হুওাল ফাওযুল অযীম
বাংলা অর্থ
আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য।
আয়াত 58
فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ফা ইননামা য়াসসারনাহু বিলিসানিকা লাললাহুম য়াতাযাককারূন
বাংলা অর্থ
আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।
আয়াত 59
فَٱرْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ
বাংলা উচ্চারণ
ফারতাকিব ইননাহুম মুরতা কিবূন
বাংলা অর্থ
অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।