আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ حمٓ
বাংলা উচ্চারণ
হামীএম
বাংলা অর্থ
হা-মীম।
আয়াত 2 تَنزِيلُ ٱلْكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ
বাংলা উচ্চারণ
তানযীলুল কিতাবি মিনাল লাহিল অযীযিল হাকীম
বাংলা অর্থ
পরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব।
আয়াত 3 إِنَّ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ لَءَايَٰتٍۢ لِّلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা ফিস সামাওাতি ওাল অরদি লা আয়াতিল লিলমুমিনীন
বাংলা অর্থ
নিশ্চয় নভোমন্ডল ও ভূ-মন্ডলে মুমিনদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 4 وَفِى خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٌۭ لِّقَوْمٍۢ يُوقِنُونَ
বাংলা উচ্চারণ
ওা ফী খালাকিকুম ওা মা য়াবুসসু মিন দাঅববাতিন আয়াতুল লিকাওমিনয়য়ূকিনূন
বাংলা অর্থ
আর তোমাদের সৃষ্টিতে এবং চারদিকে ছড়িয়ে রাখা জীব জন্তুর সৃজনের মধ্যেও নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য।
আয়াত 5 وَٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزْقٍۢ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٌۭ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ওাখতিলাফিল লৈলি ওাননাহারি ওা মাঅ অনযালাল লাহু মিনাস সামাঐ মির রিযকিন ফা অহয়া বিহিল অরদা বাদা মাওতিহা ওা তাসরীফির রিয়াহি আয়াতুল লিকাওমিনয় য়াকিলূন
বাংলা অর্থ
দিবারাত্রির পরিবর্তনে, আল্লাহ আকাশ থেকে যে রিযিক (বৃষ্টি) বর্ষণ করেন অতঃপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 6 تِلْكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِٱلْحَقِّ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
তিলকা আয়াতুল লাহি নাতলূহা অলিকা বিলহাকক, ফাবিঅয়য়ি হাদীসিম বাদাল লাহি ওা আয়াতিহী য়ুমিনূন
বাংলা অর্থ
এগুলো আল্লাহর আয়াত, যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে। অতএব, আল্লাহ ও তাঁর আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে।
আয়াত 7 وَيْلٌۭ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওৈলুল লিকুললি অফফাকিন অসীম
বাংলা অর্থ
প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ।
আয়াত 8 يَسْمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتْلَىٰ عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًۭا كَأَن لَّمْ يَسْمَعْهَا ۖ فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
য়াসমৌ আয়াতিল লাহি তুতলা অলৈহি সুমমা য়ুসিররু মুসতাকবিরান কাল লাম য়াসমাহা ফাবাশশিরহু বিঅযাবিন অলীম
বাংলা অর্থ
সে আল্লাহর আয়াতসমূহ শুনে, অতঃপর অহংকারী হয়ে জেদ ধরে, যেন সে আয়াত শুনেনি। অতএব, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
আয়াত 9 وَإِذَا عَلِمَ مِنْ ءَايَٰتِنَا شَيْـًٔا ٱتَّخَذَهَا هُزُوًا ۚ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌۭ مُّهِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইযা অলিমা মিন আয়াতিনা শৈঅনিত তাখাযাহা হুযুওা; উলাঐকা লাহুম অযাবুম মুহীন
বাংলা অর্থ
যখন সে আমার কোন আয়াত অবগত হয়, তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
আয়াত 10 مِّن وَرَآئِهِمْ جَهَنَّمُ ۖ وَلَا يُغْنِى عَنْهُم مَّا كَسَبُوا۟ شَيْـًۭٔا وَلَا مَا ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
বাংলা উচ্চারণ
মিনও ওারাঐহিম জাহাননামু ওা লা য়ুঘনী অনহুম মা কাসাবূ শৈঅনও ওা লা মাত তাখাযূ মিন দূনিল লাহি অওলিয়াআ ওা লাহুম অযাবুন অযীম
বাংলা অর্থ
তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা উপার্জন করেছে, তা তাদের কোন কাজে আসবে না, তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারাও নয়। তাদের জন্যে রয়েছে মহাশাস্তি।
আয়াত 11 هَٰذَا هُدًۭى ۖ وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌۭ مِّن رِّجْزٍ أَلِيمٌ
বাংলা উচ্চারণ
হাযা হুদানও ওাল লাযীনা কাফারূ বি আয়াতি রাববিহিম লাহুম অযাবুম মির রিজযিন অলীম
বাংলা অর্থ
এটা সৎপথ প্রদর্শন, আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 12 ۞ ٱللَّهُ ٱلَّذِى سَخَّرَ لَكُمُ ٱلْبَحْرَ لِتَجْرِىَ ٱلْفُلْكُ فِيهِ بِأَمْرِهِۦ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
অললাহুল লাযী সাহখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বি অমরিহী ওা লিতাবতাঘূ মিন ফাদলিহী ওা লাললাকুম তাশকুরূন
বাংলা অর্থ
তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের উপকারার্থে আয়ত্বাধীন করে দিয়েছেন, যাতে তাঁর আদেশক্রমে তাতে জাহাজ চলাচল করে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ কর ও তাঁর প্রতি কৃতজ্ঞ হও।
আয়াত 13 وَسَخَّرَ لَكُم مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا مِّنْهُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা সাখখারা লাকুম মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদি জামীঅম মিনহ; ইননা ফীযালিকা লা আয়াতিল লিকাওমিনয় য়াতাফাককারূন
বাংলা অর্থ
এবং আয়ত্ত্বাধীন করে দিয়েছেন তোমাদের, যা আছে নভোমন্ডলে ও যা আছে ভূমন্ডলে; তাঁর পক্ষ থেকে। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আয়াত 14 قُل لِّلَّذِينَ ءَامَنُوا۟ يَغْفِرُوا۟ لِلَّذِينَ لَا يَرْجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجْزِىَ قَوْمًۢا بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
কুল লিললাযীনা আমানূ য়াঘফিরূ লিললাযীনা লা য়ারজূনা অয়য়ামাল লাহি লিয়াজযিয়া কাওমাম বিমা কানূ য়াকসিবূন
বাংলা অর্থ
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদেরকে ক্ষমা করে, যারা আল্লাহর সে দিনগুলো সম্পর্কে বিশ্বাস রাখে না যাতে তিনি কোন সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন।
আয়াত 15 مَنْ عَمِلَ صَٰلِحًۭا فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ أَسَآءَ فَعَلَيْهَا ۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ
বাংলা উচ্চারণ
মা অমিলা সালিহান ফালিনাফসিহী ওা মান অসাআ ফালৈহা সুমমা ইলা রাববিকুম তুরজাঊন
বাংলা অর্থ
যে সৎকাজ করছে, সে নিজের কল্যাণার্থেই তা করছে, আর যে অসৎকাজ করছে, তা তার উপরই বর্তাবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে।
আয়াত 16 وَلَقَدْ ءَاتَيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْكِتَٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلْنَٰهُمْ عَلَى ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ আতৈনা বানীএ ইসরাঅঈলাল কিতাবা ওালহুকমা ওান নুবুওওাতা ওা রাযাকনাহুম মিনাত তৈয়িবাতি ওা ফাদদালনাহুমঅলাল আলামীন
বাংলা অর্থ
আমি বনী ইসরাঈলকে কিতাব, রাজত্ব ও নবুওয়ত দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন রিযিক দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
আয়াত 17 وَءَاتَيْنَٰهُم بَيِّنَٰتٍۢ مِّنَ ٱلْأَمْرِ ۖ فَمَا ٱخْتَلَفُوٓا۟ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۚ إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
ওা আতৈনাহুম বৈয়িনাতিম মিনাল অমরি ফামাখ তালাফূও ইললা মিম বাদি মা জাআহুমুল ইলমু বাঘয়াম বৈনাহুম; ইননা রাববাকা য়াকদী বৈনাহুম য়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি য়াখতালিফূন
বাংলা অর্থ
আরও দিয়েছিলাম তাদেরকে ধর্মের সুস্পষ্ট প্রমাণাদি। অতঃপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে। তারা যে বিষয়ে মতভেদ করত, আপনার পালনকর্তা কেয়ামতের দিন তার ফয়সালা করে দেবেন।
আয়াত 18 ثُمَّ جَعَلْنَٰكَ عَلَىٰ شَرِيعَةٍۢ مِّنَ ٱلْأَمْرِ فَٱتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَآءَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
সুমমা জালনাকা অলা শারীঅতিম মিনাল অমরি ফাততাবিহা ওা লা তাততাবিঅহওাআললাযীনা লা য়ালামূন
বাংলা অর্থ
এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর। অতএব, আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না।
আয়াত 19 إِنَّهُمْ لَن يُغْنُوا۟ عَنكَ مِنَ ٱللَّهِ شَيْـًۭٔا ۚ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۖ وَٱللَّهُ وَلِىُّ ٱلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
ইননাহুম লানয় য়ুঘনূ অনকা মিনাল লাহি শৈআ; ওা ইননায যালিমীনা বাদুহুম অওলিয়াঔ বাদিনও ওাললাহু ওালিয়য়ুল মুততাকীন
বাংলা অর্থ
আল্লাহর সামনে তারা আপনার কোন উপকারে আসবে না। যালেমরা একে অপরের বন্ধু। আর আল্লাহ পরহেযগারদের বন্ধু।
আয়াত 20 هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّقَوْمٍۢ يُوقِنُونَ
বাংলা উচ্চারণ
হাযা বাসাঐরু লিননাসি ওা হুদানও ওা রাহমাতুল লিকাওমিনয় য়ূকিনূন
বাংলা অর্থ
এটা মানুষের জন্যে জ্ঞানের কথা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত।
আয়াত 21 أَمْ حَسِبَ ٱلَّذِينَ ٱجْتَرَحُوا۟ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجْعَلَهُمْ كَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءًۭ مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ ۚ سَآءَ مَا يَحْكُمُونَ
বাংলা উচ্চারণ
অম হাসিবাল লাযীনাজ তারাহুস সৈয়িআতি অন নাজালাহুম কাললাযীনা আমানূ ওা অমিলু সালিহাতি সাওাআম মাহয়াহুম ওা মামাতুহুম; সাআ মা য়াহকুমূন
বাংলা অর্থ
যারা দুস্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে, আমি তাদেরকে সে লোকদের মত করে দেব, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মুত্যু কি সমান হবে? তাদের দাবী কত মন্দ।
আয়াত 22 وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَلِتُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা খালাকাল লাহুস সামাওাতি ওাল অরদা বিলহাককি ওা লিতুজযা কুললু নাফসিম বিমা কাসাবাত ওা হুম লা য়ুযলামূন
বাংলা অর্থ
আল্লাহ নভোমন্ডল ও ভূ-মন্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেন, যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায়। তাদের প্রতি যুলুম করা হবে না।
আয়াত 23 أَفَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلْمٍۢ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِۦ وَقَلْبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةًۭ فَمَن يَهْدِيهِ مِنۢ بَعْدِ ٱللَّهِ ۚ أَفَلَا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
অফারায়তা মানিত তাখাযা ইলাহাহূ হাওাহু ওা অদাল লাহুল লাহু অলা ইলমিনও ওা খাতামা অলা সামিহী ওা কালবিহী ওা জালা অলা বাসারিহী ঘিশাওাতান ফামানয় য়াহদীহি মিম বাদিল লাহ; অফালা তাযাককারূন
বাংলা অর্থ
আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে তার খেয়াল-খুশীকে স্বীয় উপাস্য স্থির করেছে? আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তরে মহর এঁটে দিয়েছেন এবং তার চোখের উপর রেখেছেন পর্দা। অতএব, আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে? তোমরা কি চিন্তাভাবনা কর না?
আয়াত 24 وَقَالُوا۟ مَا هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَآ إِلَّا ٱلدَّهْرُ ۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنْ عِلْمٍ ۖ إِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ
বাংলা উচ্চারণ
ওা কালূ মা হিয়া ইললা হায়াতুনাদ দুনয়া নামূতু ওা নাহয়া ওা মা য়ুহলিকুনাঅ ইললাদ দাহর; ওা মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইললায়াযুননূন
বাংলা অর্থ
তারা বলে, আমাদের পার্থিব জীবনই তো শেষ; আমরা মরি ও বাঁচি মহাকালই আমাদেরকে ধ্বংস করে। তাদের কাছে এ ব্যাপারে কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমান করে কথা বলে।
আয়াত 25 وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍۢ مَّا كَانَ حُجَّتَهُمْ إِلَّآ أَن قَالُوا۟ ٱئْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওা ইযা তুতলা অলৈহিম আয়াতুনা বৈয়িনাতিম মা কানা হুজজাতাহুম ইললাঅ অন কালুতূ বি আবাঐনাঅ ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন একথা বলা ছাড়া তাদের কোন মুক্তিই থাকে না যে, তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আস।
আয়াত 26 قُلِ ٱللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কুলিল লাহু য়ুহয়ীকুম সুমমা য়ুমীতুকুম সুমমা য়াজমৌকুম ইলা য়াওমিল কিয়ামাতি লা রৈবা ফীহি ওা লাকিননা অকসারান নাসি লা য়ালামূন
বাংলা অর্থ
আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন, অতঃপর তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোন সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না।
আয়াত 27 وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوْمَئِذٍۢ يَخْسَرُ ٱلْمُبْطِلُونَ
বাংলা উচ্চারণ
ওা লিললাহি মুলকুস সামাওাতি ওাল অরদ; ওা য়াওমা তাকূমুস সাঅতু য়াওমা ইযিনয় য়াখসারুল মুবতিলূন
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূ-মন্ডলের রাজত্ব আল্লাহরই। যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
আয়াত 28 وَتَرَىٰ كُلَّ أُمَّةٍۢ جَاثِيَةًۭ ۚ كُلُّ أُمَّةٍۢ تُدْعَىٰٓ إِلَىٰ كِتَٰبِهَا ٱلْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা তারা কুললা উমমাতিন জাসিয়াহ; কুললু উমমাতিন তুদাঅ ইলা কিতাবিহা অল য়াওমা তুজযাওনা মা কুনতুম তামালূন
বাংলা অর্থ
আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজানু অবস্থায়। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে বলা হবে। তোমরা যা করতে, অদ্য তোমারদেরকে তার প্রতিফল দেয়া হবে।
আয়াত 29 هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيْكُم بِٱلْحَقِّ ۚ إِنَّا كُنَّا نَسْتَنسِخُ مَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
হাযা কিতাবুনা য়ানতিকু অলৈকুম বিলহাকক; ইননা কুননা নাসতানসিখু মা কুনতুম তামালূন
বাংলা অর্থ
আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম।
আয়াত 30 فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِى رَحْمَتِهِۦ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ফা অমমাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাববুহুম ফী রাহমাতিহ; যালিকা হুওাল ফাওযুল মুবীন
বাংলা অর্থ
যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদেরকে তাদের পালনকর্তা স্বীয় রহমতে দাখিল করবেন। এটাই প্রকাশ্য সাফল্য।
আয়াত 31 وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَفَلَمْ تَكُنْ ءَايَٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَٱسْتَكْبَرْتُمْ وَكُنتُمْ قَوْمًۭا مُّجْرِمِينَ
বাংলা উচ্চারণ
ওা অমমাল লাযীনা কাফারূও অফালাম তাকুন আয়াতী তুতলা অলৈকুম ফাসতাকবারতুম ওা কুনতুম কাওমাম মুজরিমীন
বাংলা অর্থ
আর যারা কুফর করেছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি আয়াতসমূহ পঠিত হত না? কিন্তু তোমরা অহংকার করছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।
আয়াত 32 وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَٱلسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِى مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّۭا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ
বাংলা উচ্চারণ
ওা ইযা কীলা ইননা ওাদাললাহি হাককুনও ওাস সাঅতু লা রৈবা ফীহা কুলতুম মা নাদরী মাস সাঅতু ইন নাযুননু ইললা যাননানও ওা মা নাহনু বিমুসতৈকিনীন
বাংলা অর্থ
যখন বলা হত, আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোন সন্দেহ নেই, তখন তোমরা বলতে আমরা জানি না কেয়ামত কি ? আমরা কেবল ধারণাই করি এবং এ বিষয়ে আমরা নিশ্চিত নই।
আয়াত 33 وَبَدَا لَهُمْ سَيِّـَٔاتُ مَا عَمِلُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলা উচ্চারণ
ওা বাদা লাহুম সৈয়িআতু মা অমিলূ ওা হাকা বিহিম মা কানূ বিহী য়াসতাহযিঊন
বাংলা অর্থ
তাদের মন্দ কর্ম গুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আযাব নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তা তাদেরকে গ্রাস করবে।
আয়াত 34 وَقِيلَ ٱلْيَوْمَ نَنسَىٰكُمْ كَمَا نَسِيتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَا وَمَأْوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ
বাংলা উচ্চারণ
ওা কীলাল য়াওমা নানসাকুম কামা নাসীতুম লিকাআ য়াওমিকুম হাযা ওা মাওাকুমুন নারু ওা মা লাকুম মিন নাসিরীন
বাংলা অর্থ
বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই।
আয়াত 35 ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذْتُمْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوًۭا وَغَرَّتْكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ فَٱلْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
বাংলা উচ্চারণ
যালিকুম বি অননাকুমুত তাখাযতুম আয়াতিল লাহি হুযুওানও ওা ঘাররাতকুমুল হায়াতুদ দুনয়া; ফাল য়াওমা লা য়ুখরাজূনা মিনহা ওা লাহুম য়ুসতাতাবূন
বাংলা অর্থ
এটা এজন্যে যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টারূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা চাওয়া হবে না।
আয়াত 36 فَلِلَّهِ ٱلْحَمْدُ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَرَبِّ ٱلْأَرْضِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ফালিললাহিল হামদু রাববিস সামাওাতি ওা রাববিল অরদি রাববিলালামীন
বাংলা অর্থ
অতএব, বিশ্বজগতের পালনকর্তা, ভূ-মন্ডলের পালনকর্তা ও নভোমন্ডলের পালনকর্তা আল্লাহর-ই প্রশংসা।
আয়াত 37 وَلَهُ ٱلْكِبْرِيَآءُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
ওা লাহুল কিবরিয়াঔ ফিসসামাওাতি ওাল অরদি ওা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
নভোমন্ডলে ও ভূ-মন্ডলে তাঁরই গৌরব। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।