☾ আল-কোরআন
সূরা 50 · মাক্কী

কাফ ق

Qaf · 45 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قٓ ۚ وَٱلْقُرْءَانِ ٱلْمَجِيدِ
বাংলা উচ্চারণ
কাঅফ; ওাল কুর আনিল মাজীদ
বাংলা অর্থ
ক্বাফ! সম্মানিত কোরআনের শপথ;
আয়াত 2
بَلْ عَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌۭ مِّنْهُمْ فَقَالَ ٱلْكَٰفِرُونَ هَٰذَا شَىْءٌ عَجِيبٌ
বাংলা উচ্চারণ
বাল অজিবূও অন জাঅহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরূনা হাযা শৈউন অজীব
বাংলা অর্থ
বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে। অতঃপর কাফেররা বলেঃ এটা আশ্চর্যের ব্যাপার।
আয়াত 3
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا ۖ ذَٰلِكَ رَجْعٌۢ بَعِيدٌۭ
বাংলা উচ্চারণ
ঐযা মিতনা ওা কুননা তুরাবান যালিকা রাজুম বাঈদ
বাংলা অর্থ
আমরা মরে গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব? এ প্রত্যাবর্তন সুদূরপরাহত।
আয়াত 4
قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ ٱلْأَرْضُ مِنْهُمْ ۖ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظٌۢ
বাংলা উচ্চারণ
কাদ অলিমনা মা তানকুসুলারদু মিনহুম ওা ইনদানা কিতাবুন হাফীয
বাংলা অর্থ
মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে, তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব।
আয়াত 5
بَلْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِىٓ أَمْرٍۢ مَّرِيجٍ
বাংলা উচ্চারণ
বাল কাযযাবূ বিলহাককি লামমা জাআহুম ফাহুম ফীএ অমরিম মারীজ
বাংলা অর্থ
বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে। ফলে তারা সংশয়ে পতিত রয়েছে।
আয়াত 6
أَفَلَمْ يَنظُرُوٓا۟ إِلَى ٱلسَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٍۢ
বাংলা উচ্চারণ
অফালাম য়ানযুরূও ইলাস সামাঐ ফাওকাহুম কৈফা বানৈনাহা ওা যৈয়াননাহা ওা মা লাহা মিন ফুরূজ
বাংলা অর্থ
তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি? তাতে কোন ছিদ্রও নেই।
আয়াত 7
وَٱلْأَرْضَ مَدَدْنَٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍۭ بَهِيجٍۢ
বাংলা উচ্চারণ
ওাল অরদা মাদাদনাহা ওা অলকৈনা ফীহা রাওাসিয়া ওা অমবাতনা ফীহা মিন কুললি যাওজিম বাহীজ
বাংলা অর্থ
আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদগত করেছি।
আয়াত 8
تَبْصِرَةًۭ وَذِكْرَىٰ لِكُلِّ عَبْدٍۢ مُّنِيبٍۢ
বাংলা উচ্চারণ
তাবসিরাতানও ওা যিকরা লিকুললি অবদিম মুনীব
বাংলা অর্থ
এটা জ্ঞান আহরণ ও স্মরণ করার মত ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্যে।
আয়াত 9
وَنَزَّلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ مُّبَٰرَكًۭا فَأَنۢبَتْنَا بِهِۦ جَنَّٰتٍۢ وَحَبَّ ٱلْحَصِيدِ
বাংলা উচ্চারণ
ওা নাযযালনা মিনাস সামাঐ মাআম মুবারাকান ফা অমবাতনা বিহী জাননাতিনও ওা হাববাল হাসীদ
বাংলা অর্থ
আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তদ্বারা বাগান ও শস্য উদগত করি, যেগুলোর ফসল আহরণ করা হয়।
আয়াত 10
وَٱلنَّخْلَ بَاسِقَٰتٍۢ لَّهَا طَلْعٌۭ نَّضِيدٌۭ
বাংলা উচ্চারণ
ওাননাখলা বাসিকাতিল লাহা তালুন নাদীদ
বাংলা অর্থ
এবং লম্বমান খর্জুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খর্জুর,
আয়াত 11
رِّزْقًۭا لِّلْعِبَادِ ۖ وَأَحْيَيْنَا بِهِۦ بَلْدَةًۭ مَّيْتًۭا ۚ كَذَٰلِكَ ٱلْخُرُوجُ
বাংলা উচ্চারণ
রিযকাল লিলিবাদ, ওা অহয়ৈনা বিহী বালদাতাম মৈতা; কাযালিকাল খুরূজ
বাংলা অর্থ
বান্দাদের জীবিকাস্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি। এমনিভাবে পুনরুত্থান ঘটবে।
আয়াত 12
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ وَأَصْحَٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ
বাংলা উচ্চারণ
কাযযাবাত কাবলাহুম কাওমু নূহিনও ওা অশাবুর রাসসি ওা সামূদ
বাংলা অর্থ
তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নূহের সম্প্রদায়, কুপবাসীরা এবং সামুদ সম্প্রদায়।
আয়াত 13
وَعَادٌۭ وَفِرْعَوْنُ وَإِخْوَٰنُ لُوطٍۢ
বাংলা উচ্চারণ
ওা আদুনও ওা ফিরাওনু ওিখওানু লূত
বাংলা অর্থ
আদ, ফেরাউন, ও লূতের সম্প্রদায়,
আয়াত 14
وَأَصْحَٰبُ ٱلْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍۢ ۚ كُلٌّۭ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ
বাংলা উচ্চারণ
ওা অশাবুল অয়কাতি ওা কাওমু তুববা; কুললুন কাযযাবার রুসুলা ফাহাককা ওাঈদ
বাংলা অর্থ
বনবাসীরা এবং তোব্বা সম্প্রদায়। প্রত্যেকেই রসূলগণকে মিথ্যা বলেছে, অতঃপর আমার শাস্তির যোগ্য হয়েছে।
আয়াত 15
أَفَعَيِينَا بِٱلْخَلْقِ ٱلْأَوَّلِ ۚ بَلْ هُمْ فِى لَبْسٍۢ مِّنْ خَلْقٍۢ جَدِيدٍۢ
বাংলা উচ্চারণ
অফা য়ীনা বিলখালকিল অওওাল; বাল হুম ফী লাবসিম মিন খালকিন জাদীদ
বাংলা অর্থ
আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষন করেছে।
আয়াত 16
وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِۦ نَفْسُهُۥ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ ٱلْوَرِيدِ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ খালাকনাল ইনসানা ওা নালামু মা তুওাসওিসু বিহী নাফসুহূ ওা নাহনু অকরাবু ইলৈহি মিন হাবলিল ওারীদ
বাংলা অর্থ
আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে, সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী।
আয়াত 17
إِذْ يَتَلَقَّى ٱلْمُتَلَقِّيَانِ عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٌۭ
বাংলা উচ্চারণ
ইয য়াতালাককাল মুতালাককি য়ানি অনিল য়ামীনি ওা অনিশ শিমালি কাঈদ
বাংলা অর্থ
যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে।
আয়াত 18
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌۭ
বাংলা উচ্চারণ
মা য়ালফিযু মিন কাওলিন ইললা লাদৈহি রাকীবুন অতীদ
বাংলা অর্থ
সে যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।
আয়াত 19
وَجَآءَتْ سَكْرَةُ ٱلْمَوْتِ بِٱلْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ
বাংলা উচ্চারণ
ওা জাআত কুললু নাফসিম মাহা সাঐকুনও ওা শাহীদ
বাংলা অর্থ
মৃত্যুযন্ত্রণা নিশ্চিতই আসবে। এ থেকেই তুমি টালবাহানা করতে।
আয়াত 20
وَنُفِخَ فِى ٱلصُّورِ ۚ ذَٰلِكَ يَوْمُ ٱلْوَعِيدِ
বাংলা উচ্চারণ
ওা নুফিখা ফিস সূর; যালিকা য়াওমুল ওাঈদ
বাংলা অর্থ
এবং শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন।
আয়াত 21
وَجَآءَتْ كُلُّ نَفْسٍۢ مَّعَهَا سَآئِقٌۭ وَشَهِيدٌۭ
বাংলা উচ্চারণ
ওা জাআত কুললু নাফসিম মাহা সাঐকুনও ওা শাহীদ
বাংলা অর্থ
প্রত্যেক ব্যক্তি আগমন করবে। তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী।
আয়াত 22
لَّقَدْ كُنتَ فِى غَفْلَةٍۢ مِّنْ هَٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلْيَوْمَ حَدِيدٌۭ
বাংলা উচ্চারণ
লাকাদ কুনতা ফী ঘাফ লাতিম মিন হাযা ফাকাশাফনা অনকা ঘিতাআকা ফাবাসারুকাল য়াওমা হাদীদ
বাংলা অর্থ
তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে। এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি। ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ন।
আয়াত 23
وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَىَّ عَتِيدٌ
বাংলা উচ্চারণ
ওা কালা কারীনুহূ হাযা মা লাদৈয়া অতীদ
বাংলা অর্থ
তার সঙ্গী ফেরেশতা বলবেঃ আমার কাছে যে, আমলনামা ছিল, তা এই।
আয়াত 24
أَلْقِيَا فِى جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍۢ
বাংলা উচ্চারণ
অলকিয়া ফী জাহাননামা কুললা কাফফারিন অনীদ
বাংলা অর্থ
তোমরা উভয়েই নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে,
আয়াত 25
مَّنَّاعٍۢ لِّلْخَيْرِ مُعْتَدٍۢ مُّرِيبٍ
বাংলা উচ্চারণ
মাননাইল লিলখায়রি মুতাদিম মুরীব
বাংলা অর্থ
যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।
আয়াত 26
ٱلَّذِى جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلْقِيَاهُ فِى ٱلْعَذَابِ ٱلشَّدِيدِ
বাংলা উচ্চারণ
অললাযী জালা মাল লাহি ইলাহান আখারা ফা অলকিয়াহু ফিলাযাবিশ শাদীদ
বাংলা অর্থ
যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।
আয়াত 27
۞ قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطْغَيْتُهُۥ وَلَٰكِن كَانَ فِى ضَلَٰلٍۭ بَعِيدٍۢ
বাংলা উচ্চারণ
কালা কারীনুহূ রাববানা মাঅ অতঘৈতুহূ ওা লাকিন কানা ফী দালাহিম বাঈদ
বাংলা অর্থ
তার সঙ্গী শয়তান বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুতঃ সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত।
আয়াত 28
قَالَ لَا تَخْتَصِمُوا۟ لَدَىَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُم بِٱلْوَعِيدِ
বাংলা উচ্চারণ
কালা লা তাখতাসিমূ লাদায়য়া ওা কাদ কাদদামতু ইলৈকুম বিলওাঈদ
বাংলা অর্থ
আল্লাহ বলবেনঃ আমার সামনে বাকবিতন্ডা করো না আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম।
আয়াত 29
مَا يُبَدَّلُ ٱلْقَوْلُ لَدَىَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٍۢ لِّلْعَبِيدِ
বাংলা উচ্চারণ
মা য়ুবাদদালুল কাওলু লাদৈয়া ওা মাঅ অনা বিযাল লামিল লিলাবীদ
বাংলা অর্থ
আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই।
আয়াত 30
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍۢ
বাংলা উচ্চারণ
য়াওমা নাকূলু লিজাহাননামা হালিম তালাতি ওা তাকূলু হাল মিম মাযীদ
বাংলা অর্থ
যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব; তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবেঃ আরও আছে কি?
আয়াত 31
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
বাংলা উচ্চারণ
ওা উযলিফাতিল জাননাতু লিল মুততাকীনা ঘৈরা বাঈদ
বাংলা অর্থ
জান্নাতকে উপস্থিত করা হবে খোদাভীরুদের অদূরে।
আয়াত 32
هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍۢ
বাংলা উচ্চারণ
হাযা মা তূঅদূনা লিকুললি অওওাবিন হাফীয
বাংলা অর্থ
তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
আয়াত 33
مَّنْ خَشِىَ ٱلرَّحْمَٰنَ بِٱلْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍۢ مُّنِيبٍ
বাংলা উচ্চারণ
মান খাশিয়ার রাহমানা বিলঘৈবি ওা জাআ বিকালবিম মুনীব
বাংলা অর্থ
যে না দেখে দয়াময় আল্লাহ তা’আলাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হত।
আয়াত 34
ٱدْخُلُوهَا بِسَلَٰمٍۢ ۖ ذَٰلِكَ يَوْمُ ٱلْخُلُودِ
বাংলা উচ্চারণ
উদখুলূহা বিসালামিন যালিকা য়াওমুল খুলূদ
বাংলা অর্থ
তোমরা এতে শান্তিতে প্রবেশ কর। এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন।
আয়াত 35
لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌۭ
বাংলা উচ্চারণ
লাহুম মা য়াশাঅঊনা ফীহা ওা লাদৈনা মাযীদ
বাংলা অর্থ
তারা তথায় যা চাইবে, তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক।
আয়াত 36
وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُم بَطْشًۭا فَنَقَّبُوا۟ فِى ٱلْبِلَٰدِ هَلْ مِن مَّحِيصٍ
বাংলা উচ্চারণ
ওা কাম অহলাকনা কাবলাহুম মিন কারনিন হুম অশাদদু মিনহুম বাতশান ফানাককাবূ ফিল বিলাদ, হাল মিম মাহীস
বাংলা অর্থ
আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি, তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং দেশে-বিদেশে বিচরণ করে ফিরত। তাদের কোন পলায়ন স্থান ছিল না।
আয়াত 37
إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلْبٌ أَوْ أَلْقَى ٱلسَّمْعَ وَهُوَ شَهِيدٌۭ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহূ কালবুন অও অলকাস সামা ওা হুওা শাহীদ
বাংলা অর্থ
এতে উপদেশ রয়েছে তার জন্যে, যার অনুধাবন করার মত অন্তর রয়েছে। অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে।
আয়াত 38
وَلَقَدْ خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ খালাকনাস সামাওাতি ওাল অরদা ওা মা বৈনাহুমা ফী সিততাতি অয়য়ামিন ওা মা মাসসানা মিল লুঘূব
বাংলা অর্থ
আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি।
আয়াত 39
فَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ ٱلشَّمْسِ وَقَبْلَ ٱلْغُرُوبِ
বাংলা উচ্চারণ
ফাসবির অলা মা য়াকূলূনা ওা সাববিহ বিহামদি রাববিকা কাবলা তুলূইশ শামসি ওা কাবলাল ঘুরূব
বাংলা অর্থ
অতএব, তারা যা কিছু বলে, তজ্জন্যে আপনি ছবর করুন এবং, সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন।
আয়াত 40
وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَٰرَ ٱلسُّجُودِ
বাংলা উচ্চারণ
ওা মিনাল লৈলি ফাসাববিহ হু ওা অদবারাস সুজূদ
বাংলা অর্থ
রাত্রির কিছু অংশে তাঁর পবিত্রতা ঘোষণা করুন এবং নামাযের পশ্চাতেও।
আয়াত 41
وَٱسْتَمِعْ يَوْمَ يُنَادِ ٱلْمُنَادِ مِن مَّكَانٍۢ قَرِيبٍۢ
বাংলা উচ্চারণ
ওাসতামি য়াওমা য়ুনা দিল মুনাদি মিম মাকানিন কারীব
বাংলা অর্থ
শুন, যে দিন এক আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহবান করবে।
আয়াত 42
يَوْمَ يَسْمَعُونَ ٱلصَّيْحَةَ بِٱلْحَقِّ ۚ ذَٰلِكَ يَوْمُ ٱلْخُرُوجِ
বাংলা উচ্চারণ
য়াওমা য়াসমাঊনাস সৈ হাতা বিলহাকক যালিকা য়াওমুল খুরূজ
বাংলা অর্থ
যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেদিনই পুনরত্থান দিবস।
আয়াত 43
إِنَّا نَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَإِلَيْنَا ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
ইননা নাহনু নুহয়ী ওা নুমীতু ওা ইলৈনাল মাসীর
বাংলা অর্থ
আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন।
আয়াত 44
يَوْمَ تَشَقَّقُ ٱلْأَرْضُ عَنْهُمْ سِرَاعًۭا ۚ ذَٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرٌۭ
বাংলা উচ্চারণ
য়াওমা তাশাককাকুল অরদু অনহুম সিরাআ; যালিকা হাশরুন অলৈনা য়াসীর
বাংলা অর্থ
যেদিন ভূমন্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে আসবে। এটা এমন সমবেত করা, যা আমার জন্যে অতি সহজ।
আয়াত 45
نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِجَبَّارٍۢ ۖ فَذَكِّرْ بِٱلْقُرْءَانِ مَن يَخَافُ وَعِيدِ
বাংলা উচ্চারণ
নাহনু অলামু বিমা য়াকূলূনা ওা মাঅ অনতা অলিহিম বিজাববারিন ফাযাককির বিল কুরানি মানয় য়াখাফু ওাঈদ
বাংলা অর্থ
তারা যা বলে, তা আমি সম্যক অবগত আছি। আপনি তাদের উপর জোরজবরকারী নন। অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন।