☾ আল-কোরআন
সূরা 51 · মাক্কী

আয-যারিয়াত الذاريات

Adh-Dhariyat · 60 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلذَّٰرِيَٰتِ ذَرْوًۭا
বাংলা উচ্চারণ
ওাযযারিয়াতি যারওা
বাংলা অর্থ
কসম ঝঞ্ঝাবায়ুর।
আয়াত 2
فَٱلْحَٰمِلَٰتِ وِقْرًۭا
বাংলা উচ্চারণ
ফালহামিলাতি ওিকরা
বাংলা অর্থ
অতঃপর বোঝা বহনকারী মেঘের।
আয়াত 3
فَٱلْجَٰرِيَٰتِ يُسْرًۭا
বাংলা উচ্চারণ
ফালজারিয়াতি য়ুসরা
বাংলা অর্থ
অতঃপর মৃদু চলমান জলযানের,
আয়াত 4
فَٱلْمُقَسِّمَٰتِ أَمْرًا
বাংলা উচ্চারণ
ফালমুকাসসিমাতি অমরা
বাংলা অর্থ
অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,
আয়াত 5
إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌۭ
বাংলা উচ্চারণ
ইননামা তূঅদূনা লাসাদিক
বাংলা অর্থ
তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
আয়াত 6
وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইননাদ দীনা লা ওাকি
বাংলা অর্থ
ইনসাফ অবশ্যম্ভাবী।
আয়াত 7
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ
বাংলা উচ্চারণ
ওাসসামাঐ যাতিল হুবুক
বাংলা অর্থ
পথবিশিষ্ট আকাশের কসম,
আয়াত 8
إِنَّكُمْ لَفِى قَوْلٍۢ مُّخْتَلِفٍۢ
বাংলা উচ্চারণ
ইননাকুম লাফী কাওলিম মুখতালিফ
বাংলা অর্থ
তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।
আয়াত 9
يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ
বাংলা উচ্চারণ
য়ুফাকু অনহু মান উফিক
বাংলা অর্থ
যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,
আয়াত 10
قُتِلَ ٱلْخَرَّٰصُونَ
বাংলা উচ্চারণ
কুতিলাল খাররাসূন
বাংলা অর্থ
অনুমানকারীরা ধ্বংস হোক,
আয়াত 11
ٱلَّذِينَ هُمْ فِى غَمْرَةٍۢ سَاهُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা হুম ফী ঘামরাতিন সাহূন
বাংলা অর্থ
যারা উদাসীন, ভ্রান্ত।
আয়াত 12
يَسْـَٔلُونَ أَيَّانَ يَوْمُ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
য়াসালূনা অয়য়ানা য়াওমুদ দীন
বাংলা অর্থ
তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?
আয়াত 13
يَوْمَ هُمْ عَلَى ٱلنَّارِ يُفْتَنُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা হুম অলান নারি য়ুফতানূন
বাংলা অর্থ
যেদিন তারা অগ্নিতে পতিত হবে,
আয়াত 14
ذُوقُوا۟ فِتْنَتَكُمْ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ
বাংলা উচ্চারণ
যূকূ ফিতনাতাকুম হা যাল লাযী কুনতুম বিহী তাস তাজিলূন
বাংলা অর্থ
তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।
আয়াত 15
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍ
বাংলা উচ্চারণ
ইননাল মুততাকীনা ফী জাননাতিনও ওা উয়ূন
বাংলা অর্থ
খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।
আয়াত 16
ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
আখিযীনা মাঅ আতাহুম রাববুহুম; ইননাহুম কানূ কাবলা যালিকা মুহসিনীন
বাংলা অর্থ
এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,
আয়াত 17
كَانُوا۟ قَلِيلًۭا مِّنَ ٱلَّيْلِ مَا يَهْجَعُونَ
বাংলা উচ্চারণ
কানূ কালীলাম মিনাল লৈলি মা য়াহজাঊন
বাংলা অর্থ
তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,
আয়াত 18
وَبِٱلْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
বাংলা উচ্চারণ
ওা বিলাশারি হুম য়াসতাঘফিরূন
বাংলা অর্থ
রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,
আয়াত 19
وَفِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
বাংলা উচ্চারণ
ওা ফীএ অমওালিহিম হাককুল লিসসাঐলি ওালমাহরূম
বাংলা অর্থ
এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।
আয়াত 20
وَفِى ٱلْأَرْضِ ءَايَٰتٌۭ لِّلْمُوقِنِينَ
বাংলা উচ্চারণ
ওা ফিল অরদি আয়াতুল লিলমূকিনীন
বাংলা অর্থ
বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,
আয়াত 21
وَفِىٓ أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ফীএ অনফুসিকুম; অফালা তুবসিরূন
বাংলা অর্থ
এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?
আয়াত 22
وَفِى ٱلسَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ
বাংলা উচ্চারণ
ওা ফিসসামাঐ রিযকুকুম ওা মা তূঅদূন
বাংলা অর্থ
আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।
আয়াত 23
فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ لَحَقٌّۭ مِّثْلَ مَآ أَنَّكُمْ تَنطِقُونَ
বাংলা উচ্চারণ
ফাওা রাববিস সামাঐ ওাল অরদি ইননাহূ লাহাককুম মিসলা মা অননাকুম তানতিকূন
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।
আয়াত 24
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَٰهِيمَ ٱلْمُكْرَمِينَ
বাংলা উচ্চারণ
হাল অতাকা হাদীসু দৈফি ইবরাহীমাল মুকরামীন
বাংলা অর্থ
আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?
আয়াত 25
إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًۭا ۖ قَالَ سَلَٰمٌۭ قَوْمٌۭ مُّنكَرُونَ
বাংলা উচ্চারণ
ইয দাখালূ অলৈহি ফাকালূ সালামান কালা সালামুন কাওমুম মুনকারূন
বাংলা অর্থ
যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।
আয়াত 26
فَرَاغَ إِلَىٰٓ أَهْلِهِۦ فَجَآءَ بِعِجْلٍۢ سَمِينٍۢ
বাংলা উচ্চারণ
ফারাঘা ইলাঅ অহলিহী ফাজাআ বীজলিন সামীন
বাংলা অর্থ
অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।
আয়াত 27
فَقَرَّبَهُۥٓ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
ফাকাররাবাহূও ইলৈহিম কালা অলা তাকুলূন
বাংলা অর্থ
সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?
আয়াত 28
فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةًۭ ۖ قَالُوا۟ لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
ফা অওজাসা মিনহম খী ফাতান কালূ লা তাখাফ ওা বাশশারূহু বিঘুলামিন অলীম
বাংলা অর্থ
অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।
আয়াত 29
فَأَقْبَلَتِ ٱمْرَأَتُهُۥ فِى صَرَّةٍۢ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফা অকবালাতিম রাতুহূ ফী সাররাতিন ফাসাককাত ওাজহাহা ওা কালাত অজূযুন অকীম
বাংলা অর্থ
অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।
আয়াত 30
قَالُوا۟ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْحَكِيمُ ٱلْعَلِيمُ
বাংলা উচ্চারণ
কালূ কাযালিকি কালা রাববুকি ইননাহূ হুওাল হাকীমুল অলীম
বাংলা অর্থ
তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
আয়াত 31
۞ قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
বাংলা উচ্চারণ
কালা ফামা খাতবুকুম অয়য়ুহাল মুরসালূন
বাংলা অর্থ
ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?
আয়াত 32
قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍۢ مُّجْرِمِينَ
বাংলা উচ্চারণ
কালূও ইননাঅ উরসিলনাঅ ইলা কাওমিম মুজরিমীন
বাংলা অর্থ
তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,
আয়াত 33
لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةًۭ مِّن طِينٍۢ
বাংলা উচ্চারণ
লিনুরসিলা অলৈহিম হিজা রাতাম মিন তীন
বাংলা অর্থ
যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।
আয়াত 34
مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ
বাংলা উচ্চারণ
মুসাওওামাতান ইনদা রাববিকা লিলমুসরিফীন
বাংলা অর্থ
যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহিߦ#2468; আছে।
আয়াত 35
فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ফা অখরাজনা মান কানা ফীহা মিনাল মুমিনীন
বাংলা অর্থ
অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।
আয়াত 36
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍۢ مِّنَ ٱلْمُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ফামা ওাজাদনা ফীহা ঘৈরা বৈতিম মিনাল মুসলিমীন
বাংলা অর্থ
এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।
আয়াত 37
وَتَرَكْنَا فِيهَآ ءَايَةًۭ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
বাংলা উচ্চারণ
ওা তারাকনা ফীহাঅ আয়াতাল লিললাযীনা য়াখাফূনাল অযাবাল অলীম
বাংলা অর্থ
যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।
আয়াত 38
وَفِى مُوسَىٰٓ إِذْ أَرْسَلْنَٰهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা ফী মূসাঅ ইয অরসালনাহু ইলা ফিরওনা বিসুলতা নিম মুবীন
বাংলা অর্থ
এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।
আয়াত 39
فَتَوَلَّىٰ بِرُكْنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوْ مَجْنُونٌۭ
বাংলা উচ্চারণ
ফাতাওাললা বিরুকনিহী ওা কালা সাহিরুন অও মাজনূন
বাংলা অর্থ
অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।
আয়াত 40
فَأَخَذْنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ وَهُوَ مُلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফা অখাযনাহু ওা জুনূ দাহূ ফানাবাযনাহুম ফিল য়ামমি ওা হুওা মুলীম
বাংলা অর্থ
অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।
আয়াত 41
وَفِى عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلرِّيحَ ٱلْعَقِيمَ
বাংলা উচ্চারণ
ওা ফী আদিন ইয অরসালনা অলৈহিমুর রীহালাকীম
বাংলা অর্থ
এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।
আয়াত 42
مَا تَذَرُ مِن شَىْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَٱلرَّمِيمِ
বাংলা উচ্চারণ
মা তাযারু মিন শৈইন অতাত অলৈহি ইললা জালাত হু কাররামীম
বাংলা অর্থ
এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল।
আয়াত 43
وَفِى ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا۟ حَتَّىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা ফী সামূদা ইয কীলা লাহুম তামাততাঊ হাততা হীন
বাংলা অর্থ
আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।
আয়াত 44
فَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمْ يَنظُرُونَ
বাংলা উচ্চারণ
ফাতাও অন অমরি রাববিহিম ফা অখাযাল হুমুস সাইকাতু ওা হুম য়ানযুরূন
বাংলা অর্থ
অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।
আয়াত 45
فَمَا ٱسْتَطَٰعُوا۟ مِن قِيَامٍۢ وَمَا كَانُوا۟ مُنتَصِرِينَ
বাংলা উচ্চারণ
ফামাস তাতাঊ মিন কিয়ামিনও ওা মা কানূ মুনতাসিরীন
বাংলা অর্থ
অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।
আয়াত 46
وَقَوْمَ نُوحٍۢ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ
বাংলা উচ্চারণ
ওা কাওমা নূহিম মিন কাবলু ইননাহুম কানো কাওমান ফাসিকীন
বাংলা অর্থ
আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
আয়াত 47
وَٱلسَّمَآءَ بَنَيْنَٰهَا بِأَيْي۟دٍۢ وَإِنَّا لَمُوسِعُونَ
বাংলা উচ্চারণ
ওাসসামাআ বানৈনা হা বি অয়দিনও ওা ইননা লামূসিঊন
বাংলা অর্থ
আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।
আয়াত 48
وَٱلْأَرْضَ فَرَشْنَٰهَا فَنِعْمَ ٱلْمَٰهِدُونَ
বাংলা উচ্চারণ
ওাল অরদা ফারাশনাহা ফানিমাল মাহিদূন
বাংলা অর্থ
আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।
আয়াত 49
وَمِن كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা মিন কুললি শৈইন খালাকনা যাওজৈনি লাললাকুম তাযাককারূন
বাংলা অর্থ
আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।
আয়াত 50
فَفِرُّوٓا۟ إِلَى ٱللَّهِ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ফাফিররূও ইলাল লাহি ইননী লাকুম মিনহু নাযীরুম মুবীন
বাংলা অর্থ
অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।
আয়াত 51
وَلَا تَجْعَلُوا۟ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা লা তাজালূ মাল লাহি ইলাহান আখারা ইননী লাকুম মিনহু নাযীরুম মুবীন
বাংলা অর্থ
তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।
আয়াত 52
كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
বাংলা উচ্চারণ
কাযালিকা মাঅ অতাল লাযীনা মিন কাবলিহিম মির রাসূলিন ইললা কালূ সাহিরুন অও মাজনূন
বাংলা অর্থ
এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।
আয়াত 53
أَتَوَاصَوْا۟ بِهِۦ ۚ بَلْ هُمْ قَوْمٌۭ طَاغُونَ
বাংলা উচ্চারণ
অতাওাসাও বিহ; বাল হুম কাওমুন তাঘূন
বাংলা অর্থ
তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।
আয়াত 54
فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ أَنتَ بِمَلُومٍۢ
বাংলা উচ্চারণ
ফাতাওাললা অনহুম ফামাঅ অনতা বিমালূম
বাংলা অর্থ
অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।
আয়াত 55
وَذَكِّرْ فَإِنَّ ٱلذِّكْرَىٰ تَنفَعُ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা যাককির ফা ইননায যিকরা তানফৌল মুমিনীন
বাংলা অর্থ
এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।
আয়াত 56
وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
বাংলা উচ্চারণ
ওা মা খালাকতুল জিননা ওাল ইনসা ইললা লিয়াবুদূন
বাংলা অর্থ
আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
আয়াত 57
مَآ أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍۢ وَمَآ أُرِيدُ أَن يُطْعِمُونِ
বাংলা উচ্চারণ
মাঅ উরীদু মিনহুম মির রিযকিনও ওা মাঅ উরীদু অনয়য়ুতিমূন
বাংলা অর্থ
আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।
আয়াত 58
إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلْقُوَّةِ ٱلْمَتِينُ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা হুওার রাযযাকু যুল কুওওাতিল মাতীন
বাংলা অর্থ
আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।
আয়াত 59
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذَنُوبًۭا مِّثْلَ ذَنُوبِ أَصْحَٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ
বাংলা উচ্চারণ
ফা ইননা লিললাযীনা যালামূ যানূবাম মিসলা যানূবি অশাবিহিম ফালা য়াসতাজিলূন
বাংলা অর্থ
অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।
আয়াত 60
فَوَيْلٌۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن يَوْمِهِمُ ٱلَّذِى يُوعَدُونَ
বাংলা উচ্চারণ
ফাওৈলুল লিললাযীনা কাফারূ মিনয় য়াওমিহিমুল লাযী য়ূঅদূন
বাংলা অর্থ
অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।