আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلطُّورِ
বাংলা উচ্চারণ
ওাততূর
বাংলা অর্থ
কসম তূরপর্বতের,
আয়াত 2 وَكِتَٰبٍۢ مَّسْطُورٍۢ
বাংলা উচ্চারণ
ওা কিতাবিম মাসতূর
বাংলা অর্থ
এবং লিখিত কিতাবের,
আয়াত 3 فِى رَقٍّۢ مَّنشُورٍۢ
বাংলা উচ্চারণ
ফী রাককিম মানশূর
বাংলা অর্থ
প্রশস্ত পত্রে,
আয়াত 4 وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ
বাংলা উচ্চারণ
ওাল বৈতিল মামূর
বাংলা অর্থ
কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের,
আয়াত 5 وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ
বাংলা উচ্চারণ
ওাসসাকফিল মারফূ
বাংলা অর্থ
এবং সমুন্নত ছাদের,
আয়াত 6 وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ
বাংলা উচ্চারণ
ওাল বাহরিল মাসজূর
বাংলা অর্থ
এবং উত্তাল সমুদ্রের,
আয়াত 7 إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌۭ
বাংলা উচ্চারণ
ইননা অযাবা রাববিকা লাওাকি
বাংলা অর্থ
আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী,
আয়াত 8 مَّا لَهُۥ مِن دَافِعٍۢ
বাংলা উচ্চারণ
মা লাহূ মিন দাফি
বাংলা অর্থ
তা কেউ প্রতিরোধ করতে পারবে না।
আয়াত 9 يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًۭا
বাংলা উচ্চারণ
য়াওমা তামূরুস সামাঔ মাওরা
বাংলা অর্থ
সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে।
আয়াত 10 وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًۭا
বাংলা উচ্চারণ
ওা তাসীরুল জিবালু সৈরা
বাংলা অর্থ
এবং পর্বতমালা হবে চলমান,
আয়াত 11 فَوَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ফাওৈলুনয় য়াওমা ইযিল লিল মুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে,
আয়াত 12 ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍۢ يَلْعَبُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা হুম ফী খাওদিনয় য়ালাবূন
বাংলা অর্থ
যারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায়।
আয়াত 13 يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا
বাংলা উচ্চারণ
য়াওমা য়ুদাঊনা ইলা নারি জাহাননামা দাঅ
বাংলা অর্থ
সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে।
আয়াত 14 هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
হাযিহিন নারুল লাতী কুনতুম বিহা তুকাযযিবূন
বাংলা অর্থ
এবং বলা হবেঃ এই সেই অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে,
আয়াত 15 أَفَسِحْرٌ هَٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
অফাসিহরুন হাযাআ অম অনতুম লা তুবসিরূন
বাংলা অর্থ
এটা কি জাদু, না তোমরা চোখে দেখছ না?
আয়াত 16 ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ইসলাওহা ফাসবিরূও অও লা তাসবিরূ সাওাঔন অলৈকুম ইননামা তুজযাওনা মা কুনতুম তামালূন
বাংলা অর্থ
এতে প্রবেশ কর অতঃপর তোমরা সবর কর অথবা না কর, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে।
আয়াত 17 إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَنَعِيمٍۢ
বাংলা উচ্চারণ
ইননাল মুততাকীনা ফী জাননাতিনও ওা নাঈম
বাংলা অর্থ
নিশ্চয় খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নেয়ামতে।
আয়াত 18 فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
ফাকিহীনা বিমাঅ আতাহুম রাববুহুম ওা ওাকাহুম রাববুহুম অযাবাল জাহীম
বাংলা অর্থ
তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবেন এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন।
আয়াত 19 كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
কুলূ ওাশরাবূ হানীএ অম বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
তাদেরকে বলা হবেঃ তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার কর।
আয়াত 20 مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍۢ مَّصْفُوفَةٍۢ ۖ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍۢ
বাংলা উচ্চারণ
মুততাকিঈনা অলা সুরুরিম মাসফূফাতিনও ওা যাওওাজ নাহুম বিহূরিন ঈন
বাংলা অর্থ
তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব।
আয়াত 21 وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ أَلَتْنَٰهُم مِّنْ عَمَلِهِم مِّن شَىْءٍۢ ۚ كُلُّ ٱمْرِئٍۭ بِمَا كَسَبَ رَهِينٌۭ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা আমানূ ওাততাবাত হুম যুররিয়য়াতুহুম বিঈমানিন অলহাকনা বিহিম যুররিয়য়াতাহুম ওা মাঅ অলাতনাহুম মিন অমালিহিম মিন শৈ; কুললুম রীম বিমা কাসাবা রাহীন
বাংলা অর্থ
যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী।
আয়াত 22 وَأَمْدَدْنَٰهُم بِفَٰكِهَةٍۢ وَلَحْمٍۢ مِّمَّا يَشْتَهُونَ
বাংলা উচ্চারণ
ওা অমদাদনাহুম বিফা কিহাতিনও ওা লাহমিম মিমমা য়াশতাহূন
বাংলা অর্থ
আমি তাদেরকে দেব ফল-মূল এবং মাংস যা তারা চাইবে।
আয়াত 23 يَتَنَٰزَعُونَ فِيهَا كَأْسًۭا لَّا لَغْوٌۭ فِيهَا وَلَا تَأْثِيمٌۭ
বাংলা উচ্চারণ
য়াতানাযাঊনা ফীহা কাসাল লা লাঘওুন ফীহা ওা লা তাসীম
বাংলা অর্থ
সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে; যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই।
আয়াত 24 ۞ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌۭ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌۭ مَّكْنُونٌۭ
বাংলা উচ্চারণ
ওা য়াতূফু অলৈহিম ঘিলমানুল লাহুম কা অননাহুম লুলূম মাকনূন
বাংলা অর্থ
সুরক্ষিত মোতিসদৃশ কিশোররা তাদের সেবায় ঘুরাফেরা করবে।
আয়াত 25 وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ
বাংলা উচ্চারণ
ওা অকবালা বাদুহুম অলা বাদিনয় য়াতাসাআলূন
বাংলা অর্থ
তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
আয়াত 26 قَالُوٓا۟ إِنَّا كُنَّا قَبْلُ فِىٓ أَهْلِنَا مُشْفِقِينَ
বাংলা উচ্চারণ
কালূও ইননা কুননা কাবলু ফীএ অহলিনা মুশফিকীন
বাংলা অর্থ
তারা বলবেঃ আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত-কম্পিত ছিলাম।
আয়াত 27 فَمَنَّ ٱللَّهُ عَلَيْنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ
বাংলা উচ্চারণ
ফামানননাল লাহু অলৈনা ওা ওাকানা অযাবাস সামূম
বাংলা অর্থ
অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।
আয়াত 28 إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْبَرُّ ٱلرَّحِيمُ
বাংলা উচ্চারণ
ইননা কুননা মিন কাবলু নাদূহু ইননাহূ হুওাল বাররুর রাহীম
বাংলা অর্থ
আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম। তিনি সৌজন্যশীল, পরম দয়ালু।
আয়াত 29 فَذَكِّرْ فَمَآ أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍۢ وَلَا مَجْنُونٍ
বাংলা উচ্চারণ
ফাযাককির ফামাঅ অনতা বিনিমাতি রাববিকা বিকাহিনিনও ওা লা মাজনূন
বাংলা অর্থ
অতএব, আপনি উপদেশ দান করুন। আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উম্মাদও নন।
আয়াত 30 أَمْ يَقُولُونَ شَاعِرٌۭ نَّتَرَبَّصُ بِهِۦ رَيْبَ ٱلْمَنُونِ
বাংলা উচ্চারণ
অম য়াকূলূনা শাইরুন নাতারাববাসু বিহী রৈবাল মানূন
বাংলা অর্থ
তারা কি বলতে চায়ঃ সে একজন কবি আমরা তার মৃত্যু-দুর্ঘটনার প্রতীক্ষা করছি।
আয়াত 31 قُلْ تَرَبَّصُوا۟ فَإِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ
বাংলা উচ্চারণ
কুল তারাববাসূ ফা ইননী মাকুম মিনাল মুতারাববিসীন
বাংলা অর্থ
বলুনঃ তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি।
আয়াত 32 أَمْ تَأْمُرُهُمْ أَحْلَٰمُهُم بِهَٰذَآ ۚ أَمْ هُمْ قَوْمٌۭ طَاغُونَ
বাংলা উচ্চারণ
অম তামুরুহুম অহলামুহুম বিহাযাঅ অম হুম কাওমুন তাঘূন
বাংলা অর্থ
তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে, না তারা সীমালংঘনকারী সম্প্রদায়?
আয়াত 33 أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ ۚ بَل لَّا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
অম য়াকূলূনা তাকাওওালাহ; বাল লা য়ুমিনূন
বাংলা অর্থ
না তারা বলেঃ এই কোরআন সে নিজে রচনা করেছে? বরং তারা অবিশ্বাসী।
আয়াত 34 فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍۢ مِّثْلِهِۦٓ إِن كَانُوا۟ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ফালয়াতূ বিহাদীসিম মিসলিহীএ ইন কানূ সাদিকীন
বাংলা অর্থ
যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবেএর অনুরূপ কোন রচনা উপস্থিত করুক।
আয়াত 35 أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَٰلِقُونَ
বাংলা উচ্চারণ
অম খুলিকূ মিন ঘৈরি শৈইন অম হুমুল খালিকূন
বাংলা অর্থ
তারা কি আপনা-আপনিই সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই স্রষ্টা?
আয়াত 36 أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ
বাংলা উচ্চারণ
অম খালাকুস সামাওাতি ওাল অরদ; বাল লা য়ূকিনূন
বাংলা অর্থ
না তারা নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না।
আয়াত 37 أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَبِّكَ أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ
বাংলা উচ্চারণ
অমিনদাহুম খাযাঐনু রাববিকা অম হুমুল মুসৈতিরূন
বাংলা অর্থ
তাদের কাছে কি আপনার পালনকর্তার ভান্ডার রয়েছে, না তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক?
আয়াত 38 أَمْ لَهُمْ سُلَّمٌۭ يَسْتَمِعُونَ فِيهِ ۖ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَٰنٍۢ مُّبِينٍ
বাংলা উচ্চারণ
অম লাহুম সুললামুনয় য়াসতামিঊনা ফীহি ফালয়াতি মুসতামিউহুম বিসুলতানিম মুবীন
বাংলা অর্থ
না তাদের কোন সিঁড়ি আছে, যাতে আরোহণ করে তারা শ্রবণ করে? থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক।
আয়াত 39 أَمْ لَهُ ٱلْبَنَٰتُ وَلَكُمُ ٱلْبَنُونَ
বাংলা উচ্চারণ
অম লাহুল বানাতু ওা লাকুমুল বানূন
বাংলা অর্থ
না তার কন্যা-সন্তান আছে আর তোমাদের আছে পুত্রসন্তান?
আয়াত 40 أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًۭا فَهُم مِّن مَّغْرَمٍۢ مُّثْقَلُونَ
বাংলা উচ্চারণ
অম তাসালুহুম অজরান ফাহুম মিম মাঘরামিম মুসকালূন
বাংলা অর্থ
না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে, তাদের উপর জরিমানার বোঝা চেপে বসে?
আয়াত 41 أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
বাংলা উচ্চারণ
অম ইনদাহুমুল ঘৈবু ফাহুম য়াকতুবূন
বাংলা অর্থ
না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে, তারাই তা লিপিবদ্ধ করে?
আয়াত 42 أَمْ يُرِيدُونَ كَيْدًۭا ۖ فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ
বাংলা উচ্চারণ
অম য়ুরীদূনা কৈদান ফাললাযীনা কাফারূ হুমুল মাকীদূন
বাংলা অর্থ
না তারা চক্রান্ত করতে চায়? অতএব যারা কাফের, তারই চক্রান্তের শিকার হবে।
আয়াত 43 أَمْ لَهُمْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ ۚ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
অম লাহুম ইলাহুন ঘৈরুল লা; সুভানাল লাহি অমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
না তাদের আল্লাহ তা’আলা ব্যতীত কোন উপাস্য আছে? তারা যাকে শরীক করে, আল্লাহ তা’আলা তা থেকে পবিত্র।
আয়াত 44 وَإِن يَرَوْا۟ كِسْفًۭا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًۭا يَقُولُوا۟ سَحَابٌۭ مَّرْكُومٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইনয় য়ারাও কিসফাম মিনাস সামাঐ সাকিতানয় য়াকূলূ সাহাবুম মারকূম
বাংলা অর্থ
তারা যদি আকাশের কোন খন্ডকে পতিত হতে দেখে, তবে বলে এটা তো পুঞ্জীভুত মেঘ।
আয়াত 45 فَذَرْهُمْ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى فِيهِ يُصْعَقُونَ
বাংলা উচ্চারণ
ফাযারহুম হাততা য়ুলাকূ য়াওমাহুমুল লাযী ফীহি য়ুসাকূন
বাংলা অর্থ
তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত, যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে।
আয়াত 46 يَوْمَ لَا يُغْنِى عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًۭٔا وَلَا هُمْ يُنصَرُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা লা য়ুঘনী অনহুম কৈদুমহুম শৈঅনও ওা লা হুম য়ুনসারূন
বাংলা অর্থ
সেদিন তাদের চক্রান্ত তাদের কোন উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
আয়াত 47 وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًۭا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা ইননা লিললাযীনা যালামূ অযাবান দূনা যালিকা ওা লাকিননা অকসারাহুম লা য়ালামূন
বাংলা অর্থ
গোনাহগারদের জন্যে এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।
আয়াত 48 وَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ
বাংলা উচ্চারণ
ওাসবির লিহুকমি রাববিকা ফা ইননাকা বিঅয়ুনিনা ওা সাববিহ বিহামদি রাববিকা হীনা তাকূম
বাংলা অর্থ
আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তꦣ2494;র সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন।
আয়াত 49 وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَٰرَ ٱلنُّجُومِ
বাংলা উচ্চারণ
ওা মিনাল লৈলি ফাসাববিহহু ওা ইদবারান নুজূম
বাংলা অর্থ
এবং রাত্রির কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তাঁর পবিত্রতা ঘোষণা করুন।