আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ
বাংলা উচ্চারণ
ওাননাজমি ইযা হাওা
বাংলা অর্থ
নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
আয়াত 2 مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
বাংলা উচ্চারণ
মা দাললা সাহিবুকুম ওা মা ঘাওা
বাংলা অর্থ
তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।
আয়াত 3 وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা মা য়য়ানতিকু অনিলহাওাঅ
বাংলা অর্থ
এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।
আয়াত 4 إِنْ هُوَ إِلَّا وَحْىٌۭ يُوحَىٰ
বাংলা উচ্চারণ
ইন হুওা ইললা ওাহয়ুনয় য়ূহা
বাংলা অর্থ
কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
আয়াত 5 عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ
বাংলা উচ্চারণ
অললামাহূ শাদীদুল কুওা
বাংলা অর্থ
তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,
আয়াত 6 ذُو مِرَّةٍۢ فَٱسْتَوَىٰ
বাংলা উচ্চারণ
যূ মিররাতিন ফাসতাওা
বাংলা অর্থ
সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।
আয়াত 7 وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ
বাংলা উচ্চারণ
ওা হুওা বিল উফুকিল অলা
বাংলা অর্থ
উর্ধ্ব দিগন্তে,
আয়াত 8 ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
বাংলা উচ্চারণ
সুমমা দানা ফাতাদাললা
বাংলা অর্থ
অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
আয়াত 9 فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
বাংলা উচ্চারণ
ফাকানা কাবা কাওসৈনি অও অদনা
বাংলা অর্থ
তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।
আয়াত 10 فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ
বাংলা উচ্চারণ
ফা অওহাঅ ইলা অবদিহী মাঅ অওহা
বাংলা অর্থ
তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।
আয়াত 11 مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ
বাংলা উচ্চারণ
মা কাযাবাল ফুআদু মা রা আ
বাংলা অর্থ
রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।
আয়াত 12 أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
বাংলা উচ্চারণ
অফাতুমারূনাহূ অলা মায়ারা
বাংলা অর্থ
তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?
আয়াত 13 وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ রা আহু নাযলাতান উখরা
বাংলা অর্থ
নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,
আয়াত 14 عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
বাংলা উচ্চারণ
ইনদা সিদরাতিল মুনতাহা
বাংলা অর্থ
সিদরাতুলমুন্তাহার নিকটে,
আয়াত 15 عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
বাংলা উচ্চারণ
ইনদাহা জাননাতুল মাওা
বাংলা অর্থ
যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
আয়াত 16 إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ
বাংলা উচ্চারণ
ইয য়াঘশাস সিদরাতা মা য়াঘশা
বাংলা অর্থ
যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।
আয়াত 17 مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ
বাংলা উচ্চারণ
মা যাঘাল বাসারু ওা মা তাঘা
বাংলা অর্থ
তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।
আয়াত 18 لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ
বাংলা উচ্চারণ
লাকাদ রা আ মিন আয়াতি রাববিহিল কুবরাঅ
বাংলা অর্থ
নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।
আয়াত 19 أَفَرَءَيْتُمُ ٱللَّٰتَ وَٱلْعُزَّىٰ
বাংলা উচ্চারণ
অফারায়তুমুল লাতা ওাল উযযা
বাংলা অর্থ
তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।
আয়াত 20 وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা মানাতাস সালিসাতাল উখরা
বাংলা অর্থ
এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?
আয়াত 21 أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ
বাংলা উচ্চারণ
অলাকুমুয যাকারু ওা লাহুল উনসা
বাংলা অর্থ
পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
আয়াত 22 تِلْكَ إِذًۭا قِسْمَةٌۭ ضِيزَىٰٓ
বাংলা উচ্চারণ
তিলকা ইযান কিসমাতুন দীযা
বাংলা অর্থ
এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।
আয়াত 23 إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌۭ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ
বাংলা উচ্চারণ
ইন হিয়া ইললাঅ অসমাঔন সামমৈতুমূহাঅ অনতুম ওা আবাঔকুম মাঅ অনযালাল লাহু বিহা মিন সুলতান; ইনয়য়াততাবিঊনা ইললায যাননা ওা মা তাহওাল অনফুসু ওা লাকাদ জাআহুম মির রাববিহিমুল হুদা
বাংলা অর্থ
এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
আয়াত 24 أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰ
বাংলা উচ্চারণ
অম লিল ইনসানি মা তামান না
বাংলা অর্থ
মানুষ যা চায়, তাই কি পায়?
আয়াত 25 فَلِلَّهِ ٱلْءَاخِرَةُ وَٱلْأُولَىٰ
বাংলা উচ্চারণ
ফালিললাহিল আখিরাতু ওাল ঊলা
বাংলা অর্থ
অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।
আয়াত 26 ۞ وَكَم مِّن مَّلَكٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ لَا تُغْنِى شَفَٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা কাম মিম মালাকিন ফিসসামাওাতি লা তুঘনী শাফাঅতুহুম শৈঅন ইললা মিম বাদি অনয়য়াযানাল লাহু লিমানয় য়াশাঔ ওা য়ারদা
বাংলা অর্থ
আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।
আয়াত 27 إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা লা য়ুমিনূনা বিল আখিরাতি লা য়ুসামমূনাল মালাঐকাতা তাসমিয়াতাল উনসা
বাংলা অর্থ
যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।
আয়াত 28 وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًۭٔا
বাংলা উচ্চারণ
ওা মা লাহুম বিহী মিন ইলমিন ইনয় য়াততাবিঊনা ইললায যাননা ওা ইননায যাননা লা য়ুঘনী মিনাল হাককি শৈআ
বাংলা অর্থ
অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।
আয়াত 29 فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
বাংলা উচ্চারণ
ফা অরিদ অম মান তাওাললা অন যিকরিনা ওা লাম য়ুরিদ ইললাল হায়াতাদ দুনয়া
বাংলা অর্থ
অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।
আয়াত 30 ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ
বাংলা উচ্চারণ
যালিকা মাবলাঘুহুম মিনাল ইলম; ইননা রাববাকা হুওা অলামু বিমান দাললা অন সাবী লিহী ওা হুওা অলামু বিমানিহ তাদা
বাংলা অর্থ
তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।
আয়াত 31 وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى
বাংলা উচ্চারণ
ওা লিললাহি মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদি লিয়াজযিয়াল লাযীনা অসাঅঊ বিমা অমিলূ ওা য়াজযিয়াল লাযীনা অহসানূ বিলহুসনা
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।
আয়াত 32 ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌۭ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াজতানিবূনা কাবাঐরাল ইসমি ওালফাওা হিশা ইললাল লামাম; ইননা রাববাকা ওাসিউল মাঘফিরাহ; হুওা অলামু বিকুম ইয অনশা অকুম মিনাল অরদি ওা ইয অনতুম অজিননাতুন ফী বুতূনি উমমা হাতিকুম ফালা তুযাককূও অনফুসাকুম হুওা অলামু বিমানিত তাকা
বাংলা অর্থ
যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।
আয়াত 33 أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ
বাংলা উচ্চারণ
অফারায়াতাল লাযী তাওাললা
বাংলা অর্থ
আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
আয়াত 34 وَأَعْطَىٰ قَلِيلًۭا وَأَكْدَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা অতা কালীলানও ওা অকদা
বাংলা অর্থ
এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।
আয়াত 35 أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ
বাংলা উচ্চারণ
ঐনদাহূ ইলমুল ঘৈবি ফাহুওা য়ারা
বাংলা অর্থ
তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?
আয়াত 36 أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ
বাংলা উচ্চারণ
অম লাম য়ুনাববা বিমা ফী সুহুহফি মূসা
বাংলা অর্থ
তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
আয়াত 37 وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ
বাংলা উচ্চারণ
ওা ইবরাহীমাল লাযী ওাফফাঅ
বাংলা অর্থ
এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
আয়াত 38 أَلَّا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ
বাংলা উচ্চারণ
আল্লাহ তাযিরু ওাযিরাতুনও ওিযরা উখরা
বাংলা অর্থ
কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।
আয়াত 39 وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ
বাংলা উচ্চারণ
ওা অল লৈসা লিল ইনসানি ইললা মা সাঅ
বাংলা অর্থ
এবং মানুষ তাই পায়, যা সে করে,
আয়াত 40 وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ
বাংলা উচ্চারণ
ওা অননা সায়াহূ সাওফা য়ুরা
বাংলা অর্থ
তার কর্ম শীঘ্রই দেখা হবে।
আয়াত 41 ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ
বাংলা উচ্চারণ
সুমমা য়ুজযাহুল জাযাঅ অল অওফা
বাংলা অর্থ
অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।
আয়াত 42 وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ
বাংলা উচ্চারণ
ওা অননা ইলা রাববিকাল মুনতাহা
বাংলা অর্থ
তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,
আয়াত 43 وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
বাংলা উচ্চারণ
ওা অননাহূ হুওা অধাকা ওা অবকা
বাংলা অর্থ
এবং তিনিই হাসান ও কাঁদান
আয়াত 44 وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا
বাংলা উচ্চারণ
ওা অননাহূ হুওা অমাতা ওা অহয়া
বাংলা অর্থ
এবং তিনিই মারেন ও বাঁচান,
আয়াত 45 وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ
বাংলা উচ্চারণ
ওা অননাহূ খালাকায যাওজৈনিয যাকারা ওাল উনসা
বাংলা অর্থ
এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
আয়াত 46 مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
বাংলা উচ্চারণ
মিন নুতফাতিন ইযা তুমনা
বাংলা অর্থ
একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
আয়াত 47 وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ
বাংলা উচ্চারণ
ওা অননা অলৈহিন নাশ অতাল উখরা
বাংলা অর্থ
পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
আয়াত 48 وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
বাংলা উচ্চারণ
ওা অননাহূ হুওা অঘনা ওা অকনা
বাংলা অর্থ
এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।
আয়াত 49 وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ
বাংলা উচ্চারণ
ওা অননাহূ হুওা রাববুশ শিরা
বাংলা অর্থ
তিনি শিরা নক্ষত্রের মালিক।
আয়াত 50 وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ
বাংলা উচ্চারণ
ওা অননাহূও অহলাক অ আদানিল ঊলা
বাংলা অর্থ
তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
আয়াত 51 وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ
বাংলা উচ্চারণ
ওা সামূদা ফামাঅ অবকা
বাংলা অর্থ
এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
আয়াত 52 وَقَوْمَ نُوحٍۢ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
বাংলা উচ্চারণ
ওা কাওমা নূহিম মিন কাবলু ইননাহুম কানূ হুম অযলামা ওা অতঘা
বাংলা অর্থ
এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।
আয়াত 53 وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
বাংলা উচ্চারণ
ওাল মুতাফিকাতা অহওা
বাংলা অর্থ
তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
আয়াত 54 فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ
বাংলা উচ্চারণ
ফাঘাশশাহা মা ঘাশশা
বাংলা অর্থ
অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
আয়াত 55 فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকা তাতামারা
বাংলা অর্থ
অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
আয়াত 56 هَٰذَا نَذِيرٌۭ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ
বাংলা উচ্চারণ
হাযা নাযীরুম মিনান নুযুরিল ঊলা
বাংলা অর্থ
অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।
আয়াত 57 أَزِفَتِ ٱلْءَازِفَةُ
বাংলা উচ্চারণ
অযিফাতিল লাযিফাহ
বাংলা অর্থ
কেয়ামত নিকটে এসে গেছে।
আয়াত 58 لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ
বাংলা উচ্চারণ
লৈসা লাহা মিন দূনিল লাহি কাশিফাহ
বাংলা অর্থ
আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।
আয়াত 59 أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ
বাংলা উচ্চারণ
অফামিন হাযাল হাদীসি তাজাবূন
বাংলা অর্থ
তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?
আয়াত 60 وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
বাংলা উচ্চারণ
ওা তাধাকূনা ওা লা তাবকূন
বাংলা অর্থ
এবং হাসছ-ক্রন্দন করছ না?
আয়াত 61 وَأَنتُمْ سَٰمِدُونَ
বাংলা উচ্চারণ
ওা অনতুম সামিদূন
বাংলা অর্থ
তোমরা ক্রীড়া-কৌতুক করছ,
আয়াত 62 فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩
বাংলা উচ্চারণ
ফাসজুদূ লিললাহি ওাবুদূ
বাংলা অর্থ
অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।