☾ আল-কোরআন
সূরা 54 · মাক্কী

আল-কামার القمر

Al-Qamar · 55 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ
বাংলা উচ্চারণ
ইকতারাবাতিস সাঅতু ওসান শাককাল কামার
বাংলা অর্থ
কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।
আয়াত 2
وَإِن يَرَوْا۟ ءَايَةًۭ يُعْرِضُوا۟ وَيَقُولُوا۟ سِحْرٌۭ مُّسْتَمِرٌّۭ
বাংলা উচ্চারণ
ওা ইনয় য়ারাও আয়াতানয় য়ুরিদূ ওা য়াকূলূ সিহরুম মুসতামিরর
বাংলা অর্থ
তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু।
আয়াত 3
وَكَذَّبُوا۟ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍۢ مُّسْتَقِرٌّۭ
বাংলা উচ্চারণ
ওা কাযযাবূ ওাততাবাঊও অহওাআহুম; ওা কুললু অমরিম মুসতাকিরর
বাংলা অর্থ
তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়।
আয়াত 4
وَلَقَدْ جَآءَهُم مِّنَ ٱلْأَنۢبَآءِ مَا فِيهِ مُزْدَجَرٌ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ জাআহুম মিনাল অমবাঐ মা ফীহি মুযদাজার
বাংলা অর্থ
তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।
আয়াত 5
حِكْمَةٌۢ بَٰلِغَةٌۭ ۖ فَمَا تُغْنِ ٱلنُّذُرُ
বাংলা উচ্চারণ
হিকমাতুম বালিঘাতুন ফামা তুঘনিন নুযুর
বাংলা অর্থ
এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না।
আয়াত 6
فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ ٱلدَّاعِ إِلَىٰ شَىْءٍۢ نُّكُرٍ
বাংলা উচ্চারণ
ফাতাওাললা অনহুম; য়াওমা য়াদুদ দাই ইলা শৈ ইন নুকুর
বাংলা অর্থ
অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে,
আয়াত 7
خُشَّعًا أَبْصَٰرُهُمْ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌۭ مُّنتَشِرٌۭ
বাংলা উচ্চারণ
খুশশান অবসারুহুম য়াকরুজূনা মিনাল অজদাসি কা অননাহুম জারাদুম মুনতাশির
বাংলা অর্থ
তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ।
আয়াত 8
مُّهْطِعِينَ إِلَى ٱلدَّاعِ ۖ يَقُولُ ٱلْكَٰفِرُونَ هَٰذَا يَوْمٌ عَسِرٌۭ
বাংলা উচ্চারণ
মুহতিঈনা ইলাদ দাই য়াকূলুল কাফিরূনা হাযা য়াওমুন অসির
বাংলা অর্থ
তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন।
আয়াত 9
۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ فَكَذَّبُوا۟ عَبْدَنَا وَقَالُوا۟ مَجْنُونٌۭ وَٱزْدُجِرَ
বাংলা উচ্চারণ
কাযযাবাত কাবলাহুম কাওমু নূহিন ফাকাযযাবূ অবদানা ওা কালূ মাজনূ নুনও ওাযদুজির
বাংলা অর্থ
তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল।
আয়াত 10
فَدَعَا رَبَّهُۥٓ أَنِّى مَغْلُوبٌۭ فَٱنتَصِرْ
বাংলা উচ্চারণ
ফাদাঅ রাববাহূও অননী মাঘলূবুন ফানতাসির
বাংলা অর্থ
অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।
আয়াত 11
فَفَتَحْنَآ أَبْوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٍۢ مُّنْهَمِرٍۢ
বাংলা উচ্চারণ
ফাফাতাহনাঅ অবওাবাস সা মাঐ বিমাইম মুনহামির
বাংলা অর্থ
তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে।
আয়াত 12
وَفَجَّرْنَا ٱلْأَرْضَ عُيُونًۭا فَٱلْتَقَى ٱلْمَآءُ عَلَىٰٓ أَمْرٍۢ قَدْ قُدِرَ
বাংলা উচ্চারণ
ওা ফাজজামাল অরদা উয়ূনান ফালতাকাল মাঔ অলাঅ অমরিন কাদ কুদির
বাংলা অর্থ
এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে।
আয়াত 13
وَحَمَلْنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلْوَٰحٍۢ وَدُسُرٍۢ
বাংলা উচ্চারণ
ওা হামালনাহু অলা যাতি অলওাহিনও ওা দুসুর
বাংলা অর্থ
আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে।
আয়াত 14
تَجْرِى بِأَعْيُنِنَا جَزَآءًۭ لِّمَن كَانَ كُفِرَ
বাংলা উচ্চারণ
তাজরী বি অয়ুনিনা জাযাঅ অল লিমান কানা কুফির
বাংলা অর্থ
যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল।
আয়াত 15
وَلَقَد تَّرَكْنَٰهَآ ءَايَةًۭ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাত তারাকনাহাদ আয়াতান ফাহাল মিম মুদদাকির
বাংলা অর্থ
আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
আয়াত 16
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ
বাংলা উচ্চারণ
ফাকৈফা কানা অযাবী ওা নুযুর
বাংলা অর্থ
কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
আয়াত 17
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ য়াসসামাল কুরানা লিয যিকরি ফাহাল মিমমুদদাকির
বাংলা অর্থ
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
আয়াত 18
كَذَّبَتْ عَادٌۭ فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ
বাংলা উচ্চারণ
কাযযাবাত আদুন ফাকৈফা কানা অযাবী ওা নুযুর
বাংলা অর্থ
আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
আয়াত 19
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًۭا صَرْصَرًۭا فِى يَوْمِ نَحْسٍۢ مُّسْتَمِرٍّۢ
বাংলা উচ্চারণ
ইননা অরসালনা অলৈহিম রীহান সারসারান ফী য়াওমি নাহসিম মুসতামিরর
বাংলা অর্থ
আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে।
আয়াত 20
تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍۢ مُّنقَعِرٍۢ
বাংলা উচ্চারণ
তানযিউন নাসা কা অননা হুমাজাযু নাখলিম মুনকৈর
বাংলা অর্থ
তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।
আয়াত 21
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ
বাংলা উচ্চারণ
ফাকৈফা কানা অযাবী ওা নুযুর
বাংলা অর্থ
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
আয়াত 22
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ য়াসসামাল কুরানা লিয যিকরি ফাহাল মিম মুদদাকির
বাংলা অর্থ
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
আয়াত 23
كَذَّبَتْ ثَمُودُ بِٱلنُّذُرِ
বাংলা উচ্চারণ
কাযযাবাত সামূদু বিননুযুর
বাংলা অর্থ
সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
আয়াত 24
فَقَالُوٓا۟ أَبَشَرًۭا مِّنَّا وَٰحِدًۭا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذًۭا لَّفِى ضَلَٰلٍۢ وَسُعُرٍ
বাংলা উচ্চারণ
ফাকালূও অবাশারাম মিননা ওাহিদান নাততাবিউহূও ইননা ইযাল লাফী দালালিনও ওা সূর
বাংলা অর্থ
তারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার গ্রস্থরূপে গণ্য হব।
আয়াত 25
أَءُلْقِىَ ٱلذِّكْرُ عَلَيْهِ مِنۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌۭ
বাংলা উচ্চারণ
ঔলকিয়ায যিকরু অলৈহি মিম বৈনিনা বাল হুওা কাযযাবুন অশির
বাংলা অর্থ
আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক।
আয়াত 26
سَيَعْلَمُونَ غَدًۭا مَّنِ ٱلْكَذَّابُ ٱلْأَشِرُ
বাংলা উচ্চারণ
সায়ালামূনা ঘাদাম মানিল কাযযাবুল অশির
বাংলা অর্থ
এখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক।
আয়াত 27
إِنَّا مُرْسِلُوا۟ ٱلنَّاقَةِ فِتْنَةًۭ لَّهُمْ فَٱرْتَقِبْهُمْ وَٱصْطَبِرْ
বাংলা উচ্চারণ
ইননা মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিভুম ওাসতাবির
বাংলা অর্থ
আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর।
আয়াত 28
وَنَبِّئْهُمْ أَنَّ ٱلْمَآءَ قِسْمَةٌۢ بَيْنَهُمْ ۖ كُلُّ شِرْبٍۢ مُّحْتَضَرٌۭ
বাংলা উচ্চারণ
ওা নাববিহুম অননাল মাআ কিসমাতুম বৈনাহুম কুললু শিরবিম মুহতাদার
বাংলা অর্থ
এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে।
আয়াত 29
فَنَادَوْا۟ صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ
বাংলা উচ্চারণ
ফানাদাও সাহিবাহুম ফাতাঅতা ফাকার
বাংলা অর্থ
অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল।
আয়াত 30
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ
বাংলা উচ্চারণ
ফাকৈফা কানা অযাবী ওা নুযুর
বাংলা অর্থ
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
আয়াত 31
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةًۭ وَٰحِدَةًۭ فَكَانُوا۟ كَهَشِيمِ ٱلْمُحْتَظِرِ
বাংলা উচ্চারণ
ইননাঅ অরসালনা অলৈহিম সৈহাতানও ওাহিদাতান ফাকানো কাহাশীমিল মুহতাযির
বাংলা অর্থ
আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।
আয়াত 32
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ য়াসসারনাল কুরানা লিয যিকরি ফাহাল মিম মুদদাকির
বাংলা অর্থ
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
আয়াত 33
كَذَّبَتْ قَوْمُ لُوطٍۭ بِٱلنُّذُرِ
বাংলা উচ্চারণ
কাযযাবাত কাওমু লূতিম বিননুযুর
বাংলা অর্থ
লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
আয়াত 34
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٍۢ ۖ نَّجَّيْنَٰهُم بِسَحَرٍۢ
বাংলা উচ্চারণ
ইননা অরসালনা অলৈহিম হাসিবান ইললাঅ আলা লূত নাজজৈনাহুম বিসাহার
বাংলা অর্থ
আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম।
আয়াত 35
نِّعْمَةًۭ مِّنْ عِندِنَا ۚ كَذَٰلِكَ نَجْزِى مَن شَكَرَ
বাংলা উচ্চারণ
নিমাতাম মিন ইনদিনা; কাযালিকা নাজযী মান শাকার
বাংলা অর্থ
আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি।
আয়াত 36
وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا۟ بِٱلنُّذُرِ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অনযারাহুম বাতশাতানা ফাতামারাও বিননুযুর
বাংলা অর্থ
লূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতন্ডা করেছিল।
আয়াত 37
وَلَقَدْ رَٰوَدُوهُ عَن ضَيْفِهِۦ فَطَمَسْنَآ أَعْيُنَهُمْ فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ রাওাদূহু অনদৈফী ফাতামাসনাঅ অয়ুনাহুম ফাযূকূ অযাবী ওা নুযুর
বাংলা অর্থ
তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী।
আয়াত 38
وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌۭ مُّسْتَقِرٌّۭ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ সাববাহাহুম বুকরাতান অযাবুম মুসতাকিরর
বাংলা অর্থ
তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।
আয়াত 39
فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ
বাংলা উচ্চারণ
ফাযূকূ অযাবী ওা নুযুর
বাংলা অর্থ
অতএব, আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন কর।
আয়াত 40
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ য়াসসারনাল কুরানা লিয যিকরি ফাহাল মিম মুদদাকির
বাংলা অর্থ
আমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
আয়াত 41
وَلَقَدْ جَآءَ ءَالَ فِرْعَوْنَ ٱلنُّذُرُ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ জাআ আলা ফিরাওনান নুযুর
বাংলা অর্থ
ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল।
আয়াত 42
كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذْنَٰهُمْ أَخْذَ عَزِيزٍۢ مُّقْتَدِرٍ
বাংলা উচ্চারণ
কাযযাবূ বি আয়াতিনা কুললিহা ফা অখাযনাহুম অখযা অযীযিম মুকতাদির
বাংলা অর্থ
তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম।
আয়াত 43
أَكُفَّارُكُمْ خَيْرٌۭ مِّنْ أُو۟لَٰٓئِكُمْ أَمْ لَكُم بَرَآءَةٌۭ فِى ٱلزُّبُرِ
বাংলা উচ্চারণ
অকুফফারুকুম খৈরুম মিন উলাঐকুম অম লাকুম বারাআতুন ফিয যুবুর
বাংলা অর্থ
তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?
আয়াত 44
أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌۭ مُّنتَصِرٌۭ
বাংলা উচ্চারণ
অম য়াকূলূনা নাহনু জামীউম মুনতাসির
বাংলা অর্থ
না তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল?
আয়াত 45
سَيُهْزَمُ ٱلْجَمْعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ
বাংলা উচ্চারণ
সা য়ুহযামুল জামু ওা য়ুওাললূনাদ দুবুর
বাংলা অর্থ
এ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।
আয়াত 46
بَلِ ٱلسَّاعَةُ مَوْعِدُهُمْ وَٱلسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ
বাংলা উচ্চারণ
বালিস সাঅতু মাওিদুহুম ওাস সাঅতু অধা ওা অমারর
বাংলা অর্থ
বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর।
আয়াত 47
إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى ضَلَٰلٍۢ وَسُعُرٍۢ
বাংলা উচ্চারণ
ইননাল মুজরিমীনা ফী দালালিনও ওা সূর
বাংলা অর্থ
নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত।
আয়াত 48
يَوْمَ يُسْحَبُونَ فِى ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا۟ مَسَّ سَقَرَ
বাংলা উচ্চারণ
য়াওমা য়ুশাবূনা ফিন নারিঅলা ওুজূহিমিম যূকূ মাসসা সাকার
বাংলা অর্থ
যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর।
আয়াত 49
إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَٰهُ بِقَدَرٍۢ
বাংলা উচ্চারণ
ইননা কুললা শৈইন খালাকনাহু বিকাদার
বাংলা অর্থ
আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।
আয়াত 50
وَمَآ أَمْرُنَآ إِلَّا وَٰحِدَةٌۭ كَلَمْحٍۭ بِٱلْبَصَرِ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অমরুনাঅ ইললা ওাহিদাতুন কালামহিম বিলবাসার
বাংলা অর্থ
আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।
আয়াত 51
وَلَقَدْ أَهْلَكْنَآ أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অহলাকনাঅ অশয়াঅকুম ফাহাল মিম মুদদাকির
বাংলা অর্থ
আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি?
আয়াত 52
وَكُلُّ شَىْءٍۢ فَعَلُوهُ فِى ٱلزُّبُرِ
বাংলা উচ্চারণ
ওা কুললু শৈইন ফালূহু ফিয যুবুর
বাংলা অর্থ
তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।
আয়াত 53
وَكُلُّ صَغِيرٍۢ وَكَبِيرٍۢ مُّسْتَطَرٌ
বাংলা উচ্চারণ
ওা কুললু সাঘীরিনও ওা কাবীরিম মুসতাতার
বাংলা অর্থ
ছোট ও বড় সবই লিপিবদ্ধ।
আয়াত 54
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَنَهَرٍۢ
বাংলা উচ্চারণ
ইননাল মুততাকীনা ফী জাননাতিনও ওা নাহার
বাংলা অর্থ
খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।
আয়াত 55
فِى مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍۢ مُّقْتَدِرٍۭ
বাংলা উচ্চারণ
ফী মাকাদি সিদকিন ইনদা মালীকিম মুকতাদির
বাংলা অর্থ
যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।