☾ আল-কোরআন
সূরা 55 · মাদানী

আর-রহমান الرحمن

Ar-Rahman · 78 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلرَّحْمَٰنُ
বাংলা উচ্চারণ
অর রাহমান
বাংলা অর্থ
করুনাময় আল্লাহ।
আয়াত 2
عَلَّمَ ٱلْقُرْءَانَ
বাংলা উচ্চারণ
অললামাল কুরান
বাংলা অর্থ
শিক্ষা দিয়েছেন কোরআন,
আয়াত 3
خَلَقَ ٱلْإِنسَٰنَ
বাংলা উচ্চারণ
খালাকাল ইনসান
বাংলা অর্থ
সৃষ্টি করেছেন মানুষ,
আয়াত 4
عَلَّمَهُ ٱلْبَيَانَ
বাংলা উচ্চারণ
অললামালহুল বায়ান
বাংলা অর্থ
তাকে শিখিয়েছেন বর্ণনা।
আয়াত 5
ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍۢ
বাংলা উচ্চারণ
অশশামসু ওালকামারু বিহুসবান
বাংলা অর্থ
সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
আয়াত 6
وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ
বাংলা উচ্চারণ
ওাননাজমু ওাশশাজারু য়াসজুদান
বাংলা অর্থ
এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
আয়াত 7
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ
বাংলা উচ্চারণ
ওাসসামাআ রাফাহা ওা ওাদাল মীযান
বাংলা অর্থ
তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
আয়াত 8
أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ
বাংলা উচ্চারণ
আল্লাহ তাতঘাও ফিল মীযান
বাংলা অর্থ
যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
আয়াত 9
وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ
বাংলা উচ্চারণ
ওা অকীমুল ওাযনা বিলকিসতি ওা লা তুখসিরুল মীযান
বাংলা অর্থ
তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
আয়াত 10
وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
বাংলা উচ্চারণ
ওাল অরদা ওাদাহা লিলানামে
বাংলা অর্থ
তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
আয়াত 11
فِيهَا فَٰكِهَةٌۭ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ
বাংলা উচ্চারণ
ফীহা ফাকিহাতুনও ওান নাখলু যাতুল অকমাম
বাংলা অর্থ
এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
আয়াত 12
وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ
বাংলা উচ্চারণ
ওালহাববু যুল অসফি ওার রৈহানু
বাংলা অর্থ
আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
আয়াত 13
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
আয়াত 14
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍۢ كَٱلْفَخَّارِ
বাংলা উচ্চারণ
খালাকাল ইনসানা মিন সালসালিন কালফাখখারি
বাংলা অর্থ
তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
আয়াত 15
وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍۢ مِّن نَّارٍۢ
বাংলা উচ্চারণ
ওা খালাকাল জাঅন মিম মারিজিম মিন নার
বাংলা অর্থ
এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
আয়াত 16
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?
আয়াত 17
رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ
বাংলা উচ্চারণ
রাববুল মাশরিকায়নি ওা রাববুল মাঘরিবায়নি
বাংলা অর্থ
তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
আয়াত 18
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 19
مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
বাংলা উচ্চারণ
মারাজাল বাহরায়নি য়ালতা কিয়ানি
বাংলা অর্থ
তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
আয়াত 20
بَيْنَهُمَا بَرْزَخٌۭ لَّا يَبْغِيَانِ
বাংলা উচ্চারণ
বৈনাহুমা বারযাখুল লা য়াবঘিয়ান
বাংলা অর্থ
উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
আয়াত 21
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 22
يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ
বাংলা উচ্চারণ
য়াখরুজু মিনহুমাল লু লু উ ওাল মারজানু
বাংলা অর্থ
উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
আয়াত 23
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 24
وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَٰمِ
বাংলা উচ্চারণ
ওা লাহুল জাওারিল মুন শাঅতু ফিল বাহরি কাল অলাম
বাংলা অর্থ
দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)
আয়াত 25
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 26
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍۢ
বাংলা উচ্চারণ
কুললু মান অলৈহা ফান
বাংলা অর্থ
ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
আয়াত 27
وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ
বাংলা উচ্চারণ
ওা য়াবকা ওাজহু রাববিকা যুল জালালি ওাল ইকরাম
বাংলা অর্থ
একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
আয়াত 28
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 29
يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍۢ
বাংলা উচ্চারণ
য়াসালুহূ মান ফিসসামাওাতি ওালারদ; কুললা য়ওমিন হুওা ফী শান
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।
আয়াত 30
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 31
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ
বাংলা উচ্চারণ
সানাফরুঘু লাকুম অয়য়ুহাস সাকালান
বাংলা অর্থ
হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।
আয়াত 32
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 33
يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَٰنٍۢ
বাংলা উচ্চারণ
য়া মাশারাল জিননি ওাল ইনসি ইনিস তাতাতুম অন তানফুযূ মিন অকতারিস সামাওাতি ওাল অরদি ফানফুযূ; লা তানফুযূনা ইললা বিসুলতান
বাংলা অর্থ
হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।
আয়াত 34
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 35
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌۭ مِّن نَّارٍۢ وَنُحَاسٌۭ فَلَا تَنتَصِرَانِ
বাংলা উচ্চারণ
য়ুরসালু অলৈকুমা শুওাযুম মিন নারিফিওওা নুহাসুন ফালা তানতাসিরান
বাংলা অর্থ
ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
আয়াত 36
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 37
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةًۭ كَٱلدِّهَانِ
বাংলা উচ্চারণ
ফৈযান শাককাতিস সামাঔ ফাকানাত ওারদাতান কাদদিহান
বাংলা অর্থ
যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।
আয়াত 38
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 39
فَيَوْمَئِذٍۢ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌۭ وَلَا جَآنٌّۭ
বাংলা উচ্চারণ
ফায়াওমৈযিল লা য়ুসালু অন যামবিহীএ ইনসুনও ওা লা জানন
বাংলা অর্থ
সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
আয়াত 40
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 41
يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ
বাংলা উচ্চারণ
য়ুরাফুল মুজরিমূনা বিসীমাহুম ফায়ুখাযু বিননা ওাসি ওাল অকদাম
বাংলা অর্থ
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।
আয়াত 42
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 43
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ
বাংলা উচ্চারণ
হাযিহী জাহাননামুল লাতী য়ুকাযযিবু বিহাল মুজরিমূন
বাংলা অর্থ
এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।
আয়াত 44
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍۢ
বাংলা উচ্চারণ
য়াতূফূনা বৈনাহা ওা বৈনা হামীমিম আন
বাংলা অর্থ
তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
আয়াত 45
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 46
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
বাংলা উচ্চারণ
ওা লিমান খাফা মাকামা রাববিহী জাননাতান
বাংলা অর্থ
যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।
আয়াত 47
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 48
ذَوَاتَآ أَفْنَانٍۢ
বাংলা উচ্চারণ
যাওাতাঅ অফনান
বাংলা অর্থ
উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
আয়াত 49
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 50
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
বাংলা উচ্চারণ
ফীহিমা অয়নানি তাজরিয়ান
বাংলা অর্থ
উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
আয়াত 51
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 52
فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٍۢ زَوْجَانِ
বাংলা উচ্চারণ
ফীহিমা মিন কুললি ফাকিহাতিন যাওজান
বাংলা অর্থ
উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
আয়াত 53
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 54
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍۢ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍۢ
বাংলা উচ্চারণ
মুততাকিঈনা অলা ফুরুশিম বাতাঐনুহা মিন ইসতাবরাক; ওাজানাল জাননাতৈনি দান
বাংলা অর্থ
তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।
আয়াত 55
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 56
فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌۭ قَبْلَهُمْ وَلَا جَآنٌّۭ
বাংলা উচ্চারণ
ফীহিননা কাসিরাতুত তারফি লাম য়াতমিশুননা ইনসুন কাবলাহুম ওা লা জাঅনন
বাংলা অর্থ
তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।
আয়াত 57
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 58
كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ
বাংলা উচ্চারণ
কা অননাহুননাল য়াকূতু ওাল মারজান
বাংলা অর্থ
প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
আয়াত 59
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 60
هَلْ جَزَآءُ ٱلْإِحْسَٰنِ إِلَّا ٱلْإِحْسَٰنُ
বাংলা উচ্চারণ
হাল জাযাঔল ইহসানি ইললাল ইহসান
বাংলা অর্থ
সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?
আয়াত 61
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 62
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
বাংলা উচ্চারণ
ওা মিন দূনিহিমা জাননাতান
বাংলা অর্থ
এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।
আয়াত 63
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 64
مُدْهَآمَّتَانِ
বাংলা উচ্চারণ
মুধাঅমমাতান
বাংলা অর্থ
কালোমত ঘন সবুজ।
আয়াত 65
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 66
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
বাংলা উচ্চারণ
ফীহিমা অয়নানি নাদ দাখাতান
বাংলা অর্থ
তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
আয়াত 67
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 68
فِيهِمَا فَٰكِهَةٌۭ وَنَخْلٌۭ وَرُمَّانٌۭ
বাংলা উচ্চারণ
ফীহিমা ফাকিহাতুনও ওা নাখলুনও ওা রুমমান
বাংলা অর্থ
তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।
আয়াত 69
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 70
فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌۭ
বাংলা উচ্চারণ
ফীহিননা খৈরাতুন হিসান
বাংলা অর্থ
সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।
আয়াত 71
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 72
حُورٌۭ مَّقْصُورَٰتٌۭ فِى ٱلْخِيَامِ
বাংলা উচ্চারণ
হূরুম মাকসূরাতুন ফিল খিয়াম
বাংলা অর্থ
তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।
আয়াত 73
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 74
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌۭ قَبْلَهُمْ وَلَا جَآنٌّۭ
বাংলা উচ্চারণ
লাম য়াতমিস হুননা ইনসুন কাবলাহুম ওা লা জাঅনন
বাংলা অর্থ
কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
আয়াত 75
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 76
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍۢ وَعَبْقَرِىٍّ حِسَانٍۢ
বাংলা উচ্চারণ
মুততাকিঈনা অলা রাফরাতিন খুদরিনও ওা অবকারিয়য়িন হিসান
বাংলা অর্থ
তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
আয়াত 77
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি আলাঐ রাববিকুমা তুকাযযিবান.
বাংলা অর্থ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত 78
تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ
বাংলা উচ্চারণ
তাবারাকাসমু রাববিকা যিলজালালি ওালিকরাম
বাংলা অর্থ
কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।