আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
বাংলা উচ্চারণ
ইযা ওাকাতিল ওাকিঅহ
বাংলা অর্থ
যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
আয়াত 2لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
বাংলা উচ্চারণ
লৈসা লিওাকাতিহা কাযিবাহ
বাংলা অর্থ
যার বাস্তবতায় কোন সংশয় নেই।
আয়াত 3خَافِضَةٌۭ رَّافِعَةٌ
বাংলা উচ্চারণ
খাফিদাতুর রাফিঅহ
বাংলা অর্থ
এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
আয়াত 4إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّۭا
বাংলা উচ্চারণ
ইযা রুজজাতিল অরদু রাজজা
বাংলা অর্থ
যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
আয়াত 5وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّۭا
বাংলা উচ্চারণ
ওা বুসসাতিল জিবালু বাসসা
বাংলা অর্থ
এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
আয়াত 6فَكَانَتْ هَبَآءًۭ مُّنۢبَثًّۭا
বাংলা উচ্চারণ
ফাকানাত হাবাআম মুমবাসসা
বাংলা অর্থ
অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
আয়াত 7وَكُنتُمْ أَزْوَٰجًۭا ثَلَٰثَةًۭ
বাংলা উচ্চারণ
ওা কুনতুম অযওাজান সালাসাহ
বাংলা অর্থ
এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
আয়াত 8فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
বাংলা উচ্চারণ
ফা অস হাবুল মৈমানাতি মাঅ অস হাবুল মৈমানাহ
বাংলা অর্থ
যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
আয়াত 9وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
বাংলা উচ্চারণ
ওা অস হাবুল মাশামাতি মাঅ অস হাবুল মাশামাহ
বাংলা অর্থ
এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
আয়াত 10وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
বাংলা উচ্চারণ
ওাসসাবিকূনাস সাবিকূন
বাংলা অর্থ
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
আয়াত 11أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ
বাংলা উচ্চারণ
উলাঐকাল মুকাররাবূন
বাংলা অর্থ
তারাই নৈকট্যশীল,
আয়াত 12فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ
বাংলা উচ্চারণ
ফী জাননাতিন নাঈম
বাংলা অর্থ
অবদানের উদ্যানসমূহে,
আয়াত 13ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
সুললাতুম মিনাল অওওালীন
বাংলা অর্থ
তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
আয়াত 14وَقَلِيلٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
ওা কালীলুম মিনাল আ খিরীন
বাংলা অর্থ
এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
আয়াত 15عَلَىٰ سُرُرٍۢ مَّوْضُونَةٍۢ
বাংলা উচ্চারণ
অলা সুরুরিম মাওদূনাহ
বাংলা অর্থ
স্বর্ণ খচিত সিংহাসন।
আয়াত 16مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ
বাংলা উচ্চারণ
মুততাকিঈনা অলৈহা মুতাকাবিলীন
বাংলা অর্থ
তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
আয়াত 17يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ
বাংলা উচ্চারণ
য়াতূফু অলৈহিম ওিলদা নুম মুকখাললাদূন
বাংলা অর্থ
তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
আয়াত 18بِأَكْوَابٍۢ وَأَبَارِيقَ وَكَأْسٍۢ مِّن مَّعِينٍۢ
বাংলা উচ্চারণ
বি অকওাবিনও ওা অবারীক, ওা কাসিম মিম মাঈন
বাংলা অর্থ
পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
আয়াত 19لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
বাংলা উচ্চারণ
লা য়ুসাদদাঊনা অনহা ওা লা য়ুনযিফূন
বাংলা অর্থ
যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
আয়াত 20وَفَٰكِهَةٍۢ مِّمَّا يَتَخَيَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা ফাকিহাতিম মিমমা য়াতাখৈয়ারূন
বাংলা অর্থ
আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
আয়াত 21وَلَحْمِ طَيْرٍۢ مِّمَّا يَشْتَهُونَ
বাংলা উচ্চারণ
ওা লাহমি তৈরিম মিমমা য়াশতাহূন
বাংলা অর্থ
এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
আয়াত 22وَحُورٌ عِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা হূরুনীন
বাংলা অর্থ
তথায় থাকবে আনতনয়না হুরগণ,
আয়াত 23كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ
বাংলা উচ্চারণ
কা অমসালিল লুলুইল মাকনূন
বাংলা অর্থ
আবরণে রক্ষিত মোতির ন্যায়,
আয়াত 24جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
জাযাআম বিমা কানূ য়ামালূন
বাংলা অর্থ
তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
আয়াত 25لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا تَأْثِيمًا
বাংলা উচ্চারণ
লা য়াসমাঊনা ফীহা লাঘওানও ওা লা তাসীমা
বাংলা অর্থ
তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
আয়াত 26إِلَّا قِيلًۭا سَلَٰمًۭا سَلَٰمًۭا
বাংলা উচ্চারণ
ইললা কীলান সালামান সালামা
বাংলা অর্থ
কিন্তু শুনবে সালাম আর সালাম।
আয়াত 27وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ
বাংলা উচ্চারণ
ওা অস হাবুল য়ামীনি মাঅ অস হাবুল য়ামীন
বাংলা অর্থ
যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
আয়াত 28فِى سِدْرٍۢ مَّخْضُودٍۢ
বাংলা উচ্চারণ
ফী সিদরিম মাখদূদ
বাংলা অর্থ
তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
আয়াত 29وَطَلْحٍۢ مَّنضُودٍۢ
বাংলা উচ্চারণ
ওা তালহিম মানদূদ
বাংলা অর্থ
এবং কাঁদি কাঁদি কলায়,
আয়াত 30وَظِلٍّۢ مَّمْدُودٍۢ
বাংলা উচ্চারণ
ওা যিললিম মামদূদ
বাংলা অর্থ
এবং দীর্ঘ ছায়ায়।
আয়াত 31وَمَآءٍۢ مَّسْكُوبٍۢ
বাংলা উচ্চারণ
ওা মাঐম মাসকূব
বাংলা অর্থ
এবং প্রবাহিত পানিতে,
আয়াত 32وَفَٰكِهَةٍۢ كَثِيرَةٍۢ
বাংলা উচ্চারণ
ওা ফাকিহাতিন কাসীরাহ
বাংলা অর্থ
ও প্রচুর ফল-মূলে,
আয়াত 33لَّا مَقْطُوعَةٍۢ وَلَا مَمْنُوعَةٍۢ
বাংলা উচ্চারণ
লা মাকতূঅতিনও ওা লা মামনূঅহ
বাংলা অর্থ
যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
আয়াত 34وَفُرُشٍۢ مَّرْفُوعَةٍ
বাংলা উচ্চারণ
ওা ফুরুশিম মারফূঅহ
বাংলা অর্থ
আর থাকবে সমুন্নত শয্যায়।
আয়াত 35إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءًۭ
বাংলা উচ্চারণ
ইননাঅ অনশানাহুননা ইনশাআঅ
বাংলা অর্থ
আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
আয়াত 36فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا
বাংলা উচ্চারণ
ফাজালনাহুননা অবকারা
বাংলা অর্থ
অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
আয়াত 37عُرُبًا أَتْرَابًۭا
বাংলা উচ্চারণ
উরুবান অতরাবা
বাংলা অর্থ
কামিনী, সমবয়স্কা।
আয়াত 38لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ
বাংলা উচ্চারণ
লি অস হাবিল য়ামীন
বাংলা অর্থ
ডান দিকের লোকদের জন্যে।
আয়াত 39ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
সুললাতুম মিনাল অওওা লীন
বাংলা অর্থ
তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
আয়াত 40وَثُلَّةٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
ওা সুললাতুম মিনাল আখিরীন
বাংলা অর্থ
এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
আয়াত 41وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ
বাংলা উচ্চারণ
ওা অস হাবুশ শিমালি মাঅ অস হাবুশ শিমাল
বাংলা অর্থ
বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
আয়াত 42فِى سَمُومٍۢ وَحَمِيمٍۢ
বাংলা উচ্চারণ
ফী সামূমিনও ওা হামীম
বাংলা অর্থ
তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
আয়াত 43وَظِلٍّۢ مِّن يَحْمُومٍۢ
বাংলা উচ্চারণ
ওা যিললিম মিনয় য়াহমূম
বাংলা অর্থ
এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
আয়াত 44لَّا بَارِدٍۢ وَلَا كَرِيمٍ
বাংলা উচ্চারণ
লা বারিদিনও ওা লা কারীম
বাংলা অর্থ
যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
আয়াত 45إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
বাংলা উচ্চারণ
ইননাহুম কানূ কাবলা যালিকা মুতরাফীন
বাংলা অর্থ
তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
আয়াত 46وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
ওা কানূ য়ুসিররূনা অলাল হিনসিল অযীম
বাংলা অর্থ
তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
আয়াত 47وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
বাংলা উচ্চারণ
ওা কানূ য়াকূলূনা ঐযা মিতনা ওা কুননা তুরাবানও ওা ইযামানৈননা লামাবূসূন
বাংলা অর্থ
তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
আয়াত 48أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ
বাংলা উচ্চারণ
অওা আবাঔনাল অওওালূন
বাংলা অর্থ
এবং আমাদের পূর্বপুরুষগণও!
আয়াত 49قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
কুল ইননাল অওওালীনা ওাল আখিরীন
বাংলা অর্থ
বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
আয়াত 50لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍۢ مَّعْلُومٍۢ
বাংলা উচ্চারণ
লামাজমূঊনা ইলা মীকাতি য়াওমিম মালূন
বাংলা অর্থ
সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
আয়াত 51ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
সুমমা ইননাকুম অয়য়ুহাদ দাঅললূনাল মুকাযযিবূন
বাংলা অর্থ
অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
আয়াত 52لَءَاكِلُونَ مِن شَجَرٍۢ مِّن زَقُّومٍۢ
বাংলা উচ্চারণ
লা আকিলূনা মিন শাজা রিম মিন যাককূম
বাংলা অর্থ
তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
আয়াত 53فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
বাংলা উচ্চারণ
ফামালিঊনা মিনহাল বুতূন
বাংলা অর্থ
অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
আয়াত 54فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ
বাংলা উচ্চারণ
ফাশারিবূনা অলৈহি মিনাল হামীম
বাংলা অর্থ
অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
আয়াত 55فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ
বাংলা উচ্চারণ
ফাশারিবূনা শুরবাল হীম
বাংলা অর্থ
পান করবে পিপাসিত উটের ন্যায়।
আয়াত 56هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
হাযা নুযুলুহুম য়াওমাদ দীন
বাংলা অর্থ
কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
আয়াত 57نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
বাংলা উচ্চারণ
নাহনু খালাকনাকুম ফালাও লা তুসাদদিকূন
বাংলা অর্থ
আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
আয়াত 58أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ
বাংলা উচ্চারণ
অফারায়তুম মা তুমনূন
বাংলা অর্থ
তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
আয়াত 59ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ
বাংলা উচ্চারণ
আনতুম তাখলুকূ নাহূও অম নাহনুল খালিকূন
বাংলা অর্থ
তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
আয়াত 60نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
বাংলা উচ্চারণ
নাহনু কাদদারনা বৈনা কুমুল মাওতা ওা মা নাহনু বিমাসবূকীন
বাংলা অর্থ
আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
আয়াত 61عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
অলাঅ অন নুবাদদিলা অমসালাকুম ওা নুনশিঅকুম ফী মা লা তালামূন
বাংলা অর্থ
এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
আয়াত 62وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অলিমতুমুন নাশ অতাল ঊলা ফালাও লা তাযাককারূন
বাংলা অর্থ
তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
আয়াত 63أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ
বাংলা উচ্চারণ
অফারায়তুম মা তাহরুসূন
বাংলা অর্থ
তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
আয়াত 64ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ
বাংলা উচ্চারণ
আনতুম তাযরাঊনাহূও অম নাহনুয যারিঊওন
বাংলা অর্থ
তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
আয়াত 65لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًۭا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
বাংলা উচ্চারণ
লাও নাশাঔ লাজাল নাহু হুতামান ফাযালতুম তাফাককাহূন
বাংলা অর্থ
আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
আয়াত 66إِنَّا لَمُغْرَمُونَ
বাংলা উচ্চারণ
ইননা লামুঘরামূন
বাংলা অর্থ
বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
আয়াত 67بَلْ نَحْنُ مَحْرُومُونَ
বাংলা উচ্চারণ
বাল নাহনু মাহরূমূন
বাংলা অর্থ
বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
আয়াত 68أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ
বাংলা উচ্চারণ
অফারায়তুমুল মাআললাযী তাশরাবূন
বাংলা অর্থ
তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
আয়াত 69ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ
বাংলা উচ্চারণ
আনতুম অনযালতুমূহু মিনাল মুযনি অম নাহনুল মুনযিলূন
বাংলা অর্থ
তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
আয়াত 70لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًۭا فَلَوْلَا تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
লাও নাশাঔ জালনাহু উজাজান ফালাও লা তাশকুরূন
বাংলা অর্থ
আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
আয়াত 71أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ
বাংলা উচ্চারণ
অফারায়তুমুন নারাল লাতী তূরূন
বাংলা অর্থ
তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
আয়াত 72ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ
বাংলা উচ্চারণ
আনতুম অনশাতুম শাজারাতাহাঅ অম নাহনুল মুনশিঊন
বাংলা অর্থ
তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
আয়াত 73نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةًۭ وَمَتَٰعًۭا لِّلْمُقْوِينَ
বাংলা উচ্চারণ
নাহনু জালনাহা তাযকিরা তানও ওা মাতাঅল লিলমুকওীন
বাংলা অর্থ
আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
আয়াত 74فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
ফাসাববিহ বিসমি রাববিকাল অযীম
বাংলা অর্থ
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
আয়াত 75۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
বাংলা উচ্চারণ
ফালা উকসিমু বিমাওা কীননুজূম
বাংলা অর্থ
অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
আয়াত 76وَإِنَّهُۥ لَقَسَمٌۭ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
বাংলা উচ্চারণ
ওা ইননাহূ লাকাসামুল লাওতালামূনাযীম
বাংলা অর্থ
নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
আয়াত 77إِنَّهُۥ لَقُرْءَانٌۭ كَرِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননাহূ লা কুরানুন কারীম
বাংলা অর্থ
নিশ্চয় এটা সম্মানিত কোরআন,
আয়াত 78فِى كِتَٰبٍۢ مَّكْنُونٍۢ
বাংলা উচ্চারণ
ফী কিতাবিম মাকনূন
বাংলা অর্থ
যা আছে এক গোপন কিতাবে,
আয়াত 79لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ
বাংলা উচ্চারণ
লা য়ামাসসুহূও ইললাল মুতাহহারূন
বাংলা অর্থ
যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
আয়াত 80تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
তানযীলুম মির রাববিলালামীন
বাংলা অর্থ
এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
আয়াত 81أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
বাংলা উচ্চারণ
অফাবিহাযাল হাদীসি অনতুম মুধিনূন
বাংলা অর্থ
তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?
আয়াত 82وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
ওা তাজালূনা রিযকাকুম অননাকুম তুকাযযিবূন
বাংলা অর্থ
এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?
আয়াত 83فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
বাংলা উচ্চারণ
ফালাও লাঅ ইযা বালাঘাতিল হুলকূম
বাংলা অর্থ
অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
আয়াত 84وَأَنتُمْ حِينَئِذٍۢ تَنظُرُونَ
বাংলা উচ্চারণ
ওা অনতুম হীনৈযিন তানযুরূন
বাংলা অর্থ
এবং তোমরা তাকিয়ে থাক,
আয়াত 85وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা নাহনু অকরাবু ইলৈহি মিনকুম ওা লাকিল লা তুবসিরূন
বাংলা অর্থ
তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
আয়াত 86فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
বাংলা উচ্চারণ
ফালাও লাঅ ইন কুনতুম ঘিরা মাদীনীন
বাংলা অর্থ
যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
আয়াত 87تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
তারজিঊনাহাঅ ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?
আয়াত 88فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ
বাংলা উচ্চারণ
ফা অমমাঅ ইন কানা মিনাল মুকাররাবীন
বাংলা অর্থ
যদি সে নৈকট্যশীলদের একজন হয়;
আয়াত 89فَرَوْحٌۭ وَرَيْحَانٌۭ وَجَنَّتُ نَعِيمٍۢ
বাংলা উচ্চারণ
ফারাওহুনও ওা রৈহা নুনও ওা জাননাতু নাঈম
বাংলা অর্থ
তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
আয়াত 90وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
বাংলা উচ্চারণ
ওা অমমাঅ ইন কানা মিন অস হাবিল য়ামীন
বাংলা অর্থ
আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
আয়াত 91فَسَلَٰمٌۭ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
বাংলা উচ্চারণ
ফাসালামুল লাকা মিন অস হাবিল য়ামীন
বাংলা অর্থ
তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
আয়াত 92وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
বাংলা উচ্চারণ
ওা অমমাঅ ইন কানা মিনাল মুকাযযিবীনাদ দাঅললীন
বাংলা অর্থ
আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
আয়াত 93فَنُزُلٌۭ مِّنْ حَمِيمٍۢ
বাংলা উচ্চারণ
ফানুযুলুম মিন হামীম
বাংলা অর্থ
তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
আয়াত 94وَتَصْلِيَةُ جَحِيمٍ
বাংলা উচ্চারণ
ওা তাসলিয়াতু জাহীম
বাংলা অর্থ
এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
আয়াত 95إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ
বাংলা উচ্চারণ
ইননা হাযা লাহুওা হাককুল য়াকীন
বাংলা অর্থ
এটা ধ্রুব সত্য।
আয়াত 96فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
ফাসাববিহ বিসমি রাববিকাল অযীম
বাংলা অর্থ
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।