আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَبَّحَ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
সাববাহা লিললাহি মা ফিসামাওাতি ওা মা ফিল অরদি ওা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান।
আয়াত 2 يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
য়া অয়য়ুহাল লাযীনা আমানূ লিমা তাকূলূনা মা লা তাফালূন
বাংলা অর্থ
মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?
আয়াত 3 كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ أَن تَقُولُوا۟ مَا لَا تَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
কাবুরা মাকতান ইনদাল লাহি অন তাকূলূ মা লা তাফালূন
বাংলা অর্থ
তোমরা যা কর না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক।
আয়াত 4 إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلَّذِينَ يُقَٰتِلُونَ فِى سَبِيلِهِۦ صَفًّۭا كَأَنَّهُم بُنْيَٰنٌۭ مَّرْصُوصٌۭ
বাংলা উচ্চারণ
ইননাল লাহা য়ুহিববুল লাযীনা য়ুকাতিলূনা ফী সাবীলিহী সাফফান কাননাহুম বুনয়ানুম মারসূস
বাংলা অর্থ
আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসাগালানো প্রাচীর।
আয়াত 5 وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَٰقَوْمِ لِمَ تُؤْذُونَنِى وَقَد تَّعْلَمُونَ أَنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ ۖ فَلَمَّا زَاغُوٓا۟ أَزَاغَ ٱللَّهُ قُلُوبَهُمْ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
বাংলা উচ্চারণ
ওা ইয কালা মূসা লিকাওমিহী য়া কাওমি লিমা তুযূনানী ওা কাত তালামূনা অননী রাসূলুল লাহি ইলৈকুম ফালামমা যাঘূও অযাঘাল লাহু কুলূবাহুম; ওাললাহু লা য়াহদিল কাওমাল ফাসিকীন
বাংলা অর্থ
স্মরণ কর, যখন মূসা (আঃ) তাঁর সম্প্রদায়কে বললঃ হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জান যে, আমি তোমাদের কাছে আল্লাহর রসূল। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল, তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।
আয়াত 6 وَإِذْ قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُم مُّصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَمُبَشِّرًۢا بِرَسُولٍۢ يَأْتِى مِنۢ بَعْدِى ٱسْمُهُۥٓ أَحْمَدُ ۖ فَلَمَّا جَآءَهُم بِٱلْبَيِّنَٰتِ قَالُوا۟ هَٰذَا سِحْرٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইয কালা ঈসাবনুমায়ামা য়া বানী ইসরাঅঈলা ইননী রাসূলুল লাহি ইলৈকুম মুসাদদিকাল লিমা বৈনা য়াদায়য়া মিনাত তাওরাতি ওা মুবাশশিরাম বি রাসূলিনয় য়াতী মিম বাদিস মুহূও অহমাদ; ফালামমা জাআহুম বিল বৈয়িনাতি কালূ হাযা সিহরুম মুবীন
বাংলা অর্থ
স্মরণ কর, যখন মরিয়ম-তনয় ঈসা (আঃ) বললঃ হে বনী ইসরাইল! আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল, আমার পূর্ববর্তী তওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আগমন করবেন। তাঁর নাম আহমদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বললঃ এ তো এক প্রকাশ্য যাদু।
আয়াত 7 وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُوَ يُدْعَىٰٓ إِلَى ٱلْإِسْلَٰمِ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা মান অযলামু মিমমা নিফ তারা অলাল লাহিল কাযিবা ওা হুওা য়াদাঅ ইলাল ইসলাম; ওাললাহু লা য়াহদিল কাওমায যালিমীন
বাংলা অর্থ
যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে; তার চাইতে অধিক যালেম আর কে? আল্লাহ যালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না।
আয়াত 8 يُرِيدُونَ لِيُطْفِـُٔوا۟ نُورَ ٱللَّهِ بِأَفْوَٰهِهِمْ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوْ كَرِهَ ٱلْكَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
য়ুরীদূনা লিয়ুতফিঊ নূরাল লাহি বি অফওাহিমিম ওাললাহু মুতিমমু নূরিহী ওা লাও কারিহাল কাফিরূন
বাংলা অর্থ
তারা মুখের ফুঁৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে।
আয়াত 9 هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী অরসালা রাসূলাহূ বিলহুদা ওা দীনিল হাককি লিয়ুযহিরাহূ অলাদ দীনি কুললিহী ওা লাও কারিহাল মুশরিকূন
বাংলা অর্থ
তিনি তাঁর রসূলকে পথ নির্দেশ ও সত্যধর্ম নিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সবধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে।
আয়াত 10 يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَٰرَةٍۢ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল লাযীনা আমমানো হাল অদুললুকুম অলা তিজারাতিন তুনজীকুম মিন অযাবিন অলীম
বাংলা অর্থ
মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বানিজ্যের সন্ধান দিব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে?
আয়াত 11 تُؤْمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
তুমিনূনা বিললাহি ওা রাসূলিহী ওা তুজাহিদূনা ফী সাবীলিল লাহি বি অমওালিকুম ওা অনফুসিকুম; যালিকুম খৈরুল লাকুম ইন কুনতুম তালামূন
বাংলা অর্থ
তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ও জীবনপণ করে জেহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা বোঝ।
আয়াত 12 يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَمَسَٰكِنَ طَيِّبَةًۭ فِى جَنَّٰتِ عَدْنٍۢ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
বাংলা উচ্চারণ
য়াঘফির লাকুম যুনূবাকুম ওা য়ুদখিলকুম জাননাতিন তাজরী মিন তাহতিহাল অনহারু ওা মাসাকিনা তৈয়িবাতান ফী জাননাতি অদ; যালিকাল ফাওযুল অযীম
বাংলা অর্থ
তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহে। এটা মহাসাফল্য।
আয়াত 13 وَأُخْرَىٰ تُحِبُّونَهَا ۖ نَصْرٌۭ مِّنَ ٱللَّهِ وَفَتْحٌۭ قَرِيبٌۭ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা উখরা তুহিববূনাহা নাসরুম মিনাল লাহি ওা ফাত হুন কারী; ওা বাশশিরিল মু মিনীন
বাংলা অর্থ
এবং আরও একটি অনুগ্রহ দিবেন, যা তোমরা পছন্দ কর। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন।
আয়াত 14 يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوٓا۟ أَنصَارَ ٱللَّهِ كَمَا قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّۦنَ مَنْ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِ ۖ قَالَ ٱلْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ ٱللَّهِ ۖ فَـَٔامَنَت طَّآئِفَةٌۭ مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَكَفَرَت طَّآئِفَةٌۭ ۖ فَأَيَّدْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ عَلَىٰ عَدُوِّهِمْ فَأَصْبَحُوا۟ ظَٰهِرِينَ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল লাযীনা আমানূ কূনূও অনসারাল লাহি কামা কালা ঈসাবনুমারয়ামা লিল হাওারিয়য়ীনা মান অনসারীএ ইলাল লাহ; কালাল হাওারিয়য়ূনা নাহনু অনসা রুল লাহি ফা আমানাত তাঐফাতুম মিম বাননী ইসরাঅঈলা ওা কাফারাত তাঐফাতুন ফা অয়য়াদনাল লাযীনা আমমানূ অলা অদুওওিহিম ফা অসবাহূ যাহিরীন
বাংলা অর্থ
মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে-মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যবর্গ বলেছিলঃ আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী-ইসরাঈলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হল।