আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ٱلْمَلِكِ ٱلْقُدُّوسِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ
বাংলা উচ্চারণ
য়ুসাববিহু লিলাহি মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদিল মালিকিল কুদদূসিল অযীযিল হাকীম
বাংলা অর্থ
রাজ্যাধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যা কিছু আছে নভোমন্ডলে ও যা কিছু আছে ভূমন্ডলে।
আয়াত 2 هُوَ ٱلَّذِى بَعَثَ فِى ٱلْأُمِّيِّۦنَ رَسُولًۭا مِّنْهُمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَإِن كَانُوا۟ مِن قَبْلُ لَفِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী বাসা ফিল উমমিয়য়ীনা রাসূলাম মিন হুম য়াতলূ অলৈহিম আয়াতিহী ওা য়ুযাককীহিম ওা য়ুঅললিমুহুমুল কিতাবা ওাল হিকমাতা ওা ইন কানো মিন কাবলু লাফী দালালিম মুবীন
বাংলা অর্থ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।
আয়াত 3 وَءَاخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا۟ بِهِمْ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
ওা আখারীনা মিনহুম লামমা য়ালহাকূ বিহিম ওা হুওাল অযীযুল হাকীম
বাংলা অর্থ
এই রসূল প্রেরিত হয়েছেন অন্য আরও লোকদের জন্যে, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
আয়াত 4 ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
যালিকা ফাদলুল লাহি য়ুতীহি মানয়য়াশাঅ; ওাললাহু যুল ফাদিল অযীম
বাংলা অর্থ
এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহাকৃপাশীল।
আয়াত 5 مَثَلُ ٱلَّذِينَ حُمِّلُوا۟ ٱلتَّوْرَىٰةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ ٱلْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًۢا ۚ بِئْسَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
মাসালুল লাযীনা হুম মিলুত তাওরাতা সুমমা লাম য়াহমিলূনহা কামাসালিল হিমারি য়াহ মিলু অসফারা; বিসা মাসালুল কাওমিল লাযীনা কাযযাবূ বি আয়াতিল লাহ; ওাললাহু লা য়াহদিল কাওমাযযালিমীন
বাংলা অর্থ
যাদেরকে তওরাত দেয়া হয়েছিল, অতঃপর তারা তার অনুসরণ করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা, যে পুস্তক বহন করে, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে, তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট। আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না।
আয়াত 6 قُلْ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓا۟ إِن زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَآءُ لِلَّهِ مِن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُا۟ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
কুল য়াঅ অয়য়ুহাল লাযীনা হাদূ ইন যামতুম অননাকুম অওলিয়াঔ লিলাহি মিন দূনিন নাসি ফাতামাননাওুল মাওতা ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
বলুন হে ইহুদীগণ, যদি তোমরা দাবী কর যে, তোমরাই আল্লাহর বন্ধু-অন্য কোন মানব নয়, তবে তোমরা মৃত্যু কামনা কর যদি তোমরা সত্যবাদী হও।
আয়াত 7 وَلَا يَتَمَنَّوْنَهُۥٓ أَبَدًۢا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা লা য়াতামাননাও নাহূও অবাদাম বিমা কাদদামাত অয়দীহিম; ওাললাহু অলীমুম বিক্স যালিমীন
বাংলা অর্থ
তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনও মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত আছেন।
আয়াত 8 قُلْ إِنَّ ٱلْمَوْتَ ٱلَّذِى تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُۥ مُلَٰقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
কুল ইননাল মাওতাল লাযী তাফিররূনা মিনহু ফা ইননাহূ মুলাকীকুম সুমমা তুরাদদূনা ইলা আলিমিল ঘৈবি ওাশ শাহাদাতি ফা য়ুনাববিউকুম বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য, দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম, যা তোমরা করতে।
আয়াত 9 يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نُودِىَ لِلصَّلَوٰةِ مِن يَوْمِ ٱلْجُمُعَةِ فَٱسْعَوْا۟ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ وَذَرُوا۟ ٱلْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল লাযীনা আমানূ ইযা নূদিয়া লিসসালাতি মিনয় য়াওমিল জুমুঅতি ফাসাও ইলা যিকরিল লাহি ওা যারুল বৈ; যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামূন
বাংলা অর্থ
মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।
আয়াত 10 فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُوا۟ فِى ٱلْأَرْضِ وَٱبْتَغُوا۟ مِن فَضْلِ ٱللَّهِ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَثِيرًۭا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
ফৈযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরূ ফিল অরদি ওাবতাঘূ মিন ফাদলিল লাহি ওাযকুরুল লাহা কাসীরাল লাললাকুম তুফলিহূন
বাংলা অর্থ
অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।
আয়াত 11 وَإِذَا رَأَوْا۟ تِجَٰرَةً أَوْ لَهْوًا ٱنفَضُّوٓا۟ إِلَيْهَا وَتَرَكُوكَ قَآئِمًۭا ۚ قُلْ مَا عِندَ ٱللَّهِ خَيْرٌۭ مِّنَ ٱللَّهْوِ وَمِنَ ٱلتِّجَٰرَةِ ۚ وَٱللَّهُ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
বাংলা উচ্চারণ
ওা ইযা রাও তিজারাতান অও লাহওানিন ফাদদূও ইলৈহা ওা তারাকূকা কাঐমা; কুল মা ইনদাল লাহি খৈরুম মিনাল লাহওি ওা মিনাত তিজারাহ; ওাললাহু খায়রুর রাযিকীন
বাংলা অর্থ
তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুনঃ আল্লাহর কাছে যা আছে, তা ক্রীড়াকৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা।