☾ আল-কোরআন
সূরা 63 · মাদানী

আল-মুনাফিকূন المنافقون

Al-Munafiqun · 11 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا جَآءَكَ ٱلْمُنَٰفِقُونَ قَالُوا۟ نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِ ۗ وَٱللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّ ٱلْمُنَٰفِقِينَ لَكَٰذِبُونَ
বাংলা উচ্চারণ
ইযা জাআকাল মুনাফিকূনা কালূ নাশহাদু ইননাকা লা রাসূলুল লাহ; ওাললাহু য়ালামু ইননাকা লা রাসূলুহূ ওাললাহু য়াশহাদু ইননাল মুনাফিকীনা লাকাযিবূন
বাংলা অর্থ
মুনাফিকরা আপনার কাছে এসে বলেঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল। আল্লাহ জানেন যে, আপনি অবশ্যই আল্লাহর রসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।
আয়াত 2
ٱتَّخَذُوٓا۟ أَيْمَٰنَهُمْ جُنَّةًۭ فَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِنَّهُمْ سَآءَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ইততাখাযূ অয়মানাহুম জুননাতান ফাসাদদূ অন সাবীলিল লাহ; ইননাহুম সাআ মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
তারা তাদের শপথসমূহকে ঢালরূপে ব্যবহার করে। অতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তারা যা করছে, তা খুবই মন্দ।
আয়াত 3
ذَٰلِكَ بِأَنَّهُمْ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ
বাংলা উচ্চারণ
যালিকা বি অননাহুম আমানূ সুমমা কাফারূ ফাতুবিঅ অলা কুলূবিহিম ফাহুম লা য়াফকাহূন
বাংলা অর্থ
এটা এজন্য যে, তারা বিশ্বাস করার পর পুনরায় কাফের হয়েছে। ফলে তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে। অতএব তারা বুঝে না।
আয়াত 4
۞ وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا۟ تَسْمَعْ لِقَوْلِهِمْ ۖ كَأَنَّهُمْ خُشُبٌۭ مُّسَنَّدَةٌۭ ۖ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ۚ هُمُ ٱلْعَدُوُّ فَٱحْذَرْهُمْ ۚ قَٰتَلَهُمُ ٱللَّهُ ۖ أَنَّىٰ يُؤْفَكُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা রা অয়তাহুম তুজিবুকা অজসামুহুম ওা ইনয় য়াকূলূ তাসমা লিকাওলিহিম কাননাহুম খুশুবুম মুসাননাদাহ; য়াহসাবূনা কুললা সৈহাতিন অলৈহিম; হুমুল অদুওওু ফাহযারহুম; কাতালাহুমুল লাহু অননা য়ুফাকূন
বাংলা অর্থ
আপনি যখন তাদেরকে দেখেন, তখন তাদের দেহাবয়ব আপনার কাছে প্রীতিকর মনে হয়। আর যদি তারা কথা বলে, তবে আপনি তাদের কথা শুনেন। তারা প্রাচীরে ঠেকানো কাঠসদৃশ্য। প্রত্যেক শোরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হোন। ধ্বংস করুন আল্লাহ তাদেরকে। তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে ?
আয়াত 5
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ ٱللَّهِ لَوَّوْا۟ رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُم مُّسْتَكْبِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা কীলা লাহুম তাঅলাও য়াসতাঘফির লাকুম রাসূলুল লাহি লাওওাও রুঊ সাহুম ওা রা অয়তাহুম য়াসুদদূনা ওা হুম মুসতাকবিরূন
বাংলা অর্থ
যখন তাদেরকে বলা হয়ঃ তোমরা এস, আল্লাহর রসূল তোমাদের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন যে, তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়।
আয়াত 6
سَوَآءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
বাংলা উচ্চারণ
সাওাঔন অলৈহিম অস তাঘফারতা লাহুম অম লাম তাসতাঘফির লাহুম লানয় য়াঘফিরাল লাহু লাহুম; ইননাল লাহা লা য়াহদিল কাওমাল ফাসিকীন
বাংলা অর্থ
আপনি তাদের জন্যে ক্ষমাপ্রার্থনা করুন অথবা না করুন, উভয়ই সমান। আল্লাহ কখনও তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।
আয়াত 7
هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُوا۟ عَلَىٰ مَنْ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّوا۟ ۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَٰكِنَّ ٱلْمُنَٰفِقِينَ لَا يَفْقَهُونَ
বাংলা উচ্চারণ
হুমুল লাযীনা য়াকূলূনা লা তুনফিকূ অলা মান ইনদা রাসূলিল লাহি হাততা য়ানফাদদূ; ওা লিললাহি খাযাঅ ইনুস সামাওাতি ওাল অরদি ওা লাকিননাল মুনাফিকীনা লা য়াফকাহূন
বাংলা অর্থ
তারাই বলেঃ আল্লাহর রাসূলের সাহচর্যে যারা আছে তাদের জন্যে ব্যয় করো না। পরিণামে তারা আপনা-আপনি সরে যাবে। ভূ ও নভোমন্ডলের ধন-ভান্ডার আল্লাহরই কিন্তু মুনাফিকরা তা বোঝে না।
আয়াত 8
يَقُولُونَ لَئِن رَّجَعْنَآ إِلَى ٱلْمَدِينَةِ لَيُخْرِجَنَّ ٱلْأَعَزُّ مِنْهَا ٱلْأَذَلَّ ۚ وَلِلَّهِ ٱلْعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلْمُؤْمِنِينَ وَلَٰكِنَّ ٱلْمُنَٰفِقِينَ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
য়াকূলূনা লৈর রাজানাঅ ইলাল মাদীনাতি লা য়ুখরিজানাল আযযু মিনহাল অযালল; ওা লিললাহিল ইযযাতু ওা লি রাসূলিহী ওা লিলমুমিনীনা ওা লাকিননাল মুনাফিকীনা লা য়ালামূন
বাংলা অর্থ
তারাই বলেঃ আমরা যদি মদীনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিস্কৃত করবে। শক্তি তো আল্লাহ তাঁর রসূল ও মুমিনদেরই কিন্তু মুনাফিকরা তা জানে না।
আয়াত 9
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُلْهِكُمْ أَمْوَٰلُكُمْ وَلَآ أَوْلَٰدُكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল লাযীনা আমানূ লা তুলহিকুম অমওালুকুম ওা লা অওলাদুকুম অনযিকরিল লাহ; ওা মৈয়াফাল যালিকা ফৌলাঐকা হুমুল খাসিরূন
বাংলা অর্থ
মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত।
আয়াত 10
وَأَنفِقُوا۟ مِن مَّا رَزَقْنَٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَآ أَخَّرْتَنِىٓ إِلَىٰٓ أَجَلٍۢ قَرِيبٍۢ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ওা অনিফকূ মিম মা রাযাকনাকুম মিন কাবলি অনয়য়াতিয়া অহাদাকুমুল মাওতু ফা য়াকূলা রাববি লাও লাঅ অখখারতানীএ ইলাঅ অজালিন কারীবিন ফা অসসাদদাকা ওা অকুম মিনাসসালিহীন
বাংলা অর্থ
আমি তোমাদেরকে যা দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর। অন্যথায় সে বলবেঃ হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম।
আয়াত 11
وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفْسًا إِذَا جَآءَ أَجَلُهَا ۚ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা লানয় য়ু অখখিরাল লাহু নাফসান ইযা জাআ অজালুহা; ওাললাহু খাবীরুম বিমা তামালূন
বাংলা অর্থ
প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে খবর রাখেন।