☾ আল-কোরআন
সূরা 64 · মাদানী

আত-তাগাবুন التغابن

At-Taghabun · 18 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ
বাংলা উচ্চারণ
য়ুসাববিহু লিললাহি মা ফিস সামাওাতি ওা মা ফিল অরদি লাহুল মুলকু ওা লাহুল হামদ, ওা হুওা অলা কুললি শৈ ইন কাদীর
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
আয়াত 2
هُوَ ٱلَّذِى خَلَقَكُمْ فَمِنكُمْ كَافِرٌۭ وَمِنكُم مُّؤْمِنٌۭ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুনও ওা মিন কুম মুমিন ; ওাললাহু বিমা তামালূনা বাসীর
বাংলা অর্থ
তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের এবং কেউ মুমিন। তোমরা যা কর, আল্লাহ তা দেখেন।
আয়াত 3
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
খালাকাস সামাওাতি ওাল অরদা বিলহাককি ওা সাওওারাকুম ফা অহসানা সুওারাকুম ওা ইলৈহিল মাসীর
বাংলা অর্থ
তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তাঁরই কাছে প্রত্যাবর্তন।
আয়াত 4
يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা উচ্চারণ
য়ালামু মা ফিস সামাওাতি ওাল অরদি ওা য়ালামু মা তুসিররূনা ওা মা তুলিনূন; ওাললাহু অলীমুম বিযাতিস সুদূর
বাংলা অর্থ
নভোমন্ডল ও ভূমন্ডলে যা আছে, তিনি তা জানেন। তিনি আরও জানেন তোমরা যা গোপনে কর এবং যা প্রকাশ্যে কর। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত।
আয়াত 5
أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَبْلُ فَذَاقُوا۟ وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
অলাম য়াতিকুম নাবৌল লাযীনা কাফারূ মিন কাবলু ফাযাকূ ওাবালা অমরিহিম ওা লাহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
তোমাদের পুর্বে যারা কাফের ছিল, তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌছেনি? তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করেছে, এবং তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 6
ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَقَالُوٓا۟ أَبَشَرٌۭ يَهْدُونَنَا فَكَفَرُوا۟ وَتَوَلَّوا۟ ۚ وَّٱسْتَغْنَى ٱللَّهُ ۚ وَٱللَّهُ غَنِىٌّ حَمِيدٌۭ
বাংলা উচ্চারণ
যালিকা বি অননাহূ কানাত তাতীহিম রুসুলুহুম বিলবৈয়িনাতি ফাকালূ অ বাশারুনয় য়াহদূনানা ফাকাফারূ ওা তাওাললাও; ওাসতাঘনাল লাহ; ওাললাহু ঘানিয়য়ুন হামীদ
বাংলা অর্থ
এটা এ কারণে যে, তাদের কাছে তাদের রসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলীসহ আগমন করলে তারা বলতঃ মানুষই কি আমাদেরকে পথপ্রদর্শন করবে? অতঃপর তারা কাফের হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত।
আয়াত 7
زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَن لَّن يُبْعَثُوا۟ ۚ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ۚ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ
বাংলা উচ্চারণ
যামাল লাযীনা কাফারূও অললানয় য়ুবাসূ; কুল বালা ওা রাববী লাতুবাসুননা সুমমা লাতুনাববৌননা বিমা অমিলতুম; ওা যালিকা অলাল লাহি য়াসীর
বাংলা অর্থ
কাফেররা দাবী করে যে, তারা কখনও পুনরুত্থিত হবে না। বলুন, অবশ্যই হবে, আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয় পুরুত্থিত হবে। অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ।
আয়াত 8
فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلنُّورِ ٱلَّذِىٓ أَنزَلْنَا ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ
বাংলা উচ্চারণ
ফাঅমিনূ বিললাহি ওা রাসূলিহী ওাননূরিল লাযীএ অনযালনা; ওাললাহু বিমা তামালূনা খাবীর
বাংলা অর্থ
অতএব তোমরা আল্লাহ তাঁর রসূল এবং অবতীর্ন নূরের প্রতি বিশ্বাস স্থাপন কর। তোমরা যা কর, সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত।
আয়াত 9
يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ ٱلْجَمْعِ ۖ ذَٰلِكَ يَوْمُ ٱلتَّغَابُنِ ۗ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ وَيَعْمَلْ صَٰلِحًۭا يُكَفِّرْ عَنْهُ سَيِّـَٔاتِهِۦ وَيُدْخِلْهُ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
বাংলা উচ্চারণ
য়ওমা য়াজমৌকুম লি য়াওমিল জামি যালিকা য়াওমুত তাঘাবুন; ওা মানয়য়ুমিম বিললাহি ওা য়ামাল সালিহানয় য়ুকাফফির অনহু সায়য়ি আতিহী ওা য়ুদখিলহু জাননাতিন তাজরী মিন তাহতিহাল অনহারু খালিদীনা ফীহাঅ অবাদা; যালিকাল ফাওযুল অযীম
বাংলা অর্থ
সেদিন অর্থাৎ, সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন। এ দিন হার-জিতের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন। যার তলদেশে নির্ঝরিনীসমূহ প্রবাহিত হবে, তারা তথায় চিরকাল বসবাস করবে। এটাই মহাসাফল্য।
আয়াত 10
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ خَٰلِدِينَ فِيهَا ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা কাফারূ ওা কাযযাবূ বি আয়াঅতিনাঅ উলাঐকা অশাবুন নারি খালিদীনা ফীহা বিসাল মাসীর
বাংলা অর্থ
আর যারা কাফের এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা তথায় অনন্তকাল থাকবে। কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল এটা।
আয়াত 11
مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۗ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ يَهْدِ قَلْبَهُۥ ۚ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
মাঅ অসাবা মিম মুসী বাতিন ইললা বীযনিল লাহ; ওা মানয় য়ুমিম বিললাহি য়াহদি কালবাহ; ওাললাহু বিকুললি শৈইন অলীম
বাংলা অর্থ
আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।
আয়াত 12
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
বাংলা উচ্চারণ
ওা অতীউল লাহা ওা অতীউর রাসূল; ফা ইন তাওাললৈতুম ফা ইননামা অলা রাসূলিনাল বালাঘুল মুবীন
বাংলা অর্থ
তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলুল্লাহর আনুগত্য কর। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রসূলের দায়িত্ব কেবল খোলাখুলি পৌছে দেয়া।
আয়াত 13
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
অললাহু লাঅ ইলাহা ইললা হূ; ওা অলাল লাহি ফালয়াতা ওাককালিল মুমিনূন
বাংলা অর্থ
আল্লাহ তিনি ব্যতীত কোন মাবুদ নেই। অতএব মুমিনগণ আল্লাহর উপর ভরসা করুক।
আয়াত 14
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ مِنْ أَزْوَٰجِكُمْ وَأَوْلَٰدِكُمْ عَدُوًّۭا لَّكُمْ فَٱحْذَرُوهُمْ ۚ وَإِن تَعْفُوا۟ وَتَصْفَحُوا۟ وَتَغْفِرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল লাযীনা আমানূও ইননা মিন অযওাজি কুম ওা অওলাদিকুম অদুওওাল লাকুম ফাহযারূহুম; ওা ইন তাফূ ওা তাসফাহূ ওা তাঘফিরূ ফা ইননাল লাহা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান-সন্ততি তোমাদের দুশমন। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাক। যদি মার্জনা কর, উপেক্ষা কর, এবং ক্ষমা কর, তবে আল্লাহ ক্ষমাশীল, করুনাময়।
আয়াত 15
إِنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَٰدُكُمْ فِتْنَةٌۭ ۚ وَٱللَّهُ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননামা অমওালুকুম ওা অওলাদুকুম ফিতনাহ; ওাললাহু ইনদাহূও অজরুন অযীম
বাংলা অর্থ
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।
আয়াত 16
فَٱتَّقُوا۟ ٱللَّهَ مَا ٱسْتَطَعْتُمْ وَٱسْمَعُوا۟ وَأَطِيعُوا۟ وَأَنفِقُوا۟ خَيْرًۭا لِّأَنفُسِكُمْ ۗ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِۦ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
ফাততাকুল লাহা মাসতাততুম ওাসমাঊ ওা অতীঊ ওানফিকূ খৈরাল লি অনফুসিকুম; ওা মানয়য়ূকা শুহা নাফসিহী ফৌলাঐকা হুমুল মুফলিহূন
বাংলা অর্থ
অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর, শুন, আনুগত্য কর এবং ব্যয় কর। এটা তোমাদের জন্যে কল্যাণকর। যারা মনের কার্পন্য থেকে মুক্ত, তারাই সফলকাম।
আয়াত 17
إِن تُقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا يُضَٰعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَٱللَّهُ شَكُورٌ حَلِيمٌ
বাংলা উচ্চারণ
ইন তুকরিদুল লাহা কারদান হাসানানয় য়ুদদিফহু লাকুম ওা য়াঘফির লাকুম; ওাললাহু শাকূরুন হালীম
বাংলা অর্থ
যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান কর, তিনি তোমাদের জন্যে তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, সহনশীল।
আয়াত 18
عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা উচ্চারণ
আলিমুলঘৈবি ওাশশাহাদাতিল অযীযুল হাকীম
বাংলা অর্থ
তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়।