আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ تَبَٰرَكَ ٱلَّذِى بِيَدِهِ ٱلْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ
বাংলা উচ্চারণ
তাবারাকাল লাযী বিয়াদিহিল মুলকু ওা হুওা অলা কুললি শৈইন কাদীর
বাংলা অর্থ
পূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।
আয়াত 2 ٱلَّذِى خَلَقَ ٱلْمَوْتَ وَٱلْحَيَوٰةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًۭا ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفُورُ
বাংলা উচ্চারণ
অললাযী খালাকাল মাওতা ওালহায়াতা লিয়াবলুওাকুম অয়য়ুকুম অহসানু অমালা; ওা হুওাল অযীযুল ঘাফূর
বাংলা অর্থ
যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।
আয়াত 3 ٱلَّذِى خَلَقَ سَبْعَ سَمَٰوَٰتٍۢ طِبَاقًۭا ۖ مَّا تَرَىٰ فِى خَلْقِ ٱلرَّحْمَٰنِ مِن تَفَٰوُتٍۢ ۖ فَٱرْجِعِ ٱلْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍۢ
বাংলা উচ্চারণ
অললাযী খালাকা সাবা সামাওাতিন তিবাকাম মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাওুতিন ফারজীল বাসারা হাল তারা মিন ফুতূর
বাংলা অর্থ
তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তা’আলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; কোন ফাটল দেখতে পাও কি?
আয়াত 4 ثُمَّ ٱرْجِعِ ٱلْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ ٱلْبَصَرُ خَاسِئًۭا وَهُوَ حَسِيرٌۭ
বাংলা উচ্চারণ
সুমমার জীল বাসারা কাররাতৈনি য়ানকালিব ইলৈকাল বাসারু খাসিঅনও ওা হুওা হাসীর
বাংলা অর্থ
অতঃপর তুমি বার বার তাকিয়ে দেখ-তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।
আয়াত 5 وَلَقَدْ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِمَصَٰبِيحَ وَجَعَلْنَٰهَا رُجُومًۭا لِّلشَّيَٰطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ ٱلسَّعِيرِ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ যৈয়াননাস সামাআদ দুনয়া বিমাসা বীহা ওা জালনাহা রুজূমাল লিশ শায়াতীনি ওা অতাদনা লাহুম অযাবাস সাঈর
বাংলা অর্থ
আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
আয়াত 6 وَلِلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ
বাংলা উচ্চারণ
ওা লিললাযীনা কাফারূ বি রাববিহিম অযাবু জাহাননামা ওা বিসাল মাসীর
বাংলা অর্থ
যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কতই না নিকৃষ্ট স্থান।
আয়াত 7 إِذَآ أُلْقُوا۟ فِيهَا سَمِعُوا۟ لَهَا شَهِيقًۭا وَهِىَ تَفُورُ
বাংলা উচ্চারণ
ইযাঅ উলকূ ফীহা সামিঊ লাহা শাহীকানও ওা হিয়া তাফূর
বাংলা অর্থ
যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে, তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে।
আয়াত 8 تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلْغَيْظِ ۖ كُلَّمَآ أُلْقِىَ فِيهَا فَوْجٌۭ سَأَلَهُمْ خَزَنَتُهَآ أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌۭ
বাংলা উচ্চারণ
তাকাদু তামায়য়াযু মিনাল ঘৈযি কুললামাঅ উলিকয়া ফীহা ফাওজুন সা অলাহুম খাযানাতুহাঅ অলাম য়াতিকুম নাযীর
বাংলা অর্থ
ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোন সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে। তোমাদের কাছে কি কোন সতর্ককারী আগমন করেনি?
আয়াত 9 قَالُوا۟ بَلَىٰ قَدْ جَآءَنَا نَذِيرٌۭ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِى ضَلَٰلٍۢ كَبِيرٍۢ
বাংলা উচ্চারণ
কালূ বালা কাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওা কুলনা মা নাযযালাল লাহু মিন শৈ ইন ইন অনতুম ইললা ফী দালালিন কাবীর
বাংলা অর্থ
তারা বলবেঃ হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল, অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলামঃ আল্লাহ তা’আলা কোন কিছু নাজিল করেননি। তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছ।
আয়াত 10 وَقَالُوا۟ لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِىٓ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ
বাংলা উচ্চারণ
ওা কালূ লাও কুননা নাসমৌ অওনাকিলু মা কুননা ফীএ অস হাবিস সাঈর
বাংলা অর্থ
তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।
আয়াত 11 فَٱعْتَرَفُوا۟ بِذَنۢبِهِمْ فَسُحْقًۭا لِّأَصْحَٰبِ ٱلسَّعِيرِ
বাংলা উচ্চারণ
ফাতারাফূ বিযামবিহিম ফাসুহকাল লি অস হাবিস সাঈর
বাংলা অর্থ
অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। জাহান্নামীরা দূর হোক।
আয়াত 12 إِنَّ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌۭ كَبِيرٌۭ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা য়াখশাওনা রাববাহুম বিলঘৈবি লাহুম মাঘফিরাতুনও ওা অজরুন কাবীর
বাংলা অর্থ
নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
আয়াত 13 وَأَسِرُّوا۟ قَوْلَكُمْ أَوِ ٱجْهَرُوا۟ بِهِۦٓ ۖ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা উচ্চারণ
ওা অসিররূ কাওলাকুম অওিজহারূ বিহী ইননাহূ অলীমুম বিযাতিস সুদূর
বাংলা অর্থ
তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত।
আয়াত 14 أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ ٱللَّطِيفُ ٱلْخَبِيرُ
বাংলা উচ্চারণ
অলা য়ালামু মান খালাক ওা হুওাল লাতীফুল খাবীর
বাংলা অর্থ
যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্নজ্ঞানী, সম্যক জ্ঞাত।
আয়াত 15 هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًۭا فَٱمْشُوا۟ فِى مَنَاكِبِهَا وَكُلُوا۟ مِن رِّزْقِهِۦ ۖ وَإِلَيْهِ ٱلنُّشُورُ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী জালা লাকুমুল অরদা যালূলান ফামশূ ফী মানাকিবিহা ওা কুলূ মির রিযকিহী ওা ইলৈহিন নুশূর
বাংলা অর্থ
তিনি তোমাদের জন্যে পৃথিবীকে সুগম করেছেন, অতএব, তোমরা তার কাঁধে বিচরণ কর এবং তাঁর দেয়া রিযিক আহার কর। তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে।
আয়াত 16 ءَأَمِنتُم مَّن فِى ٱلسَّمَآءِ أَن يَخْسِفَ بِكُمُ ٱلْأَرْضَ فَإِذَا هِىَ تَمُورُ
বাংলা উচ্চারণ
আমিনতুম মান ফিসসামাঐ ঐয়াখসিফা বি কুমুল অরদা ফা ইযা হিয়া তামূর
বাংলা অর্থ
তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে।
আয়াত 17 أَمْ أَمِنتُم مَّن فِى ٱلسَّمَآءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًۭا ۖ فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ
বাংলা উচ্চারণ
অম অমিনতুম মান ফিসসামাঐ ঐ য়ুরসিলা অলৈকুম হাসিবান ফাসাতালামূনা কৈফা নাযীর
বাংলা অর্থ
না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন, তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন, অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী।
আয়াত 18 وَلَقَدْ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ কাযযাবাল লাযীনা মিন কাবলিহিম ফাকৈফা কানা নাকীর
বাংলা অর্থ
তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল, অতঃপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি।
আয়াত 19 أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ فَوْقَهُمْ صَٰٓفَّٰتٍۢ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱلرَّحْمَٰنُ ۚ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍۭ بَصِيرٌ
বাংলা উচ্চারণ
অওালাম য়ারাও ইলাত তৈরি ফাওকাহুম সাঅফফাতিনও ওা য়াকবিদন; মা য়ুমসিকুহুননা ইললার রাহমান; ইননাহূ বিকুললি শৈ ইম বাসীর
বাংলা অর্থ
তারা কি লক্ষ্য করে না, তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী? রহমান আল্লাহ-ই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব-বিষয় দেখেন।
আয়াত 20 أَمَّنْ هَٰذَا ٱلَّذِى هُوَ جُندٌۭ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ ٱلرَّحْمَٰنِ ۚ إِنِ ٱلْكَٰفِرُونَ إِلَّا فِى غُرُورٍ
বাংলা উচ্চারণ
অমমান হাযাল লাযী হুওা জুনদুল লাকুম য়ানসুরুকুম মিন দূনির রাহমান; ইনিলকাফিরূনা ইললা ফী ঘুরূর
বাংলা অর্থ
রহমান আল্লাহ তা’আলা ব্যতীত তোমাদের কোন সৈন্য আছে কি, যে তোমাদেরকে সাহায্য করবে? কাফেররা বিভ্রান্তিতেই পতিত আছে।
আয়াত 21 أَمَّنْ هَٰذَا ٱلَّذِى يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُۥ ۚ بَل لَّجُّوا۟ فِى عُتُوٍّۢ وَنُفُورٍ
বাংলা উচ্চারণ
অমমান হাযাল লাযী য়ারযুকুকুম ইন অমসাকা রিযকাহ; বাল লাজজূ ফী উতুওওিনও ওা নুফূর
বাংলা অর্থ
তিনি যদি রিযিক বন্ধ করে দেন, তবে কে আছে, যে তোমাদেরকে রিযিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে।
আয়াত 22 أَفَمَن يَمْشِى مُكِبًّا عَلَىٰ وَجْهِهِۦٓ أَهْدَىٰٓ أَمَّن يَمْشِى سَوِيًّا عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
বাংলা উচ্চারণ
অফামৈ য়ামশী মুকিববান অলা ওাজহিহী অহদাঅ অমমানয় য়ামশী সাওিয়য়ান অলা সিরাতিম মুসতাকীম
বাংলা অর্থ
যে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সে-ই কি সৎ পথে চলে, না সে ব্যক্তি যে সোজা হয়ে সরলপথে চলে?
আয়াত 23 قُلْ هُوَ ٱلَّذِىٓ أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۖ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
কুল হুওাল লাযী অনশা অকুম ওা জালা লাকুমুস সামা ওাল অবসারা ওাল অফিদাতা কালীলাম মা তাশকুরূন
বাংলা অর্থ
বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।
আয়াত 24 قُلْ هُوَ ٱلَّذِى ذَرَأَكُمْ فِى ٱلْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ
বাংলা উচ্চারণ
কুল হুওাল লাযী যারা অকুম ফিল অরদি ওা ইলৈহি তুহশারূন
বাংলা অর্থ
বলুন, তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তাঁরই কাছে তোমরা সমবেত হবে।
আয়াত 25 وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াকূলূনা মাতা হাযাল ওাদু ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
কাফেররা বলেঃ এই প্রতিশ্রুতি কবে হবে, যদি তোমরা সত্যবাদী হও?
আয়াত 26 قُلْ إِنَّمَا ٱلْعِلْمُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
কুল ইননামাল ইলমু ইনদাললাহি ওা ইননামাঅ অনা নাযীরুম মুবীন
বাংলা অর্থ
বলুন, এর জ্ঞান আল্লাহ তা’আলার কাছেই আছে। আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী।
আয়াত 27 فَلَمَّا رَأَوْهُ زُلْفَةًۭ سِيٓـَٔتْ وُجُوهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَقِيلَ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَدَّعُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা রাওহু যুলফাতান সীএঅত ওুজূহুল লাযীনা কাফারূ ওা কীলা হাযাল লাযী কুনতুম বিহী তাদদাঊন
বাংলা অর্থ
যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমন্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবেঃ এটাই তো তোমরা চাইতে।
আয়াত 28 قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَهْلَكَنِىَ ٱللَّهُ وَمَن مَّعِىَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ ٱلْكَٰفِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
কুল অরায়তুম ইন অহলাকা নিয়াল লাহু ওা মাম মৈয়া অও রাহিমানা ফামৈয়ুজীরুল কাফিরীনা মিন অযাবিন অলীম
বাংলা অর্থ
বলুন, তোমরা কি ভেবে দেখেছ-যদি আল্লাহ তা’আলা আমাকে ও আমার সংগীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে?
আয়াত 29 قُلْ هُوَ ٱلرَّحْمَٰنُ ءَامَنَّا بِهِۦ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
কুল হুওার রাহমানু আমাননা বিহী ওা অলৈহি তাওাককালনা ফাসাতালামূনা মান হুওা ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
বলুন, তিনি পরম করুণাময়, আমরা তাতে বিশ্বাস রাখি এবং তাঁরই উপর ভরসা করি। সত্ত্বরই তোমরা জানতে পারবে, কে প্রকাশ্য পথ-ভ্রষ্টতায় আছে।
আয়াত 30 قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًۭا فَمَن يَأْتِيكُم بِمَآءٍۢ مَّعِينٍۭ
বাংলা উচ্চারণ
কুল অরায়তুম ইন অসবাহা মাঔকুম ঘাওরান ফামৈ য়াতীকুম বিমাঐম মাঈন
বাংলা অর্থ
বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা?