আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
বাংলা উচ্চারণ
নূন; ওালকালামি ওা মা য়াসতুরূন
বাংলা অর্থ
নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে,
আয়াত 2مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍۢ
বাংলা উচ্চারণ
মা অনতা বিনিমাতি রাববিকা বিমাজনূন
বাংলা অর্থ
আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।
আয়াত 3وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইননা লাকা লা অজরান ঘৈরা মামনূন
বাংলা অর্থ
আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।
আয়াত 4وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইননাকা লালা খুলুকিন অযীম
বাংলা অর্থ
আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।
আয়াত 5فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ফাসাতুবসিরু ওা য়ুবসিরূন
বাংলা অর্থ
সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।
আয়াত 6بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ
বাংলা উচ্চারণ
বি অয়য়িকুমুল মাফতূন
বাংলা অর্থ
কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।
আয়াত 7إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ
বাংলা উচ্চারণ
ইননা রাববাকা হুওা অলামু বিমান দাললা অন সাবীলিহী ওা হুওা অলামু বিলমুহতাদীন
বাংলা অর্থ
আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত।
আয়াত 8فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ফালা তুতীল মুকাযযিবীন
বাংলা অর্থ
অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।
আয়াত 9وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
বাংলা উচ্চারণ
ওাদদূ লাও তুধিনু ফায়ুধিনূন
বাংলা অর্থ
তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।
আয়াত 10وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍۢ مَّهِينٍ
বাংলা উচ্চারণ
ওা লা তুতি কুললা হাললা ফিম মাহীন
বাংলা অর্থ
যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।
আয়াত 11هَمَّازٍۢ مَّشَّآءٍۭ بِنَمِيمٍۢ
বাংলা উচ্চারণ
হামমাযিম মাশ শাঐম বিনামীম
বাংলা অর্থ
যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।
আয়াত 12مَّنَّاعٍۢ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ
বাংলা উচ্চারণ
মাননাইল লিলখৈরি মুতাদিন অসীম
বাংলা অর্থ
যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,
আয়াত 13عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ
বাংলা উচ্চারণ
উতুললিম বাদা যালিকা যানীম
বাংলা অর্থ
কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;
আয়াত 14أَن كَانَ ذَا مَالٍۢ وَبَنِينَ
বাংলা উচ্চারণ
অন কানা যা মালিনওওা বানীন
বাংলা অর্থ
এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।
আয়াত 15إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ইযা তুতলা অলৈহি আয়াতুনা কালা অসাতীরুল অওওালীন
বাংলা অর্থ
তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।
আয়াত 16سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ
বাংলা উচ্চারণ
সানাসিমুহূ অলাল খুরতূম
বাংলা অর্থ
আমি তার নাসিকা দাগিয়ে দিব।
আয়াত 17إِنَّا بَلَوْنَٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ
বাংলা উচ্চারণ
ইননা বালাওনাহুম কামা বালাওনাঅ অশাবাল জাননাতি ইয অকসামূ লায়াসরি মুননাহা মুসবিহীন
বাংলা অর্থ
আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে,
আয়াত 18وَلَا يَسْتَثْنُونَ
বাংলা উচ্চারণ
ওা লা য়াসতাসনূন
বাংলা অর্থ
ইনশাআল্লাহ না বলে।
আয়াত 19فَطَافَ عَلَيْهَا طَآئِفٌۭ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ
বাংলা উচ্চারণ
ফাতাফা অলৈহা তাঐ ফুম মির রাববিকা ওা হুম নাঐমূন
বাংলা অর্থ
অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।
আয়াত 20فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ
বাংলা উচ্চারণ
ফা অসবাহাত কাসসারীম
বাংলা অর্থ
ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।
আয়াত 21فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ
বাংলা উচ্চারণ
ফাতানাদাও মুসবিহীন
বাংলা অর্থ
সকালে তারা একে অপরকে ডেকে বলল,
আয়াত 22أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَٰرِمِينَ
বাংলা উচ্চারণ
অনিঘদূ অলা হারসিকুম ইন কুনতুম সারিমীন
বাংলা অর্থ
তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।
আয়াত 23فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَٰفَتُونَ
বাংলা উচ্চারণ
ফানতালাকূ ওা হুম য়াতাখাফাতূন
বাংলা অর্থ
অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,
আয়াত 24أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌۭ
বাংলা উচ্চারণ
অল লা য়াদখুলাননাহাল য়াওমা অলৈকুম মিসকীন
বাংলা অর্থ
অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।
আয়াত 25وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍۢ قَٰدِرِينَ
বাংলা উচ্চারণ
ওা ঘাদাও অলা হারদিন কাদিরীন
বাংলা অর্থ
তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।
আয়াত 26فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ
বাংলা উচ্চারণ
ফালামমা রা অওহা কালূও ইননা লাদাঅললূন
বাংলা অর্থ
অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।
আয়াত 27بَلْ نَحْنُ مَحْرُومُونَ
বাংলা উচ্চারণ
বাল নাহনু মাহরূমূন
বাংলা অর্থ
বরং আমরা তো কপালপোড়া,
আয়াত 28قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ
বাংলা উচ্চারণ
কালা অওসাতুহুম অলাম অকুল লাকুম লাও লা তুসাববিহূন
বাংলা অর্থ
তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?
আয়াত 29قَالُوا۟ سُبْحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
কালূ সুভানা রাববিনাঅ ইননা কুননা যালিমীন
বাংলা অর্থ
তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।
আয়াত 30فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَلَٰوَمُونَ
বাংলা উচ্চারণ
ফা অকবালা বাদুহুম অলা বাদিনয় য়াতালাওামূন
বাংলা অর্থ
অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।
আয়াত 31قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ
বাংলা উচ্চারণ
কালূ য়া ওৈলানাঅ ইননা কুননা তাঘীন
বাংলা অর্থ
তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।
আয়াত 32عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًۭا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ
বাংলা উচ্চারণ
অসা রাববুনাঅ অনয় য়ুবদিলানা খৈরাম মিনহাঅ ইননাঅ ইলা রাববিনা রাঘিবূন
বাংলা অর্থ
সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী।
আয়াত 33كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কাযালিকাল অযাব, ওা লাযাবুল আখিরাতি অকবার; লাও কানূ য়ালামূন
বাংলা অর্থ
শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত!
আয়াত 34إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ
বাংলা উচ্চারণ
ইননা লিলমুততাকীনা ইনদা রাববিহিম জাননাতিন নাঈম
বাংলা অর্থ
মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।
আয়াত 35أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
অফানাজালুল মুসলিমীনা কালমুজরিমীন
বাংলা অর্থ
আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?
আয়াত 36مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
বাংলা উচ্চারণ
মা লাকুম কৈফা তাহহকুমূন
বাংলা অর্থ
তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?
আয়াত 37أَمْ لَكُمْ كِتَٰبٌۭ فِيهِ تَدْرُسُونَ
বাংলা উচ্চারণ
অম লাকুম কিতাবুন ফীহি তাদরুসূন
বাংলা অর্থ
তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর।
আয়াত 38إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
বাংলা উচ্চারণ
ইননা লাকুম ফীহি লামা তাখৈয়ারূন
বাংলা অর্থ
তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও?
আয়াত 39أَمْ لَكُمْ أَيْمَٰنٌ عَلَيْنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ
বাংলা উচ্চারণ
অম লাকুম অয়মানুন অলৈনা বালিঘাতুন ইলা য়াওমিল কিয়ামাতি ইননা লাকুম লামা তাহকুমূন
বাংলা অর্থ
না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে?
আয়াত 40سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ
বাংলা উচ্চারণ
সালহুম অয়য়ুহুম বিযা লিকা যাঈম
বাংলা অর্থ
আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল?
আয়াত 41أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
অম লাহুম শুরাকাঔ ফালয়াতূ বিশুরাকাঅ ইহিম ইন কানূ সাদিকীন
বাংলা অর্থ
না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।
আয়াত 42يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍۢ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা য়ুকশাফু অম সাকিনও ওা য়ুদাওনা ইলাস সুজূদি ফালা য়াসতাতীঊন
বাংলা অর্থ
গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না।
আয়াত 43خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌۭ ۖ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ
বাংলা উচ্চারণ
খাশিঅতান অবসারুহুম তারহাকুহুম যিললাতুনও ওা কাদ কানূ য়ুদাওনা ইলাসসুজূদি ওা হুম সালিমূন
বাংলা অর্থ
তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত।
আয়াত 44فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফাযারনী ওা মানয় য়ুকাযযিবু বিহাযাল হাদীসি সানাসতাদ রিজুহুম মিন হৈসু লা য়ালামূন
বাংলা অর্থ
অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না।
আয়াত 45وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ
বাংলা উচ্চারণ
ওা উমলী লাহুম; ইননা কৈদী মাতীন
বাংলা অর্থ
আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।
আয়াত 46أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًۭا فَهُم مِّن مَّغْرَمٍۢ مُّثْقَلُونَ
বাংলা উচ্চারণ
অম তাসালুহুম অজরান ফাহুম মিম মাঘরামিম মুসকালূন
বাংলা অর্থ
আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে?
আয়াত 47أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
বাংলা উচ্চারণ
অম ইনদাহুমুল ঘৈবু ফাহুম য়াকতুবূন
বাংলা অর্থ
না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।
আয়াত 48فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌۭ
বাংলা উচ্চারণ
ফাসবির লিহকমি রাববিকা ওা লা তাকুন কাসাহিবিল বূত; ইয নাদা ওা হুওা মাকযূম
বাংলা অর্থ
আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল।
আয়াত 49لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌۭ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌۭ
বাংলা উচ্চারণ
লাও লাঅ অন তাদারা কাহূ নিমাতুম মির রাববিহী লানুবিযা বিলারাঐ ওা হুওা মাযমূম
বাংলা অর্থ
যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত।
আয়াত 50فَٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ফাজতাবাহু রাববুহূ ফাজালাহূ মিনাস সালিহীন
বাংলা অর্থ
অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।
আয়াত 51وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইনয়য়াকাদুল লাযীনা কাফারূ লায়ুযলিকূনাকা বিঅবসারিহিম লামমা সামলুযযিকরা ওা য়াকূলূনা ইননাহূ লামাজনূন
বাংলা অর্থ
কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।
আয়াত 52وَمَا هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মা হুওা ইললা যিকরুল লিলালামীন
বাংলা অর্থ
অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।