☾ আল-কোরআন
সূরা 69 · মাক্কী

আল-হাক্কাহ الحاقة

Al-Haqqah · 52 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَآقَّةُ
বাংলা উচ্চারণ
অল হাঅককাহ
বাংলা অর্থ
সুনিশ্চিত বিষয়।
আয়াত 2
مَا ٱلْحَآقَّةُ
বাংলা উচ্চারণ
মাল হাঅককাহ
বাংলা অর্থ
সুনিশ্চিত বিষয় কি?
আয়াত 3
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অদরাকা মাল হাঅককাহ
বাংলা অর্থ
আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?
আয়াত 4
كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ
বাংলা উচ্চারণ
কাযযাবাত সামূদু ওা আদুম বিল কারিঅহ
বাংলা অর্থ
আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।
আয়াত 5
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ
বাংলা উচ্চারণ
ফামমা সামূদু ফৌহলিকূ বিততাঘিয়াহ
বাংলা অর্থ
অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
আয়াত 6
وَأَمَّا عَادٌۭ فَأُهْلِكُوا۟ بِرِيحٍۢ صَرْصَرٍ عَاتِيَةٍۢ
বাংলা উচ্চারণ
ওা অমমা আদুন ফা উহলিকূ বিরীহিন সারসারিন আতিয়াহ
বাংলা অর্থ
এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,
আয়াত 7
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍۢ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًۭا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍۢ
বাংলা উচ্চারণ
সাখখারাহা অলৈহিম সাবা লা য়ালিনও ওা সামানিয়াতা অয়য়ামিন হুসূমান ফাতারাল কাওমা ফীহা সারা কা অননাহুম অজাযু নাখলিন খাওিয়াহ
বাংলা অর্থ
যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।
আয়াত 8
فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍۢ
বাংলা উচ্চারণ
ফাহাল তারা লাহুম মিম বাকিয়াহ
বাংলা অর্থ
আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?
আয়াত 9
وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ
বাংলা উচ্চারণ
ওা জাআ ফিরাওনু ওা মান কাবলাহূ ওাল মুতাফিকাতু বিলহাতিঅহ
বাংলা অর্থ
ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।
আয়াত 10
فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةًۭ رَّابِيَةً
বাংলা উচ্চারণ
ফানসাও রাসূলা রাববিহিম ফা অখাযাহুম অখযাতার রাবিয়াহ
বাংলা অর্থ
তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।
আয়াত 11
إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ
বাংলা উচ্চারণ
ইননা লামমা তাঘাল মাঔ হামালনাকুম ফিল জারিয়াহ
বাংলা অর্থ
যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।
আয়াত 12
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةًۭ وَتَعِيَهَآ أُذُنٌۭ وَٰعِيَةٌۭ
বাংলা উচ্চারণ
লিনাজালাহা লাকুম তাযকি রাতানওওা তৈয়াহা উনযুনুনও ওাইয়াহ
বাংলা অর্থ
যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।
আয়াত 13
فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌۭ وَٰحِدَةٌۭ
বাংলা উচ্চারণ
ফা ইযা নুফিখা ফিস সূরি নাফখাতুনও ওাহিদাহ
বাংলা অর্থ
যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার
আয়াত 14
وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةًۭ وَٰحِدَةًۭ
বাংলা উচ্চারণ
ওা হুমিলাতিল অরদু ওাল জিবালু ফাদুককাতা দাককাতানও ওাহিদাহ
বাংলা অর্থ
এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,
আয়াত 15
فَيَوْمَئِذٍۢ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
বাংলা উচ্চারণ
ফা য়াওমৈযিনও ওাকাতিল ওাকিঅহ
বাংলা অর্থ
সেদিন কেয়ামত সংঘটিত হবে।
আয়াত 16
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍۢ وَاهِيَةٌۭ
বাংলা উচ্চারণ
ওানশাককাতিস সামাঔ ফাহিয়া য়াওমা ইযিনওওাহিয়াহ
বাংলা অর্থ
সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।
আয়াত 17
وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍۢ ثَمَٰنِيَةٌۭ
বাংলা উচ্চারণ
ওাল মালাকু অলাঅ অরজাঐহা; ওা য়াহমিলু অরশা রাববিকা ফাওকাহুম য়াওমৈযিন সামানিয়াহ
বাংলা অর্থ
এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।
আয়াত 18
يَوْمَئِذٍۢ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌۭ
বাংলা উচ্চারণ
য়াওমৈযিন তুরাদূনা লা তাখফা মিন কুম খাফিয়াহ
বাংলা অর্থ
সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।
আয়াত 19
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ
বাংলা উচ্চারণ
ফা অমমা মান ঊতিয়া কিতাবাহূ বিয়ামীনিহী ফা য়াকূলু হাঔমুক রাঊ কিতাবিয়াহ
বাংলা অর্থ
অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।
আয়াত 20
إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ
বাংলা উচ্চারণ
ইননী যাননানতু অননী মুলাকিন হিসাবিয়াহ
বাংলা অর্থ
আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।
আয়াত 21
فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ
বাংলা উচ্চারণ
ফাহুওা ফী ঈশাতির রাদিয়াহ
বাংলা অর্থ
অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,
আয়াত 22
فِى جَنَّةٍ عَالِيَةٍۢ
বাংলা উচ্চারণ
ফী জানননাতিন আলিয়াহ
বাংলা অর্থ
সুউচ্চ জান্নাতে।
আয়াত 23
قُطُوفُهَا دَانِيَةٌۭ
বাংলা উচ্চারণ
কুতূফুহা দানিয়াহ
বাংলা অর্থ
তার ফলসমূহ অবনমিত থাকবে।
আয়াত 24
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ
বাংলা উচ্চারণ
কুলূ ওাশরাবূ হানীএঅম বিমাঅ অসলাফতুম ফিল অয়য়ামিল খালিয়াহ
বাংলা অর্থ
বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।
আয়াত 25
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ
বাংলা উচ্চারণ
ওা অমমা মান ঊতিয়া কিতাবাহূ বিশিমালিহী ফা য়াকূলু য়ালৈতানী লাম ঊতা কিতাঅবিয়াহ
বাংলা অর্থ
যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
আয়াত 26
وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ
বাংলা উচ্চারণ
ওা লাম অদরি মা হিসাবিয়াহ
বাংলা অর্থ
আমি যদি না জানতাম আমার হিসাব!
আয়াত 27
يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ
বাংলা উচ্চারণ
য়া লৈতাহা কানাতিল কাদিয়াহ
বাংলা অর্থ
হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।
আয়াত 28
مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ
বাংলা উচ্চারণ
মাঅ অঘনা অননী মালিয়াহ
বাংলা অর্থ
আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।
আয়াত 29
هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ
বাংলা উচ্চারণ
হালাকা অননী সুলতানিয়াহ
বাংলা অর্থ
আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
আয়াত 30
خُذُوهُ فَغُلُّوهُ
বাংলা উচ্চারণ
খুযূহু ফাঘুললূহ
বাংলা অর্থ
ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,
আয়াত 31
ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ
বাংলা উচ্চারণ
সুমমাল জাহীমা সাললূহ
বাংলা অর্থ
অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
আয়াত 32
ثُمَّ فِى سِلْسِلَةٍۢ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًۭا فَٱسْلُكُوهُ
বাংলা উচ্চারণ
সুমমা ফী সিলসিলাতিন যারুহা সাবূনা যিরাঅন ফাসলুকূহ
বাংলা অর্থ
অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।
আয়াত 33
إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
ইননাহূ কানা লা য়ুমিনুবিললাহিল অযীম
বাংলা অর্থ
নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।
আয়াত 34
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
বাংলা উচ্চারণ
ওা লা য়াহুদদু অলা তাঅমিল মিসকীন
বাংলা অর্থ
এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।
আয়াত 35
فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌۭ
বাংলা উচ্চারণ
ফালায়সা লাহুল য়াওমা হাহুনা হামীম
বাংলা অর্থ
অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।
আয়াত 36
وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা লা তাঅমুন ইললা মিন ঘিসলীন
বাংলা অর্থ
এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।
আয়াত 37
لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ
বাংলা উচ্চারণ
লা য়াকুলুহূও ইললাল খাতিঊন
বাংলা অর্থ
গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।
আয়াত 38
فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ফালাঅ উকসিমু বিমা তুবসিরূন
বাংলা অর্থ
তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
আয়াত 39
وَمَا لَا تُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা মা লা তুবসিরূন
বাংলা অর্থ
এবং যা তোমরা দেখ না, তার-
আয়াত 40
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ
বাংলা উচ্চারণ
ইননাহূ লাকাওলু রাসূলিন কারীম
বাংলা অর্থ
নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।
আয়াত 41
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍۢ ۚ قَلِيلًۭا مَّا تُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ওা মা হুওা বিকাওলি শাইর; কালীলাম মা তুমিনূন
বাংলা অর্থ
এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
আয়াত 42
وَلَا بِقَوْلِ كَاهِنٍۢ ۚ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা লা বিকাওলি কাহিন; কালীলাম মা তাযাককারূন
বাংলা অর্থ
এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
আয়াত 43
تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
তানযীলুম মির রাববিল আলামীন
বাংলা অর্থ
এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
আয়াত 44
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ
বাংলা উচ্চারণ
ওা লাও তাকাওওালা অলৈনা বাদাল অকাওীল
বাংলা অর্থ
সে যদি আমার নামে কোন কথা রচনা করত,
আয়াত 45
لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ
বাংলা উচ্চারণ
লাখাযনা মিনহু বিলয়ামীন
বাংলা অর্থ
তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,
আয়াত 46
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ
বাংলা উচ্চারণ
সুমমা লাকাতানা মিনহুল ওাতীন
বাংলা অর্থ
অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
আয়াত 47
فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ
বাংলা উচ্চারণ
ফামা মিনকুম মিন অহাদিনানহু হাজিযীন
বাংলা অর্থ
তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
আয়াত 48
وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌۭ لِّلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননাহূ লাতাযকিরাতুল লিলমুততাকীন
বাংলা অর্থ
এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।
আয়াত 49
وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননা লানালামু অননা মিনকুম মুকাযযিবীন
বাংলা অর্থ
আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।
আয়াত 50
وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননাহু লাহাসরাতুন অলাল কাফিরীন
বাংলা অর্থ
নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।
আয়াত 51
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ
বাংলা উচ্চারণ
ওা ইননাহূ লাহাককুল য়াকীন
বাংলা অর্থ
নিশ্চয় এটা নিশ্চিত সত্য।
আয়াত 52
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
ফাসববিহ বিসমি রাববিকাল অযীম
বাংলা অর্থ
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।