☾ আল-কোরআন
সূরা 7 · মাক্কী

আল-আরাফ الأعراف

Al-A’raf · 206 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓمٓصٓ
বাংলা উচ্চারণ
অলিফলাঅমমীএমসাঅদ
বাংলা অর্থ
আলিফ, লাম, মীম, ছোয়াদ।
আয়াত 2
كِتَٰبٌ أُنزِلَ إِلَيْكَ فَلَا يَكُن فِى صَدْرِكَ حَرَجٌۭ مِّنْهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
কিতাবুন উনযিলা ইলৈকা ফালা য়াকুম ফী সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহী ওা যিকরা লিলমুমিনীন
বাংলা অর্থ
এটি একটি গ্রন্থ, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে করে আপনি এর মাধ্যমে ভীতি-প্রদর্শন করেন। অতএব, এটি পৌছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়। আর এটিই বিশ্বাসীদের জন্যে উপদেশ।
আয়াত 3
ٱتَّبِعُوا۟ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ ۗ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ইততাবিঊ মাঅ উনযিলা ইলৈকুম মির রাববিকুম ওা লা তাততাবিঊ মিন দূনিহীএ অওলিয়াঅ; কালীলাম মা তাযাককারূন
বাংলা অর্থ
তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না।
আয়াত 4
وَكَم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَٰهَا فَجَآءَهَا بَأْسُنَا بَيَٰتًا أَوْ هُمْ قَآئِلُونَ
বাংলা উচ্চারণ
ওা কাম মিন কারয়াতিন অহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান অও হুম কাঐলূন
বাংলা অর্থ
আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ কর। অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে আমার আযাব রাত্রি বেলায় পৌছেছে অথবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়।
আয়াত 5
فَمَا كَانَ دَعْوَىٰهُمْ إِذْ جَآءَهُم بَأْسُنَآ إِلَّآ أَن قَالُوٓا۟ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ফামা কানা দাওাহুম ইয জাআহুম বাসুনা ইললাঅ অন কালূও ইননা কুননা যালিমীন
বাংলা অর্থ
অনন্তর যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয়, তখন তাদের কথা এই ছিল যে, তারা বললঃ নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম।
আয়াত 6
فَلَنَسْـَٔلَنَّ ٱلَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْـَٔلَنَّ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ফালানাস অলাননাল লাযীনা উরসিলা ইলৈহিম ওা লানাস অলাননাল মুরসালীন
বাংলা অর্থ
অতএব, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসূল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব রসূলগণকে।
আয়াত 7
فَلَنَقُصَّنَّ عَلَيْهِم بِعِلْمٍۢ ۖ وَمَا كُنَّا غَآئِبِينَ
বাংলা উচ্চারণ
ফালানাকুসসাননা অলৈহিম বীলমিনও ওা মা কুননা ঘাঐবীন
বাংলা অর্থ
অতঃপর আমি স্বজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব। বস্তুতঃ আমি অনুপস্থিত তো ছিলাম না।
আয়াত 8
وَٱلْوَزْنُ يَوْمَئِذٍ ٱلْحَقُّ ۚ فَمَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
ওালওাযনু য়াওমৈযিনিল হাকক; ফামান সাকুলাত মাওা যীনুহূ ফৌলাঐকা হুমুল মুফলিহূন
বাংলা অর্থ
আর সেদিন যথার্থই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম হবে।
আয়াত 9
وَمَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُم بِمَا كَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَظْلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা মান খাফফাত মাওাযীনুহূ ফা উলাঐকাল লাযীনা খাসিরূও অনফুসাহুম বিমা কানূ বি আয়াতিনা য়াযলিমূন
বাংলা অর্থ
এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারাই এমন হবে, যারা নিজেদের ক্ষতি করেছে। কেননা, তারা আমার আয়াত সমূহ অস্বীকার করতো।
আয়াত 10
وَلَقَدْ مَكَّنَّٰكُمْ فِى ٱلْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَٰيِشَ ۗ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ মাককাননাকুম ফিল অরদি ওা জালনা লাকুম ফীহা মাঅয়িশ; কালীলাম মা তাশকুরূন
বাংলা অর্থ
আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি। তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর।
আয়াত 11
وَلَقَدْ خَلَقْنَٰكُمْ ثُمَّ صَوَّرْنَٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِءَادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ খালাকনাকুম সুমমা সাওওারনাকুম সুমমা কুলনা লিলমালাঐকাতিস জুদূ লি আদামা ফাসাজাদূও ইললাঅ ইবলীসা লাম য়াকুম মিনাস সাজিদীন
বাংলা অর্থ
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব, তৈরী করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বলছি-আদমকে সেজদা কর তখন সবাই সেজদা করেছে, কিন্তু ইবলীস সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত ছিল না।
আয়াত 12
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا۠ خَيْرٌۭ مِّنْهُ خَلَقْتَنِى مِن نَّارٍۢ وَخَلَقْتَهُۥ مِن طِينٍۢ
বাংলা উচ্চারণ
কালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয অমারতুকা কালা অনা খৈরুম মিনহু খালাকতানী মিন নারিনও ওা খালাকতাহূ মিন তীন
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ আমি যখন নির্দেশ দিয়েছি, তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল? সে বললঃ আমি তার চাইতে শ্রেষ্ট। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা।
আয়াত 13
قَالَ فَٱهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَٱخْرُجْ إِنَّكَ مِنَ ٱلصَّٰغِرِينَ
বাংলা উচ্চারণ
কালা ফাহবিত মিনহা ফামা য়াকূনু লাকা অন তাতাকাববারা ফীহা ফাখরুজ ইননাকা মিনাস সাঘিরীন
বাংলা অর্থ
বললেন তুই এখান থেকে যা। এখানে অহংকার করার কোন অধিকার তোর নাই। অতএব তুই বের হয়ে যা। তুই হীনতমদের অন্তর্ভুক্ত।
আয়াত 14
قَالَ أَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
কালা অনযিরনীএ ইলা য়াওমি য়ুবাসূন
বাংলা অর্থ
সে বললঃ আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন।
আয়াত 15
قَالَ إِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ
বাংলা উচ্চারণ
কালা ইননাকা মিনাল মুনযারীন
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ তোকে সময় দেয়া হল।
আয়াত 16
قَالَ فَبِمَآ أَغْوَيْتَنِى لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَٰطَكَ ٱلْمُسْتَقِيمَ
বাংলা উচ্চারণ
কালা ফাবিমাঅ অঘওায় তানী লা অকুদাননা লাহুম সিরাতাকাল মুসতাকীম
বাংলা অর্থ
সে বললঃ আপনি আমাকে যেমন উদভ্রান্ত করেছেন, আমিও অবশ্য তাদের জন্যে আপনার সরল পথে বসে থাকবো।
আয়াত 17
ثُمَّ لَءَاتِيَنَّهُم مِّنۢ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَٰنِهِمْ وَعَن شَمَآئِلِهِمْ ۖ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَٰكِرِينَ
বাংলা উচ্চারণ
সুমমা লা আতিয়াননাহুম মিম বৈনে ঐদীহিম ওা মিন খালফিহিম ওা অন ঐমানিহিম ওা অন শামাঐলিহিম ওা লা তাজিদু অকসারাহুম শাকিরীন
বাংলা অর্থ
এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না।
আয়াত 18
قَالَ ٱخْرُجْ مِنْهَا مَذْءُومًۭا مَّدْحُورًۭا ۖ لَّمَن تَبِعَكَ مِنْهُمْ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
কালাখ রুজ মনহা মাযূমাম মাধূরা; লামান তাবিঅকা মিনহুম লা অমলাননা জাহাননামা মিনকুম অজমাঈন
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ বের হয়ে যা এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে। তাদের যে কেউ তোর পথেচলবে, নিশ্চয় আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দিব।
আয়াত 19
وَيَٰٓـَٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা য়াঅ আদামুস কুন অনতা ওা যাওজুকাল জাননাতা ফাকুলা মিন হৈসু শিতুমা ওা লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকূনা মিনযা যালিমীন
বাংলা অর্থ
হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর। অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও তবে এ বৃক্ষের কাছে যেয়োনা তাহলে তোমরা গোনাহগার হয়ে যাবে।
আয়াত 20
فَوَسْوَسَ لَهُمَا ٱلشَّيْطَٰنُ لِيُبْدِىَ لَهُمَا مَا وُۥرِىَ عَنْهُمَا مِن سَوْءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنْ هَٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ ٱلْخَٰلِدِينَ
বাংলা উচ্চারণ
ফাওাসওাসা লাহুমাশ শৈতানু লিয়ুবদিয়া লাহুমা মা ওূরিয়া অনহুমা মিন সাও আতিহিমা ওা কালা মা নাহাকুমা রাববুকুমা অন হাযিহিশ শাজারাতি ইললাঅ অন তাকূনা মালাকৈনি অও তাকূনা মিনাল খালিদীন
বাংলা অর্থ
অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল, যাতে তাদের অঙ্গ, যা তাদের কাছে গোপন ছিল, তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বললঃ তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি; তবে তা এ কারণে যে, তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও-কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী।
আয়াত 21
وَقَاسَمَهُمَآ إِنِّى لَكُمَا لَمِنَ ٱلنَّٰصِحِينَ
বাংলা উচ্চারণ
ওা কাসামাহুমাঅ ইননী লাকুমা লামিনান নাসিহীন
বাংলা অর্থ
সে তাদের কাছে কসম খেয়ে বললঃ আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্খী।
আয়াত 22
فَدَلَّىٰهُمَا بِغُرُورٍۢ ۚ فَلَمَّا ذَاقَا ٱلشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ ٱلْجَنَّةِ ۖ وَنَادَىٰهُمَا رَبُّهُمَآ أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا ٱلشَّجَرَةِ وَأَقُل لَّكُمَآ إِنَّ ٱلشَّيْطَٰنَ لَكُمَا عَدُوٌّۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
ফাদাললাহুমা বিঘুরূর; ফালামমা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাও আতুহুমা ওা তাফিকা য়াখসিফানি অলৈহিমা মিনও ওারাকিল জাননাতি ওা নাদাহুমা রাববুহুমাঅ অলাম অনহাকুমা অন তিলকুমাশ শাজারাতি ওা অকুল লাকুমাঅ ইননাশ শৈতানা লাকুমা অদুওওুম মুবীন
বাংলা অর্থ
অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর বেহেশতের পাতা জড়াতে লাগল। তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেনঃ আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
আয়াত 23
قَالَا رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ
বাংলা উচ্চারণ
কালা রাববানা যালামনাঅ অনফুসানা ওা ইললাম তাঘফির লানা ওা তারহামনা লানাকূনাননা মিনাল খাসিরীন
বাংলা অর্থ
তারা উভয়ে বললঃ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।
আয়াত 24
قَالَ ٱهْبِطُوا۟ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّۭ ۖ وَلَكُمْ فِى ٱلْأَرْضِ مُسْتَقَرٌّۭ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٍۢ
বাংলা উচ্চারণ
কালাহ বিতূ বাদুকুম লিবাদিন অদুওওুনও ওা লাকুম ফিল অরদি মমুসতাকাররুনও ওা মাতাউন ইলাহীন
বাংলা অর্থ
আল্লাহ বললেনঃ তোমরা নেমে যাও। তোমরা এক অপরের শত্রু। তোমাদের জন্যে পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে।
আয়াত 25
قَالَ فِيهَا تَحْيَوْنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنْهَا تُخْرَجُونَ
বাংলা উচ্চারণ
কালা ফীহা তাহয়াওনা ওা ফীহা তামূতূনা ওা মিনহা তুখরাজূন
বাংলা অর্থ
বললেনঃ তোমরা সেখানেই জীবিত থাকবে, সেখানেই মৃত্যুবরন করবে এবং সেখান থেকেই পুনরুঙ্খিত হবে।
আয়াত 26
يَٰبَنِىٓ ءَادَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًۭا يُوَٰرِى سَوْءَٰتِكُمْ وَرِيشًۭا ۖ وَلِبَاسُ ٱلتَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌۭ ۚ ذَٰلِكَ مِنْ ءَايَٰتِ ٱللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
বাংলা উচ্চারণ
য়া বানীএ আদামা কাদ অনযালনা অলৈকুম লিবাসানয় য়ুওারী সাও আতিকুম ওা রীশানও ওা লিবাসুত তাকওা যালিকা খৈর; যালিকা মিন আয়াতিল লাহি লাললাহুম য়ায যাককারূন
বাংলা অর্থ
হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং পরহেযগারীর পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতেরঅন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে।
আয়াত 27
يَٰبَنِىٓ ءَادَمَ لَا يَفْتِنَنَّكُمُ ٱلشَّيْطَٰنُ كَمَآ أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ ٱلْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءَٰتِهِمَآ ۗ إِنَّهُۥ يَرَىٰكُمْ هُوَ وَقَبِيلُهُۥ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا ٱلشَّيَٰطِينَ أَوْلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
য়া বানী আদামা লা য়াফতিনানননাকুমুশ শৈতানু কামাঅ অখরাজা অবাওৈকুম মিনাল জাননাতি য়ানযিউ অনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাও আতিহিমাঅ; ইননাহূ য়ারাকুম হুওা ওা কাবীলুহূ মিন হৈসু লা তারাওনাহুম; ইননা জালনাশ শায়াতীনা অওলিয়াআ লিললাযীনা লা য়ুমিনূন
বাংলা অর্থ
হে বনী-আদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে; যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমতাবস্থায় যে, তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছি-যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে, যেখান থেকে তোমরা তাদেরকে দেখ না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি, , যারা বিশ্বাস স্থাপন করে না।
আয়াত 28
وَإِذَا فَعَلُوا۟ فَٰحِشَةًۭ قَالُوا۟ وَجَدْنَا عَلَيْهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَا ۗ قُلْ إِنَّ ٱللَّهَ لَا يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ ۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা ফালূ ফাহিশাতান কালূ ওাজাদনা অলৈহাঅ আবাআনা ওাললাহু অমারানা বিহা; কুল ইননাল লাহা লা য়ামুরু বিলফাহশাঐ অতাকূলূনা অলাল লাহি মমা লা তালামূন
বাংলা অর্থ
তারা যখন কোন মন্দ কাজ করে, তখন বলে আমরা বাপ-দাদাকে এমনি করতে দেখেছি এবং আল্লাহও আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন। আল্লাহ মন্দকাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ কর, যা তোমরা জান না।
আয়াত 29
قُلْ أَمَرَ رَبِّى بِٱلْقِسْطِ ۖ وَأَقِيمُوا۟ وُجُوهَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍۢ وَٱدْعُوهُ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ ۚ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ
বাংলা উচ্চারণ
কুল অমারা রাববী বিলকিসতি ওা অকীমূ ওুজূহাকুম ইনদা কুললি মাসজিদিন ওাদূহু মুখলিসীনা লাহুদ দীন; কামা বাদা অকুম তাঊদূন
বাংলা অর্থ
আপনি বলে দিনঃ আমার প্রতিপালক সুবিচারের নির্দেশ দিয়েছেন এবং তোমরা প্রত্যেক সেজদার সময় স্বীয় মুখমন্ডল সোজা রাখ এবং তাঁকে খাঁটি আনুগত্যশীল হয়ে ডাক। তোমাদেরকে প্রথমে যেমন সৃষ্টি করেছেন, পুনর্বারও সৃজিত হবে।
আয়াত 30
فَرِيقًا هَدَىٰ وَفَرِيقًا حَقَّ عَلَيْهِمُ ٱلضَّلَٰلَةُ ۗ إِنَّهُمُ ٱتَّخَذُوا۟ ٱلشَّيَٰطِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱللَّهِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ
বাংলা উচ্চারণ
ফারীকান হাদা ওা ফারীকান হাককা অলৈহিমুদ দালালাহ; ইননাহুমুত তাখাযুশ শায়াতীনা অওলিয়াআ মিন দূনিল লাহি ওা য়াহসাবূনা অনননাহুম মুহতাদূন
বাংলা অর্থ
একদলকে পথ প্রদর্শন করেছেন এবং একদলের জন্যে পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে এবং ধারণা করে যে, তারা সৎপথে রয়েছে।
আয়াত 31
۞ يَٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍۢ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ
বাংলা উচ্চারণ
য়া বাননীএ অদামা খুযূ যীনাতাকুম ইনদা কুললি মাসজিদিনও ওা কুলূ ওাশরাবূ ওা লা তুসরিফূ; ইননাহূ লা য়ুহিববুল মুসরিফীন
বাংলা অর্থ
হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।
আয়াত 32
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِىٓ أَخْرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَٰتِ مِنَ ٱلرِّزْقِ ۚ قُلْ هِىَ لِلَّذِينَ ءَامَنُوا۟ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا خَالِصَةًۭ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কুল মান হাররামা যীনাতাল লাহিল লাতীএ অখরাজা লীবাদিহী ওাততৈয়িবাতি মিনার রিযক; কুল হিয়া লিললাযীনা আমানূ ফিল হায়াতিদ দুনয়া খালিসাতানয় য়াওমাল কিয়ামাহ; কাযালিকা নুফাসসিহুল আয়াতি লিকাওমিনয় য়ালামূন
বাংলা অর্থ
আপনি বলুনঃ আল্লাহর সাজ-সজ্জাকে, যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্রবস্তুসমূহকে কে হারাম করেছে? আপনি বলুনঃ এসব নেয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্যে এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্যে। এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্যে যারা বুঝে।
আয়াত 33
قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّىَ ٱلْفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَٱلْإِثْمَ وَٱلْبَغْىَ بِغَيْرِ ٱلْحَقِّ وَأَن تُشْرِكُوا۟ بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًۭا وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কুল ইননামা হাররামা রাববিয়াল ফাওাহিশা মা যাহারা মিনহা ওা মা বাতা ওাল ইসমা ওালবাঘয়া বিঘৈরিল হাককি ওা অন তুশরিকূ বিললাহি মা লাম য়ুনাযযিল বিহী সুলতানানও ওা অন তাকূলূ অলাল লাহি মা লা তালামূন
বাংলা অর্থ
আপনি বলে দিনঃ আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং হারাম করেছেন গোনাহ, অন্যায়-অত্যাচার আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা, তিনি যার কোন, সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা, যা তোমরা জান না।
আয়াত 34
وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌۭ ۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةًۭ ۖ وَلَا يَسْتَقْدِمُونَ
বাংলা উচ্চারণ
ওা লিকুললি উমমাতিন অজালুন ফা ইযা জাআ অজালুহুম লা য়াসতাখিরূনা সাঅতানও ওা লা য়াসতাকদিমূন
বাংলা অর্থ
প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহুর্ত পিছে যেতে পারবে, আর না এগিয়ে আসতে পারবে।
আয়াত 35
يَٰبَنِىٓ ءَادَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌۭ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ ءَايَٰتِى ۙ فَمَنِ ٱتَّقَىٰ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
বাংলা উচ্চারণ
য়া বানী আদামা ইমমা য়াতিয়াননাকুম রুসুলুম মিনকুম য়াকুসসূনা অলৈকুম আয়াতী ফামানিত তাকা ওা অসলাহা ফালা খাওফুন অলৈহিম ওা লা হুম য়াহযানূন
বাংলা অর্থ
হে বনী-আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে পয়গম্বর আগমন করে তোমাদেরকে আমার আয়াত সমূহ শুনায়, তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎকাজ অবলম্বন করে, তাদের কোন আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না।
আয়াত 36
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَٱسْتَكْبَرُوا۟ عَنْهَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা কাযযাবূ বি আয়াতিনা ওাসতাকবারূ অনহহাঅ উলাঐকা অশাবুন নারি হুম ফীহা খালিদূন
বাংলা অর্থ
যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে এবং তা থেকে অহংকার করবে, তারাই দোযখী এবং তথায় চিরকাল থাকবে।
আয়াত 37
فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓ ۚ أُو۟لَٰٓئِكَ يَنَالُهُمْ نَصِيبُهُم مِّنَ ٱلْكِتَٰبِ ۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ قَالُوٓا۟ أَيْنَ مَا كُنتُمْ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ ۖ قَالُوا۟ ضَلُّوا۟ عَنَّا وَشَهِدُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا۟ كَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ফামান অযলামু মিমমানিফ তারা অলাল লাহি কাযিবান অও কাযযাবা বি আয়াতিহ; উলাঐকা য়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাব; হাতাঅ ইযা জাআত হুম রুসুলুনা য়াতাওাফ ফাওনাহুম কালূও ঐনা মা কুনতুম তাদূনা মিন দূনিল লাহি কালূ দাললূ অননা ওা শাহিদূ অলাঅ অনফুসিহিম অননাহুম কানূ কাফিঈন
বাংলা অর্থ
অতঃপর ঐ ব্যক্তির চাইতে অধিক জালেম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার নির্দেশাবলীকে মিথ্যা বলে? তারা তাদের গ্রন্থে লিখিত অংশ পেয়ে যাবে। এমন কি, যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরশতারা প্রাণ নেওয়ার জন্যে পৌছে, তখন তারা বলে; তারা কোথায় গেল, যাদের কে তোমরা আল্লাহ ব্যতীত আহবান করতে? তারা উত্তর দেবেঃ আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে, তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে, তারা অবশ্যই কাফের ছিল।
আয়াত 38
قَالَ ٱدْخُلُوا۟ فِىٓ أُمَمٍۢ قَدْ خَلَتْ مِن قَبْلِكُم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ فِى ٱلنَّارِ ۖ كُلَّمَا دَخَلَتْ أُمَّةٌۭ لَّعَنَتْ أُخْتَهَا ۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُوا۟ فِيهَا جَمِيعًۭا قَالَتْ أُخْرَىٰهُمْ لِأُولَىٰهُمْ رَبَّنَا هَٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمْ عَذَابًۭا ضِعْفًۭا مِّنَ ٱلنَّارِ ۖ قَالَ لِكُلٍّۢ ضِعْفٌۭ وَلَٰكِن لَّا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কালাদ খুলূ ফীএ উমামিন কাদ খালাত মিন কাবলিকুম মিনাল জিননি ওাল ইনসিফিন নারি কুললামা দাখালাত উমমাতুল লানাত উখতাহা হাততাঅ ইযাদ দারাকূ ফীহা জামীঅন কালাত উখরাহুম লি ঊলাহুম রাববাননা হাঔ লাঐ অদাললূনা ফা আতিহিম অযাবান দিফাম মিনান নারি কালা লিকুললিন দি ফুনও ওা লাকিল লা তালামূন
বাংলা অর্থ
আল্লাহ বলবেনঃ তোমাদের পূর্বে জিন ও মানবের যেসব সম্প্রদায় চলে গেছে, তাদের সাথে তোমরাও দোযখে যাও। যখন এক সম্প্রদায় প্রবেশ করবে; তখন অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে। এমনকি, যখন তাতে সবাই পতিত হবে, তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবেঃ হে আমাদের প্রতিপালক এরাই আমাদেরকে বিপথগামী করেছিল। অতএব, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ বলবেন প্রত্যেকেরই দ্বিগুণ; তোমরা জান না।
আয়াত 39
وَقَالَتْ أُولَىٰهُمْ لِأُخْرَىٰهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍۢ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাত ঊলাহুম লি উখরাহুম ফামা কানা লাকুম অলৈনা মিন ফাদলিন ফাযূকুল অযাবা বিমা কুনতুম তাকসিবূন
বাংলা অর্থ
পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবেঃ তাহলে আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নেই অতএব, শাস্তি আস্বাদন কর স্বীয় কর্মের কারণে।
আয়াত 40
إِنَّ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَٱسْتَكْبَرُوا۟ عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدْخُلُونَ ٱلْجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلْجَمَلُ فِى سَمِّ ٱلْخِيَاطِ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা কাযযাবূ বি আয়াতিনা ওাসতাকবারূ অনহা লা তুফাততাহু লাহুম অহওাবুস সামাঐ ওা লা য়াদখুলূনাল জাননাতা হাততা য়ালিজাল জামালু ফী সামমিল খিয়াত; ওা কাযালিকা নাজযিল মুজরিমীন
বাংলা অর্থ
নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে, তাদের জন্যে আকাশের দ্বার উম্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আমি এমনিভাবে পাপীদেরকে শাস্তি প্রদান করি।
আয়াত 41
لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٌۭ وَمِن فَوْقِهِمْ غَوَاشٍۢ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
লাহুম মিন জাহাননামা মিহাদুনও ওা মিন ফাওকিহিম ঘাওাশ; ওা কাযালিকা নাজযিয যালিমীন
বাংলা অর্থ
তাদের জন্যে নরকাগ্নির শয্যা রয়েছে এবং উপর থেকে চাদর। আমি এমনিভাবে জালেমদেরকে শাস্তি প্রদান করি।
আয়াত 42
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি লা নুকাললিফু নাফসান ইললা ওুসাহাঅ উলাঐকা অশাবুল জাননাতি হুম ফীহা খালিদূন
বাংলা অর্থ
যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশী বোঝা দেই না। তারাই জান্নাতের অধিবাসী। তারা তাতেই চিরকাল থাকবে।
আয়াত 43
وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّۢ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَٰرُ ۖ وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى هَدَىٰنَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَآ أَنْ هَدَىٰنَا ٱللَّهُ ۖ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ ۖ وَنُودُوٓا۟ أَن تِلْكُمُ ٱلْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা নাযানা মা ফী সুদূরিহিম মিন ঘিললিন তাজরী মিন তাহতিহিমুল অনহারু ওা কালুল হামদু লিললাহিল লাযী হাদানা লিহাযা ওা মা কুননা লিনাহতাদিয়া লাও লাঅ অনন হাদানাল লাহু লাকাদ জাআত রুসুলু রাববিনা বিলহাকক; ওা নূদূ অন তিলকুমুল জানননাতু ঊরিসতুমূহা বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল, আমি তা বের করে দেব। তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে। তারা বলবেঃ আল্লাহ শোকর, যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌছিয়েছেন। আমরা কখনও পথ পেতাম না, যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালকের রসূল আমাদের কাছে সত্যকথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবেঃ এটি জান্নাত। তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে।
আয়াত 44
وَنَادَىٰٓ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ أَصْحَٰبَ ٱلنَّارِ أَن قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّۭا فَهَلْ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّۭا ۖ قَالُوا۟ نَعَمْ ۚ فَأَذَّنَ مُؤَذِّنٌۢ بَيْنَهُمْ أَن لَّعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা নাদা অশাবুল জাননাতি অশাবান নারি অন কাদ ওাজাদনা মা ওাদাননা রাববুনা হাককান ফাহাল ওাজাততুম মা ওাদা রাববুকুম হাককান কালূ নাম; ফা অযযানা মুঅযযিনুম বৈনাহুম অল লানাতুল লাহি অলায যালিমীন
বাংলা অর্থ
জান্নাতীরা দোযখীদেরকে ডেকে বলবেঃ আমাদের সাথে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন, তা আমরা সত্য পেয়েছি? অতএব, তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবেঃ হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবেঃ আল্লাহর অভিসম্পাত জালেমদের উপর।
আয়াত 45
ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًۭا وَهُم بِٱلْءَاخِرَةِ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াসুদদূনা অন সাবীলিল লাহি ওা য়াবঘূ নাহা ইওাজানও ওা হুম বিল আখিরাতি কাফিরূন
বাংলা অর্থ
যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত। তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল।
আয়াত 46
وَبَيْنَهُمَا حِجَابٌۭ ۚ وَعَلَى ٱلْأَعْرَافِ رِجَالٌۭ يَعْرِفُونَ كُلًّۢا بِسِيمَىٰهُمْ ۚ وَنَادَوْا۟ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيْكُمْ ۚ لَمْ يَدْخُلُوهَا وَهُمْ يَطْمَعُونَ
বাংলা উচ্চারণ
ওা বৈনাহুমা হিজাব; ওা অলাল অরাফি রিজালুনয় য়ারিফূনা কুললাম বিসীমাহুম; ওা নাদাও অশাবাল জাননাতি অন সালামুন অলৈকুম; লাম য়াদখুলূহা ওা হুম য়াতমাঊন
বাংলা অর্থ
উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবেঃ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে।
আয়াত 47
۞ وَإِذَا صُرِفَتْ أَبْصَٰرُهُمْ تِلْقَآءَ أَصْحَٰبِ ٱلنَّارِ قَالُوا۟ رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা ইযা সুরিফাত অবসারুহুম তিলকাআ অশাবিন নারি কালো রাববানা লা তাজালনা মাল কাওমিয যালিমনীন
বাংলা অর্থ
যখন তাদের দৃষ্টি দোযখীদের উপর পড়বে, তখন বলবেঃ হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।
আয়াত 48
وَنَادَىٰٓ أَصْحَٰبُ ٱلْأَعْرَافِ رِجَالًۭا يَعْرِفُونَهُم بِسِيمَىٰهُمْ قَالُوا۟ مَآ أَغْنَىٰ عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ
বাংলা উচ্চারণ
ওা নাদাঅ অশাবুল অরাফফি রিজালানয় য়ারিফূনাহুম বিসীমাহুম কালূ মাঅ অঘনা অনকুম জামুকুম ওা মা কুনতুম তাসতাকবিরূন
বাংলা অর্থ
আরাফবাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোন কাজে আসেনি।
আয়াত 49
أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحْمَةٍ ۚ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ
বাংলা উচ্চারণ
অ হাঔলাঐল লাযীনা অকসামতুম লা য়ানালুহুমুল লাহু বিরাহমা; উদখুলুল জাননাতা লা খাওফুন অলৈকুম ওা লাঅ অনতুম তাহযানূন
বাংলা অর্থ
এরা কি তারাই; যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে, আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না। প্রবেশ কর জান্নাতে। তোমাদের কোন আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না।
আয়াত 50
وَنَادَىٰٓ أَصْحَٰبُ ٱلنَّارِ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ أَنْ أَفِيضُوا۟ عَلَيْنَا مِنَ ٱلْمَآءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ ۚ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওা নাদাঅ অশাবুন নারি অশাবাল জাননাতি অন অফীদূ অলৈনা মিনাল মাঐ অও মিমমা রাযাকাকুমুল লাহ; কালূ ইননাল লাহা হাররামা হুমা অলাল কাফিরীন
বাংলা অর্থ
দোযখীরা জান্নাতীদেরকে ডেকে বলবেঃ আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ কর অথবা আল্লাহ তোমাদেরকে যে রুযী দিয়েছেন, তা থেকেই কিছু দাও। তারা বলবেঃ আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্যে নিষিদ্ধ করেছেন,
আয়াত 51
ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَهْوًۭا وَلَعِبًۭا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ فَٱلْيَوْمَ نَنسَىٰهُمْ كَمَا نَسُوا۟ لِقَآءَ يَوْمِهِمْ هَٰذَا وَمَا كَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَجْحَدُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনাত তাখাযূ দীনাহু লাহওানও ওা লৈবানও ওা ঘাররাত হুমুল হায়াতুদ দুনয়া; ফাল য়াওমা ননাননসাহুম কামা নাসূ লিকাআ য়াওমিহিম হাযা ওা মা কানূ বি আয়াতিনা য়াজহাদূন
বাংলা অর্থ
তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদের কে ধোকায় ফেলে রেখেছিল। অতএব, আমি আজকে তাদেরকে ভুলে যাব; যেমন তারা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত।
আয়াত 52
وَلَقَدْ جِئْنَٰهُم بِكِتَٰبٍۢ فَصَّلْنَٰهُ عَلَىٰ عِلْمٍ هُدًۭى وَرَحْمَةًۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ জিনাহুম বি কিতাবিন ফাসসালনাহু অলা ইলমিন হুদানও ওা রাহমাতাল লিকাওমিনয়য়ুমীনূন
বাংলা অর্থ
আমি তাদের কাছে গ্রন্থ পৌছিয়েছি, যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা পথপ্রদর্শক এবং মুমিনদের জন্যে রহমত।
আয়াত 53
هَلْ يَنظُرُونَ إِلَّا تَأْوِيلَهُۥ ۚ يَوْمَ يَأْتِى تَأْوِيلُهُۥ يَقُولُ ٱلَّذِينَ نَسُوهُ مِن قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ فَهَل لَّنَا مِن شُفَعَآءَ فَيَشْفَعُوا۟ لَنَآ أَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ ۚ قَدْ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
বাংলা উচ্চারণ
হাল য়ানযুরূনা ইললা তা ওীলাহ; য়াওমা য়াতী তাওীলুহূ য়াকূলুল লাযীনা নাসূহু মিন কাবলু কাদ জাআত রুসুলু রাববিনা বিলহাকক; ফাহাল লানা মিন শুফাআঅ ফা য়াশফাঊ লানাঅ অও নুরাদদু ফানামালা ঘৈরাল লাযী কুননা নামাল; কাদ খাসিরূও অনফুসাহুম ওা দাললা অনহুম মা কানূ য়াফতারূন
বাংলা অর্থ
তারা কি এখন এ অপেক্ষায়ই আছে যে, এর বিষয়বস্তু প্রকাশিত হোক? যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে, সেদিন পূর্বে যারা একে ভূলে গিয়েছিল, তারা বলবেঃ বাস্তবিকই আমাদের প্রতিপালকের পয়গম্বরগণ সত্যসহ আগমন করেছিলেন। অতএব, আমাদের জন্যে কোন সুপারিশকারী আছে কি যে, সুপারিশ করবে অথবা আমাদেরকে পুনঃ প্রেরণ করা হলে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করে আসতাম। নিশ্চয় তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা মনগড়া যা বলত, তা উধাও হয়ে যাবে।
আয়াত 54
إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ يَطْلُبُهُۥ حَثِيثًۭا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتٍۭ بِأَمْرِهِۦٓ ۗ أَلَا لَهُ ٱلْخَلْقُ وَٱلْأَمْرُ ۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ইননা রাববাককুমুল লাহুল লাযী খালাকাস সামমাওাতি ওাল অরদা ফী সিততাতি কিয়ামিন সুমমমাস তাওা অলাল অরশি য়ুঘশিল লৈলান নাহারা য়াতলু বুহূ হাসীসানও ওাশশামসা ওালকামারা ওাননুজূমা মুসাখখারাতিম বি অমরিহ; অলা লাহুল খালকু ওালামর; তাবারাকাল লাহু রাববুল আলামীন
বাংলা অর্থ
নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ। তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশের উপর অধিষ্টিত হয়েছেন। তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমতাবস্থায় যে, দিন দৌড়ে রাতের পিছনে আসে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র দৌড় স্বীয় আদেশের অনুগামী। শুনে রেখ, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ, বরকতময় যিনি বিশ্বজগতের প্রতিপালক।
আয়াত 55
ٱدْعُوا۟ رَبَّكُمْ تَضَرُّعًۭا وَخُفْيَةً ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ
বাংলা উচ্চারণ
উদূ রাববাকুম তাদাররুঅনও ওা খুফয়াহ; ইননাহূ লা য়ুহিববুল মুতাদীন
বাংলা অর্থ
তোমরা স্বীয় প্রতিপালককে ডাক, কাকুতি-মিনতি করে এবং সংগোপনে। তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না।
আয়াত 56
وَلَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ بَعْدَ إِصْلَٰحِهَا وَٱدْعُوهُ خَوْفًۭا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ ٱللَّهِ قَرِيبٌۭ مِّنَ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লা তুফসিদূ ফিল অরদি বাদা ইসলাহিহা ওাদূহু খাওফানও ওা তামাঅ; ইননা রাহমাতাল লাহি কারীবুম মিনাল মুহসিনীন
বাংলা অর্থ
পৃথিবীকে কুসংস্কারমুক্ত ও ঠিক করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। তাঁকে আহবান কর ভয় ও আশা সহকারে। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী।
আয়াত 57
وَهُوَ ٱلَّذِى يُرْسِلُ ٱلرِّيَٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَآ أَقَلَّتْ سَحَابًۭا ثِقَالًۭا سُقْنَٰهُ لِبَلَدٍۢ مَّيِّتٍۢ فَأَنزَلْنَا بِهِ ٱلْمَآءَ فَأَخْرَجْنَا بِهِۦ مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ ۚ كَذَٰلِكَ نُخْرِجُ ٱلْمَوْتَىٰ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা হুওাল লাযী য়ুরসিলুর রিয়াহা বুশরাম বৈনা য়াদৈ রাহমাতিহী হাততাঅ ইযাঅ অকাললাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিম মৈয়িতিন ফা অননযালনা বিহিল মাআ ফা অখরাজনা বিহী মিনন কুললিস সামারাত; কাযালিকা নুখরিজুল মাওতা লাললাকুম তাযাককারূন
বাংলা অর্থ
তিনিই বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ন মেঘমালা বয়ে আনে, তখন আমি এ মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হঁ্যাকিয়ে দেই। অতঃপর এ মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি। অতঃপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনি ভাবে মৃতদেরকে বের করব-যাতে তোমরা চিন্তা কর।
আয়াত 58
وَٱلْبَلَدُ ٱلطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهُۥ بِإِذْنِ رَبِّهِۦ ۖ وَٱلَّذِى خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًۭا ۚ كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
ওালবালাদুত তৈয়িবু য়াখরুজু নাবাতুহূ বীযনি রাববিহী ওাললাযী খাবুসা লা য়াখরুজু ইললা নাকিদা; কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাওমিনয় য়াশকুরূন
বাংলা অর্থ
যে শহর উৎকৃষ্ট, তার ফসল তার প্রতিপালকের নির্দেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয়। এমনিভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্যে।
আয়াত 59
لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَقَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
লাকাদ অরসালনা নূহান ইলা কাওমিহী ফাকালা য়া কাওমি বুদুল লাহা মা লাকুম মিন ইলাহিন ঘৈরুহূ ইননীএ অখাফু অলৈকুম অযাবা য়াওমিন অযীম
বাংলা অর্থ
নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। সে বললঃ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। আমি তোমাদের জন্যে একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি।
আয়াত 60
قَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ
বাংলা উচ্চারণ
কালাল মালৌ মিন কাও মিহীএ ইননা লানারাকা ফী দালালিম মুবীন
বাংলা অর্থ
তার সম্প্রদায়ের সর্দাররা বললঃ আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি।
আয়াত 61
قَالَ يَٰقَوْمِ لَيْسَ بِى ضَلَٰلَةٌۭ وَلَٰكِنِّى رَسُولٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কালা য়া কাওমি লৈসা বী দালালাতুনও ওা লাকিননী রাসূলুম মির রাববিল আলামীন
বাংলা অর্থ
সে বললঃ হে আমার সম্প্রদায়, আমি কখনও ভ্রান্ত নই; কিন্তু আমি বিশ্বপ্রতিপালকের রসূল।
আয়াত 62
أُبَلِّغُكُمْ رِسَٰلَٰتِ رَبِّى وَأَنصَحُ لَكُمْ وَأَعْلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
উবাললিঘুকুম রিসালাতি রাববী ওা অনসাহু লাকুম ওা অলামু মিনাল লাহি মা লা তালামূন
বাংলা অর্থ
তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং তোমাদেরকে সদুপদেশ দেই। আমি আল্লাহর পক্ষ থেকে এমনসব বিষয় জানি, যেগুলো তোমরা জান না।
আয়াত 63
أَوَعَجِبْتُمْ أَن جَآءَكُمْ ذِكْرٌۭ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍۢ مِّنكُمْ لِيُنذِرَكُمْ وَلِتَتَّقُوا۟ وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ
বাংলা উচ্চারণ
অওাজিবতুম অন জাআকুম যিকরুম মির রাববিকুম অলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওা লিতাততাকূ ওা লাললাকুম তুরহামূন
বাংলা অর্থ
তোমরা কি আশ্চর্যবোধ করছ যে, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজনের বাচনিক উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে, যেন তোমরা সংযত হও এবং যেন তোমরা অনুগৃহীত হও।
আয়াত 64
فَكَذَّبُوهُ فَأَنجَيْنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ فِى ٱلْفُلْكِ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا عَمِينَ
বাংলা উচ্চারণ
ফাকাযযাবূহু ফা অনজৈ নাহু ওাললাযীনা মাহূ ফিল ফুলকি ওা অঘরাকনাল লাযীনা কাযযাবূ বি আয়াতিনা; ইননাহুম কানূ কাওমান অমীন
বাংলা অর্থ
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং নৌকাস্থিত লোকদেরকে উদ্ধার করলাম এবং যারা মিথ্যারোপ করত, তাদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চয় তারা ছিল অন্ধ।
আয়াত 65
۞ وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًۭا ۗ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ ۚ أَفَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ওা ইলা আদিন অখাহুম হূদা; কালা য়া কাওমি বুদুল লাহা মা লাকুম মিন ইলাহিন ঘৈরুহ; অফালা তাততাকূন
বাংলা অর্থ
আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বললঃ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতিত তোমাদের কোন উপাস্য নেই।
আয়াত 66
قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِى سَفَاهَةٍۢ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلْكَٰذِبِينَ
বাংলা উচ্চারণ
কালাল মালা উল লাযীনা কাফারূ মিন কাওমিহীএ ইননা লানারাকা ফী সাফাহাতিনও ওা ইননা লাননাযুননুকা মিনাল কাযিবীন
বাংলা অর্থ
তারা স্প্রদায়ের সর্দররা বললঃ আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি।
আয়াত 67
قَالَ يَٰقَوْمِ لَيْسَ بِى سَفَاهَةٌۭ وَلَٰكِنِّى رَسُولٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কালা য়া কাওমি লৈসা বী সাফাহাতুনও ওা লাকিননী রাসূলুম মির রাববিল আলামীন
বাংলা অর্থ
সে বললঃ হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত পয়গম্বর।
আয়াত 68
أُبَلِّغُكُمْ رِسَٰلَٰتِ رَبِّى وَأَنَا۠ لَكُمْ نَاصِحٌ أَمِينٌ
বাংলা উচ্চারণ
উবাললিঘুকুম রিসালাতি রাববী ওা অনা লাকুম নাসিহুন অমীন
বাংলা অর্থ
তোমাদের কে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত।
আয়াত 69
أَوَعَجِبْتُمْ أَن جَآءَكُمْ ذِكْرٌۭ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍۢ مِّنكُمْ لِيُنذِرَكُمْ ۚ وَٱذْكُرُوٓا۟ إِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنۢ بَعْدِ قَوْمِ نُوحٍۢ وَزَادَكُمْ فِى ٱلْخَلْقِ بَصْۜطَةًۭ ۖ فَٱذْكُرُوٓا۟ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
অওা অজিবতুম অন জাআকুম যিকরুম মির রাববিকুম অলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম; ওাযকুরূও ইয জালাকুম খুলাফাআ মিম বাদি কাওমি নূহিনও ওা যাদাকুম ফিলখালকি বাসতাতান ফাযকুরূও আলাআল লাহি লাললাকুম তুফলিহূন
বাংলা অর্থ
তোমরা কি আশ্চর্য্যবোধ করছ যে, তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজনের বাচনিক উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে। তোমরা স্মরণ কর, যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পর সর্দার করেছেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশী করেছেন। তোমরা আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ কর-যাতে তোমাদের মঙ্গল হয়।
আয়াত 70
قَالُوٓا۟ أَجِئْتَنَا لِنَعْبُدَ ٱللَّهَ وَحْدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا ۖ فَأْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
কালূও অজিতানা লিনাবুদাল লাহা ওাহদাহূ ওা নাযারা মা কানা য়াবুদু আবাঔ না ফাতিনা বিমা তৈদুনাঅ ইন কুনতা মিনাস সাদিকীন
বাংলা অর্থ
তারা বললঃ তুমি কি আমাদের কাছে এজন্যে এসেছ যে আমরা এক আল্লাহর এবাদত করি এবং আমাদের বাপ-দাদা যাদের পূজা করত, তাদেরকে ছেড়ে দেই? অতএব নিয়ে আস আমাদের কাছে যাদ্দ্বারা আমাদেরকে ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও।
আয়াত 71
قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُم مِّن رَّبِّكُمْ رِجْسٌۭ وَغَضَبٌ ۖ أَتُجَٰدِلُونَنِى فِىٓ أَسْمَآءٍۢ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍۢ ۚ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ
বাংলা উচ্চারণ
কালা কাদ ওাকা অলৈকুম মির রাববিকুম রিজসুনও ওা ঘাদাব, অতুজাদিলূনানী ফীএ অসমাঐন সামমৈতুমূহাঅ অনতুম ওা আবাঔকুম মা নাযযালাল লাহু বিহা মিন সুলতান; ফানতাযিরূও ইননী মাকুম মিনাল মুনতাযিরীন
বাংলা অর্থ
সে বললঃ অবধারিত হয়ে গেছে তোমাদের উপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ। আমার সাথে ঐসব নাম সম্পর্কে কেন তর্ক করছ, যেগুলো তোমরা ও তোমাদের বাপ-দাদারা রেখেছে। আল্লাহ এদের কোন মন্দ অবর্তীণ করেননি। অতএব অপেক্ষা কর। আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।
আয়াত 72
فَأَنجَيْنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحْمَةٍۢ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا ۖ وَمَا كَانُوا۟ مُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ফা অনজৈনাহু ওাললাযীনা মাহূ বিরাহমাতিম মিননা ওা কাতানা দাবিরাল লাযীনা কাযযাবূ বি আয়াতিনা ওা মা কানূ মুমিনীন
বাংলা অর্থ
অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করত তাদের মূল কেটে দিলাম। তারা মান্যকারী ছিল না।
আয়াত 73
وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَٰلِحًۭا ۗ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ ۖ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌۭ مِّن رَّبِّكُمْ ۖ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةًۭ ۖ فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ ۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍۢ فَيَأْخُذَكُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইলা সামূদা অখাহুম সালিহা; কালা য়া কাওমি বুদুল লাহা মা লাকুম মিন ইলাহিন ঘৈরুহূ কাদ জাআতকুম বৈয়িনাতুম মির রাববিকুম হাযিহী নাকাতুল লাহি লাকুম আয়াতান ফাযারূহা তাকুল ফীএ অরদিল লাহি ওা লা তামাসসূহা বিসূওইন ফা য়াখুযাকুম অযাবুন অলীম
বাংলা অর্থ
সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বললঃ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতিত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে। এটি আল্লাহর উষ্টী তোমাদের জন্যে প্রমাণ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভুমিতে চড়ে বেড়াবে। একে অসৎভাবে স্পর্শ করবে না। অন্যথায় তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি পাকড়াও করবে।
আয়াত 74
وَٱذْكُرُوٓا۟ إِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنۢ بَعْدِ عَادٍۢ وَبَوَّأَكُمْ فِى ٱلْأَرْضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورًۭا وَتَنْحِتُونَ ٱلْجِبَالَ بُيُوتًۭا ۖ فَٱذْكُرُوٓا۟ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ওাযককুরূও ইয জালাকুম খুলাফাআ মিম বাদি আদিনও ওা বাওওা অকুম ফিল অরদি তাততাখিযূনা মিন সুহূলিহা কুসূরানও ওা তানহিতূনাল জিবালা বুয়ূতান ফাযকুরূও আলাআল লাহি ওা লা তাসাও ফিল অরদি মুফসিদীন
বাংলা অর্থ
তোমরা স্মরণ কর, যখন তোমাদেরকে আদ জাতির পরে সর্দার করেছেন; তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা দিয়েছেন। তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মান কর এবং পর্বত গাত্র খনন করে প্রকোষ্ঠ নির্মাণ কর। অতএব আল্লাহর অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না।
আয়াত 75
قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِمَنْ ءَامَنَ مِنْهُمْ أَتَعْلَمُونَ أَنَّ صَٰلِحًۭا مُّرْسَلٌۭ مِّن رَّبِّهِۦ ۚ قَالُوٓا۟ إِنَّا بِمَآ أُرْسِلَ بِهِۦ مُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
কালাল মালা উল লাযীনাস তাকবারূ মিন কাওমিহী লিললাযীনাস তুদিফূ লিমান আমানা মিনহুম অতালমূনা অননা সালিহাম মুরসালুম মির রাববিহ; কালূও ইননা বিমাঅ উরসিলা বিহী মুমিনূন
বাংলা অর্থ
তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা ঈমানদার দারিদ্রদেরকে জিজ্ঞেস করলঃ তোমরা কি বিশ্বাস কর যে সালেহ কে তার পালনকর্তা প্রেরণ করেছেন; তারা বলল আমরা তো তার আনীত বিষয়ের প্রতি বিশ্বাসী।
আয়াত 76
قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا بِٱلَّذِىٓ ءَامَنتُم بِهِۦ كَٰفِرُونَ
বাংলা উচ্চারণ
কালাল লাযীনাস তাকবারূও ইননা বিললাযীএ আমাননতুম বিহী কাফিরূন
বাংলা অর্থ
দাম্ভিকরা বললঃ তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ, আমরা তাতে অস্বীকৃত।
আয়াত 77
فَعَقَرُوا۟ ٱلنَّاقَةَ وَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ وَقَالُوا۟ يَٰصَٰلِحُ ٱئْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
ফাকারুন নাকাতা ওাতাও অন অমরি রাববিহিম ওা কালূ য়া সালিহু তিনা বিমা তৈদুনাঅ ইন কুনতা মিনাল মুরসালীন
বাংলা অর্থ
অতঃপর তারা উষ্ট্রীকে হত্যা করল এবং স্বীয় প্রতিপালকের আদেশ অমান্য করল। তারা বললঃ হে ছালেহ, নিয়ে এস যদ্দ্বারা আমাদেরকে ভয় দেখাতে, যদি তুমি রসূল হয়ে থাক।
আয়াত 78
فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَٰثِمِينَ
বাংলা উচ্চারণ
ফা অখাযাত হুমুর রাজফতু ফা অসবাহূ ফী দারিহিম জাসিমমীন
বাংলা অর্থ
অতঃপর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প। ফলে সকাল বেলায় নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল।
আয়াত 79
فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ وَلَٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّٰصِحِينَ
বাংলা উচ্চারণ
ফা তাওাললা অনহুম ওা কালা য়া কাওমি লাকাদ অবলাঘতুকুম রিসালাতা রাববী ওা নাসাহতু লাকুম ওা লাকিল লা তুহিববূনান নাসিহীন
বাংলা অর্থ
ছালেহ তাদের কাছ থেকে প্রস্থান করলো এবং বললঃ হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে স্বীয় প্রতিপালকের পয়গাম পৌছিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি কিন্তু তোমরা মঙ্গলকাঙ্খীদেরকে ভালবাস না।
আয়াত 80
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَتَأْتُونَ ٱلْفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍۢ مِّنَ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা লূতান ইয কালা লিকাওমিহীএ অতাতূনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন অহাদিম মিনাল আলামীন
বাংলা অর্থ
এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ?
আয়াত 81
إِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ شَهْوَةًۭ مِّن دُونِ ٱلنِّسَآءِ ۚ بَلْ أَنتُمْ قَوْمٌۭ مُّسْرِفُونَ
বাংলা উচ্চারণ
ইননাকুম লাতাতূনার রিজালা শাহওাতাম মিন দূনিন নিসাঅ; বাল অনতুমকাওমুম মুসরিফূন
বাংলা অর্থ
তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।
আয়াত 82
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓا۟ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ ۖ إِنَّهُمْ أُنَاسٌۭ يَتَطَهَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা মা কানা জাওাবা কাওমিহী ইললা অন কালূও অখরিজূহুম মিন কারয়াতিকুম ইননাহুম উনাসুনয় য়াতাতাহ হারূন
বাংলা অর্থ
তাঁর সম্প্রদায় এ ছাড়া কোন উত্তর দিল না যে, বের করে দাও এদেরকে শহর থেকে। এরা খুব সাধু থাকতে চায়।
আয়াত 83
فَأَنجَيْنَٰهُ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ كَانَتْ مِنَ ٱلْغَٰبِرِينَ
বাংলা উচ্চারণ
ফা অনজৈনাহু ওা অহলাহূও ইললাম রা অতাহূ কানাত মিনাল ঘাবিরীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাকে ও তাঁর পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী। সে তাদের মধ্যেই রয়ে গেল, যারা রয়ে গিয়েছিল। আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম।
আয়াত 84
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
ওা অমতারনা অলৈহিম মাতারান ফানযুর কৈফা কানা আকিবাতুল মুজজরিমীন
বাংলা অর্থ
অতএব, দেখ গোনাহগারদের পরিণতি কেমন হয়েছে।
আয়াত 85
وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًۭا ۗ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ ۖ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌۭ مِّن رَّبِّكُمْ ۖ فَأَوْفُوا۟ ٱلْكَيْلَ وَٱلْمِيزَانَ وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ بَعْدَ إِصْلَٰحِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা ইলা মাদয়ানা অখাহুম শুঅয়বা; কালা য়া কাওমি বুদুল লাহা মা লাকুম মিন ইলাহিন ঘৈরুহূ কাদ জাআতকুম বৈয়িনাতুম মির রাববিকুম ফা অওফুল কৈলা ওালমীযানা ওা লা তাবখাসুন নাসা অশয়াঅহুম ওা লা তুফসিদূ ফিল অরদি বাদা ইসলাহিহা; যালিকুম খৈরুল লাকুম ইন কুনতুম মুমিনীন
বাংলা অর্থ
আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়ায়েবকে প্রেরণ করেছি। সে বললঃ হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ন কর এবং মানুষকে তাদের দ্রব্যদি কম দিয়ো না এবং ভুপৃষ্টের সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। এই হল তোমাদের জন্যে কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও।
আয়াত 86
وَلَا تَقْعُدُوا۟ بِكُلِّ صِرَٰطٍۢ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنْ ءَامَنَ بِهِۦ وَتَبْغُونَهَا عِوَجًۭا ۚ وَٱذْكُرُوٓا۟ إِذْ كُنتُمْ قَلِيلًۭا فَكَثَّرَكُمْ ۖ وَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ওা লা তাকুদূ বিকুললি সিরাতিন তূইদূনা ওা তাসুদদূনা অন সাবীলিল লাহি মান আমানা বিহী ওা অবঘূনাহা ইওাজা; ওায কুরূও ইয কুনতুম কালীলান ফাকাসসারাকুম ওানযুরূ কৈফা কানা আকিবাতুল মুফসিদীন
বাংলা অর্থ
তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে, আল্লাহ বিশ্বাসীদেরকে হুমকি দিবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ কর, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অতঃপর আল্লাহ তোমাদেরকে অধিক করেছেন এবং লক্ষ্য কর কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের।
আয়াত 87
وَإِن كَانَ طَآئِفَةٌۭ مِّنكُمْ ءَامَنُوا۟ بِٱلَّذِىٓ أُرْسِلْتُ بِهِۦ وَطَآئِفَةٌۭ لَّمْ يُؤْمِنُوا۟ فَٱصْبِرُوا۟ حَتَّىٰ يَحْكُمَ ٱللَّهُ بَيْنَنَا ۚ وَهُوَ خَيْرُ ٱلْحَٰكِمِينَ
বাংলা উচ্চারণ
ওা ইন কানা তাঐফাতুম মিনকুম আমানূ বিললাযীএ উরসিলতু বিহী ওা তাঐফাতুল লাম য়ুমিনূ ফাসবিরূ হাততা য়াহকুমুঅল লাহু বৈনানা; ওা হুওা খৈরুল হাকিমীন
বাংলা অর্থ
আর যদি তোমাদের একদল ঐ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি এবং একদল বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি এবং একদল বিশ্বাস স্থাপন না করে, তবে ছবর কর যে পর্যন্ত আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা না করে দেন। তিনিই শ্রেষ্ট মীমাংসাকারী।
আয়াত 88
۞ قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لَنُخْرِجَنَّكَ يَٰشُعَيْبُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَكَ مِن قَرْيَتِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۚ قَالَ أَوَلَوْ كُنَّا كَٰرِهِينَ
বাংলা উচ্চারণ
কালাল মালা উল লাযীনাস তাকবারূ মিন কাওমিহী লানুখরিজাননাকা য়া শুঐবু ওাললাযীনা আমানূ মাকা মিন কারয়াতিনাঅ অও লাতাঊ দুননা ফী মিললাতিনা; কালা অওা লাও কুননা কারিহীন
বাংলা অর্থ
তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বললঃ হে শোয়ায়েব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। শোয়ায়েব বললঃ আমরা অপছন্দ করলেও কি ?
আয়াত 89
قَدِ ٱفْتَرَيْنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنْ عُدْنَا فِى مِلَّتِكُم بَعْدَ إِذْ نَجَّىٰنَا ٱللَّهُ مِنْهَا ۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَا ۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًا ۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا ٱفْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِٱلْحَقِّ وَأَنتَ خَيْرُ ٱلْفَٰتِحِينَ
বাংলা উচ্চারণ
কাদিফ তারৈনা অলাল লাহি কাযিবান ইন উদনা ফী মিললাতিকুম বাদা ইয নাজজানাল লাহু মিনহা; ওা মা য়াকূনু লানাঅ অন নাঊদা ফীহাঅ ইললাঅ ঐ য়াশাআল লাহু রাববুনা; ওাসিঅ রাববুনা কুললা শৈইন ইলমা; অলাল লাহি তাওাককালনা; রাববানাফ তাহ বৈনানা ওা বৈনা কাওমিনা বিলহাককি ওা অনতা খৈরুল ফাতিহীন
বাংলা অর্থ
আমরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি, অথচ তিনি আমাদেরকে এ থেকে মুক্তি দিয়েছেন। আমাদের কাজ নয় এ ধর্মে প্রত্যাবর্তন করা, কিন্তু আমাদের প্রতি পালক আল্লাহ যদি চান। আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহর প্রতিই আমরা ভরসা করেছি। হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে ছিল যথার্থ ফয়সালা। আপনিই শ্রেষ্টতম ফসলা ফয়সালাকারী।
আয়াত 90
وَقَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ لَئِنِ ٱتَّبَعْتُمْ شُعَيْبًا إِنَّكُمْ إِذًۭا لَّخَٰسِرُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল মালা উল লাযীনা কাফারূ মিন কাওমিহী লৈনিত তাবাতুম শুঐবান ইননাকুম ইযাল লাখাসিরূন
বাংলা অর্থ
তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বললঃ যদি তোমরা শোয়ায়েবের অনুসরণ কর, তবে নিশ্চিতই ক্ষতিগ্রস্ত হবে।
আয়াত 91
فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَٰثِمِينَ
বাংলা উচ্চারণ
ফা অখাযাত হুমুর রাজফাতু ফা অসবাহূ ফী দারিহিম জাসিমীন
বাংলা অর্থ
অনন্তর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প। ফলে তারা সকাল বেলায় গৃহ মধ্যে উপুড় হয়ে পড়ে রইল।
আয়াত 92
ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًۭا كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَا ۚ ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًۭا كَانُوا۟ هُمُ ٱلْخَٰسِرِينَ
বাংলা উচ্চারণ
অললাযীনা কাযযাবূ শুঐবান কা অল অলম য়াঘনাও ফীহা; অললাযীনা কাযযাবূ শুঐবান কানূ হুমুল খাসিরীন
বাংলা অর্থ
শোয়ায়েবের প্রতি মিথ্যারোপকারীরা যেন কোন দিন সেখানে বসবাসই করেনি। যারা শোয়ায়েবের প্রতি মিথ্যারোপ করেছিল, তারাই ক্ষতিগ্রস্থ হল।
আয়াত 93
فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَٰلَٰتِ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ ۖ فَكَيْفَ ءَاسَىٰ عَلَىٰ قَوْمٍۢ كَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ফাতাওাললা অনহুম ওা কালা য়া কাওমি লাকাদ অবলাঘতুকুম রিসালাতি রাববী ওা নাসাহতু লাকুম ফাকৈফা আসাঅলা কাওমিন কাফিরীন
বাংলা অর্থ
অনন্তর সে তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বললঃ হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌছে দিয়েছি এবং তোমাদের হিত কামনা করেছি। এখন আমি কাফেরদের জন্যে কেন দুঃখ করব।
আয়াত 94
وَمَآ أَرْسَلْنَا فِى قَرْيَةٍۢ مِّن نَّبِىٍّ إِلَّآ أَخَذْنَآ أَهْلَهَا بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অরসালনা ফী কারয়াতিম মিন নাবিয়য়িন ইললাঅ অখাযনাঅ অহলাহা বিল বাসাঐ ওাদদাররাঐ লাললাহুম য়াদদাররাঊন
বাংলা অর্থ
আর আমি কোন জনপদে কোন নবী পাঠাইনি, তবে (এমতাবস্থায়) যে পাকড়াও করেছি সে জনপদের অধিবাসীদিগকে কষ্ট ও কঠোরতার মধ্যে, যাতে তারা শিথিল হয়ে পড়ে।
আয়াত 95
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلْحَسَنَةَ حَتَّىٰ عَفَوا۟ وَّقَالُوا۟ قَدْ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذْنَٰهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলা উচ্চারণ
সুমমা বাদদালনা মাকা নাস সৈয়িঅতিল হাসানাতা হাততা অফাও ওা কালূ কাদ মাসসা আবাঅনাদ দাররাঔ ওাসসাররাঔ ফা অখাযনাহুম বাঘতাতানও ওা হুম লা য়াশুরূন
বাংলা অর্থ
অতঃপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছে। এমনকি তারা অনেক বেড়ে গিয়েছি এবং বলতে শুরু করেছে, আমাদের বাপ-দাদাদের উপরও এমন আনন্দ-বেদনা এসেছে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি এমন আকস্মিকভাবে যে তারা টেরও পায়নি।
আয়াত 96
وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَٰتٍۢ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ وَلَٰكِن كَذَّبُوا۟ فَأَخَذْنَٰهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও অননা অহলাল কুরাঅ আমানূ ওাততাকাও লাফাতাহনা অলৈহিম বারাকাতিম মিনাস সামাঐ ওাল অরদি ওা লাকিন কাযযাবূ ফা অখাযনাহুম বিমা কানূ য়াকসিবূন
বাংলা অর্থ
আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেযগারী অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানী ও পার্থিব নেয়ামত সমূহ উম্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে।
আয়াত 97
أَفَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا بَيَٰتًۭا وَهُمْ نَآئِمُونَ
বাংলা উচ্চারণ
অফা অমিনা অহলুল কুরাঅ ঐ য়াতিয়াহুম বাসুনা বায়াতানও ওা হুম নাঐমূন
বাংলা অর্থ
এখনও কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিন্ত যে, আমার আযাব তাদের উপর রাতের বেলায় এসে পড়বে অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন।
আয়াত 98
أَوَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًۭى وَهُمْ يَلْعَبُونَ
বাংলা উচ্চারণ
অওা অমিনা অহলুল কুরাঅ ঐ য়াতিয়াহুম বাসুনা দুহানও ওা হুম য়ালাবূন
বাংলা অর্থ
আর এই জনপদের অধিবাসীরা কি নিশ্চিন্ত হয়ে পড়েছে যে, তাদের উপর আমার আযাব দিনের বেলাতে এসে পড়বে অথচ তারা তখন থাকবে খেলা-ধুলায় মত্ত।
আয়াত 99
أَفَأَمِنُوا۟ مَكْرَ ٱللَّهِ ۚ فَلَا يَأْمَنُ مَكْرَ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْخَٰسِرُونَ
বাংলা উচ্চারণ
অফা অমিনূ মাকরাল লাহ; ফালা য়ামানু মাকরাল লাহি ইললাল কাওমুল খাসিরূন
বাংলা অর্থ
তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে? বস্তুতঃ আল্লাহর পাকড়াও থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে, যাদের ধ্বংস ঘনিয়ে আসে।
আয়াত 100
أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِ أَهْلِهَآ أَن لَّوْ نَشَآءُ أَصَبْنَٰهُم بِذُنُوبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ
বাংলা উচ্চারণ
অওা লাম য়াহদি লিললাযীনা য়ারিসূনাল অরদা মিম বাদি অহলিহাঅ অল লাও নাশাঔ অসাবনাহুম বিযুনূবিহিম; ওা নাতবৌ অলা কুলূবিহিম ফাহুম লা য়াসমাঊন
বাংলা অর্থ
তাদের নিকট কি একথা প্রকাশিত হয়নি, যারা উত্তারাধিকার লাভ করেছে। সেখানকার লোকদের ধ্বংসপ্রাপ্ত হবার পর যদি আমি ইচ্ছা করতাম, , তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম। বস্তুতঃ আমি মোহর এঁটে দিয়েছি তাদের অন্তরসমূহের উপর। কাজেই এরা শুনতে পায় না।
আয়াত 101
تِلْكَ ٱلْقُرَىٰ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآئِهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلْكَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
তিলকাল কুরা নাকুসসু অলৈকা মিন অমবাঐহা; ওা লাকাদ জাআত হুম রুসুলুহুম বিলবৈয়িনাতি ফামা কানূ লিয়ুমিনূ বিমা কাযযাবূ মিন কাবল; কাযালিকা য়াতবৌল লাহু অলা কুলূবিল কাফিরীন
বাংলা অর্থ
এগুলো হল সে সব জনপদ যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করছি। আর নিশ্চিতই ওদের কাছে পৌছেছিলেন রসূল নিদর্শন সহকারে। অতঃপর কস্মিনকালও এরা ঈমান আনবার ছিল না, তারপরে যা তার ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে। এভাবেই আল্লাহ কাফেরদের অন্তরে মোহর এঁটে দেন।
আয়াত 102
وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِم مِّنْ عَهْدٍۢ ۖ وَإِن وَجَدْنَآ أَكْثَرَهُمْ لَفَٰسِقِينَ
বাংলা উচ্চারণ
ওা মা ওাজাদনা লি অকসারিহিম মিন অহদ; ওা ইনও ওাজাদনাঅ অকসারাহুম লাফাসিকীন
বাংলা অর্থ
আর তাদের অধিকাংশ লোককেই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারীরূপে পাইনি; বরং তাদের অধিকাংশকে পেয়েছি হুকুম অমান্যকারী।
আয়াত 103
ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَظَلَمُوا۟ بِهَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
সুমমা বাসনা মিম বাদিহিম মূসা বি আয়াতিনাঅ ইলা ফিরাওানা ওা মালৈহী ফাযালামূ বিহা ফানযুর কৈফা কানা আকিবাতুল মুফসিদীন
বাংলা অর্থ
অতঃপর আমি তাদের পরে মূসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার সভাসদদের নিকট। বস্তুতঃ ওরা তাঁর মোকাবেলায় কুফরী করেছে। সুতরাং চেয়ে দেখ, কি পরিণতি হয়েছে অনাচারীদের।
আয়াত 104
وَقَالَ مُوسَىٰ يَٰفِرْعَوْنُ إِنِّى رَسُولٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা কালা মূসা য়া ফিরাওনু ইনী রাসূলুম মির রাববিল আলামীন
বাংলা অর্থ
আর মূসা বললেন, হে ফেরাউন, আমি বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে আগত রসূল।
আয়াত 105
حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ ۚ قَدْ جِئْتُكُم بِبَيِّنَةٍۢ مِّن رَّبِّكُمْ فَأَرْسِلْ مَعِىَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলা উচ্চারণ
হাকীকুন অলাঅ অল লাঅ অকূলা অলাল লাহি ইললাল হাকক; কাদ জিতুকুম বিবৈয়িনাতিম মির রাববিকুম ফা অরসিল মৈয়া বানীএ ইসরাঅঈল
বাংলা অর্থ
আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে, তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের পরওয়ারদেগারের নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং তুমি বনী ইসরাঈলদেরকে আমার সাথে পাঠিয়ে দাও।
আয়াত 106
قَالَ إِن كُنتَ جِئْتَ بِـَٔايَةٍۢ فَأْتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলা উচ্চারণ
কালা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাতি বিহাঅ ইন কুনতা মিনাস সাদিকীন
বাংলা অর্থ
সে বলল, যদি তুমি কোন নিদর্শন নিয়ে এসে থাক, তাহলে তা উপস্থিত কর যদি তুমি সত্যবাদী হয়ে থাক।
আয়াত 107
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌۭ مُّبِينٌۭ
বাংলা উচ্চারণ
কা অলকা অসাহু ফা ইযা হিয়া সুবানুম মুবীন
বাংলা অর্থ
তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তাৎক্ষণাৎ তা জলজ্যান্ত এক অজগরে রূপান্তরিত হয়ে গেল।
আয়াত 108
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّٰظِرِينَ
বাংলা উচ্চারণ
ওা নাযা য়াদাহূ ফা ইযা হিয়া বৈদাঔ লিননাযিরীন
বাংলা অর্থ
আর বের করলেন নিজের হাত এবং তা সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল দেখাতে লাগল।
আয়াত 109
قَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
কালাল মালৌ মিন কাওমি ফিরাওনা ইননা হাযা লাসা হিরুন অলীম
বাংলা অর্থ
ফেরাউনের সাঙ্গ-পাঙ্গরা বলতে লাগল, নিশ্চয় লোকটি বিজ্ঞ-যাদুকর।
আয়াত 110
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُمْ ۖ فَمَاذَا تَأْمُرُونَ
বাংলা উচ্চারণ
য়ুরীদু ঐ য়ুখরিজাকুম মিন অরদিকুম ফামাযা তামুরূন
বাংলা অর্থ
সে তোমাদিগকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমাদের কি মত?
আয়াত 111
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ
বাংলা উচ্চারণ
কালূও অরজিহ ওা অখাহু ওা অরসিল ফিলমাদাঐনি হাশিরীন
বাংলা অর্থ
তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরে লোক পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য।
আয়াত 112
يَأْتُوكَ بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٍۢ
বাংলা উচ্চারণ
য়াতূকা বিকুললি সাহিরিন অলীম
বাংলা অর্থ
যাতে তারা পরাকাষ্ঠাসম্পন্ন বিজ্ঞ যাদুকরদের এনে সমবেত করে।
আয়াত 113
وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوٓا۟ إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَٰلِبِينَ
বাংলা উচ্চারণ
ওা জাআস সাহারাতু ফিরাওনা কালূ ইননা লানা লা অজজরান ইন কুননা নাহনুল ঘালিবীন
বাংলা অর্থ
বস্তুতঃ যাদুকররা এসে ফেরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল, আমাদের জন্যে কি কোন পারিশ্রমিক নির্ধারিত আছে, যদি আমরা জয়লাভ করি?
আয়াত 114
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ ٱلْمُقَرَّبِينَ
বাংলা উচ্চারণ
কালা নাম ওা ইননাকুম লামিনাল মুকাররাবীন
বাংলা অর্থ
সে বলল, হ্যাঁ এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে।
আয়াত 115
قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحْنُ ٱلْمُلْقِينَ
বাংলা উচ্চারণ
কালূ য়া মূসাঅ ইমমাঅ অন তুলকিয়া ওা ইমমাঅ অন নাকূনা নাহনুল মুলকীন
বাংলা অর্থ
তারা বলল, হে মূসা! হয় তুমি নিক্ষেপ কর অথবা আমরা নিক্ষেপ করছি।
আয়াত 116
قَالَ أَلْقُوا۟ ۖ فَلَمَّآ أَلْقَوْا۟ سَحَرُوٓا۟ أَعْيُنَ ٱلنَّاسِ وَٱسْتَرْهَبُوهُمْ وَجَآءُو بِسِحْرٍ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
কালা অলকূ ফালাম মাঅ অলকাও সাহারূও অয়ুনাননাসি ওাসতারহাবূহুম ওা জাঅঊ বিসিহরিন অযীম
বাংলা অর্থ
তিনি বললেন, তোমরাই নিক্ষেপ কর। যখন তারা নিক্ষেপ করল তখন লোকদের চোখগুলোকে বাধিয়ে দিল, ভীত-সন্ত্রস্ত করে তুলল এবং মহাযাদু প্রদর্শন করল।
আয়াত 117
۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
বাংলা উচ্চারণ
ওা অওহৈনাঅ ইলা মূসাঅ অন অলকি অসাকা ফা ইযা হিয়া তালকাফু মা য়াফিকূন
বাংলা অর্থ
তারপর আমি ওহীযোগে মূসাকে বললাম, এবার নিক্ষেপ কর তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয়কে গিলতে লাগল, যা তারা বানিয়েছিল যাদু বলে।
আয়াত 118
فَوَقَعَ ٱلْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ফাওাকাল হাককু ওা বাতালা মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল।
আয়াত 119
فَغُلِبُوا۟ هُنَالِكَ وَٱنقَلَبُوا۟ صَٰغِرِينَ
বাংলা উচ্চারণ
ফাঘুলিবূ হুনালিকা ওানকালাবূ সাঘিরীন
বাংলা অর্থ
সুতরাং তারা সেখানেই পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল।
আয়াত 120
وَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ
বাংলা উচ্চারণ
ওা উলকিয়াস সাহারাতু সাজিদীন
বাংলা অর্থ
এবং যাদুকররা সেজদায় পড়ে গেল।
আয়াত 121
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কালূ আমাননা বি রাববিল আলামীন
বাংলা অর্থ
বলল, আমরা ঈমান আনছি মহা বিশ্বের পরওয়ারদেগারের প্রতি।
আয়াত 122
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ
বাংলা উচ্চারণ
রাববি মূসা ওা হারূন
বাংলা অর্থ
যিনি মূসা ও হারুনের পরওয়ারদেগার।
আয়াত 123
قَالَ فِرْعَوْنُ ءَامَنتُم بِهِۦ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّ هَٰذَا لَمَكْرٌۭ مَّكَرْتُمُوهُ فِى ٱلْمَدِينَةِ لِتُخْرِجُوا۟ مِنْهَآ أَهْلَهَا ۖ فَسَوْفَ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কালা ফিরাওনু আমানতুম বিহী কাবলা অন আযানা লাকুম; ইননা হাযা লামাকরুম মাকারতুমূহু ফিলমাদীনাতি লিতুখরিজূ মিনহাঅ অহলাহা ফাসাওফা তালমূন
বাংলা অর্থ
ফেরাউন বলল, তোমরা কি (তাহলে) আমার অনুমতি দেয়ার আগেই ঈমান আনলে! এটা প্রতারণা, যা তোমরা এ নগরীতে প্রদর্শন করলে। যাতে করে এ শহরের অধিবাসীদিগকে শহর থেকে বের করে দিতে পার। সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে।
আয়াত 124
لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍۢ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
লা উকাততিঅননা ঐদিয়াকুম ওা অরজুলাকুম মিন খিলাফিন সুমমা লা উসাললিবাননাকুম অজমাঈন
বাংলা অর্থ
অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে। তারপর তোমাদের সবাইকে শূলীতে চড়িয়ে মারব।
আয়াত 125
قَالُوٓا۟ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
বাংলা উচ্চারণ
কালূ ইননাঅ ইলা রাববিনা মুনকালিবূন
বাংলা অর্থ
তারা বলল, আমাদেরকে তো মৃত্যুর পর নিজেদের পরওয়ারদেগারের নিকট ফিরে যেতেই হবে।
আয়াত 126
وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِـَٔايَٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ۚ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًۭا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা মা তানকিমু মিননাঅ ইললাঅ অন আমাননা বি আয়াতি রাববিনা লামমা জাআতনা; রাববানাঅ অফরিঘ অলৈনা সাবরানও ওা তাওাফফানা মুসলিমীন
বাংলা অর্থ
বস্তুতঃ আমাদের সাথে তোমার শত্রুতা তো এ কারণেই যে, আমরা ঈমান এনেছি আমাদের পরওয়ারদেগারের নিদর্শনসমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌঁছেছে। হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর।
আয়াত 127
وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُۥ لِيُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَآءَهُمْ وَنَسْتَحْىِۦ نِسَآءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَٰهِرُونَ
বাংলা উচ্চারণ
ওা কালাল মালৌ মিন কাওমি ফিরাওনা অতাযারু মূসা ওা কাওমাহূ লিয়ুফসিদূ ফিল অরদি ওা য়াযারাকা ওা আলিহাতাক; কালা সানুকাততিলু অবনাঅ অহুম ওা নাসতাহয়ী নিসাআহুম ওা ইননা ফাওকাহুম কাহিরূন
বাংলা অর্থ
ফেরাউনের সম্প্রদায়ের র্সদাররা বলল, তুমি কি এমনি ছেড়ে দেবে মূসা ও তার সম্প্রদায়কে। দেশময় হৈ-চৈ করার জন্য এবং তোমাকে ও তোমার দেব-দেবীকে বাতিল করে দেবার জন্য। সে বলল, আমি এখনি হত্যা করব তাদের পুত্র সন্তানদিগকে; আর জীবিত রাখব মেয়েদেরকে। বস্তুতঃ আমরা তাদের উপর প্রবল।
আয়াত 128
قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱسْتَعِينُوا۟ بِٱللَّهِ وَٱصْبِرُوٓا۟ ۖ إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَٱلْعَٰقِبَةُ لِلْمُتَّقِينَ
বাংলা উচ্চারণ
কালা মূসা লিকাওমিহিস তাঈনূ বিললাহি ওাসবিরূ ইননাল অরদা লিললাহি য়ূরিসুহা মৈ য়াশাঔ মিন ইবাদিহী ওাল আকিবাতু লিলমুততাকীন
বাংলা অর্থ
মূসা বললেন তার কওমকে, সাহায্য প্রার্থনা কর আল্লাহর নিকট এবং ধৈর্য্য ধারণ কর। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর। তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুত্তাকীদের জন্যই নির্ধারিত রয়েছে।
আয়াত 129
قَالُوٓا۟ أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِنۢ بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى ٱلْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
কালূ ঊযীনা মিন কাবলি অন তাতিয়ানা ওা মিম বাদি মা জিতানা; কালা অসা রাববুকুম ঐ য়ুহলিকা অদুওওাকুম ওা য়াসতাখলি ফাকুম ফিল অরদি ফায়ানযুরা কৈফা তামালূন
বাংলা অর্থ
তারা বলল, আমাদের কষ্ট ছিল তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে। তিনি বললেন, তোমাদের পরওয়ারদেগার শীঘ্রই তোমাদের শক্রদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন, তোমরা কেমন কাজ কর।
আয়াত 130
وَلَقَدْ أَخَذْنَآ ءَالَ فِرْعَوْنَ بِٱلسِّنِينَ وَنَقْصٍۢ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ অখাযনাঅ আলা ফিরাওনা বিস সিনীনা ওা নাকসিম মিনাস সামারাতি লাললাহুম য়াযযাককারূন
বাংলা অর্থ
তারপর আমি পাকড়াও করেছি-ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়-ক্ষতির মাধ্যমে যাতে করে তারা উপদেশ গ্রহণ করে।
আয়াত 131
فَإِذَا جَآءَتْهُمُ ٱلْحَسَنَةُ قَالُوا۟ لَنَا هَٰذِهِۦ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۭ يَطَّيَّرُوا۟ بِمُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ ۗ أَلَآ إِنَّمَا طَٰٓئِرُهُمْ عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ফা ইযা জাআত হুমুল হাসানাতু কালূ লানা হাযিহী ওা ইন তুসিভুম সৈয়িঅতুনয় য়াততৈয়ারূ বি মূসা ওা মাম মাহ; অলাঅ ইননামা তাঐরুহুম ইনদাল লাহি ওা লাকিননা অকসারাহুম লা য়ালামূন
বাংলা অর্থ
অতঃপর যখন শুভদিন ফিরে আসে, তখন তারা বলতে আরম্ভ করে যে, এটাই আমাদের জন্য উপযোগী। আর যদি অকল্যাণ এসে উপস্থিত হয় তবে তাতে মূসার এবং তাঁর সঙ্গীদের অলক্ষণ বলে অভিহিত করে। শুনে রাখ তাদের অলক্ষণ যে, আল্লাহরই এলেমে রয়েছে, অথচ এরা জানে না।
আয়াত 132
وَقَالُوا۟ مَهْمَا تَأْتِنَا بِهِۦ مِنْ ءَايَةٍۢ لِّتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা কালূ মাহমা তাতিনা বিহী মিন আয়াতিল লিতাশারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনীন
বাংলা অর্থ
তারা আরও বলতে লাগল, আমাদের উপর জাদু করার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে আস না কেন আমরা কিন্তু তোমার উপর ঈমান আনছি না।
আয়াত 133
فَأَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلطُّوفَانَ وَٱلْجَرَادَ وَٱلْقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَٰتٍۢ مُّفَصَّلَٰتٍۢ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًۭا مُّجْرِمِينَ
বাংলা উচ্চারণ
ফা অরসালনা অলৈহিমুত তূফানা ওালজারাদা ওালকুম মালা ওাদদাফাদিঅ ওাদদামা আয়াতিম মুফাসসালাতিন ফাসতাকবারূ ওা কানূ কাওমাম মুজরিমীন
বাংলা অর্থ
সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকল। বস্তুতঃ তারা ছিল অপরাধপ্রবণ।
আয়াত 134
وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ ٱلرِّجْزُ قَالُوا۟ يَٰمُوسَى ٱدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ ۖ لَئِن كَشَفْتَ عَنَّا ٱلرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলা উচ্চারণ
ওা লামমা ওাকা অলৈহিমুর রিজযু কালূ য়া মূসাদু লানা রাববাকা বিমা অহিদা ইনদাকা লৈন কাশাফতা অননার রিজযা লানু মিনাননা লাকা ওা লানুরসিলাননা মাকা বানী ইসরাঅঈল
বাংলা অর্থ
আর তাদের উপর যখন কোন আযাব পড়ে তখন বলে, হে মূসা আমাদের জন্য তোমার পরওয়ারদেগারের নিকট সে বিষয়ে দোয়া কর যা তিনি তোমার সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি আমাদের উপর থেকে এ আযাব সরিয়ে দাও, তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার উপর এবং তোমার সাথে বনী-ইসরাঈলদেরকে যেতে দেব।
আয়াত 135
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ ٱلرِّجْزَ إِلَىٰٓ أَجَلٍ هُم بَٰلِغُوهُ إِذَا هُمْ يَنكُثُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা কাশাফনা অনহুমুর রিজযা ইলাঅ অজালিন হুম বালিঘূহু ইযা হুম য়ানকুসূন
বাংলা অর্থ
অতঃপর যখন আমি তাদের উপর থেকে আযাব তুলে নিতাম নির্ধারিত একটি সময় পর্যন্ত-যেখান পর্যন্ত তাদেরকে পৌছানোর উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত।
আয়াত 136
فَٱنتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَٰهُمْ فِى ٱلْيَمِّ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَٰفِلِينَ
বাংলা উচ্চারণ
ফানতাকামনা মিনহুম ফা অঘরাকনাহুম কাযযাবূ বি আয়াতিনা ওা কানূ অনহা ঘাফিলীন
বাংলা অর্থ
সুতরাং আমি তাদের কাছে থেকে বদলা নিয়ে নিলাম-বস্তুতঃ তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম। কারণ, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শনসমূহকে এবং তৎপ্রতি অনীহা প্রদর্শন করেছিল।
আয়াত 137
وَأَوْرَثْنَا ٱلْقَوْمَ ٱلَّذِينَ كَانُوا۟ يُسْتَضْعَفُونَ مَشَٰرِقَ ٱلْأَرْضِ وَمَغَٰرِبَهَا ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا ۖ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ ٱلْحُسْنَىٰ عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ بِمَا صَبَرُوا۟ ۖ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُۥ وَمَا كَانُوا۟ يَعْرِشُونَ
বাংলা উচ্চারণ
ওা অওরাসনাল কাওমাল লাযীনা কানূ য়ুসতাদাফূনা মাশারিকাল অরদি ওা মাঘারি বাহাল লাতী বারাকনা ফীহা ওা তামমাত কালিমাতু রাববিকাল হুসনা অলা বানীএ ইসরাঅঈলা বিমা সাবারূ ওা দামমারনা মা কানা য়াসনৌ ফিরাওনু ওা কাওমুহূ ওা মা কানূ য়ারিশূন
বাংলা অর্থ
আর যাদেরকে দুর্বল মনে করা হত তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এ ভুখন্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি এবং পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ বনী-ইসরাঈলদের জন্য তাদের ধৈর্য্যধারণের দরুন। আর ধ্বংস করে দিয়েছে সে সবকিছু যা তৈরী করেছিল ফেরাউন ও তার সম্প্রদায় এবং ধ্বংস করেছি যা কিছু তারা সুউচ্চ নির্মাণ করেছিল।
আয়াত 138
وَجَٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتَوْا۟ عَلَىٰ قَوْمٍۢ يَعْكُفُونَ عَلَىٰٓ أَصْنَامٍۢ لَّهُمْ ۚ قَالُوا۟ يَٰمُوسَى ٱجْعَل لَّنَآ إِلَٰهًۭا كَمَا لَهُمْ ءَالِهَةٌۭ ۚ قَالَ إِنَّكُمْ قَوْمٌۭ تَجْهَلُونَ
বাংলা উচ্চারণ
ওা জাওাযনা বি বাননীএ ইসরাঅঈলাল বাহরা ফা অতাও অলা কাওমিনয় য়াকুফূনা অলাঅ অসনামিল লাহুম; কালূ য়া মূসাজাল লানা ইলাহান কামা লাহুম আলিহাহ; কালা ইননাকুম কাওমুন তাজহালূন
বাংলা অর্থ
বস্তুতঃ আমি সাগর পার করে দিয়েছি বনী-ইসরাঈলদিগকে। তখন তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌছাল, যারা স্বহস্তনির্মিত মূর্তিপুজায় নিয়োজিত ছিল। তারা বলতে লাগল, হে মূসা; আমাদের উপাসনার জন্যও তাদের মূর্তির মতই একটি মূর্তি নির্মাণ করে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে বড়ই অজ্ঞতা রয়েছে।
আয়াত 139
إِنَّ هَٰٓؤُلَآءِ مُتَبَّرٌۭ مَّا هُمْ فِيهِ وَبَٰطِلٌۭ مَّا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ইননা হাঔলাঐ মুতাববারুম মা হুম ফীহি ওা বাতিলুম মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
এরা যে, কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করেছে তা যে ভুল!
আয়াত 140
قَالَ أَغَيْرَ ٱللَّهِ أَبْغِيكُمْ إِلَٰهًۭا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
কালা অঘৈরাল লাহি অবঘীকুম ইলাহানও ওা হুওা ফাদদালাকুম অলাল আলামীন
বাংলা অর্থ
তিনি বললেন, তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোন উপাস্য অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদিগকে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন।
আয়াত 141
وَإِذْ أَنجَيْنَٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۖ يُقَتِّلُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌۭ مِّن رَّبِّكُمْ عَظِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইয অনজৈনাকুম মিন আলি ফিরাওনা য়াসূমূ নাকুম সূওঅল অযাব, য়ুকাততিলূনা অবনাআকুম ওা য়াসতাহয়ূনা নিসাআকুম; ওা ফী যালিকুম বালাঔম মির রাববিকুম অযীম
বাংলা অর্থ
আর সে সময়ের কথা স্মরণ কর, যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কবল থেকে মুক্তি দিয়েছি; তারা তোমাদেরকে দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্র-সন্তানদের মেরে ফেলত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত। এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ারদেগারের বিরাট পরীক্ষা রয়েছে।
আয়াত 142
۞ وَوَٰعَدْنَا مُوسَىٰ ثَلَٰثِينَ لَيْلَةًۭ وَأَتْمَمْنَٰهَا بِعَشْرٍۢ فَتَمَّ مِيقَٰتُ رَبِّهِۦٓ أَرْبَعِينَ لَيْلَةًۭ ۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَٰرُونَ ٱخْلُفْنِى فِى قَوْمِى وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ ٱلْمُفْسِدِينَ
বাংলা উচ্চারণ
ওা ওাঅদনা মূসা সালাসীনা লৈলাতানও ওা অত মামনাহা বিঅশরিম ফাতামমা মীকাতু রাববিহী অরবাঈনা লৈলাহ; ওা কালা মূসা লিঅখীহি হারূনাখ লুফনী ফী কাওমী ওা অসলিহ ওা লা তাততাবি সাবীলাল মুফসিদীন
বাংলা অর্থ
আর আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি ত্রিশ রাত্রির এবং সেগুলোকে পূর্ন করেছি আরো দশ দ্বারা। বস্তুতঃ এভাবে চল্লিশ রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। আর মূসা তাঁর ভাই হারুনকে বললেন, আমার সম্প্রদায়ে তুমি আমার প্রতিনিধি হিসাবে থাক। তাদের সংশোধন করতে থাক এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না।
আয়াত 143
وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِىٓ أَنظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَن تَرَىٰنِى وَلَٰكِنِ ٱنظُرْ إِلَى ٱلْجَبَلِ فَإِنِ ٱسْتَقَرَّ مَكَانَهُۥ فَسَوْفَ تَرَىٰنِى ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلْجَبَلِ جَعَلَهُۥ دَكًّۭا وَخَرَّ مُوسَىٰ صَعِقًۭا ۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبْحَٰنَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
ওা লামমা জাআ মূসা লিমীকাতিনা ওা কাললামাহূ রাববুহূ কালা রাববি অরিনীএ অনযুর ইলৈক; কালা লান তারানী ওা লাকিনিনযুর ইলাল জাবালি ফা ইনিসতাকাররা মাকানাহূ ফাসওফা তারানী; ফালামমা তাজাললা রাববুহূ লিলজাবালি জালাহূ দাককানও ওা খাররা মূসা সৈকা; ফালামমাঅ অফাকা কালা সুভানাকা তুবতু ইলৈকা ওা অনা অওওালুল মুমিনীন
বাংলা অর্থ
তারপর মূসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাযির হলেন এবং তাঁর সাথে তার পরওয়ারদেগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দীদার আমাকে দাও, যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কস্মিনকালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাক, সেটি যদি স্বস্থানে দঁড়িয়ে থাকে তবে তুমিও আমাকে দেখতে পাবে। তারপর যখন তার পরওয়ারদগার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তাঁর জ্ঞান ফিরে এল; বললেন, হে প্রভু! তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমিই সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি।
আয়াত 144
قَالَ يَٰمُوسَىٰٓ إِنِّى ٱصْطَفَيْتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَٰلَٰتِى وَبِكَلَٰمِى فَخُذْ مَآ ءَاتَيْتُكَ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ
বাংলা উচ্চারণ
কালা য়া মূসাঅ ইননিস তাফৈতুকা অলান নাসি বি রিসালাতী ওা বি কালামী ফাখুয মাঅ আতৈতুকা ওা কুম মিনাশ শাকিরীন
বাংলা অর্থ
(পরওয়ারদেগার) বললেন, হে মূসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম, গ্রহণ কর এবং কৃতজ্ঞ থাক।
আয়াত 145
وَكَتَبْنَا لَهُۥ فِى ٱلْأَلْوَاحِ مِن كُلِّ شَىْءٍۢ مَّوْعِظَةًۭ وَتَفْصِيلًۭا لِّكُلِّ شَىْءٍۢ فَخُذْهَا بِقُوَّةٍۢ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا۟ بِأَحْسَنِهَا ۚ سَأُو۟رِيكُمْ دَارَ ٱلْفَٰسِقِينَ
বাংলা উচ্চারণ
ওা কাতাবনা লাহূ ফিল অলওাহি মিনকুললি শৈইমমাও ইযানও ওা তাফসীলাল লিকুললি শৈইন ফাখুযহা বিকুওওাতিনও ওামুর কাওমাকা য়াখুযূ বি অহসানিহা; ওা ঊরীকুম দারাল ফাসিকীন
বাংলা অর্থ
আর আমি তোমাকে পটে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়। অতএব, এগুলোকে দৃঢ়ভাবে ধারণ কর এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও।
আয়াত 146
سَأَصْرِفُ عَنْ ءَايَٰتِىَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍۢ لَّا يُؤْمِنُوا۟ بِهَا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًۭا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلْغَىِّ يَتَّخِذُوهُ سَبِيلًۭا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَٰفِلِينَ
বাংলা উচ্চারণ
সা অসরিফু অন আয়াতিয়াল লাযীনা য়াতাকাববারূনা ফিল অরদি বিঘৈরিল হাকক; ওা ইনয়য়ারাও কুললা আয়াতিল লা য়ুমিনূ বিহা ওা ইনয়য়ারাও সাবীলার রুশদি লা য়াততাখিযূহু সাবীলানও ওা ইনয়য়ারাও সাবীলাল ঘৈয়ি য়াততা খিযূহু সাবীলা; যালিকা বি অননাহুম কাযযাবূ বি আয়াতিনা ওা কানূ অনহা ঘাফিলীন
বাংলা অর্থ
আমি আমার নিদর্শনসমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি, যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে, তবুও তা বিশ্বাস করবে না। আর যদি হেদায়েতের পথ দেখে, তবে সে পথ গ্রহণ করে না। অথচ গোমরাহীর পথ দেখলে তাই গ্রহণ করে নেয়। এর কারণ, তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেখবর রয়ে গেছে।
আয়াত 147
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَلِقَآءِ ٱلْءَاخِرَةِ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা কাযযাবূ বি আয়াতিনা ওা লিকাঐল আখিরাতি হাবিতাত অমালুহুম; হাল য়ুজযাওনা ইললা মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
বস্তুতঃ যারা মিথ্যা জেনেছে আমার আয়াতসমূকে এবং আখেরাতের সাক্ষাতকে, তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে। তেমন বদলাই সে পাবে যেমন আমল করত।
আয়াত 148
وَٱتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنۢ بَعْدِهِۦ مِنْ حُلِيِّهِمْ عِجْلًۭا جَسَدًۭا لَّهُۥ خُوَارٌ ۚ أَلَمْ يَرَوْا۟ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ۘ ٱتَّخَذُوهُ وَكَانُوا۟ ظَٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওাততাখাযা কাওমু মূসা মিম বাদিহী মিন হুলিয়য়িহিম ইজলান জাসাদাল লাহূ খুওার; অলাম য়ারাও অননাহূ লা য়ুকাললিমুহুম ওা লা য়াহদীহিম সাবীলা; ইততাখা যূহু ওা কানূ যালিমীন
বাংলা অর্থ
আর বানিয়ে নিল মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকারাদির দ্বারা একটি বাছুর তা থেকে বেরুচ্ছিল ‘হাম্বা হাম্বা’ শব্দ। তারা কি একথাও লক্ষ্য করল না যে, সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদেরকে কোন পথও বাতলে দিচ্ছে না! তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল। বস্তুতঃ তারা ছিল জালেম।
আয়াত 149
وَلَمَّا سُقِطَ فِىٓ أَيْدِيهِمْ وَرَأَوْا۟ أَنَّهُمْ قَدْ ضَلُّوا۟ قَالُوا۟ لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ
বাংলা উচ্চারণ
ওা লামমা সুকিতা ফীএ ঐদীহিম ওা রা অও অননাহুম কাদ দাললূ কালূ লৈল লাম য়ারহামনা রাববুনা ওা য়াঘফির লানা লানাকূনাননা মিনাল খাসিরীন
বাংলা অর্থ
অতঃপর যখন তারা অনুতপ্ত হল এবং বুঝতে পারল যে, আমরা নিশ্চিতই গোমরাহ হয়ে পড়েছি, তখন বলতে লাগল, আমাদের প্রতি যদি আমাদের পরওয়ারদেগার করুণা না করেন, তবে অবশ্যই আমরা ধবংস হয়ে যাব।
আয়াত 150
وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَٰنَ أَسِفًۭا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِى مِنۢ بَعْدِىٓ ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى ٱلْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيْهِ ۚ قَالَ ٱبْنَ أُمَّ إِنَّ ٱلْقَوْمَ ٱسْتَضْعَفُونِى وَكَادُوا۟ يَقْتُلُونَنِى فَلَا تُشْمِتْ بِىَ ٱلْأَعْدَآءَ وَلَا تَجْعَلْنِى مَعَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
বাংলা উচ্চারণ
ওা লামমা রাজা মূসাঅ ইলা কাওমিহী ঘাদবানা অসিফান কালা বিসামা খালাফতুমূনী মিম বাদী আজিলতুম অমরা রাববিকুম ওা অলকাল অলওাহা ওা অখাযা বিরাসি অখীহি য়াজুররুহূ ইলৈহ; কালাব না উমমা ইননাল কাওমাস তাদাফূনী ওা কাদূ য়াকতু লূনানী; ফালা তুশমিত বিয়াল অদাআ ওা লা তাজালনী মাল কাওমিয যালিমীন
বাংলা অর্থ
তারপর যখন মূসা নিজ সম্প্রদায়ে ফিরে এলেন রাগাম্বিত ও অনুতপ্ত অবস্থায়, তখন বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিনিধিত্বটাই না করেছ। তোমরা নিজ পরওয়ারদেগারের হুকুম থেকে কি তাড়াহুড়া করে ফেললে এবং সে তখতীগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের ভাইয়ের মাথার চুল চেপে ধরে নিজের দিকে টানতে লাগলেন। ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো যে আমাকে দুর্বল মনে করল এবং আমাকে যে মেরে ফেলার উপক্রম করেছিল। সুতরাং আমার উপর আর শত্রুদের হাসিও না। আর আমাকে জালিমদের সারিতে গন্য করো না।
আয়াত 151
قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ
বাংলা উচ্চারণ
কালা রাববিঘ ফির লী ওা লি অখী ওা অদখিলনা ফী রাহমাতিকা ওা অনতা অরহামুর রাহিমীন
বাংলা অর্থ
মূসা বললেন, হে আমার পরওয়ারদেগার, ক্ষমা কর আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত কর। তুমি যে সর্বাধিক করুণাময়।
আয়াত 152
إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌۭ مِّن رَّبِّهِمْ وَذِلَّةٌۭ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُفْتَرِينَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনাত তাখাযুল ইজলাসা য়ানালুহুম ঘাদাবুম মির রাববিহিম ওা যিললাতুন ফিল হায়াতিদ দুনয়া; ওা কাযালিকা নাজযিল মুফতারীন
বাংলা অর্থ
অবশ্য যারা গোবৎসকে উপাস্য বানিয়ে নিয়েছে, তাদের উপর তাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে পার্থিব এ জীবনেই গযব ও লাঞ্জনা এসে পড়বে। এমনি আমি অপবাদ আরোপকারীদেরকে শাস্তি দিয়ে থাকি।
আয়াত 153
وَٱلَّذِينَ عَمِلُوا۟ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِهَا وَءَامَنُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা অমিলুস সৈয়িআতি সুমমা তাবূ মিম বাদিহা ওা আমানূও ইননা রাববাকা মিম বাদিহা লা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
আর যারা মন্দ কাজ করে, তারপরে তওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে, তবে নিশ্চয়ই তোমার পরওয়ারদেগার তওবার পর অবশ্য ক্ষমাকারী, করুণাময়।
আয়াত 154
وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلْغَضَبُ أَخَذَ ٱلْأَلْوَاحَ ۖ وَفِى نُسْخَتِهَا هُدًۭى وَرَحْمَةٌۭ لِّلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُونَ
বাংলা উচ্চারণ
ওা লামমা সাকাতা অম মূসাল ঘাদাবু অখাযাল অল ওাহা ওা ফী ননুসখাতিহা হুদানও ওা রাহমাতুল লিললাযীনা হুম লি রাববিহিম য়ারহাবূন
বাংলা অর্থ
তারপর যখন মূসার রাগ পড়ে গেল, তখন তিনি তখতীগুলো তুলে নিলেন। আর যা কিছু তাতে লেখা ছিল, তা ছিল সে সমস্ত লোকের জন্য হেদায়েত ও রহমত যারা নিজেদের পরওয়ারদেগারকে ভয় করে।
আয়াত 155
وَٱخْتَارَ مُوسَىٰ قَوْمَهُۥ سَبْعِينَ رَجُلًۭا لِّمِيقَٰتِنَا ۖ فَلَمَّآ أَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُم مِّن قَبْلُ وَإِيَّٰىَ ۖ أَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآ ۖ إِنْ هِىَ إِلَّا فِتْنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهْدِى مَن تَشَآءُ ۖ أَنتَ وَلِيُّنَا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا ۖ وَأَنتَ خَيْرُ ٱلْغَٰفِرِينَ
বাংলা উচ্চারণ
ওাখতারা মূসা কাওমাহূ সাবীনা রাজজুলাল লিমীকাতিনা ফালামমা অখাযাত হুমুর রাজফাতু কালা রাববি লাও শিতা অহলাকতাহুম মিন কাবলু ওা ইয়য়ায়া অতুহলিকুননা বিমা ফালাস সুফাহাঔ মিননা ইন হিয়া ইললা ফিতনাতুকা তুদিললু বিহা মান তাশাঔ ওা তাহদী মান তাশাঔ অনতা ওালিয়য়ুনা ফাঘফির লানা ওারহামমননা ওা অনতা খৈরুল ঘাফিরীন
বাংলা অর্থ
আর মূসা বেছে নিলেন নিজের সম্প্রদায় থেকে সত্তর জন লোক আমার প্রতিশ্রুত সময়ের জন্য। তারপর যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল, তখন বললেন, হে আমার পরওয়ারদেগার, তুমি যদি ইচ্ছা করতে, তবে তাদেরকে আগেই ধ্বংস করে দিতে এবং আমাকেও। আমাদেরকে কি সে কর্মের কারণে ধ্বংস করছ, যা আমার সম্প্রদায়ের নির্বোধ লোকেরা করেছে? এসবই তোমার পরীক্ষা; তুমি যাকে ইচ্ছা এতে পথ ভ্রষ্ট করবে এবং যাকে ইচ্ছা সরলপথে রাখবে। তুমি যে আমাদের রক্ষক-সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুনা কর। তাছাড়া তুমিই তো সর্বাধিক ক্ষমাকারী।
আয়াত 156
۞ وَٱكْتُبْ لَنَا فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْءَاخِرَةِ إِنَّا هُدْنَآ إِلَيْكَ ۚ قَالَ عَذَابِىٓ أُصِيبُ بِهِۦ مَنْ أَشَآءُ ۖ وَرَحْمَتِى وَسِعَتْ كُلَّ شَىْءٍۢ ۚ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِنَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ওাকতুব লানা ফী হাযি হিদ দুনয়া হাসানাতানও ওা ফিল আখিরাতি ইনননা হুদনাঅ ইলৈক; কালা অযাবী উসীবু বিহী মান অশাঔ ওা রাহমাতী ওাসিঅত কুললা শৈ; ফাসা অকতুবুহা লিললাযীনা য়াততাকূনা ওা য়ুতূনায যাকাতা ওাললাযীনা হুম বি আয়াতিনা য়ুমিনূন
বাংলা অর্থ
আর পৃথিবীতে এবং আখেরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও। আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ তা’আলা বললেন, আমার আযাব তারই উপর পরিব্যাপ্ত। সুতরাং তা তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে, যাকাত দান করে এবং যারা আমার আয়তসমুহের উপর বিশ্বাস স্থাপন করে।
আয়াত 157
ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِىَّ ٱلْأُمِّىَّ ٱلَّذِى يَجِدُونَهُۥ مَكْتُوبًا عِندَهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ يَأْمُرُهُم بِٱلْمَعْرُوفِ وَيَنْهَىٰهُمْ عَنِ ٱلْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ ٱلْخَبَٰٓئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَٱلْأَغْلَٰلَ ٱلَّتِى كَانَتْ عَلَيْهِمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُوا۟ ٱلنُّورَ ٱلَّذِىٓ أُنزِلَ مَعَهُۥٓ ۙ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়াততাবিঊনার রাসূলান নাবিয়য়াল উমমিয়য়াল লাযী য়াজিদূনাহূ মাকতূবান ইনদাহুম ফিত তাওরাতি ওাল ইনজীলি য়া মুরুহুম বিলমারূফি ওা য়ানহাহুম অনিল মুনকারি ওা য়ুহিললু লাহুমুল তৈয়িবাতি ওা য়ুহাররিমু অলৈহিমুল খাবাঐসা ওা য়াদৌ অনহুম ইসরাহুম ওাল অঘলালাল লাতী কানাত অলৈহিম; ফাললাযীনা আমানূ বিহী ওা অযযারূহু ওা ননাসারূহু ওাততাবৌন নূরাল লাযীএ উনযিলা মাহূও উলাঐকা হুমুল মুফলিহূন
বাংলা অর্থ
সেসমস্ত লোক, যারা আনুগত্য অবলম্বন করে এ রসূলের, যিনি উম্মী নবী, যাঁর সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে; তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দীত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তাঁর উপর ঈমান এনেছে, তাঁর সাহচর্য অবলম্বন করেছে, তাঁকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে।
আয়াত 158
قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِىِّ ٱلْأُمِّىِّ ٱلَّذِى يُؤْمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
বাংলা উচ্চারণ
কুল য়াঅ ঐয়ুহান নাসু ইননী রাসূহুল লাহি ইলৈকুম জামীঅনিল লাযী লাহূ মুলকুস সামাওাতি ওাল অরদি লাঅ ইলাহা ইললা হুওা য়ুহয়ী ওা য়ুমীতু ফা আমিনূ বিললাহি ওা রাসূলিহিন নাবিয়য়িল উমমিয় য়িল লাযী য়ুমিনু বিললাহি ওা কালিমাতিহী ওাততাবিঊহু লাললাকুম তাহতাদূন
বাংলা অর্থ
বলে দাও, হে মানব মন্ডলী। তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রসূল, সমগ্র আসমান ও যমীনে তার রাজত্ব। একমাত্র তাঁকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর তাঁর প্রেরিত উম্মী নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তাঁর সমস্ত কালামের উপর। তাঁর অনুসরণ কর যাতে সরল পথপ্রাপ্ত হতে পার।
আয়াত 159
وَمِن قَوْمِ مُوسَىٰٓ أُمَّةٌۭ يَهْدُونَ بِٱلْحَقِّ وَبِهِۦ يَعْدِلُونَ
বাংলা উচ্চারণ
ওা মিন কাওমি মূসাঅ উমমাতুনয় য়াহদূনা বিলহাককি ওা বিহী য়াদিলূন
বাংলা অর্থ
বস্তুতঃ মূসার সম্প্রদায়ে একটি দল রয়েছে যারা সত্যপথ নির্দেশ করে এবং সে মতেই বিচার করে থাকে।
আয়াত 160
وَقَطَّعْنَٰهُمُ ٱثْنَتَىْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًۭا ۚ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ إِذِ ٱسْتَسْقَىٰهُ قَوْمُهُۥٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ ۖ فَٱنۢبَجَسَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًۭا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍۢ مَّشْرَبَهُمْ ۚ وَظَلَّلْنَا عَلَيْهِمُ ٱلْغَمَٰمَ وَأَنزَلْنَا عَلَيْهِمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ ۖ كُلُوا۟ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ ۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
বাংলা উচ্চারণ
ওা কাততা নাহুমুস নাতৈ অশরাতা অসবাতান উমামা; ওা অওহৈনা ইলা মূসাঅ ইযিস তাসকাহু কাওমুহূও অনিদ রিব বিঅসাকাল হাজারা ফামবাজাসাত মিনহুস নাতা অশরাতা ঐনান কাদ অলিমা কুললু উনাসিম মাশরাবাহম; ওা যাললালনা অলৈহিমুল ঘামমামমা ওা অনযালনা অলৈহিমুল মমাননা ওাস সালওা কুলূ মিন তৈয়িবাতি মা রাযাকনাকুম; ওা মা যালামূনা ওা লাকিন কানূও অনফুসাহুম য়াযলিমূন
বাংলা অর্থ
আর আমি পৃথক পৃথক করে দিয়েছি তাদের বার জন পিতামহের সন্তানদেরকে বিরাট বিরাট দলে, এবং নির্দেশ দিয়েছি মুসাকে, যখন তার কাছে তার সম্প্রদায় পানি চাইল যে, স্বীয় যষ্টির দ্বারা আঘাত কর এ পাথরের উপর। অতঃপর এর ভেতর থেকে ফুটে বের হল বারটি প্রস্রবণ। প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ ঘাঁটি। আর আমি ছায়া দান করলাম তাদের উপর মেঘের এবং তাদের জন্য অবতীর্ন করলাম মান্না ও সালওয়া। যে পরিচ্ছন্ন বস্তুত জীবিকারূপে আমি তোমাদের দিয়েছি, তা থেকে তোমরা ভক্ষণ কর। বস্তুতঃ তারা আমার কোন ক্ষতি করেনি, বরং ক্ষতি করেছে নিজেদেরই।
আয়াত 161
وَإِذْ قِيلَ لَهُمُ ٱسْكُنُوا۟ هَٰذِهِ ٱلْقَرْيَةَ وَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا۟ حِطَّةٌۭ وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًۭا نَّغْفِرْ لَكُمْ خَطِيٓـَٰٔتِكُمْ ۚ سَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ওা ইয কীলা লাহুমুসকুনূ হাযিহিল কারয়াতা ওা কুলূ মিনহা হৈসু শিতুম ওা কূলূ হিততাতুনও ওাদখুলুল বাবা সুজজাদান নাঘফির লাকুম খাতীএআতিকুম; সানাযীদুল মুহসিনীন
বাংলা অর্থ
আর যখন তাদের প্রতি নির্দেশ হল যে, তোমরা এ নগরীতে বসবাস কর এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা এবং বল, আমাদের ক্ষমা করুন। আর দরজা দিয়ে প্রবেশ কর প্রণত অবস্থায়। তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমুহ। অবশ্য আমি সৎকর্মীদিগকে অতিরিক্ত দান করব।
আয়াত 162
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًۭا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَظْلِمُونَ
বাংলা উচ্চারণ
ফাবাদদালাল লাযীনা যালামূ মিনহুম কাওলান ঘৈরাল লাযী কীলা লাহুম ফা অরসালনা অলৈহিম রিজযাম মিনাস সামাঐ বিমা কানূ য়াযলিমূন
বাংলা অর্থ
অনন্তর জালেমরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে, যা তাদেরকে বলা হয়েছিল। সুতরাং আমি তাদের উপর আযাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে।
আয়াত 163
وَسْـَٔلْهُمْ عَنِ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَتْ حَاضِرَةَ ٱلْبَحْرِ إِذْ يَعْدُونَ فِى ٱلسَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًۭا وَيَوْمَ لَا يَسْبِتُونَ ۙ لَا تَأْتِيهِمْ ۚ كَذَٰلِكَ نَبْلُوهُم بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
বাংলা উচ্চারণ
ওাসালহুম অনিল কারয়াতিল লাতী কানাত হাদিরাতাল বাহরি ইয য়াদূনা ফিস সাবত ইয তাতীহিম হীতানুহুম য়াওমা সাবতিহিম শুররানও ওা য়াওমা লা য়াসবিতূনা লা তাতীহিম; কাযালিকা নাবলূহুম বিমা কানূ য়াফসুকূন
বাংলা অর্থ
আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস কর যা ছিল নদীর তীরে অবস্থিত। যখন শনিবার দিনের নির্দেশের ব্যাপারে সীমাতিক্রম করতে লাগল, যখন আসতে লাগল মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির উপর, আর যেদিন শনিবার হত না, আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি। কারণ, তারা ছিল নাফরমান।
আয়াত 164
وَإِذْ قَالَتْ أُمَّةٌۭ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا ۙ ٱللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًۭا شَدِيدًۭا ۖ قَالُوا۟ مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ওা ইয কালাত উমমাতুম মিনহুম লিমা তৈযূনা কাও মানিল লাহু মুহলিকুহুম অও মুঅযযিবুহুম অযাবান শাদীদান কালূ মাযিরাতান ইলা রাববিকুম ওা লাললাহুম তাততাকূন
বাংলা অর্থ
আর যখন তাদের মধ্যে থেকে এক সম্প্রদায় বলল, কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছেন, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা আযাব দিতে চান কঠিন আযাব? সে বললঃ তোমাদের পালনকর্তার সামনে দোষ ফুরাবার জন্য এবং এজন্য যেন তারা ভীত হয়।
আয়াত 165
فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦٓ أَنجَيْنَا ٱلَّذِينَ يَنْهَوْنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذْنَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ بِعَذَابٍۭ بَـِٔيسٍۭ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
বাংলা উচ্চারণ
ফালামমা নাসূ মা যুককিরূ বিহী অনজৈনাল লাযীনা য়ানহাওনা অনিস সূওই ওা অখাযনাল লাযীনা যালামূ বিঅযাবিম বাঈইম বিমা কানূয়াফসুকূন
বাংলা অর্থ
অতঃপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল, যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত। আর পাকড়াও করলাম, গোনাহগারদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের না-ফরমানীর দরুন।
আয়াত 166
فَلَمَّا عَتَوْا۟ عَن مَّا نُهُوا۟ عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَٰسِـِٔينَ
বাংলা উচ্চারণ
ফালামমা অতাও অমমমা নুহূ অনহু কুলনা লাহুম ককূনূ কিরাদাতান খাসিঈন
বাংলা অর্থ
তারপর যখন তারা এগিয়ে যেতে লাগল সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল, তখন আমি নির্দেশ দিলাম যে, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও।
আয়াত 167
وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَن يَسُومُهُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلْعِقَابِ ۖ وَإِنَّهُۥ لَغَفُورٌۭ رَّحِيمٌۭ
বাংলা উচ্চারণ
ওা ইয তা অযযানা রাববুকা লা য়াবাসানননা অলৈহিম ইলা য়াওমিল কিয়ামাতি মৈ য়াসূমুহুম সূওঅল অযাব; ইননা রাববাকা লাসারীউল ইকাব; ওা ইননাহূ লা ঘাফূরুর রাহীম
বাংলা অর্থ
আর সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে, অবশ্যই কেয়ামত দিবস পর্যন্ত ইহুদীদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্র শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল, দয়ালু।
আয়াত 168
وَقَطَّعْنَٰهُمْ فِى ٱلْأَرْضِ أُمَمًۭا ۖ مِّنْهُمُ ٱلصَّٰلِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَٰلِكَ ۖ وَبَلَوْنَٰهُم بِٱلْحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা কাততানাহুম ফিল অরদি উমামাম মিনহুমুস আলিহূনা ওা মিন হুম দূনা যালিকা ওা বালাওনাহুম বিলহাসানাতি ওাসসৈয়ি আতি লাললাহুম য়ারজিঊন
বাংলা অর্থ
আর আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেনীতে, তাদের মধ্যে কিছু রয়েছে ভাল আর কিছু রয়েছে অন্য রকম! তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভাল ও মন্দের মাধ্যমে যাতে তারা ফিরে আসে।
আয়াত 169
فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌۭ وَرِثُوا۟ ٱلْكِتَٰبَ يَأْخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلْأَدْنَىٰ وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِن يَأْتِهِمْ عَرَضٌۭ مِّثْلُهُۥ يَأْخُذُوهُ ۚ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِم مِّيثَٰقُ ٱلْكِتَٰبِ أَن لَّا يَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ وَدَرَسُوا۟ مَا فِيهِ ۗ وَٱلدَّارُ ٱلْءَاخِرَةُ خَيْرٌۭ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
ফাখালাফা মিম বাদিহিম খালফুনও ওারিসুল কিতাবা য়া খুযূনা অরাদা হাযাল অদনা ওা য়াকূলূনা সায়ুঘফারু লানা ওা ইনয় য়াতিহিম অরাদুম মিসলুহূ য়াখুযূহ; অলাম য়ুখায অলৈহিম অরাদুম মিসলুহূ য়াখুযূহ; অলাম য়ুখায অলৈহিম মীসাকুল কিতাবি অল লা য়াকূলূ অলাল লাহি ইললাল হাককা ওা দারাসূ মা ফীহ; ওাদ দারুল আখিরতু খৈরুল লিললাযীনা য়াততাকূন; অফালা তাকিলূন
বাংলা অর্থ
তারপর তাদের পেছনে এসেছে কিছু অপদার্থ, যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের; তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আহরণ করছে এবং বলছে, আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুতঃ এমনি ধরনের উপকরণ যদি আবারো তাদের সামনে উপস্থিত হয়, তবে তাও তুলে নেবে। তাদের কাছথেকে কিতাবে কি অঙ্গীকার নেয়া হয়নি যে, আল্লাহর প্রতি সত্য ছাড়া কিছু বলবে না? অথচ তারা সে সবই পাঠ করেছে, যা তাতে লেখা রয়েছে। বস্তুতঃ আখেরাতের আলয় ভীতদের জন্য উত্তম-তোমরা কি তা বোঝ না ?
আয়াত 170
وَٱلَّذِينَ يُمَسِّكُونَ بِٱلْكِتَٰبِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ ٱلْمُصْلِحِينَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়ুমাস সিকূনা বিল কিতাবি ওা অকামুস সালাতা ইননা লা নুদীউঅজরাল মুসলিহীন
বাংলা অর্থ
আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামায প্রতিষ্ঠা করে নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের সওয়াব।
আয়াত 171
۞ وَإِذْ نَتَقْنَا ٱلْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُۥ ظُلَّةٌۭ وَظَنُّوٓا۟ أَنَّهُۥ وَاقِعٌۢ بِهِمْ خُذُوا۟ مَآ ءَاتَيْنَٰكُم بِقُوَّةٍۢ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
ওা ইয নাতাকনাল জাবালা ফাওকাহুম কা অননাহূ যুললাতুনও ওা যাননূও অননাহূ ওাকিউম বিহিম খুযূ মাঅ আতৈনাকুম বিকুওওাতিনও ওাযকুরূ মা ফীহি লাললাকুম তাততাকূন
বাংলা অর্থ
আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের উপরে সামিয়ানার মত এবং তারা ভয় করতে লাগল যে, সেটি তাদের উপর পড়বে, তখন আমি বললাম, ধর, যা আমি তোমাদের দিয়েছি, দৃঢ়ভাবে এবং স্মরণ রেখো যা তাতে রয়েছে, যেন তোমরা বাঁচতে পার।
আয়াত 172
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِىٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ ۛ شَهِدْنَآ ۛ أَن تَقُولُوا۟ يَوْمَ ٱلْقِيَٰمَةِ إِنَّا كُنَّا عَنْ هَٰذَا غَٰفِلِينَ
বাংলা উচ্চারণ
ওা ইয অখাযা রাববুকা মিম বানীএ আদামা মিন যুহূরিহিম যুররিয়য়াতাহুম ওা অশ হাদাহুম অলা অনফুসিহিম অলাসতু বি রাববিকুম কালূ বালা শাহিদনাঅ; অন তাকূলূ য়াওমাল কিয়ামাতি ইননা কুননা অন হাযা ঘাফিলীন
বাংলা অর্থ
আর যখন তোমার পালনকর্তা বনী আদমের পৃষ্টদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই ? তারা বলল, অবশ্যই, আমরা অঙ্গীকার করছি। আবার না কেয়ামতের দিন বলতে শুরু কর যে, এ বিষয়টি আমাদের জানা ছিল না।
আয়াত 173
أَوْ تَقُولُوٓا۟ إِنَّمَآ أَشْرَكَ ءَابَآؤُنَا مِن قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةًۭ مِّنۢ بَعْدِهِمْ ۖ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلْمُبْطِلُونَ
বাংলা উচ্চারণ
অও তাকূলূও ইননামাঅ অশরাকা আবাঅ উনা মিন কাবলু ওা কুননা যুররিয়য়াতাম মিম বাদিহিম অফাতুহলিকুননা বিমা ফালাল মুবতিলূন
বাংলা অর্থ
অথবা বলতে শুরু কর যে, অংশীদারিত্বের প্রথা তো আমাদের বাপ-দাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বেই। আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান-সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদেরকে ধ্বংস করবেন, যা পথভ্রষ্টরা করেছে?
আয়াত 174
وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ
বাংলা উচ্চারণ
ওা কাযালিকা নুফাসসিহুল আয়াতি ওা লাললাহুম য়ারজিঊন
বাংলা অর্থ
বস্তুতঃ এভাবে আমি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করি, যাতে তারা ফিরে আসে।
আয়াত 175
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱلَّذِىٓ ءَاتَيْنَٰهُ ءَايَٰتِنَا فَٱنسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ ٱلشَّيْطَٰنُ فَكَانَ مِنَ ٱلْغَاوِينَ
বাংলা উচ্চারণ
ওাতলু অলৈহিম নাবা অললাযীএ আতৈনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফা অতবা হুশ শায়তানো ফাকানা মিনাল ঘাওীন
বাংলা অর্থ
আর আপনি তাদেরকে শুনিয়ে দিন, সে লোকের অবস্থা, যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে। আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভূক্ত হয়ে পড়েছে।
আয়াত 176
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَٰهُ بِهَا وَلَٰكِنَّهُۥٓ أَخْلَدَ إِلَى ٱلْأَرْضِ وَٱتَّبَعَ هَوَىٰهُ ۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا ۚ فَٱقْصُصِ ٱلْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
বাংলা উচ্চারণ
ওা লাও শিনা লারাফানাহু বিহা ওা লাকিন নাহূও অখলাদা ইলাল অরদি ওাততা বা হাওাহ; ফামাসালুহূ কামাসালিল কালব; ইন তাহমিল অলৈহি য়ালহাস অও তাতরুক হু য়ালহাস; যালিকা মাসালুল কাওমিল লাযীনা কাযযাবূ বি আয়াতিনা; ফাকসুসিল কাসাসা লাললাহুম য়াতাফাককারূন
বাংলা অর্থ
অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে। কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হল কুকুরের মত; যদি তাকে তাড়া কর তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হল সেসব লোকের উদাহরণ; যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব, আপনি বিবৃত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে।
আয়াত 177
سَآءَ مَثَلًا ٱلْقَوْمُ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَأَنفُسَهُمْ كَانُوا۟ يَظْلِمُونَ
বাংলা উচ্চারণ
সাআ মাসালানিল কাওমুল লাযীনা কাযযাবূ বি আয়াতিনা ওা অনফুসাহুম কানূ য়াযলিমূন
বাংলা অর্থ
তাদের উদাহরণ অতি নিকৃষ্ট, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াত সমূহকে এবং তারা নিজেদেরই ক্ষতি সাধন করেছে।
আয়াত 178
مَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِى ۖ وَمَن يُضْلِلْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ
বাংলা উচ্চারণ
মৈ য়াহদিল লাহু ফা হুওাল মুহতাদী ওা মৈ য়ুদলিল ফা উলাঐকা হুমুল খাসিরূন
বাংলা অর্থ
যাকে আল্লাহ পথ দেখাবেন, সেই পথপ্রাপ্ত হবে। আর যাকে তিনি পথ ভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত।
আয়াত 179
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًۭا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌۭ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌۭ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌۭ لَّا يَسْمَعُونَ بِهَآ ۚ أُو۟لَٰٓئِكَ كَٱلْأَنْعَٰمِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ যারানা লি জাহাননামা কাসীরাম মিনাল জিননি ওাল ইনসি লাহুম কুলূবুল লা য়াফকাহূনা বিহা ওা লাহুম অয়ুনুল লা য়ুবিসিরূনা বিহা ওা লাহুম আযানুল লা য়াসমাঊনা বিহা; উলাঐকা কাল অনামি বাল হুম অদালল; উলাঐকা হুমুল ঘাফিলূন
বাংলা অর্থ
আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ।
আয়াত 180
وَلِلَّهِ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ فَٱدْعُوهُ بِهَا ۖ وَذَرُوا۟ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ أَسْمَٰٓئِهِۦ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
ওা লিললাহিল অসমাঅ উল হুসনা ফাদূহু বিহা ওা যারুল লাযীনা য়ুলহিদূনা ফীএ অসমাঐহ; সা য়ুজযাওনা মা কানূ য়ামালূন
বাংলা অর্থ
আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে।
আয়াত 181
وَمِمَّنْ خَلَقْنَآ أُمَّةٌۭ يَهْدُونَ بِٱلْحَقِّ وَبِهِۦ يَعْدِلُونَ
বাংলা উচ্চারণ
ওা মিমমান খালাকনাঅ উমমাতুনয় য়াহদূনা বিলহাককি ওা বিহী য়াদিলূন
বাংলা অর্থ
আর যাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে এমন এক দল রয়েছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায়চিার করে।
আয়াত 182
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা কাযযাবূ বি আয়াতিনা সানাসতাদরিজুহুম মিন হৈসু লা য়ালামূন
বাংলা অর্থ
বস্তুতঃ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে, আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে, যার সম্পর্কে তাদের ধারণাও হবে না।
আয়াত 183
وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ
বাংলা উচ্চারণ
ওা উমলী লাহুম; ইননা কৈদী মাতীন
বাংলা অর্থ
বস্তুতঃ আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি। নিঃসন্দেহে আমার কৌশল সুনিপুণ।
আয়াত 184
أَوَلَمْ يَتَفَكَّرُوا۟ ۗ مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌۭ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
অওালাম য়াতাফাককারূ মা বিসাহিবিহিম মিন জিননাহ; ইন হুওা ইললা নাযীরুম মুবীন
বাংলা অর্থ
তারা কি লক্ষ্য করেনি যে, তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোন বিকৃতি নেই? তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্টভাবে।
আয়াত 185
أَوَلَمْ يَنظُرُوا۟ فِى مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍۢ وَأَنْ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقْتَرَبَ أَجَلُهُمْ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
অওালাম য়ানযুরূ ফী মালাকূতিস সামাওাতি ওাল অরদি ওা মা খালাকাল লাহু মিন শৈইনও ওা অন অসাঅ ঐ য়াকূনা কাদিকতারাবা অজালুহুম ফাবি ঐয়ি হাদীসিম বাদাহূ য়ুমিনূন
বাংলা অর্থ
তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তা’আলা বস্তু সামগ্রী থেকে এবং এ ব্যাপারে যে, তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? বস্তুতঃ এরপর কিসের উপর ঈমান আনবে?
আয়াত 186
مَن يُضْلِلِ ٱللَّهُ فَلَا هَادِىَ لَهُۥ ۚ وَيَذَرُهُمْ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ
বাংলা উচ্চারণ
মৈ য়াদলিলিল লাহু ফালা হাদিয়া লাহ; ওা য়াযারুহুম ফী তুঘয়ানিহিম য়ামাহূন
বাংলা অর্থ
আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন। তার কোন পথপ্রদর্শক নেই। আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামীতে মত্ত অবস্তায় ছেড়ে দিয়ে রাখেন।
আয়াত 187
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّى ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَآ إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةًۭ ۗ يَسْـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِىٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
য়াসালূনাকা অনিস সাঅতি ঐয়ানা মুরসাহা কুল ইননামা ইলমুহা ইনদা রাববী লা য়ুজাললাঈহা লিওাকতিহাঅ ইললা হূ; সাকুলাত ফিস সামাওাতি ওাল অরদ; লা তাতীকুম ইললা বাঘতাহ; য়াসালূনাকা কা অননাকা হাফিয়য়ুন অনহা কুল ইননামা ইলমুহা ইনদাল লাহি ওা লাকিননা অকসারান নাসি লা য়ালামূন
বাংলা অর্থ
আপনাকে জিজ্ঞেস করে, কেয়ামত কখন অনুষ্ঠিত হবে? বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। তিনিই তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও যমীনের জন্য সেটি অতি কঠিন বিষয়। যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে, যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন, এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে। কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না।
আয়াত 188
قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى نَفْعًۭا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ ٱلْغَيْبَ لَٱسْتَكْثَرْتُ مِنَ ٱلْخَيْرِ وَمَا مَسَّنِىَ ٱلسُّوٓءُ ۚ إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌۭ وَبَشِيرٌۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
কুল লাঅ অমলিকু লিনাফসী নাফানও ওা লা দাররান ইললা মা শাআল লাহ; ওা লাও কুনতু আলামুল ঘৈবা লাসতাকসারতু মিনাল খৈরি ওা মা মাসসানিয়াস সূ; ইন অনা ইললা নাযীরুনও ওা বাশীরুল লিকাওমিনয় য়ুমিনূন
বাংলা অর্থ
আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়বের কথা জেনে নিতে পারতাম, তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোন অমঙ্গল কখনও হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ঈমানদারদের জন্য।
আয়াত 189
۞ هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا ۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًۭا فَمَرَّتْ بِهِۦ ۖ فَلَمَّآ أَثْقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنْ ءَاتَيْتَنَا صَٰلِحًۭا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ
বাংলা উচ্চারণ
হুওাল লাযী খালাকাকুম মিন নাফসিনও ওাহিদাতিনও ওা জালা মিনহা যাওজাহা লিয়াস কুনা ইলৈহা ফালামমা তাঘাশ শাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহী ফালামমাঅ অসকালাদ দাওাল লাহা রাববাহুমা লৈন আয়ৈতানা সালিহাল লানাকূ নাননা মিনাশ শাকিরীন
বাংলা অর্থ
তিনিই সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে; আর তার থেকেই তৈরী করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল, তখন, সে গর্ভবতী হল। অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল। তারপর যখন বোঝা হয়ে গেল, তখন উভয়েই আল্লাহকে ডাকল যিনি তাদের পালনকর্তা যে, তুমি যদি আমাদিগকে সুস্থ ও ভাল দান কর তবে আমরা তোমার শুকরিয়া আদায় করব।
আয়াত 190
فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَٰلِحًۭا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَا ۚ فَتَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ
বাংলা উচ্চারণ
ফালামমাঅ আতাহুমা সালিহান জালা লাহূ শুরাকাআ ফীমাঅ আতাহুমা; ফাতাঅলাল লাহু অমমা য়ুশরিকূন
বাংলা অর্থ
অতঃপর তাদেরকে যখন সুস্থ ও ভাল দান করা হল, তখন দানকৃত বিষয়ে তার অংশীদার তৈরী করতে লাগল। বস্তুতঃ আল্লাহ তাদের শরীক সাব্যস্ত করা থেকে বহু উর্ধে।
আয়াত 191
أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ
বাংলা উচ্চারণ
অ য়ুশরিকূনা মা লা য়াখলুকু শৈঅনও ওা হুম য়ুখলাকূন
বাংলা অর্থ
তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে, যে একটি বস্তুও সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে।
আয়াত 192
وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًۭا وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
বাংলা উচ্চারণ
ওা লা য়াসতাতীঊনা লাহুম নাসরানও ওা লাঅ অনফুসাহুম য়ানসুরূন
বাংলা অর্থ
আর তারা, না তাদের সাহায্য করতে পারে, না নিজের সাহায্য করতে পারে।
আয়াত 193
وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَتَّبِعُوكُمْ ۚ سَوَآءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنتُمْ صَٰمِتُونَ
বাংলা উচ্চারণ
ওা ইন তাদূহুম ইলালহুদা লা য়াততাবিঊকুম; সাওাঔন অলৈকুম অদাওতুমূহুম অম অনতুম সামিতূন
বাংলা অর্থ
আর তোমরা যদি তাদেরকে আহবান কর সুপথের দিকে, তবে তারা তোমাদের আহবান অনুযায়ী চলবে না। তাদেরকে আহবান জানানো কিংবা নীরব থাকা উভয়টিই তোমাদের জন্য সমান।
আয়াত 194
إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ۖ فَٱدْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا۟ لَكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা তাদূনা মিন দূনিল লাহি ইবাদুন অমসালুকুম ফাদূহুম ফাল য়াসতাজীবূ লাকুম ইন কুনতুম সাদিকীন
বাংলা অর্থ
আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাক, তারা সবাই তোমাদের মতই বান্দা। অতএব, তোমরা যাদেরকে ডাক, তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত যদি তোমরা সত্যবাদী হয়ে থাক?
আয়াত 195
أَلَهُمْ أَرْجُلٌۭ يَمْشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَيْدٍۢ يَبْطِشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَعْيُنٌۭ يُبْصِرُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ ءَاذَانٌۭ يَسْمَعُونَ بِهَا ۗ قُلِ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ
বাংলা উচ্চারণ
অ লাহুম অরজুলুনয় য়ামশূনা বিহা অম লাহুম ঐদিনয় য়াবতিশূনা বিহাঅ অম লাহুম অয়ুনুয় য়ুবসিরূনা বিহাঅ অম লাহুম আযানুনয় য়াসমাঊনা বিহা; কুলিদূ শুরাকাআকুম সুমমা কীদূনি ফালা তুনযিরূন
বাংলা অর্থ
তাদের কি পা আছে, যদ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে, যদ্বারা তারা ধরে। অথবা তাদের কি চোখ আছে যদ্বারা তারা দেখতে পায় কিংবা তাদের কি কান আছে যদ্বারা শুনতে পায়? বলে দাও, তোমরা ডাক তোমাদের অংশীদারদিগকে, অতঃপর আমার অমঙ্গল কর এবং আমাকে অবকাশ দিও না।
আয়াত 196
إِنَّ وَلِۦِّىَ ٱللَّهُ ٱلَّذِى نَزَّلَ ٱلْكِتَٰبَ ۖ وَهُوَ يَتَوَلَّى ٱلصَّٰلِحِينَ
বাংলা উচ্চারণ
ইননা ওালিয়য়িঅল লাহুল লাযী নাযযালাল কিতাবা ওা হুওা য়াতাওাললাস সালিহীন
বাংলা অর্থ
আমার সহায় তো হলেন আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন। বস্তুত; তিনিই সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের।
আয়াত 197
وَٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা তাদূনা মিন দূনিহী লা য়াসতাতীঊনা নাসরাকুম ওা লাঅ অনফুসাহুম য়ানসুরূন
বাংলা অর্থ
আর তোমরা তাঁকে বাদ দিয়ে যাদেরকে ডাক তারা না তোমাদের কোন সাহায্য করতে পারবে, না নিজেদের আত্নরক্ষা করতে পারবে।
আয়াত 198
وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَسْمَعُوا۟ ۖ وَتَرَىٰهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইন তাদূহুম ইলাল হুদা লা য়াসমূ ওা তারাহুম য়ানযুরূনা ইলৈকা ওা হুম লা য়ুবসিরূন
বাংলা অর্থ
আর তুমি যদি তাদেরকে সুপথে আহবান কর, তবে তারা তা কিছুই শুনবে না। আর তুমি তো তাদের দেখছই, তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না।
আয়াত 199
خُذِ ٱلْعَفْوَ وَأْمُرْ بِٱلْعُرْفِ وَأَعْرِضْ عَنِ ٱلْجَٰهِلِينَ
বাংলা উচ্চারণ
খুযিল অফওা ওামুর বিলুরফি ওারিদ অনিল জাহিলীন
বাংলা অর্থ
আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাক।
আয়াত 200
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَٰنِ نَزْغٌۭ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ
বাংলা উচ্চারণ
ওা ইমমা য়ানযাঘাননাকা মিনাশ শৈতানি নাযঘুন ফাসতৈয বিললাহ; ইননাহূ সামীউন অলীম
বাংলা অর্থ
আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।
আয়াত 201
إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ إِذَا مَسَّهُمْ طَٰٓئِفٌۭ مِّنَ ٱلشَّيْطَٰنِ تَذَكَّرُوا۟ فَإِذَا هُم مُّبْصِرُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনাত তাকাও ইযা মাসসাহুম তাঐফুম মিনাশ শৈতানি তাযাককারূ ফা ইযা হুম মুবসিরূন
বাংলা অর্থ
যাদের মনে ভয় রয়েছে, তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনাশক্তি জাগ্রত হয়ে উঠে।
আয়াত 202
وَإِخْوَٰنُهُمْ يَمُدُّونَهُمْ فِى ٱلْغَىِّ ثُمَّ لَا يُقْصِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইখওানুহুম য়ামুদদূনাহুম ফিল ঘৈয়ি সুমমা লা য়ুকসিরূন
বাংলা অর্থ
পক্ষান্তরে যারা শয়তানের ভাই, তাদেরকে সে ক্রমাগত পথভ্রষ্ট তার দিকে নিয়ে যায় অতঃপর তাতে কোন কমতি করে না।
আয়াত 203
وَإِذَا لَمْ تَأْتِهِم بِـَٔايَةٍۢ قَالُوا۟ لَوْلَا ٱجْتَبَيْتَهَا ۚ قُلْ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَىَّ مِن رَّبِّى ۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمْ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা লাম তাতিহিম বি আয়াতিন কালূ লাও লাজতাবৈ তাহা; কুল ইননামাঅ অততাবিউ মা য়ূহাঅ ইলৈয়া মির রাববী; হাযা বাসাঐরু মির রাববিকুম ওা হুদানও ওা রাহমাতুল লিকাওমিনয় য়ুমিনূন
বাংলা অর্থ
আর যখন আপনি তাদের নিকট কোন নিদর্শন নিয়ে না যান, তখন তারা বলে, আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না, তখন আপনি বলে দিন, আমি তো সে মতেই চলি যে হুকুম আমার নিকট আসে আমার পরওয়ারদেগারের কাছ থেকে। এটা ভাববার বিষয় তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং হেদায়েত ও রহমত সেসব লোকের জন্য যারা ঈমান এনেছে।
আয়াত 204
وَإِذَا قُرِئَ ٱلْقُرْءَانُ فَٱسْتَمِعُوا۟ لَهُۥ وَأَنصِتُوا۟ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা কুরিঅল কুরানু ফাসতামিঊ লাহূ ওা অনসিতূ লা অললাকুম তুরহামূন
বাংলা অর্থ
আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।
আয়াত 205
وَٱذْكُر رَّبَّكَ فِى نَفْسِكَ تَضَرُّعًۭا وَخِيفَةًۭ وَدُونَ ٱلْجَهْرِ مِنَ ٱلْقَوْلِ بِٱلْغُدُوِّ وَٱلْءَاصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلْغَٰفِلِينَ
বাংলা উচ্চারণ
ওাযকুর রাববাকা ফী নাফসিকা তাদাররুঅনও ওা খীফাতানও ওা দূনাল জাহরি মিনাল কাওলি বিলঘুদুওওি ওাল আসালি ওা লা তাকুম মিনাল ঘাফিলীন
বাংলা অর্থ
আর স্মরণ করতে থাক স্বীয় পালনকর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত-সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম; সকালে ও সন্ধ্যায়। আর বে-খবর থেকো না।
আয়াত 206
إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسْجُدُونَ ۩
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা ইনদা রাববিকা লা য়াসতাকবিরূনা অন ইবাদাতিহী ওা য়ুসাববিহূনাহূ ওা লাহূ য়াসজুদূন
বাংলা অর্থ
নিশ্চয়ই যারা তোমার পরওয়ারদেগারের সান্নিধ্যে রয়েছেন, তারা তাঁর বন্দেগীর ব্যাপারে অহঙ্কার করেন না এবং স্মরণ করেন তাঁর পবিত্র সত্তাকে; আর তাঁকেই সেজদা করেন।